Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আকাশের নিচে মানুষ – প্রফুল্ল রায়

    প্রফুল্ল রায় এক পাতা গল্প368 Mins Read0
    ⤶ ⤷

    আকাশের নিচে মানুষ – ১৩

    তেরো

    আদিবাসী মরসুমী ক্ষেতমজুরদের যেদিন আনা হয় সেদিন হিমগিরিনন্দন তার ‘কানটোল রুমে’ বসে ওদের জন্য অপেক্ষা করে। কেননা প্রথম দিন তাদের খোরাকির ব্যবস্থা, থাকার ব্যবস্থা করতে হয়। কিন্তু আজ তাকে দেখা গেল না। এমন কি তার পা-চাটা কুত্তা রামলছমনও নেই।

    এই দু’জন না থাকলেও অন্য লোকজন আছে। তারা জানালো হিমগিরি আদিবাসীদের জন্য সব বন্দোবস্ত করে রেখে গেছে। ওরাই তাদের মকাইর ছাতু, নিমক, মিরচা, মিট্টি তেল ইত্যাদি দিল। থাকার ব্যাপারে কোন অসুবিধা নেই। খামারবাড়ির লম্বা লম্বা টিনের চালাগুলোর পেছনে আদিবাসীদের জন্য স্থায়ী মোট ঘর রয়েছে। ক্ষেতের কাজ যতদিন চলবে ততদিন ওরা ওখানেই থাকবে।

    আদিবাসীদের রাতের খোরাকি টোরাকি দিতে দিতে খামারের লোকজনেরা ধর্মাকে জানায়, হিমগিরি এবং রামলছমন তাদের দোসাদটোলায় গেছে।

    ধর্মা অবাক হয়ে যায়। রামলছমন বকের মতো লম্বা লম্বা পা ফেলে মাঝে মাঝেই তাদের টোলায় হানা দেয়। সে যায় ক্ষেত-খামারের কোন একটা কাজের ছুতো ধরে। তবে আসল উদ্দেশ্য হল, মেয়েদের পেছনে পেছনে ছোঁক ছোঁক করে বেড়ানো। কিন্তু নওরঙ্গী হিমগিরিনন্দনের রাখনি হলেও কখনও কোন কারণেই দোসাদটোলায় তাকে যেতে দেখা যায় না। অচ্ছুৎ দুসাদিনকে রাতের আন্ধেরাতে বিছানায় নিয়ে তুললেও তাদের পাড়ায় গিয়ে উচ্চবর্ণের হিমগিরি ব্রাহ্মণত্বকে বিপন্ন করতে পারে না।

    ধর্মা শুধোয়, ‘আমাদের ওখানে কেন গেছে?’

    ‘মালুম নহী—’ খামারের লোকজনেরা জানায়।

    ‘কখন গেছে?’

    ‘আভভি। তুই গেলেই দেখতে পাবি।’

    কী কারণে হিমগিরি এবং রামলছমন এই ভর সন্ধ্যায় অচ্ছুৎদের মহল্লায় ছুটল, ভেবে পায় না ধর্মা। এক অজানা ভয়ের শিহরণ তার শিরদাঁড়ায় খেলে যেতে থাকে। আর দাঁড়ায় না সে। ঝাঁ ঝাঁ রোদে পুরা পাক্কা চার মাইলের বেশি রাস্তা ভেঙে চাহাঢ়ে গেছে ধৰ্মা; আবার ততটা পথই হেঁটে এসেছে। এতক্ষণ হাতপায়ের জোড় ঢিলে হয়ে আসছিল তার। সে সব ভুলে এখন দোসাদটোলার দিকে দৌড়ুতে থাকে।

    মহল্লার সিকি ‘মিলে’র (মাইলের) মধ্যে আসতেই দূর থেকে বাতাসে গোঙানির মতো শব্দ ভেসে আসতে থাকে। ধর্মা একটু ধমকায়। টের পায়, বুকের ভেতরটা ধক্ করে উঠেছে। কান খাড়া করতেই সে বুঝতে পারে, ওটা গোঙানি না, কান্নার আওয়াজ। কেউ গলার সুর কখনও একটু উঁচুতে তুলে, কখনও নামিয়ে ঘ্যানঘেনে টিপির টিপির ‘বারিষে’র মতো শব্দ করে কেঁদে চলেছে। কান্নাটা কোন আওরতের। কে হতে পারে? বুকের ভেতর দম আটকে ধর্মা শক্ত কাঁকুরে মাটির ওপর দিয়ে হঠাৎ তিনগুণ জোরে ছুটতে থাকে।

    কাছাকাছি আসতেই ভয়ে হাড় কেঁপে যায় ধর্মার। দোসাদটোলার সামনের জমিতে ক’টা লণ্ঠন জ্বলছে। সেই আলোয় দেখা যায়, গণা মুখ গুঁজে মাটিতে পড়ে আছে। তার হাত-পা বাঁধা। খালি গা। চামড়া ফেটে পা থেকে মাথা পর্যন্ত রক্তে মাখামাখি হয়ে আছে। গালের কষ বেয়ে ফেনা গড়াচ্ছে। দেখেই বোঝা যায়, এখনও পুরোপুরি বেহুশ হয়ে যায় নি গণা। থেকে থেকে কামারের হাপরের মতো বুক তোলপাড় করে একেকটা শ্বাস পড়ছে।

    গণার এধারে হিমগিরি রামলছমন এবং বড়ে সরকার রঘুনাথ সিংয়ের তিন চারটে পহেলবান দাঁড়িয়ে আছে। রঘুনাথের বাপ, ঠাকুরদা এবং তাঁদেরও আগে থেকে পুরুষানুক্রমে পহেলবান পোষা হচ্ছে। এক জমানা যায়, আরেক জমানা আসে। তার সঙ্গে সঙ্গে পুরনো বুড়ো পহেলবানদের জায়গায় নয়া পহেলবান আসে। তাদের পোষার উদ্দেশ্য একটাই—বেয়াড়া ঠেঁটা প্রজা বা ভূমিদাসদের শাসন। ঘরে আগুন দেওয়া থেকে খুন করে রাতারাতি লাস গুম করে দেওয়া পর্যন্ত হেন কাজ নেই যা তারা পারে না। এতক্ষণে বোঝা যায় হিমগিরি আর রামলছমন কেন এই ভর সন্ধ্যায় দোসাদটোলায় হানা দিয়েছে।

    শেষ রাতে বড় সড়কে পীপর গাছের তলায় গণার সঙ্গে দেখা হতেই ভয় পেয়ে গিয়েছিল ধর্মা। হোঁশিয়ার হয়ে সে বচপনের বন্ধু গণাকে দোসাদটোলায় ঢুকতে বলেছিল। ধর্মা জানত, ধরা পড়লে রঘুনাথ সিংয়ের পোষা পহেলবানেরা তার কী হাল করে ছাড়বে। ‘করজে’র রুপাইয়া শোধ না করে টৌনে পালিয়ে যাওয়া কোনমতেই বড়ে সরকার বরদাস্ত করবেন না। তারপর চাহাঢ়ের হাটে আদিবাসী ক্ষেতমজুর বাছাবাছি করে তাদের নিয়ে গনগনে রোদের মধ্য দিয়ে গারুদিয়ায় ফিরতে ফিরতে গণার কথা ভুলে গিয়েছিল ধর্মা। ভূমিদাসদের নোংরা পরাধীন পশুর জীবন থেকে পালিয়ে গিয়েছিল গণা। পুরোপুরি স্বাধীন হবার এক বছর বাদে ভিখমাংনি মাকে নিতে এসে ধরা পড়ে গেল সে। কিন্তু একটা খটকা ধর্মার যায় না। গণা ধরা পড়ল কী করে? একমাত্র নওরঙ্গী ছাড়া দোসাদটোলার আর কেউ তো যেচে গিয়ে হিমগিরিদের কাছে গণার খবর দেবে না। গণা জনমদাসের জীবন থেকে মুক্তি পেয়েছে বলে দোসাদরা তার সম্পর্কে খুবই ঈর্ষান্বিত। তাই বলে তার ক্ষতির কথা কেউ ভাবে না। গণা পালিয়ে যাবার পর অনেক দিন পর্যন্ত দোসাদটোলায় সবাই বলাবলি করেছে, ‘হামনিলোগ নায় সাকা, লেকেন গণানে সাকা। ছোকরা বচ্ যাওল।’

    ‘বড়ে সরকার আর তার কুত্তাদের আঁখে ধুলো দিয়ে বুদ্ধু বানিয়ে গণা ভাগল। বহোত সাবাস!’

    মনে মনে গোটা দোসাদটোলা এরকম একটা কৃতিত্বের জন্য গণার সম্বন্ধে এক ধরনের শ্রদ্ধাই পোষণ করে। তা হলে দেখা যাচ্ছে, একমাত্র নওরঙ্গীই হিমগিরিকে তার খবর দিয়ে আসতে পারে। কিন্তু শেষ রাতে যখন গণা দোসাদটোলায় গেছে তখন ঐ ছমকি আওরতের তো হিমগিরির বিছানায় থাকার কথা। অবশ্য খুব ভোরে আকাশ ফর্সা হতে না হতেই সে হিমগিরির কাছ থেকে ফিরে আসে। ধৰ্মা ভাবে, কীভাবে গণা ধরা পড়ল, সেটা জানা দরকার। পরে কুশীর কাছ থেকে সে জেনে নেবে।

    ওদিকে গণার রক্তাক্ত ক্ষতবিক্ষত শরীরে হাত বুলোতে বুলোতে তার ভিখমাংনি মা বুড়ী সৌখী জড়ানো শব্দ করে নাগাড়ে কেঁদে চলেছে। তার কোঁচকানো গালের ওপর দিয়ে চোখের জলের স্রোত গড়াতে থাকে অনবরত। দূর থেকে সৌখীর কান্নাই তা হলে শুনতে পেয়েছিল ধর্মা।

    মাঝখানে গণা আর সৌখী, এপাশে পহেলবানসুদ্ধু হিমগিরি রামলছমন আর ওপাশে দোসাদটোলার লোকজনেরা। তাদেরই একজনের স্বাধীন হতে চাওয়ার পরিণাম কী দাঁড়াতে পারে দেখতে দেখতে দোসাদ আর দোসাদিনরা ভয়ে সিঁটিয়ে আছে। ওখানে ভিড়ের মধ্যে কুশীকে দেখতে পেয়ে চোরের মতো চুপি চুপি তার গা ঘেঁষে গিয়ে দাঁড়ায় ধৰ্মা।

    এদিকে হিমগিরি ছুঁচের মতো তীক্ষ্ণ সরু গলায় কানের পর্দায় তুরপুন চালাতে থাকে, ‘দেখা, চুহাকে বাচ্চাকো হাল দেখা। করজ শোধ না করে ভাগলে কী ফল, নিজের আঁখে তোরা দ্যাখ। কেউ যদি এভাবে ভাগার মতলব করিস হাড্ডি ঢিলা করে দেব। কানমে ঘুষল্‌ হামনিকো বাতরি?’

    দোসাদ দোসাদিনরা এত ভয় পেয়ে গেছে যে তাদের গলা দিয়ে আওয়াজ বার হয় না। নিঃশব্দে ঘাড় কাত করে শুধু জানায়—ঘুষেছে।

    হিমগিরি ইচ্ছা করলে গণাকে খামারবাড়িতে টেনে নিয়ে পহেলবান দিয়ে হাড়-মাংস আলাদা করে দিতে পারত। তার বদলে সিধা দোসাদটোলায় এসে ভূমিদাসদের ডেকে তাদের চোখের সামনে গণাকে এই যে বেধড়ক মারধোর করানো হল, সেটা একটা মহৎ দৃষ্টান্ত স্থাপনের জন্য। অর্থাৎ অচ্ছুৎ কুত্তার দল, তোরা সবাই দেখ, ভূমিদাসের জীবন থেকে নিষ্কৃতি পেতে চাইলে ফল কী দাঁড়ায়। এরকম একটা ভয়াবহ দৃষ্টান্ত দেখা থাকলে কেউ আর স্বাধীনতার খোয়াব দেখতে সাহস করবে না।

    গণাকে দু’হাতে জড়িয়ে ধরে বুড়ী সৌখী সমানে কেঁদে চলেছে। আর গণার ঠোঁট কপাল ভুরু ঘাড়—বলা যায় সারা শরীরটাই রক্তে ভেসে যাচ্ছে।

    হিমগিরিনন্দন ঘাড়টা এদিকে হেলিয়ে ওদিকে হেলিয়ে চোখ কুঁচকে গণার মারের বহরটা দেখে নেয়। ঠ্যাঙানোটা বেশ ভালই হয়েছে। হিমগিরির মুখেচোখে পরিতৃপ্তির চিকণ একটু হাসি ফুটে উঠতে না উঠতেই মিলিয়ে যায়। ছুঁচের মতো সরু গলায় সে আচমকা চেঁচিয়ে ওঠে, ‘কা রে গণোয়া, বুলা লে তেরে পুলিশ বাপকো! পুলিশ দিখলায়া! কানুন দিখলায়া! আরে হারামজাদকে বেটোয়া, এই গারুদিয়া তালুকে একজন আদমীরই কানুন চালু আছে—ও আদমী বড়ে সরকার রঘুনাথ সিং। কানমে ঘুষল্‌?’

    আধা বেহুঁশ গণা কিছু বলতে চেষ্টা করে। কিন্তু তা বোঝা যায় না। তার রক্তাক্ত ঠোঁটদুটো অল্প অল্প কাঁপে শুধু। তবে বুড়ী সৌখী জড়ানো বিকৃত গলায় অনবরত বলে যায়, ‘ঘুষা হুজৌর, ঘুষা হুজৌর—’

    কুশীর গা ঘেঁষে দাঁড়িয়ে থাকতে থাকতে ধর্মার মনে পড়ে যায়, ভোরবেলা হিমগিরির কথা তুলতে গণা বলেছিল, দেশে পুলিশ আছে, জজ-ম্যাজিস্টার আছে, বে-কানুনি কাম করা অত সোজা নয়। নিশ্চয়ই এসব কথা হিমগিরিকেও বলেছিল। তাই নিয়ে বড়ে সরকারের পা-চাটা এই কুত্তাটা এখন তাকে বিদ্রূপের সঙ্গে হুঁশিয়ারিও দিচ্ছে।

    হিমগিরি ফের গর্জে ওঠে, ‘আজ তোকে কিছুই করলাম না। আবার যদি এখান থেকে ভাগার মতলব করিস হাড্ডি বিলকুল ‘চূরণ’ করে বালির তলায় তোর লাস পুঁতে দেব। তোর পুলিশ বাপেরা কিছু করতে পারবে না। কানমে ঘুষল্‌?’

    সৌখী আগের মতোই বলে যায়, ‘ঘুষা হুজৌর, ঘুষা হুজৌর—’

    আধবুড়ো গণেরি খানিকটা এগিয়ে এসে বলে, ‘ভাগবে না হুজৌর, গণা ভাগবে না—’

    হিমগিরি বলে, ‘আচ্ছী বাত। তুই তো এদের মাতব্বর। গণা চুহার বেটোয়াটাকে থোড়া-বহোত সমঝে দিস, এখান থেকে ভাগবার ফল ভাল হবে না। কানমে ঘুষল্‌?’

    ‘হুঁ দেওতা—’

    এরপর আর দাঁড়ায় না হিমগিরিনন্দন। একটি উৎকৃষ্ট দৃষ্টাস্ত স্থাপনের পর দলবল নিয়ে চলে যায়।

    এদিকে গণেরি, মাধোলাল, নাথু, এমনি আরো জনাকয়েক গণাকে ধরাধরি করে দোসাদটোলায় তাদের ঘরের দিকে নিয়ে যেতে থাকে। বুড়ী সৌখী গোঙানির মতো একটানা শব্দ করে ফোঁপাতে ফোঁপাতে তাদের পেছন পেছন যায়। বাদবাকী আর সবাইও শক্ত কাঁকুরে মাঠে দাঁড়িয়ে থাকে না।

    কুশীর পাশাপাশি হাঁটতে হাঁটতে সেই কথাটা মনে পড়ে যায় ধর্মার। গণাটা হিমগিরির হাতে ধরা পড়ল কী করে? সে কি তার হুঁশিয়ারি গ্রাহ্য করে নি? কুশীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে ধর্মা বলে, ‘আজ সাবরে যখন চাহাঢ়ে যাই তখন ‘পাক্কী’তে পীপর গাছের তলায় গণার সাথ দেখা হয়েছিল।’

    কুশী অবাক হয়ে বলে, ‘হুঁ!’

    ‘হুঁ।’ তারপর গণার সঙ্গে কী কী কথা হয়েছে সব বলে যায় ধৰ্মা। শুধোয়, ‘ও ধরা পড়ল কী করে?’

    কুশী যা উত্তর দ্যায় তা এইরকম। ভোরবেলা অন্ধকার থাকতে থাকতে দোসাদটোলায় ফিরে চুপি চুপি বুড়ী সৌখীকে নিয়ে পালিয়ে যায় নি গণা। বরং এতকাল বাদে এসেছে বলে সবার ঘরে ঘরে গিয়ে গল্পটল্প করে; মাঝখানের পুরা এক বছর কোথায় কোথায় ঘুরেছে, কী কী করেছে, সে সব কথা বলে এবং গারুদিয়া তালুকে এই জানবরের জীবন থেকে পালিয়ে যাবার জন্য সবাইকে ফোঁসলায়। কিন্তু তখন সবারই ক্ষেতিতে যাবার তাড়া। তাই জমিয়ে বেশিক্ষণ গল্প করার সময় কারো ছিল না।

    এদিকে সারা রাত হিমগিরির কাছে কাটিয়ে ভোর ভোর দোসাদটোলায় ফিরেই গণাকে দেখে ফের হিমগিরির কাছে ফিরে যায় নওরঙ্গী। গণাকে নিয়ে দোসাদরা এত মেতে ছিল যে তার আসা বা যাওয়া, কোনটাই কেউ লক্ষ্য করে নি। সবাই যখন গণার সঙ্গে কথাটথা বলে নাস্তা সেরে বেরুতে যাবে সেই সময় হিমগিরি পোষা পহেলবানদের নিয়ে দোসাদটোলায় আসে। তখন কিন্তু গণাকে মারধোর করা হয় না। শুধু কুয়োর পাড়ে একটা মোটা সাগুয়ান গাছের সঙ্গে তাকে বেঁধে দু’জন পহলবানকে পাহারায় রেখে যায়। গণা তখন চেঁচাতে থাকে—সে থানায় যাবে, পুলিশের কাছে নালিশ করবে, কোমরে দড়ি পরিয়ে সবাইকে ফাটকে ঢোকাবে, ইত্যাদি ইত্যাদি।

    তারপর ক্ষেতি থেকে কামকাজ সেরে দোসাদটোলার বাসিন্দারা সন্ধ্যের মুখে মুখে যখন ফিরে এল সেইসময় আবার হানা দেয় হিমগিরি। কানুন বা পুলিশের কথা না বলে পায়ে পড়লে হিমগিরি গণাকে অত মারধোর করাত না; হয়ত ক্ষমাই করে দিত। তবে এটা মানতেই হবে, গণার বুকের ছাতিতে দুর্দান্ত সাহস; বহোত তেজ ছোকরা।

    শুনতে শুনতে আগের অনেক বারের মতো আরো একবার গণার সম্পর্কে শ্রদ্ধায় ধর্মার মাথা নুয়ে পড়তে থাকে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleইতিহাসের গল্প – প্রতুলচন্দ্র গুপ্ত
    Next Article পাগল মামার চার ছেলে – প্রফুল্ল রায়

    Related Articles

    প্রফুল্ল রায়

    আলোর ময়ুর – উপন্যাস – প্রফুল্ল রায়

    September 20, 2025
    প্রফুল্ল রায়

    কেয়াপাতার নৌকো – প্রফুল্ল রায়

    September 20, 2025
    প্রফুল্ল রায়

    শতধারায় বয়ে যায় – প্রফুল্ল রায়

    September 20, 2025
    প্রফুল্ল রায়

    উত্তাল সময়ের ইতিকথা – প্রফুল্ল রায়

    September 20, 2025
    প্রফুল্ল রায়

    গহনগোপন – প্রফুল্ল রায়

    September 20, 2025
    প্রফুল্ল রায়

    নিজেই নায়ক – প্রফুল্ল রায়ভ

    September 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }