Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026

    অশ্বত্থামা হত – ড. পার্থ চট্টোপাধ্যায়

    September 5, 2026

    ঈশ্বরপুরের প্রেমকথা – দেবজ্যোতি ভট্টাচার্য

    September 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    একটি সাইকেল এবং কয়েকটি ডাহুক পাখি – হুমায়ূন আহমেদ

    হুমায়ূন আহমেদ এক পাতা গল্প112 Mins Read0
    ⤶ ⤷

    ০৬. রুস্তম সাইকেল নিয়ে বের হয়েছে

    রুস্তম সাইকেল নিয়ে বের হয়েছে। ঘণ্টাখানিক সাইকেলে চক্কর দেবে। সাইকেলে চক্কর দেওয়া মানে ব্যালেন্স রাখা। ব্রেইন ব্যস্ত থাকে ব্যালেন্স রাখতে। কাজেই সে আনন্দিত বা দুঃখিত হওয়ার সময় পায় না। সাইকেলে উঠলে হাওয়ায় ভেসে থাকার অনুভূতি হয়, সেটাও খারাপ না। মানুষ ছাড়া কোনো প্রাণী কি হাওয়ায় ভাসার কল্পনা করে? একটা কুকুর বা একটা ভেড়া কি অবসর সময়ে কখনো ভাবে, সে হাওয়ায় উড়ছে?

    সাইকেল চালিয়ে রুস্তম ঘরে ফিরল। বারান্দার বেতের চেয়ারে গম্ভীর মুখে চশমা পরা এক বালক বসে আছে। তার হাতে অদ্ভুত এক খেলনা। কাঠির মাথায় কাঠঠোকরা পাখি। পাখিটাকে ছেড়ে দিলেই সে কাঠি টুকরাতে ঠুকরাতে নিচে নামতে থাকে। রুস্তম কি ছেলেটাকে কল্পনায় দেখছে? মনে হয় না। চশমা পরা গম্ভীর মুখের কোনো ছেলে তার কল্পনায় নেই।

    রুস্তম বলল, তুমি কে?

    ছেলে ইংরেজিতে জবাব দিল। মাই নেম ইজ নো। বেঙ্গলি নো।

    এখানে তোমাকে কে এনেছে?

    আমাদের ড্রাইভার নিয়ে এসেছে। আমি এক ঘণ্টা থাকব। এক ঘণ্টার মধ্যে পনেরো মিনিট চলে গেছে। তুমি কোথায় ছিলে?

    সাইকেল চালাচ্ছিলাম।

    মেড পারসন সাইকেল চালাতে পারে না।

    তোমাকে কে বলেছে?

    আমি জানি। কারণ আমার অনেক বুদ্ধি।

    তুমি কি আমাকে চিনতে পেরেছ?

    ইউ আর মাই ড্যাড।

    কিভাবে চিনলে?

    মার ঘরে তোমার তিনটা ছবি আছে। তুমি কি আমার সঙ্গে হেডশেক করবে?

    করব।

    রুস্তম হাত বাড়িয়ে ছেলের হাত ধরল। হঠাৎ করেই রুস্তমের চোখে পানি এসে গেল। ছেলে গম্ভীর গলায় বলল, তুমি মেড পারসন না। মেড পারসন শুধু হাসতে পারে, কাঁদতে পারে না।

    তোমার ডাকনাম না। ভালো নাম কী?

    ভালো নাম বিভাস। বিভাস অর্থ সূর্য। The Sun। সূর্য পৃথিবী থেকে কত দূরে জানো?

    জানি না।

    সূর্য পৃথিবী থেকে নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূরে।

    স্কুলে শিখিয়েছে?

    হ্যাঁ। আমি রাইম মিলাতে পারি, তুমি কি পারো?

    ব্যাপারটা বুঝতে পারছি না। বুঝিয়ে বলো।

    বিভাস বলল, আমার নাম বিভাস। পানিতে ভাসছে একটা হাঁস। বিভাসের সঙ্গে হাঁসের রাইম।

    রুস্তম বলল, মনে হয় আমি পারব।

    বিভাস বলল, আমি একটা করে সেনটেন্স বলব, তুমি রাইম করবে। ঠিক আছে?

    হ্যাঁ ঠিক আছে।

    The sun is hot

    রুস্তম বলল,

    The sun is hot
    But I am not
    I feel cold
    My son is bold
    He is such a fun

    বিভাস বলল, তুমি খুব ভালো রাইম করতে পারো। তুমি কি আমাকে দেখে খুশি হয়েছ?

    খুব খুশি হয়েছি।

    মা বলেছিল, তুমি কোনো কিছুতেই খুশিও হও না, আবার দুঃখও পাও না।

    রুস্তম বলল, আমি খুশি হই আবার দুঃখও পাই। তবে দুঃখ পেলেও কাউকে বুঝতে দেই না। আনন্দে থাকার চেষ্টা করি। আমার ডাক্তার আমাকে সবসময় আনন্দে থাকতে বলেছে।

    তুমি কি এখন আনন্দে আছ?

    হ্যাঁ।

    তুমি কি আমাকে এক পিস কাগজ আর কলম দিতে পারবে?

    পারব। কী করবে? ছবি আঁকবে?

    না My Father Essayটা লিখব। আগে যেটা লিখেছিলাম, সেটা ভুল ছিল।

    পারবে।

    তার বাবাকে লেখা বিভাসের রচনাটা এই রকম–

    My father is a loving person. He can make Ryhmes with almost anything. He likes to ride byke. A Mad Person cannot ride byke, so he is not a mad person. He is poor in science. He could not tell the distance between earth and sun.

    When my father shook is hand with me he cried. This again shows that he is not a mad person. Mad persons cannot cry. They can only laugh. Ha Ha Ha.

    বিভাস এক ঘণ্টার জন্য এসেছিল। ঘড়ি দেখে এক ঘণ্টা পার করে বলল, যাই?

    রুস্তম বলল, যাও।

    বিভাস বলল, মা বলেছে তুমি গুড পেইন্টার। আমি তোমার জন্য একটা ছবি নিয়ে এসেছি। ছবিটা ভালো হয়নি। আমি এর চেয়ে ভালো ছবি আঁকতে পারি।

    রুস্তম ছেলের ছবি হাতে নিল। ছবিতে একটা জবা ফুল আঁকা। রুস্তম বলল, ছবি দেখে আমি বুঝতে পারছি, তুমি জবা ফুল এঁকেছ। কাজেই ছবিটা ভালো হয়েছে।

    তুমি কি জবা ফুলের ইংরেজি জানো?

    জানি। সাধারণভাবে জবাকে বলে চায়না রোজ। মূল ইংরেজি হলো Hibiscus rosa sinensis.

    বাবা! তুমি Good boy.

    বিভাস একবারই তার বাবাকে বাবা ডেকে গাড়িতে উঠে গেল। রুস্তম তার ছেলের ছবি আইকা গাম দিয়ে লেখার টেবিলের সামনে সেঁটে দিল।

     

    সাজ্জাদ আলী লোক মারফত তার ছেলেকে একটা চিঠি পাঠিয়েছেন। যে চিঠি নিয়ে এসেছে তার নাম ছগীর। তার চেহারায় কী কারণে যেন ইঁদুরভাব প্রবল। কোঠর থেকে প্রায় বের হয়ে আসা চোখের কারণে হতে পারে। ছগীরের পোশাক-আশাক পরিষ্কার, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে সে নোংরা পোশাক পরে আছে। তার গা থেকে গরম মসলার গন্ধ আসছে।

    ছগীর বলল, পত্ৰ মন দিয়ে পাঠ করেন। আমাকে কিছু টাকা দেওয়ার কথা আছে। টাকা দেন। চলে যাব। ভুখ লেগেছে, খানা খেতে হবে।

    রুস্তম বলল, আমার এখানে খান। রান্না হয়ে গেছে।

    আমি দুই বেলা বিরানি খাই। অন্য কিছু খাই না। এই জন্য আমার আরেক নম বিরানি ছগীর।

    সকালে নাশতা কী খান?

    নাশতার মধ্যেও হিসাব আছে। খাসির তেহারি খাই। বিষুদবারে খাই মুরগির লটপটি দিয়ে পরোটা।

    মুরগির লটপটি কী?

    মুরগির লটপটি কী সেই হিসাব আপনাকে পরে দিব। আগে পত্র পাঠ করেন। জেলখানা থেকে পত্র বের করা দিগদারি আছে।

    রুস্তম চিঠি পড়তে শুরু করল।

     

    ৭৮৬

    বাবা রুস্তম,

    তুমি কী ভাব? জেলখানায় আছি বলে তোমাদের কোনো সংবাদ পাই না? তোমার এবং তোমার বোনের ওপর নজরদারি করার জন্য আমার লোক আছে। তোমার বোন যে কাণ্ড করেছে তার ক্ষমা অন্যদের কাছে থাকতে পারে, আমার কাছে নাই।

    এই পত্র নিয়ে যে তোমার কাছে গিয়েছে তার নাম বিরানি ছগীর। যে কোনো কাজে তুমি তার ওপর ভরসা করতে পারো। যে বদটার সঙ্গে তোমার বোন পালিয়েছে, তাকে শিক্ষা দেওয়ার জন্য তুমি ছগীরকে ব্যবহার করতে পারো।

    আমার শরীর ভালো না। আমি বিরাট অশান্তিতে আছি। পায়ে পানি এসেছে। মেয়েদের পেটে সন্তান এলে পায়ে পানি আসে। আমার পেটে সন্তান আসার কোনো কারণ নাই। কিন্তু পায়ে পানি।

    জেলের ডাক্তার বলেছে, কিডনির সমস্যা। কিডনি সমস্যা হলে নাকি পায়ে পানি আসে।

    আমার রাতের ঘুম জন্মের মতো বিনাশ হয়েছে। গত মাসের তিন তারিখ থেকে রাতের ঘুম শেষ। ওই তারিখে জেলখানায় মুসা গুণ্ডার ফাঁসি হয়। ফাঁসির আগে সে বিকট চিৎকার করতে থাকে, আমারে মারিস না। আমারে মারিস না।

    তারপর থেকে প্রতিরাতেই এই চিৎকার শুনে ঘুম ভাঙে। বাকি রাত আর ঘুমাতে পারি না। আমি একা যে শুনি তা নয়। সবাই শোনে। জেলার সাহেব নিজেও শুনেছেন। আজিব ঘটনা।

    এই চিৎকারের হাত থেকে বাঁচার জন্য আমাকে জেল থেকে বের হতে হবে। এই বিষয়ে তুমি, তোমার বোন তোমরা কিছুই করছ না। বিরাট আফসোস। যাই হোক, আমার নিজের ব্যবস্থা আমি নিজেই করব।

    শত দুঃখের মধ্যে একটা ভান্তে সংবাদ হলো, গোলাম মওলা এবং তার ড্রাইভার র্যাবের হাতে ধরা খেয়েছে। এটা পাকা খবর। তার ড্রাইভারের নাম মনু। সে পাকা সন্ত্রাসী। গোলাম মওলার ডান হাত বাম হাত দুইটাই সে। সবাই মনু ড্রাইভারকে অতি ভালো মানুষ হিসেবে জানে। অন্যের কথা বাদ দাও, আমি নিজেও তাই জানতাম।

    যাই হোক, নিয়মিত ওষুধ সেবন করবে। যে কোনো প্রয়োজনে ছগীরের সাহায্য নিবে।

    ইতি তোমার হতভাগ্য পিতা
    এস, আলী B.Sc. (Hons)

    চিঠি শেষ করে রুম বলল, আপনাকে কোনো টাকা-পয়সা দেওয়ার কথা চিঠিতে লেখা নাই।

    ছগীর হতভম্ব গলায় বলল, বলেন কী? চিঠি আমার কাছে দেন। পড়ে দেখি। আমাকে পাঁচ হাজার টাকা ক্যাশ দেওয়ার কথা।

    ছগীর চিঠি পড়ল। সে অবাক, আসলেই টাকা-পয়সার কোনো উল্লেখ নাই। ছগীর বড় নিঃশ্বাস ফেলে বলল, ৭৮৬ যে লেখা এটা কী? টাকার পরিমাণ?

    না, এটা একটা সাংকেতিক সংখ্যা। এর অর্থ বিসমিল্লাহ হের রহমানের রহিম।

    জীবনে প্রথম শুনলাম।

    রুস্তম বলল, অনেক কিছুই জীবনে প্রথম শুনতে হয়। একটা বলব?

    বলেন শুনি।

    সূর্যের আরেক নাম বিভাস। এটা জানেন?

    না।

    পৃথিবী থেকে সূর্যের দূরত্ব নয় কোটি ত্রিশ লক্ষ মাইল এটা জানেন?

    না।

    জবা ফুলের আরেক নাম চীনা গোলাপ। এটা জানেন?

    না।

    আপনার যদি নতুন কিছু জানতে ইচ্ছা করে চলে আসবেন। আমি শোনাব।

    আপনি তো আজিব লোক। এখন বলেন আপনার কোনো কাজ আছে? কনটাকে কাজ করে দেব।

    আমার একটা কাজ আছে। মুনিয়া মেয়েটাকে বলতে হবে সে যেন চলন্ত ট্রাকে লাফ দিয়ে পড়ার কথা না ভাৰে। বেশি ভাবলে এটা তার মাথায় ঢুকে যাবে। তখন সে সত্যি চলন্ত কোনো ট্রাকের সামনে পড়বে। Inhibition কেটে গেলে মানুষ যে কোনো কাজ করতে পারে।

    মুনিয়াকে এই কথা বলতে হবে?

    জি।

    সে থাকে কই?

    সে থাকে কোথায় আমি জানি না। তাকে যশোরের নাইট কোচে তুলে দেওয়া হয়েছে।

    তার কোনো পিকচার কি আছে আপনার কাছে?

    না। তবে আমি ঠিক করেছি তার একটা ছবি আঁকব। আর্টিস্ট হোসেন মিয়া আউট লাইন এঁকে আমার অনেক সুবিধা করে দিয়েছেন।

    ছগীর উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আপনার সঙ্গে অনেক প্যাচাল পাড়লাম, এখন উঠি। আপনার দেমাগে সমস্যা আছে। ভালো পীর-ফকির দেখে একটা তাবিজ নেন। আপনাকে পছন্দ হয়েছে বলে কথাটা বললাম।

    বিরিয়ানি খেতে যাবেন?

    হ্যাঁ। আপনাকে তো বলেছি আমার একমাত্র খাদ্য বিরিয়ানি। আমার ঠিকানাটা লিখে রাখেন। এমন জায়গায় রাখেন যেন চোখের সামনে থাকে। যে কোনো সময় আমার প্রয়োজন পড়বে। ভালো মানুষের প্রয়োজন নাই। এখন সময় খারাপ। এখন শুধু দুষ্টের প্রয়োজন।

    আপনাকে বিরিয়ানি আনিয়ে দিচ্ছি। আমার সঙ্গে দুপুরের খাবার খান। বাবা চিঠিতে টাকার কথা কিছু না লিখলেও আপনাকে আমি টাকা দিব।

    কেন দিবেন?

    আমার বাবা মিথুক মানুষ। তিনি টাকার লোভ দেখিয়ে কাজ করিয়ে নিতে পছন্দ করেন। আপনার বেলাতেও এই কাজ করেছেন। আপনি যে সত্যি কথা বলছেন তা বুঝতে পারছি।

    কিভাবে বুঝলেন?

    কিভাবে বুঝলাম সেটা বলতে পারব না। আমার মাথার ঠিক নেই। সব কথা গুছিয়ে বলতে পারি না।

    আমি আপনাকে পাগলের তেল এনে দিব। এই তেল এক সপ্তাহ মাথায় মাখবেন। ইনশাআল্লাহ আরোগ্য হবেন। যদি আরোগ্য না হন আমি নিজের গু নিজে চেটে খাব।

    বিরানির বদলে গু খাবেন?

    অবশ্যই খাব। একবার যখন বুলেছি তখন খাব। ধোয়া লুঙ্গি আছে? গোসল করব। গোসল না করে আমি খানা খাই না। যতবার খানা ততবার গোসল।

    ধোয়া লুঙ্গি আছে।

    বিরিয়ানি কোত্থেকে আনাবেন? মগবাজারের তাজ হোটেলেরটা ভালো। কাউকে পাঠায়ে দেন নিয়ে আসবে। ম্যানেজারকে যেন আমার নাম বলে।

    নাম বললে কি হবে?

    মাংস ঠিকমতো দিবে। ঘাড়ের মাংস দিবে। আলু এক-দুই পিস বেশি দিবে।

    ছগীর দুপুরের খাওয়া শেষ করে লম্বা ঘুম দিল। ঘুম ভাঙল সন্ধ্যার পর। সে খালি গায়ে স্বাভাবিক ভঙ্গিতেই ঘুরে বেড়াতে লাগল। যেন এই বাড়ি তার নিজের।

    চায়ের কাপ হাতে একসময় রুস্তমের ঘরে ঢুকল। রুস্তম লেখালেখিতে ব্যস্ত। রুস্তমের সামনের চেয়ারে বসতে বসতে বলল, কি লিখেন?

    রুস্তম বলল, প্রণাশের মৃত্যুর অংশটা লিখছি।

    প্রণাশ কে?

    আমার উপন্যাসের চরিত্র। সে মারা যাওয়ার পর উপন্যাস শুরু হয়। কিভাবে মারলে তাকে ভালো হবে এটা বুঝতে পারছি না। অনেকভাবে লিখেছি, কোনোটাই পছন্দ হচ্ছে না। আপনাকে পড়ে শুনাব? আপনার কাছে কোনটা ভালো লাগে যদি বলেন।

    ছগীর হাই তুলতে তুলতে বলল, পড়েন শুনি। ছলো পড়বেন। রেলগাড়ির মতো পড়লে কিছু বুঝব না।

    রুস্তম প্রণাশের মৃত্যুর সব ভার্সান পড়ল। ছগীর বলল, সিনেমা হলে মিত্যু সবচে ভালো।

    কেন?

    পাবলিক বিরাট ক্যাসাল শুরু করবে। পাবলিক আসছে বই দেখতে, মিত্যু দেখতে আসে নাই। টিকেট কাটা পাবলিক। হৈ-হল্লা হবে। চেয়ারের গদি কাটা হবে। এর মধ্যে কয়েকটা ককটেল ফুটলে খেলা জমবে।

    ককটেল?

    ককটেল না থাকলেও চলবে। কোক-ফান্টার বোতল ভালোমতো ঝাঁকি দিয়া যদি ফিক্কা মারেন ককটেল ফোটার আওয়াজ হবে। শেষমেশ সিনেমার পর্দায় আগুন।

    ছগীরের চোখ কোটর থেকে খানিকটা বের হয়ে এসেছে। চোখ চকচক করছে। রুস্তমের মনে হলো ছগীর চোখের সামনে দৃশ্যটা স্পষ্ট দেখছে। বড় লেখকদের লক্ষণ। বড় লেখকরা চোখের সামনে সব দেখতে পান।

    প্রণাশ বাবুর পরিবারের বয়স কত?

    বয়স অল্প।

    অল্পটা কত ঠিকমতো বলেন।

    ধরুন বাইশ-তেইশ।

    চেহারা-ছবি কেমন?

    মিষ্টি চেহারা।

    চেহারার আবার ঝাল-মিষ্টি কি! চোখ-মুখের কাটিং কেমন?

    ভালো।

    নাক মোটা না খাড়া?

    সামান্য মোটা।

    ঠোঁটের অবস্থা কি? পাতলা না মোটা?

    নাকের সঙ্গে মিল রেখে ঠোঁটও খানিকটা মোটা।

    গাত্র বর্ণ কালো?

    কালো না, শ্যামলা।

    প্রণাশ বাবুর মিত্যুর পর তার স্ত্রীর গতি কি হবে কিছু চিন্তা করেছেন? তাকে একটা ভালো মুসলমান ছেলের সঙ্গে শাদির ব্যবস্থা করেন। মেয়েটা কলেমা পড়ে মুসলমান হবে তারপর শাদি। ছেলে গরিব ঘরের। বিবাহের পর তার ভাগ্য খুলে যাবে। দুই হাতে টাকা আসতে থাকবে। ধানমণ্ডিতে ফ্ল্যাট কিনবে। গাড়ি কিনবে। গাড়ি দুইটা দিয়ে দেন। একটা তার আরেকটা তার স্ত্রীর। ছেলের আপন ভাই বিষয়টা ভালো চোখে নিবে না। তার নজর আপন ভাইয়ের স্ত্রীর দিকে। সে সময়ে-অসময়ে ভাইয়ের বাসায় উপস্থিত হয়। ভাবীর জন্য সে দেওয়ানা। মেয়েটা শুরুতে না না করলেও একসময় তার মন দুর্বল হয়। দুইজনে মিলে ঠিক করে পথের কাঁটা দূর করবে। দশ হাজার টাকার কনটাকে তারা একজনরে ঠিক করে, মনে করেন তার নাম ছগীর।

    রুস্তম বলল, এই গল্পটা আর শুনতে চাচ্ছি না।

    শুনতে না চাইলে শুনবেন না। জোর-জবরদস্তি করে আপনারে কিছু শুনাব না। বিরানি ছগির জোর-জবরদস্তি করে কোনো কিছু করে না।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleএকা একা – হুমায়ূন আহমেদ
    Next Article এইসব দিনরাত্রি – হুমায়ূন আহমেদ

    Related Articles

    হুমায়ূন আহমেদ

    বোতল ভূত – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    রং পেন্সিল – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    বিবিধ / অগ্রন্থিত লেখা – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    আজ হিমুর বিয়ে – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    হুমায়ূন আহমেদ

    কৃষ্ণপক্ষ – হুমায়ূন আহমেদ

    January 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ড. পার্থ চট্টোপাধ্যায়
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    মোহিত কামাল
    রকিব হাসান
    রজতশুভ্র মজুমদার
    রঞ্জন বন্দ্যোপাধ্যায়
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শাহীন আখতার
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্তোষকুমার ঘোষ
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাগরময় ঘোষ
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুপ্রতিম সরকার
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026

    অশ্বত্থামা হত – ড. পার্থ চট্টোপাধ্যায়

    September 5, 2026

    ঈশ্বরপুরের প্রেমকথা – দেবজ্যোতি ভট্টাচার্য

    September 5, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026

    অশ্বত্থামা হত – ড. পার্থ চট্টোপাধ্যায়

    September 5, 2026

    ঈশ্বরপুরের প্রেমকথা – দেবজ্যোতি ভট্টাচার্য

    September 5, 2026
    Our Picks

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026

    অশ্বত্থামা হত – ড. পার্থ চট্টোপাধ্যায়

    September 5, 2026

    ঈশ্বরপুরের প্রেমকথা – দেবজ্যোতি ভট্টাচার্য

    September 5, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }