Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    একদা এক পানশালাতে – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত এক পাতা গল্প170 Mins Read0
    ⤶ ⤷

    একদা এক পানশালাতে – ৪

    ৷৷ ৪ ৷৷

    চাঁদনির মোড়ে বাস থেকে নেমে ফুটপাতে উঠে এল চন্দন৷ প্রায় দুটো বাজতে চলেছে৷ সামনের ফুটপাতের একপাশে ছোটো ছোটো বেশ কয়েকটা গুমটি পান-বিড়ি, চা-সিগারেটের৷ চন্দনের সিগারেট শেষ৷ একটা দোকানে গিয়ে সিগারেট-দেশলাই কিনে আবার পা বাড়াতে যেতেই তার কানে এল—‘স্যার কি আমাদের ওখানে যাচ্ছেন?’ গেটম্যান রমানাথ৷ তার হাতে একটা ছোটো ঠোঙা৷

    চন্দন হেসে বলল, ‘হ্যাঁ, বিদিশাতেই যাচ্ছি৷’

    সে বলল, ‘চলুন, আমিও যাচ্ছি৷ দুপুরের খাবার নিতে এসেছিলাম৷ এর পর তো আর গেট ছাড়তে পারব না৷ এই সময় একটু ফাঁকা থাকে বলে খেয়ে নি৷’

    চন্দন বলল, ‘এখানে খাবারের দোকান কোথায়? ভাত-ডাল পাওয়া যায়?’

    রমানাথ চন্দনের সঙ্গে বিদিশা বারের দিকে হাঁটতে হাঁটতে হাতে ধরা মুড়ির ঠোঙাটা একটু তুলে ধরে বলল, ‘ভাত-ডাল না৷ পাঁচ টাকার বাদাম আর তিন টাকার মুড়ি৷’

    চন্দন মৃদু বিস্মিতভাবে বলল, ‘দুপুরের খাবার এতেই মিটে যায়?’

    রমানাথ এ প্রশ্নর কোনো জবাব না দিয়ে শুধু বলল, ‘কোম্পানি থেকে চা-বিস্কুট দেয়৷’

    চন্দন হাঁটতে হাঁটতে এরপর জানতে চাইল, ‘তুমি একাই ডিউটি করো?’

    রমানাথ বলল, ‘হ্যাঁ, একাই, আমার কোনো ছুটি নেই৷ আগে আরও একজন বিহারি লোক ছিল৷ সে দেশে চলে যাবার পর ম্যানেজারবাবুকে বলে আমিই গেটের পুরো দায়িত্ব নিয়েছি৷’

    চন্দন জানতে চাইল, ‘এ ভাবে দশ-বারো ঘণ্টা রোজ দাঁড়িয়ে থাকতে অসুবিধা হয় না তোমার?’

    ঠোঙা থেকে একমুঠো মুড়ি তুলে মুখে পুরে রমানাথ বলল, ‘অভ্যাস হয়ে গেছে৷ কাজ করলে তবে তো পয়সা৷ পঁচিশ বছর আগে বাংলাদেশ থেকে আসার পর উলটোডাঙার একটা বস্তিতে মাথা গোঁজার আশ্রয় পেয়েছিলাম৷ এই দারোয়ানের কাজ করার আগে অনেক কাজ করেছি৷ বড়বাজারে মুটের কাজ থেকে শুরু করে ট্রেনে হকারি৷ নিজে তেমন পড়াশোনা করতে না পারলেও ছেলেটাকে কিন্তু এরই মধ্যে পড়িয়েছি৷ বস্তির পরিবেশ কেমন হয় তা তো আপনি নিশ্চয়ই জানেন৷ কিন্তু বলতে নেই তারই মধ্যে মন দিয়ে পড়াশোনা করে ছেলেটা৷ একমাত্র ছেলে৷ সুরেন্দ্রনাথ কলেজে বি.এ ফাইনাল ইয়ার৷ পাশ করে সরকারি চাকরির পরীক্ষা দেবে৷ আর সেই চাকরির পরীক্ষার জন্য যেখানে ভরতি হবে, সেখানে ভরতি হতে নাকি ষাট-সত্তর হাজার টাকা লাগে৷ তাই আমি রোজ ডিউটি নিয়েছি৷ গেটে দাঁড়িয়ে না থাকলে আমার চলবে? ছেলেটা একটা সরকারি চাকরি জোটাতে পারলে নিশ্চিন্ত৷’

    চন্দনরা পৌঁছে গেল বিদিশার সামনে৷ অভ্যাস মতো চন্দনকে একটা স্যালুট ঠুকে কাচের দরজা খুলে দিল রমানাথ৷ ভিতরে প্রবেশ করল চন্দন৷

    দু-তিনটে টেবিল ছাড়া ভিতরে ভিড় নেই৷ চন্দন কাউন্টারের সামনে গিয়ে দাঁড়াতেই তার ভিতরে বসা ক্যাশিয়ার শুভঙ্করবাবু বললেন, ‘গুড আফটারনুন স্যার৷ একটু আগেই অপূর্বদা ফোন করেছিলেন৷ জ্যামে আটকে আছেন বাসে৷ তবে কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন৷ আপনি ভিতরে এসে আমার এখানে বসতে পারেন৷’

    তাঁর কথা শুনে চন্দন একটু মজা করে বলল, ‘না, ভিতরে নয়৷ ধরে নিন আজ আমি কাস্টমার৷ টেবিলেই বসব৷ দু-পেগ হুইস্কি আর এক প্লেট ফিশফিঙ্গার৷ সঙ্গে নর্মাল জল৷’

    চন্দনের কথা শুনে শুভঙ্কর মৃদু হেসে হুইস্কির ব্র্যান্ডটা তার থেকে জেনে নিয়ে বললেন, ‘যে কোনো একটা টেবিলে বসুন, আমি পাঠিয়ে দিচ্ছি৷’

    যে দুটো-তিনটে টেবিলে বসে কাস্টমাররা পানাহার করছে, ইচ্ছা করেই তাদেরই কাছে একটা টেবিলে বসল চন্দন৷ তার একপাশের টেবিলে একজন বৃদ্ধ ভদ্রলোক আর অন্যপাশে একজন মাঝবয়সি লোক নিশ্চুপভাবে বসে মদ্যপান করছে৷ আর কিছুটা তফাতে একটা অল্পবয়সি ছেলে কানে মোবাইলের ইয়ারফোন গুঁজে বিড়বিড় করে কথা বলতে বলতে কাচের বিয়ার গ্লাসে চুমুক দিচ্ছে৷ তাদের লক্ষ করার জন্য মাঝে মাঝে চন্দন তাকাতে লাগল তাদের দিকে৷ ছেলেটা একই ভাবে বিড়বিড় করে কথা বলেই চলেছে, আবার মাঝে মাঝে হাসছেও৷ চকাস করে একবার সে চুমুও খেল মোবাইল ফোনে৷ অর্থাৎ প্রেয়সীর সঙ্গে কথা বলছে সে৷ মাঝবয়সি লোকটা স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে টেবিলের ওপর রাখা মদের গ্লাসটার দিকে৷ যেন, বিশ্বসংসারের সব কিছু, লোকটার সব ভাবনা ডুবে আছে গাঢ় রক্তবর্ণের মদের পাত্রে৷ বৃদ্ধভদ্রলোক অবশ্য তার বাইফোকাল লেন্সের ফাঁক দিয়ে চন্দনের মতোই মাঝে মাঝেই তার দিকে তাকাচ্ছে৷

    হেড ওয়েটার ফিরোজ চন্দনের টেবিলে হুইস্কির গ্লাস, জলের বোতল আর সাপ্লিমেন্ট চানাচুরের প্লেট এনে রাখল৷ জিনিসগুলো দিয়ে সে চলে যাচ্ছিল, কিন্তু চন্দন তাকে সামনের চেয়ারটা দেখিয়ে বলল, ‘বসুন, একটু কথা বলি?’

    চন্দনের কথা শুনে একটু ইতস্তত করেই জড়োসড়ো ভাবে চেয়ারটাতে বসল বৃদ্ধ ফিরোজ৷ তারপর বলল, ‘বলুন মালিক?’ চন্দন বলল, ‘ম্যানেজার সাহেব বলছিলেন, আপনি তো এখানে বহু বছর আছেন তাই না?’

    বৃদ্ধ ফিরোজ জবাব দিল, ‘জি মালিক, পঞ্চাশ বছর হবে৷ বিদিশা যখন খুলল তারপর থেকেই আছি৷ আমার উমর তখন হবে বিশ সাল৷’

    চন্দন হুইস্কির গ্লাসে একটা লম্বা চুমুক দিয়ে বলল, ‘তবে তো আপনি অনেক কিছু দেখেছেন এখানে?’

    ফিরোজ তার মাথার পাগড়িটা একটু ঠিক করে নিয়ে বলল, ‘জি সাব, বহুত কুছ৷ এই পঞ্চাশ বছরে সাতজন মালিকের কাম করেছি এই বিদিশাতে৷ বহু আদমি ভি দেখেছি৷ ভালা লোগ, বুরা লোগ, হরেক কিসম কা আদমি৷’

    ‘এখানকার দু-একটা ঘটনা বলুন না, যা আপনার মনে আছে?’

    ফিরোজ হেসে তার সাদা জুলফিতে হাত বুলিয়ে প্রথমে হেসে বলল, ‘পুরানা বাত, সব কি আর ইয়াদ আছে বাবু?’ তারপর একটু ভেবে নিয়ে বলল, ‘দুটো ঘটনা ইয়াদ আসছে৷ বিদিশা তখন নতুন হয়েছে, আমি তখন কাজে ঢুকেছি৷ নকশাল পিরিয়ড৷ একরোজ ঠিক এমন সময় বারে বসে একজন লোক খাচ্ছিল৷ হঠাৎ তিনজন নকশাল লড়কা চাকু নিয়ে ঢুকে পড়ল ভিতরে৷ একজন কাস্টমারকে মারতে ঢুকেছে তারা৷ ওই যে বাঁদিকে কোনার টেবিলে বসেছিল সেই কাস্টমার৷ তখন আমি জোয়ান, শরীরে তাকাতও ছিল, সাহসভি ছিল৷ কাস্টমারকে বাঁচাবার জন্য আমি তাকে আড়াল করে দাঁড়ালাম৷ একটা লড়কা চাকু চালাল, সেটা এসে আমার হাতে লাগল৷ কিন্তু আমি ভয় না পেয়ে ঘুসি মারলাম তাকে৷ দুবলা চাকুঅলা লড়কা মাটিতে পড়ে গেল৷ একটু ঘুসাঘুসি হল তারপর তারা পালিয়ে গেল, কাস্টমার বেঁচে গেল৷‘ কথা বলতে বলতেই ফিরোজ তার ডান হাতের জামার হাতাটা একটু উঠিয়ে ফেলে দেখাল৷ তার কবজির নীচে কুঁচকে যাওয়া চামড়াতে একটা ইঞ্চি তিনেক লম্বা দাগ সেদিনের ছুরির স্মৃতিচিহ্ন বহন করছে৷

    ফিরোজ বলল, ‘আর একটা রাত খুব ইয়াদ আছে৷ চল্লিশ সাল আগের ঘটনা হবে৷ অনেক রাত, কাস্টমাররা সবাই চলে গেছে, বার বন্ধ হবে৷ একটা বিরাট গাড়ি এসে দাঁড়াল দরজার বাইরে৷ গাড়ি থেকে নেমে বারে ঢুকলেন আপনাদের বাংলা সিনেমার এক নম্বর হিরো উজ্জ্বলকুমার! সত্যিই হিরোর মতো দেখতে তাঁকে৷ বারে ঢুকে টেবিলে বসে তিনি হুইস্কি দিতে বললেন, ম্যানেজার তাঁর সামনে দাঁড়িয়ে জোড় হাত করে বলল, ‘স্যার, বার বন্ধ হবার সময় হয়ে গেছে৷ এরপর ড্রিংস সার্ভ হলে পুলিশ আসবে৷’

    লেকিন হিরো বললেন, ‘পুলিশ এলে আমি বুঝব৷ নিশ্চিন্তে থাকুন৷’

    এরপর স্কচ সার্ভ করা হল তাঁকে, সঙ্গে কাজু৷ অন্য কিছু খাবার খেতে চাইলেন না তিনি৷ আমরা ওয়েটাররা কিছুটা তফাত থেকে অবাক হয়ে নজর করছি তাঁকে৷ তিনি সে সময় বাংলা সিনেমার এক নম্বর হিরো আছেন, আর আজ তাঁর এন্তেকালের পর ভি৷ বার খোলা দেখে পুলিশ পেট্রল জিপ ঠিক চলে এল৷ কিন্তু বারে ঢুকে উজ্জ্বলকুমারকে দেখে তারা ভি অবাক৷ উজ্জ্বলকুমার তাদের বলল, ‘বারের কোনো দোষ নেই৷ ফাইন করতে হলে আমাকে করুন৷’

    পুলিশ অফিসার ফাইন নেবেন কী! তিনি কাগজ বের করে অটোগ্রাফ নিলেন হিরোর৷ তারপর বাইরে গিয়ে দাঁড়িয়ে রইলেন হিরোকে গার্ড দেবার জন্য৷ ম্যানেজার সাব হুইস্কির দাম নিতে চাননি৷ কিন্তু উজ্জ্বলকুমার দাম ভি দিলেন তার সাথে প্রত্যেক ওয়েটারকে একশো রুপিয়া বকশিশ ভি৷ আজকে ও টাকা দো-তিন হাজার রুপিয়া হবে৷ তখন আমি তনখা পেতাম ষাট রুপিয়া৷’

    কথা বলতে বলতেই ফিরোজের চোখ ঘুরছে অন্য টেবিলগুলোর দিকে, কারো কিছু প্রয়োজন আছে কি না তা বোঝার জন্য৷ চন্দন এবার জানতে চাইল, ‘আপনি কোথায় থাকেন? বাড়িতে স্ত্রী, সন্তান কে কে আছেন?’

    বৃদ্ধ ওয়েটার ফিরোজ জবাব দিল, ‘রাজাবাজার৷ দেশ মুরাদাবাদ, ইউ. পি৷ আমার বুঢিঢ দশ বরষ হল গুজর গেছে৷ দো বেটা আছে, চার পোতা ভি আছে, তবে তারা আমার সাথে থাকে না৷ কাম-কাজের ধান্দাতে একজন দিল্লি থাকে, আর একজন কানপুর, আমি একলা থাকি এখন৷’

    চন্দন বলল, ‘এত বয়সেও আপনি কাজ করে চলেছেন! ছেলেরা পয়সা পাঠায় না?’

    ফিরোজ বলল, ‘পাঠাত৷ আমি বারণ করে দিয়েছি৷ তারাও তো আমারই মতো ছোট কাজ করে৷ বালবাচ্চা আছে, এত রুপিয়া কোথায় পাবে?’

    এ কথা বলার পর ফিরোজ বলল, ‘আরও এক-দো বরষ নোকরি করব এখানে৷ তারপর কলকাতা ছেড়ে চলে যাব৷’

    ‘কোথায় যাবেন? ছেলেদের কাছে?’ জানতে চাইল চন্দন৷

    বৃদ্ধ ফিরোজ তার চশমার ঘষা কাচের ভিতর দিয়ে কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, ‘মুরাদাবাদে আমার বাড়িতে৷ যেখানে আমার দাদা-পরদাদার কবর আছে৷ ওখানে গিয়ে একটা ঘর তুলব৷ উমর তো অনেক হল৷ ওখানে বাপ-পরদাদার কবরের পাশে ঘুমাব খোদার ডাক এলে৷ উমর যত বাড়ছে সেই গাঁওয়ের কথা মনে পড়ে আমার৷ ঘর তোলা আর কবরের জন্য রুপিয়া জমাচ্ছি৷ ওই জন্য নোকরি করছি৷’

    ফিরোজ হয়তো আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ হাঁক শোনা গেল, ‘ফিরোজ ভাই?’

    কাচের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করেছে দুজন৷ মাঝবয়সি একজন লোক, আর তার সঙ্গে একটা সাতাশ-আঠাশ বছরের ছেলে৷ ফর্সা, সুন্দর দেখতে, পরনে একটা লাল টিশার্ট আর জিন্স৷ তবে তার চুল-পোশাক সবই যেন একটু অবিনস্ত৷ মাঝবয়সি লোকটা ফিরোজকে বলল, ‘দাদাকে দিয়ে গেলাম৷ যেমন নিতে আসি তেমনই আসব৷ তবে কিন্তু…৷’—এ কথা বলে লোকটা আঙুল তুলে দুটো আঙুল দেখাল৷ সম্ভবত দুটো পেগের কথা বলল৷ ফিরোজ লোকটার উদ্দেশে বলল, ‘আপনি যান৷ আমি আছি, চিন্তা নেই৷’

    টেবিল ছেড়ে উঠে কাস্টমার সার্ভিস দিতে চলে গেল ফিরোজ৷ খাবার খেতে খেতে হুইস্কির গ্লাসে চুমুক দিতে লাগল চন্দন৷ তার একপাশের টেবিলের সেই বৃদ্ধ ভদ্রলোকের দিকে বারকয়েক চোখাচোখি হতেই চন্দনের মনে হল সেই বৃদ্ধ যেন চশমার ফাঁক দিয়ে তার দিকে তাকিয়ে হাসছেন৷ চন্দনের অনুমানই একসময় সত্যি হল৷ তিনি চন্দনের উদ্দেশে বললেন, ‘ভাইকে এখানে নতুন মনে হচ্ছে!’

    চন্দন হেসে জবাব দিল, ‘আজ্ঞে হ্যাঁ৷ আপনি এখানে রোজ আসেন নাকি?’

    গোলগাল চেহারার, পাঞ্জাবি-পাজামা পরা ভদ্রলোক জবাব দিলেন, ‘রোজ না হলেও সপ্তাহে তিন-চার দিন আসি৷ আমার নাম পরিমল ভট্টাচার্য৷ একসময় ডালহাউসিতে একটা অফিসের বড়বাবু ছিলাম৷ তা ভাইয়ের বাড়ি কোথায়? কী করেন?’

    চন্দন বুঝতে পারল, পরিমল ভট্টাচার্য নামের লোকটির তার সঙ্গে কথা বলার ইচ্ছা৷ চন্দন বলল, ‘আমার নাম চন্দন সেনগুপ্ত৷ ব্যারাকপুরে থাকি৷ একটা সাধারণ চাকরি করি কলেজ স্ট্রিট অঞ্চলে৷’ ইচ্ছা করেই নিজের আসল পরিচয় এড়িয়ে গেল সে৷ কথাটা শুনে পরিমল ভট্টাচার্য বললেন, ‘ও বদ্যি বামুন৷ লোকে বলে আপনারা খুব মেধাবী আর চালাক হন৷ আপনাদের নিয়ে একটা প্রচলিত ছড়া আছে জানেন তো—‘মরা বদ্যি ভাসে জলে, কাক দেখে ভাবে, ব্যাটা ভেসে আছে কোন তালে!’ কথাটা বলে ফেলে তিনি বললেন, ‘কিছু মনে করবেন না ভাই৷ ছড়াটা মনে পড়ল, তাই মজা করে বললাম৷’

    চন্দন হেসে বলল, ‘না, না, কিছু মনে করিনি, ছড়াটা আমিও শুনেছি, আপনি যে মজা করে বললেন তাও বুঝেছি৷’

    বৃদ্ধ খুশি হলেন তার কথা শুনে৷ তিনি হেসে বললেন, ‘আজকাল সবাই মজা নিতে পারে না৷ তবে, ‘সেন্স অব হিউমার’ বললে শিবনাথের কথাই বলতে হয়৷ এই যে আমার টেবিলে আর একটা ভোদকার গ্লাস দেখলে ওটা ওর৷’

    চন্দন বললে, ‘উনি আপনার বন্ধু হন? ওনার জন্য অপেক্ষা করছেন বুঝি?’

    বৃদ্ধ হেসে বললেন, ‘হ্যাঁ, বন্ধু৷ চল্লিশ বছরেরও বেশি সম্পর্ক ওর সঙ্গে৷ যতদিন আমি বেঁচে থাকব, ততদিন বন্ধুত্ব থাকবে৷ তবে সে আসবে না৷ আসলে আমরা দুজনে একসঙ্গে মদ্যপান করতাম৷ কেউ আগে কোনো পানশালাতে গেলে দুটো গ্লাস ভোদকা নিয়ে একে অপরের জন্য অপেক্ষা করতাম৷ সে অভ্যাসটা আজও রয়ে গেছে৷ ও গ্লাসটা ওভাবেই টেবিলে পড়ে থাকে আমি উঠে যাবার আগে পর্যন্ত৷ তবে শিবনাথ আর আসবে না৷ বছর খানেক আগে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে আমাকে ফেলে রেখে চলে গেল!’

    চন্দন তার একটা হুইস্কির গ্লাস শেষ করে ফেলেছে৷ দ্বিতীয় গ্লাসে মৃদু চুমুক দিয়ে চন্দন বলল, ‘ভদ্রলোক আত্মহত্যা করলেন!’

    পরিমল ভট্টাচার্য বললেন, ‘হ্যাঁ, জীবনে একটা বড় ভুল করে ফেলেছিল সে৷ আবার হয়তো বা ভুল নয়, ভালোবেসে সে ঠকে গেল৷ একটা বড় চা-কোম্পানির ডিরেক্টর ছিল শিবনাথ৷ পঞ্চাশ বছর বয়সে তার অর্ধেক বয়সি সেক্রেটারির প্রলোভনে পড়ে তাকে বিয়ে করে ফেলল সে৷ বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে তুমুল অশান্তি৷ একাধিক পুরুষ বন্ধু তার স্ত্রীর, বলা ভালো শয্যাসঙ্গী৷ বছর পনেরো ওভাবে চলার পর আর মানসিক চাপ নিতে না পেরে আত্মহত্যা করল সে৷ আমার থেকে বয়সে আট-দশ বছরের ছোটোই ছিল শিবনাথ৷’

    চন্দন জানতে চাইল, ‘আপনি কোথায় থাকেন?’

    তিনি জবাব দিলেন, ‘বাইপাসের ধারে একটা ফ্ল্যাটের দশতলাতে৷’

    চন্দন বলল, ‘ওখানেই তো অনেক বড়ো-ছোটো বার-রেস্টুরেন্ট আছে৷ এত দূরে আসেন কেন?’

    ভদ্রলোক বললেন, ‘আসলে এখানকার ছিমছাম পরিবেশটা আমার বড় ভালো লাগে৷ বারের ওয়েটার, ম্যানেজার এমনকী মালিকও আমার চেনা৷ ট্যাক্সিতে আসা-যাওয়ার পথে সময়টা অনেকটা কেটে যায়৷ একমাত্র মেয়ে, জামাইয়ের সঙ্গে অস্ট্রেলিয়ায় সেটেল্ড৷ মেয়ে তার মাকে সে দেশে বেড়াতে নিয়ে গেছিল কিছুদিনের জন্য৷ স্ত্রীর সেখানে গিয়ে স্ট্রোক হয়ে দেহের একটা পাশ অচল, সে আর কোনো দিন দেশে ফিরতে পারবে না৷ একলাই থাকি ফ্ল্যাটে, কিন্তু কথা বলার কোনো লোক নেই, কিছুতেই সময় কাটতে চায় না৷ এখানে এলে কর্মচারীদের সঙ্গে, আপনাদের মতো দু-চারজনের সঙ্গে কথা হয়, গল্প হয়৷ বলতে পারেন, এ জায়গাটা আমাকে মানসিক আশ্রয় দেয়৷ ব্যাপারটা কিছুই হয়তো নয়, আবার আমার কাছে অনেক বড় ব্যাপার এ জায়গাতে সময় কাটানো৷’

    এ কথা বলে তিনি হাতে ধরা গ্লাসটা এক চুমুকে শেষ করে একজন ওয়েটারের উদ্দেশে বললেন, ‘ভাই পল্টু, আর একটা সিক্সটি দাও৷’ ভরা ভোদকার গ্লাসটা কিন্তু আগের মতোই তাঁর টেবিলে পড়ে রইল৷

    পল্টু নামের সেই অল্পবয়সি ওয়েটার একটা কাচের গ্লাসে আর একটা ফুল ভোদকা দিয়ে গেল৷

    সেই নতুন গ্লাসটার দিকে তাকিয়ে পরিমল ভট্টাচার্য হেসে বললেন, ‘বলছিলাম না, শিবনাথের খুব সেন্স অব হিউমার ছিল৷ ও বলত, জীবন হল মদের মতো৷’

    চন্দন বলল, ‘কেমন ব্যাপারটা?’

    তিনি হেসে বললেন, ‘প্রথম পেগ মদ খাবার পর দেখবেন একটা ফুরফুরে ভাব আসে৷ সেটা হল মানুষের জীবনের শৈশব, কৈশোর, সব থেকে আনন্দের কাল৷ দ্বিতীয় পেগ পান করলে শরীর গরম হয়ে যায় ঠিক যৌবনের মতো৷ তৃতীয় পেগে শরীর শিথিল হতে শুরু করে অর্থাৎ প্রৌঢ়ত্ব৷ আর চার পেগ খেলে চারপাশে সব ঝাপসা শূন্য হতে শুরু করে, ঠিক বৃদ্ধ অবস্থার মতো৷’

    এ কথা বলার পরই কেমন যেন গম্ভীর হয়ে তিনি বললেন, ‘শূন্য, আমারও তো সবই শূন্য চারপাশ৷ এই বারটা যদি না থাকে তবে আমাকে একদিন কি শিবনাথের মতোই…’

    তিনি তাঁর বাক্যটা শেষ না করলেও তাঁর অনুচ্চারিত কথাটা বুঝতে চন্দনের অসুবিধা হল না৷ বৃদ্ধ ভদ্রলোক এরপর আর কোনো কথা বললেন না৷ কেমন গুম হয়ে গেলেন৷ চন্দনও আর তাঁকে প্রশ্ন করে বিরক্ত করা সমীচীন বোধ করল না৷ ফিশফিঙ্গার খেতে খেতে সে হুইস্কির গ্লাসটা শেষ করতে লাগল৷

    চন্দনের হুইস্কির গ্লাস আর খাবারের প্লেট যখন শেষ হল তখন ঘণ্টাখানেক সময় কেটে গেছে৷ চন্দন তাকাল চারদিকে৷ ইতিমধ্যে বেশ কয়েকটা টেবিলে আরও কয়েকজন কাস্টমার এসেছে৷ সেই যে লাল টি শার্ট পরা উসকোখুসকো চুলের সুন্দর দেখতে যুবককে একজন এনে ভিতরে বসিয়ে দিয়ে গেছিল, সে নিজের টেবিলে বসে ঘাড় নেড়ে চারদিকে দেখছে৷ কিন্তু তার দৃষ্টির মধ্যেও কেমন যেন একটা অদ্ভুত শূন্যতার ভাব৷ হুইস্কির প্রভাবে চন্দনের মাথাটাও একটু ঝিমঝিম করছে৷’

    ‘স্যার আপনার কিছু লাগবে?’ কথাটা শুনে চন্দন পিছনে ঘাড় ফিরিয়ে তাকাতেই দেখল অপূর্ব ঘোষাল তার পিছনে এসে দাঁড়িয়েছেন৷

    চন্দন তাঁকে বলল, ‘আপনি কখন ঢুকলেন? আবার ‘স্যার’ বলছেন!’

    অপূর্ববাবু হেসে বললেন, ‘এখন আপনি বিদিশার কাস্টমার৷ তাই স্যার বলাটাই দস্তুর৷ পনেরো মিনিট আগেই ঢুকেছি৷ একটা পলিটিকাল পার্টির মিছিল বেরিয়েছে তার জন্য রাস্তা বন্ধ৷ আমাদের দক্ষিণ কলকাতা এখন মিছিলের স্বর্গরাজ্য হয়ে উঠেছে৷ রোজই একটা না একটা মিছিল হয়৷ আর পারা যাচ্ছে না!’

    অপূর্ববাবু এ কথা বলার পর চন্দনের টেবিলের অন্যপাশে বসে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বললেন, ‘রাতপরিকে নিয়ে শনিবার রাতে আপনি কোথায় গেলেন?’

    প্রশ্নটা শুনে চন্দন একই সঙ্গে মৃদু বিব্রত এবং বিস্নিত বোধ করল৷ সে বলল, ‘না, না, তেমন কোনো ব্যাপার নয়৷ আমি শিয়ালদা যাবার জন্য ট্যাক্সিতে উঠছিলাম, তখন উনি বৌবাজার যাবার জন্য লিফট চাইলেন৷ আমি বৌবাজারে নামিয়ে দিলাম৷ কিন্তু এ কথা আপনাকে কে বলল?’

    অপূর্ববাবু বললেন, ‘রমানাথ দেখেছে৷ কী একটা কথা প্রসঙ্গে সে বলল আমাকে৷’

    চন্দন জানতে চাইল, ‘লিফট দেওয়া কি আমার ঠিক হয়নি?’

    অপূর্ববাবু হেসে বললেন, ‘না, না, তেমন কিছু ব্যাপার নয়৷ আপনার সঙ্গে একটু মজা করার লোভ সামলাতে পারলাম না৷ তা ছাড়া আশাবরী বার সিঙ্গার হলেও ওর মধ্যে এখনও পর্যন্ত তেমন বেচাল কিছু দেখিনি৷ তিন বছর ধরে আমাদের এখানে যাওয়া-আসা করছে, বাড়িতে বরও আছে৷’

    অপূর্ববাবুর কথা শুনে চন্দন বিস্মিতভাবে বলল, ‘বর আছে! তবে যে আপনি সেদিন বললেন ওর নাম মিস আশাবরী!’

    বিদিশা বারের ম্যানেজার হেসে বললেন, ‘বর থাকুক বা না থাকুক, বার সিঙ্গাররা সবাই ‘মিসই হন’৷ আসলে পুরুষের কাছে ‘মিস’ শব্দের অ্যাট্রাকশন মিসেসের থেকে বেশি৷ বিশেষত পানশালার অপরিচিত পুরুষের কাছে তো বটেই৷ তবে আশাবরীর প্রতি আমার একটা মৃদু শ্রদ্ধাবোধও আছে৷ বর শিক্ষিত ছেলে, প্রেম করে বিয়ে৷ সরকারি চাকরি না পেলেও প্রাইভেট টিউশন করে সংসার চালিয়ে নিত৷ তারপর বছর দশেক আগে তার কিডনির অসুখ ধরা পড়ল৷ সে শয্যাশায়ী হয়ে গেল আর আশাবরীকে পুরোদস্তুর বার সিংগিং-এ নামতে হল৷ গান গেয়েই বরের চিকিৎসার খরচ চালায় রাতপরি আশাবরী৷ বরের ঘটনাটা মিথ্যা নয়, আমি একদিন ওর বাড়িতে গিয়ে ওর বরের সঙ্গে দেখা করে এসেছি৷ তবে ওর বর জানে না যে আশাবরী বারে গান করে৷’

    অপূর্ববাবুর কথা শুনে চন্দন বলল, ‘কাউকে বাইরে থেকে দেখে বোঝাই যায় না তার ভিতর, তার পরিবারের ভিতর কী ঘটে চলেছে!’

    বিদিশা বারের ম্যানেজার এরপর টেবিলগুলোর ওপর চোখ বুলিয়ে নিয়ে চাপা স্বরে বললেন, ‘তবে ওই পম্পা বলে যে মেয়েটা গান গায়, ও কোনো সময় পরিচয় করতে এলে বা সাহায্য চাইতে এলে একটু সাবধানে থাকবেন৷ বেশি পাত্তা দেবেন না৷’

    চন্দন বলল, ‘সাবধানে থাকব কেন?’

    অপূর্ব ঘোষাল বললেন ‘পম্পার গলা আশাবরীর থেকে ভালো৷ বয়সও কম, কিন্তু যে পথে ও যাচ্ছে তাতে ভবিষ্যতে নিজেকে ধরে রাখতে পারবে বলে মনে হয় না৷ কানে আসছে কাস্টমারদের সঙ্গে পয়সার জন্য ও এদিক- ওদিক যাওয়া শুরু করেছে৷ বারে পয়সাঅলা কাস্টমার এলে নিজে থেকেই তাকে মোবাইল নাম্বার দিচ্ছে৷ মাত্র বছরখানেক হল মেয়েটা বারে সিঙ্গারের কাজ করছে আর আমাদের এখানে মাস তিনেক৷ এর মধ্যেই ওর এই অবস্থা৷ বারে গান গেয়ে জীবন শুরু করে অনেককে কলকাতা-মুম্বাইয়ের স্টার গায়িকা হতে দেখেছি আবার পম্পার মতো অনেক মেয়েকে বার থেকে প্রসকোয়ার্টারেও যেতে দেখেছি৷ বারেরও বদনাম হয় এ সব মেয়ে থাকলে৷ ভালো সিঙ্গারের খোঁজে আছি৷ পেলে পম্পাকে ছাড়িয়ে দেব৷’ এ কথা বলার পর তিনি উঠে দাঁড়িয়ে জানতে চাইলেন ‘আপনি এখন কতক্ষণ থাকবেন?’

    চন্দন উঠে দাঁড়িয়ে বলল, ‘বাড়ি থেকে আজ সাড়ে আটটায় বেরিয়েছিলাম৷ কলেজ স্ট্রিটের ওদিকে আগে এসেছিলাম৷ তারপর এখানে৷ আজ এখনই বেরিয়ে যাব ভাবছি৷ ট্রেন কিছুটা ফাঁকা পাব৷ দেরি হলে ভিড় হবে৷ তখন মুখে মদের গন্ধ পেলে যাত্রীরা নাক সিঁটকোবে৷’

    বিদিশা বারের ম্যানেজার হেসে বললেন, ‘তবে তাই করুন৷ আপনারা নামি লোক, বলা যায় না, ট্রেনে আপনার পরিচিত পাঠক-পাঠিকা কেউ থাকতে পারেন৷ কিন্তু আপনি আবার কবে এদিকে আসছেন? আপনার একটা বই কিনে, অটোগ্রাফ করিয়ে রাখব ভাবছি৷’

    অপূর্ব ঘোষালের কথা শুনে চন্দন প্রথমে বলল, ‘না, আপনার বই কিনতে হবে না৷ আমারই দেওয়া উচিত৷ সামনের দিন আনব৷’

    এরপর একটু ভেবে নিয়ে চন্দন বলল, ‘তিন দিন আসব না৷ শুক্রবার সন্ধ্যাতে নন্দন চত্বরে একটা সাহিত্য ম্যাগাজিন প্রকাশ হবে৷ আয়োজকরা অতিথি হিসাবে ডেকেছেন৷ গাড়ি ভাড়াও দেবেন৷ তাই গাড়ি নিয়েই আসব৷ নন্দন হয়ে এখানে আসতে রাত আটটা মতো হবে৷ তবে সঙ্গে গাড়ি থাকবে বলে বাড়ি ফেরার অসুবিধার চিন্তা তেমন থাকবে না৷’ চন্দন ওয়েটারের বিল নিয়ে আসার অপেক্ষা না করে অপূর্ব ঘোষালের সঙ্গে কাউন্টারে গিয়ে দাম মেটাল৷ অপূর্ব ঘোষাল বললেন, ‘চলুন বাইরে গিয়ে একটা সিগারেট টেনে তারপর যাবেন৷ আমারও একটা খাওয়া হবে আপনার সঙ্গে৷’

    কিন্তু বেরোতে গিয়েও একটা টেবিলের সামনে দাঁড়িয়ে পড়তে হল অপূর্ব ঘোষালকে৷ আর চন্দনও দাড়িয়ে পড়ল তাঁর পিছনে৷ সেই টেবিল, যেখানে বসে আছে উসকোখুসকো চুলঅলা লাল টিশার্ট গায়ে সুন্দর দেখতে ছেলেটা৷ যে মাঝবয়সি লোকটা তাকে পৌঁছে দিয়েছিল সে ছেলেটাকে বলছে, ‘এবার বাড়ি ফিরতে হবে দাদাবাবু, ওঠো৷’

    ছেলেটা বলল, ‘না, উঠব না৷ আজ দশ তারিখ৷ তার আসার কথা৷’

    মাঝবয়সি লোকটা ছেলেটাকে বলল, ‘বিল মিটিয়ে দিয়েছি৷ এখানে বসে থাকলে সবাই তোমাকে এবার বকবে৷ ওঠো৷ বাইরে ট্যাক্সি দাঁড় করিয়ে রেখেছি৷’

    আর এরপর বিদিশা বারের ম্যানেজারের দিকে তাকাতেই যেন মৃদু উজ্জ্বল হয়ে উঠল ছেলেটার ঘোলাটে চোখ দুটো৷ সে অপূর্ব ঘোষালকে বলল, ‘মধুরা এখানে এসেছে? আপনি তো চেনেন তাকে৷’

    অপূর্ব ঘোষাল জবাব দিলেন, ‘না, তিনি আসেননি৷’

    জবাব শুনে যেন হতাশা নেমে এল ছেলেটার চোখে৷ ঈষৎ জড়ানো গলাতে ছেলেটা বলল, ‘আসেনি! তাহলে হয়তো আসবে৷ দেখুন না, ও কেমন আমাকে বাড়ি নিয়ে যেতে চাচ্ছে! আর বসতে দিচ্ছে না৷’

    বিদিশা বারের ম্যানেজার ছেলেটার কাঁধে হাত রেখে নরম স্বরে বললেন, ‘হ্যাঁ, ভাই, এবার উঠুন, বাড়ি ফিরে যান৷’

    ছেলেটা বলল, ‘কিন্তু মধুরা এসে যদি ফিরে যায়, তখন কী হবে? সে যখন দশ তারিখ আসবে বলেছে তখন আসবেই৷’

    অপূর্ব ঘোষাল এবার তাঁর গলাটা আরও মোলায়েম করে বললেন, ‘এলে আপনার চিন্তা নেই ভাই৷ আপনার বাড়ির ফোন নম্বর তো আমার কাছে আছেই৷ তিনি এলে আমি আপনাকে সঙ্গে সঙ্গে ফোন করে ডেকে আনব৷ নিশ্চিন্তে থাকুন৷ নিন এবার উঠুন৷’

    ছেলেটা এবার বলল, ‘আপনি ঠিক বলছেন তো? কিন্তু ওর বাড়ির লোক যদি চলে আসে?’

    অপূর্ববাবু ছেলেটাকে আশ্বস্ত করে বললেন, ‘চলে এলেও তারা কিছু করতে পারবে না৷ দেখছেন না আমরা এখানে কতজন জোয়ান লোক৷ সে এলেই আমরা সঙ্গে সঙ্গে ডেকে নেব৷’

    বিদিশা বারের ম্যানেজারের কথা শুনে ছেলেটা ধীরে ধীরে উঠে দাঁড়াল৷ তারপর সঙ্গের মাঝবয়সি লোকটার কাঁধ ধরে এগোল বাইরে বেরোবার জন্য৷

    তাদের পিছন পিছন চন্দন আর অপূর্ব ঘোষালও বাইরে বেরিয়ে এল৷ কাছেই একটা ট্যাক্সি দাঁড়িয়ে ছিল৷ মাঝবয়সি লোকটা ছেলেটাকে নিয়ে ট্যাক্সিতে উঠে বেরিয়ে যাবার পর চন্দন সিগারেট বার করে জানতে চাইল, ‘এই ছেলেটার কেস কী?’

    চন্দনের সঙ্গে সিগারেট ধরিয়ে নিয়ে একমুখ ধোঁয়া ছেড়ে অপূর্ব ঘোষাল বললেন, ‘সেই আদিম, অকৃত্রিম বিচ্ছেদ কাহিনি৷ ছেলেটার নাম অনিরুদ্ধ৷ পরিবারের অবস্থা ভালো৷ ওর বাবা-মা দুজনেই ব্যাংকে চাকরি করেন৷ একমাত্র ছেলে৷ প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিল ছেলেটা৷ প্রেম হল মধুরা নামের এক সহপাঠিনীর সঙ্গে৷ সুন্দর-ফর্সা দেখতে এক অবাঙালি মাড়োয়ারি মেয়ে৷ বছর তিনেক আগে ওরা আসা-যাওয়া শুরু করে এখানে৷ মূলত খাবার খাওয়ার জন্য আর দুপুরবেলা নিভৃত প্রেমালাপের জন্য৷’—এ কথা বলে একটু থামলেন তিনি৷

    সিগারেটে টান দিয়ে চন্দন জানতে চাইল, ‘তারপর?’

    অপূর্ব ঘোষালও সিগারেটে একটা লম্বা টান দিয়ে বললেন, ‘তারপর মেয়েটার বাড়িতে একদিন খবরটা জানাজানি হল৷ রক্ষণশীল মাড়োয়ারি পরিবার ‘মছলি’ খাওয়া বাঙালির সঙ্গে মেয়ের সম্পর্ক মানবে কেন? তা ছাড়া ছেলেটার বাবা-মা যত ভালো চাকরি করুন না কেন, ব্যবসায়ী মাড়োয়ারি পরিবারের কাছে সে টাকা নস্যি৷ মেয়েকে তারা বোঝাবার চেষ্টা করল, কিন্তু মেয়ে মানল না৷ ছেলেটার সঙ্গে যাতে মেয়েটা যোগাযোগ করতে না পারে সে জন্য মেয়েটার কলেজ যাওয়া বন্ধ করল তার বাড়ির লোক, ফোনও কেড়ে নিল৷ তবুও মেয়েটা সুযোগ তৈরি করে ছেলেটার সঙ্গে দেখা করার জন্য চলে আসত এখানে৷ যোগাযোগের উপায় না থাকাতে মেয়েটা আগের দিন এলে ছেলেটাকে বলে যেত, পরে কোন তারিখে সে আবার আসবে৷ শেষ যেবার সে এখানে এসেছিল সেবার সে ছেলেটাকে বলেছিল আগামী দশ তারিখ সে আসবে৷ কিন্তু এরপর ছেলেটা আর কোনো দিন মেয়েটার দেখা পায়নি৷ সম্ভবত মেয়েটার পরিবার মেয়েটাকে অন্যত্র কোথাও পাঠিয়ে দিয়েছিল, বিয়েও দিয়ে দিতে পারে৷ এই মাধুরী নামের মেয়েটার সন্ধান না পেয়ে প্রথমে বদ্ধ উন্মাদ হয়ে গেছিল অনিরুদ্ধ৷ বছর দুই অ্যাসাইলামে থাকার পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে৷ কিন্তু তার মধুরা যে দশ তারিখ আসবে বলেছিল সেটা ওর মাথা থেকে যায়নি৷ প্রতি মাসের দশ তারিখ হলেই ও দুপুরে এখানে আসার জন্য ছটফট করে৷ ওকে বাড়িতে ধরে রাখা যায় না৷ চাকরটা তাই ওকে এখানে দিয়ে যায়, নিয়ে যায়৷ ঠিক দু-পেগ মদ দেওয়া হয় ছেলেটাকে৷ সেটা নিয়ে বসে মধুরার জন্য প্রতীক্ষা করে সে৷’—ছেলেটার কাহিনিটা বলে সিগারেটে কয়েক টান দিয়ে বারের ভিতর ফিরে গেলেন অপূর্ব ঘোষাল৷

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকালো ঘুড়ি – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    Next Article ভয়ংকর স্বীকারোক্তি – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    Related Articles

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    বিষ্ণুলোকে সন্ধ্যা নামে – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    March 20, 2026
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    সাদা বিড়াল – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    January 31, 2026
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    নেকড়ে খামার – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 10, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    অ্যাডভেঞ্চার সমগ্র ১ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 10, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    অ্যাডভেঞ্চার সমগ্র ২ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    জাদুকর সত্যচরণের জাদু কাহিনি – হিমাদ্রি কিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }