Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অ্যাডভেঞ্চার সমগ্র ৪ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত এক পাতা গল্প195 Mins Read0
    ⤶ ⤷

    প্রেত লামার মন্দির – ৭

    ৭

    তখন প্রায় শেষ রাত। হঠাৎই ঘুম ভেঙে গেল দীপাঞ্জনের। বালিশের পাশে রাখা মোবাইল ফোনটা বাজছে। ফোনটা তুলে নিয়ে দীপাঞ্জন দেখল মোবাইল ফোনে ফুটে উঠেছে অবনী জোয়ারদারের নাম। উঠে বসে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে তার কণ্ঠস্বর ভেসে এল, ‘আমি অবনীবাবু বলছি…।’

    দীপাঞ্জন বলল, ‘হ্যাঁ, হ্যাঁ, বলুন বলুন।’

    ওপাশ থেকে অবনীবাবুর গলা ভেসে এল, ‘আমাকে লা লা…।’

    কী লা… লা…?’

    কিন্তু এরপরই আর কোনো সাড়া মিলল না ওপাশ থেকে। ফোনটা কেটে গেল। দীপাঞ্জন ঠিক বুঝতে পারল না তাকে কলব্যাক করা উচিত হবে কি না? জুয়ান ঘুমাচ্ছেন। কিছুক্ষণ ফোন হাতে করে বসে থেকে দীপাঞ্জন আবার শুয়ে পড়ল।

    সকাল সাতটা নাগাদ ঘুম ভাঙল দীপাঞ্জনের। জুয়ান অবশ্য তার আগেই উঠে পড়েছিলেন। ঘুম থেকে ওঠার পরই দীপাঞ্জনের মনে পড়ে গেল অবনীবাবুর ফোন কলের ব্যাপারটা। যে কথাটা জুয়ানকে বলতেই তিনি বললেন ‘লা…লা’ করে ভোর রাতে তিনি তোমাকে গান শোনাচ্ছিলেন নাকি? অবাক ব্যাপারতো! একবার এখন ফোন করে দেখ।”

    দীপাঞ্জন কল করল বেশ কয়েকবার, কিন্তু রিং হয়ে গেল। হয়তো তিনি ঘুম থেকে এখনও ওঠেননি। কিছুক্ষণের মধ্যে দরজাতে টোকা পড়ল। চা নিয়ে ঘরে ঢুকলেন অ্যান। মিষ্টি হেসে সুপ্রভাত জানিয়ে তিনি চায়ের ট্রে-টা নামিয়ে রাখলেন।

    জুয়ান তাকে সুপ্রভাত জানিয়ে জানতে চাইলেন ‘আমাদের বন্ধু ঘুম থেকে উঠেছেন?’

    অ্যান জবাব দিলেন, ‘উনি মনে হয় ভোরবেলা বেরিয়ে গেছেন। দরজা খোলা দেখলাম। কিন্তু বাইরেও তিনি নেই।’—এই বলে তিনি লাঠিতে ভর দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন।’

    দীপাঞ্জন জুয়ানকে বললেন, ‘এত ভোরে ভদ্রলোক কোথায় যেতে পারেন?’

    জুয়ান বললেন, ‘আমার ধারণা তিনি সম্ভবত হিসাব মেলাবার জন্য ভোরবেলা উঠেই মন্দিরে ছুটেছেন। তাড়াতাড়ি চা খেয়ে নাও। ওখানে যেতে হবে।’

    কিছুক্ষণের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ল তারা। ঢাল বেয়ে নামতেই তারা দেখতে পেল কয়েকজন গ্রামবাসীকে নিয়ে সেই লামার দল জঙ্গলের দিকে এগোচ্ছে। একটা কুকুরও এগোচ্ছে তাদের পিছন পিছন। লামার দল আর কুকুরটা অদৃশ্য হয়ে গেল জঙ্গলের ভিতর। মিনিট খানেকের মধ্যে দীপাঞ্জনরাও প্রবেশ করল পাইন বনে। কয়েক পা এগোতেই তারা দেখল সেই কুকুরটা ঝোপের ধারে বসে একপাটি চামড়ার চটি চিবুচ্ছে। আমাদের দল এগিয়ে গেছে মন্দিরের দিকে।

    দীপাঞ্জনরা যখন মন্দিরের সামনে গিয়ে উপস্থিত হল ঠিক তখনই লামা আর গ্রামবাসীরা দুরদাড় করে বাইরে বেরিয়ে আসছে। তাদের চোখেমুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। গ্রামবাসীদের মধ্যে গতকালের পরিচিত কয়েক জন আছে। তাদেরই একজনকে দীপাঞ্জন প্রশ্ন করল, ‘কী হয়েছে?’

    লোকটা ভয়ার্ত ভাবে বলল, ‘ভিতরে গিয়ে দেখুন। আবারও একজন গেল সেই লামার হাতে!

    কথাটা শোনার সঙ্গে সঙ্গে দীপাঞ্জন আর জুয়ান ছুটল মন্দিরের ভিতরে। সেই বড় ঘরটাতে পৌঁছে স্তম্ভিত হয়ে গেল তারা। সেই ভয়ঙ্কর অপদেবতার মূর্তির কিছুটা তফাতে উপুড় হয়ে পড়ে আছেন অবনী জোয়ারদার। তাঁর গায়ের জ্যাকেটের পিঠের দিকে একটা ফুটো দেখা যাচ্ছে। সেখান থেকে রক্তধারা বেরিয়ে আসতে চাচ্ছে। তাঁর হাতে তখনও ধরা আছে তাঁর মোবাইল ফোনটা। কিছুটা তফাতে একটা পোড়া মোমবাতিও আছে।

    প্রাথমিক বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠে দীপঞ্জনরা ঘরের চারপাশে তাকাল। কোথাও কিছু নেই ঘরে। শুধু সেই দণ্ডায়মান বীভৎস মূর্তি আর ভয়ঙ্কর মাথাগুলো যেন হিংস্র উল্লাসে হাসছে তাদের দিকে তাকিয়ে!

    জুয়ান বললেন, “তাহলে কি সেই লামাই হত্যা করল লোকটাকে? তোমাকেও ‘লা…লা’ বলছিল। আসলে কি লামা বলতে যাচ্ছিল কথাটা? কিন্তু কথাটা শেষ করে উঠতে পারেনি?

    দীপাঞ্জন বলল, “আমারও তাই মনে হচ্ছে এখন। ইনি লামাই হয়তো বলতে যাচ্ছিলেন। কিন্তু তা কি করে সম্ভব? সত্যিই কি তবে লামার প্রেত আছে?’

    জুয়ান বললেন, ‘প্রেত লামা নয়। লামার বেশধারী যে লোকটাকে আমরা বাঁচিয়েছিলাম, যাকে আমরা পড়ন্ত বিকালে এখানে ঢুকতে দেখেছিলাম সে হতে পারে। চলো আগে আশেপাশের ঘরগুলো ঘুরে দেখি।’

    হলঘর সংলগ্ন ঘরগুলো তারা দ্রুত দেখে নিল। কিন্তু সে সব জায়গাতে এমন কোনো চিহ্ন মিলল না যা অবনীবাবুর মৃত্যুর সঙ্গে সম্পর্কযুক্ত মনে হতে পারে। এরপর মন্দিরের বাইরে বেরিয়ে এল তারা। ভীত-সন্ত্রস্ত মুখে সেখানে জটলা করছে গ্রামবাসী আর লামারা। জুয়ান একজনকে প্রশ্ন করল, ‘কী করবে এখন?’

    লোকটা জবাব দিল, ‘পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এখনই আসছে।।’

    সত্যিই কিছুক্ষণের মধ্যে বনের বাইরে গাড়ি থামার শব্দ শোনা গেল। আর তারপর জনা পাঁচেক পুলিশকর্মীকে পাইন বনের ভিতর দিয়ে হেঁটে আসতে দেখা গেল। তারা পৌঁছে গেল মন্দিরের সামনে। একজন পুলিশ অফিসার আর তার সাথে চারজন রাইফেলধারী পুলিশ। তারা সবাই এখানকারই ভূমিপুত্র মনে হয়। অফিসারের বুকের নেমপ্লেটে নাম লেখা আছে ‘পি. তামাং।’ অফিসার প্রথমে জটলার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন লাশটা কোথায়?’

    একজন লোক জবাব দিল, ‘মন্দিরের ভিতর।’

    এরপর অফিসার দীপাঞ্জনদের দেখে মৃদু বিস্মিতভাবে জানতে চাইলেন, ‘আপানরা?’

    দীপাঞ্জন তাকে নিজেদের পরিচয় দেবার পর বলল, ‘ভিক্টিমের নাম অবনী জোয়ারদার। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। মন্দির নিয়ে গবেষণা করতে এসেছিলেন। এই পরিচয়ই তিনি আমাদের দিয়েছিলেন। গতকাল সকালে এখানেই তাঁর সাথে আমাদের পরিচয়। আমরা উঠেছি মিসেস অ্যানের বাড়িতে। তারপর তিনিও সেখানে ওঠেন। দুপুর থেকে রাত আটটা-নটা পর্যন্ত তিনি বাড়িতেই ছিলেন। তারপর কখন এসেছেন এখানে জানি না।’

    তামাং শুনে বললেন, ‘চলুন, আগে লাশটা দেখি।’

    গ্রামবাসীরা এরপর আর ভিতরে ঢুকতে সাহস পেল না মনে হয়। অফিসার আর পুলিশকর্মীদের সাথে আবার মন্দিরে ঢুকে সেই ঘরে লাশটার সামনে পৌঁছে গেল তারা। লাশটা দেখার পর তামাং বললেন ‘লাশটা উলটাও।’ একজন পুলিশকর্মী লাশটা উলটাল। অবনীবাবুর বুকের কাছে একই রকম ছিদ্র। যেন কোনো তীক্ষ্ণ অস্ত্রে এফোঁড় ওফোঁড় করে দেওয়া হয়েছে তার বুক। তামাং বললেন, ‘এর আগেও এখানে সে সব লাশ পাওয়া গেছে সবারই বুকে এমন ক্ষত চিহ্ন ছিল। দেখে মনে হচ্ছে চার-পাঁচ ঘণ্টা আগে ব্যাপারটা ঘটেছে।’

    এরপর তিনি একজন কনস্টেবলকে বললেন ‘ফোনটা তুলুন। দেখি কোন কোন ফোন শেষে গেছে বা এসেছিল? দীপাঞ্জন এবার বলল, ‘শেষ ফোনটা তিনি আমাকেই করেছিলেন ভোর রাতে আর আমি করেছিলাম একটু আগে।’ ও কথা বলার পর সে ফোনের ব্যাপারটা খুলে বলল অফিসারকে। পুরোটা শোনার পর অফিসার বিস্মিত ভাবে বললেন, ‘কিন্ত লা…লা…।’ –এ শব্দের মানে কি?

    দীপাঞ্জন বললেন, ‘হয়তো তিনি লামা কথাটা বলতে চেয়েছিলেন।

    এ কথা শুনে অফিসার বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। দীপাঞ্জন বলল, ‘হ্যাঁ, আমার সাথে তাঁর শুধু এইটুকুই কথা হয়েছে। মোবাইল কানেকশন যে কোম্পানির তাদের কাছে আমাদের কথোপকথন জানতে চাইলে আপনি পেয়ে যাবেন।

    তামাং পুলিশকর্মীদের দিতে তাকিয়ে বললেন, ‘লাশটা নিয়ে যাবার ব্যবস্থা করো।’ আর দীপাঞ্জনদের উদ্দেশে বললেন, ‘চলুন মিসেস অ্যানের বাড়ি যাব। সেখানে বসে তার আর আপনাদের এজাহারগুলো লিপিবদ্ধ করতে হবে।’

    পুলিশকর্মীরা মৃতদেহ ওঠাবার তোড়জোড় শুরু করল। আর তামাং-এর সাথে মন্দিরের বাইরে বেরিয়ে এল দীপাঞ্জন-জুয়ান। তামাং অবশ্য বাইরে বেরিয়ে গ্রামবাসীদের মধ্যে যারা মন্দিরে ঢুকে প্রথম লাশটা দেখেছিল তাদের নামধাম টুকে নিলেন। তারপর রওনা হলেন অ্যানের বাড়ির উদ্দেশ্যে।

    দরজাতে কড়া নাড়তেই দরজা খুললেন অ্যান। দীপাঞ্জনদের সাথে পুলিশ অফিসারকে দেখে বিস্মিত ভাবে জানতে চাইলেন, ‘কী হয়েছে?’

    দীপাঞ্জন বলল, ‘ঘরে চলুন সব বলছি।’

    অফিসার আর অ্যানকে নিজেদের ঘরেই আনল দীপাঞ্জনরা। বারান্দা থেকে চেয়ার এনে সে ঘরেই বসল চারজন। অ্যান উৎকণ্ঠিতভাবে বললেন, ‘এবার বলুন কি হয়েছে?’

    জুয়ান বললেন, ‘অবনী জোয়ারদার খুন হয়েছেন মন্দিরের মধ্যে। তাই অফিসার আমাদের এজাহার নিতে এসেছেন।’

    কথাটা শুনেই বৃদ্ধা ‘ও মাই গড!’ বলে আর্তনাদ করে উঠলেন। তারপর দু-হাতে ধরা লাঠিটার ওপর ঝুঁকে পড়ে মাথা ঠেকিয়ে স্থির হয়ে গেলেন।

    বেশ কয়েক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল ঘর। তারপর তামাং তার উদ্দেশ্যে বললেন, ‘দেখুন আপনি বয়স্ক মানুষ। এখানে আপনাকে সবাই সম্মান করে জানি। আপনাকে বিব্রত করতে খারাপ লাগছে ঠিকই। কিন্তু আমাকে আমার ডিউটি পালন করতে হবে। যেহেতু লোকটা এখানে এসে উঠেছিল তাই আপনার সাথে কথা বলতে চাই।’

    অফিসারের কথা শুনে ধীরে ধীরে মুখ তুললেন বৃদ্ধা। তারপর বললেন ‘বলুন কী জানতে চান?’ তাঁর মুখে স্পষ্ট ফুটে উঠেছে বিহ্বলতার ছাপ।

    অফিসার এবার তাঁর প্রশ্ন করে যেতে লাগলেন বৃদ্ধাকে। অবনীবাবু কখন এসেছিলেন, কিভাবে এসেছিলেন, কেন এসেছিলেন এসব প্রশ্ন। ধীরে ধীরে জবাব দিতে লাগলেন বৃদ্ধা তার সাথে কথা বলার ফাঁকে ফাঁকে দীপাঞ্জনদেরও দু-একটা প্রশ্ন করতে লাগলেন অফিসার। উত্তর দিয়ে যেতে লাগল তারাও। গোঁফে হাত বোলাতে বোলাতে অফিসার মনোযোগ দিয়ে শুনতে লাগলেন তাদের কথা। আর গুরুত্বপূর্ণ কথাগুলো তাঁর পুলিশের ডায়েরিতে লিপিবদ্ধ করতে লাগলেন। মিসেস অ্যানের কথার সাথে মিলে যেতে লাগল। জুয়ান আর দীপাঞ্জনের বক্তব্য। সেটাই স্বাভাবিক। অফিসার শেষ প্রশ্ন করলেন, ‘ভদ্রলোক কখন বাড়ি থেকে বেরিয়েছিলেন কোনো ধারণা আছে?

    ভদ্রমহিলা বললেন ‘সকাল সাড়ে ছটা নাগাদ দেখি ওনার ঘরের দরজা খোলা। ভিতরে উনি নেই। তার আগে কোনো সময় হবে।’

    অফিসার জবাব শুনে উঠে দাঁড়িয়ে মিসেস অ্যানকে বললেন ‘আমার আর কিছু জানার নেই আপনার কাছে।’ তারপর দীপাঞ্জনদের উদ্দেশে বললেন ‘আপনাদের থেকেও আমার এই মুহূর্তে জানার কিছু নেই। তবে যেহেতু আপনারা এ ঘটনার সাথে কিছুটা হলেও জড়িয়ে পড়েছেন তাই আমি না বললে এ জায়গা ছেড়ে যাবেন না।’

    দীপাঞ্জন বলল ‘আমাদের কিন্তু কাল ভোরেই ফেরার কথা।’

    তামাং বললেন ‘আপনারা কিছু মনে করবেন না একটা কথা বলি। পুলিশের কাছে কেউই কিন্তু সন্দেহের ঊর্ধ্বে নয়। বিশেষত যখন মৃতের শেষ কলটা আপনাদের কাছেই এসেছিল।’-এই বলে আর কোনো কথা না বলে ঘর ছাড়লেন অফিসার। আর ঘর ছাড়লেন বৃদ্ধাও।

    তারা চলে যাবার পর জানলার কাছে গিয়ে দাঁড়াল দীপাঞ্জন আর জুয়ান। জানলা দিয়ে তারা দেখল অফিসার তামাং পাইনবনে ফিরে গেলেন। কিছুক্ষণ পর গ্রামবাসীরা, লামারা আর পুলিশকর্মীরা বেরিয়ে এল বনের ভিতর থেকে। যতদূর মনে হল অবনীবাবুর মৃতদেহটা তুলে নিয়ে পুলিশের গাড়িটা রওনা হল। লামার দল আর গ্রামবাসীরাও রওনা হল ফেরার জন্য। ফাঁকা হয়ে গেল জায়গাটা। দীপাঞ্জন বলল, ‘পুলিশ অফিসার শেষে আমাদেরও সন্দেহ করে বসলেন যে। আটকে পড়লে মুশকিল হবে।’

    জুয়ান বললেন, ওকে দোষ দিয়ে লাভ নেই। ওটাই ওদের কাজ।’—এই বলে বাইরের বারান্দাতে চেয়ার টেনে নিয়ে গিয়ে বসলেন জুয়ান। দীপাঞ্জনও তার পাশে গিয়ে বসল। গভীরভাবে কী যেন ভাবতে লাগলেন জুয়ান। সময় এগিয়ে চলল। বেলা গড়াতে শুরু করল দুপুরের দিকে। বেলা একটা নাগাদ ঘরে ঢুকে বাথরুমে গিয়ে একে একে স্নান সেরে নিল দীপাঞ্জনরা। আর একটু পরই খাবারের ট্রে নিয়ে ঘরে ঢুকলেন অ্যান। হাতে ট্রে-তে রাখা দুটো ডালের বাটি আর কয়েকটা হাত-রুটি। টেবিলের ওপর ট্রে-টা নামিয়ে রেখে বিষণ্ণ ভাবে বললেন, ‘মাফ করবেন। এর চেয়ে বেশি কিছু করা আজ আর আমার পক্ষে সম্ভব হল না। আসলে এই বয়সে এসব ঘটনা আর আমি নিতে পারিনা। ঘটনাটা শোনার পর থেকেই আমার মন আর শরীর দুটোই খারাপ লাগছে। কাল যখন ওর হাতের রক্ত মুছিয়ে ব্যান্ডেজ বেঁধে দিলাম তখনও কি জানতাম…।-এই বলে থেমে গেলেন বৃদ্ধা। দীপাঞ্জন সহানুভূতির স্বরে বলল ‘আপনার মনের অবস্থা আমরা বুঝতে পারছি। আপনি বরং ঘরে গিয়ে বিশ্রাম নিন।’ বিষণ্ণ হেসে ধীর পায়ে ঘর ছাড়লেন মেরী অ্যান।

    খেতে বসল দীপাঞ্জন আর জুয়ান। কিন্তু একটা রুটির টুকরো ছিঁড়ে মুখে তুলতে গিয়েও হাতটা নামিয়ে নিলেন তিনি। দীপাঞ্জন জিজ্ঞেস করল ‘কি হল?’

    জুয়ান বলল, ‘আমাকে এখনই একবার পাইন বনে মন্দিরের ওদিকে যেতে হবে।’ দীপাঞ্জন বলল, ‘এখনই? চলুন আমিও যাই।’

    জুয়ান বললেন না। তুমি এখানেই থাকো। মিসেস অ্যানের খেয়াল রাখা দরকার। আমি আসছি।’—এই বলে বেরিয়ে গেলেন প্রফেসর জুয়ান। তিনি চলে যাবার পর দীপাঞ্জন কোনোরকমে খাওয়া সেরে নিল। তারপর প্রতীক্ষা করতে লাগল জুয়ানের ফিরে আসার জন্য। নিস্তব্ধ পাহাড়ি দুপুর এগিয়ে চলল বিকালের দিকে।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleজলঙ্গীর অন্ধকারে – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    Next Article লাল রক্ত কালো গোলাপ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    Related Articles

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    সাদা বিড়াল – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    January 31, 2026
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    নেকড়ে খামার – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 10, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    অ্যাডভেঞ্চার সমগ্র ১ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 10, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    অ্যাডভেঞ্চার সমগ্র ২ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    জাদুকর সত্যচরণের জাদু কাহিনি – হিমাদ্রি কিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    আঁধার রাতের বন্ধু – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }