Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    সন্দীপন চট্টোপাধ্যায় : সাহিত্যের সেরা গল্প

    May 15, 2026

    প্লেটোর রিপাবলিক – সরদার ফজলুল করিম

    May 14, 2026

    বৃশ্চিক – পিয়া সরকার

    May 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    একুশে পা – বাণী বসু

    বাণী বসু এক পাতা গল্প300 Mins Read0
    ⤶ ⤷

    একুশে পা – ১৪

    ১৪

    ঘরেও নহে, পারেও নহে।

    গৌতমের বাবা হরিসাধনবাবু স্থানীয় বয়েজ স্কুলের হেড মাস্টারমশাই। তাঁর প্রধান দুঃখ স্কুলের ছেলেগুলির মধ্যে থেকে দু-চার বছর অন্তর অন্তরই এক আধটা প্রথম দশের মধ্যে হয়। কিন্তু নিজের ছেলেদের মধ্যে কেউই সুবিধে করতে পারল না। বড়টি তো আবার এম. এসসি পড়তে পড়তেই বিয়ে করে ফেলেছে সহপাঠিনীকে। সে এক কাণ্ড, ভাবলেও এখন গায়ে কাঁটা দেয়। ও পাড়ার ছেলে এসে এ পাড়ায় শাসিয়ে যাচ্ছে, এ পাড়ার ছেলে যাচ্ছে ও পাড়ায় শাসাতে। মেয়েটি বাবা-মার কাছ থেকে পালিয়ে তাঁর বাড়িতে এসে আশ্রয় নিল, গিন্নি তাকে চুপি চুপি নিজের বাপের বাড়ি চালান করলেন। ওফ্। ছেলে বউ দুজনেই এখন স্কুলে কাজ করছে। সায়েন্সের কোচিং। দু হাতে টাকা রোজগার করছে। বরানগরের দিকে চমৎকার ফ্ল্যাট কিনেছে। যে কোনদিন উঠে যাবে। বড় মেয়েটি কিছুতেই বিয়ে-থা করল না। তার আবার কিছু গোপন কথা আছে কি না বুঝতে পারেন না হরিসাধনবাবু। কিন্তু ভাইয়ের বউয়ের সঙ্গে তার একদমই বনিবনা নেই। মেয়েও স্কুলে চাকরি করছে আজ অনেক বছর হল। ছেলে-বউ চলে গেলে সংসারে মুখ কমবে তিনটে কিন্তু টাকা কমে যাবে অনেকটা। আমোদ আহ্লাদের ভাগেও কমবে অনেক। নাতিটা চলে যাবে। ছেলে-বউ লোক খাওয়াতে ভালবাসত। সে-সব জিনিস আর থাকবে না বাড়িতে। তাঁর বয়স হয়েছে, এক্সটেনশন পিরিয়ড শেষ হয়ে এলো। এখন আর টুইশন করতে পারেন না। তাঁর আশা ছোট ছেলেটি শিগগির দাঁড়াবে। মেয়ের কাছ থেকে হাত পেতে টাকা নিতে হলে তিনি মরমে মরে যাবেন।

    তিনি গৌতমকে আজ ডেকে পাঠিয়েছেন। তার মা বোতাম বসাবার নাম করে ঘরের কোণে একগাদা পাঞ্জাবি, শার্ট, ছুঁচ, সুতো নিয়ে বসেছে। ছোট ছেলেকে কিচ্ছুটি বলবার জো নেই। গৌতম এসে দাঁড়িয়েছে।

    ‘বাবা, ডাকছিলে?’

    ‘হ্যাঁ, মানে পড়াশোনা কি রকম হচ্ছে? ফাইনাল তো এসে গেল।’

    ‘হচ্ছে ভালোই!’

    ‘বসতে তো দেখি না’।

    ‘এ বাড়িতে বসবার জায়গাটা কোথায়?’

     

    আরও দেখুন
    বাংলা বইয়ের উপহার কার্ড
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বই ডাউনলোড
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা সাহিত্য ভ্রমণ
    গ্রন্থাগার
    Books
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    বই পড়ুন

     

    ছেলের মা বললেন, ‘ঠিক কথা। দু’খানা ঘর খোকন নিয়ে আছে। মিনু আর আমি একটাতে। এ ঘরে সর্বক্ষণ তোমার সঙ্গে থাকা ওর পোষায়? কারুর চোখের সামনে সদাসর্বদা পড়াশোনা হয় না বাপু। সে তুমি যা-ই বলো।’

    ‘তাহলে পড়াশোনা তোমার একেবারেই হচ্ছে না?’ বাবা জিজ্ঞেস করলেন।

    ‘হবে না কেন? কলেজে, লাইব্রেরিতে, বন্ধুর বাড়িতে।’

    ‘বন্ধু, মানে ঘেঁটু? ঘেঁটুদের বাড়ি তো একটা মেছোবাজার বিশেষ। সেখানে পড়া?’

    ‘মেছোবাজারের মধ্যেই নিরিবিলি আছে। ওর মেজদাদু ওকে দু’খানা ঘর দিয়েছেন।’ শেষ কথাগুলো বেশ জোর দিয়ে বাবাকে শুনিয়ে বলল গৌতম।

    ‘দু’খানা না হোক, একখানা ঘর তুমি শিগগিরই পেয়ে যাবে মনে হয়, খোকনরা বরানগরে চলে গেলে। তবে তোমার পরীক্ষার পড়া কি আর তদ্দিন বসে থাকবে!’

     

    আরও দেখুন
    বইয়ের
    PDF
    পিডিএফ
    Library
    বই
    ই-বই পড়ুন
    ডিজিটাল বই
    বাংলা ই-বুক রিডার
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    বাংলা সাহিত্য

     

    ‘তারপর? কী করবে কিছু ভেবেছ? এরপর পার্ট টু। তারপর?’

    ‘দেখি। এম. এ পড়ব, ঠিকঠাক রেজাল্ট হলে।’

    ‘তার মানে আরও দু তিন বছর আমায় টানতে হবে। বি-এ-তেই আড়াইশ করে কোচিংয়ের জন্যে দিতে হচ্ছে, এম-এ-তে তো পাঁচশ নেবে। পাব কোথায়?

    ‘গৌতম বলল, ‘দিতে হবে না।’

    ‘কোত্থেকে পাবে, তবে?’

    ‘পাব না। এম. এ পড়ব না। এ পরীক্ষাটা দিয়েই মোটর-ড্রাইভিং-এ ট্রেনিং নেব ঠিক করেছি। ট্যাকসি ড্রাইভার হয়ে যাব।’

    ‘তুমি আমার সঙ্গে ঠাট্টা করছ?’ হরিসাধনবাবু উত্তেজিত হয়ে বলেন।

     

    আরও দেখুন
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    বুক শেল্ফ
    বাইশে শ্রাবণ
    বইয়ের
    বইয়ের তালিকা
    ডিকশনারি
    বাংলা ই-বুক রিডার
    Books
    বইয়ের

     

    ‘তুমি ঠাট্টা করলে আমাকেও ঠাট্টা করতে হয়।’

    ‘আমি? আমি তোমার সঙ্গে…?’

    ‘পরীক্ষার আর ঠিক তিন মাস বাকি। এমনিতেই দুশ্চিন্তায় রাতে ঘুম হয় না। এখন ডেকে এইভাবে বিরক্ত করাটা ফ্রাসট্রেশন বাড়িয়ে দেওয়াটা একটা ক্রুয়েল ঠাট্টা ছাড়া কী?’ গৌতম উত্তেজিত না হয়েই কথাগুলো বলল।

    গৌতমের মা বললেন, ‘সত্যিই তো, এখন মাথা ঠাণ্ডা রাখতে হয়। এত অসুবিধের মধ্যেও খোকা তো চুপচাপ নিজের কাজ করে যাচ্ছে। নিজে সারা জীবন ওদের কখনও পড়ালে না, শোনালে না। গণ্ডা-গণ্ডা পরের ছেলে মানুষ হয়ে গেল। এখন তেণ্ডাই-মেণ্ডাই করলে কী হবে?’

    ‘গণ্ডা গণ্ডা পরের ছেলে কি পড়িয়েছি সাধ করে? তোমার সংসারটি চলেছে কিভাবে?’

    ‘অমনি সংসার আমার একলার হয়ে গেল?’ গৌতমের মা রাগ করে সেলাই নিয়ে উঠে গেলেন। গৌতম আগেই বেরিয়ে গিয়েছিল।

     

    আরও দেখুন
    ডিজিটাল বই
    বইয়ের
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    Books
    রেসিপি বই
    বাংলা ই-বুক রিডার
    বইয়ের তালিকা
    বুক শেল্ফ
    ডিকশনারি

     

    দালানের ও প্রান্তে দাদাদের দুটো ঘর। একটাতে সারাক্ষণ কোচিং চলে। বউদির মর্নিং স্কুল। এগারোটায় বাড়ি এসে একটা অবধি জিরিয়ে নিয়ে পাঁচটা পর্যন্ত বউদি ব্যাচকে ব্যাচ পড়ায়। দাদা শুরু করে ভোর সাড়ে ছটা থেকে সাড়ে ন’টা পর্যন্ত। আবার ছটা থেকে নটা। নটার পর ঘরখানা খালি হয়। কিন্তু সারা দিনে একশ দেড়শ ছাত্র-ছাত্রীর চটি জুতোর নোংরায় অকথ্য হয়ে থাকে। এটাই ছিল আগে বৈঠকখানা। এখানে বাবাও একসময়ে ছাত্র পড়িয়েছেন, এখন যে দু’চারজনকে পড়ান, ভেতরের শোবার ঘরেই পড়ান। বাবার ঘরেই ভিন্ন তক্তপোশে শোয় গৌতম। বাড়িতে টেঁকাটাই তার কাছে একটা সমস্যা। তার আবার পড়া? সে আজকাল ভেঙ্কটের আস্তানায় জুটেছে। কিন্তু ভেঙ্কটের পড়াশোনা ছাড়া আর সব ব্যাপারে দুরন্ত উৎসাহ। পড়তে পড়তে ভীষণ অন্যমনস্ক হয়ে যায় গৌতম।

    ‘কী আকাশ-পাতাল ভাবছিস?’ ভেঙ্কট একটা গদিমোড়া বাহারি আরাম কেদারায় শুয়ে পা নাচাতে নাচাতে বলল।

    গৌতম বলল, ‘তোর আর কি?’

    ভেঙ্কট তেমনি পা নাচাতে নাচাতেই বলল, ‘জানিস তো বীরভোগ্যা বসুন্ধরা। আর ম্যান ইজ দা আর্কিটেক্ট অফ হিজ ওন ফেট। নিজের ভাগ্য নিজেকে গড়ে নিতে হয়।’

     

    আরও দেখুন
    লেখকের বই
    বাংলা কৌতুক বই
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    বাংলা সাহিত্য
    বই ডাউনলোড
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    PDF
    গল্প, কবিতা
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    বই

     

    ‘গড়তে হলেও কিছু একটা চাই তো! শূন্যের ওপর কি কিছু গড়া যায়?’

    উঠে বসল ভেঙ্কট, বলল, ‘দাঁড়া, রাবড়ি আর ওমলেট খা আগে, তবে বুদ্ধি খুলবে।’

    সে তাড়াতাড়ি ঘরের কোণে হিটারে ওমলেট ভাজতে লেগে গেল। প্লেটে ওমলেট, আর পলিথিনের কাপে রাবড়ি। এগিয়ে দিয়ে, নিজে বেশ খানিকটা মুখে পুরে বলল, ‘খা, তারপর কী বলবি বল!’

    ‘আমি কিছুই বলব না। বলবার কিছু নেই।’

    ‘এরকম স্যাঁতসেঁতে মেরে যাচ্ছিল কেন দিন কে দিন? প্রথম যখন কলেজ ভর্তি হলি কত ফুর্তিবাজ ছিলিস তখন!’

    ‘কিছু হয়নি। কিছু হবে না। আমার মতো ছেলেদের জীবন একটা বিরাট নো।’

    ‘পথে আয়। এই কথাই বলছিলি তো একটু আগে? শোন, তুই বলছিলি আমার পায়ের তলায় মাটি আছে। ছিল না, ছিল না গৌতম বিশ্বাস কর। জয়েন্টে চান্স না পেতে বাবা আর দাদা এমন করতে লাগল যেন আমি অচ্ছুৎ। আর কাজিনগুলো? মুখে একটা ব্যঙ্গের হাসি, কী, কেমন হল? এমনি ভাব। এইসব পুরনো কালের যৌথ পরিবার জানবি হিংসে, পরশ্রীকাতরতা আর স্বার্থপরতার এক একটি ডিপো। আমার কাজিন দাদাগুলো তো বেশির ভাগই এঞ্জিনিয়ার, ভালো চাকুরে, কিন্তু কী পরিমাণ মক্ষিচুষ তুই ধারণা করতে পারবি না, সেই সঙ্গে পিপুফিশু। আর দুটো বুড়ো আছে মেজদাদু আর ছোড়দাদু। মেজদাদু কাজ-কর্ম চাকরি-বাকরি কী করত জানি না, কিন্তু শেয়ারের ঘুণ, প্রচুর টাকা করেছে, ছেলে নেই একটাও। আমার মায়ের হাত তোলা সেবা নিতে বাধ্য হচ্ছে তাই। এত কঞ্জুষ বুড়ো উপুড় হস্ত হবে না কখনও। আর ছোড়দাদুটা হচ্ছে দুঁদে উকিল। দিদা নড়াচড়া করতে পারে না এমন আর্থরাইটিস। মেয়েদের দূরে দূরে বিয়ে হয়েছে। ছেলেদের একটাও কাছে থাকে না, ওই দিদার ভয়ে। বুড়ো-বুড়ি দুজনেই প্রচণ্ড সেকেলে, শুচিবেয়ে, আর প্রচণ্ড ফরমাশ করতে পারে। এই গৌতম, শুনছিস?’

     

    আরও দেখুন
    লেখকের বই
    PDF বই
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    বাংলা হস্তলিপি কুইল
    বাংলা গানের লিরিক্স বই
    বই পড়ুন
    বাংলা ই-বুক রিডার
    অনলাইন বুকস্টোর
    ই-বই পড়ুন

     

    গৌতম বলল, ‘শুনছি। কিন্তু তোদের ফ্যামিলির কেচ্ছা শুনে আমার কী হবে। বল!’

    ‘আঃ, শোনই না। কেচ্ছা করছি না। ইনফ্রাস্ট্রাকচারটা বললুম। আমি কী করলুম জানিস তো! তোষণ নীতি নিলুম।’

    ‘কী নীতি?’

    ‘তোষণ, তোষণ! যার যা দরকার হচ্ছে। এ কাকিমার ঝুলঝাড়া দরকার, ও বউদি ফুলঝাঁটা পাচ্ছে না, এ দাদা সময় পাচ্ছে না বউদিকে ডাক্তার দেখিয়ে আনতে। ও জেঠির কল্পতরু উৎসবে যাবার ইচ্ছে, সব করতে লাগলুম। সব। স-ব। আর মেজদাদুর এইসা সেবা লাগালুম না! একেবারে তাক লেগে গেল। আর সমানে ছোড়দিদার পেছনে লেগে রইলুম। এ ডাক্তার আনি, ও মালিশ আনি, উপোস করে বারাসত থেকে কবরেজি ওষুধ, তার আচার-বিধি বলব কি গৌতম বছর খানেক প্রাণ একেবারে বেরিয়ে গেছে। তারপর আস্তে আস্তে সব বেরুলো। সববাইকে এক ধার থেকে হাত করে নিয়েছি। মেজদাদু তো ঘেঁটু বলতে অজ্ঞান। আমিও তো এখন রীতিমতো শেয়ার খেলছি রে! পারছি। লাভ হচ্ছে। তবে খুব খেয়াল রাখতে হয়। তবে মনে করিসনি আমি ভোগা দিচ্ছি। মেজদাদু আর ছোড়দিদা সত্যি অসহায় লোক। আমার বড্ড কষ্ট হত রে ওদের জন্যে। বাড়িখানা কিরকম তাক লাগাবার মতো করে ফেলেছি দেখেছিস।’

     

    আরও দেখুন
    PDF বই
    PDF
    ডিজিটাল বই
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    বাংলা হস্তলিপি কুইল
    উপন্যাস সংগ্রহ
    বাংলা রান্নার রেসিপি বই
    বইয়ের
    গল্প, কবিতা
    ই-বই পড়ুন

     

    ‘তা তো দেখছি। কিন্তু এ বাড়িটা। টাকা বার করবার মতো অতগুলো পকেট, অসহায় দাদু দিদা এগুলোও তো তোর ছিল, এগুলোই তো তোর ক্যাপিট্যাল।’

    ভেঙ্কট গম্ভীর ভাবে বলল, ‘মোটেই এসব ক্যাপিট্যাল নয়। আসল হল এই দিলটা। দিলটা কে এমন খুলে দিলে বল তো! বলতে পারবি না তো? রাজেশ্বরী।’

    গৌতম হেসে ফেলে বলল, ‘এখনও তুই রাজেশ্বরীর পেছনে সেঁটে আছিস।’

    ‘তুই তাই দেখলি? সেঁটে আছি! মেয়েটাকে দেখে মাইরি আমার কেমন একটা মহাভাব হয়। বিরাট বিরাট স্কেলে চিন্তা করি। বিশাল বাড়ি, বিরাট গাড়ি, অজস্র টাকা, প্রচুর খরচ করার মতো দিল।’

    ‘তুই কি বাড়িটাকে ওর উপযুক্ত করবার চেষ্টা করে যাচ্ছিস? ভেঙ্কট বাড়ি, বংশ, টাকাকড়ি এই-ই সব নয়। ধর এসব সত্ত্বেও যদি ওর তোকে পছন্দ না হয়?’

     

    আরও দেখুন
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    স্বাস্থ্য টিপস
    বুক শেল্ফ
    ডিকশনারি
    ই-বই সাবস্ক্রিপশন
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা সাহিত্যের কোর্স
    রেসিপি বই

     

    ‘আরে দূর। পছন্দ তো হবেই না, ওর থেকে তো আমি বেঁটে। আমিই বা কোন লজ্জায় একটা নিজের থেকে লম্বা মেয়ের পাণিপ্রার্থী হব বল! চিরকাল পেছন পেছন হাঁটতে হবে।’

    ‘তাহলে?’

    ‘আরে ও হচ্ছে আমার জীবনে প্রথম ইনসপিরেশন। ও অনেক উঁচুতে। দেবী। শী ইজ এ গডেস। সব কিছু ওর বড় মাপের। আমি যদি আর্টিস্ট হতুম তো ওর ছবি আঁকতুম, মূর্তি গড়তুম, লেখক হতুম তো কবিতা লিখতুম। তা এসব গুণ তো আমার কিছু নেই, আমি নিজের জীবনটাকেই বিরাট করে গড়ি। মানে,’ একটা লজ্জা পেয়ে ভেঙ্কটেশ বলল, ‘বিবেকানন্দ-টন্দর মতো বিরাট নয় এই আমি যা পারি, আমাকে যা মানায়…ধুর আমি ঠিক এক্সপ্লেন করতে পারছি না ইয়ার।’

    গৌতম খানিকক্ষণ হাঁ করে ভেঙ্কটের মুখের দিকে তাকিয়ে থেকে উঠে গিয়ে ওর মাথাটা টিপেটুপে দেখতে লাগল।

    ‘কী করছিস, এই কী করছিস?’

     

    আরও দেখুন
    গল্প, কবিতা
    বাংলা হস্তলিপি কুইল
    স্বাস্থ্য টিপস
    বাংলা কৌতুক বই
    ডিজিটাল বই
    PDF
    পিডিএফ
    বাংলা রান্নার রেসিপি বই
    বই
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম

     

    ‘দেখছি শালা, তোর খোপরিটা নরম হয়ে গেছে কি না।’

    ‘হ্যাঁ ঠিক ধরেছি। ব্রহ্মতালুর কাছটা বহুৎ নরম। তলতল করছে।’

    ‘ভেঙ্কট বলল, ‘ঠিক আছে তুই রাবড়িটা খেয়ে নিয়ে পড়। এই ভেঙ্কট থাকতে তুই ভবিষ্যতের কথা ভাবা ছেড়ে দে। মন দিয়ে পড় দিকিনি গৌতম!’

    ‘আর তুই? তুই পড়বি না? তোর পরীক্ষাটা কি রাজেশ্বরী দিয়ে দেবে?’

    ‘আহা হা, যখন তখন কি দেবী-নাম করতে আছে? পড়ব, পড়ব, এখন একটু দিবাস্বপ্ন দেখি।’ বলে ভেঙ্কট আবার আরাম কেদারায় শুয়ে শুয়ে আস্তে আস্তে পা নাচাতে লাগল।

    কে জানে কেন গৌতমের মনের ভেতরের জমাট মেঘ, কুয়াশা সব একটু একটু করে কেটে যেতে লাগল। সে কিছুক্ষণের মধ্যেই ইন্ডিয়ান কনস্টিট্যুশনের মধ্যে মগ্ন হয়ে গেল।

     

    আরও দেখুন
    পিডিএফ
    নতুন বই
    বই পড়ুন
    Books
    ডিজিটাল বই
    ডিকশনারি
    অনলাইন বুকস্টোর
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    বুক শেল্ফ
    বাংলা সাহিত্য ভ্রমণ

     

    সন্ধে হলে পট পট করে আলোগুলো জ্বেলে দিল ভেঙ্কট। তারপর গৌতমের পাশে চেয়ার টেনে বসে পড়ে বলল, ‘এই গৌতম, আর কতক্ষণ পড়বি। অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে?’

    গৌতম বই বন্ধ করে দিল। হাতের পেনসিলটা রেখে দিল। হতাশ গলায় বলল, ‘নে, খেল, কি খেলবি।’

    ‘খেলব না বলব। সোশ্যালটা কনডাক্ট করল কী রকম? বক্তৃতা দিল কী! দুর্দান্ত বল? তারপর ডান্সড্রামা, নাটক সব ওর নিজের পরিচালনা। কিন্তু কিরকম সংযম দেখ! অত ভালো গাইতে পারে, একটি গানও গায়নি। পরিচালনা করছে তো! অন্যরা তো এটা ওটা করবার জন্যে ঠেলাঠেলি। হুড়োহুড়ি। ও দেখ কা-ম। অন্য মেয়েগুলো সোশ্যালে এসেছে প্রজাপতির মতো সেজে। ও দেখ, লাল পাড় গরদের শাড়ি। খোলা এত খানিক চুল। দুর্দান্ত, একেবারে দেবী দুর্গা।’

    ‘লক্ষ্মী হলে তোর সুবিধে হত!’

    ‘কেন? ও। আরে তোকে তো আগেই বলেছি, আমি ও লাইনে নেই। ভোটে জিতে কিরকম রেজিগনেশন দিল? বন্ধুর কষ্ট হল দেখে। জাস্ট এই। কী মহাপ্রাণ দেখ মেয়েটা। তারপর উজ্জয়িনীর বাড়ি গান গাইল? আহা ক্যয়সে ভঁরু গা গরিয়া। মনে আছে গানটা? আর পন ঘট পে নন্দ লালা, লতার গলায় শুনেছি একরকম। ওর গলায় গানটা যেন একেবারে অন্যরকম হয়ে এলো।’

     

    আরও দেখুন
    বই পড়ুন
    বাংলা গানের লিরিক্স বই
    বই ডাউনলোড
    বাংলা ডিকশনারি অ্যাপ
    বাংলা বই
    Library
    লাইব্রেরি
    বাংলা বইয়ের উপহার কার্ড
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    স্বাস্থ্য টিপস

     

    ‘লতার চেয়ে ভালো?’

    ‘সত্যি বলব? আমার কাছে লতার চেয়েও ভালো লেগেছে। কী দরদ।’

    গৌতম বলল, ‘চল একটু রাস্তা থেকে ঘুরে আসি। ঘরটা ভ্যাপসা লাগছে।’

    হেদুয়া পর্যন্ত হেঁটে গিয়ে, বেশ কয়েকটা পাক দিয়ে রাত আটটা বাজলে ফিরতে লাগল দুজনে। ভেঙ্কট বলল, ‘তুই রাত্তিরটাও আমার বাড়ি থেকে যা না গৌতম। তড়কা রুটি কিনে আনব। খাওয়া হয়ে যাবে। ভোর বেলা উঠে পড়তে পারবি।’

    ‘তুই তো সারা রাত রাজেশ্বরী রাজেশ্বরী করবি। ঘুমোব কী করে?’

    ভেঙ্কট বলল, ‘এই দেখ, প্রমিস করছি প্রমিস। তুইও পড়বি। আমিও পড়ব। চল মাইরি চল।’

    গৌতম বলল, ‘না, আজ নয়। আরেক দিন। আরেক দিন।’

    গৌতম বাড়ির দিকে হাঁটা দিল। ভেঙ্কটও তারই মতো সাধারণ। তবু ভেঙ্কটের কত আছে। সবচেয়ে বড় কথা, স্বপ্ন আছে। গৌতমের তা-ও নেই। তবলটা ভালো খেলত হাতে। কিন্তু যেই একটু এদিক-ওদিক যেতে শুরু করেছে বাজাতে, বাড়িতে “নো” হয়ে গেল। সে ভেঙ্কটের মতো কিছু দিয়ে নিজেকে ভোলাতে পারে না। যতই দিন যাচ্ছে, কঠিন কঠোর বাস্তব তার চোখের সামনে, পায়ের তলায় কঠোরতর, রূঢ়তর হয়ে দেখা দিচ্ছে। এই পৃথিবীতে, সরু গলির একতলার ঘরে, আইবুড়ো দিদি, নিজেদের স্বতন্ত্র আস্তানা করার সংকল্পে মুখে রক্ত উঠিয়ে খটিতে থাকা দাদা-বউদি, বুড়িয়ে যাওয়া বাবা-মা, আর উঠতি ইংশিল-মিডিয়ামে পড়া পাকা ভাইপো নিয়ে সে গৌতম একদম একটা জেলখানায় বন্ধ হয়ে গেছে। সে এখানে থাকবে না। কোথাও চলে যাবে। কিন্তু বাবা-মার কী হবে? মা, মা বেচারি বড় খোকা অন্ত প্রাণ, সব ঝড়-ঝাপটা থেকে খোকাকে বাঁচাতে মা এক পায়ে খাড়া। কী রকম বুড়িয়ে গেছে মা, যেন একতাল কাদা নিয়ে কে যেমন খুশি তেমন ভাবে থেঁতলে গেছে। ওই তো উজ্জয়িনীর মা-ও তো মা! তার মায়ের থেকে এমন কিছু ছোট হবেন না। কিন্তু কী সতেজ, কথাবার্তা চলা-ফেরা স-বই আলাদা। তার মায়ের এক সময়ে সুন্দরী বলে খ্যাতি ছিল। এদেশে সবাই ফর্সা মেয়ে খোঁজে। হরিসাধন মাস্টারমশাইয়ের বাবা-মাও তাই খুঁজেছিলেন। মার অল্প বয়সের ছবি দেখলে এখনও বারবার খুলে দেখতে ইচ্ছে করে। বেশি কথা কি। সেই মায়ের স্মৃতি গৌতমের ছোটবেলার স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। কিন্তু সেই মা যেন উজ্জয়িনীর মার কাছে হেরে গেছে। সুদ্ধু পয়সার অভাবে। কিভাবে উঠবে গৌতম? কিভাবে? মাথার ওপরে একটা বিরাট পাহাড়ের বোঝা, এই বোঝা নিয়ে কি গৌতম কোনদিন উঠে দাঁড়াতে পারবে? তার মায়ের সঙ্গে যদি ডক্টর রজত মিত্রর বিয়ে হত, আর উজ্জয়িনীর মার সঙ্গে তার বাবার। তাহলে উজ্জয়িনীর জায়গায় আজ সে! কে এই নির্বাচনগুলো করে, কিভাবে এগুলো হয়, কোনও নিয়ম মেনে, না একেবারে দৈবাৎ, সবই দৈব! ভাগ্য!

    একটু তাড়াতাড়ি গৌতম কোচিং-এ চলে গেল আজ। আজ ভেঙ্কটের বাড়ি যায়নি সে। সকালবেলা চান খাওয়া করতে দেরি হয়ে গেল। বাড়িতে প্রচণ্ড ঝগড়া। দাদা-বউদি বরানগরের ফ্ল্যাটে চলে যাবার কথা ঘোষণা করতেই দিদি ক্ষেপে লাল। এই বাড়িতে তাকে, ওই ঘরখানাকে এক্সপ্লয়েট করে সুখ কিনেছে দাদা-বউদি। ভাবতে গেলে কথাটা মিথ্যে নয়। বৈঠকখানা ঘরটাকে সকাল থেকে রাত্তির অবধি আটকে রেখেছে দাদা-বউদি। বাবা ক্রমশ ছাত্র কমিয়েছেন। শোবার ঘরে পড়ান। দিদি বলছে সে-ও তো কোচিং করে কিছু রোজগার করতে পারত, ঘরটা আগলে রেখে সে পথও বন্ধ রেখেছে দাদা-বউদি। বউদি বলেছে ‘ভারি তো ইংলিশ। ও আজকাল আর কেউ পড়ে না, আর যায় কোথায় দিদি হেঁচে, কেশে, কেঁদে একসা। দিদিটা বরাবরই ভীষণ সেন্টিমেন্টাল। ওইতেই ওর সব গেল। দিদির যে ভদ্রলোকের সঙ্গে বিয়ে হবার কথা ছিল অলকদা। খুব মজাদার লোক ছিলেন। একদিন দিদি ঘর থেকে বাইরে যাচ্ছে লম্বা আঁচলটা খাটের কোনায় আটকে গেছে, অলকদা বললেন, ‘রিনি তোমার ল্যাজটা ফেলে যাচ্ছ কোথায়।’ বাস দিদি সেই যে ঘরে দোর দিল, কিছুতেই অলকাকে বিয়ে করল না। অনেক সাধ্য-সাধনা করে শেষ পর্যন্ত অলকদা কালো মুখে হাল ছেড়ে দিয়ে চলে, গেলেন, যাবার সময় গৌতমকে বললেন, ‘সেন্স অফ হিউমার নেই এমন মেয়ের সঙ্গে কখনও ভাব করো না।’ দিদির ওপর কথা বলবার সাহস তখন গৌতমের ছিল না। তার দাদা বলেছিল, ‘রিনি, ভুগবি। শুধু শুধু অত ভালো ছেলেটাকে ফেরালি?’

    ‘অত ভালো ছেলে?’ দিদি ফোঁস করে উঠেছিল, ‘আমার আঁচল একটু লম্বা পরার অভ্যেস, যখন-তখন বলবে বারো হাত কাঁকুড়ের তের হাত বিচি। এটা আমার হাইটের প্রতি কটাক্ষ না?’ দিদির চার ফুট দশ ইঞ্চি হাইট। মুখখানা অতি সুন্দর, মায়ের মতো। কিন্তু ওই হাইট নিয়ে কী কমপ্লেক্স। অলকদাও না বুঝে ওর দুর্বল জায়গাতেই আঘাত দিলেন বারবার। এখন দিদির সেই সুন্দর মুখ শুকিয়ে আমসি হয়ে গেছে। রঙ জ্বলে গেছে। মুখে হাসি দেখা যায় না। সারা দিন ঘরের কাজ করছে। মায়ের সঙ্গে। বউদি কোন কিছুতেই হাত লাগায় না। তার পর দুপুরে স্কুল করবে। দিদিটা সত্যিই বেচারি। বাবা-মার দায়িত্ব ছোট বোন আর ভাইয়ের ঘাড়ে চাপিয়ে স্বার্থপরের মতো বেরিয়ে যাচ্ছে দাদা—এই বলে দিদির কী চিৎকার! বাবা বললেন, ‘আমাদের কাউকে দেখতে হবে না। নিজেদের দেখো।’ মা বললে, ‘বিয়ের সময়ে কি ভাবে তোমাকে এ-বাড়িতে গ্রহণ করা হয়েছিল সে কথা কী করে ভুলে গেলে বীথি।’ দাদা বলল, ‘মাসে মাসে তিনশ’ করে দেব।’ বউদি বলল, ‘আমাকে কত দিতে হবে বলুন, বিয়ের সময়ে গ্রহণ করেছিলেন যখন…।’ সে এক তুলকালাম কাণ্ড। মাথাটা গরম হয়ে গেছে। দিদি শেষকালে বলল, ‘কী রে খোকা! তোর কবে পাখা গজাবে? তুই কবে পালাবি?’ গৌতম বলেছিল, ‘এত চেঁচামেচি করলে এক্ষুনি।’

    হঠাৎ গৌতম দেখল সারের বাড়ি থেকে লিক বেরিয়ে আসছে। গৌতমকে দেখে পুলক দাঁড়িয়ে গেল। গৌতম বলল, ‘পুলক, তুমি এখানে?’

    ‘আমি তো সারের কাছে টুইশন নিচ্ছি,’ পুলক চোরের মতো হেসে বলল, তারপর যোগ করল, ‘সার হেভি সেন্টিমেন্টাল বুঝলি? আমি তো পরদিনই গিয়ে ক্ষমা চেয়ে নিয়েছি। বাস তখন থেকেই পড়ান। আলাদা। কিন্তু কিছুতেই আর টাকা নেন না! কী লজ্জা বল তো! বলবেন, তোকে ভালোভাবে অনার্স পাইয়ে দেওয়াটা আমার চ্যালেঞ্জ। যদি টিচিং লাইনে যেতে পারিস, এই ঘটনাগুলো মনে রাখবি।’ পুলক হাসল, ‘একদম ফোকটিয়া, ওইরকম স্পেশ্যাল কোচিং···ভাবতে পারিস? তবে জানিস, আমারও একটা যেন ওবলিগেশন এসে গেছে। ভালো রেজাল্ট আমাকে করতেই হবে। নয়তো সারের কাছে মুখ থাকবে না।’

    গৌতম শুধু বলতে পারল, ‘তাজ্জব!’

    ‘যা বলেছিস!’ পুলক মন্তব্য করল।

    হঠাৎ গৌতম অনুভব করল পুলকের মতো অভদ্র হতে পারাটাও একটা পারা। একদিনের দুর্ব্যবহারের সূত্র ধরে পুলক দিব্যি পৌঁছে গেল সারের অন্তঃপুরে। সেই শত্রুভাবে ঈশ্বরভজনার মতো। সে তা-ও পারেনি। সে ঘরেও নহে, পারেও নহে, তার কী ভবিষ্যৎ!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅমৃতা – বাণী বসু
    Next Article উত্তরসাধক – বাণী বসু

    Related Articles

    বাণী বসু

    নূহর নৌকা – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    ছোটোগল্প – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    অন্তর্ঘাত – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খনামিহিরের ঢিপি – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খারাপ ছেলে – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    মোহানা – বাণী বসু

    November 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    সন্দীপন চট্টোপাধ্যায় : সাহিত্যের সেরা গল্প

    May 15, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    সন্দীপন চট্টোপাধ্যায় : সাহিত্যের সেরা গল্প

    May 15, 2026
    Our Picks

    সন্দীপন চট্টোপাধ্যায় : সাহিত্যের সেরা গল্প

    May 15, 2026

    প্লেটোর রিপাবলিক – সরদার ফজলুল করিম

    May 14, 2026

    বৃশ্চিক – পিয়া সরকার

    May 14, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }