Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আকাশের নিচে মানুষ – প্রফুল্ল রায়

    প্রফুল্ল রায় এক পাতা গল্প368 Mins Read0
    ⤶ ⤷

    আকাশের নিচে মানুষ – ১৫

    পনেরো

    ঘন জঙ্গলে গিয়ে ধর্মা যখন পৌঁছায়, তখন প্রায় দুপুর। কিন্তু বন এখানে এত নিবিড়, মাথার ওপর ডালপালা আর পাতা এত ঘন হয়ে আছে যে জষ্ঠিমাসের গনগনে রোদ ভেতরে ঢুকতে পারেনি। চিকরিকাটা টুকরো টুকরো আলো এখানে ওখানে ছড়িয়ে আছে।

    জঙ্গলের ভেতরটা এই আগুনঢালা গরমের সময়ও বড় ঠাণ্ডা, ছায়াচ্ছন্ন। গা একেবারে জুড়িয়ে যায় যেন। অল্প অল্প হাওয়াও বায় যাচ্ছে। একধারে দক্ষিণ কোয়েলের একটা আধমরা খাতও চোখে পড়ে। এই গরমের সময় জল শুকিয়ে সেটা সরু হয়ে গেছে। সামান্য যেটুকু জল রয়েছে তা কাচের মতো পরিষ্কার আর টলটলে। দোসাদটোলার লোকজন এখানে যে জল নিতে আসে না তার কারণ ভয়ঙ্কর সব জন্তুজানোয়ার—চিতা, ভাল্লুক, হাড়চেঁবুয়া ইত্যাদি ইত্যাদি।

    এই জঙ্গল ধর্মার বহুকালের চেনা। এখানকার প্রতিটি গাছ লতা, ঝোপঝাড় তার মুখস্থ। এই বনভূমিতে বেশির ভাগ গাছই হল শাল, মহুয়া, সাগুয়ান, গামায়ের, কাঁটাওলা পুটুস, তেতর, আমলকি, পরাস, কেঁদ ইত্যাদি ইত্যাদি।

    এধারে ওধারে, যেদিকেই চোখ ফেরানো যাক, থোকা থোকা মনরঙ্গোলি, সফেদিয়া, রাত-কি-রানী আর হলুদ রঙের চিলাম ফুলে বনের ভেতরটা রানীর মতো সেজে আছে। মাথার ওপর রয়েছে লাল ডগডগে সিমার আর পরাস ফুল। দূর থেকে মনে হবে মাইলের পর মাইল জুড়ে বনের মাথায় আগুন ধরে আছে। মহুয়া ফুলের গন্ধে বাতাস ম ম করছে।

    এতটা পথ হেঁটে আসার দরুন হাঁপ ধরে গিয়েছিল ধর্মার। কাঁধের টাঙ্গি একটা ঝাঁকড়া মাথা গামায়ের গাছের তলায় রেখে বসে পড়ল ধর্মা। খানিকক্ষণ জিরিয়ে কোটরার খোঁজে বেরিয়ে পড়বে সে।

    চারপাশে ঝাঁকে ঝাঁকে পোকা উড়ছে; আর উড়ছে ফড়িং। গাছের পাতার ফাঁকে থেকে পরদেশী শুগা আর চোটাদের অবিশ্রান্ত কিচিরমিচির ভেসে আসছে। দূরে দূরে দু-একটা ময়ূর দেখা দিয়েই মিলিয়ে যাচ্ছে।

    একসময় ধর্মা লক্ষ করে, সূর্যটা খাড়া মাথার ওপর এসে উঠেছে। কাজেই আর বসে থাকা যায় না। টাঙ্গি ফাঙ্গি কাঁধে চাপিয়ে সে উঠে দাঁড়ায়। তারপর পরাস সাগুয়ান সীসম ইত্যাদি গাছের পাশ দিয়ে ডান দিকে এগুতে থাকে। খানিকটা যাবার পর চোখে পড়ে একটা হড়হড়িয়া (হেলে সাপ) এঁকে বেঁকে ওধারে ঘন ঝোপটার ভেতর ঢুকে যায়।

    ধর্মা ঝোপটা পেছনে ফেলে ক’পা গিয়েই থাকে যায় এবং চোখের পাতা পড়ার আগেই কাঁধ থেকে টাঙ্গি নামিয়ে শক্ত হয়ে দাঁড়ায়। সামনে দশ হাত তফাতে মোটা সাগুয়ান গাছটার গা ঘেঁষে একটা হাড়চেঁবুয়া দাঁড়িয়ে ধর্মার দিকে তাকিয়ে আছে। জানবরটার ছুঁচলো মুখ। জঙ্গলের ঘন ছায়ায় সেটার চোখ আগুনের মতো জ্বলছে।

    যে কোন মুহূর্তে ধর্মার ওপর জন্তুটা ঝাঁপিয়ে পড়তে পারে। গলার ভেতর থেকে একটু পরে পরেই চাপা হিংস্র শব্দ বার করছে সেটা। মাঝে মাঝে করাতের মতো ধারাল দাঁত বার করছে।

    ধর্মা তৈরি হয়েই আছে। জানবরটা ঝাঁপাবার সঙ্গে সঙ্গে শরীরের সমস্ত শক্তি দিয়ে ওটার ঘাড়ে টাঙ্গি হাঁকিয়ে দেবে। কিন্তু না, শেষ পর্যন্ত হাড়চেঁবুয়াটা ঝাঁপালো না; পিছু হটতে হটতে আচমকা ঘুরে গেল। তারপর এক দৌড়ে কোয়েলের মরা খাতটা পেরিয়ে ওধারের জঙ্গলে অদৃশ্য হয়ে গেল।

    জোরে একটা শ্বাস ফেলে ধর্মা। একসময় টাঙ্গিটা হাতে ঝুলিয়েই এগিয়ে যায়।

    আরো অনেকটা সময় কেটে যায়। ধর্মা টের পায়, পশ্চিম আকাশের ঢাল বেয়ে সূর্যটা বেশ খানিকটা নেমে গেছে। চিকরিকাটা যে রোদের টুকরোগুলো বনের ভেতর এসে পড়েছে সেগুলোর রঙ হলুদ হয়ে যেতে শুরু করেছে।

    হাতে আর বেশি সময় নেই। দিন থাকতে থাকতেই ধর্মাকে এই ভয়ঙ্কর বনভূমি থেকে যেভাবেই হোক বেরিয়ে পড়তে হবে। চোখের সবটুকু জোর দিয়ে সে ডাইনে-বাঁয়ে সামনে-পেছনে অনবরত তাকাতে থাকে। কিন্তু কোটরা হরিণেরা আজ যেন ষড়যন্ত্রই করেছে, কিছুতেই গভীর জঙ্গল থেকে বেরুবে না। শুধু কি কোটরা, সজারু, ভালুক, চিতা, লাকরা, শিয়ার, শুয়ার—কিছুই চোখে পড়ছে না।

    এই জঙ্গলের হাড়হদ্দ, এখানকার জন্তু জানবর পশুপাখির স্বভাব, সব কিছুই ধর্মার জানা। হঠাৎ একটা কথা মনে পড়ে যায় তার। বানরদের সঙ্গে হরিণদের খুবই দোস্তি। দূরে ডোরাকাটা শের কিংবা চিতা-টিতা দেখলে গাছের মাথা থেকে চেঁচিয়ে চেঁচিয়ে হরিণদের হুঁশিয়ার করে দেয় বানরেরা। আবার গলার ভেতর থেকে অদ্ভুত আওয়াজ বার করে ডেকেও আনে। হরিণরা কাছাকাছি এসে গেলেই গাছের ডাল থেকে লাফিয়ে তাদের পিঠে পড়েই শিং ধরে মজাসে জঙ্গলের ভেতর ঘোড়দৌড় লাগিয়ে দেয়।

    বানরের ডাক হুবহু নকল করতে পারে ধর্মা। হঠাৎ দাঁড়িয়ে গেল সে। তারপর টাঙ্গিটা মাটিতে রেখে দু হাত মুখের দুপাশে চোঙার মতো ধরে উপ উপ করে অবিরাম ডাকতে থাকে। এভাবে আওয়াজ করতে করতে চোয়াল ব্যথা হয়ে যায়, দম ফুরিয়ে আসে কিন্তু কোটরা দূরে থাক, অন্য জাতের সাদা সাদা ফুটকিওলা হরিণও চোখে পড়ে না।

    মেজাজ খারাপ হয়ে যায় ধর্মার; ভীষণ হতাশ হয়ে পড়ে সে। আজকের দিনটাই বেফায়দা বরবাদ হয়ে গেল।

    সূর্য আরো খানিকটা পশ্চিমে নেমে গেছে। জঙ্গলের ভেতর ছায়া আরো গাঢ় হতে থাকে। সন্ধ্যে হবার আগেই এখানে অন্ধকার নেমে যাবে। তার আগেই বেরিয়ে পড়া উচিত। বনভূমির সর্বত্র বিপদ ওত পেতে আছে। ঝোপঝাড়ের আড়াল থেকে কখন চিতা বা লাকরা ঘাড়ে লাফিয়ে পড়বে, আগে হদিশ পাওয়া যায় না। হতাশ ক্লান্ত নিরানন্দ ধর্মা আজকের মতো কোটরার আশা ছেড়ে দেয়। তার মানে বিশটা টাকা পাবার কোন ভরসাই নেই। অগত্যা সে ফেরার পথ ধরে।

    জঙ্গল যেখানে পাতলা হতে শুরু করেছে তার কাছাকাছি আসতেই আচমকা চোখে পড়ে তিন চারটে খেরাহা অর্থাৎ খরগোস আস্তে আস্তে একটা ঝোপ থেকে বেরিয়ে আরেকটা ঝোপের দিকে চলেছে। ধর্মা যতদিন এই জঙ্গলে এসেছে, খালি হাতে ফেরেনি। কিছু না কিছু নিয়ে গেছে। ঠিক করে ফেলে, আজও খালি হাতে ফিরবে না।

    খরগোস যখন চোখে পড়েছে তখন এই নিরীহ জাবরটাকেই মারবে। পয়সা রুপাইয়া না মিলুক, দুটো দিন পেট ভরে মাংস তো খাওয়া যাবে। ঝড়ের বেগে টাঙ্গিটা কাঁধ থেকে নামিয়ে বাগিয়ে নেয় ধর্মা। কিন্তু সন্তর্পণে পা টিপে টিপে জন্তুগুলোর দিকে এগুবার আগেই বাঁ দিকের জঙ্গল থেকে একটা তীর ছুটে এসে একটা চলন্ত খরগোসকে এফোঁড় ওফোঁড় করে দেয়। নিরীহ, শান্ত, তুলোর মতো নরম প্রাণীটা বার দুই ছটফট করেই স্থির হয়ে যায়।

    ধর্মা চমকে ওঠে। তীরটা কে মারতে পারে? এটুকু ভাবতে যতটুকু সময় লাগে তার মধ্যেই দেখতে পায় বাকী খরগোস ক’টা বিজরী চমকের মতো ছুটে চলে যাচ্ছে। সে দৌড়ুবার জন্য পা বাড়ায় কিন্তু য’পা যাবার আগেই এবারও আরেকটা তীর ছুটন্ত একটা খরগোসকে বিঁধে ফেলে। অন্য খরগোসগুলোকে আর দেখা যায় না।

    এমন অব্যর্থ নিশানা আগে আর চোখে পড়ে নি ধর্মার। ছুটন্ত জানবরকে বিঁধতে পারে, কে এই তীরন্দাজ? এদিকে-সেদিকে তাকাতেই সে দেখতে পায়। একটা বিরাট সাগুয়ান গাছের পেছন থেকে লোকটা বেরিয়ে আসছে। খইওড়া চামড়া, ফাটা পা, খাড়া খাড়া চুল, হলদেটে চোখ, পরনে নোংরা একটা টেনি। বয়স চল্লিশ হতে পারে, পঞ্চাশ হতে পারে, পঞ্চান্নও হতে পারে। দেখেই টের পাওয়া যায়, সে আদিবাসী মুণ্ডা। মুণ্ডাটার সারা গায়ে দুর্ভিক্ষের ছাপ মারা।

    এই মুণ্ডাটাকে আগে আর কখনও দেখে নি ধর্মা। এমন কি দুপুরের আগে আগে যে আদিবাসীদের জঙ্গলের মুখে সে রেখে এসেছে তাদের মধ্যেও এই লোকটা ছিল না। তা হলে এ এল কোত্থেকে?

    মুণ্ডাটা তীরবেঁধা তার দুই রক্তাক্ত শিকারের দিকে যেতে যেতে হঠাৎ ধর্মাকে দেখে থেমে যায়। এই জঙ্গলে দু’নম্বর শিকারীকে সে খুব সম্ভব আশা করে নি।

    ধর্মাই পায়ে পায়ে মুণ্ডাটার দিকে এগিয়ে যায়। এই জঙ্গলে আর কেউ আসুক, সেটা সে চায় না। ভুরু কুঁচকে বেজায় বিরক্ত গলায় সে শুধোয়, ‘কে তুই?’

    লোকটা বলে, ‘রুখিয়া মুণ্ডা।’

    ‘তোকে তো আগে দেখি নি।’

    ‘আমি এখানকার লোক না।’

    ‘কোথাকার?’

    রুখিয়া মুণ্ডা পশ্চিম দিকে আঙুল বাড়িয়ে দ্যায়, ‘ঐখানে, দশ মিল (মাইল) পছিমে।’

    ধর্মা বলে, ‘এখানে এসেছিস কী করতে?’

    খরগোস দুটোকে দেখিয়ে রুখিয়া বলে, ‘কী করতে এসেছি তা তো দেখতেই পাচ্ছিস।’

    ‘খেরাহা দুটো মারলি কেন?’

    ‘কী করি। তিন রোজ বালবাচ্চা ভুখা রয়েছে। আমাদের ওদিকে পেটে দেবার মতো দানা নেই। কামের খোঁজে বেরুলাম, কাম নেই। ভিখ মাংতে বেরুলাম, ভিখ নেই। একজনের কাছে শুনলাম, এখানকার জঙ্গলে জানবর আছে, সুথনি আছে, মিট্টি আলু আছে। রাত থাকতে থাকতে তীরধনুক নিয়ে বেরিয়ে পড়লাম।’

    দক্ষিণ থেকে এসেছে সকালের সেই আদিবাসীরা, পশ্চিম থেকে এসেছে রুখিয়া। হয়ত দু-চারদিনের মধ্যে আরো অনেকে এসে পড়বে। দেখা যাচ্ছে এই জঙ্গলের অনেক দাবীদার।

    প্রাণে বাঁচবার জন্য উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম চারদিক থেকে মানুষ ছুটে আসছে। এতকাল এই গভীর জঙ্গল ছিল ধর্মার একান্ত নিজস্ব। কিন্তু কয়েক দিনের মধ্যে একে নিয়ে কাড়াকাড়ি ভাগাভাগি শুরু হয়ে যাবে, এটা জানা সত্ত্বেও রুখিয়ার ওপর তেমন ক্ষেপে উঠতে পারে না সে। উল্টে কিছুটা সহানুভূতিই বোধ করে। আহা ভুখা নাঙ্গা আদমী! সে বলে, ‘ঐ খেরাহা দুটোকে মারবার জন্যে আমি তাক করেছিলাম। তার আগেই তুই তীর বেঁধালি।’

    রুখিয়া কী ভেবে বলে, ‘ঠিক হ্যায়। তুই একটা খেরোহা নে, আমি একটা নিই।’

    এই ভাগ বাটোয়ারা খারাপ লাগে না ধর্মার। কিছু না বলে সে ঘাড় হেলিয়ে দেয়। অর্থাৎ এই ব্যবস্থায় তার পুরোপুরি সায় আছে।

    রুখিয়া মরা খরগোসদুটোর গা থেকে ধারালো তীরের ফলা বার করে ফেলে। একটু পর দেখা যায় দু’জনে দুটো মৃত জানবর হাতে ঝুলিয়ে জঙ্গল পেরিয়ে কোয়েলের শুকনো খাতে ধু-ধু বালির চড়ায় এসে দাঁড়ায়।

    জায়গাটা এখন একেবারে ফাঁকা, জনশূন্য। দোসাদটোলার খারিজ লোকজন আর দক্ষিণ থেকে আসা সেই আদিবাসীরা কেউ নেই। জঙ্গলের সামনের দিক থেকে কচু, কন্দ, মহুয়ার গোটা জোগাড় করে কখন চলে গেছে, কে জানে।

    সূর্যটা এখন আরো হেলে গেছে। পশ্চিমের আকাশ গনগনে লাল; ফিনকি দিয়ে সেখানে রক্ত ছুটছে। বেলা পড়ে এলেও রোদের তাত কিন্তু এখনও কমে নি। বালি যেন মাইলের পর মাইল জুড়ে আগুনের দানা হয়ে আছে। পা ফেললেই মনে হচ্ছে ফোস্কা পড়ে যাবে। তবে হাওয়া আছে প্রচুর; সেটুকুই যা বাঁচোয়া।

    পাশাপাশি হাঁটতে হাঁটতে ধর্মা বলে, ‘তুহারকা নিশানা বহোত আচ্ছা। ছুটন্ত খেরাহার গায়ে তীর বেঁধালি! এরকম বেঁধাতে আমি আগে আর কাউকে দেখিনি।’

    রুখিয়া বলে, ‘উড়াল পঞ্ছীকেও আমি তীর মেরে আকাশ থেকে নামাতে পারি।’

    ধর্মা অবাক হয়ে যায়, ‘হুঁ!’

    ‘হুঁ রে। নিজের আঁখে দেখতে চাস?’

    ধর্মা কী উত্তর দেবে, বুঝতে পারে না।

    রুখিয়া এবার জানায়, এখন থেকে প্রায় রোজই সে এই জঙ্গলে আসবে। ধর্মাও যদি আসে তীর বিঁধিয়ে আকাশ থেকে উড়ন্ত পাখি নামিয়ে দেখাবে।

    ধর্মা এবারও কিছু বলে না। রুখিয়ার পাশাপাশি বালির ওপর দিয়ে হাঁটতে থাকে। হঠাৎ আকাশের দিকে তাকিয়ে অস্থির হয়ে ওঠে সে। রুখিয়ার তীরন্দাজি এতক্ষণ তাকে যেন যাদু করে রেখেছিল। ওদিকে টিরকে এসেছে কিনা কে জানে। সূরয ডোবার আগেই ক্ষেতিতে পৌঁছে যাওয়া চাই তার। সে লম্বা লম্বা পা ফেলতে শুরু করে। দেখাদেখি রুখিয়াও হাঁটার গতি বাড়িয়ে দেয়। একসময় সে বলে, ‘তোদের এদিকে আজই পয়লা এলাম।’

    অন্যমনস্কর মতো উত্তর দেয় ধর্মা, ‘হুঁ।’

    ‘ঐ জঙ্গলটায় অনেক জানবর আর পঞ্ছী আছে—না?’

    ‘হুঁ।’

    ‘বরা?’

    ‘হুঁ।’

    ‘হীরণ?’

    ‘হুঁ।’

    ‘কোটরা?’

    ‘হুঁ।’

    ‘তেতর?’

    ‘ও ভী—’

    ‘হরমদেওর কিরপা। বালবাচ্চা তা হলে ভুখা মরবে না।’

    ধর্মা উত্তর দেয় না।

    রুখিয়া থামে নি। সে বলতে থাকে, ‘কাল থেকে রোজ তোদের এই জঙ্গলে আসব।’

    এই কথাটা আগেও একবার জানিয়েছে রুখিয়া। ধর্মা এবারও জবাব দেয় না। হাঁটার গতিটা শুধু আরো বাড়িয়ে দেয়।

    সেই সাবুই ঘাসের ঝাড়গুলো পেরিয়ে রশি খানেক যাবার পর রুখিয়া বলে, ‘আমি এবার বাঁয়ে যাব।’

    ধর্মা মাথা কাত করে, ‘ঠিক হ্যায়।’

    ‘জঙ্গলে তুই রোজ আসিস?’

    ‘নায়; কভী কভী।’

    ‘এলে দেখা হবে।’

    রুখিয়া মুণ্ডা হাতে খরগোস ঝুলিয়ে কোয়েলের মরা খাতের বালি পেরিয়ে বাঁ দিকের উঁচু পাড়ে ওঠে। তারপর বড় বড় পা ফেলে খাড়া পশ্চিমে হাঁটতে থাকে। তার কাঁধে তীরের শানানো ফলাগুলো শেষবেলার রোদে অনবরত ঝলকাতে থাকে। একসময় গাছপালা এবং একটা মাঝারি টিলার আড়ালে সে অদৃশ্য হয়ে যায়।

    আকাশে যেখানে পিঠ বাঁকিয়ে দিগন্তে নেমেছে সূর্যটা একসময় সেখানে আধাআধি ডুবে যায়। বাকি অর্ধেক ওপরে মাথা তুলে থাকে। ঠিক সেই সময় ধর্মা এসে পাক্কীতে ওঠে। দ্যাখে বাস ‘ইস্ট্যাণ্ডে’ পীপর গাছের তলায় টিরকে দাঁড়িয়ে আছে। ধর্মাকে দেখে সে কাছে এগিয়ে আসে এবং তার হাতে ঝুলন্ত খরগোসটা দেখে বলে, ‘কা বাত! তোকে জ্যান্ত কোটরার বাচ্চার ‘অডার’ দিলাম। আর তুই নিয়ে এলি কিনা মুর্দা খেরাহা!’

    ধর্মা বলে, ‘খেরাহা তোর জন্যে না।’ একটু থেমে শুধোয়, ‘রাঁচী থেকে কখন এসেছিস?’

    ‘দুফারে (দুপুরে)। এখন সূরয ডুবতে চলল। ক্ষেতিতে যেতে কুশী বলল, তুই জঙ্গলে গেছিস। জঙ্গল থেকে এখান দিয়ে তো লোটতে হবে। তাই দাঁড়িয়ে আছি। সোচলাম, কোটরা জরুর পেয়ে যাব। তার বদলে নিয়ে এলি মরা খেরাহা।’

    ‘বহোত চেষ্টা কিয়া; কোটরা নায় মিলল। কা করে—’

    একটু ভেবে টিরকে বলে, ‘আমরিকী সাব আজ রাতে চলে যাবে। ফির আসবে এক মাহিনা বাদ। তখন কোটরা জুটিয়ে দিতে পারবি?’

    ধর্মা উৎসাহিত হয়ে ওঠে, ‘হুঁ, জরুর।’

    তার উৎসাহকে উস্‌কে দেবার জন্য হাফ প্যান্টের পকেট থেকে দুটো দশ টাকার নোট বের করে দিতে দিতে টিরকে বলে, ‘এই নে। পুরাটাই ‘ইডভান্স’ করে দিলাম।’

    টিরকের কথা শেষ হতে না হতেই রাঁচীর বাস এসে যায়। লাফিয়ে উঠতে উঠতে সে বলে, ‘আমি আজ চলি। কোটরার কথা ভুলে যাস না।’

    ‘নায় নায়।’ হাতে একমাস সময় পেয়ে ধর্মা খুশীই হয়েছে। কোটরার বাবদে বিশটা টাকার আশা সে ছেড়েই দিয়েছিল। আচমকা অপ্রত্যাশিত সেই টাকাটা পেয়ে তার উৎসাহ উদ্যম দশগুণ বেড়ে গেছে। এর ভিতর কোটরার বাচ্চা সে যোগাড় করে ফেলবেই।

    ওদের কথাবার্তার মধ্যেই রাঁচীর বাস ছেড়ে দেয়। টাকাটা প্যান্টের কোমরে যেখানে দড়ি ঢোকানো থাকে সেই ফোকরে পুরতে পুরতে সোজা হাইওয়ে বরাবর পুব দিকে হাঁটতে থাকে ধর্মা। খানিকটা যাবার পর তার চোখে পড়ে, সকালবেলার সেই আদিবাসীগুলো সড়কের ধারের পড়তি জমিতে চুল্‌হা ধরিয়ে রান্না চড়িয়েছে। জঙ্গল থেকে শাকপাতা মহুয়ার ফল যা যোগাড় করেছিল, খুব সম্ভব সে সব সেদ্ধ করে নিচ্ছে। তাদের মধ্যে সেই বুড়ো ওরাঁওটাকেও দেখা যায়। ধর্মা চেঁচিয়ে বলে, ‘তোরা এখানেই থেকে যাবি নাকি?’

    বুড়ো ওরাঁও বলে, ‘যদ্দিন মৌয়ার দানা আর শাকপাতা মিলবে তদ্দিন থেকে যাব।’

    ধর্মা কিছু বলতে যাচ্ছিল, তার আগেই চিৎকার শোনা গেল।

    ‘রঘুনাথ সিংকো—’

    ‘বোট দো।’

    ‘রঘুনাথ সিংকো—’

    ‘বোট দো।’

    সেই চেনা জীপ গাড়িটা হাইওয়েতে লাল ধুলো উড়িয়ে রঘুনাথ সিংয়ের বাড়ির দিকে ছুটে যাচ্ছে। অর্থাৎ চুনাওর পরব সমানে চলছে।

    সামনের বাঁকে জীপটা অদৃশ্য হবার পর কোণাকুণি শস্যের ক্ষেতগুলোর দিক তাকায় ধর্মা। না, কেউ নেই ওখানে। ফসলের বিশাল মাঠ এখন একেবারেই জনশূন্য। সারাদিন কাজের পর দোসাদটোলার খরিদী কিষাণরা হাল-বয়েল নিয়ে ফিরে গেছে।

    ধর্মা আর দাঁড়ায় না; হাইওয়ে ধরে এগিয়ে যেতে থাকে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleইতিহাসের গল্প – প্রতুলচন্দ্র গুপ্ত
    Next Article পাগল মামার চার ছেলে – প্রফুল্ল রায়

    Related Articles

    প্রফুল্ল রায়

    আলোর ময়ুর – উপন্যাস – প্রফুল্ল রায়

    September 20, 2025
    প্রফুল্ল রায়

    কেয়াপাতার নৌকো – প্রফুল্ল রায়

    September 20, 2025
    প্রফুল্ল রায়

    শতধারায় বয়ে যায় – প্রফুল্ল রায়

    September 20, 2025
    প্রফুল্ল রায়

    উত্তাল সময়ের ইতিকথা – প্রফুল্ল রায়

    September 20, 2025
    প্রফুল্ল রায়

    গহনগোপন – প্রফুল্ল রায়

    September 20, 2025
    প্রফুল্ল রায়

    নিজেই নায়ক – প্রফুল্ল রায়ভ

    September 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }