Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026

    অশ্বত্থামা হত – ড. পার্থ চট্টোপাধ্যায়

    September 5, 2026

    ঈশ্বরপুরের প্রেমকথা – দেবজ্যোতি ভট্টাচার্য

    September 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আধুনিক গরু-রচনা সমগ্ৰ – মহিউদ্দিন মোহাম্মদ

    মহিউদ্দিন মোহাম্মদ এক পাতা গল্প276 Mins Read0
    ⤶ ⤷

    জিপিএ ফাইভ ও জুতোর ফ্যাক্টোরি

    জিপিএ ফাইভ পদ্ধতির উদ্ভব ঘটেছিলো জুতোর ফ্যাক্টোরিতে। প্রতিটি ফ্যাক্টোরিতে একজোড়া আদর্শ জুতো থাকতো, যা দেখে দেখে শ্রমিকেরা জুতো তৈরি করতো। কারও তৈরি করা জুতোজোড়ার মান ওই আদর্শ জুতোজোড়ার মানের কাছাকাছি হলেই কেবল তিনি পারিশ্রমিক পেতেন। উৎপাদিত জুতোজোড়া ‘আপ টু দা গ্রেড’ কি না, অর্থাৎ জুতোগুলো বাজারে বিকোবে কি না, তা এ প্রক্রিয়ায় নিশ্চিত করা হতো। তখন শ্রমিকদের কোনো নির্দিষ্ট মাসিক বেতন ছিলো না। যে-শ্রমিক যতো সংখ্যক ‘আপ দা গ্রেড’ জুতো তৈরি করতেন, সে-শ্রমিক ততো সংখ্যক ‘আপ টু দা গ্ৰেড’ জুতোর পারিশ্রমিক পেতেন, এটিই ছিলো নিয়ম।

    জুতোর মান নিয়ন্ত্রণের এ গ্রেডিং পদ্ধতি ধার করেছিলেন ক্যামব্রিজের উইলিয়াম ফারিশ। ফারিশ তখন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রি ও ন্যাচারাল ফিলোসোফি পড়াতেন।

    ফারিশ দেখলেন যে, এ পদ্ধতিতে তিনি আগের চেয়ে দ্রুত ও সহজে ছাত্রদের ডিগ্রি দিতে পারছেন। কোনো ছাত্র ডিগ্রি পাবে কি না, এ ব্যাপারে নিশ্চিত হতে আগে তাঁকে ঘণ্টার পর ঘণ্টা ওই ছাত্রের সাথে কথা বলতে হতো, দিনের পর দিন নিবিড় সময় কাটাতে হতো। ছাত্রভেদে তাঁকে প্রশ্নের ধরনও পাল্টাতে হতো। একেক ছাত্রের সাথে কথা বলতে হতো একেক বিষয় নিয়ে। এটি ছিলো শ্রমসাধ্য ও সময়সাপেক্ষ ব্যাপার। এ প্রক্রিয়ায় একজন শিক্ষক সর্বোচ্চ দশ থেকে বিশজন ছাত্রকে পড়াতে পারতেন।

    কিন্তু জুতোপ্রক্রিয়ায় এতো শ্রম ও সময় লাগছে না। ফারিশ, জুতোর মতো ছাত্রদেরও ভাগ করলেন কয়েকটি গ্রেডে:

    গ্রেড এ- খুব ভালো জুতো

    গ্রেড বি— ভালো জুতো

    গ্রেড সি— জুতো

    গ্রেড ডি— মোটামুটি জুতো

    এবং উদ্ভাবন করেছিলেন আজকের এই গ্রেডিং পদ্ধতি।

    গ্রেডিংয়ের অংশ হিশেবে তিনি প্রচলন ঘটান লিখিত পরীক্ষার। এটি তাঁকে আরাম এনে দিয়েছিলো। বিশজনের জন্য বিশটি আলাদা প্রশ্নপত্র তাঁকে আর তৈরি করতে হতো না, এবং বিশজনের পরীক্ষা নিতে তাঁকে বসতে হতো না বিশটি আলাদা দিনে।

    আরও দেখুন
    শিক্ষা
    কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
    শিক্ষার
    ক্যামব্রিজ
    ক্যামব্রিজের
    বাংলা অনুবাদ সাহিত্য
    বাংলা অডিওবুক
    বাংলা ই-বই
    বাংলা বই
    Books

    কেন তিনি এ পদ্ধতি উদ্ভাবন করেছিলেন? কারণ টাকা ও অলসতা। তখন শিক্ষকরাও নির্দিষ্ট বেতন পেতেন না। একজন শিক্ষক কতোজন ছাত্র পড়াচ্ছেন, সেটি হিশেব করেই তাকে বেতন দেয়া হতো, যেরকম একজন শ্রমিককে বেতন দেয়া হতো তার উৎপাদিত জুতোর সংখ্যা হিশেব করে।

    ফারিশ কি বুঝতে পেরেছিলেন, বিশজনকে পড়িয়ে তাঁর পুষোবে না? তাঁকে পড়াতে হবে দুশো জন? না কি তিনি অলস ছিলেন? আমার ধারণা, ছাত্ররা যে পণ্য তা ফারিশ টের পেয়েছিলেন। তিনি দেখেছিলেন যে জুতোর মতো ছাত্রও বিক্রি হয়। ছাত্রেরও বাজারদর আছে।

    জুতো কোম্পানি কী চায়? জুতো কোম্পানি চায় ক্রেতাকে মানসম্মত জুতো উপহার দিতে। ক্রেতা উপযুক্ত দাম দিয়ে এ জুতো কিনে নেবেন।

    কিন্তু বিশ্ববিদ্যালয় কি জুতো কোম্পানি? না, বিশ্ববিদ্যালয় জুতো কোম্পানি নয়, কিন্তু জুতো কোম্পানির সাথে বিশ্ববিদ্যালয়ের সাদৃশ্য আছে। জুতো কোম্পানির মতোই বিশ্ববিদ্যালয়েরও নিজস্ব প্রোডাক্ট আছে। বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্টের নাম ছাত্র। ছাত্র এক প্রকার কাঁচামাল, এবং বিশ্বে এ কাঁচামালের চাহিদা জুতোর চেয়েও বেশি। ক্রেতা এ কাঁচামাল কিনে তা দিয়ে উৎপাদন করতে পারেন ব্যাংকার, অ্যাকাউন্ট্যান্ট, মিলিটারি জেনারেল, প্রেসিডেন্ট, বিজ্ঞানী, সিনেটর, প্রধানমন্ত্রী, প্রকৌশলী, আমলা, চিকিৎসক, আইনজীবী, ব্যবস্থাপক, ও আরও অনেক কিছু।

    আরও দেখুন
    শিক্ষার
    শিক্ষা
    কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
    ক্যামব্রিজের
    ক্যামব্রিজ
    অনলাইন বুক
    অনলাইন বই
    সাহিত্য পত্রিকা
    বইয়ের
    বাংলা ডিটেকটিভ থ্রিলার

    ব্যাংক, ফার্মাসিউটিক্যালস, বাটা, গুগল, নাসা, বিশ্ববিদ্যালয়, সুপ্রিম কোর্ট, বিস্কুট কোম্পানি, সেনাবাহিনী, পুলিশ, সবাই এ কাঁচামালের ক্রেতা। জুতোর ক্রেতার মতোই এ ক্রেতারাও চান মানসম্মত জুতো। বিশ্ববিদ্যালয়গুলো এ মানসম্মত জুতো উৎপাদন ও সরবরাহ করে। এ জুতো পায়ে দেয়া যায় না, কিন্তু পদানত করে করিয়ে নেয়া যায় পৃথিবীর সমস্ত কাজ।

    তবে কিছু ক্ষেত্রে ছাত্র নিজেই নিজের ক্রেতা হয়ে উঠতে পারে, যদি সে আর কোথাও বিক্রি না হয়ে লিপ্ত হয় স্বাধীন অর্থনীতিক কর্মকাণ্ডে। যেমন- ফ্রিল্যান্স সাংবাদিক, ফ্রিল্যান্স গবেষক, উদ্যোক্তা, ফ্রিল্যান্স আইনজীবী, ফ্রিল্যান্স লেখক, তারা নিজেই নিজের ক্রেতা।

    বিশ্ববিদ্যালয় যে সনদ দেয়, তা তার উৎপাদিত ছাত্রের মানের সনদ, এবং জুতোর মানের সাথে এ মানের সাদৃশ্য আছে। জুতোর গ্রেড ‘এ’– এটি দিয়ে বুঝায় যে জুতোটি মোটামুটি নিখুঁত, এটিকে পরা যাবে অনেকদিন; আর ছাত্রের গ্রেড ‘এ’– এটি দিয়ে বুঝায় যে ছাত্রটি ক্লাশের পড়া মন দিয়ে পড়েছে, শিক্ষকের নির্দেশনা নিয়মিত শুনেছে, ইশকুলে ফাঁকি দেয়নি, পরিশ্রম করেছে, সে নরম কাদামাটি, তাকে দিয়ে নির্মাণ করা যাবে ইচ্ছেমতো ভাস্কর্য। ক্রেতা এটিই চায়। বিশ্ববিদ্যালয় ক্রেতাকে এটি নিশ্চিত করে। এখানে খেয়াল রাখতে হবে, বিশ্ববিদ্যালয় কোনো জ্ঞানের সনদ দেয় না। জ্ঞানের কোনো গ্রেডিং পদ্ধতি আবিষ্কৃত হয়নি। জ্ঞানীর কথা মুখে মুখে, বইয়ে বইয়ে রটে।

    আরও দেখুন
    ক্যামব্রিজ
    শিক্ষা
    শিক্ষার
    কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
    ক্যামব্রিজের
    অনলাইন বই
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    পিডিএফ
    বাংলা বই
    সেবা প্রকাশনীর বই

    প্রশ্ন উঠতে পারে, যে-ছাত্র ‘এ’ গ্রেড পেয়েছে, সে কি জ্ঞানী হতে পারে না? এ প্রশ্নের সাধারণ উত্তর— না। অসাধারণ উত্তর— হ্যাঁ। বিশ্ববিদ্যালয় যে-সনদ দেয়, সে-সনদ সাধারণ অর্থে একটি ছাত্রের কর্মদক্ষতার সনদ। সনদটি নির্দেশ করে ছাত্রটি ভালো কর্মী কি না। এটি নির্দেশ করে না যে ছাত্রটি জ্ঞানী। তবে বিশ্ববিদ্যালয় আরও একটি কাজ করে, এবং এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। বিশ্ববিদ্যালয়ের সনদটি বলে দেয় যে, ছাত্রটির জ্ঞান অর্জনের সক্ষমতা রয়েছে। ছাত্রটি পড়তে ও লিখতে জানে। চাইলেই জ্ঞান অর্জন ও উৎপাদন সে শুরু করে দিতে পারে। কিন্তু এটি ঐচ্ছিক ব্যাপার। বিশ্ববিদ্যালয় তাকে এ কাজে বাধ্য করতে পারে না।

    ছাত্রদের মতো বিশ্ববিদ্যালয়েরও গ্রেডিং আছে। কিছু স্বাধীন সংস্থা এ গ্রেডিং করে থাকে। এটিকে আমরা বলি র‍্যাংকিং। ভালো বিশ্ববিদ্যালয়গুলো সিলেবাস এমনভাবে সাজায়, এবং পাঠদান এমনভাবে সম্পন্ন করে, যেন ছাত্রটি পাস করার পাশাপাশি কিছু জ্ঞানও অর্জন করে। একটি ভালো বিশ্ববিদ্যালয়ের ‘এ’ গ্রেড ও একটি খারাপ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ গ্রেড সমান নয়। বাটা কোম্পানির জুতোর মানের সাথে ভৈরব কোম্পানির জুতোর মান মিলবে না (ব্যতিক্রম থাকতে পারে, তবে তা এখানে প্রাসঙ্গিক নয়)।

    আরও দেখুন
    ক্যামব্রিজের
    ক্যামব্রিজ
    কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
    শিক্ষার
    শিক্ষা
    বাংলা ই-বই
    বাংলা টাইপিং সফটওয়্যার
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা
    সাহিত্য পর্যালোচনা
    বাংলা লাইব্রেরী

    গ্রেডিং পদ্ধতির আগের ও পরের শিক্ষা ব্যবস্থায় যে-পার্থক্য, তা আসমান ও জমিনের পার্থক্যের সমান। যখন গ্রেডিং পদ্ধতি ছিলো না, তখন জেরেমি বেন্থাম একটি বড় হলঘরে, অথবা গাছের নিচে দাঁড়িয়ে দীর্ঘ বক্তৃতা দিতেন। ছাত্ররা ওই বক্তৃতা মনোযোগ দিয়ে শুনতো, এবং ওখানেই কিছুক্ষণ বেন্থামের সাথে তর্কাতর্কি করতো। পরের সপ্তাহে, বেন্থামের বক্তব্য খণ্ডন করে ছাত্ররা তাদের পাল্টা বক্তব্য উপস্থাপন করতো। এতে জ্ঞানের একটি দ্বিমুখী প্রবাহ তৈরি হতো। ছাত্ররা শিখতো বেন্থাম থেকে, বেন্থাম শিখতেন ছাত্রদের থেকে। সক্রেটিসও তাঁর ছাত্রদের এভাবেই পাঠদান করতেন। শুনো, পড়ো, ও তর্কাতর্কি করো; ডিগ্রি দানের জুতো পদ্ধতি আবিষ্কারের পূর্বে এটিই ছিলো পাঠদান ও পাঠগ্রহণের আদর্শ নিয়ম। শিক্ষক ও ছাত্র একে অপরকে গভীরভাবে জানতেন। তখন গ্রেড বা বিশ্ববিদ্যালয় নয়, চাকুরিতে ঢোকার সময় নিয়োগকর্তা জানতে চাইতেন— তোমার শিক্ষক কে? শিক্ষকের নামই নিশ্চিত করতো, ছাত্রটির ডিগ্রি ভালো কি না।

    শিক্ষক ডিগ্রি দেয়ার আগে খতিয়ে দেখতেন, ছাত্রটি পর্যাপ্ত জ্ঞান অর্জন করেছে কি না। ডিগ্রি দেয়ার সময় তিনি ছাত্রদের একটি র‍্যাংকিং তৈরি করতেন, কিন্তু এটি কোনো গ্রেডিং ছিলো না। এটি থাকতো গোপন, এটি প্রকাশ করা হতো না। জেফারসনের গ্রেড কী ছিলো? দেকার্তে, গ্যালিলিও, এঞ্জেলো, প্লাতো, হবস, বেকন, নিউটনের গ্রেড? হ্যাঁ, নিউটনের বিএ, ও এমএ ডিগ্রি ছিলো, কিন্তু গ্রেড? ছিলো না! নিউটন যদি এখন কবর থেকে উঠে এসে বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াতে চাই, তাহলে কি তাঁকে নেয়া হবে? হবে না। তাঁর বদলে নেয়া হবে টেলিভিশনের কোনো টকশোওয়ালাকে।

    আরও দেখুন
    শিক্ষার
    ক্যামব্রিজের
    ক্যামব্রিজ
    কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
    শিক্ষা
    বাংলা গল্প
    বাংলা সাহিত্য কোর্স
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    সেবা প্রকাশনীর বই
    গ্রন্থাগার

    গ্রেডিং পদ্ধতির মূলে রয়েছে ‘সবার জন্য এক পরীক্ষা’ পদ্ধতি। মাছ, হাতি, ও বানরকে আমি একসঙ্গে বলতে পারি না গাছে উঠতে। সবাইকে গাছে উঠতে বলা কোনো পরীক্ষা হতে পারে না। কারণ ওই পরীক্ষায় শুধু বানরই পাস করবে। আমাকে মাছের পরীক্ষা পানিতে, ও বানরের পরীক্ষা জঙ্গলে নিতে হবে। ফারিশ এ পরিশ্রম করতে রাজি ছিলেন না, এজন্য তিনি উদ্ভাবন করেছিলেন ‘সবার জন্য এক পরীক্ষা’ পদ্ধতি।

    কিন্তু ফারিশ তো এ পদ্ধতি উদ্ভাবন করেছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য, এটি প্রাথমিক ও মাধ্যমিক ইশকুলে ছড়িয়ে পড়লো কেন?

    প্রাচীন চীনে, সপ্তম শতকের দিকে, সুই বংশের রাজারা বিশেষ পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভেন্ট বা আমলা নিয়োগ করতেন। এ চল ১৯০৫ সাল পর্যন্ত ছিলো। ফারিশ যখন ক্যামব্রিজে লিখিত পরীক্ষা চালু করলেন, তখন ব্রিটিশ রাজপরিবার ভাবলো— সিভিল সার্ভেন্ট নিয়োগের চাইনিজ পদ্ধতি আমরাও চালু করতে পারি। উনিশ শতকের শুরুর দিকে, সম্ভবত ১৮০৬ সালে, ব্রিটিশ সরকার সরকারি কর্মচারী নিয়োগে লিখিত পরীক্ষা পদ্ধতি চালু করে, এবং এ পদ্ধতি, সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়ে বিশ্বের সমস্ত ইশকুলে। স্বাস্থ্যের চেয়ে ব্যাধি সবসময়ই দ্রুত ছড়ায়।

    আরও দেখুন
    শিক্ষা
    ক্যামব্রিজ
    শিক্ষার
    কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
    ক্যামব্রিজের
    বাংলা বই
    অনলাইন বুক
    বাংলা হেলথ টিপস ই-বুক
    বাংলা ইসলামিক বই
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা

    কেন গ্রেডিং পদ্ধতি এতো জনপ্রিয় হলো? কারণ এ পদ্ধতিতে একজন শিক্ষক কম সময় ও পরিশ্রমে বেশি টাকা উপার্জন করতে পারেন; যদিও এ পদ্ধতিতে এখন আর খুব বেশি টাকা উপার্জন করা যায় না। রাষ্ট্র শিক্ষকের বেতন নির্দিষ্ট করে দিয়েছে। তবে কিছু কিছু দেশে, শিক্ষকদের বেতন এতো কম যে বাধ্য হয়ে তাদের চালু করতে হয়েছে প্রাইভেট টিউশোনি ও কোচিং প্রথা। কেউ কেউ এক বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন, আরেক বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন, এমন প্রথাও চালু করেছেন। কিন্তু তারা আটকা পড়লেন তাদের নিজেদেরই উদ্ভাবিত ফাঁদে, এবং এ ফাঁদ থেকে বের হওয়ার কোনো তৎপরতা তাদের আছে বলে মনে হয় না।

    গ্রেডিং পদ্ধতি শিক্ষকতাকে সহজ করেছে, কিন্তু কঠিন করে তুলেছে শিক্ষাকে। শিক্ষা এখন আর কোনো সহজ ব্যাপার নয়, এটি ছাত্রদের ঘণ্টার পর ঘণ্টা পানির নিচে দম বন্ধ করে থাকতে বলছে। ছাত্ররা হয়ে উঠেছে ক্লান্ত গাধার মতো দুঃখী প্ৰাণী।

    এ পদ্ধতির উপকার সামান্য, কিন্তু অপকার অসামান্য। এর বড় অপকারগুলোর কয়েকটি আমি এখানে উল্লেখ করছি:

    আরও দেখুন
    কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
    শিক্ষা
    ক্যামব্রিজের
    ক্যামব্রিজ
    শিক্ষার
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    অনলাইন বুক
    বাংলা ফন্ট প্যাকেজ
    বাংলা অনুবাদ সাহিত্য
    বাংলা ভাষার বই

    ১.

    এটি শিক্ষার উপভোগ্যতাকে নষ্ট করেছে। শিক্ষালাভ করা যে একটি উপভোগের ব্যাপার ছিলো, তা এ পদ্ধতি আমাদের ভুলিয়ে দিয়েছে। যে- শিশু স্বাদ নিতে চায় দুধের, সে-শিশু এ পদ্ধতিতে এসে চুন মেশানো ঘোলা পানি খেতে উদ্বুদ্ধ হচ্ছে। শিশুদের কৌতূহলকে দমন করা হচ্ছে বলপূর্বক। এমন কি মাদাম মন্তেসোরির পরামর্শগুলোও আমলে নেয়া হচ্ছে না। বহু দেশে এখন শিয়ালেরা তৈরি করছে মোরগদের জন্য শিক্ষানীতি।

    ২.

    পেটের মতো মস্তিষ্কেরও ক্ষুধা রয়েছে, এবং এ ক্ষুধা পেটের ক্ষুধার চেয়ে মারাত্মক। গ্রেডিং পদ্ধতি মস্তিষ্কের এ ক্ষুধাকে নষ্ট করেছে। যা খেলে পেট ভরবে, তা খেলে মস্তিষ্কও ভরবে, ব্যাপারটি এমন নয়। পেট ও মস্তিষ্কের খাবার আলাদা। পেট অন্যের ছোঁয়া খাবার খেতে পারে, কিন্তু মস্তিষ্ক পারে না। যা সবাই পড়ে তা আমি পড়বো কেন? যা সবাই শেখে তা আমি শিখবো কেন? এটি মস্তিষ্কের অত্যন্ত সাধারণ প্রতিক্রিয়া। গ্রেডিং পদ্ধতি মস্তিষ্কের এ প্রতিক্রিয়াকে জোরপূর্বক দমন করছে, এবং বাধ্য করছে তা খেতে, যা খাওয়ার কথা ছাত্রদের ছিলো না।

    আরও দেখুন
    ক্যামব্রিজের
    ক্যামব্রিজ
    শিক্ষার
    শিক্ষা
    কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
    বাংলা ভাষা
    বুক শেল্ফ
    পিডিএফ
    বাংলা ভাষার বই
    বিনামূল্যে বই

    এ পদ্ধতি মস্তিষ্কের রুচিতে গুরুতর পরিবর্তন এনেছে। মানুষ এখন আর সহজে নতুন ও অভিনব কিছু গ্রহণ করতে পারে না, তীব্র প্রতিক্রিয়া দেখায়। কাজী নজরুল তাঁর অনেক লেখা এ যুগে প্রকাশ করতে পারতেন না, যেরকম আমি আমার অনেক কবিতা ও প্রবন্ধ এখন আর প্রকাশ করতে পারি না। গ্রেডিং পদ্ধতির আগে যারা ইশকুল ও বিশ্ববিদ্যালয়ে যেতো তারা এরকম প্রতিক্রিয়া দেখাতো না।

    ৪.

    কিছু কাগজ ও চকের ধুলো ছাড়া এ পদ্ধতিতে শিক্ষক ও ছাত্রের মাঝে আর কিছুর বিনিময় ঘটে না। এটি অনেকটা মাছ বাজারের মতো। মাছ বাজারে মাছ ও টাকা ছাড়া আর কোনো কিছুর অদলবদল হয় না। গ্রেডিং পদ্ধতির আগে শিক্ষক তার ছাত্রদের সাথে নিবিড় সময় ব্যয় করতেন। শিক্ষক মাঝেমধ্যে ছাত্র হয়ে উঠতেন, এবং ছাত্র মাঝেমধ্যে শিক্ষক হয়ে উঠতো। এতে ছাত্র ও শিক্ষক, দুজনের মস্তিষ্কই ক্রিয়াশীল থাকতো।

    ৫.

    আরও দেখুন
    শিক্ষা
    শিক্ষার
    কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
    ক্যামব্রিজের
    ক্যামব্রিজ
    বাংলা ভাষার বই
    ই-বই ডাউনলোড
    বাংলা উপন্যাস
    অনলাইন বুক
    বুক শেল্ফ

    এ পদ্ধতি সকলকে একই জিনিস পড়তে বাধ্য করে। মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হলো, সে স্বাধীন থাকতে চায়। সে আরোপিত কাজ সম্পাদন করতে চায় না, যদি না এতে কোনো ভালো নগদ প্রাপ্তির সম্ভাবনা থাকে। একটি ছাত্র বিনা পারিশ্রমিকে কেন বছরের পর বছর ইশকুলে যাবে, যদি তাকে ওখানে গিয়ে করতে হয় তা, যা সবাই করছে? এটি একটি একঘেয়ে ব্যাপার। একঘেয়েমির সাথে জিপিএ ফাইভের সম্পর্ক থাকতে পারে, কিন্তু জ্ঞানের কোনো সম্পর্ক নেই।

    ৬.

    গ্রেডিং পদ্ধতি শিক্ষককে তেজী ষাঁড় থেকে অনুগত গাধায় পরিণত করেছে। এ পদ্ধতির আগের শিক্ষক ও পরের শিক্ষক এক নয়। মহৎ চিন্তা, মহৎ আবিষ্কার, মহৎ লেখা, ও মহৎ জ্ঞানদানের সাথে আর্থিক স্বার্থের কোনো যোগসূত্র নেই (থাকলেও তা খুব সামান্য)। গ্রেডিং পদ্ধতি শিক্ষকদের মাঝে একটি নতুন আর্থিক সংস্কৃতির সৃষ্টি করেছে। এর কারণ কী? এর কারণ হলো, গ্রেডিং পদ্ধতির উদ্দেশ্য— ছাত্রটি ভালো কর্মী কি না তার সনদ দেয়া, কিন্তু এই কর্মীদের মধ্য থেকেই পুনরায় শিক্ষক তৈরি হচ্ছে। কর্মীর প্রধান কাজ নিয়োগকর্তার আরোপিত কাজ সম্পাদন করে আর্থিক পারিশ্রমিক নেয়া। কর্মীর উদ্দেশ্য থাকে পণ্যের গ্রেড ভালো করা। পণ্যটি বাজারে বিকোবে কি না তা নিশ্চিত করা। ক্রেতার রুচি যতো খারাপ হবে, উৎপাদিত পণ্যের মানও ততো খারাপ হবে। শিক্ষক এখন এ কাজটিই করছেন। তিনি বাজারের চাহিদা অনুযায়ী ছাত্রের গ্রেডের দিকে খেয়াল রাখছেন। কিন্তু গ্রেডিং পদ্ধতির আগে শিক্ষক এমন ছিলেন না। তিনি তখন বাজারের চাহিদার বদলে খেয়াল রাখতেন সভ্যতার চাহিদার দিকে।

    আরও দেখুন
    শিক্ষা
    ক্যামব্রিজের
    শিক্ষার
    ক্যামব্রিজ
    কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
    সাহিত্য পর্যালোচনা
    অনলাইন গ্রন্থাগার
    বাংলা সাহিত্য কোর্স
    PDF
    উপন্যাস সংগ্রহ

    ৭.

    এ পদ্ধতি এক প্রকার বিকৃত প্রতিযোগিতা তৈরি করেছে। এ প্রতিযোগিতা মুলো খাওয়ার প্রতিযোগিতা। ছাত্রদের সামনে এক বল মুলো রেখে বলা হচ্ছে খাও। সবাই কি মুলো খেতে পারে? হয়তো পারে, কিন্তু সবাই কি সমান সময়ে সমান মুলো খেতে পারে? পারে না। মুলোর জায়গায় আপেল বা আমড়া রাখলে কি ফলাফল একই হতো? হতো না। মুলোতেও কিছু ফল পাওয়া যেতো, কিন্তু মুলোকে তারা রান্না করারও প্রয়োজন বোধ করছেন না। এ পরিশ্রমটুকোও কেউ তারা করতে রাজি নন। মুলো ছাত্রকেই রান্না করতে হবে, ছাত্রকেই খেতে হবে। সবার ঘরে কি আছে মুলো রান্নার সরঞ্জাম? সবাইকে মুলোই খেতে হবে কেন? কিন্তু জিপিএ ফাইভ পদ্ধতি সব ছাত্রকেই মুলো খেতে বলছে।

    ৮.

    গ্রেডিং পদ্ধতি বৈচিত্র্য সহ্য করে না। এটি ইশকুলকে করে তোলে পাতাছাঁটা চা-বাগান, এবং ভেঙে দেয় ছাত্রদের মনোবল। কারও মনোবল ভেঙে দিলে তার আর কিছু থাকে না। সে ভুগতে থাকে মনোবৈকল্যে। সে যার দিকে তাকায় তাকেই তার উঁচু মনে হয়, শুধু নিজেকে বামন মনে হয়। গ্রেডিং পদ্ধতি হয়তো দৈবক্রমে জন্ম দিতে পারে লাখে একজন উঁচু মানুষের, কিন্তু এজন্য সে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জনেরই মাথা কেটে ফেলে। এই রক্তপাত দেখা যায় না, কিন্তু চারপাশে তাকালে তা টের পাওয়া যায়।

    আরও দেখুন
    শিক্ষার
    শিক্ষা
    কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
    ক্যামব্রিজ
    ক্যামব্রিজের
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা টাইপিং সফটওয়্যার
    বাংলা সাহিত্য
    বুক শেল্ফ
    বাংলা ডিটেকটিভ থ্রিলার

    ৯.

    এ পদ্ধতির শিকার ছাত্ররা একসময় বিয়েশাদি করে অভিভাবক হয়, এবং তাদের অভিভাবকত্বের মান হয় অত্যন্ত করুণ। তারা তাদের সন্তানদের নিজেদের ছাঁচে বড়ো করতে মরিয়া হয়ে ওঠে। গাধার ঘরে সিংহছানা বেশ অস্বাভাবিক ব্যাপার। গাধা যদি দেখে তার ঘরে জন্ম নিয়েছে সিংহছানা, তাহলে সে খুব চিন্তিত হয়ে ওঠে। গ্রেডিং পদ্ধতি তাকে এ চিন্তা থেকে মুক্তি দেয়। সিংহছানা পুনরায় গাধা হয়ে ওঠে। জুতোর ঘরে জন্ম নিতে থাকে বংশপরম্পরায় জুতো।

    ১০.

    গ্রেডিং পদ্ধতি উত্থান ঘটাতে পারে ফ্যাসিবাদ ও গোঁড়ামির। এ পদ্ধতিতে ছাত্র ও শিক্ষক কেউই ভিন্নভাবে চিন্তা করতে শেখে না। সবকিছুকেই তারা একটি নির্ধারিত ছকের ভেতর দেখতে পছন্দ করে। এতে স্বাধীন চিন্তা বাধাগ্রস্ত হয়, এবং উগ্র চরমপন্থার বিকাশ ঘটে। কেউ ভিন্নভাবে কথা বললে তাকে আক্রান্ত করা হয়। ক্ষমতাবানদের নিজস্ব চিন্তা ছাড়া আর কোনো চিন্তা সমাজে বেড়ে উঠতে পারে না। গ্রেডিং পদ্ধতি ছাগলকে উপস্থাপন করতে পারে মহিষরূপে, এবং মহিষকে চালিয়ে দিতে পারে ছাগলরূপে। সিলেবাসই এখানে সব। সিলেবাস যদি পাগলামোকে স্বাস্থ্য ঘোষণা করে, তাহলে ছাত্রকেও বলতে হবে— পাগলামোই স্বাস্থ্য।

    ১১.

    কোনো কোনো দেশে, যেমন বাংলাদেশে, এ পদ্ধতি জন্ম দিতে পারে অসততার চক্রের। কবে থেকে বাংলাদেশে চালু আছে গ্রেড পদ্ধতি? অনেক আগে থেকে। প্রথমে এটির নাম ছিলো ডিভিশন বা বিভাগ। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। এই ডিভিশন পদ্ধতিকে আমি তুলনা করতে পারি এজরা স্টাইলির ডায়েরির সাথে। এজরা স্টাইলি ইয়েল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ছিলেন। তিনি তার ডায়েরিতে পরীক্ষায় অংশ নেয়া ছাত্রদের চারটি ভাগে ভাগ করার কথা উল্লেখ করেছিলেন। প্রথমটি ‘অপটিমি’, দ্বিতীয়টি ‘সেকেন্ড অপটিমি’, তৃতীয়টি ‘ইনফেরিয়োরি’, চতুর্থটি ‘পারজোরি’; যেগুলোর বাংলা করা যেতে পারে- সবচেয়ে ভালো, ভালো, খারাপ, এবং সবচেয়ে খারাপ। মানুষের মর্যাদার সাথে কি এই শ্রেণিবিভাগ যায়? যায় না। মানুষ চায় না তার হাতে এমন কোনো কাগজ থাকুক যেটি বলবে— লোকটি খারাপ ছিলো। পরীক্ষায় খারাপ করা কি মানুষ হিশেবে খারাপ হওয়া? না, তা নয়। কিন্তু গ্রেডিং পদ্ধতি দেয় উল্টো বার্তা। মানুষ ধরে নেয় যার জিপিএ পাঁচ, সে জিপিএ চারওয়ালার চেয়ে ভালো। যার জিপিএ চার, সে জিপিএ তিনওয়ালার চেয়ে ভালো। আর যার জিপিএ এক, সে ঘোড়ার ডিম; তার জন্ম একটি দুর্ঘটনা। এটি ছাত্রদের মনে একটি প্রতিক্রিয়া সৃষ্টি করে। এ প্রতিক্রিয়ার অংশ হিশেবেই তারা যেকোনো মূল্যে তাদের সার্টিফিকেটে জিপিএ পাঁচ লেখাতে চায়। ‘কাগুজে ভালো’ হওয়ার জন্য ছাত্ররা মরিয়া হয়ে ওঠে। তারা উপায় খুঁজতে থাকে, পরীক্ষার আগের রাতেই কীভাবে পরীক্ষার প্রশ্নপত্রটি সংগ্রহ করা যায়! আমি অনেক অভিভাবককে, এমন কি শিক্ষককেও, এ কাজে ছাত্রদের সহায়তা করতে দেখেছি। কিন্তু গ্রেডিং পদ্ধতি যদি তার প্রকৃত বার্তাটি দিতো, তাহলে এমন ঘটতো না। গ্রেডিং পদ্ধতি যদি গ্রেডের সাথে সাথে সনদে এটিও লিখে দিতো যে—

    “সতর্কতাঃ এই সনদ ছাত্রটির মোট অর্জিত জ্ঞানের কোনো পরিমাণ নির্দেশ করে না। এটি ইশকুলে ছাত্রটির নিয়মিত হাজিরা, ও সিলেবাসে নির্ধারিত পাঠ্যবই পড়ার পরিমাণ নির্দেশ করে মাত্র। ছাত্রটি সিলেবাসের বাইরেও পড়ে থাকতে পারে অনেক বই, অর্জন করে থাকতে পারে অনেক জ্ঞান, যা এ সনদে প্রতিফলিত হয়নি। ছাত্রটি হয়তো এমন অনেক কাজ জানে, যার খবর এ সনদ রাখে না। ছাত্রটি পরীক্ষার আগেই পরীক্ষার প্রশ্নপত্র জোগাড় করে ফেলেছিলো কি না, ইশকুল ও সিলেবাসকে ছাত্রটি ভালোবেসেছিলো কি না, এ ব্যাপারেও কর্তৃপক্ষ নিশ্চিত নয়। ছাত্রটির আর্থিক, পারিবারিক, ও মনোদৈহিক অবস্থা পরীক্ষার ফলাফলে প্রভাব ফেলে থাকতে পারে। তাই এ সনদকে বিশ্বাস করতে হবে অত্যন্ত সাবধানতার সাথে।”

    তাহলে অক্ষত থাকতো মানুষের মর্যাদা। যে-মানুষ বুঝতে পারে যে তার আর মর্যাদা নেই, একটি কাগজ তার মর্যাদা কেড়ে নিয়েছে, সে মানুষ নিজেই কেড়ে নিতে পারে নিজের জীবন।

    ১২.

    গ্রেডিং পদ্ধতির সবচেয়ে বড় শিকার শিশুরা। বাংলাদেশে পঞ্চম ও অষ্টম শ্রেণীর শিশুদের এ পদ্ধতির আওতায় আনা হয়েছে। আমি একটি লেখায় বলেছিলাম- শিশুরা দিন দিন পরিণত হচ্ছে ভারবাহী আধুনিক গাধায়। গ্রেডিং পদ্ধতি তাদের পিঠে চাপিয়ে দিয়েছে কাগজের বস্তা। কাগজে বিশ্বাস স্থাপন করতে বাধ্য করা হচ্ছে শিশুদের। তারা খেলার মাঠে যেতে পারছে না, ঘুড়ি ওড়াতে পারছে না। তারা জানতে পারছে না প্রকৃতিকে। ফলে প্রকৃতির প্রতি তাদের কোনো মমত্ববোধও সৃষ্টি হচ্ছে না। তারা নিষ্ঠুর ও অপরাধপ্রবণ হয়ে উঠছে। জড়াচ্ছে খুন-খারাবিতে। মদকাসক্তি এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। গ্রেডিং পদ্ধতি এ দায় এড়াতে পারে না।

    উপরে জিপিএ ফাইভ পদ্ধতির যে-বারোটি অপকার আমি উল্লেখ করেছি, তার বাইরেও এ পদ্ধতির নানা অপকার আছে। সব বলতে গেলে ধৈর্যহারা হবো। হ্যাঁ, কিছু উপকারও আছে। গ্রেডিং পদ্ধতি না থাকলে এতো বিপুল পরিমাণ শিক্ষার্থীর শিক্ষাগ্রহণ নিশ্চিত করা যেতো না। কিন্তু এর জন্য যে-শিক্ষানীতির প্রয়োজন ছিলো, তা আমরা প্রণয়ন করতে পারিনি। আমরা ছাত্রদের গিনিপিগ বানিয়ে একেক সময় একেক শিক্ষানীতি চাপিয়ে দিয়েছি, যা প্রতি বছর কেড়ে নিচ্ছে ছাত্রদের প্রাণ।

    প্রশ্ন উঠতে পারে— আমেরিকা ও ইউরোপে তো এ পদ্ধতি চলছে, আমাদের এখানে চলতে অসুবিধা কোথায়? না, আমেরিকা ও ইউরোপে এ পদ্ধতি চলছে না। আমাদের কাছে মনে হতে পারে চলছে, কারণ তাদের রাষ্ট্রনেতারা আমাদের মতো অসৎ নন। তারা এ পদ্ধতিতেও উৎপাদন করছে কিছু জ্ঞান। তারা অন্তত, মাদাম মন্তেসোরি ও বার্ট্রান্ড রাসেলের পরামর্শগুলো আমলে নিয়েছে। আর তাদের জ্ঞান আরও এক হাজার বছর থেমে থাকলেও ক্ষতি নেই, কারণ তারা ইতোমধ্যে অর্জন করেছে যথেষ্ট উৎকর্ষ। কিন্তু আমাদের তো পাড়ি দিতে হবে এমন সুড়ঙ্গ, যার দৈর্ঘ্য আলোকবর্ষের কম নয়।

    আমাদের সময় হয়েছে এ পদ্ধতি তুলে দেয়ার, এবং তুলে দিয়ে একটি নতুন পদ্ধতি চালু করার। যে-ক্ষতি এ পদ্ধতি করেছে তা অপূরণীয়। যে- প্রাণগুলো ঝরে গেলো, সে প্রাণগুলো আমরা আর ফিরে পাবো না। ওই শিশুরা, যাদের বেঁচে থাকার কথা ছিলো আরও অনেক বছর, যারা ফুলের চেয়ে কম শুদ্ধ ছিলো না, তাদের কাছে আমরা আর ক্ষমা চাওয়ার সুযোগ পাবো না।

    পাদটীকা: বাংলাদেশে ২০২০ সালে, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ২২ জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছিলো। এর প্রেক্ষিতে লেখাটি লেখা হয়েছিলো।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleরিভার গড – উইলবার স্মিথ
    Next Article মাহমুদুল হকের গল্প
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ড. পার্থ চট্টোপাধ্যায়
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    মোহিত কামাল
    রকিব হাসান
    রজতশুভ্র মজুমদার
    রঞ্জন বন্দ্যোপাধ্যায়
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শাহীন আখতার
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্তোষকুমার ঘোষ
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাগরময় ঘোষ
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুপ্রতিম সরকার
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026

    অশ্বত্থামা হত – ড. পার্থ চট্টোপাধ্যায়

    September 5, 2026

    ঈশ্বরপুরের প্রেমকথা – দেবজ্যোতি ভট্টাচার্য

    September 5, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026

    অশ্বত্থামা হত – ড. পার্থ চট্টোপাধ্যায়

    September 5, 2026

    ঈশ্বরপুরের প্রেমকথা – দেবজ্যোতি ভট্টাচার্য

    September 5, 2026
    Our Picks

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026

    অশ্বত্থামা হত – ড. পার্থ চট্টোপাধ্যায়

    September 5, 2026

    ঈশ্বরপুরের প্রেমকথা – দেবজ্যোতি ভট্টাচার্য

    September 5, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }