Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    উত্তরঙ্গ – সমরেশ বসু

    সমরেশ বসু এক পাতা গল্প229 Mins Read0
    ⤶ ⤷

    ১৫. লখাই গরুর গাড়ি ছাড়ল

    পরদিন কাঞ্চনকে নিয়ে লখাই গরুর গাড়ি ছাড়ল। উত্তরে কাঁটালপাড়ার পুবকোণে দেউলপাড়ায় কাঞ্চনের বাপের বাড়ি। প্রায় তিন ক্রোশ পথ।

    পথে যেতে যেতে তাদের কথা হল— তেলেনীপাড়ার সেই গোরা সাহেব দুটোর কথা। এখনও পর্যন্ত সেখান থেকে কোনও খবর বা সন্ধান আসেনি। ব্যাপারটা কেমন অস্পষ্ট হয়ে উঠল। কাঞ্চন বার বার বলে দিল, আর যেন কোনও রকম গোয়ার্তুমি লখাই না করে। আর…

    বলে সে থামতে লখাই জিজ্ঞেস করল, কী?

    কাঞ্চন বলল, এসে যদি দেখি বা কাকপক্ষীর মুখেও শুনি সরি বোষ্টমির সঙ্গে মজেছ, তবে কিছু পারি বটি দে নিজের গলা তো কোপাতে পারব।

    লখাই হো হো করে হেসে উঠল, তোমার য্যাত আকথা।

    ভাটপাড়ার পর কাঁটালপাড়ার সীমা অবধি মাঝের এ স্থান বাগান ও জঙ্গলে ভরা, নির্জন ও নিস্তব্ধ। মুক্তোপুরের খাল গিয়েছে কাঁটালপাড়ার দক্ষিণ প্রান্ত দিয়ে। সেখানে মদের ভাটিখানা রয়েছে। আশেপাশে দু-একটা ছিটেবেড়ার ঘর। খানিকটা বা দিয়ে শুরু হয়েছে ব্রাহ্মণদের বর্ধিষ্ণু গ্রাম।

    ভাটপাড়া পেরিয়ে খানিকটা নির্জনে আসতেই কাঞ্চন লখাই যুগপৎ চমকে উঠল একটা মোটা গলার স্বর শুনে, কালী কালী বল।

    গাড়ীর মধ্যে থেকেই কাঞ্চন লখাইয়ের দিকে তাকাল। লখাই গাড়ি থামিয়ে দ্রুত ঘাড় ফিরিয়ে বিস্মিত চোখে দেখতে লাগল এ-দিকে ও-দিক। তার পর হঠাৎ দেখল তার সামনেই মনোহর বেদে বিশাল গোঁফের ফাঁকে মিট মিট করে হাসছে। সেই মূর্তি, সেই চোখ, তেমনি কপালে সিঁদুরের দাগ, মাথায় কাপড়ের পুটলি বাঁধা।

    বলল, কোথায় গো চাঁদ রাজার ছেলে লক্ষীন্দর!

    কাঞ্চনের বুকের মধ্যে ধকধক করতে লাগল লোকটার চেহারা দেখে কিন্তু সে দেখল লখাই নেমে গিয়ে লোকটার হাত ধরে বলল, দাদা, তুমি এখেনে?

    মনোহর বলল : আমি তো সবস্থানেই ভাই। তোমাকে দেখতে পেয়ে আর স্থির থাকতে পারলুম। তা, ওই কি আমার লখাই ভায়ের বেউলে বউ?

    কাঞ্চন তাড়াতাড়ি একগলা ঘোমটা টেনে দিল।

    মনোহর আবার বলল, বাঃ ভাদ্দর বউটি আমার বেশ। কালী কালী বল। তা কোথাও যাওয়া হচ্ছে?

    ওর বাপের বাড়ি—দেউলপাড়া।

    দেউলপাড়ার মেয়ে? বেশ। তা বউমার আমার…

    লখাই বলল, ছেলেপুলে হবে।

    মনোহর হা হা করে হেসে উঠল, বা রে জোয়ান। বেঁচে থাকো। তা ছেলে হলে আমি দেখে আসব গে, কেমন? আর দাঁড়াব না, চলি।

    আর দেখা হবে না, দাদা?

    দেখা? এক মুহূর্ত ভেবে মনোহর বলল, হবে, রাতের পেথম পোহরে যদি জেগে থাকো আজ দেখতে পাবে। উত্তরে আমার নিশেনা আজ। তবে সাবধান, ভাদ্দর বউকে বলে দিয়ো, চাউড় না হয় এ কথা।

    বলে সে অদৃশ্য হয়ে গেল। কাঞ্চন উগ্র কৌতূহলে ভেঙে পড়ল সব জানবার জন্য। লখাই বুঝল, মনোহর প্রকৃতপক্ষে কাঞ্চনকে সব কথা বলার অধিকার তাকে দিয়ে গেল। সে সব কথা বলল কাঞ্চনকে। কাঞ্চন কয়েকবার শিউরে উঠল। একবার পেছনে ফিরে দেখতে লাগল। কিন্তু কিছুই দেখা গেল না।

    বেলা পড়ে এসেছে। কাঁটালপাড়ার কাছে ডান দিকে গাড়ির মোড় ফিরতেই বলদ দুটো পথের উপর থমকে দাঁড়াল। লখাই দেখল অদূরেই এক মস্তবড় বাড়ি, মন্দিরের চূড়া। মাঝে পথ দিয়ে এক সুপুরুষ অশ্বারোহী মন্থর গতিতে এগিয়ে আসছেন। কাছেই একটা চাষীমতো লোক ছিল। বলে উঠল, গাড়ি সরাও, পাশ দেও, দেখছ না হাকিম কত্তা আসছেন?

    লখাই তাড়াতাড়ি নেমে গাড়িটা সরিয়ে দিল পাশে। জিজ্ঞেস করল, উনি কে, বললে?

    লোকটি বিরক্ত হয়ে বলল, কোথাকার মানুষ হে তুমি, ওনাকে চেনো না? শোনোনি চাটুজ্যে ম্যাজিস্টর, মস্ত পণ্ডিত, কেতাব লেখেন?

    বলতে বলতে অশ্বারোহী সামনে এসে পড়লেন। লখাই দেখল, গৌরবর্ণ নধরকান্তি, ঠোঁটের কোণ কিঞ্চিৎ বঙ্কিম, ঈষৎ আরক্ত চোখজোড়াতে গভীর চিন্তার ছায়া।

    সেই লোকটি ঘাড় নুইয়ে নমস্কার করল। দেখাদেখি লখাইও দুহাত তুলে মাথা নত করল।

    অশ্বারোহীর ঠোঁটের কোণে বিদ্যুতের মতো একবার হাসি দেখা দিয়ে মিলিয়ে গেল। একবার সেই লোকটি এবং একমুহূর্ত বেশি তিনি লখাইয়ের দিকে দেখলেন। মন্থর খুরের শব্দ তুলে এগিয়ে গেল ঘোড়া। লখাইয়ের মনে পড়ল সেজবাবুর কথা, সেই কেতাবের কথা। কী যেন নাম ছিল সে কেতাবের! দুগগা…হ্যাঁ দুগানন্দিনেই বুঝি। পাচন নেওয়ার নাম করে যে কেতাবের পাতা জোয়ান ছেলেরা ছিঁড়ে নিয়ে যায় বউকে শোনাবে বলে।

    কাঞ্চন লখাই বাড়ি এসে পৌঁছুল। ইতিপূর্বেই লখাইয়ের সমস্ত পরিচয় কাঞ্চনের বাপের বাড়িতে জানত এবং প্রকৃতপক্ষে লখাইকে কাঞ্চনের মা বাবা জামাইয়ের মতোই গ্রহণ করল।

    কাঞ্চনের সই ও বান্ধবীর দল এল ছুটে দেখতে তাদের এত দিনের শোনা সেই রূপকথার পুরুষকে। ভারী একটা হইচই পড়ে গেল। গান, গল্প, ঠাট্টা, তামাশা, বাড়িটা জমজমাট হয়ে উঠলো একেবারে।

    কাঞ্চনের সইয়ের গাইয়ে বর গেয়ে উঠলো :

    ওই কালো পুরুষ যে-সে লয়, আগুন আছে ওর সব্বো অঙ্গে
    কামিনীকুল সাবধান থেকো, (লয় তো) পুড়ে মরবে রঙ্গে রঙ্গে।
    অমন কাঞ্চন পাষাণী রাই
    (ও রূপে) সেও যদি মল ছাই
    ভয় আমার কামিনীরা কুল ছেড়ে সব, পালাবে ওর সঙ্গে সঙ্গে।

    মেয়েরা হেসে কুটিকুটি হয়ে কৃত্রিম রোষে সবাই গাইয়েকে বলে উঠল, দূর দূর দূর, মরণ।…

    তার পর রাত্রি এল। রাত গভীর হল। সবাই ঘুমিয়ে পড়েছে। লখাইয়ের চোখে ঘুম নেই। আধঘুমন্ত কাঞ্চন থেকে থেকে বলে উঠছে, এসেছে?

    লখাই বারবারই জবাব দিচ্ছে, না।

    একসময় হঠাৎ লখাই শুনতে পেল মোটা চাপা গলা, কালী কালী বল।

    সামনে তাকিয়ে দেখল তার খোলা দরজার কাছে মানুষের মূর্তি। লখাই উঠে এল। কাঞ্চন জেগেছিল, কিন্তু সামনে আসতে ভরসা পেল না।

    মনোহর বলল, কাছে হলে দূর, দূর হলে কাছে বুঝ। আজ কাছেই যাব। চলি।

    বলে চকিতে কীসে ভর দিয়ে লাফিয়ে সে দুটো বাঁশের উপর উঠে দশ হাত দূরে চলে গেল। অন্ধকার কুঁড়ে দেখা গেল আরও কয়েকজন অমনি বাঁশের উপর দিয়ে তারাভরা আকাশের তলা দিয়ে ছুটেছে।

    কাঞ্চন ফিসফিস করে উঠল, রণপায় যাচ্ছে।

    রণপায় করে সেই দল গ্রামপ্রান্তরের মাথার উপর দিয়ে, অন্ধকারে তারা-ভরা আকাশের ধার ঘেঁষে, গাছ-গাছালি খাল-খানা-খন্দ পেরিয়ে ছুটে চলেছে সুদীর্ঘ ঠ্যাং বিশিষ্ট প্রেতের মতো। চোখের পলকে সেই দল চলতে চলতে ছোট হতে হতে কয়েকটি কালো রেখার মত দূর আকাশের অন্ধকার কোলে মিশে একাকারে হয়ে গেল।

    .

    পরদিন লখাই দুপুরবেলা ফিরেই দেখল, তার জন্য কালীবউ, শ্যাম উৎকণ্ঠিত হয়ে বসে আছে। সে আসতেই কালী বলল, স্যানবাড়ি থেকে তোমার জরুরি তলব এসেছে। বলে গেছে, আসা মাত্র পেইঠে দিতে।

    লখাই একমুহূর্তে থমকে রইল। এক রাত্রির বিদায় নিয়েই সে দেউলপাড়া গিয়েছিল। তার মধ্যে এ জরুরি ডাক তার বুঝতে দেরি হলো না এবং সেই গোরার মুখ দুটোই বার বার তার চোখের উপর ভেসে উঠল।

    শ্যাম গাড়ি থেকে গরু খুলতে লাগল। চোখে তার অশান্তি ও উৎকণ্ঠা। যেন উদ্বেগেই বা রুদ্ধ তার।

    লখাই আর বিলম্ব না করে বেরুবার উদ্যোগ করল। কালী তাড়াতাড়ি তার সামনে এসে উৎকণ্ঠায় ভেঙে পড়ল, কী হবে তা হলে?

    লখাই বলল, দেখি কী হয়। আসতে যদি দেরি হয়, খবরটা নিয়ে একবার।

    তার পর, দুপা গিয়ে হঠাৎ থেমে বলল, এক দিন জল থেকে এনে আচ্চয় দিইছেলে, তুমি আর শ্যামদাদা আমার মা বাপের মতন। যদি কোনও বেপদ-আপদ হয় তো বলে যাই, অল্যায্য আমি কিছু করিনি। আর যদি কোনও দিন না ফিরি তো কাঞ্চী বউকে বলল…

    বলতে পারল না সে কথা লখাই! গলা ভারী হয়ে এল। সমস্ত আবহাওয়াটা মুহূর্তে পরিবর্তন হয়ে যেন সত্যিই প্রিয়জনের অনির্দিষ্ট বিদায়ের বেদনায় ও উৎকণ্ঠায় ভারাক্রান্ত হয়ে উঠল।

    লখাই আবার বলল, মধু কোথায়?

    মধু বাড়ির পেছন থেকে হঠাৎ বেরিয়ে এসে বলল, তুমি যাও কাকা, আমি তোমার পেছনে আছি। সব খবর নে আসব।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleতরাই – সমরেশ বসু
    Next Article অলিন্দ – সমরেশ বসু

    Related Articles

    সমরেশ বসু

    প্রজাপতি – সমরেশ বসু

    December 2, 2025
    সমরেশ বসু

    গঙ্গা – সমরেশ বসু

    December 2, 2025
    সমরেশ বসু

    বিবর – সমরেশ বসু

    December 2, 2025
    সমরেশ বসু

    অকালবৃষ্টি – সমরেশ বসু

    December 2, 2025
    সমরেশ বসু

    নয়নপুরের মাটি – সমরেশ বসু

    December 1, 2025
    সমরেশ বসু

    শ্রীমতি কাফে – সমরেশ বসু

    December 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }