Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আধুনিক গরু-রচনা সমগ্ৰ – মহিউদ্দিন মোহাম্মদ

    মহিউদ্দিন মোহাম্মদ এক পাতা গল্প276 Mins Read0
    ⤶ ⤷

    আমাদের বিশ্ববিদ্যালয়েরা

    আমি যখনই কোনো নতুন দেশে গিয়েছি, সবার আগে ওই দেশটির প্রধান বিশ্ববিদ্যালয়কে ঘুরে দেখেছি। বিশ্ববিদ্যালয়টিই আমাকে জানিয়ে দিয়েছে, কেমন চলছে দেশটি, কেমন তার রাজনীতি ও অর্থনীতি।

    একটি দেশ কারা চালাচ্ছে, দেশটির মানুষেরা কতোখানি স্বাধীনতা ভোগ করছে, কতোটুকু পিষ্ট হচ্ছে রাষ্ট্রযন্ত্র দ্বারা, কতোটা নিরাপদ তার পথঘাট, কী তার ভবিষ্যৎ, তা অনায়াসে জেনে গেছি বিশ্ববিদ্যালয়টির একটি ছোট্ট মাঠের দিকে তাকিয়ে। বিশ্ববিদ্যালয়টি হাসতে হাসতে বলে দিয়েছে— আমার দেশের প্রধানমন্ত্রীটি দূরদর্শী, রাষ্ট্রপতিটি ভবিষ্যৎমুখী, আমলারা সৎ ও করিৎকর্মা, ছাত্ররা পড়াশোনা করছে, শিক্ষকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্লাস ও গবেষণায়, রাজনীতিকরা রাজনীতি করছেন জনগণের অধিকার সমুন্নত রাখতে, নারীরা যাপন করছেন নিরুপদ্রব স্বাধীন জীবন, নাগরিকেরা ভোগ করছে তাদের প্রাপ্য রাষ্ট্রীয় সুবিধা, সমাজে বিরাজ করছে বৈষম্যহীন জলবায়ু। একটি দেশ সম্পর্কে এরকম অসংখ্য দরকারি তথ্য আমি ছবির মতো পেয়ে যাই ওই দেশটির প্রধান বিশ্ববিদ্যালয়ে গেলে।

    এশিয়ার ছোট্ট দেশ তাইওয়ানের কথাই ধরা যাক। দেশটিতে প্রথম যাই ২০১৪ বা ‘১৫ সালে, এবং গিয়েই সবার আগে ঘুরে দেখি দেশটির প্রধান বিশ্ববিদ্যালয় ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি। ওখানে পিএইচডি করছিলেন আমার স্ত্রী।

    বিশ্ববিদ্যালয়টিতে পা রেখেই বুঝে যাই, নদীর ধারে একটি সবুজ গ্রামে আমি পৌঁছে গেছি। ক্যাম্পাসজুড়ে ছোটো ছোটো হ্রদ, হ্রদের সুন্দর জলে সাঁতার কাটছে রাজহাঁস, ডাহুকের ছানা। কোথাও উঁচু ঢিবির ওপর বসে আছে সাদা বক। চোখে শ্যেনদৃষ্টি নিয়ে সে তাকিয়ে আছে পানির দিকে। পানির নিচে মাছের হল্লা। পাড়ে রোদ পোহাচ্ছে কচ্ছপ।

    কেউ মাছ ধরতে ঝাঁপিয়ে পড়ছে না জাল নিয়ে। ঢিল ছুঁড়ে কেউ বিরক্ত করছে না পাখিদের। ডাহুক ঘুরে বেড়াচ্ছে ছানা নিয়ে, কোনো বালক তাকে উত্ত্যক্ত করছে না। হাঁস আর মাছের তুমুল হৈচৈতেও পানি ঘোলা হচ্ছে না। প্রতিটি হ্রদে প্রকৌশল বিভাগের ছাত্ররা নিজেদের উদ্ভাবিত একপ্রকার পানি- শোধনব্যবস্থা স্থাপন করে দিয়েছে।

    কোথাও কোনো ব্যানার, দেয়াললিখন, অমুক ভাইয়ের মুক্তি চাই দেখা গেলো না। কোনো জটলা নেই ভীতিকর কোনো ষণ্ডাকে ঘিরে।

    কোনো হর্নের শব্দ কানে এলো না। সবাই হেঁটে চলছে, কেউ কেউ সাইকেলে। প্রচুর সাইকেল— ছেলে-মেয়েরা অনায়াসে সাইকেল চালিয়ে চলে যাচ্ছে এক ভবন থেকে আরেক ভবনে। কোনো ট্রাক-ভ্যান-বাস- হোন্ডা-পাজেরো-গোঁ-গোঁ নেই। মাঝে মাঝে পাশ দিয়ে চলে যাচ্ছে শিক্ষকদের নিঃশব্দ গাড়ি।

    আরও দেখুন
    শিক্ষা
    মুদিখানা
    শিক্ষার
    বাংলা ঐতিহাসিক স্থান ভ্রমণ
    গ্রন্থাগার
    বাংলা ভাষার বই
    বাংলা সাহিত্য কোর্স
    বাংলা অনুবাদ সাহিত্য
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা
    PDF

    আচমকা কোনো মন্ত্রী এসে মতবিনিময়ের নামে বিরক্ত করছেন না শিক্ষকদের। শিক্ষকরাও দৌড়াচ্ছেন না কোনো মন্ত্রীর দপ্তরে। রাষ্ট্রপ্রধান ফোন করে হুমকি-ধামকি দিচ্ছেন না উপাচার্যকে।

    কোনো সমিতি নেই, সংঘ নেই, ভোটাভুটি নেই। প্রত্যেক অধ্যাপকেরই আছে পর্যাপ্ত তহবিলসহ নিজস্ব গবেষণাগার, তিনি গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন; তার তত্ত্বাবধানে গবেষণা করছেন চার থেকে পাঁচজন পোস্ট- ডক্টরাল ফেলো, এবং পাঁচ থেকে তিরিশ জন পিএইচডি ছাত্র। গবেষণার নামে তিনি তছরুপ করছেন না সরকারি ও বেসরকারি স্পন্সরদের তহবিল। ভুঁইফোঁড় প্রকল্প খুলে ঘাও করছেন না মোটা অঙ্কের টাকা। নৈতিক ও আর্থিক সততার ব্যাপারটি তিনি নিশ্চিত করছেন সতর্কতার সাথে।

    শিক্ষকরা যাপন করছেন শ্রেষ্ঠ জীবন। নির্বিঘ্ন চর্চা করছেন জ্ঞানের, মত্ত হচ্ছেন না দালালিতে। দালালির কোনো প্রয়োজনই পড়ে না ওখানে। নেই যোগ্য-অযোগ্যদের গোপন লড়াই, অযোগ্য কেউ নেই-ই সেখানে। ফাঁস হয় না একটি প্রশ্নও একশো বছরে।

    আরও দেখুন
    মুদিখানা
    শিক্ষা
    শিক্ষার
    সাহিত্য পত্রিকা
    নতুন উপন্যাস
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    গ্রন্থাগার
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    বাংলা রান্নার রেসিপি বই
    Books

    মাস্টার্স পাস করেই কেউ ঢুকে পড়ছে না শিক্ষকতায়। স্নাতকে প্রথম স্থান অর্জন করেই ফ্যাকাল্টি বনে যাওয়ার কোনো সুযোগ ওখানে নেই। একটি পিএইচডি, কয়েকটি পোস্ট ডক্টরাল অভিজ্ঞতা, ও অনেকগুলো সৎ ও উঁচু মানের গবেষণাপত্র থাকলেই কেবল একজন বিবেচিত হতে পারেন ফ্যাকাল্টি পদের জন্যে। প্রার্থীকে দেখাতে হয় তার গবেষণাপত্র কোন কোন জার্নালে প্রকাশিত হয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে জার্নালটির সুনাম আছে কি না, জার্নালটির ইমপ্যাক্ট-ফ্যাক্টর কেমন, অথবা তার লেখা কোনো উল্লেখযোগ্য বই আছে কি না।

    এখানেই শেষ নয়, সবকিছু চূড়ান্ত হওয়ার পরও হাওয়ায় গা ভাসানোর সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ে আপনার নিয়োগটি হবে চুক্তিভিত্তিক, এবং প্রতি বছর শ্রেণীকক্ষ ও গবেষণায় আপনার পারফরম্যান্স পর্যালোচনা করে তারা আপনার চাকুরিটিকে নবায়ন করবে। চাইলেই ঝরাপাতা কলাপাতায় গবেষণাপত্র প্রকাশ করে আপনি চাকুরি নবায়ন করতে পারবেন না। আপনার পারফরম্যান্স হতে হবে সত্যিকার অর্থেই সন্তোষজনক। পদোন্নতির জন্য যা খুশি তা লিখে কোনো ভূঁইফোঁড় জার্নালে ছাপিয়ে তা দাখিল করলে আপনার বিদায় আসন্ন। আর প্লেইজারিজাম? নকল গবেষণাপত্র? অন্যের লেখার দু-একটি ইট এদিক-সেদিক করে নিজের স্থাপনা তৈরি? এটি ওখানে কল্পনাও করা যায় না।

    আরও দেখুন
    শিক্ষা
    মুদিখানা
    শিক্ষার
    সেবা প্রকাশনীর বই
    বাংলা কমিকস
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    বাংলা সাহিত্য
    বিনামূল্যে বই
    বাংলা ভাষার বই
    অনলাইন বুক

    ‘প্রার্থীকে তাইওয়ানের নাগরিক হতে হবে’- এমন ভুতুড়ে নিয়মও ওখানে নেই। তারা বিশ্বাস করে— গুণীজন দুশমন রাষ্ট্রের হলেও ক্ষতি নেই। কে কোনকালে ম্যাট্রিক পরীক্ষায় কী ফল করেছিলো তা নিয়েও ওখানে মাথা ঘামানো হয় না। প্রার্থীর বর্তমান এবং সর্বশেষ একাডেমিক পারফরম্যান্সকেই ভাইটাল ফ্যাক্টর হিশেবে বিবেচনা করা হয়। ম্যাট্রিকে হাতি অর্জন করে পিএইচডিতে বকরি প্রসব করা প্রার্থীর সুযোগ ওখানে সীমিত হতে পারে, কিন্তু ম্যাট্রিকে বকরি অর্জন করে পিএইচডিতে হাতি প্রসব করা প্রার্থীর সুযোগ ওখানে অসীম।

    ছাত্রদের ক্যান্টিনে খাবার খেতে গিয়ে দেখলাম পরিবেশন করা হচ্ছে ৫৪ রকমের পুষ্টিকর খাবার। খাবারের দামও অল্প, এবং মান আমাদের তারকা হোটেলগুলোর মতোই ভালো ও স্বাস্থ্যকর। আমি খেয়েছিলাম আট পদ দিয়ে।

    কোথাও কোনো স্লোগান নেই। লেখা নেই প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের নাম, কোনো স্থাপনায় ও বাসে। মাননীয় অমুকের উপহার, এমনটি কোথাও চোখে পড়লো না। ডরমেটরিগুলোতে খালি পড়ে আছে প্রচুর আসন। কোনো পোস্টার নেই, তবে ছোটো বিলবোর্ড আছে অনেক। বিলবোর্ডে নোটিশ দেয়া আছে কোথায় কখন জ্ঞানের কোন শাখাটি নিয়ে আলোচনা হবে বিশদ। কোনো বড়ো ভাই নেই, দেখামাত্রই ‘স্লামালাইকুম’ নেই। র‍্যাগিং ওখানে ফৌজদারি অপরাধ।

    আরও দেখুন
    শিক্ষা
    শিক্ষার
    মুদিখানা
    বিনামূল্যে বই
    পিডিএফ
    বাংলা ফন্ট প্যাকেজ
    Library
    বাংলা সাহিত্য কোর্স
    PDF
    সাহিত্য পর্যালোচনা

    গ্রন্থাগার খোলা থাকছে সারাক্ষণ, গ্রন্থাগার কখনো বন্ধ হয় না। ঈদের ছুটি, পুজোর ছুটি, শবে বরাতের ছুটি, শবে কদরের ছুটি, বোশেখের ছুটি, জন্মের ছুটি, মরণের ছুটি, শোকের ছুটির নামে কেউ ফাঁকি দিচ্ছে না কাজে। সার্টিফিকেটের জন্যে, মার্কশিটের জন্যে, ছাত্রদের দৌড়োতে হচ্ছে না কোনো অলস ভবনে। অনলাইন পোর্টালে তারা লগ-ইন করেই পেয়ে যাচ্ছে সবকিছু। ছাত্র-শিক্ষক সবাই একই বাসে যান ও আসেন; কেউ নষ্ট করেন না একটি মিনিটও।

    কোনো অধ্যাপক মুখিয়ে থাকেন না কখন কৃপা পাবেন আসমানি শক্তির, আর নিয়োগ পাবেন একটি বড়ো পদে। বিশ্ববিদ্যালয়টির পুরো এলাকা-ই হয়ে উঠেছে জ্ঞানের এলাকা, কোথাও কোনো নেতার আওয়াজ নেই। কেউ লিপ্ত হচ্ছেন না অসৎ ও সুবিধাবাদী রাজনীতিতে, সবাই মেরুদণ্ডটিকে রাখছেন সোজা ও পাঠযোগ্য।

    পৃথিবীর শ্রেষ্ঠ জার্নালগুলোতে বের হচ্ছে তাদের গবেষণাপত্র। কোনো আমলা ও জেনারেল ওখানে দেন-দরবার করতে যান না ভুঁইফোঁড় পিএইচডির জন্য।

    আরও দেখুন
    শিক্ষার
    মুদিখানা
    শিক্ষা
    বাংলা গানের লিরিক্স বই
    পিডিএফ
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা অডিওবুক
    বই পড়ুন
    বাংলা ডিটেকটিভ থ্রিলার
    বাংলা হেলথ টিপস ই-বুক

    সবাই মত-ভিন্নমত প্রকাশ করছে নির্ভয়ে ও নিরুপদ্রবে। প্রতিটি ভবন চকচক করছে তারকা হোটেলগুলোর মতো। শৌচাগারগুলো থেকে আলো বেরোয়, নাক চাপতে হয় না দুর্গন্ধে। পোকার মতো কিলবিল করে না মানুষ, পুরো ক্যাম্পাস ঢেকে দেয়া হয়েছে সবুজ বৃক্ষে। প্রেম ওখানে বিকৃত নয়, সাবলীল; অর্থাৎ বিশ্ববিদ্যালয়টি পাচ্ছে তার যা যা দরকার তার সবকিছু, এবং উৎপাদন ও বিতরণ করছে গুরুত্বপূর্ণ জ্ঞান।

    কিন্তু দ্বিজেন্দ্রলালের ধনধান্যের দেশে? যে-দেশের নামের প্রতিটি অক্ষর আমরা উচ্চারণ করি অত্যন্ত গর্বের সাথে, যে-দেশকে আমরা বিখ্যাত করে তুলেছি মুখে মুখে, সোনা-ফলা ভূখণ্ড হিশেবে, সে-দেশে?

    সে-দেশে ছাত্ররা যাপন করছে মানবেতর জীবন। যৌবনের তীব্র শক্তি নিয়ে তারা লাফিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয় নামক একটি বস্তিতে, আর মুক্তি মিলছে না ওখান থেকে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে এ চিত্র। যে- সময়ে তাদের দরকার শ্রেষ্ঠ খাদ্য, মগজ ও শরীরের; শ্রেষ্ঠ স্থান, বিচরণের; শ্রেষ্ঠ আবহাওয়া, পড়াশোনার; সে-সময়টি তারা পার করছে অত্যন্ত করুণভাবে। তারা শিকার হয়ে উঠেছে অসৎ ও ভণ্ড রাজনীতিকদের। ক্ষমতাবান গুন্ডারা তাদের জোর করে ভিড়াচ্ছে নিজ নিজ দলে। যাদের করার কথা ধ্যান, জ্ঞানের; যাদের মাতামাতি করার কথা নতুন উদ্ভাবন ও সৃষ্টি নিয়ে, তারা রাস্তায় হানাহানি করছে অসৎ স্লোগান নিয়ে। তারা ব্যবহৃত হচ্ছে নির্মমভাবে।

    আরও দেখুন
    শিক্ষা
    শিক্ষার
    মুদিখানা
    বিনামূল্যে বই
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    নতুন উপন্যাস
    বাংলা কমিকস
    গ্রন্থাগার
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    বাংলা ভাষা

    তাদের অনেকেরই কেড়ে নেয়া হয়েছে ভবিষ্যৎ, যদিও গুন্ডারা স্বপ্ন দেখিয়েছিলো সূর্যের চেয়েও উজ্জ্বল ভবিষ্যতের। তাদের ছুড়ে ফেলা হয়েছে অন্ধকারে। প্রতিটি হলে পরিবেশন করা হচ্ছে পশুখাদ্য। গেস্ট রুমের নামে ভুয়া ছাত্রনেতারা তাদের ওপর চালাচ্ছে সীমাহীন মানসিক অত্যাচার। কোনো হলেই আসন নেই পর্যাপ্ত।

    ছাত্ররা গণরুমে আসন ভাগাভাগি করছে ট্রেন না পেয়ে স্টেশনে রাত কাটানো যাত্রীর মতো। প্রেমিকারা তাদের শরীর পায়নি, কিন্তু পেয়েছে ছারপোকারা। মেধা নামক সোনালি অর্ঘ্যের জোরে ঢাকায় আসা গরিব কৃষক-মানিক, মায়ের একমাত্র জাদুধন, বিশ্ববিদ্যালয়ে ঢুকেই খাদ্য হয়েছে ছারপোকার— এর চেয়ে নির্মম ঘটনা একুশ শতকে আর কী হতে পারে? দ্বিজেন্দ্রলাল বলেছিলেন— এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি। ভদ্রলোকের জন্যে আমার দুঃখ হয়।

    একটি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড়ো সম্পদ বিশ্ববিদ্যালয়টির ছাত্ররা। ছাত্ররাই বিশ্ববিদ্যালয়ের প্রাণ, বিশ্ববিদ্যালয়ের সুগন্ধ। সারা বিশ্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো সর্বস্ব ঢেলে দেয় ছাত্রদের কল্যাণে। ছাত্ররা গোল্লায় গেলে গোল্লায় যাবে বিশ্ববিদ্যালয়, এটি সর্বজনবিদিত। কিন্তু সোনা- ফলা দেশে সবসময়ই ঘটছে এর উল্টোটা।

    আরও দেখুন
    শিক্ষা
    শিক্ষার
    মুদিখানা
    বাংলা উপন্যাস
    ই-বই ডাউনলোড
    গ্রন্থাগার
    বাংলা টাইপিং সফটওয়্যার
    বাংলা সাহিত্য কোর্স
    বই
    উপন্যাস সংগ্রহ

    এখানে উপাচার্যের কক্ষে, শিক্ষকদের গল্পখানায়, ডিনের অফিসে শীতাতপের উৎপাতে কাঁপতে হয় থরথর করে, আর ছাত্ররা সিদ্ধ হয় গ্রন্থাগারে আলুর মতো। শিক্ষকরা যাতায়াত করেন মনোরম মাইক্রোবাসে আর ছাত্ররা আল্লাহ্র নামে বাদুড়ের মতো ঝুলতে থাকে বাসে। বাসেও কমিটি আছে, কমিটির সভাপতি সবাইকে নিয়ে দুলতে থাকেন অনেক উঁচু তালগাছের আগায় বাবুই পাখির বাসার মতো।

    ছাত্রদের আহার নিশ্চিত না করেই খেতে বসেন শিক্ষকেরা। শিক্ষকরা যখন মোকাররম ভবনের ক্যাফেটেরিয়ায় বসে খান মোটামুটি ভালো খাবার, ছাত্ররা তখন কোথাও দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় পোড়া তেলের তেহারি, ডিমের এক থালা খিচুড়ি, অথবা চা দিয়ে বনরুটি। আমার এক বন্ধু প্রায় এক বছর দুপুরে ভাত খায়নি, শুধু বনরুটি খেয়ে কাটিয়ে দিয়েছে।

    একটি সেতু নির্মাণ করতে গিয়ে আমরা খরচ করেছি চল্লিশ হাজার কোটি টাকা! কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য এক থালা ভালো ভাত ও একটি ভালো কক্ষের ব্যবস্থা আমরা করতে পারছি না, এর চেয়ে লজ্জার আর কিছু আমি কল্পনা করতে পারি না। এর ফলাফলও আমরা পাচ্ছি। ওই সেতুটি বানিয়েছে চীন দেশের ছাত্ররা। কিন্তু আমাদেরও সুযোগ ছিলো, আমাদের ছাত্রদের একটি সেতু বানানোর উপযোগী করে গড়ে তোলার। আমরা তা পারিনি, এবং পারার কোনো চেষ্টাও করিনি।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleরিভার গড – উইলবার স্মিথ
    Next Article মাহমুদুল হকের গল্প
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }