Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ঈশ্বরের বাগান – অতীন বন্দ্যোপাধ্যায়

    লেখক এক পাতা গল্প1863 Mins Read0
    ⤶ ⤷

    ঈশ্বরের বাগান – ৫৫

    ॥ পঞ্চান্ন ॥

    সমসের হাঁটতে হাঁটতে অন্ধকারে মানুষটার সঙ্গে নানা প্রসঙ্গে কথা বলছিল। সে যে একজন মুক্তি- যোদ্ধা হয়ে গেছে এবং সজনে ফুল যে তার সমর্থনে এতটা পথ হেঁটে এসেছে এ-ছাড়া যে কোনও সময়ে মৃত্যুর মুখোমুখি পড়ে যেতে পারে, ওদের কথাবার্তা শুনলে তা আদৌ বোঝা যাচ্ছে না। মিনু এবং আবুলের মুখ ভুলে থাকার জন্য ভিন্ন ভিন্ন প্রসঙ্গ উত্থাপন করছে সমসের। সে বলল, সজনে ফুল, এ-অঞ্চলের নাম তো সোনার গাঁ? আমরা বোধ হয় আদমপুরে এসে গেছি।

    —হাঁ সাহেব।

    —তুমি আমাকে সাহেব বলছ কেন?

    —তা হলে আপনি আমার ভাইজান।

    —সজনে ফুল তুমি খুব ভালমানুষ। তুমি সাদি করেছ কোন সালে?

    —সাদি করেছি যেবার নারায়ণগঞ্জে দাঙ্গা হইল সেবারে।

    —তোমার ছেলে-পেলে?

    —এক মাইয়া ভাইজান? বলেই সে বলল, আমরা সোনার গাঁ-র মানুষ। ঈশা খাঁ-র খবর জানেন ভাইজান? সোনাই বিবি? সোনাইর নামে সোনার গাঁ। মাইয়াডার নাম সোনাই রাখছি।

    —একবার দেখালে না?

    —দেখামু কি। ঘুম থাইকা উইঠা পড়লে কার রাখনের ক্ষমতা আছে। আমারে ছাড়তে চাইত না। বলতে বলতে ওরা মাঠ পার হয়ে একটা খালে নেমে গেল। গ্রীষ্মের সময় বলে জমিতে কোন ফসল নেই। জমি চাষ করা। মাটি উল্টে পাল্টে এখন শুধু রোদ খাওয়ানো। জল পড়লেই মাটি ভিজে যাবে। একবার চাষ দিলে সব আগাছা তখন নষ্ট। জমিতে পাটের চাষ অথবা আউশ ধানের চাষ। মাঝে মাঝে তিলের চাষ সঙ্গে। বৃষ্টি নামলেই এ-অঞ্চলের চেহারা পাল্টে যাবে। এই যে রুক্ষ মাঠ, শুকনো ঘাসপাতা, সব কোথায় যে উড়ে যাবে।

    ওরা খালে নেমে দেখল জল নেই। গ্রামে আর এখন কোথাও ওরা আলো জ্বলতে দেখল না। সব অন্ধকার। সব অন্ধকার। কেবল মাঠে জোনাকি-পোকা উড়ছে। কিছু কুকুর অথবা শেয়ালের আর্তনাদ। আর মাথার উপর পবিত্র আকাশ। পরিচ্ছন্ন। গরমে ভীষণ ঘাম হচ্ছিল সমসেরের। নাকি ঘাম দিয়ে জ্বরটা সেরে যাচ্ছে—সে ঠিক বুঝতে পারছে না। সে সজনে ফুলকে বলল, এই রাস্তাটা কি তোমার কদমতলির দিকে গেছে?

    —না, ভাইজান। রাস্তাটা উইঠা গেছে কিষ্টপুরার দিকে। আমরা গোয়ালদির রামকিষ্ট মিশনের পাশ কাটাইয়া যামু।

    —উদ্ধবগঞ্জ থেকে একটা বড় রাস্তা পানামের দিকে গেছে না?

    —গ্যাছে। আমরা তার আগেই পাইয়া যামু। অদ্দূরে যামু না।

    অর্থাৎ তার আগেই তারা তিন নম্বর কুটির পেয়ে যাবে। এই রাস্তাটা এসেছে গাবতলি থেকে। পানাম স্কুলের কাছে একটা ব্রিজ আছে, সেটা পার হয়ে আমিনপুরের দিকে চলে গেছে রাস্তাটা। তারপর দু’দিকে দুমুখো হয়ে আছে রাস্তা, একটা গেছে দীঘির পারে পারে মাঠের দিকে, অন্য রাস্তাটি গেছে গোয়ালদির কালীবাড়ির পাশ দিয়ে। আর একটু গেলেই সেই তিন নম্বর কুটির। সেখানে তিন-চার জন সজনে ফুল থাকবে। এমনিতে সারাদিন ওটা চায়ের দোকান। মেহের দোকান চালায়। সন্ধ্যার পর আর লোকজনের কোন চলাচল থাকে না। তখন এটা সামনের দিকে চায়ের দোকান এবং পিছনে শেডের পাশে তিন নম্বর কুটির। সামনে লম্ফ জ্বলে। মাথার উপর বড় একটা দেবদারু গাছ। গাছের অন্ধকারে কুটিরটাকে বড় নিরীহ এবং মায়াবী দেখায়। মেহের সেখানে সব মানুষদের সকাল থেকে গালমন্দ করে। রাজনীতি বোঝে না এবং কি যে হচ্ছে এ সব দেশে, এমন একটা ভাব। আর রাত হলেই সে তিন নম্বর কুটিরের বাসিন্দা হয়ে যায়।

    সমসের দূর থেকে দেবদারু গাছটা দেখতে পাচ্ছে। ঠিক হুবহু সেই ছবি। গাছটা সহসা যেন লম্বা হয়ে আকাশ ছুঁতে চাইছে। কি বড় আর লম্বা গাছ! গাছের ঘন ঝোপে-জঙ্গলে সব অন্ধকার জমাট বেঁধে আছে। সামনে সড়ক, সড়ক পার হলে পুকুর এবং পুকুরের পাড়ে সেনেদের পরিত্যক্ত বাড়ি। কিছু খানসেনা এসে এ-অঞ্চলের সব পরিত্যক্ত বাড়ি খুঁজে গেছে। যদি সেখানে সজনে ফুলদের কোন আস্তানা থাকে। খুঁজে কিছু পায়নি। মেহেরের দোকানে বসে চা খেয়েছে। ওরা সংখ্যায় দশ জনের একটা দল। সে বোকার মত হাসতে হাসতে কথা বলেছে। সে এমন অভিনয় করেছে যে কে বলবে মেহের সজনে ফুল। যেন মেহের ওদের বান্দা। বান্দার মত উর্দু-বাংলা মিশিয়ে রসের কথাবার্তা, একেবারে সে জমিয়ে দিয়েছিল। তারপর ওরা যখন মাইল তিন পথ পার হয়ে যাবে, দেখতে পাবে, কি অদ্ভুত কায়দায় জাল পাতা আছে। তিন নম্বর কুটির থেকে ওরা কোন পথে ফিরে যাবে নির্দেশ যাচ্ছে। এবং জালের ভিতর পাখির মত দশটা মৃতদেহ কারা নদীর পাড়ে ফেলে রেখে গেছে। ওদের বুকে কোন ক্ষত-চিহ্ন নেই। শ্বাসবন্ধ করে মারা হয়েছে।

    এ-সব ভাবতে ভাবতে সমসের কেমন করে যেন যথার্থই মিনু আর আবুলের মুখ ভুলে গেল। ওর এখন সব মানুষের জন্য মায়া হচ্ছে। এমন কি ময়না যে এখন ওদের একজন, এবং সজনে ফুলের গন্ধে সে যে আর ব্যক্তিগত সুখ-দুঃখের কথা একেবারেই ভাবতে পারছে না। ভাবলে কি মনে হবে সমসের তাও জানে।

    সমসের গাছটার নিচে গিয়ে দাঁড়াল। বাইরে থেকে উঁকি দিলে কিছু দেখার উপায় নেই। পাটকাঠির বেড়া। পাটকাঠি গোবর দিয়ে লেপে শক্ত বেড়ার ভিতর এই তিন নং কুটির। বাইরে থেকে দেখলে মনে হবে, ভাঙা চাল, গরীব মানুষের দিনযাপনের আস্তানা। ভিতরের দিকটায় একটা তক্তপোষ। তক্তপোষটা সারা দিনমান খালি পড়ে থাকে। উপরে একটা ছেঁড়া সতরঞ্চ। সতরঞ্চটা একপাশে লম্বা হয়ে পড়ে থাকে। দেখলে মনে হবে অগোছালো মেহের। টেনে কেউ ঠিকঠাক করতে গেলেই দেখতে পাবে, কিসের সঙ্গে ওটা এঁটে আছে। টানলেও উঠে আসবে না। একপাশে সতরঞ্চটা একটা আড়াল সৃষ্টি করে রেখেছে। দিনের বেলাতে যে সব সজনে ফুল আসে অথবা রাতে, এখানে একটা হল্ট স্টেশনের মত কাজ সেরে নেয়। এবং গ্রামের ভিতর ময়না, নানু, অরুণ, আবেদালি সবার বাড়ি দুর্গের মত। এখান থেকেই চারজন যাবে দন্দির ঘাটে, চারজন যাবে পঞ্চমীঘাটে। যেখানে বাক্সটা থাকবে সেখানে ওরা সারাদিন পাহারায় থাকবে। দেখলে মনে হবে ওদের তখন—ওরা গরীব মানুষ। কাজের জন্য এ-অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে। বগলে পুঁটলি, ছেঁড়া লুঙ্গি, একটা লম্বা বাক্স। বাক্সতে কাচি, পাচন এবং নিড়ানি। উপরে এসব, নিচে তিন নং কুটিরের নির্দেশ।

    সমসের সজনে ফুল বলার আগে চারপাশটা ভাল করে দেখে নিল। অন্ধকারে কেউ ঘাপটি মেরে বসে থাকতে পারে। সে তার সঙ্গে সজনে ফুলকে, মুখে আঙুল রেখে, খুব সন্তর্পণে গাছের অন্ধকারে লুকিয়ে পড়তে নির্দেশ দিল। খালি বাড়িটা ভুতুড়ে মনে হচ্ছে, একটা চিল কি শকুন বাড়িটার ছাদে বসে আর্তনাদ করছে। এই বাড়ির খুব নাম-ডাক ছিল এক সময়। এখনও সদরে দেউড়ি। দেউড়িতে ফুলপরী। ভাঙা হাত-পা। ডানাকাটা পরী দেউড়িতে দাঁড়িয়ে আছে। পূজা-পার্বণের দিনে ঢাক বাজত। খুব কান পেতে শুনল যেন এখনও শোনা যাবে মহিম সেনের গলা ভেসে আসছে। অথবা ঘোড়ার ক্ষুরের ঠকঠক শব্দ। খুব রাত হয়ে যেত মহিম সেনের ফিরতে। সে নারাণগঞ্জের কাছারিতে কাজ সেরে ঘোড়ায় ফিরে আসত। এবং সমসের মেহেরের মুখে শুনেছে, মেহের এ-অঞ্চলের মানুষ, সে তার দেশের নানারকমের সংস্কৃতির ভিতর সেনেদের দুর্গাপূজার কথা প্রায়ই বলত। মেহেরের বাবা সেনবাড়ির খেয়ে মানুষ। সে ঘোড়া এবং পুকুরের মাছ পাহারা দিত।

    সমসের চারপাশ তাকালে আরও দেখল, ডানদিকে ঘন বাঁশঝাড়। বাঁশ বনটা অনেকটা জায়গা নিয়ে। মাথার উপরে আকাশটা এখানে লম্বা হয়ে আছে। অন্ধকারে একটা প্রাণীর চোখ, বোধহয় বনবেড়াল হবে। চোখ দুটো জ্বলছে। সে ঢিল দিয়ে দেখল অন্য কিছু কিনা। তারপর খসখস পাতার শব্দ। জন্তুটা পাশের নালা পার হয়ে বাঁশবনে ঢুকে গেল। তখন সে সজনে ফুলকে সঙ্গে নিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়াল। ডাকল—সজনেফুল।

    সমসের কোন সাড়া পেল না।

    এবার সে বলল, সজনে ফুল—তিন নম্বর কুটির।

    এবারও সে সাড়া পেল না। সে খুব বিস্মিত। ঘরের ভিতরটা অন্ধকার। এমন কি কারও কথাবার্তা পর্যন্ত শোনা যাচ্ছে না। ভিতরে কেউ আছে বলেই মনে হচ্ছে না।

    সে ভাবল, ভুল করে সে অন্য জায়গায় চলে আসেনি তো! সজনে ফুল কি ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে! সে কি একটা ট্র্যাপের ভিতর পড়ে গেল! সঙ্গে সঙ্গে প্রায় ত্বরিতে এক পাশে সরে দাঁড়াল। এবং পকেট থেকে সে পিস্তল বের করার আগে শেষ বারের মত ডাকল, সজনে ফুল, তিন নম্বর কুটির, তালপাতার পাখা।

    সঙ্গে সঙ্গে চিচিং ফাঁকের মত দরজা খুলে গেল। দরজা খোলার শব্দে অন্ধকারে কিছু বাদুড় উড়ে গেল। কড় কড় শব্দটা ওর কানেও ভীষণভাবে বেজেছে। প্রায় ওকে ঠেলে কারা ভিতরে ঢুকিয়ে নিল। তারপর দরজাটা বন্ধ করে দিল। সঙ্গের সজনে ফুলকে ওরা ভিতরে ঢুকতে দিল না। কি নির্দেশ আছে সে এখন বুঝতে পারছে না। এবং ঝোপ-জঙ্গলে কিছু পাখি কলরব করে উঠল। ভিতরে কেউ যে বসে আছে এবং দ্রুত নিশ্বাস ফেলছে, টের পাওয়া যাচ্ছে। সমসের ব্যাপারটা ঠিক বুঝতে না পেরে হতভম্ব হয়ে গেছে এবং এ সময়েই দেখল ওর মুখে টর্চ মারছে কে। মুখ দেখার বোধহয় নিয়ম নেই। সে সেই টর্চের আলোতে দেখল ওর কেডস্ জুতো ছিঁড়ে গেছে। এবং বৃদ্ধাঙ্গুলটি বের হয়ে কচ্ছপের গলার মত দেখাচ্ছে। পা কেটে রক্ত পড়ছে। কখন হোঁচট খেয়ে নোখটা উঠে গেছে সমসের টের পায়নি।

    ভিতরের দিকে তাকাতে গিয়ে টর্চ জ্বালতেই বুঝল মেহের তার পাশে বসে আছে। সে এবার শুনতে পেল, মেহের ফিসফিস গলায় বলছে, আমাদের তিন নম্বর কুটির ছেড়ে দিতে হচ্ছে ভাইসাব।

    সমসের বলল, তার মানে?

    —খবর এসেছে একটা বড় ইউনিট আসছে। তিন নম্বর কুটিরের খবর পৌঁছে গেছে। আমরা আপনার জন্যই শুধু বসে আছি।

    —এখানকার সব কিছু কোথায় আছে?

    —বাড়ি বাড়ি পাচার করে দিয়েছি।

    —পঞ্চমীঘাটে কাদের পাঠালে?

    —তিনজন গেছে। আমাদের গাবতলি স্কোয়াড বৈদ্যের বাজারে ধরা পড়েছে। ওদের থেকে পঞ্চমীঘাটের স্কোয়াডে একজন থাকার কথা ছিল। ফলে এখন চারজনের জায়গায় তিনজনকে পাঠাচ্ছি।

    —ওরা এখনও রওনা হয়নি?

    —রওনা হয়ে গেছে। নানুদের বাড়িতে খেয়ে নেবে। ময়না রেঁধে বেড়ে খাওয়াচ্ছে। কবে ফিরবে ঠিক কি? কিভাবে ফিরবে কে জানে! তাই দুটো খেয়ে নিতে বললাম।

    —ভাল করেছ। তবে আর দেরি কেন? ছেড়ে যখন দিতে হবে, মায়া বাড়িয়ে লাভ নেই।

    —কিছু নেবার এখনও বাকি আছে। বলে সে টান মেরে সতরঞ্চটা খুলে ফেলল। দেয়ালের কাছে ঠিক তিন হাত বাই দুইহাত এবং প্রায় সাত ফুটের মত গর্ত, গর্তের নিচে পাঁচটা রাইফেল এবং কার্তুজের একটা বাক্স। এটা নিয়ে নিতে পারলেই শেষ। মেহের বলল, যারা বসে আছে তারা আপনি এলে রওনা দেবে কথা আছে। এ-ক’টা হাত-ছাড়া করিনি। আপনি আসার আগে ওরা যদি চলে আসে, সেজন্য রেখে দিয়েছিলাম, লড়াইটা এখানেই আরম্ভ করে দেব ভেবেছিলাম।

    ওরা এবার রাইফেলগুলি কাঁধে ফেলে নিল। কার্তুজের বাক্সটা মেহের বগলে নিয়ে বের হল। এবং সেই যে তিন হাত বাই দুই হাতের গর্ত, তক্তপোশের নিচে সতরঞ্চতে ঢাকা থাকত, তা ওরা কোদাল মেরে বিনষ্ট করে দিল। এবং ওরা নিরাপদ দূরত্বে চলে গেলে কথা থাকল আগুন লাগিয়ে দেওয়া হবে। আগুন লাগাবার জন্য ১১৯ নম্বর সজনে ফুলকে রেখে দেওয়া হল।

    সমসের হাঁটছিল। সে অন্ধকারেই ঘড়ি দেখল। দশটা বেজে বাইশ মিনিট। যারা পঞ্চমীঘাটে যাবে, তাদের সাইকেলে যেতে অধিক সময় লাগলে ঘণ্টা দুই। আর অবনীর পঞ্চমীঘাটে পৌঁছতে রাত চারটা হয়ে যাবে। এমন কি বাধা পেলে রাত ফর্সা হয়ে যেতে পারে। সুতরাং সে এ ব্যাপারে তাড়াহুড়া করল না। দন্দি যারা যাবে তাদের রাত বারোটার পর রওনা হলেও হবে। পাকা রাস্তায় অবশ্য যাওয়া কঠিন। মোড়ে মোড়ে সৈন্যদের টহল আছে। ওরা যাবে খংসারদির পাশ কাটিয়ে। সোজা বারদী উঠে যাবে। তারপর নওগাঁ ডাইনে ফেলে একটা কাঠের সাঁকো, সে হিসাব করে দেখল কাঠের সাঁকো একটা নয়, দুটো। বারদীর পরে ছাগল বামনিনদীতে একটা সাঁকো আছে। ওরা দুটো কাঠের সাঁকো পার হয়ে যাবে। ওরা তারপর যেখানে লাধুরচর-দন্দি-মহজমপুরের ভিতর নদীর একটা চড়া আছে সেখানে অপেক্ষা করবে। দন্দির শ্মশানঘাটই সব চাইতে নিরাপদ জায়গা, রাতে ভয়ে কোন মনুষ্য সেখানে যায় না।

    সে বুঝতে পারল এখন ওরা নানুদের বাড়ি যাচ্ছে, নানু মিঞা এ অঞ্চলের বড় গৃহস্থ। সে আওয়ামী লীগের হয়ে খুব খেটেছে। মজিবুর সাহেবের বান্দা লোক। এখন সে সব ছেড়ে দিয়ে আল্লার নামে ঝাঁপিয়ে পড়েছে। জমি-জিরাতের চেয়ে বড় মনে হয়েছে দেশের কাজ। গোলার ধান সে সংরক্ষণ করছে। অসময়ে যেন কোনও সজনে ফুলের আহারের না অভাব হয়। সে উঠেই দেখল, নানু মিঞা দাওয়ায় বসে তামাক খাচ্ছে। কে বলবে নানু মিঞাকে দেখে বাড়ির ভিতর সে একটা বিপ্লবের জন্য প্রস্তুত হচ্ছে। বাড়ির সামনে পুকুর। পুকুরের উত্তরে খাল। মরা একটা কড়ুই গাছ। পুকুরের পাড়ে পাড়ে করমচা গাছ। গাছে ফুল এসেছে। ওরা যেতে যেতে করমচা ফুলের গন্ধ পাচ্ছিল। ওদের দেখেই নানু মিঞা উঠে এল। গ্রাম থেকে আরও সব মানুষজন এসেছে। এই অঞ্চলের সব মানুষ জয় বাংলার হয়ে কাজ করছে। কোন ভয় নেই এমন ভাব সবার চোখে-মুখে। তবু যে সব বাড়িতে তারা দুর্গ তৈরী করছে, সেখানে কাউকে যেতে দিচ্ছে না। কারণ এরই ভিতর কেউ কেউ টাকার লোভে তাদের ধরিয়ে দেবার মতলবে আছে। কে যে ভিতর থেকে চরের কাজ করছে কেউ টের পাচ্ছে না। ধরা পড়লে গুলি করে হত্যা করছে। এবং সব মানুষেরা যারা বাংলাদেশের মানুষ—সবাই এসে মৃতদেহের উপর থুতু ফেলে যাচ্ছে। এবং ক্রমে এইভাব এই সব অঞ্চলে সব মানুষের ভিতর—এই যে বাংলাদেশ, এবং জননীর মত তার মাঠ ঘাট এবং ফসলের ক্ষেত সব অতীব প্রিয় বস্তু, মা জননী, তার উপর আর কিছু থাকতে নেই।

    সমসের কাছে গেলেই নানু মিঞা বলল, সালেম আলাই কুম

    সমসের বলল, আসছালাম আলাই কুম।

    তারপর হাত ধরে পরস্পর ঝাঁকি দিল। এবং একে অপরকে আলিঙ্গন করলে সব কিছু দেখাতে হয় এমন একটা মুখ করে রাখল নানু মিঞা। গায়ে বোধহয় সমসেরের এখন জ্বর নেই। মাথাব্যথাটা কম। উত্তেজনায় সে অধীর হয়ে আছে বলে টেরও পাচ্ছে না শরীরের ভিতর যে কষ্ট তার রকম সকম কি। সে নানু মিঞার সঙ্গে হাঁটতে থাকল। পেঁয়াজ-রসুনের ঝাল গন্ধ আসছে। মাছের ছালোন রান্না করছে ময়না। চারপাশে এখন তার কত মানুষজন। খবরাখবর নিচ্ছে। ঢাকা নারায়ণগঞ্জে কি রকম মানুষ মরছে, গোলায় কত মানুষের প্রাণ গেছে—এসব খবরই বেশি দিতে হচ্ছিল সমসেরকে। কারণ কেউ এখানে সঠিক খবর পাচ্ছে না। নানারকম গুজা রটছে। কেউ বলছে মুজিব সাহেব ধানমণ্ডির বাড়িতেই আছেন, পাকিস্তানি সৈন্যরা পাহারা দিচ্ছে, কাউকে যেতে দিচ্ছে না। কেউ বলছে, না, তিনি পালিয়ে গেছেন। আবার কেউ বলছে তিনি এখানে নেই, মুলতানে তাকে পাচার করে দেওয়া হয়েছে। ঢাকার রেডিওর থেকে কিছু খবর পাওয়া যাচ্ছে না। বন্ধ। কলকাতার রেডিওতে খবর, মুজিব আছেন, বাংলাদেশের মানুষের ভিতরই আছেন।

    সমসের যতটা পারছিল কম কথা বলছিল। সে নিজের চোখে যা দেখেছে শুধু তাই বলছে। কেন যে মনে হল, সেই খুদে বাচ্চাটাকে সে কোলে করে নিয়ে এলে পারত। ওদের কাছে বাচ্চাটা রেখে আসা ঠিক হয়নি। বাচ্চাটাকে নিয়ে মিনু আবুল অবনীর বিপদ হতে পারে। সে এমন একটা বোকামির কাজ কেন যে তখন করতে গেল! এখানে নিয়ে এলে ময়না বাচ্চাটা দেখা-শোনা করতে পারত।

    ময়না খলখল করে হাসতে হাসতে বের হয়ে এল উঠোনে। বলল, ভাইসাব রান্না হয়ে গেল। দুটো আপনিও খেয়ে নেন।

    —আমার জন্য তোমায় ভাবতে হবে না। বলে সে ময়নার চোখে কি দেখল, তারপর বলল, যাদের, পাঠাচ্ছি তাদের আগে খাইয়ে দাও।

    মেহের ঘর থেকে বের হচ্ছিল। কার্তুজের বাক্সটা সে ভিতরে রেখে এসেছে। সে ভিতরের বারান্দায় দাঁড়িয়ে ডাকল, সমসের ভাই, একবার ভিতরে আসুন। ভিতরে সে ঢুকলে দেখল তক্তপোশের নিচে সেই গর্ত। এবং শান-বাঁধানো। উপরে কাঠের পাটাতন। দুজন লোক দাঁড়িয়ে রাইফেল চালাতে পারবে। ট্রেঞ্চের মত করে কাটা। সামনে বেড়া কাঠের। কাঠ তুলে দিলে সামনে মাঠ। ট্রেঞ্চ অদ্ভুত কায়দায় তৈরী।

    মেহের বলল, সব কটা দেখতে আপনার অনেক সময় লাগবে। কাল সকালে দেখাব আপনাকে।

    সমসের চারপাশটা ভাল করে দেখল। এখন উঠোনে কিছু গ্রামের লোক দাঁড়িয়ে আছে। ওরা সমসেরকে দেখতে এসেছে। সমসেরই এই অঞ্চলের উপরওয়ালা। ওর নির্দেশ মত মেহের, অরুণ সব কাজ চালাচ্ছে। এবং ময়নাকে সে এখানে এনে রেখেছে। কামালের সঙ্গে যোগাযোগ সে করতে পারছে না। কামাল ঠিক সবার খবর পেয়ে যাচ্ছে। কামাল খুব সন্তর্পণে সংগঠনে ঝাঁপিয়ে পড়েছে। এই সব যত মনে হচ্ছিল, তত আবুলের চোখ ওকে কেন যে বার বার টানছে। বাপজান আমি পারব তো? তুমি ঠিক পারবে বাপজান। তোমার জননীর ইজ্জত এখন তোমার হাতে। সে জননী বলতে এখন মিনু এবং ধরিত্রী উভয়কে বোঝে।

    ময়না এসে বার বার বায়নাক্কা করছে, সমসের ভাই, হাত-পা ধোবার পানি বদনাতে রাখছি। হাত- পা ধুয়ে দুটো খেয়ে নিন।

    নানু মিঞার বৈঠকখানায় এখন একটা হ্যারিকেন জ্বলছে। পুকুরের পাড়ে মসজিদ। মসজিদের বারান্দায় মনে হল কেউ বসে রয়েছে। অথবা কেউ এসেছে মোমবাতি জ্বালতে। এত রাতে মোমবাতি জ্বালতে আসা কেন?

    নানু মিঞা বলল, ওটা এক পাগলের কাণ্ড।

    —কে সে পাগল?

    —নাম হামিদ।

    —কি করে?

    —কিছু করে না। কেবল বাজারে গঞ্জে গান গায়। অর বিশ্বাস মোমবাতি জ্বালাইয়া রাখলে মুজিব সাহেবের কোনও ক্ষতি কেউ করতে পারব না।

    সমসের বলল, বেশি আলো জ্বেলে রাখবেন না। সব সময় এখন অন্ধকারে থাকার চেষ্টা করবেন।

    সমসের জানে এরা সমর-কৌশলে অজ্ঞ। এরা শুধু বললে, প্রাণ দিতে পারে। প্রথম প্রথম ক’দিন ওদের প্রাণ দেবার যেন শেষ ছিল না। আবেগে ওরা ভেসেছিল, হয় স্বাধীনতা না হয় মৃত্যু। ওরা সেই সব খান সেনাদের মানুষ ভেবেছিল। দুবার তিনবার চারবার। নিরস্ত্র মানুষ যখন মরবে তখন ওরাই হয়তো বন্দুকের নল ঘুরিয়ে ধরবে। কি যে আশা কুহকিনী? সমসেরের কুহকিনী শব্দটাই এ সময়ে ব্যবহার করতে ভাল লাগছে।

    সে বলল, আমাদের এখন আবগের বশে কিছু করলে চলবে না নানু মিঞা। সে একটা চেয়ারে বসে নানু মিঞার ঘরের জানালা এবং পাটের পুরানো গাঁট দেখতে দেখতে এমন বলল। তারপর সহসা যেন কিছুই ঘটছে না বাংলাদেশে এমন চোখে বলল, পাটের কি দর যাচ্ছে?

    —গণ্ডগোলের আগে পাঁচ্চল্লিশ টাকা দাম উঠেছিল।

    —আসার সময় একটা জুটমিলে আগুন লেগেছে দেখলাম।

    —আমাগো আর কিছু থাকব না।

    সমসের চুপচাপ বসে থাকল। সে একটা ইংরেজী বই, বইটাতে রাশিয়ার প্রথম বিপ্লবের দিনগুলির কথা লেখা আছে, সে হ্যারিকেনটা উসকে বইয়ের পাতা মেলে ধরল। এবং সে জানে, একটু বাদেই অরুণ আসবে তার দলবল নিয়ে। মেহের, অরুণ, আবেদালি, ফিরোজ এই চারজনকেই সে দন্দি পাঠাবে ভাবল। মেহেরকে না পাঠালে হাসিমের সঙ্গে যোগাযোগ করতে পারবে না। মেহের ও-অঞ্চলের সব ভাল চেনে।

    পাশের তক্তপোশটায় একটা বাচ্চা ছেলে এসে একটা মাদুর বিছিয়ে দিল। ওরা গোল হয়ে এখন খেতে বসবে। নানু মিঞার বিবি ঘরের বার হন না। ময়নাই সব এনে এনে এই বৈঠকখানায় রাখবে। ভাত, ডাল এবং চাপিলা মাছের ঝোল।

    তখনই অরুণ এসে গেল। ওর সঙ্গে সাবির, মাতিন, কবিরুল। ওদের কাঁধে রাইফেল। অরুণ এলেই সমসের উঠে দাঁড়াল। এবং সবাইকে আলিঙ্গন করে বলল, তোরা ভাল আছিস?

    অরুণ কাঁধের রাইফেলটা নামিয়ে রাখল। ওরা যেন সব সময় প্রস্তুত হয়েই আছে। ওদের মুখে খোঁচা খোঁচা দাড়ি। ওরা নদীর পাড়ে যে থানা আছে তা দখল করে নিয়েছে। এবং সেখানে সব সময় দশজনের একটা দল পাহারা দিচ্ছে। এ-অঞ্চলে কিছু অর্থাভাব দেখা দিয়েছে। এখন গ্রীষ্ম কাল বলে জল নেই, ঘাস মাটি শুকনো, চাষাবাদ হতে পারছে না। তবু যেখানে সামান্য জল আছে ওরা ছিঁচে বোরো ধান চাষ করছে। সব মানুষের ভিতর এক আশ্চর্য কঠিন প্রতিজ্ঞা। কেউ আর বসে থাকছে না। যে যার মত জননীর হয়ে খাটছে। এমন দৃঢ়তা সমসের যেন ইহকালে এই প্রথম দেখছে। সে বলল, হাত-পা ধুয়ে তোরা খেয়ে নে। অরুণ তোকে দন্দি যেতে হবে। মেহের তুই, আবেদালি, ফিরোজ যাবি। মেহের বলছিল ফিরোজকে যেতে হবে না। সে ময়নাকে নেবে। ময়না তাদের সঙ্গে যাবার জন্য পাগল হয়ে গেছে। তারপর কবিরুল, মাতিন, সাবিরকে ডেকে বাইরে নিয়ে গেল। এবং ওদের কি বলে সে ফের ঘরে চলে এল।

    অরুণ কি ভেবে বলল, ময়না যাবে এমন তো কথা ছিল না।

    —তবে ওর যাওয়া ঠিক না। ওকে ১৭ নং কুটিরে পাঠিয়ে দে।

    —মেহেরকে ডাকি।

    মেহের এলে বলল, ময়না ১৭ নং কুটিরে যাক? সেবা-শুশ্রূষার জন্য আরও লোকের দরকার। মেহের মনে মনে অন্য রকম চাইছে। কারণ তার কাছে শেষ খবর যা এসে পৌঁছেছে তাতে সে জানে দন্দি, মহজমপুর এবং আলিপুরার দিকটাও নিরাপদ নয়। মিনু-ভাবীর পক্ষে সম্ভব নয় হাতে পড়ে গেলে রক্ষা পাওয়া। একমাত্র ময়না পারে। ময়না ইতিমধ্যেই নানা কৌশল শিখে ফেলেছে। আর আশ্চর্য, সে বার বার পার পেয়েও যাচ্ছে। এবং এটা সম্ভব হচ্ছে একমাত্র ময়নার চোখের জন্য। চোখে সুর্মা দিলে বড় মায়াবিনী লাগে এবং সে পুরুষদের মত অনায়াসে সাইকেল চালাতে পারে। সে কাঁধে রাইফেল নিয়ে দীর্ঘপথ হাঁটতে পারে। হাঁটতে ওর কষ্ট হয় না। ময়না বলেছিল, আমি ওদের ভিতরে ঢুকে যদি সবাইকে মজিয়ে রাখতে পারি!

    মেহেরের মনে হয়েছিল তার পরামর্শ মত গেলে ভালই হবে। সঙ্গে থাকলে সে ময়নাকে নানাভাবে কাজে লাগাতে পারবে। ময়না কথা বলে উর্দু ভাষায় এবং গানও গাইতে পারে—ওর ইচ্ছা সেই পাগল মানুষটাও সঙ্গে যায়, যে মোমবাতি জ্বালায়। তাকে নিতে পারলে খারাপ হবে না। সে ডুগডুগি বাজাবে। সে লাফিয়ে লাফিয়ে বাজাবে। আকাশ-বাতাস দুলে উঠবে, গমকে সে যদি পায়ের তালে বোল দিতে পারে, আর বোরখার নিচে সে যদি বিবি নিয়ে ঘুরে বেড়ায় তবে খানেদের জিবে লালসায় জল আসবে। এবং এ-ভাবে কিছু কৌশল করতে পারলে সহজে কাজ হয়ে যাবে; অথবা যেতে পারে।

    মেহের জানে সমসেরের কথার উপর আর কথা নাই। তবু সে তার পরিকল্পনার কথা মোটামুটিভাবে খুলে বললে সমসের কেন জানি চুপ হয়ে গেল। গরম ভাত থেকে ভাপ উঠছে। কাঠের বারকোষে উঁচু করা ভাত। কাঠের হাতা। কলাই করা বাটিতে ডাল। সবই গরম। এবং যারা এখন হাত-পা ধুয়ে এসেছে তারা মাদুরে গোল হয়ে খেতে বসে গেল। সে ওদের দিকে তাকাল না। জানালা দিয়ে সে দেখতে পাচ্ছে, আকাশে কত নক্ষত্র। সবুজ নক্ষত্রটার নিচে হয়তো এখন মিনু আর আবুল আছে। ওদের জন্য কি যে মায়া! কিছুতেই সে আবুলের মুখ, মিনুর মুখ ভুলে থাকতে পারছে না। সে বলল, ঠিক আছে। যদি দরকার মনে করিস নিয়ে যা। তবে অযথা ওকে বিপদের মুখে ঠেলে দিস না।

    খেতে বসে সমসের চুপচাপ খেতে লাগল। খুব একটা কিছু খেল না। খেতে ওর ভাল লাগছে না। তবু না খেলে সে যে তার স্ত্রী এবং সন্তানের জন্য খুব বেশি ভাবছে, ধরে ফেলবে সবাই। এখন এ সময়ে নিজের বলতে কিছু নেই। সবাই নিজের। সবাই আপনার। কোনও পরিবার-ভিত্তিক ভাবনা এখন ঠাই দিতে নেই। গোটা বাংলাদেশ এখন এক পরিবারের। এই সব, গ্রহ নক্ষত্র যা কিছু দেখা যায় সব যেন একই পরিবারের হয়ে দেখা। সে মুখ নিচু করে খেয়ে, পেট ভীষণ ভরে গেছে এমন ভান করল চোখে-মুখে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআওরঙ্গজেব : ব্যক্তি ও কল্পকথা – অড্রি ট্রুসকে
    Next Article মানুষের ঘরবাড়ি – অতীন বন্দ্যোপাধ্যায়

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }