Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026

    কালীগুণীন ও চতুরঙ্গের ফাঁদ – সৌমিক দে

    March 24, 2026

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অ্যাডভেঞ্চার সমগ্র ৪ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত এক পাতা গল্প195 Mins Read0
    ⤶ ⤷

    প্রেত লামার মন্দির – ৪

    ৪

    পরদিন বেলা সাতটা নাগাদ ঘুম ভাঙল দীপাঞ্জনদের। বাইরে বেরোবার জন্য তৈরি হতে লাগল তারা। ইতিমধ্যেই দরজা নক করার শব্দ হল। দরজা খুলে দীপাঞ্জনা দেখতে পেল ল্যান্ড লেডি চা নিয়ে হাজির হয়েছেন। মুখে হাসি। বেশ একটা মাতৃসুলভ স্নিগ্ধতা আছে বৃদ্ধার মুখমণ্ডলে। সুপ্রভাত বিনিময়ের পর চায়ের ট্রে নামিয়ে রেখে চলে গেলেন বৃদ্ধা। গরম চায়ে চুমুক দিতে দিতে জুয়ান বললেন, ‘চলো ওই পোড়ো মন্দিরটার ওদিকেই যাব। ভিতরটা একটু ঘুরে দেখব। দেখি কোনো ভূত-প্রেতের সন্ধান মেলে কিনা?”

    দীপাঞ্জন হেসে বলল, ‘ভদ্রমহিলার থেকে কালকের গল্পটা শুনে ভূতের ব্যাপারটা আপনাকেও আকৃষ্ট করেছে তাই না?’

    জুয়ান বললেন, “কিছুটাতো বটেই। এত জায়গা আমরা ঘুরে বেড়িয়েছি কিন্তু ভূতের দেখা কোথাও পাইনি। তাও যে একবার শেরউড বনের জমিদারবাড়িতে স্কন্ধকাটা ভূতের দেখা মিলল পরে জানলাম সেটা আসলে সাজানো ভূত। সত্যি ভূতের দেখা মিললে মন্দ কি?’

    জুয়ান আর দীপাঞ্জন আটটা নাগাদ বাড়ির বাইরে বেরলো। বাড়িটার পিছন দিকে যেতেই তাদের নজরে পড়ল পাইন বনে ঢোকার মুখটাতে একটা জিপ গাড়ি দাঁড়িয়ে আছে। দীপাঞ্জন বলল, ‘কেউ মনে হয় বনের ভিতর ঢুকেছে!

    জুয়ান বললেন, “ভূত নিশ্চয়ই দিনের আলোতে গাড়ি চালিয়ে আসবে না। দেখা যাক লোকটা কে?”

    ঢাল বেয়ে নেমে পাইন বনের প্রবেশ মুখে পৌঁছে গেল দীপাঞ্জনরা। গাড়িটার সামনে একটা বিশ্ববিদ্যালয়ের স্টিকার মারা আছে। পাইন বনের ভিতর প্রবেশ করল দীপাঞ্জনরা। কিছুটা এগিয়ে সেই পোড়ো মন্দিরটার সামনে পৌঁছেই তারা দেখতে পেয়ে গেল লোকটাকে। মাঝবয়সী একজন লোক, পরনে কোট-প্যান্ট, ছিপছিপে চেহারা, মাথায় টাক। তার এক হাতে ধরা একটা ফাইল আর অন্য হাতে ফিতে মাপার বড় রোল।’

    দীপাঞ্জনদের দেখে ভদ্রলোক বললেন, ‘আপনারা কি এখানেই থাকেন?’

    দীপাঞ্জন হেসে জবাব দিল, ‘না, আমরা টুরিস্ট। আপনার পরিচয়টা?’

    ভদ্রলোক জবাব দিলেন, ‘আমি একটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করি।’

    দীপাঞ্জন কথাটা শুনে প্রফেসর জুয়ানকে দেখিয়ে বললেন, ‘ইনিও অধ্যাপক। জাপানের একটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। এখানে আমার সাথে বেড়াতে এসেছেন।’

    ভদ্রলোক বললেন, ‘জেনে ভালো লাগল। আমার নাম অবনী জোয়ারদার। কালই এখানে এসেছি আমি।’ দীপাঞ্জনও তাদের নাম পরিচয় জানাল ভদ্রলোককে। তারপর ভদ্রলোকের হাতের ফিতরে রোলটার দিকে তাকিয়ে জানতে চাইল, ‘এখানে কোনো জরিপের ব্যাপার আছে?’

    প্রশ্নটা শুনে ভদ্রলোক হেসে বললেন, ‘হ্যাঁ বলতে পারেন আবার নাও বলতে পারেন। আসলে আমি এই অঞ্চলের প্রাচীন বৌদ্ধ স্থাপত্যশৈলী নিয়ে একটা গবেষণা করছি। মানে আর্কিটেকচার নিয়ে। স্থাপত্যগুলোর গঠন বোঝার জন্য ঘর, স্তম্ভ, দেওয়াল ইত্যাদি মাপামাপি করতে হয়। সেজন্যই এই ফিতে।’ এরপর একটু থেমে তিনি বললেন, ‘এই দার্জিলিং-কালিম্পং-এ যত প্রাচীন বুদ্ধ মন্দির বা মঠ আছে তার একটা সরকারি তালিকা আছে। সেই তালিকা দেখে আগে বেশ কটা মন্দিরে গেছিলাম। সেগুলো পুরনো হলেও মোটামুটি অক্ষতই আছে। কিন্তু এটার যে এমন অবস্থা তা কাল এখানে আসার পর জানতে পারলাম। ভিতরে ঢুকেছিলাম, কোথাও কিছু নেই। শুধু প্রেয়ার হল মতো একটা ঘরে একটা ভীষণ দর্শন পাথরের মূর্তি এখনও আছে। তবে কাঠামোটা যখন টিকে আছে তখন এটা নিয়েও কাজ করা যেতে পারে। ভাবছিলাম, কি করি? এমন সময় আপনারা এলেন।’

    তার কথা শুনে জুয়ান হেসে বললেন, ‘আপনি মন্দিরের ভিতর আর অন্য কাউকে দেখেননি?’

    অবনী জোয়ারদার হেসে ফেলে বললেন, “আপনি সেই লামা বা বৌদ্ধ সন্ন্যাসীর প্রেতাত্মার কথা বলছেন তো! আরে তা নিয়েই তো গ্রাম তোলপাড়। সেই প্রেতাত্মা লামাকে নাকি কাল ধরেও ফেলেছিল গ্রামের লোকরা। কিন্তু সে তাদের হাত ফসকে পালিয়ে যায়। তারপর দিনের আলোতেই নাকি ভোজবাজির মতো মিলিয়ে যায়। আর এতেই তাদের বদ্ধমূল ধারণা হয়েছে যে লোকটা প্রেতাত্মাই ছিল। নইলে অমন ভাবে কেউ উধাও হতে পারে! সেই প্রেতটা এখানে ফিরে এসে আবার আস্তানা গেড়ে থাকতে পারে। এই ভয়ে কেউ আমার সাথে এখানে আসতেই চাইল না। প্রেতাত্মাকে পিটিয়ে মারা সম্ভব নয় বুঝতে পেরেছে তারা। তাই এবার লাভা মনাস্ট্রি থেকে বৌদ্ধ সন্ন্যাসী বা লামাদের এখানে এনে শাস্তিস্বস্ত্যয়নের ব্যবস্থা করতে চাচ্ছে তারা। ভূতটা যখন লামা, এখন লামারাই তাকে তাড়াতে পারবে এই তাদের ধারণা।’

    জুয়ান আর দীপাঞ্জন মৃদু দৃষ্টি বিনিময় করল অবনীবাবুর কথা শুনে। দীপাঞ্জন এরপর বলল, ‘আমরাও একই ঘটনা শুনেছি। তবে লামাদের এনে ভূত তাড়ানোর পরিকল্পনাটার কথা শুনিনি। আপনি যখন আশ্বস্ত করছেন যে সেই লামার প্রেতাত্মা ভিতরে নেই তখন একবার ভিতরটা দেখেই আসি।’ শেষ কথাগুলো হেসেই বলল সে। অবনীবাবু বললেন, ‘চলুন আমিও আপনাদের সাথে যাচ্ছি।’

    মন্দিরের ভিতর প্রবেশ করল তারা তিন জন। প্রথমে কয়েকটা ছোট ঘর। কোথাও কিছু নেই সেসব ঘরে। এক সময় হয়তো সেসব ঘরে কিছু জিনিসপত্র ছিল। আগুনে পুড়ে খাক হয়ে গেছে সেসব। সে ঘরগুলো অতিক্রম করে দীপাঞ্জনরা পৌঁছে গেল বিরাট হল ঘরের মতো জায়গাতে। সে ঘরে কোনো জানলা নেই। আশেপাশে কয়েকটা দরজা আছে বড় ঘরটার গায়ে লাগানো ছোট-ছোট ঘরগুলোতে যাবার জন্য। টিনের চালের ফোকর গলে কিছুটা আলো ঢুকছে ঘরে। আর ঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক অদ্ভুতদর্শন পাথরের মুর্তি। এছাড়া ঘরে অন্য কিছু নেই। দীপাঞ্জনরা মূর্তিটার সামনে গিয়ে দাঁড়াল। মানুষের আকারের একটা মূর্তি। নীচু বেদি সমেত উচ্চতা অন্তত সাড়ে পাঁচ ফুট বা তার বেশি হবে। লাফিং বুদ্ধের মতো ভুঁড়িঅলা স্থূলকায়। কিন্তু লাফিং বুদ্ধের মতো তার মুখে হাসি নেই, রয়েছে প্রচণ্ড বীভৎসতা। পাথরের তৈরি মূর্তি হলেও তার চোখগুলো যেন জীবন্ত। আদিম জিঘাংসার বর্তুলাকার চোখের মণিগুলো ছিটকে বেরিয়ে আসতে চাচ্ছে অক্ষি কোটর থেকে। উন্মুক্ত মুখ গহ্বর থেকে উঁকি মারছে হিংস্র শ্বদন্ত। আর তার বিরাট লম্বা জিভটা যেন প্রচণ্ড রক্ত লালসায় নেমে এসেছে তার স্ফীত উদর পর্যন্ত। মূর্তির হাত দুটো এমনভাবে দু-পাশে অর্ধবৃত্ত সৃষ্টি করেছে, যেন সে নখরযুক্ত আঙুল দিয়ে এখনই জড়িয়ে ধরবে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে। তারপর তার বুক চিরে লম্বা জিভ দিয়ে রক্ত চেটেপুটে খাবে! মূর্তির সাজপোশাকও তার চেহারার সাথে মানানসই। মাথার মুকুটে বসানো আছে নর করোটি, কোমরেও রয়েছে মানুষের খুলির সাজ।

    বেশ কিছুক্ষণ ধরে অবাক হয়ে এই বীভৎস মূর্তিটাকে দেখল জুয়ান আর দীপাঞ্জন। জুয়ান বললেন, ‘আমি বহু ভয়ঙ্কর মূর্তি দেখেছি। কিন্তু এত জীবন্ত-ভয়ঙ্কর মূর্তি কখনও দেখিনি। একলা ঘরে ঢুকলে ও মূর্তি দেখলে যে কোনো মানুষ চমকে যাবে। হয়তো আসলে প্রেতাত্মার ব্যাপারটার উৎস এই মূর্তিও হতে পারে। এই মূর্তি দেখেই প্রথমে আতঙ্ক ছড়িয়েছিল মানুষের মনে। তারপর তারা সেই বৌদ্ধ সন্ন্যাসীকেও প্রেত ভাবতে শুরু করে এবং পুড়িয়ে মারে।’

    জুয়ানের কথা শুনে অবনীবাবু বললেন, ‘আমিও প্রথমে এই মূর্তিটা দেখে চমকে গেছিলাম। আমি কাজের সূত্রে গত কয়েক মাস এ অঞ্চলের বেশ কিছু বৌদ্ধ মঠে গেছি, বেশ কিছু বীভৎস তিব্বতী অপদেবতার মূর্তিও দেখেছি সে সব জায়গাতে। কিন্তু এমন বীভৎস-ভয়ঙ্কর মূর্তি কোথাও দেখিনি। দেখুন চার দেওয়ালে ওর চারটে মুখের ছবিও খোদাই করা আছে! যেন মূর্তিটা চারদিক থেকেও দেখছে আমাদের।’

    অবনীবাবুর কথা শুনে দেওয়ালের দিকে তাকাল দীপাঞ্জন আর জুয়ান। হ্যাঁ মূর্তির চারটে মাথা খোদাই করা আছে দেওয়ালের গায়ে সিলিং-এর কাছে। তাদের একটা মুখ অবশ্য পিছন ফেরানো। বাকি তিনটে একটা সোজা আর অন্য দুটো দু-পাশে ফেরানো মাথাগুলো যেন চারদিক থেকে দেখছে তাদের। তিনটে মাথা দেওয়াল থেকে আর একটা মাথা স্বয়ং-মূর্তির মাথা। যারাই এ ঘরে ঢুকবে, তারাই এই ভয়ঙ্কর অপদেবতার নজরবন্দি হবে! ঘরটা ভালো করে দেখার পর জুয়ান, ভদ্রলোককে জিজ্ঞেস করলেন, ‘চারপাশে যে ছোট ঘরগুলো আছে ওগুলো দেখেছেন?” ‘দেখেছি। ওর মধ্যে কোথাও কিছু নেই। শুধু একটা ঘরে একটা অনেক পুরনো মরচে ধরা জপযন্ত্র পড়ে আছে।’—জবাব দিলেন অবনীবাবু।

    এরপর তিনি একটু ইতস্তত করে দীপাঞ্জনকে বললেন, ‘যদি কিছু মনে না করেন তবে আমাকে একটা কাজে একটু সাহায্য করবেন? সামান্য সময়ের ব্যাপার।’

    দীপাঞ্জন বলল, ‘কী কাজ?’

    ভদ্রলোক বললেন, ‘এখানে এসেই যখন পড়েছি তখন ভাবছি এটার আর্কিটেকচার নিয়ে ও কাজ করে যাই। এই ঘরটাকে কেন্দ্র করেই তো মন্দিরটা। এ ঘরটার আর বাইরে থেকে মন্দিরটার একটু মাপ নেব। দয়া করে যদি ফিতেটা ধরে একটু সাহায্য করেন?’

    দীপাঞ্জন হেসে বলল, ‘হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এত সামান্য ব্যাপার।’

    ভদ্রলোকের সাথে কাজে লেগে গেল দীপাঞ্জন। ফিতে ধরে লম্বালম্বি, চওড়াচওড়ি, কোনাকুনি নানা ভাবে মাপা শুরু হল ঘরটা। আর প্রফেসর জুয়ান ছোট ছোট ঘরগুলোকে উঁকি দিয়ে দেখতে লাগলেন। মাপগুলো খাতায় টুকতে টুকতে অবনীবাবু বললেন, “বুঝলেন মশাই, আমাদের দেশে থিসিস পেপার যত মোটা হয় তত তার দাম। তত বেশি গুরুত্ব। ভিতরে যাই থাকুক না কেন দিস্তে দিস্তে লিখে যেতে হবে। একটা চ্যাপ্টার অন্তত বাড়ানো যাবে এই মন্দিরটা নিয়ে।’

    ভদ্রলোকের কথা শুনে হাসল দীপাঞ্জন। কথাটা তর্জমা করে বলল জুয়ানকে। তিনি বললেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক সময় যে ভারতীয় রিসার্চ পেপার পাঠানো হয় তাতে তাই দেখি। আমাদের দেশে কিন্তু আকার নয় বিষয়ের ওপর বেশি জোর দেওয়া হয়। তার নির্যাসটাই আসল, গুণগত মানই আসল, কলেবর নয়। মাত্র পঞ্চাশ পাতার রিসার্চ পেপার। তাতেই আমাদের দেশে অনেকে ডক্টরেট পেয়েছে জানি।’

    অবনীবাবু বললেন, ‘সে জন্যই তো আপনাদের দেশ অত এগিয়েছে। আপনাদের ওখানে মানুষের সময়ের দাম আছে। আর আসল হল কাজটাই।’

    হলঘরটা মাপা হবার পর বাইরে বেরিয়ে এল তারা তিনজন। ফিতে ফেলে এরপর কাঠামোর বাইরের মাপা শুরু হল। এ কাজে প্রফেসর জুয়ানও হাত লাগালেন। বাইরেটা মাপার কাজ শেষ হবার পর ফিতে গোটাতে গোটাতে অবনীবাবু হেসে বললেন, ‘কৃতজ্ঞতা স্বীকারে অবশ্যই আপনাদের নাম রাখব।’

    জুয়ান বললেন, ‘ছোট-ঘরগুলো আর স্তম্ভ ইত্যাদির মাপ নেবেন না।’

    অবনীবাবু বললেন ‘হ্যাঁ, নেব। এগুলো আমি একলাই করে নেব। কালকের দিনটাও আমি এখানে থাকব। আচ্ছা, আপনারা কোথায় উঠেছেন বলুনতো? কবে এসেছেন? কদিন থাকবেন?”

    দীপাঞ্জন বলল ‘গত সন্ধ্যায় এসেছি। আগামী কালও থাকার ইচ্ছা আছে। পরিবেশটা ভালো! পলিউশন বা হই হট্টগোল নেই। কাছই এক অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রমহিলার বাড়িতে হোম স্টে করছি।’

    কথাটা শুনে অবনীবাবু বললেন, ‘আচ্ছা, ওখানে থাকার জন্য ঘর পাওয়া যাবে? আমি যেখানে যে বাড়িতে গতরাত কাটিয়েছি যে ঘরটা বড় স্যাঁতস্যাতে। তা ছাড়া বাথরুমেরও সমস্যা আছে।’

    দীপাঞ্জন বলল ‘ভদ্রমহিলা বলছিলেন তাঁর আরও একটা ঘর খালি আছে। আপনি আমাদের সঙ্গে গিয়ে তাঁর সাথে একবার কথা বলতে পারেন।’

    অবনীবাবু বললেন, ‘চলুন তবে তাঁর সাথে কথা বলে আসি। তারপর নয় আবার আমি এখানে ফিরে মাপজোক করব।’ দীপাঞ্জন বলল, ‘হ্যাঁ চলুন।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleজলঙ্গীর অন্ধকারে – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    Next Article লাল রক্ত কালো গোলাপ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    Related Articles

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    বিষ্ণুলোকে সন্ধ্যা নামে – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    March 20, 2026
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    সাদা বিড়াল – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    January 31, 2026
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    নেকড়ে খামার – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 10, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    অ্যাডভেঞ্চার সমগ্র ১ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 10, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    অ্যাডভেঞ্চার সমগ্র ২ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    জাদুকর সত্যচরণের জাদু কাহিনি – হিমাদ্রি কিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Our Picks

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026

    কালীগুণীন ও চতুরঙ্গের ফাঁদ – সৌমিক দে

    March 24, 2026

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }