Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    একুশে পা – বাণী বসু

    বাণী বসু এক পাতা গল্প300 Mins Read0
    ⤶ ⤷

    একুশে পা – ২

    ২

    তাকে খুব মন দিয়ে পথ চলতে হবে…এবং …এবং

    ইমন হাসছিল। খুব যে খুশির হাসি তা নয়। আবার নিছক সামাজিকতার হাসিও না। দুটো মিলিয়ে। হাসলে ইমনের মুখের মধ্যে একটা চাপা আভা বিদ্যুতের মতো যাওয়া-আসা করে। ত্বকের নিচে একটা মৃদু হলুদ বাল্‌ব জ্বলে ওঠে। এরা তাকে চিনে ফেলেছে। সেকেন্ড ইয়ারের উশ্রীদি, মণিদীপাদি প্রথম চিনল। তারপর সেকেন্ড ইয়ারের অনেকেই এক এক করে তার আশে-পাশে দাঁড়িয়ে গেল। আসলে উশ্রীদি আর মণিদীপাদি দুজনেই খেলে। শখের খেলা হলেও, মোটামুটি নিয়ম করে যায় ওয়াই. ডবলু, সি. এ. তে, ওয়াই, এম. সি. এ তেও। ইমনকে খেলতে দেখেছে। নইলে কে আর কাকে চিনছে?

    ‘তুই আই মুখার্জি না? এই দ্যাখ মণিদীপা কাকে ধরেছি।’

    ইমন নিঃশব্দ হাসি হাসছে। সে এই ধরনের উত্তেজনা ছড়াতে মোটামুটি অভ্যস্ত।

    ‘নাম কিরে তোর? কাগজে খালি আই. মুখার্জি, আই মুখার্জি লেখে।’

    ‘ইমন।’

    ‘ইমন! ফ্যানটাসটিক! এবারেও চ্যাম্পিয়ন হবি তো?’

    ‘হ্যাঁ। ইমন সাদাসিধে ভাবে বলল।

    ‘হ্যাঁ? কী সঙ্ঘাতিক কনফিডেন্স রে! এরকম ছেলে সেজে আছিস কেন?’

    ‘সুবিধে হয়।’

    ‘আয় এক হাত খেলি। ও বিল্ডিংএ যেতে হবে।’

    ইমনের ইচ্ছে নেই। বলল, ‘পরে হবে।’

    উশ্রীদি বলল, ‘সংযুক্তা পানিগ্রাহীর সঙ্গে আলাপ হলেই যদি বলিস, একটু নাচুন তো দেখি! নাচবে!’

     

     

    মণিদীপা বলল, ‘তাই তো! খুব ডাঁটিয়াল না কি রে তুই!’

    ‘যা ভাবেন।’

    ডাঁটিয়াল ভাবলেও কিছু আসে যায় না তোর?’

    ইমন ডাইনে বাঁয়ে মাথা নাড়ল।

    ‘আশ্চর্য মেয়ে তো তুই। দাঁড়া তোকে ছাড়ছি না। এই কঙ্কণা, গোপা, চল এ মেয়েটাকে ক্যানটিনে ধরে নিয়ে যাওয়া যাক।’

    ইমন রাজি হল। কেননা সে ক্যানটিনে যাবার কথাই ভাবছিল। ভীষণ খিদে পেয়েছিল। ভীষণ খিদে পায়।

    ক্যানটিন অন্য বিল্ডিং-এ। ফ্রেঞ্চ টোস্ট খেলো দুটো, বেশ বড় এক খণ্ড পুডিং। প্রথমে সে রাজি হয় নি তাকে খাওয়ানের প্রস্তাবে, বলেছিল, ‘আপনারা আপনাদের যা ইচ্ছে খান না। আমি দেখছি কী নেওয়া যায়।’

     

     

    হাত থেকে মেনু-কার্ডটা টেনে নিয়ে উশ্রীদি ধমক দিয়ে উঠল, ‘তোকে দেখতে হবে না। আমরা দেখছি। আর অত আপনি আপনি কিসের রে? তুমি বলতে পারিস না? ইমন অতএব স্মিত মুখে বসেছিল।

    ‘কফি খাবি তো?’

    ‘না।’

    ‘কারণ আছে না কি রে? ট্রেনিং-এ আছিস তো? কী কী খেতে বলেছে?

    ‘বারণ-টারণ কিছু না। টাইম ফিক্সড্ আছে, চা, কফি আমি এমনিই খাই না। বেশি মশলা, ফ্যাটি জিনিসও চলে না।’

    ‘ইস অনেকগুলো কথা বলে ফেললি যে রে! এতক্ষণ হুঁ হাঁ করে সারছিলিস! কে তোকে প্রথম আবিষ্কার করে রে?

    ‘আবিষ্কার আবার কী।’ ইমন হেসে বলল, ‘ওখানে একটা ক্লাব ছিল, খেলাধুলো করতুম। ডানপিটে, গেছো ছিলুম। রমুদা, মানে রমেন বিশ্বাস বলে একজন টেবল্‌ টেনিস শেখাতেন। দেখে দেখে আমি একদিন বললুম খেলব। রমেনদার সঙ্গে অনেকক্ষণ র‍্যালি হল। উনি ইচ্ছে করেই খানিকটা খেলতে দিচ্ছিলেন আর কি! তারপর খুশি হয়ে ট্রেনিং দিলেন।

     

     

    ‘জাস্ট দেখে দেখে খেললি? শুনে শুনে গান তোলার মতো!’

    ‘বাড়িতে খেলতুম। মেঝেতে। মাঝখানে একটা নারকেল দড়ি টাঙিয়ে নেট হত।’

    ‘দারুণ! দারুণ। তার পর?’

    ‘ক্লাবে সবাই চলে গেলে, বোর্ড ফাঁকা পেলে বন্ধুদের কাউকে নিয়ে খেলতুম। মারগুলো প্র্যাকটিস করতুম।’

    ‘ইস কী ট্যালেন্ট! ভীষণ ভাল লাগল রে! আমাদের সঙ্গে খেলবি তো?’

    ‘খেলবো না কেন?’ ইমন তার ঝোলাটা নিয়ে উঠে পড়ল। ‘আজ যাই। কাজ আছে। হ্যাঁ।’

    ‘দিদিদের অনুমতি নিচ্ছিস? হাউ সুইট!’

    ইমন বেরিয়ে এল। সে কোনদিকে তাকাল না। যেন তার গন্তব্য সর্বদা ঠিক থাকে। লক্ষ্যবস্তু যেন অনেক আগে থেকে দেখে নিয়েছে। লম্বা লম্বা পা ফেলে সে হোস্টেলের দিকে হাঁটতে শুরু করল। ইমনের হাঁটার ভঙ্গিটা একেবারেই মেয়েলি নয়। এটা কি তার পোশাকের জন্য? নাকি তার শরীর যথেষ্ট পুষ্ট নয় বলে? ইমন খুব সম্ভব আলাদাভাবে মেয়ে হবার সময় পায় নি এখনও।

     

     

    কলকাতা সে ভালো করে চেনে না। খেলার সূত্রেই মাঝে মাঝে আসতে হত। কিন্তু সে কতগুলো নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট লোকেদের সঙ্গে। এখন সে এখানে বসবাস করছে। ভর্তি হওয়ার পর, গত পরশু দিন সবে এলো। বাসে-ট্রামে বেশ ভিড়। কিছুক্ষণ হাঁটার পর সে লক্ষ্য করল রাস্তাতেও বেশ ভিড়। মাঝে মাঝেই সামনে-ধেয়ে-আসা মানুষদের এড়িয়ে এঁকে বেঁকে চলতে হচ্ছে, যে ভাবে বাধা বিপত্তি এড়িয়ে নদী চলে। যতই খণ্ডিত হোক তার চলা, একটা নিরন্তরতা আছে, প্রবাহ আছে, সবচেয়ে বেশি করে যা আছে তা হল ছন্দ। এই যে অত্বরিত ছন্দোময় চলা, যা বাধা বিপত্তি সত্ত্বেও অনায়াস এবং নদীসদৃশ, এই চলা ইমনকে যতটা উন্মোচিত করে আর কিছু বোধহয় ততটা করে না। সে এমন একজন, যে নিরুচ্ছ্বাস এবং অনভিব্যক্ত বলে বোঝ যায় না যে সে আসলে বীর। প্রথা না মানার ব্যাপারটা সে এমন নির্দ্রোহ ভঙ্গিতে করে যে বোঝা যায় না সে কিছু গড়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু ভাঙছেও।

    হোস্টেলটা একদম চুপচাপ। ইমন নিজের ঘরে চলে গেল। দোতলার কোণের দিকের ঘর। এ ঘরে দুজন থাকে। দুদিকে দুটো লোহার খাট। মাথার কাছে একটা ছোট টেবিল আর চেয়ার। টেবিলে তাক করা আছে। ইমনের এখনও বিশেষ বই-টই কেনা হয়নি। তাকটা প্রায় খালিই। খাটের তলায় তার ট্রাঙ্ক। টেবিলের তলায় এক দিকে ছোট্ট আলমারি মতো করা আছে, তাতে সে তার নিজস্ব কিছু খাদ্য রাখে। তার রুমমেট এখনও এসে পৌঁছয়নি। ফাঁকা ঘরে একলা খাটে শুতে তার দুটো রাত কেমন-কেমন যেন লেগেছে। ভেতরে-ভেতরে একা হলেও, বাইরে এতটা একা থাকা তার অভ্যেস নেই। ভয় ঠিক হয় না। কী রকম অদ্ভুত অনুভূতি হয়। এইবারে জীবন যেন তাকে সম্পূর্ণ একা করে দিল। তাকে একা করে দেওয়ার এই প্রকল্পটা যেন জীবন অনেক দিন আগে থেকেই শুরু করেছে। সে বুঝতে পারত, একটা কিছু চলছে ভেতরে ভেতরে। ঠিক কী সেটা, তা বুঝতে পারত না। এখন, এই দুদিন একলা থাকতে থাকতে স্পষ্ট হয়েছে ব্যাপারটা। প্রথমে ছিল সে, বাবা, মা, ভাই। বাবাকে কেড়ে নেওয়া হল। বাবার সঙ্গেই তার যা কিছু গল্প, স্বপ্ন দেখা, মতের আদান-প্রদান। বাবার চলে যাওয়া মানেই তার জুড়ি চলে যাওয়া এক রকম। মাকে কাজে বেরোতে হল। সারা দিন রাত কাজ। সে-ও তো এক রকম কেড়ে নেওয়াই। যে মা রাঁধতে-রাঁধতে, ঘরের কাজ সারতে-সারতে নিশ্চিন্ততার একটা গন্ধ ছড়িয়ে রাখত বাড়িতে, সকাল দশটা থেকে এগারটার মধ্যে ভাত পাওয়া যাবেই, ভাতের গন্ধ ভাসবে উঠোনে, নয়নতারা আর টগরের ঝোপের আশেপাশে, ভোরবেলায় চুল ঝাড়ার আওয়াজ, গামছা দিয়ে সপাটে লম্বা চুল ঝাড়া, বিকেলবেলা সুজির গন্ধ, সেলাই হাতে মা, রাত্রে মা সাবান মেখে গা ধুয়ে এসে শুয়েছে। এই সব শব্দ গন্ধ একটা চমৎকার নিশ্চিন্দিপুর তৈরি করে রাখে। মাকে কাজে বেরিয়ে যেতে হলে, ঠিক সেইভাবে সেই গন্ধ, সেই স্পর্শ, সেই শব্দ পাওয়া যায় না। বাবা চলে যাওয়ার পর মায়ের সঙ্গে একটা সখ্য হয়েছিল। তার ভিত প্রয়োজন। দুজনের একাকিত্ব। কিন্তু মা তার স্বপ্নের সঙ্গে নিজের স্বপ্ন মেলাতে পারেনি। অর্থাৎ তার ভেতরে অর্ধেকটা একা, একদম একা। ভাই, ভাইটা কত ছোট। তাকেই আঁকড়ায় যেন মা, যেন বাবা। তাকে, তার নিত্যদিনের উপস্থিতিটাকে ভাইয়ের একান্ত প্রয়োজন। এখনও ভাই তার জীবনের শরিক হতে পারেনি। প্রতিদিনকার খুঁটিনাটির মধ্যে দিয়ে হয়ে উঠতে পারত হয়ত। কিন্তু সেই সম্ভাবনাটা মূলেই বিনষ্ট হয়ে যাচ্ছে। ভেতরের নিঃসঙ্গতাটা তাই ক্রমেই বাইরে বেরিয়ে আসছে। ছড়িয়ে যাচ্ছে। এখানে এখনও কেউ নেই যার কাছে যাওয়া যায়। কিছুক্ষণ কথা বলা যায়। রানাঘাটে আর কেউ না থাক রমুদা ছিলেন। অন্য কিছু নয়, খেলাধুলো নিয়েই কথা বলতেন। টেবল টেনিসের কিংবদন্তীপুরুষ ভিক্টর বার্নার কাছে ট্রেনিং নিয়েছিলেন এক সময়ে। সেই সব সুন্দর, আশাব্যাঞ্জক, টেকনিক্যাল খুঁটিনাটিতে ভরা গল্প। ইমনের এক চতুর্থাংশ একটা সঙ্গী পেত। এখানে তা-ও না। কলকাতায় তার আসার ইচ্ছে ছিল না। কিন্তু যা কিছু বলার মতো খেলা তো এখানেই। টুনামেন্ট খেলার জন্য এসে রমুদার মামাত ভাইয়ের বাড়ি আর উঠতে হবে না। প্র্যাকটিসের ভাল সুযোগ পাওয়া যাবে। সমকক্ষ প্রতিযোগী। সুতরাং বহু চেষ্টাচরিত্র করে বৃত্তি যোগাড়। কিন্তু ওয়াই.এম.সি.এ তে আগে আগে যখনই খেলতে এসেছে ইমন, প্রতিযোগীদের কেমন অন্য গ্রহের মানুষ বলে মনে হয়েছে। মেলামেশা করতে ইচ্ছে হয়নি। এগুলো সে কাউকে বলেনি, নিজের ভেতরে রেখে দিয়েছে। এগুলো সে জয় করবার চেষ্টা করে যাচ্ছে তার নিজের মতো করে। তার অনেক লড়াইয়ের মধ্যে এটাও একটা।

     

     

    অনেকক্ষণ সন্ধে হয়ে গেছে। ইমন খেয়াল করে নি। তার আলোর দরকার হয় নি। ঘরের আলোটা টুক করে জ্বলে উঠল।

    ‘হ্যাললো, সিটিং ইন দ্য ডার্ক।’ লাজুক লাজুক স্বরে নেপালি মেয়েটি বলল। এ বোধহয় উল্টো দিকের ঘরে থাকে।

    ‘তুমি একলা থেকে বালোবাসছো?’

    ‘কই না! এসো না!’

    ‘তুমার রুমমেট আসেনি!’

    ‘না।’

    মেয়েটি নেপালি নয়। খাসিয়া। শিলং থেকে ও পড়তে এসেছে এখানে। কেমিস্ত্রি নিয়ে পড়ছে। জলি দেবী, এই ভাবে ও নিজের নাম বলে। থার্ড ইয়ার সবে আরম্ভ হয়েছে। এসে যোগ দিয়েছে। এখনও পরীক্ষার ফলাফল বেরোয়নি।

     

     

    জলি দেবী এতো চুপচাপ যে ইমনকেই কথা বলতে হয়, ‘বি.এসসির পর কী করবে?’ ‘টীচার্স ট্রেনিং নেবো।’

    ‘এম.এসসি পড়বে না?’

    ‘না পড়তে বালো লাগে না। আই’ল বী অ টীচার ইন দ্য লোক্যাল স্কুল।

    ‘বাস?’

    ‘নো। বাস নো। আই’ল ম্যারি,’ গাল দুটো লাল করে খুব খুশির হাসি হেসে জলি দেবী বলল, ‘অ্যান্ড য়ু?’

    ‘আমার অনেক কিছু করার আছে।’ ইমন আস্তে আস্তে বলল।

    ‘জানে। তুমি ক্যালো।’

    ইমন হাসল। যদি খেলা দিয়েই তার ‘অনেক কিছু’র ব্যাখ্যা হয়ে যায় তো ভালোই। সে নিজেই কি জানে এই অনেক কিছু ঠিক কী কী? জানে না। কিন্তু জলির মতো অত সহজে তার পথ শেষ হবে না, এটুকু সে জানে। এবং পথে অনেক চড়াই-উৎরাই থাকবে। এবং তাকে খুব মন দিয়ে পথ চলতে হবে। এবং একা। সে একা।

     

     

    জলি চলে গেলে সে একটা ইনল্যান্ড লেটার নিয়ে বসল। মাকে একটা চিঠি লেখা যাক। এক দিনেই অবশ্য সে চিঠিটা শেষ করতে চায় না। দু-তিন দিন ধরে লিখবে। বেশ হপ্তাখানেকের অভিজ্ঞতা থাকবে চিঠির পাতায়। মায়ের সঙ্গে কথা বলবে। মুখেও যেমন সে বেশি কথা বলতে পারে না, চিঠিতেও তেমনি। আজকের পুরো দিনটা সম্পর্কে তাই সে শুধু লিখতে পারল—‘কলেজটাতে বিরাট বিরাট রাজবাড়ির মতো দরজা। ক্লাস একটা ঘরে হয় না। হোস্টেল ভালো। কারো কারো সঙ্গে আলাপ হয়েছে।’

    এইটুকু লিখে সে তার ডট কলমটা খটাস করে বন্ধ করে দিল। তার কি এই প্রথম চিঠি লেখা? বোধ হয়। বাইরের কথা কিছু লেখা হল। ভেতরের কথা নয়। চারদিক-ছেয়ে-থাকা এই একাকিত্বর কথা লিখলে মা মুষড়ে পড়বে। অথচ চিঠিটা পড়ে মায়ের সহজাত বোধে বুঝতে পারবে যে ইমন সব কথা লেখেনি। মায়ের মাথায় ভেতরে অত কাজের মধ্যে একটা ছোট্ট দুশ্চিন্তা-চক্র পাক খাবে। কিন্তু তার মায়ের কিছু করার নেই। জীবন নামক অজানা-মালিকের হাতে মেয়েকে এইভাবে সঁপে দিতে তো তিনি বাধ্যই হলেন। ইমনেরও কিছু করার নেই। তার হাতে শুধু কয়েকটা মার আছে। তার পা দুটো কোমর পর্যন্ত অত্যন্ত দ্রুতগতিতে জায়গা বদল করতে পারে। পা নয় যেন জাত সাপ। এ ছাড়া তার আছে একটা ব্লটিং পেপারের মতো মন। চারদিকে যা হচ্ছে, ঘটছে সব খুব নিপুণভাবে শুষে নেয়। সে খুব সতর্ক। তার খেলোয়াড়ি প্রশিক্ষণ থেকেই হয়ত এই সতর্কতাটা পেয়েছে, কিংবা বাড়িয়েছে সে। ব্যস। আর কিছু নেই আপাতত। এইটুকু নিয়ে সে ভেসে পড়েছে। একলা।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅমৃতা – বাণী বসু
    Next Article উত্তরসাধক – বাণী বসু

    Related Articles

    বাণী বসু

    নূহর নৌকা – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    ছোটোগল্প – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    অন্তর্ঘাত – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খনামিহিরের ঢিপি – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খারাপ ছেলে – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    মোহানা – বাণী বসু

    November 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }