Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অ্যাডভেঞ্চার সমগ্র ৪ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত এক পাতা গল্প195 Mins Read0
    ⤶ ⤷

    ম্যামথের খোঁজে – ৫

    ৫

    পরদিন ভোরে হাতির দল যখন রওনা হল তখন সুদীপ্তরা তাদের অনুসরণ শুরু করল। আগের মতো মন্থর ছন্দে চলছে তারা। হয়তো তারা ভাবছে কেউ তাদের অনুসরণ করছে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এদিন রোদ যেন ঝলসে উঠল। আফ্রিকার প্রখর সূর্য আগুন ছড়াচ্ছে চারপাশে। কিন্তু তাদের থামার কোনো উপায় নেই। এখানকার মাটি এত শক্ত যে চলতে চলতে ঠোকর খেতে খেতে জুতোর ভিতরেও পা টনটন করে উঠছে। শুধু হাতিগুলো যখন আসছে গায়ে মাটি মাখার জন্য, তখনই একটু জিরোবার সুযোগ পাচ্ছে ওরা।

    হেরম্যান, লুমানিকে বলল ‘আমাদের হাতে কিন্তু সময় আজ সূর্যাস্ত পর্যন্ত। হাতিগুলোকে ছোটাবার কোনো উপায় ভাবলে? লুমানি জবাব দিল হ্যাঁ, গুলি চালিয়ে ওদের ভয় দেখিয়ে ছোটাবার চেষ্টা করতে হবে। দেখা যাক তাতে কাজ হয় কিনা? এতে অবশ্য আমাদের উপস্থিতি জানতে পারবে ওরা। প্রতি আক্রমণও করতে পারে। কিন্তু আর তো কোনো উপায় দেখছি না।’

    চলতে চলতে দুপুর গড়িয়ে গেল এক সময়। শেষ দুপুরে হাতির দল একটা ডোবায় নেমে বেশ কিছুক্ষণ জলকেলি করল। তারপর আবার হাঁটতে শুরু করল। সুদীপ্ত আর হেরম্যান ভিতরে ভিতরে বেশ উত্তেজনা বোধ করছে। আর কিছু সময়ের মধ্যেই তো তাদের সময়সীমা শেষ হয়ে আসবে। পরদিন সকালে উঠেই নিশ্চয়ই ফাউলিং আর বারকিন এ দিকে আসার জন্য যাত্রা শুরু করবে। যে পথ মন্থর গতিতে পেরোতে একটা দিন সময় লেগেছে, সে পথ ঘণ্টা তিন-চারেকের মধ্যে গাড়িতে অনায়াসে পেরিয়ে আসবে সেই লোক দুজন।

    দূরে দিক-চক্রবালে এক সময় একটা কালো রেখা দেখা গেল। লুমানি সেই কালো রেখাটা দেখিয়ে বলল ‘ওখান থেকেই বাঁশবনের শুরু। হাতিগুলোকে ঐ পর্যন্ত পৌঁছে দিতে পারলে অনেকটা নিরাপদ। ওর পরই পাহাড়। সেটা অবশ্য এত দূর থেকে দেখা যাচ্ছে না।

    এর পর কিছুটা এগিয়ে থেমে গেল হাতিগুলো। সূর্য ঢলে পড়েছে। হাতিগুলোর হাবভাব দেখে মনে হল এ জায়গাটাই তারা রাত্রিবাসের জন্য নির্বাচন করেছে। সূর্যের রাঙা আলোতে অলসভাবে দাঁড়িয়ে কান নাড়াতে লাগল দাঁতালগুলো। মাঝে মাঝে আবার ধুলো তুলে নিয়ে ছুঁড়তে লাগল আকাশের দিকে।

    লুমানি বলল ‘আমাদের আর হাতিগুলোর কিছু সময়ের জন্য বিশ্রামের প্রয়োজন, সারারাত ছুটতে হলে। খাওয়াও সেরে নিতে হবে এখনই।’

    সেই মতো খাওয়া সেরে আধঘণ্টা বিশ্রাম নিয়ে উঠে দাঁড়াল সবাই। সূর্য ডুবতে চলেছে। তার শেষ আলোটুকু গায়ে মেখে দাঁড়িয়ে আছে হাতিগুলো।

    লুমানি বলল ‘আমাকে একটা রাইফেল দাও।’

    হেরম্যান তার রাইফেলটা তাকে দিল।

    সুদীপ্তর উদ্দেশ্যে লুমানি বলল ‘তুমি আগে ফাঁকা আওয়াজ করো।’

    আকাশের দিকে মুখ করে রাইফেলের ঘোড়া টেনে দিল সুদীপ্ত। প্রচণ্ড শব্দে কেঁপে উঠল উন্মুক্ত প্রান্তর। সেই শব্দে চঞ্চল হয়ে কান ঝাপটাতে শুরু করল হাতিগুলো। তারা বোঝার চেষ্টা করতে লাগল শব্দ কোথা থেকে আসছে?

    লুমানির ইঙ্গিতে দ্বিতীয়বার গুলি চালালো সুদীপ্ত। আবারও রাইফেলের শব্দ বিদীর্ণ করে দিল প্রান্তরের নিস্তব্ধতা। হাতিগুলো এবার ঘুরে দাঁড়াল। আর দেখতে পেয়ে গেল দুপেয়ে জীবগুলোকে। একটা আস্কারি হাতি ক্রুদ্ধ ভাবে আকাশের দিকে অজগরের মতো শুঁড় ছুঁড়ে দিয়ে ক্রুদ্ধ গর্জন করে উঠে যেন বলল ‘তফাত যাও!’

    লুমানি বলল ‘পালিও না, তবে বিপদ হবে।’

    রাজা হাতিটা প্রচণ্ড অসন্তোষে মাথা নাড়াচ্ছে। দ্বিতীয় আস্কারি হাতিটাও এরপর চিৎকার করে উঠল।

    পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে সুদীপ্তরা। হাতিগুলো এরপর বেশ কয়েকবার শুঁড় দুলিয়ে গর্জন করে সুদীপ্তদের ভয় দেখাবার চেষ্টা করল। কিন্তু তারা পালাচ্ছে না দেখে একটা রক্ষী হাতি এগোতে শুরু করল। ঠিক সেই মুহূর্তে হাতিটার পায়ের কাছে বেশ বড় একটা পাথরের ঢেলা লক্ষ করে গুলি চালালো লুমানি। শব্দের সাথে সাথে মাটির ঢেলাটি চূর্ণ-বিচূর্ণ হয়ে আকাশের দিকে ছিটকে উঠল মাটি। থমকে গেল হাতিটা। এরপর লুমানি কার্তুজ ভরে নিয়ে আরও দুবার গুলি চালাল হাতিগুলো যেখানে দাঁড়িয়ে আছে তার কাছাকাছি মাটিতে। বুলেটের আঘাতে ধুলোর ঝড় উঠল তাদের চারপাশে। এবার ভয় পেয়ে গেল সেই হস্তিবাহিনী। জঙ্গলে থাকার কারণে বন্দুকের ভয়ঙ্কর শব্দর সাথে তারা কমবেশি পরিচিত। তারা দেখেছে এই শব্দ গাছের ডাল থেকে মাটিতে পেড়ে ফেলে চিতা বা সিংহকে, ধরাশায়ী করে বিশাল দাঁতালকে। হাতি খুব বুদ্ধিমান প্রাণী। এই শব্দ হল বিপদ বুঝতে পেরে পিছন ফিরে তারা ছুটতে শুরু করল। পরিকল্পনা সফল হল। নিরাপদ দূরত্ব রেখে তাদের পিছন ছুটতে লাগল সুদীপ্তরাও। সূর্য ডুবে গেল। অন্ধকার নেমে এল। সুদীপ্তরা যে তাদের পিছনে যাচ্ছে তা হাতিগুলোকে জানান দেবার জন্য অন্ধকারের মধ্যেই আবার দু-বার শূন্যে গুলি চালালো সুদীপ্তরা। অন্ধকারের জন্য কিছুক্ষণের জন্য সুদীপ্তদের চোখের সামনে অদৃশ্য হয়ে গেছিল হাতিগুলো। কিন্তু চাঁদ ওঠার সঙ্গে সঙ্গেই তাদের চোখের সামনে জেগে উঠল তিনটে ধাবমান শরীর। রাজা হাতিটার দু-পাশে সমান্তরালে ছুটছে তার দেহরক্ষীরা। যাতে পাশ থেকে ছুটে আসা কোনো আঘাত তাদের রাজার দেহে না লাগে সে জন্য। চন্দ্রালোকে ধাবমান সেই হস্তিযুথের পিছনে ছুটে চলল সুদীপ্তরাও। তবে হাতির সাথে কি ছুটে পারা যায়? ক্রমশ ব্যবধান বাড়তে লাগল দু-দলের মধ্যে, তারপর হারিয়ে গেল হাতিগুলো। তাদের যাত্রাপথ অনুমান করে এগোল সুদীপ্তরা। রাত শেষ হয়ে ভোর হল এক সময়। দূরের কালো রেখাটা এবার স্পষ্ট হল তাদের সামনে। আর তার পিছনে গিরিশ্রেণীও ধীরে ধীরে জেগে উঠল আকাশের প্রেক্ষাপটে। অনুচ্চ পর্বতমালা বিস্তৃত হয়ে আছে উত্তর থেকে দক্ষিণে। মাউন্ট কিনিয়ার কোনো ক্ষয়িষ্ণু অংশ হবে এটা।

    হাতির দল সুদীপ্তদের চোখের সামনে থেকে অদৃশ্য। তবে দিনের আলো ফোটার পর কিছুটা এগিয়ে আবার তারা হাতির পায়ের ছাপ দেখতে পেল। লুমানি বলল ‘ঠিক পথেই এগোচ্ছে ওরা, তবে ওরা বাঁশবনে প্রবেশ করার আগেই যদি বারকিন আর সেই শিকারি পৌঁছে যায় তবে মুশকিল। তাছাড়া ওই হাতিগুলো পাহাড়ের গোলোকধাঁধায় প্রবেশের আগে আমাদেরও তাদের দেখা পেতে হবে।’

    কিন্তু সুদীপ্তরা কেউই আর ছুটতে পারছে না। কাজেই বাধ্য হয়ে এক ঘণ্টার মতো বিশ্রাম নিতে হল। তারপর আবার তারা চলতে শুরু করল। ক্রমশই সামনের কালো রেখাটা চওড়া হয়ে উঠতে লাগল। তারপর হেরম্যানের দুরবিনে ধরা পড়ল হাতিগুলোও। এখন ধীর পায়ে জঙ্গলের দিকে তারা এগোচ্ছে। তবে হাতিগুলোর সাথে জঙ্গলের ব্যবধান মাইল তিনেক হবে। আর সুদীপ্তদের সাথে হাতিগুলোর ব্যবধান মাইল খানেক। সুদীপ্তরা হাঁটার গতিবেগ বাড়িয়ে দিল। সময় এগোতে থাকল। চলার সাথে সাথেই এবার মাঝে মাঝে পিছনে তাকাতে লাগল সুদীপ্তরা। বেলা নটা নাগাদ সুদীপ্তদের চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল জঙ্গলটা। তার পিছন দিকেই পাহাড়ের ঢাল। নেড়া পাহাড়ের ঢালের কিছুটা নীচ থেকে জঙ্গলটা নেমে এসেছে। সুদীপ্তরা তখন হাতির দলের খুব কাছাকাছি পৌঁছে গেছে আর হাতি তিনটে জঙ্গলে ঢোকার মুখে দাঁড়িয়ে পড়েছে হয়তো বা জিরোবার জন্য। হেরম্যান জানতে চাইলেন ওই জঙ্গলে কি কি প্রাণী আছে?

    লুমানি বলল ‘সেবার আমরা শুধু এক ধরনের বাঁদর দেখেছিলাম। পাহাড়ের গোলকধাঁধাতেও বেশ কয়েকবার তারা আমাদের চোখে পড়েছিল। তাছাড়া অন্য কোনো প্রাণী দেখিনি।’

    ঠিক এই সময় পিছনে ফিরে সুদীপ্ত দেখতে পেল সেই ধুলোর ঝড় আবার আসছে। সে বলে উঠল ‘ওরা এসে গেছে!’

    হাতিগুলোও যেন বুঝতে পারল তারা আসছে। কয়েক মুহূর্তের মধ্যেই তারা বাঁশ বনের ভিতরে ঢুকে গেল। সুদীপ্তরা বাঁশবনের ভিতর ঢুকতে যাচ্ছিল, কিন্তু সে সুযোগ তারা পেল না। বাঁশবনে ঢোকার মুখেই ধুলো উড়িয়ে এসে গাড়িটা তাদের সামনে থামল। স্টিয়ারিং ধরে বসে আছে বারকিন। আর তার পাশে গাড়ির উইন্ডস্ক্রিনের ওপরটা এক হাতে ধরে, অন্য হাতে রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছেন ফাউলিং।

    সুদীপ্তদের উদ্দেশ্যে তিনি বললেন ‘কাল সন্ধ্যাতেই তো আপনাদের সময় সীমা শেষ হয়ে গেছে। তবে ওদের পিছু ধাওয়া করে এ পর্যন্ত এসেছেন কেন?

    লুমানি বলল ‘আমরা গুলি চালিয়েছিলাম। মনে হয় হাতিটার গুলি লেগেছে। তাই অনুসরণ করে এসেছি।’ বারকিন বলল ‘সারাটা রাস্তা আমরা হাতিগুলোর পায়ের ছাপ দেখতে দেখতে এসেছি। কোথাও কোনো রক্তের চিহ্ন দেখিনিতো?

    ফাউলিং এবার হেরম্যানকে বলল ‘যাই হোক না কেন, নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা হাতিটাকে মারতে পারোনি। এবার আমার পালা। ওই তো যেখানে বাঁশগুলো নুইয়ে পড়েছে ও জায়গা দিয়েই হাতিগুলো জঙ্গলে ঢুকেছে। জঙ্গলে ঢুকব আমি। এবার তোমরা ফিরে যাও।’ —এই বলে গাড়ি থেকে লাফিয়ে নামলেন তিনি। বারকিনও নামল। তার মুখে যুদ্ধ জয়ের হাসি।’

    হেরম্যান বললেন ‘দেখুন, আপনি আমাদের চলে যাবার কথা বলতে পারেন না। আপনার কাছে তো একটাই হাতি শিকারের পারমিট। অন্য দুটো হাতির মধ্যে অন্য একটাকে আমরা নিশ্চই মারতে পারি?’

    কথাটা শুনি ফাউলিং তির্যক হেসে বললেন, তা মারতে পারেন, তবে আমরা ফিরে আসি তারপর। তেমন হলে রাজা হাতির দাঁত দুটো কেটে আনার পর আমরা এখানে আপনাদের জন্য অপেক্ষাও করতে পারি যাতে হাতির দাঁত কাঁধে করে পায়ে হেঁটে আপনাদের এতটা পথ ফিরতে না হয় সে জন্য।” –এই শেষ কথাগুলো যে ফাউলিং ব্যঙ্গ করে বললেন তা বুঝতে অসুবিধা হল না সুদীপ্তদের।

    আর কোনো কথা না বাড়িয়ে রাইফেল হাতে বারকিনকে নিয়ে বাঁশবনের দিকে এগোলেন ‘ফাউলিং’।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleজলঙ্গীর অন্ধকারে – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    Next Article লাল রক্ত কালো গোলাপ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    Related Articles

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    সাদা বিড়াল – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    January 31, 2026
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    নেকড়ে খামার – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 10, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    অ্যাডভেঞ্চার সমগ্র ১ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 10, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    অ্যাডভেঞ্চার সমগ্র ২ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    জাদুকর সত্যচরণের জাদু কাহিনি – হিমাদ্রি কিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    আঁধার রাতের বন্ধু – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }