Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    উড়াল – নবনীতা দেবসেন

    নবনীতা দেবসেন এক পাতা গল্প127 Mins Read0
    ⤶ ⤷

    উড়াল – ৩

    তিন – বিমল

    তখন আমি একা। রুণাকে সঙ্গে নিয়ে এমিলি চলে গিয়েছে অ্যালভিনের হাত ধরে বছর দুই আগে।

    রুণা এতদিনে একাদশী কিশোরী হয়ে উঠেছে। ন’বছরের মেয়েটি মায়ের সঙ্গে গিয়েছিল বটে, কিন্তু এখন রুণা এ বাড়িতে থাকতে চায়। প্রত্যেক উইক এনডে আমার কাছে চলে আসে, ছুটিগুলোয় আমার সঙ্গে বেড়াতে যায়, বন্ধুদের সঙ্গে ক্যাম্প—ট্যাম্প সারবার পরে। এমিলি এই বিষয়ে খুব বুঝদার। তাছাড়া ওখানে ওদের ছোট অ্যাপার্টমেন্ট—রুণা বড় হয়েছে এখানে, এতবড় বাড়িতে। বাগানে খেলা করে, হাত—পা ছড়িয়ে থাকতেই অভ্যস্ত ও। এমিলি ওকে বাধা দেয় না আসা—যাওয়ায়। রুণার জন্যে বাগানে একটা পাহাড় গড়ে তাতে ঝর্ণা বানিয়ে দিয়েছিলাম। গুহা থেকে জলস্রোত বেরিয়ে জলপ্রপাত হয়ে ঝরে পড়ছে, নিচের ছোট্ট পাথরের তৈরি পুকুরে। এমিলি সেই পুকুরে আদর করে লালমাছ নীলমাছ ছেড়েছিল, বীজ পুঁতেছিল ওয়াটার লিলির। একটুখানি তটিনীর মতনও বানিয়েছিল বাগানের মধ্যে দিয়ে, ঝিরিঝিরি ছোট নদী এঁকেবেঁকে যায়। লালমাছেরা এখনও বংশবৃদ্ধি করে চলেছে, আর ওয়াটার লিলিরা পাতায় পাতায় ফুলেফুলে আমার বাগানটা অবিকল মোনের ওয়াটার লিলি গার্ডেন বানিয়ে ফেলেছে। রুণা যখন আসে, ওই লালমাছেরা আর ওয়াটার লিলিরা নিশ্চয় খুব আনন্দিত হয়। রুণারই তো বন্ধু ওরা।

    .

    এমিলির স্বপ্ন ছিল ওর একদিন একটা বিশাল, ছড়ানো বিলাসী স্নানঘর হবে—খুব কষ্টে গরিব পাড়ায় ছোট্ট অ্যাপার্টমেন্টে অনেক ভাইবোন মিলে বড় হয়েছিল ওরা। ফ্ল্যাটের টয়লেট ছিল, কিন্তু বাথ ছিল না। বাথ—টা আবার শেয়ার করতে হতো পাশের ফ্ল্যাটের সঙ্গে। তাই স্নান ছিল একটা ভয়াবহ, কষ্টকর কর্তব্য পালন ওদের ছেলেবেলায়। নোংরা, ভাঙাচোরা, ভাগের স্নানঘরে স্নান সেরে নিতে হতো কোনোরকমে।

    এমিলির জন্যেই জাকুসি স্নানের ব্যবস্থা করে দিয়েছিলাম। বিশাল ছড়ানো ঘরের মাঝখানে মস্ত জাকুসি—বাথটব, তাতে সপরিবারে স্নানে নামা যায়। ঘরে নানা রঙের নানা পাওয়ারের আলো, এককোণে তাকে ভর্তি বই, তার ওধারে ক্রিস্ট্যাল ডিক্যান্টারে ওয়াইন রাখা আছে। দেওয়ালে আছে অদৃশ্য মিউজিক সিস্টেমের সঙ্গে মাইক্রোফোন লাগানো—আছে টিভি, আছে টেলিফোন। এমিলি যাতে উষ্ণ, চঞ্চল, ঢেউ তোলা জাকুসিতে গা এলিয়ে বসে এক হাতে পসন্দসই বই অন্য হাতে ওয়াইনের গ্লাস নিয়ে মৃদু বাজনা শুনতে শুনতে রিলাক্স করতে পারে।

    জানি না আমি কী দোষ করলাম,—না অ্যালভিন তাকে আরো মেদুর, আরো সঘন রঙিন স্বপ্ন কী দেখালো, যার টানে এসবই ফেলে এমিলি চলে গেল, তার নিজের হাতে গড়া চোদ্দ বছরের সংসার ছেড়ে, নেহাত ছেলেমানুষ অ্যালভিনের পাশে থাকতে। কিন্তু রুণা সেখানে আরাম পায় না—সে যে—বাড়িতে বড় হয়েছে, সেখানেই থাকতে চায়। এমিলির তাতে বাধা নেই—হাইস্কুলে গেলে রুণা এ বাড়িতেই থাকবে ঠিক হয়েছে। এখান থেকে হাইস্কুলটি কাছে। ওর বন্ধুরা সবাই এপাড়ায়—তারা যাবে ওই হাইস্কুলে। রুণা তাদের সঙ্গ ছাড়তে চায় না।

    ঝর্ণার তলায় যে ছোট্ট জলাশয়টুকু, যেখানে ওয়াটার লিলি ফুটে থাকে, আর লালমাছ, সোনালিমাছেরা খেলে বেড়ায়, রুণার সেই লিলিপুলের ধারে ধারে আছে অনেক ছোট্ট ছোট্ট ব্যাঙ, আর ব্যাঙের ছাতা; আর জলের মধ্যে প্রচুর ঘাস, ঝাঁঝি, লতাপাতা। এই যে মাছগুলো এখানে খেলা করে, সিঁদুর লাল, আর কাঁচাহলুদের মতো রং, তাদের এদেশীয় নামটা খুব মজার। কৈ মাছ! Koifish! মোটেই আমাদের কৈ মাছের জ্ঞাতিকুটুম্ব নন এনারা! কিন্তু ভারী সুশ্রী মাছ! লতাপাতা ফুলের ফাঁকে ফাঁকে লেজ নেড়ে নেড়ে খেলে বেড়ায়, বড়ো সুন্দর দেখায়। হঠাৎ হঠাৎ রঙের ঝলক মারে কালো জলে।

    লিলিপুলের ওয়াটার লিলিকন্যেদের দেখতে শাপলা—শালুকের মতোই, পদ্মফুলের মতো নয়। কিন্তু জাতে এরা কুমুদ্বতীর জ্ঞাতি নয়, কমলিনীরই বোন। কুমুদ তো রাত্রি জাগরণে বিশ্বাসী, সে চাঁদের সখী। চাঁদ উঠলে ফোটে, চাঁদ ডুবলে ঘুমিয়ে পড়ে। পদ্মফুলের কিন্তু সূর্যমুখী স্বভাব, সূর্য ডুবলে তার সবগুলি পাপড়ি বুজে যাবে, সূর্য এসে ডাক দিলেই দলগুলি মেলবে। এসব ওয়াটার লিলিও দিবসবিলাসী ফুল। দিনেই যত হাসিখেলা ; যতক্ষণ দিনের আলো, এই ফুলগুলোও ততক্ষণই রসেবশে থাকে। রাত নেমেছে কি চোখে ওদের ঘুম নেমেছে। রাত্রের রহস্যে ওদের উৎসাহ ছিল না, মাছেরাও ঘুমোয়, ফুলেরাও ঘুমোয়, আমার রুণাও ঘুমোয়। ফুল, মাছ যদিও এমিলি নিজেই এনেছে, এমিলির নিজের কিন্তু আগ্রহ ছিল না ওতে। পাহাড়, ঝর্ণা যে কোম্পানিকে অর্ডার দিয়ে তৈরি করেছিলুম, তাদের ব্রোশিয়োরেই রঙিন ছবি ছিল এরকম লিলিপুলের, ফুলে ভরা লালমাছেরা খেলছে। সেই দেখাদেখিই ওদের আনা। মাছেরা আছে যখন, তাদের খাবার দেওয়ার ব্যবস্থা করেছিল এমিলি, জল পরিষ্কার করার নিয়মিত ব্যবস্থাও। রুণার খুদে বন্ধুদের প্রধান উৎসাহ ছিল ওই লিলিপুলে। তাদেরই খেলার জায়গা ছিল ওটা।

    .

    কেতকী এ বাড়িতে এসেই লিলিপুল নিয়ে মেতে উঠলো। নীল ফুল, শাদা ফুল, বেগুনি ফুল, গোলাপী ফুল—প্রত্যেকটা দেখেই ওর সে কি উত্তেজনা। নীল ফুলটা দেখেই ও নাম দিয়ে দিল—”এটাই তো রামচন্দ্রের চোখ, নীলকমল! আই হ্যাভ রেড অল অ্যাবাউট ইট।”

    আর লালমাছ সোনালিমাছেদের নিয়েও কেতকীর আহ্লাদেপনার অন্ত ছিল না। ঝর্ণা আর লিলিপুল নিয়ে কেতকী আত্মহারা। দুটো একটু বড় বড় মাছ ছিল, ও তাদের নাম দিল রোমিও আর জুলিয়েট। আশ্চর্য, কেমন মোহমাখা সুরে যে কেতকী ওদের ডাকতো জানি না, কিন্তু কেতকী ওদের রোমিও, জুলিয়েট বলে ডাকলে, ওরা সাড়া দিতে শুরু করলো। ভুস করে ভেসে উঠতো দুজনে জলের ওপরে। খেলে বেড়াতো কাছাকাছি।

    কেতকীকে দেখতে দেখতে অল্প অল্প যেন বুঝতে পারছিলাম মেয়েটাকে। পরতে পরতে খুলে যাচ্ছিল কেতকীফুলের পাপড়িগুলো—তবুও স্বচ্ছ হয়নি, রহস্য লেগেই ছিল তার গহন চুলে, একটু একটু বুঝতে পারছিলাম কেতকী কেন অত চঞ্চল, কেন অমন নেশার মধ্যে পালাতে চায়।

    মা—হারানো সেই ছোট্ট মেয়েটার, সেই শিশুটির পূর্ণ আত্মপ্রকাশ ঘটলো যেন এই বাড়িতে এসে। ঘণ্টার পর ঘণ্টা লিলিপুলের ধারে বসে মাছেদের সঙ্গে, ফুলেদের সঙ্গে ও যে কী খেলতো ও—ই কেবল জানে।

    দেশে থাকতে কখন যেন ওর শৈশব, কৈশোর ওকে সুদ্ধু চুরি করে নিয়ে হারিয়ে গিয়েছিল। বিয়ের পর এ বাড়িতে এসে কেতকী হঠাৎ সেই হারিয়ে—ফেলা ছোটোবেলাটাকে খুঁজে পেয়েছে—সেই হারানো মেয়েটাকেও আমি একটু একটু করে দেখতে পাচ্ছি।

    তিন বছর বয়েস থেকে মানুষ হয়েছে মাইনেকরা লোকজনের কোলেপিঠে। বেয়ারা—আয়া—বাবুর্চি—ড্রাইভার—এদের মধ্যেই বড় হচ্ছিল কেতকী যতদিন না বাবা ওকে পাহাড়ে, কার্শিয়ঙে, মিশনারীদের স্কুলের হস্টেলে পাঠিয়ে দিলেন। কনভেন্টে পাঠিয়ে মেয়ের দায়িত্ব কাটিয়ে দিয়েছিলেন বটে ওর বাবা, কিন্তু গানবাজনার ঝোঁক দেখে ওর জন্যে স্পেশ্যাল মিউজিক লেসনের ব্যবস্থাটা করেছিলেন। স্কুলে ছিল কেবল পাশ্চাত্য সঙ্গীত শিক্ষার ব্যবস্থা—ও শিখেছিল পিয়ানো এবং ভায়োলিন। বাড়ি যেত, শীতের ছুটিতে। তিন মাস থাকতো গিয়ে ছোটমাসির কাছে ভবানীপুরে। কিছুতেই বাবার কাছে যেতে চাইতো না আর। বাবার দ্বিতীয় পত্নী, তাঁর পুত্রকন্যাদের সংসারে, নিজেকে অবাঞ্ছিত অতিথির মতো লাগতো কেতকীর। কিন্তু ছোটমাসি আর ছোটমেসোর কাছে আদর পেয়েছিল অনেক—ছোটমাসি গাইতেন বাংলা গান। রবীন্দ্রসঙ্গীত, অতুলপ্রসাদ, সলিল চৌধুরীর গান। মাসির সঙ্গে কেতকীও গাইতো। ওখানেই বাংলা শিখেছে, ‘গীতবিতান’ পড়বে বলেই বাংলা শেখা ওর।

    নিজের চেষ্টায় বাঙালি হয়েছিল কেতকী। ছোটমাসি থাকতেন ভবানীপুরের দোতলা বাড়িতে। বাবার প্রাসাদের মতো বাংলো জামশেদপুরে। মেয়ে বাঙালি হলো কি ফিরিঙ্গি হলো তাতে তাঁর আগ্রহ ছিল না।

    কার্শিয়ং থেকে মিরান্ডা হাউস হস্টেল, দিল্লি। তারপরেই বার্নার্ড কলেজ কলাম্বিয়া নিউ ইয়র্ক। বাবা খরচ যুগিয়েছেন স্বেচ্ছায়। কিন্তু সংযোগ ক্রমশ ক্ষীণতর হয়ে এসেছে, মেয়ের জীবনযাপনের কোনোই খবর রাখতেন না তিনি। মিরান্ডা হাউস হস্টেল থেকে মেয়েরা যে রাত্রে লুকিয়ে বেরিয়ে গিয়ে ফাইভ স্টার হোটেলে কলগার্ল হয়ে রোজগার করে আসছে আজকাল, সে—খবর কাগজে পড়েও মেয়ের কথা মনে হয়নি তাঁর।

    মেয়েদের এইসব অতিরিক্ত টাকাকড়ি লাগে ড্রাগ কিনতে। কেতকীর টাকাকড়ির প্রয়োজন হয়েছে। কিন্তু পড়াশোনা বন্ধ করেনি—ড্রাগ—অ্যাডিকশান হয়নি তখনও তার। মজা করছিল শুধু বন্ধুদের দলে পড়ে।

    সেসব ঘটেছে নিউ ইয়র্ক সিটিতে আসার পরে। অ্যাডিকশন। আস্তে আস্তে পড়াশোনা বন্ধ। এখানে—ওখানে খুচরো কাজকর্ম—দোকানে সেলসগার্ল, রেস্তরাঁয় ওয়েট্রেস, তারপর গান। গানের মধ্যে দিয়ে একটা ঋজু জীবন খুঁজে পেয়েছে কেতকী।

    যে—বাসাটাতে ওরা ক’জনে থাকতো, সেখানে প্রত্যেকেই ড্রাগাসক্ত, ড্রাগই তাদের একত্র জড়ো করেছে। গুণী ছেলেমেয়ে ওরা সকলেই—কেউ ছবি আঁকে, কেউ গান গায়, কেউ বাদ্যযন্ত্র বাজায়। শিল্পী ওরা প্রত্যেকেই। একটি ছেলে দারুণ ফোটোগ্রাফার। সে কেতকীর কয়েকটা ছবি তুলে বিক্রি করেছে, ন্যুড ছবি। তাতে কিছুদিন ভালোই চলেছে ওদের। মহোৎসাহে সেই ছবির কপি আমাকে দেখাল কেতকী। সত্যি সুন্দর। ন্যুড ছবি, কিন্তু একটুও অশালীন ছবি নয়। ছবিটি দেখলে হঠাৎ মনে হয় মেয়েটির পা নেই, পায়ের জায়গায় বুঝি মাছের লেজ আছে। সমস্ত গায়ে মুক্তোর মতো চিকচিক করছে জলের ফোঁটা, ভিজে চুল সেঁটে আছে বুকে পিঠে—এমনভাবে বসেছে দু’হাঁটু জুড়ে—মনে হচ্ছে যেন মৎস্যকন্যা।

    —”ছবিটার ক্যাপশনও ছিল দি মারমেইড”—হেসে উঠে বলেছিল কেতকী—’আমি তো ইচ্ছে করলেই মারমেইড হয়ে যেতে পারি—জানো না?”

    তা হয়তো পারে। ওই গান, আর হেরোয়িনের নেশায় এই পাগলী, উদ্দাম, বেপরোয়া মেয়েটা তো মৎস্যকন্যা হতেই পারে। ওর গান শুনতে শুনতে মাঝে মাঝেই আমার মনে হতো আমি অন্য গ্রহের সুর শুনছি।

    আমার কাছে কেতকী হতে চাইতো শুধু একটা বাঙালি মেয়ে। আমি তো ওর মধ্যে দেখতে পেতাম একটি আকুল বালিকাকে—ভীতু, নরম, স্নেহের কাঙাল, একটি বাচ্চা বাঙালি মেয়েকে।

    অথচ কেতকীর ভাগ্যে না হয়েছিল ”বাচ্চা মেয়ে” হওয়া, না ”বাঙালি মেয়ে” হওয়া।

    যদি বা সেই সুযোগ এলো জীবনে, নিয়তি সেটা ভোগ করতে দিলেন না। ক’টা দিনই বা কেটেছে এ বাড়িতে কেতকীর? ধীরেসুস্থে গুছিয়ে বসে ঘরসংসার করবার বাঙালি মেয়ে, বাঙালি বউ, বাঙালি মা হয়ে সুখে না হোক স্বস্তিতে জীবনযাপন করবার ব্যবস্থা করেননি তার বিধিলিপিতে তার সৃষ্টিকর্তা। তার জন্য ছিল অন্য হিসেব।

    যে জাকুসি—বাথ তৈরি হয়েছিল এমিলির জন্যে, যে বিলাসী স্নানঘর অনায়াসে পরিত্যাগ করে তার নবীন প্রেমের টানে চলে গিয়েছিল এমিলি, সেই ঘরে পা দিয়ে, সেই জাকুসি—বাথে স্নান করে কেতকীর সে কী উল্লাস! আনন্দ উপচে পড়ছিল ওর সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে, নখে—চুলে—রোমে তার প্রকাশ ছিল। সার্থক করে দিয়েছে ও আমার স্নানঘর তৈরি করা, জাকুসি—বাথ লাগানো।

    এমিলির বাথরুম আর রুণার বাগান। রুণার পাহাড়, ঝর্ণা, লিলিপুল, রুণার জন্য লালমাছের ঝাঁক, ওয়াটার লিলির ফুলের শোভা—সবকিছুই কেতকী উপভোগ করেছে পরিপূর্ণভাবে, তারই ভোগে লেগেছে এইসব স্বপ্নগুলি—যদিও খুব অল্প সময়। জাকুসিতে বসে, হাতে ওয়াইনের গ্লাস, চোখে স্বপ্ন, গলায় গান নিয়ে সে নোনা জলের ঢেউ খেতে ভালোবাসে।

    যখন কেতকী জাকুসিতে স্নানে নামে, জলের রং ক্রমশ নীলচে সবুজ হয়ে ওঠে, ঢেউগুলি জোরে জোরে আসতে শুরু করে, ছোট্ট ছোট্ট ঢেউয়ের মাথায় ফেনা জমতে থাকে—শাদা দুধের ফেনার মতো ফেনা—কেতকী যতক্ষণ জলে থাকে ততক্ষণ গুনগুন করে গান করে—আমি দেখেছি জলে নামলেই ওর গানের ভাষাটা পালটে যায়। আমি যেন আর বুঝতে পারি না, সুরটা খুব চেনা চেনা, কিন্তু কিছুতেই মনে করতে পারি না কেন এত চেনা, কোন সুর, কোথায় শুনেছি। আমি দেখেছি কেতকীর চুলে সবুজ শ্যাওলা লেগে থাকে যখন সে জাকুসি থেকে উঠে আসে, একদিন দেখেছিলাম লম্বা, কালচে জলঝাঁঝি জড়িয়েছিল ওর ফর্সা পায়ে। কেতকী স্নান করে উঠে আসার পরে বাথটবে দু’একটা ঝিনুক পড়ে থাকে। জাকুসিটা বড়ো মাপের, ফ্যামিলি সাইজ, আমরা যাতে তিনজনেই নামতে পারি তাতে, তেমনি ভেবেচিন্তে কিনেছিল এমিলি। কেতকী আমাকে যেদিন হাত ধরে টেনে নামিয়ে নিল জলে, আমি চমকে দেখলাম জলের স্বাদ নোনা। রং নীলচে সবুজ। ছোটো ছোটো তরঙ্গগুলি মাথায় ছোটো ছোটো শাদা ফেনার মুকুট পরে গোলাপী বাথটবের গায়ে আছড়ে পড়ছে। আমি দেখলাম বাথটবে দুটো চারটে করে ঝিনুক এসে পড়ছে—যত্ন করে কুড়িয়ে জড়ো করতে লাগলাম ঝিনুকগুলো, রুণাকে দিতে হবে। আমি যখন একা স্নান করি তখন কিন্তু ঝিনুক আসে না। ঢেউয়ে ফেনা ভাসে না, জলও নোনতা লাগে না। এ কি কেতকীর গানের গুণ? হবেও বা। কেতকীর গানের ভাষাটা আমাদের লিলিপুলের লালমাছেরা চেনে, ওরা ওর সঙ্গে গলা মিলিয়ে গান গায়, সেটা আমি চোখে দেখেছি।

    ঝর্ণার লালমাছেদের সঙ্গে দিব্যি ভাব জমিয়েছিল কেতকী। জলের ধারে ধারে থোকা থোকা শরবন, আর কাশবন, তাদের সঙ্গেও কী একটা গোপন যোগসূত্র তৈরি করেছিল ও। জোর করে পুলের ঝিরিঝিরি নদীটার ওপরে ছোট্ট একটা সবুজরঙের জাপানী সাঁকো বানালো কেতকী, অবিকল মোনের ছবিতে যেমন সবুজরঙের সাঁকোটি রয়েছে, তার মিনিয়েচার। বড় বড় ঝোপঝাড়ের ফুলগাছ লাগালো, জলের কাছটা যাতে আরো মায়াময়, রহস্যঘন, ছায়াছায়া হয়—আর বসন্তে দপ করে জ্বলে ওঠে লাল—হলুদ—বেগুনি রঙে। সেই ছমছমে রহস্যময়তা, সেই চড়া রংয়ের আগুনের ওম নেবার মতো সময় সৃষ্টিকর্তা ওকে দিলেন না। টুবলুকে দিয়েছিলেন তবু খানিকটা।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleরামধন মিত্তির লেন – নবনীতা দেবসেন
    Next Article একটি ইতিবাচক প্রেমকাহিনী – নবনীতা দেবসেন

    Related Articles

    নবনীতা দেবসেন

    মায়া রয়ে গেল – নবনীতা দেবসেন

    September 1, 2025
    নবনীতা দেবসেন

    নবনীতা দেবসেনের গল্প

    September 1, 2025
    নবনীতা দেবসেন

    করুণা তোমার কোন পথ দিয়ে – নবনীতা দেবসেন

    September 1, 2025
    নবনীতা দেবসেন

    হে পূর্ণ, তব চরণের কাছে – নবনীতা দেবসেন

    September 1, 2025
    নবনীতা দেবসেন

    ভ্রমণের নবনীতা – নবনীতা দেবসেন

    September 1, 2025
    নবনীতা দেবসেন

    ভ্রমণ সমগ্র ১ – নবনীতা দেবসেন

    September 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }