Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কমলা কেমন আছে – গৌরকিশোর ঘোষ

    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী) এক পাতা গল্প156 Mins Read0
    ⤶ ⤷

    বিকাশের রূপকথা

    দুজনে চুপ করে বসে ছিল। বিকাশের মুখখানায় কে যেন কালি ঢেলে দিয়েছে। এই দু’দিনেই বিকাশ একেবারে চুপসে গিয়েছে আরও। পুলিশ অফিসার যিনি এসেছিলেন তিনি চলে গিয়েছেন প্রায় ঘন্টা চারেক হল। হুইল চেয়ারটায় বসে আছে কমলা। বিকাশ খাটে বালিসে হেলান দিয়ে বসে। এখনও পর্যন্ত কিছু খায়নি বিকাশ। কিছুই খেল না। পুলিশ অফিসার চলে যাবার পর একবার শুধু বলেছিল, সুকুমার মারা গিয়েছে কমলা।

    তাকে শনাক্ত করার জন্যই তোমাকে নিয়ে গিয়েছিল?

    বিকাশ আর কথা বলেনি। শুধু মাথা ঝাঁকিয়ে কমলার প্রশ্নের উত্তর দিয়েছিল, হ্যাঁ।

    তারপর থেকে বিকাশ চুপ। ঘড়িতে টং করে একটা বাজল।

    বিকাশ, চা খাবে?

    কমলা খুব নরম গলায় জিজ্ঞেস করল। বিকাশ যেন একটা ঘোরের মধ্যে ছিল। কমলার কথা শুনে সে যেন সংবিৎ ফিরে পেল।

    চা! খাব। তার আগে একটু জল খাওয়াও।

    কমলা কুঁজো থেকে এক গ্লাস জল বিকাশকে এনে দিল। বিকাশ ঢকঢক করে সেটুকু খেয়ে ফেলল।

    আরও একটু দাও।

    কমলা বিকাশকে আরেক গ্লাস জল দিল। বিকাশ আরও খানিকটা জল খেয়ে গেলাসটা নিজেই নামিয়ে রাখল।

    গুলিটা একেবারে সুকুমারের বুক ফুঁড়ে বেরিয়ে গিয়েছে। পয়েন্ট ব্ল্যাংক ফায়ার। সঙ্গে সঙ্গে মৃত্যু।

    বিকাশ, তুমি কিছু খাবে? খেয়ে নাও না এখন?

    কিছু খেতে ইচ্ছে নেই কমলা। তুমি একটু চা খাওয়াও।

    শুধু চা, বিকাশ?

    খিদে নেই কমলা। চা খাব শুধু।

    কমলা নীচে গিয়ে দু’কাপ করে উপরে এনে দেখে বিকাশ দু’হাতে মুখ ঢেকে বসে আছে। টেবিলের উপর চায়ের কাপ দুটো রাখার শব্দে বিকাশ মুখ তুলে চাইল।

    তোমার কি ঘুম ভাল হয়নি বিকাশ?

    ঘুমুতেই তো পারছিনে কমলা। চোখ বুজলেই মর্গে দেখা সুকুমারের চেহারাটা চোখে ভেসে উঠছে। মগটা কী বীভৎস!

    বিকাশ চায়ের কাপে চুমুক দিল।

    বিয়ের ক’দিন আগে আমাদের বাড়িতে সুকুমার এসে হাজির। ওকে দেখে তো বাড়িতে ত্রাসের সঞ্চার হল। দাদা সদ্য সরকারি অফিসার হয়েছে। দাদা তো হুলুস্থুলু বাধিয়ে দিল। যেন তক্ষুনি পুলিশে খবর দেবে। সুকুমার শান্ত ভাবে তাকে থামাল। বলল, বিকাশের বিয়ে। শুনে ওকে দেখতে এলাম বিমানদা। কোনও ক্ষতি হবে না। আমি থাকবও না। এক্ষুনি চলে যাব। আমরা দুজন একা হতেই সুকুমার বলল, বিয়ে করছিস? অ্যাঁ? কাজটা ভাল করছিস কি? জানিস তো পুলিশের খাতায় নাম থাকলে, কখন যে কী হয়ে যায় আমাদের জীবনে তার ঠিক নেই। একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যেতে পারে, বিকাশ। ভেবে দেখেছিস সে কথা! আমাদের কত ছেলের কত পরিবারই কোথায় ভেসে চলে গিয়েছে।

    বিকাশ চুপ করে গেল। কয়েক চুমুক চা খেল।

    যা করিস, ভেবেচিন্তে করিস। বিকাশ, বিয়েটা ছেলেখেলা নয়। এই কথা বলে বেরিয়ে গেল সুকুমার। দাদাকে ঠাট্টা করে বলে গেল, এই দেখুন বিমানদা, সত্যি‍ই চলে যাচ্ছি। আপনার ভির্মি খাবার দরকার নেই। কোথায় পোস্টিংটা হল? পশ্চিমবাংলায় নাকি? দাদা উত্তর দিল না। অমার বোন নীলি বলে দিল, দাদা দিল্লি যাচ্ছে। সুকুমার ওকে বলল, তুই কোথায় যাচ্ছিস নীলি? ধাপধাড়া গোবিন্দপুর। নাম শুনেছ, সুকুমারদা? বেশ বিখ্যাত জায়গা নীলি। তা কবে বিদেয় করছে তোকে? নীলি বলল, কেন, তুমি মজা দেখতে আসবে? সুকুমার বলল, আসতাম তো। কিন্তু বিমানদা হার্টফেল করে যদি? হাসতে হাসতে সুকুমার আমাদের বাড়ি থেকে চলে গিয়েছিল। তখনই ওর নামে চার-পাঁচটা হুলিয়া।

    বিকাশ উদাস ভাবে বাইরের চেয়ে রইল।

    চা বোধ হয় ঠাণ্ডা হয়ে গেল বিকাশ। আবার করে আনি।

    তারপর আবার ওর সঙ্গে দেখা হল কমলা, পরশু রাতে মর্গে।

    কমলা উঠতে যাচ্ছিল। বসে পড়ল।

    ধুতি-পাঞ্জাবি পরে ছিল। ধুতি-পাঞ্জাবি পরতে আমি আর কখনও দেখিনি ওকে।

    ওকে দেখে কেমন যেন অপরিচিত, কেমন যেন ব্যবসাদার-ব্যবসাদার বলে মনে হচ্ছিল।

    তোমার কাছ থেকে তো ওরা ওর নামটা জানতে চেয়েছিল, তাই না বিকাশ?

    ওর একার নয়। আরও কয়েক জনের। যার মধ্যে কাউকে কাউকে আমি চিনতামই না। তবে হ্যাঁ, সুকুমারই ছিল ওদের মেইন টারগেট।

    ওকে বাঁচাবার জন্যই তুমি তোমার শরীরটাকে বরবাদ করলে বিকাশ।

    ও তো আমার বন্ধু কমলা। কাউকে বাঁচানো বা না-বাঁচানো, ব্যাপারটা তো ঠিক ও ভাবে ঘটে না, মানে ঘটেনি। ওকে বাঁচিয়েছি কি নিজেকে বাঁচিয়েছি, আজ আর সে কথা তোলার মানেই হয় না। কারণ শেষ পর্যন্ত তো সবই নিরর্থক হয়ে গেল। ওর চিতার সামনে দাঁড়িয়ে এই কথাই আমার মনে হয়েছে। আমি ওকে পুড়িয়ে তবে ফিরেছি। সুকুমার আগুনে পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু আমাদের রূপকথাটাকে কিছুতেই পোড়ানও গেল না।

    রূপকথা?

    হ্যাঁ, রূপকথা। সুকুমারকে যখন চিতায় শুইয়ে আগুন দেওয়া হল, আমার মনে হল, তখনও ওর ঠোঁট দুটো নড়ছে, কমলা। সুকুমার একটা গান গাইত, কখনও ইংরাজিতে, কখনও বাংলায়। আমার মনে হল সুকুমার যেন সেই গানটাই গাইতে শুরু করেছে। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন, এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস আমরা জয় করব একদিন। এই হচ্ছে সেই রূপকথা কমলা। আমি দেখলাম, এ বিশ্বাসটা এখনও আমার মনে ভর করে আছে। অ্যামিবিক ডিসেন্ট্রি যেমন, একবার শরীরে ঢুকলে আর ওকে বের করা যায় না, এই রূপকথাটাও তেমন কমলা। ওকে মন থেকে বের করা শক্ত।

    বিকাশ আবার স্মৃতির মধ্যে ডুব দিল।

    যেন স্বপ্নের ঘোরেই বিকাশ বলে যেতে লাগল, পুলিশ এবার আশ্চর্য ভাল ব্যবহার করেছে। আমাকে এখান থেকে বর্ধমানে ওরা নিয়ে গেল প্রথমে। প্রথমেই মর্গে। আমি ওকে শনাক্ত করে দিলাম। আমাকে ওরা সেই রাতে একজন পুলিশ অফিসারের বাড়িতে নিয়ে রাখল কমলা। ভদ্রলোকের স্ত্রী আমাকে তুমি যেমন ভাবে রেখেছ সেই রকম যত্ন করে গেলেন। কাল ভোরে কলকাতায় গেলাম ওদের সঙ্গে। এস বি পুলিশ রেল পুলিশের কথায় আস্থা রাখতে পারেনি। তাই খুঁজে পেতে আমাকে নিয়ে গিয়ে শনাক্ত করিয়েছে। সুকুমারের পরিবারের কাউকে খুঁজে পাওয়া গেল না। আশ্চর্য, কাল পুলিশের সঙ্গে আমিও তন্নতন্ন করে তাদের ঠিকানা খুঁজে বেড়িয়েছি। বডিটা ওদের কারওর হাতে তুলে দেব বলে। পরিবারটা যে কোথায় ছিটকে পড়ল! কোনও পাত্তা করাই গেল না। তখন আমি এস বি অফিসারকে অনুরোধ করলাম, এই গরমে সুকুমারের বডিটাকে মর্গে ফেলে না রেখে দাহ করে দিন। ওঁরা রাজি হলেন। আমাকেও সঙ্গে রাখলেন। কাল সেই কারণেই ফিরতে পারিনি কমলা। যে ভাবে পুলিশ সুকুমারের শেষ কাজ সম্পন্ন করল, আমার তো দেখে মনে হল, ওরা সুকুমারকে যথেষ্ট শ্রদ্ধাই দেখাল কমলা। সত্যি বলতে কি, পুলিশের কাছ থেকে এ রকম ব্যবহার সুকুমার পাবে, এটা আমি আশা করিনি।

    তোমার পরিবারের কাউকে খোঁজ করোনি বিকাশ?

    আমি যখন জেল হাজতে তখন আমার বাবা মারা যান। তোমাকে কি আমি সে কথা বলিনি কমলা?

    না।

    বাবার কাজের সময় আমি যাইনি। যেতে পারতাম কি না, তা জানিনে, কিন্তু প্যারোল নেবার আমি কোনও চেষ্টা করিনি।

    কমলা চুপ করে কথাটা শুনে গেল।

    কেন, শুনবে?

    কমলা বিকাশের মুখের দিকে চেয়ে রইল।

    বাবার মৃত্যুর খবরটা পেয়েছিলাম ছাপা কার্ডে। দাদার বুদ্ধি। ও আমার চাইতেও ভিতু। সরকারি অফিসার তো। তাই ওর এত ভয়।

    কমলার মুখের দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিকাশ একটু হাসল। তার হাসিতে তিক্ততা ছড়িয়ে পড়ল।

    রাইটারস বিল্ডিংসের সামনে যে ট্রাফিক লাইট, সেখানে কাল দাদার সঙ্গে দেখা হয়েছিল। দাদা যে গাড়িতে বসে ছিল, আমাদের গাড়িটা তার গা ঘেঁষে দাঁড়িয়েছিল। আমাকে পুলিশের গাড়িতে দেখেই দাদার চোখ গোল হয়ে গেল। তৎক্ষণাৎ সে মুখ ঘুরিয়ে বসে থাকল। সুকুমার হলে কী করত জানো?

    কমলা বিকাশের দিকে চেয়ে থাকল।

    সুকুমার চেঁচিয়ে বলে উঠত, এই যে বিমানদা, ভাল তো? লোককে অপ্রস্তুত করতে ওর জুড়ি ছিল না।

    তুমি কেন কথা বললে না বিকাশ?

    সুকুমারের সঙ্গে আমার ঐখানেই তফাত কমলা। ও যা পারত আমি তা করতে পারিনে। সুকুমারের ছবি দেখবে কমলা? এই দেখো। পুলিশের কাছ থেকে চেয়ে এনেছি।

    কমলা ছবিটা দেখে থ মেরে বসে থাকল। তারপর ছবিটা বিকাশের হাতে ফেরত দিয়ে দিল। কমলা দেখল তার হাতটা কাঁপতে লেগেছে।

    বিকাশ সেটা লক্ষ করল না। সে ছবিটাকে নিয়ে বেশ মনোযোগ দিয়ে দেখতে লাগল। ছবির দিকে চোখ রেখে বিকাশ বলতে গেল, দ্যাখো কমলা, সুকুমারের মুখে কিন্তু…

    বিকাশ, এই লোকটাই…সেদিন…আমাকে…ট্রেনে…এই লোকটাই…

    বিকাশের হাত থেকে ছবিটা মেঝেয় পড়ে গেল।

    না কমলা! না!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleদাসত্ব নয়, স্বাধীনতা – গৌরকিশোর ঘোষ
    Next Article এক ধরনের বিপন্নতা – গৌরকিশোর ঘোষ

    Related Articles

    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)

    প্রবন্ধ সংগ্রহ – অম্লান দত্ত

    August 8, 2025
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)

    এই দাহ – গৌরকিশোর ঘোষ

    August 8, 2025
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)

    জল পড়ে পাতা নড়ে – গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)

    August 8, 2025
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)

    মনের বাঘ – গৌরকিশোর ঘোষ

    August 8, 2025
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)

    গড়িয়াহাট ব্রিজের উপর থেকে, দুজনে – গৌরকিশোর ঘোষ

    August 8, 2025
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)

    প্রতিবেশী – গৌরকিশোর ঘোষ

    August 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }