Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026

    তালাশ – শাহীন আখতার

    August 12, 2026

    রাধাকৃষ্ণ – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    উড়াল – নবনীতা দেবসেন

    নবনীতা দেবসেন এক পাতা গল্প127 Mins Read0
    ⤶ ⤷

    উড়াল – ৬

    ছয় – বিমল

    সেদিন আমরা তিনজন, কেতকীর কেবিনে।

    —”তুমি আমার মধ্যে কী দেখেছিলে, বিম?”

    —’তোমাকেই। আবার কী দেখবো!”

    —”আমি তো একটা খারাপ মেয়ে।”

    —”এই খবরটা তোমাকে কে দিল?”

    —”আই নো ইট।”

    —”তুমি কিচ্ছু জানো না।”

    —”ইন ফ্যাক্ট তুমিই কিচ্ছু জানো না, না মালু? হি নোজ নাথিং অ্যাবাউট মি।”

    —”বেশ বাবা, বেশ। আমি কিচ্ছু জানি না। আমি বোকা। হলো তো? নাউ ট্রাই টু রেস্ট আ বিট।”

    —”তুমি সত্যিই খুব বোকা, বিম—বোকা না হলে এত বদ একটা মেয়ের পিছনে সো মাচ টাইম, সো মাচ লেবার, সো মাচ মানি কেউ ওয়েস্ট করে?”

    —”ব্যাস? এইটুকু? আর এত আবেগ? সেটা তো বললে না? এত ভালোবাসা? সেটার অপচয় হচ্ছে না বুঝি? শুধুই দাদার সময়, শ্রম আর অর্থ যাচ্ছে?” মালবিকা বকে দেয়।

    —”ইয়েস—অ্যান্ড সো মাচ হোপ—হোপিং ফর হোয়াট? বোকা বলেই তো ভুল লোককে ভালোবেসে ফেলেছো ডার্লিং। আমি খুব খারাপ, তাই তোমার এই বোকামির সুযোগ নিয়ে দিব্যি জীবনটাকে উপভোগ করে নিচ্ছি। আশা করি, টুবলুর গায়ে এই পাপের ছোঁয়া লাগবে না।”

    —”কী যা তা বলছো? সত্যি সত্যি প্রলাপ বকছো তুমি আজকে! কেয়াফুল, তুমি এখন একটু ঘুমোতে চেষ্টা করো, প্লিজ।”

    —”আচ্ছা বিম, কেন এমন হলো, বলো তো? আমি কেন এত খারাপ হলাম? আমি কত খারাপ তা জানতে পারলে তুমি আর আমাকে কেয়াফুল বলে আদর করতে না।”

    —”করতাম। করবো। আমি সব জানি।”

    —”কচু জানো। আমার কত কত সিক্রেটস আছে। আই হ্যাভন্ট ডাইভালজড দেম—হ্যাভন্ট টোলড ইউ আ থিং। কিছুই বলিনি তোমাকে। ওনলি মালু নোজ। মালু নোজ ইট অল! বাট, স—ব টুবলুকে বলে যাব।”

    —”কেতকী, ক্যান উই ডিসকাস সামথিং এলস? প্লীজ, তুমি কি জানো, আজ তোমার কন্যাটি হামাগুড়ি দিয়ে নামতে গিয়ে আরেকটু হলেই ঐ বারান্দার সিঁড়ি ক’টা দিয়ে গড়িয়ে বাগানে পড়ে যেত? ভীষণ দুষ্টু হয়ে যাচ্ছে টুবলু। একদম মায়েরই মতন।” মালবিকা যোগ দিল।

    —”হোপ নট? আই ওয়ান্ট হার টু বি লাইক ইউ। বাট আমার কপাল তো? হু নোজ?”…

    —”এ ঘরে এনে ছেড়ে দেব কাল সকালে। দেখবে কী কাণ্ড করে বেড়াবে। তাণ্ডব নৃত্য—এটা টানবে, ওটা ফেলবে। যা দুরন্ত হয়েছে—”

    মালবিকাকে থামিয়ে আমি বললাম—”শুধু দুরন্ত? ও মেয়ে বড় হলে মাকে হার মানিয়ে দেবে। যা ককেটিশ অলরেডি!”

    —”সে সব তো আমার দেখা হবে না, তোমরা দেখো। অতদিন আমি টিকবই না। মাই টাইম ইজ আপ।”

    —”ও কীরকম কথা হচ্ছে? বকুনি দেবো এবার।”

    —”আমরা সবাই মিলে তোমাকে আটকে দেবো।”

    —”আহা! সত্যিই যদি পারতে।” শূন্যতায় চোখ ভরে, হালকা করে হেসেছিল কেতকী। তারপরেই সামলে নিল—”বাট নো! থ্যাংক ইউ মালু, থ্যাংক ইউ। হোয়াট ইউ’ড ডান ইজ ইনাফ। মাচ মোর দ্যান ইনাফ—”

    ”অনেক দিয়েছ নাথ! মোর আশা তবু মিটিল না, দীনদশা ঘুচিল না—” হঠাৎ গলা খুলে গেয়ে উঠেছিল কেতকী। তখনও গলায় সুর ছিল, বুকে দম ছিল।

    .

    কেন এমন হয়, কেন এমন হলো, শেষদিকে মাঝে মাঝেই এই প্রশ্নটা করে আমাকে প্রচণ্ড বিব্রত করেছে কেয়া। কেন এমন হলো! কেনই বা এমন হয়।

    তাও তো টুবলুর অসুখের সংবাদ সে জানত না। আমার জীবনে এই প্রশ্নটি ঘুরে ঘুরেই আসে। সকল মানুষের জীবনেই এই একটি নিরুত্তর প্রশ্ন এসেছে কখনও না কখনও। আজকের আকাশ—বাতাস মুখরিত এই একটাই প্রশ্নে। কেয়ার প্রশ্নটি প্রতিধ্বনিত হচ্ছে আমার কানে।

    কেয়া তুমি কি জানতে পারছ আমার এইসব ভাবনা? চোদ্দমাসের গোলগাল মেয়েটাকে ছেড়ে যেতে মনে খুব কষ্ট হচ্ছিল তোমার। বারবার আমাকে বলছিলে—”মা—হারা বাচ্চা, মনে রেখো, ওর যেন অযত্ন না হয়।”—বলছিলে, ”আমার কিন্তু দোষ নেই রে টুবলু, আমি কি আর ইচ্ছে করে তোকে ছেড়ে চলে যাচ্ছি? আমাকে জোর করে নিয়ে যাচ্ছে—”

    হাসপাতালে গান প্রায় বন্ধ হয়ে গিয়েছিল কেয়ার। এত দুর্বল, এত ক্ষীণতনু হয়ে পড়েছিল মেয়েটা, গলায় জোর ছিল না, বুকে দম ছিল না। কিন্তু গান ওর মধ্যে আছড়ে পড়তো। গুনগুন করতো দিনরাত। না পারলে অস্থির হয়ে আমাকেই বলতো সে—গানটা গাইতে। আমি কি গান গাইতে পারি? ওকে সি ডি প্লেয়ারে গান শোনাতাম সর্বক্ষণ। তবু মালবিকা একটু—আধটু রবীন্দ্রসঙ্গীত গাইতে পারে। মালবিকা ওকে ওর পছন্দসই গান শোনাত। এই সাগরপারের দেশে বিদেশী ডাক্তারদের মাঝখানে হঠাৎ আমাদের বাংলা দেশের স্নিগ্ধ সুশ্রী মালবিকা গ্রীষ্মের দুপুরবেলায় রোদ্দুরে এক—গ্লাস ঠাণ্ডা জলের মতো। ওর সঙ্গে খুব ভাব জমে গিয়েছিল কেয়ার। টুবলুর অসুস্থতার খবর কেয়ার কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম আমরা সবাই মিলে। ও জানত, ও চলে যাবে কিন্তু ওর মেয়ে রইলো। মালবিকাকে বলত, ”আমি যখন থাকব না, তখনও কিন্তু তুমি ওদের একটু খোঁজখবর নিও।”

    কথা রেখেছে মালবিকা। জন্ম এস্তক, এই ছ’বছর ধরে কেতকীর রুগণ মেয়েকে জগদ্ধাত্রীর মতো বুকে করে সামলে রেখেছে, আগলে রেখেছে। ঈশ্বরের দয়া হয়ে মালবিকা এসে পড়েছিল আমাদের জীবনে। হাসপাতালে গিয়ে দেখি কেতকীর ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট একটি বাঙালি মেয়ে। ইন্টারনাল মেডিসিনেই তার কাজ। HIV, AIDS নিয়ে রিসার্চ করছে। কেতকীর ভার তার ওপরেই দিয়েছিলেন ওর ডাক্তার। চিকিৎসার যাবতীয় সংবাদ সুন্দর করে বুঝিয়ে দিত মালবিকা আমাদের দুজনকেই। রোগিণীকে এবং তার অভিভাবকদের সব সত্যিকথা যথাযথ জানিয়ে দেওয়াই এখানকার নিয়ম। কিন্তু মালবিকার হাসিখুশি, মিশুক স্বভাবের গুণে সে আমাদের ভেঙে পড়তে দিত না। ডিপ্রেসড হতে দিত না কেতকীকেও। ঠিক ভাসিয়ে রাখত।

    তার রোগীরা কেউ আর এখন নেই—না কেতকী, না টুবলু। তবু মালবিকা আসে। রুণার কাছে, আমার কাছে। মালবিকা এখন আমার পরিবারেরই একজন।

    অদ্ভুত জীবন মেয়েটার। বারবার আছাড় খেয়েছে, বারবার উঠে দাঁড়িয়েছে। ওকে হার মানাতে পারে এমন শক্তি নেই জীবনের। অন্যদের শক্তি দেবার ক্ষমতা রাখে মেয়েটা। মস্ত ভরসা হয়ে পাশে এসে দাঁড়িয়েছিল সে কেতকীর। আমারও। সেই সাতটা দীর্ঘ বছরে আমার বয়েস বেড়ে গিয়েছে বিশ বছর। মালবিকা সান্ত্বনার শান্ত ছায়া হয়ে ঘিরে থেকেছে আমাদের। আজও রয়েছে।

    .

    কেতকীর সঙ্গে মালবিকার যে সখীত্ব হয়েছিল সেটার মূলে থাকতে পারে বেদনার অভিজ্ঞতা। মালবিকা কলকাতার মেয়ে। এখানে ডাক্তারি গবেষণার জন্য এসে হঠাৎ এক আরব ছাত্রের প্রেমে পড়ে গেল। সে এসেছিল এম.বি.এ. পড়তে, তেল—কুবেরের সন্তান। মালবিকার বাবা নেই, জ্যাঠামশাই আছেন, তিনি মুসলমান বিয়েতে মত দিলেন না। তাঁরই আশ্রয়ে—থাকা মা—ও অনুমতি দিতে সাহস পেলেন না। মালবিকা জেদ করে বাড়ির অমতেই ছেলেটিকে বিয়ে করলো। জ্যাঠামশাই ওঁর বাড়িতে ঢোকা নিষিদ্ধ করে দিলেন। মালবিকার প্রেমিক আগে তাকে ধর্মান্তরিত করে ফরিদা খাতুন করলো, তারপর বিয়ে। বিয়ের পরে চাকরি ছাড়িয়ে তাকে জেড্ডায় নিয়ে চলে গেল, তার গ্রীক দেবতার মতো সুপুরুষ তৈল—কুবের স্বামী। সেখানে গিয়ে মালবিকা ভর্তি হলো এক বিলাসবহুল হারেমে। সেখানে তার স্বামীর বিরাট সংসার। আরও দুটি স্ত্রী, তাদের পুত্রকন্যা, দাসদাসী—আধুনিক যান্ত্রিক যাবতীয় আরামের ব্যবস্থাও আছে। কিন্তু চব্বিশ ঘণ্টা বোরখা পরতে হবে, পাঁচবেলা নামাজ পড়তে হবে, ডাক্তারিবিদ্যে প্র্যাকটিসের প্রশ্ন উঠছে না। তবে হ্যাঁ, বাড়িতে অসুখবিসুখ হলে তো নিশ্চয় দেখতে পারো, কেউ বারণ করবে না। অর্থের অভাব নেই যখন, তখন ঘরের বউ উপার্জনের প্রসঙ্গ যেন চিন্তাতেও আনে না। তার চেয়ে বাড়ির মেয়েদের ইংরিজি পড়াক।

    অত্যন্ত চটপট মনস্থির করে ফেলেছিল মালবিকা। কিন্তু বাধা ছিল পর্বতপ্রমাণ। অনেক কষ্টে, অনেক চেষ্টায়, দু’বছর বন্দিদশার পরে, শেষ পর্যন্ত ভারত সরকারের সাহায্য নিয়ে মালবিকা পালিয়ে এসেছে। আনতে পারেনি ছেলেটাকে। ছোট্ট। মাত্র কয়েক মাসের শিশু, তাকে ওরা ছাড়েনি। স্বামীটিও কিছুতেই ছাড়তে চায়নি মালবিকাকে। মারধোর, চাবিবন্ধ করে রাখা, সবই করেছিল—শেষ পর্যন্ত তার সন্তানকে ধরে রাখলো। মালবিকা এদেশেই ফিরলো, দেশে তো যাবার জায়গা নেই—আর এখানে রিসার্চের কাজটা আবার পেয়ে গেল। সেই স্বামীটি ওকে তাড়া করে এখানে পর্যন্ত ধাওয়া করে এসেছিল—প্রেমিক বটে। কিন্তু ওকে আইনের সাহায্যে এদেশছাড়া করতে বাধ্য হয়েছে মালবিকা। প্রচণ্ড চাপ গেছে মেয়েটার ওপর দিয়ে। দেখলে সেসব কিছুই বোঝা যায় না—সুশ্রী মিষ্টি শ্যামলা, বাঙালি মেয়ে। চোখ জুড়িয়ে যায়। ওকে দেখলে বোঝা যায় না ওর বুকের মধ্যে কতবড় ক্ষত রয়ে গেছে—যা থেকে রক্তক্ষরণ কোনোদিন থামবার নয়। নিজের শিশুপুত্রকে জেড্ডায় রেখে আসতে বাধ্য হয়েছে মালবিকা। ফরিদা খাতুন মারা গেছে—এখন যে রয়েছে, তার নাম আবার ডাঃ মালবিকা সেনগুপ্ত। তার কোনো পুত্রকন্যা নেই। স্বামী—সংসার নেই। শুধু কাজ আছে। নিজের মুক্তির জন্য এই মূল্য ধরে দিতে হয়েছে মালবিকাকে—আয়ান। আয়ান তার মাকে কোনোদিন জানবে না।

    অথচ আয়ানের কথাই সে কেতকীকে কোনোদিন বলেনি। ওর ধারণা কেতকী ওকে ক্ষমা করতে পারত না, অথচ কেতকীর সঙ্গে আশ্চর্য গভীর এক বন্ধুত্ব গড়ে উঠেছিল মালবিকার। মালবিকাকে কেতকী অনেক কিছুই জানিয়েছিল, যা সে আমাকে জানায়নি কোনোদিন। মালবিকাই বোধহয় ওর জীবনের প্রথম বন্ধু, যাকে কেতকী পুরোপুরি বিশ্বাস করতে পেরেছিল।

    —”নো, আই ডোন্ট ট্রাস্ট এনিবডি!”—এই ছিল ওর মুখের কথা। সবার সঙ্গেই ভাব, কিন্তু সবার সঙ্গেই দূরত্ব, এই ছিল ওর জীবনযাপনের মন্ত্র। আমার সঙ্গে সেই মন্ত্র খাটেনি, আর খাটেনি মালবিকার বেলাতেও।

    শেষশয্যায়, শেষ পৃষ্ঠায় এসে ওর জীবনে বিশ্বাস এল, বন্ধুতা এল। এ নিয়ে আমি দুঃখ করছিলাম মালবিকার কাছে।

    মালবিকা ঠিক উলটো কথাটি বললো।

    মালবিকা বললো—”কী সৌভাগ্য ওর, যে শেষমুহূর্তে ও শেষ নিশ্বাসটি ফেললো বুকভরা বিশ্বাস নিয়ে, বুকভরা ভালোবাসা নিয়ে। ও একলাটি নয়, ওকে ঘিরে আছে ওরই আপনজনেরা, এটা জেনে চোখ বুজেছে।”

    মালবিকা মেয়েটার এই এক আশ্চর্য গুণ, ওর পজিটিভ দৃষ্টিভঙ্গি থেকে ওকে নড়ানো যাবে না। সব সময়ে যে কোনও পরিস্থিতির মধ্যে শাদা রংটা ও ঠিক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে, যতই কালোর আধিপত্য থাকুক! অথচ নিজের জীবনটা তো সংগ্রামে, বিচ্ছেদে, যন্ত্রণায় ভরা। কিন্তু সেসব মালবিকার আত্মাকে স্পর্শ করেনি, অসাধারণ স্পিরিট মেয়েটার। কেতকীর পাশে এমন একটি মানুষ যে তার সঙ্গী হয়ে, তার চিকিৎসক হয়ে শেষদিন পর্যন্ত ছিল, এ আমাদের মহা সৌভাগ্য। তারপর টুবলুকেও তো বুকে ধরে আগলে রেখেছে এতগুলো বছর। টুবলুকে দেখলে কি সেই জেড্ডায় হারিয়ে—ফেলা ছেলের কথা মনে পড়ে যায় মালবিকার? জীবনে কখনও নাম করে না যে—সন্তানের।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleরামধন মিত্তির লেন – নবনীতা দেবসেন
    Next Article একটি ইতিবাচক প্রেমকাহিনী – নবনীতা দেবসেন

    Related Articles

    নবনীতা দেবসেন

    শব্দ পড়ে টাপুর টুপুর – নবনীতা দেবসেন

    July 13, 2026
    নবনীতা দেবসেন

    মায়া রয়ে গেল – নবনীতা দেবসেন

    September 1, 2025
    নবনীতা দেবসেন

    নবনীতা দেবসেনের গল্প

    September 1, 2025
    নবনীতা দেবসেন

    করুণা তোমার কোন পথ দিয়ে – নবনীতা দেবসেন

    September 1, 2025
    নবনীতা দেবসেন

    হে পূর্ণ, তব চরণের কাছে – নবনীতা দেবসেন

    September 1, 2025
    নবনীতা দেবসেন

    ভ্রমণের নবনীতা – নবনীতা দেবসেন

    September 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    মোহিত কামাল
    রকিব হাসান
    রঞ্জন বন্দ্যোপাধ্যায়
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শাহীন আখতার
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্তোষকুমার ঘোষ
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাগরময় ঘোষ
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুপ্রতিম সরকার
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Our Picks

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026

    তালাশ – শাহীন আখতার

    August 12, 2026

    রাধাকৃষ্ণ – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }