Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    একুশে পা – বাণী বসু

    বাণী বসু এক পাতা গল্প300 Mins Read0
    ⤶ ⤷

    একুশে পা – ২২

    ২২

    জ্বলন্ত রোদের মধ্যে

    মিঠু রিহার্স্যাল থেকে বাড়ি ফিরছে। একা একা। কাশী বিশ্বনাথ মঞ্চে তাদের প্রথম কয়েকটা শো হয়ে গেছে। কিন্তু প্রায় প্রতিদিন এখনও মহলায় যেতে হয়। আরও ভালো, আরও নিখুঁত—পার্থপ্রতিমের দাবি এই। সাধনা এই। প্রথম প্রথম সে আর ঋতু একসঙ্গে ফিরত। কিন্তু গত ক’দিনই তাকে একলা ফিরতে হচ্ছে। ঋতু এমন করে যেন সে অবাঞ্ছিত উপস্থিতি একটা। যত তাড়াতাড়ি চলে যায় ততই মঙ্গল। পুরনো কলকাতার পটভূমিতে নাটক ‘কল্লোলিনী উনিশশ’। ঋতু তার কত্থক নাচে পারদর্শিতার জন্যেই সেজেছে বাইজি। নিকি বাইজি। খুব ভালো করছে। মিঠুর ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ। সে এক ধনী সম্ভ্রান্ত ঘরের নিঃসন্তান বধূ। একলা। পর্দানশীন। কিন্তু সে নিধুবাবুর, দাশরথি রায়ের, রামপ্রসাদের গান গায়, তার এই গানে, একাকিত্বে তার চরিত্রের রহস্যময়তায় তাদের অভিজাত পরিবারেরই কোনও কোনও পুরুষ মুগ্ধ। একজন উদীয়মান কবির কাছে সে মূর্তিমতী প্রেরণা। ইতিহাস এবং কল্পনাকে খুব সূক্ষ্মভাবে মিশিয়ে নাটকটি তৈরি করেছেন পার্থপ্রতিম। এখানে নায়ক আর কেউ নয়—কলকাতা স্বয়ং। সে ক্রমাগত অর্থহীন ঘুরে বেড়াচ্ছে নিকি বাইজি আর কাদম্বিনীর জগতের মাঝখানে। এক জায়গায় শিল্প পণ্য হয়ে গেছে, রিপু বিকারের দাসত্ব করছে। আরেক জায়গায় শিল্প চিক আর মখমলের পর্দার আড়ালে অসূর্যম্পশ্যা। উচ্ছৃঙ্খল, বেপরোয়া কলকাতা। রক্ষণশীল, অত্যাচারী কুসংস্কারাচ্ছন্ন কলকাতা। এই দুইয়ের টানাপোড়েনে চমৎকার নাটক। ঋতুর কোনও জড়তাই নেই। মিঠুর একটু দেখা গিয়েছিল। কিন্তু পার্থপ্রতিম বলেছেন ওটা তার চরিত্রের সঙ্গে খুব সুন্দর মানিয়ে গেছে। পার্থপ্রতিম নিজে আছেন রামমোহনের ভূমিকায়। পরিচালনাও তাঁরই।

    মিঠু বাড়ি ঢুকে মাকে খুঁজতে লাগল। খুব সঙ্কটের সময়ে তার মাকে দরকার হয়। মা ছাতে। পাঁচিলের কাছে গালে হাত দিয়ে মা দাঁড়িয়ে আছে। সন্ধের অন্ধকারে এটুকুই বোঝা যাচ্ছে। মিটু পাশে দাঁড়িয়ে ডাকল, ‘মা!’ চমকে পাশ ফিরলেন অনুরাধা, ‘এসেছিস? আজ তো খুব দেরি হল, ঋতুর সঙ্গে এলি?’

    ‘না। কেন আমি একা আসতে পারি না?’

    —‘তা পারবি না কেন? কিন্তু তুই-ই তো দেখি একলা একলা যাওয়া-আসা করতে পছন্দ করিস না। খাবি এখন কিছু?’

    ‘উঁহু। বাবা আসুক। একসঙ্গে খাব।’

    কিছুক্ষণ পর মিঠু বলল, ‘মা···পার্থপ্রতিম তোমার কি রকম বন্ধু?’

     

    আরও দেখুন
    বাংলা কৌতুক বই
    বাংলা গানের লিরিক্স বই
    ই-বই সাবস্ক্রিপশন
    গল্প, কবিতা
    PDF
    ই-বই পড়ুন
    বাংলা বইয়ের উপহার কার্ড
    বাংলা সাহিত্য
    অনলাইনে বই
    বাংলা বই

     

    ‘কি রকম বন্ধু? মানে? দুজনে আর্ট কলেজে এক সঙ্গে পড়েছি…।’

    ‘খুব বন্ধু? উনি কি রকম লোক, সত্যি?’ মিঠুর মুখ অন্ধকারে দেখা যাচ্ছে না।

    ‘এতদিন পর একথা জিজ্ঞেস করছিস? পার্থপ্রতিম তো তোদের খুব ছোট থেকেই এ বাড়িতে আসছে!’ অনুরাধা অবাক হয়ে বললেন।

    মিঠু একদম চুপ করে গেল। বোঝা যাচ্ছে না, কিন্তু তার মুখ কালো হয়ে আছে। সে ভীষণ ক্ষুব্ধ, অশান্ত।

    অনুরাধা বললেন, ‘কী হয়েছে রে?’

    মিঠু কাঁপা কাঁপা গলায় বলল, ‘ঋতুর সঙ্গে উনি এমন ভাবে মেশেন যে আমি…আমি মানতে পারি না।’

    অনুরাধা কিছু বললেন না। তিনি চাইছেন মিঠু আরেকটু বলুক।

     

    আরও দেখুন
    বাংলা বই
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    PDF বই
    বই
    বাংলা সাহিত্য
    PDF
    বাংলা কৌতুক বই
    বাংলা ই-বুক রিডার
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    নতুন বই

     

    ‘মা, আর্টিস্ট বলে কি তাদের কাছে আমাদের প্রাইভেসি থাকবে না? ঋতুর ওসব পেশোয়াজ টাজ, কস্টুম পরা যথেষ্ট অভ্যাস আছে, নাচ ও আজ করছে না, উনি কেন পরাতে আসছেন? মেকাপের লোক উনি?’

    অনুরাধা বললেন, ‘আর্টিস্টরা একটু পার্ফেকশন খ্যাপা হয়।’

    ‘না, তা নয় মা। জানো আজকাল রিহার্স্যালের পর ঋতু কেন আমার সঙ্গে বাড়ি ফেরে না! ওঁর গলফ-গ্রীনের ডেরায় যায়। উনি ঋতুকে মডেল করে ছবি আঁকছেন। বেশির ভাগই নাচের ছবি। কিন্তু নুডও আছে।’ অন্ধকারে মিঠু মুখ বিকৃত করল বিতৃষ্ণায়, ‘ও কী মডেল যে…’

    অনুরাধা বললেন, ‘ও যদি রাজি হয়ে থাকে তো—’

    ‘মা অত লাইটলি নিও না ব্যাপারটা। ও বাড়িতে বলে রেখেছে রাত্তিরে না ফিরলে বুঝতে হবে আমাদের বাড়ি থেকে গেছে। অর্ধেক দিনই ও বাড়ি ফিরছে না।’

     

    আরও দেখুন
    PDF বই
    গ্রন্থাগার
    বই ডাউনলোড
    বাংলা বইয়ের উপহার কার্ড
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা অডিওবুক
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    বাংলা বই
    বাংলা সাহিত্য
    Library

     

    অনুরাধার মুখ ফ্যাকাশে হয়ে যাচ্ছে। মিঠু বলল— ‘সবার সামনেই ঋতু ওঁর সঙ্গে যা করে না, আমার তো কষে থাপ্পড় মারতে ইচ্ছে করে। উনিও তো প্রশ্রয় দেন। ছিঃ।’…এখন আমি কী করব মা?’

    ‘কি বিষয়ে?’

    ‘নাটকটা। নাটকটা করতে আমার খুব ভালো লাগছে। কিন্তু ওই ব্যাপারটা…আমার ঘেন্না করছে।’

    ‘কটা শো আছে?’

    ‘চার পাঁচটা এ দফায়।’

    ‘এগুলো করে নে। তারপর আর যাস না।’

    মিঠুর চোখ ছলছল করছে। সে ঢোঁক গিলছে। অভিনয়ে তার নেশা লেগে গেছে এখন। একটু পরে সে বলল, ‘মাসিদের, মানে ঋতুর মা বাবাকে আমি কী বলব!’

     

    আরও দেখুন
    পিডিএফ
    বাংলা বইয়ের উপহার কার্ড
    PDF
    বাংলা ডিকশনারি অ্যাপ
    অনলাইন বুকস্টোর
    লাইব্রেরি
    ডিজিটাল বই
    বই ডাউনলোড
    বাংলা বই
    বাংলা ই-বুক রিডার

     

    ‘কেন? তোর সামনেই কি তোর বাড়ি থাকার কথা বলেছে?’

    ‘একদম প্রথম দিনেই বলল তো। তখন তো আমি জানি না ও এ রকম করবে। এখন তো আমিও ওর সঙ্গে মিথ্যের জালে জড়িয়ে পড়ছি।’

    একটু ভেবে অনুরাধা বললেন, ‘ঠিক আছে। আমি ভেবে দেখছি কী করতে পারি। তুই যা, জামা-কাপড় পাল্টে নে। হাত-মুখ পর্যন্ত ধুসনি মনে হচ্ছে!’

    মিঠু আস্তে আস্তে নিচে নেমে গেল। খাবার সময়ে দেখল মা ভীষণ গম্ভীর, অন্যমনস্ক। বাবা এক সময়ে বলল, ‘কী ব্যাপার রাধা? আজ যেন তোমায় কেমন দেখাচ্ছে!’

    ‘এমনি, শরীরটা ভালো লাগছে না।’

    বাবা উদ্বিগ্ন মুখে তাকাল। মা বলল, ‘তেমন কিছু না। ঠিক হয়ে যাবে।’ মিঠু মনে মনে ভাবল কথাগুলো সে মাকে না বললেও পারত। সে শিগগিরই অনার্স গ্র্যাজুয়েট হয়ে যাবে। ক্ল্যাসিক গল্প, উপন্যাস, নাটকের মেয়েদের থেকে সে বয়সে বড়। মাকে না ভাবিয়ে এই সমস্যাটার সমাধান সে করতে পারত না! একটু ভাবতে হত। সাহসের দরকার হত। আসলে ছোটবেলায় কিছু হলেই যেমন সে মায়ের কাছে ছুটে যেত, এখনও তাই-ই যাচ্ছে। মা তার খুব বন্ধু সন্দেহ নেই। কিন্তু মা অনেক সময়েই তাকে নিজস্ব বুদ্ধিতে চলার ইঙ্গিত দিয়ে থাকে। ঠিকই করে।

     

    আরও দেখুন
    পিডিএফ
    বইয়ের
    গ্রন্থাগার
    বাংলা বই
    স্বাস্থ্য টিপস
    Books
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    লেখকের বই
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    ডিকশনারি

     

    পরদিন সকাল এগারোটা নাগাদ সে ঋতুকে ফোন করল। ভেঙ্কটের বাড়ি থেকে গৌতম ফোন করেছিল ওদের গেট টুগেদারটা হচ্ছে না। ভেঙ্কটের টাইফয়েড। খবরটা সে ঋতুকে রিহার্স্যালে দেয়নি। সুতরাং এই একটা অজুহাত আছে।

    ‘ঋতু আছে?’

    ‘কে বলছ?’

    ‘আমি মিঠু।’

    ‘মিঠু? সে কী? ঋতু তো তোমাদের বাড়িতেই!’

    ‘এখনও ফেরেনি?’ খুব শান্ত গলায় মিঠু বলল। যদিও তার কান ভীষণ গরম, ‘একটা দরকার ছিল।’ সে ফোন রেখে দিল। ঋতুটা ভেবেছে কী? এগারোটা বেজে গেল। এখনও বেপাত্তা।

    সাড়ে বারোটার পর ঋতু ফোন করল।

     

    আরও দেখুন
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    বই
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    বাংলা সাহিত্য
    ই-বই সাবস্ক্রিপশন
    বাংলা গানের লিরিক্স বই
    PDF বই
    ডিজিটাল বই
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    রেসিপি বই

     

    ‘আমি ঋতু বলছি। মিঠু তোর ব্যাপার কী? ফট করে বাড়িতে ফোন করে আমায় চেয়েছিস। জেরায় জেরায় অস্থির হয়ে যাচ্ছি। আমি তো এসেই বলেছি মিঠুদের বাড়ি থেকে খেয়ে এসেছি।’

    মিঠু শুনল কিছুক্ষণ। ঋতু খুব উত্তেজিত, বোঝাই যাচ্ছে। সে গম্ভীর ভাবে বলল, ‘দরকার ছিল। ভেঙ্কটের বাড়ির পার্টিটা ওই দিন হচ্ছে না। ওর টাইফয়েড।’

    ‘লেট ভেঙ্কট গো টু হেল। বাজে ব্যাপার সব। তুই কেন এই নিয়ে ফোন করতে গেলি?’

    ‘আমাদের বন্ধুদের একজনের সিরিয়াস অসুখ, এটাকে বাজে মনে করিনি প্রথম কথা, দ্বিতীয় কথা, তুমি তো আমার বাড়ি ছিলেও না, খেয়েও যাওনি, খাবার কথাও ছিল না।’

    ‘হোয়াট ডু ইউ মীন?’

    ‘ওনলি দিস যে তুমি সারা রাত্তির বাইরে কাটিয়ে দুপুরে বারোটায় বাড়ি ফিরবে আর আমি তোমার অ্যালিবাই খাড়া করব বসে বসে— এমন কোনও বোঝাপড়া আমাদের মধ্যে হয়নি। খোলাখুলি কথাটা হলে তখনই আমার আপত্তি জানিয়ে দিতাম। লজ্জা হওয়া উচিত তোমার।’

     

    আরও দেখুন
    ই-বই পড়ুন
    বইয়ের
    Library
    বই
    বাংলা সাহিত্যের কোর্স
    লাইব্রেরি
    Books
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    বই ডাউনলোড
    স্বাস্থ্য টিপস

     

    ‘কী বললি? লজ্জা? লজ্জা হওয়া উচিত? কেন? আই লাভ পার্থপ্রতিম। হী লাভস মী। তোর কি হিংসে হচ্ছে?’

    ঋতুর সোজাসুজি স্বীকারোক্তিটা মিঠুর কানের কাছে একটা বোমার মতো ফেটে গিয়েছিল। সে অনেক কষ্টে আত্মসংবরণ করে বলল— ‘হিংসে? কিসের জন্যে?’

    ‘জানিস না? একটা এ ক্লাস ট্যালেন্টেড লোকের কাছ থেকে মনোযোগ না পেলে হিংসে হয়? নিজের অ্যাক্টিং-এর চেয়ে অন্যের অ্যাক্টিং বেটার হলেও হিংসে হয়। জানতিস না বুঝি? জেনে রাখ’ ঋতুর গলা হিস হিস করছে।

    ‘তুইও জেনে রাখ’, মিঠু এখন চেঁচাচ্ছে, ‘বাবার বয়সী একটা লোকের কাছ থেকে তোর পদ্ধতিতে মনোযোগ আদায় করার কথা আমি কল্পনাও করতে পারি না। তোকে মনে করিয়ে দিচ্ছি ঋতু। তুই নিকির ভূমিকায় অভিনয় করছিস। অভিনয়। ওটা অভিনয়। আর কত ভালো অভিনয় তুই করছিস সে নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই। আমি তোদের ওই নোংরা রিহার্স্যাল-রুমে আর যাচ্ছি না, যাচ্ছি না।’

    ‘অত ঝগড়া করছিস কার সঙ্গে?’ মা পেছনে এসে দাঁড়িয়েছে। ঘুরে দাঁড়িয়ে মিঠু দেখল মায়ের পাশে পার্থপ্রতিম। সে তাঁকে উপেক্ষা করে মায়ের দিকে তাকাল, বলল, ‘ঋতুর সঙ্গে।’ তার পর পার্থপ্রতিমের দিকে ফিরে, মুখের দিকে না চেয়ে বলল, ‘শেষ কথাগুলো নিশ্চয়ই শুনেছ। আমি নাটক করছি না।’

     

    আরও দেখুন
    Library
    বাংলা বইয়ের উপহার কার্ড
    বাংলা বই
    ই-বই সাবস্ক্রিপশন
    বইয়ের
    PDF
    অনলাইনে বই
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বই ডাউনলোড
    বাংলা ডিকশনারি অ্যাপ

     

    ‘সে কী? এখন এই শেষ মুহূর্তে? মিঠু বলছিস কী? অলরেডি তোর কাদম্বিনী খুব সুখ্যাতি পেয়েছে। শোন প্লিজ।’ পার্থপ্রতিম এগিয়ে আসছেন। মানুষটা বিরাট। মিঠু তাঁর কাঁধ পর্যন্তও পৌঁছয় না। মানুষটার একটা অদ্ভুত আকর্ষণ বরাবর ছিল। মিঠু তাঁকে কাকু বলে জানে, কিন্তু বেশির ভাগ সময়েই নামটা ধরতে হয়। পুরো নাম। উনি বলেন আমার পরিচয় আমি পার্থপ্রতিম, এই নাম ধরেই আমায় ডাকতে হবে। মিঠু পার্থপ্রতিমের হাতটা তার কাঁধের ওপর থেকে সরিয়ে দিল, বলল, ‘তুমি আমাদের বাড়ি আর আসবে না।’ বলতে বলতে তার কান্না পেয়ে গেল। কারণ ছেলেবেলায় যে সদাহাস্যময়, রহস্যে-ভরা, মুঠোয় চকোলেট, পকেটে-ছবি মানুষটির সঙ্গে তার পরিচয় সেই মানুষটাই এখন তার সামনে দাঁড়িয়ে। কিন্তু তাঁর অন্য মুখ সে দেখেছে। শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসার সেই মূর্তিটা এখন তার সামনে খান খান হয়ে ভেঙে পড়ছে। তার চেনা পার্থপ্রতিম একটা কিংবদন্তী। একটা মিথ্যেকে সে ভালোবেসেছিল।

    কান্নাটাকে প্রাণপণে গিলে নিয়ে মিঠু সিঁড়ির কাছে দৌড়ে গেল। চটি পায়ে গলালো। হলুদ দোপাট্টা পেছন দিকে উড়ছে, সে সিঁড়ি বেয়ে তরতর করে নেমে দৃষ্টির বাইরে চলে গেল। সদর দরজাটা টেনে বন্ধ করে দেবার শব্দ হল।

    মুখের ওপর কালো ছায়া, পার্থপ্রতিম আস্তে আস্তে বললেন, ‘রাধা, তুইও কি এবার আমায় তাড়িয়ে দিবি? তোর মেয়ের মতো।’

     

    আরও দেখুন
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    গল্প, কবিতা
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    বাংলা হস্তলিপি কুইল
    বাংলা বই
    উপন্যাস সংগ্রহ
    PDF
    বাংলা ডিকশনারি অ্যাপ
    ই-বই সাবস্ক্রিপশন
    অনলাইনে বই

     

    অনুরাধা বললেন, ‘তুমি তো ওকে বাধ্য করলে পার্থপ্রতিম। মিঠুকে আমি এত রেগে যেতে, এত বিচলিত হতে কক্ষণো দেখিনি। বুঝতেই পারছ এই জন্যেই তোমায় ডেকেছিলুম। পার্থ···ঋতু আমার মেয়ের বন্ধু···আমি···’ অনুরাধা আর কিছুই বলতে পারলেন না। লবণের স্তম্ভের মতো দাঁড়িয়ে রইলেন।

    ‘তুই তো জানিসই আমি একটা পাগল-ছাগল, বা শয়তান। শয়তানও বলতে পারিস। জানিস তো আমি ভণ্ডামিতে বিশ্বাস করি না। সংযম-টংযম মানি না। আমার যখন যা ইচ্ছে হয় করি। মানে যা ভালো লাগে। কারুর ওপর কিছু আমি ইমপোজও করি না। কিন্তু রাধা এগুলো বোধ হয় আসল আমি নয়। কাজটা, আমার কাজটাই আসল। সেখানে কোনও অসংযম তোরা দেখতে পাবি না। আহ্ “কল্লোলিনীটা” কী ভালোবাসা দিয়ে করেছিলুম রে। মিঠুকে দিয়ে…ওহ’, পার্থপ্রতিম মাথাটা নাড়তে লাগলেন যন্ত্রণায়। সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছেন পার্থপ্রতিম, কয়েক ধাপ পেছনে অনুরাধা।

    ‘আচ্ছা এত মেয়ে, সব বয়সের, আমার কাছে এরকম পতঙ্গের মতন ছুটে আসে কেন বল তো! কী আছে আমার! ওই মেয়েটি ঋতুপর্ণা—এ লাভলি অ্যানিমল, কয়েকটা স্কেচ যা নিয়েছি না! ননকনফর্মিস্ট, কিন্তু কী সাপ্ল বডি!’

     

    আরও দেখুন
    বইয়ের
    নতুন বই
    বাংলা সাহিত্যের কোর্স
    গল্প, কবিতা
    স্বাস্থ্য টিপস
    বাংলা ই-বুক রিডার
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    গ্রন্থাগার
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    রেসিপি বই

     

    অনুরাধা বললেন, ‘এসব কথা আমি সইতে পারছি না পার্থ, আমার গায়ে জ্বালা ধরছে।’

    ঘুরে দাঁড়িয়ে পার্থপ্রতিম বললেন, ‘গায়ে জ্বালা ধরছে? বাঃ গুড সাইন!’

    ‘না, না,’ অনুরাধা বললেন, ‘আমি কিছুতেই ভুলতে পারছি না ও আমার মেয়ের বন্ধু, মেয়ের বন্ধু!’

    ‘মানে মেয়েও হতে পারত, এই তো!’ পার্থপ্রতিম মৃদু হেসে বললেন।

    ‘উঃ’, কানে আঙুল দিলেন অনুরাধা।

    ‘ঠারে-ঠোরে বলার চেয়ে সোজাসুজি বলাই তো ভালো’ পার্থপ্রতিম বললেন, ‘মিঠু তোর মেয়ে, আমারও তাই মেয়ে। কন্যা। কন্যাটি বড় হয়ে গেছে। খরশান। নিষেধাজ্ঞা জারি করে দিয়ে কেমন উন্নতগ্রীব রাজহংসীর মতো চলে গেল হলুদ পাখনা দুলিয়ে! এখন বড় হয়ে গেছে, নৈতিক বিচারগুলো করবার মতো বড় বলে মনে করছে নিজেকে। রাধা, ওকে আরো বড় হতে দিস। বাড়টা যেন ওপর থেকে কিছু চাপিয়ে বন্ধ করে দিস না। আরও বড় হলে, ও আমাকে পুরোপুরি মেনে নিতে না-ই পারুক, অন্তত বুঝতে পারবে। তখন হয়ত তোর মতই এক একটা পাকা চুল ঝিলিক দিচ্ছে মাথায়। তখন যদি দরজাটা খুলে দিয়ে বলে আবার—অনেক দিন আসোনি কাকু, এসো…আহ্!’

     

    আরও দেখুন
    বাংলা রান্নার রেসিপি বই
    রেসিপি বই
    বাংলা হস্তলিপি কুইল
    বাংলা অডিওবুক
    ই-বই সাবস্ক্রিপশন
    বই পড়ুন
    বইয়ের
    বই ডাউনলোড
    লেখকের বই
    বাংলা ক্যালিগ্রাফি কালি

     

    সদর দরজাটা মাথা একুট নিচু করে পার হলেন পার্থপ্রতিম। দরজাটা যথেষ্ট উঁচুই। কিন্তু তাঁর এরকমই অভ্যাস। কাঠবাদাম গাছটার পাশে একবার দাঁড়ালেন। খুন-খারাপি রঙের পাতাগুলো মনোযোগ দিয়ে দেখলেন, তারপর রাস্তাটা দ্রুত পার হয়ে একটা বাঁক ফিরে চলে গেলেন জ্বলন্ত রোদের মধ্যে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅমৃতা – বাণী বসু
    Next Article উত্তরসাধক – বাণী বসু

    Related Articles

    বাণী বসু

    নূহর নৌকা – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    ছোটোগল্প – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    অন্তর্ঘাত – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খনামিহিরের ঢিপি – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খারাপ ছেলে – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    মোহানা – বাণী বসু

    November 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }