Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মানবজমিন – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    August 7, 2026

    কড়িখেলা – সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

    August 7, 2026

    নীললোহিতের চোখের সামনে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    এক ধরনের বিপন্নতা – গৌরকিশোর ঘোষ

    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী) এক পাতা গল্প175 Mins Read0
    ⤷

    এক ধরনের বিপন্নতা – ১

    এক

    ১

    অকস্মাৎ অন্ধকার হয়ে গেল। লোডশেডিং। তবু তার সামনে খোলা টাইপ করা চিঠিটা যেন জ্বলজ্বল করতে থাকল।

    কোম্পানি আনন্দের সহিত জানাইতেছে যে আপনাকে একজিউটিভ স্তরে উন্নীত করা হইল। এই নির্দেশ আগামী কাল হইতে বলবৎ হইবে। ইত্যাদি ইত্যাদি।

    এই বয়ানের সঙ্গে তাকে এখন থেকে কী কী সুবিধাদি দেওয়া হবে, তারও ফিরিস্তি বিশদভাবে দেওয়া আছে। সেই অন্ধকারের মধ্যেও মনে মনে গড়গড় করে সে-সব পড়ে গেল। কেউ মোমবাতি জ্বেলে দিয়ে গেল না। কেন না কেউ নেই। অফিসের ছুটি হয়ে গিয়েছে। একজিকিউটিভদের ঘরে অবশ্য মোমবাতি দেওয়া হয় না। এক ধরনের উজ্জ্বল ব্যাটারি-আলো সে-ঘরে জ্বলতে সে দেখেছে। কাল থেকে তার ঘর কখনই অন্ধকার হবে না। ভাবতেই তার কেমন অস্বস্তি বোধ হল। নিছকই অস্বস্তি। এমন ব্যাপারে সে অভ্যস্ত নয়। এই তবে শুরু? অসহায়ভাবে সে অন্ধকারকেই জিজ্ঞেস করল যেন।

    চিঠিখানা, সে টেবিলের দিকে চেয়ে দেখল, ততক্ষণে অন্ধকারে মিলিয়ে গিয়েছে! করবী তাকে আজ একটু তাড়াতাড়ি ফিরতে বলেছিল। তার নিজেরও কিছু কেনাকাটা ছিল। একটু ভাল দোকানমাত্রেই সাতটা সাড়ে সাতটার মধ্যে ঝাঁপ ফেলে দিচ্ছে আজকাল। গা এলিয়ে কেনাকাটা করা যায় না। ব্যাপারটা তাকে প্রতিদিন পীড়া দেয়। কিন্তু উপায় কী? এ হচ্ছে সময়ের ঘাড়ধাক্কা, এ তাকে খেতেই হবে। সে কেমন বিপন্ন হয়ে উঠল।

    ভোম্বল, চকোলেট ভুলবি না কিন্তু।

    কী হচ্ছে রুবি! বলেছি না, এখন বড় হয়েছ, গুরুজনকে সম্মান করে কথা কইবে। এখন তুই-ফুই কী? ও না তোমার বাপের বয়সী?

    যে মেয়ে বাবাকে ভালবাসে মা, সেই মেয়ে আদর করে তার বাবার সঙ্গে তুই-তোকারি করলে দোষ কী?

    অতঃপর করবী লাল হয়ে চুপ করে গেল। তার দিকে বিপন্ন হয়ে চাইল। আর হাতে ঘড়ি আঁটতে-আঁটতে রুবি ছুটল মেডিকেল কলেজে। আর বেরুবার মুখে করবী তাকে বলল, একটু তাড়াতাড়ি ফিরতে পারবে? জরুরি কথা আছে।

    ওর ঘড়িতে রেডিয়াম নেই। বুঝতে পারল না ঠিক ক’টা বাজে। পুরনো হাতঘড়ি। এর মেরামতের পিছনে খরচ যা পড়েছে তা দিয়ে কবেই ভাল ঘড়ি কেনা যেত। কিন্তু ঘটনা এই যে, নতুন ঘড়ি কেনা হয়নি। কাজেই পুরনো ঘড়ির মেরামত খরচ আরও বেড়েই চলেছে।

    আসলে এটা এক ধরনের অভ্যাস। জের টেনে যাওয়ার অভ্যাস। মানুষের জীবনে, সে এবার দার্শনিক হল, হিসাবের খাতা একবারই খোলা যায়। জের টেনে চলাই মানুষের নিয়তি।

    সেই অন্ধকার ঘরের স্তব্ধতা ভেঙে টেলিফোন বেজে উঠতেই সে চমকে উঠল। একটু অবাক লাগল তার। তা হলে যন্ত্রসভ্যতার প্রাণ কলকাতায় এখনও ধুকপুক করছে! তার মানে কলকাতা চলছে! বা! তারিফ করল সে। ফোনটা তুলল না। তাকে এখন কে টেলিফোন করবে? এখানে? অবশ্যই রং নাম্বার। কিছুক্ষণ শব্দ করে আপনা থেকেই স্তব্ধ হয়ে গেল সেটা। হঠাৎ মনে হল তুললেই হত রিসিভারটা। হোক না রং নাম্বার। তবু তো এই নিঃসাড় অন্ধকারে মানুষের গলাটা শোনা যেত। হঠাৎ তার মনে হল তবে কি তার মনে ভয় জমছে?

    এবার সে উঠবার তাগিদ অনুভব করল। রাস্তার ভিড় নিশ্চয়ই এতক্ষণে কিঞ্চিৎ পাতলা হয়েছে। অতএব যানবাহনে একটু চেষ্টা করলে হয়ত ওঠা যেতে পারে। সে যে রোজ আটটায় অফিসে আসে আর দেরি করে ফেরে তা কাজ দেখাবার জন্য তত নয়, যত ভিড় এড়াবার জন্য। একটানা তেইশ বছর এই তার রুটিন। যেমন সে তার ঘড়িটা বদলাতে পারেনি, তেমনি এই রুটিনও সে বদলাতে পারেনি। এখন কি তার এই অভ্যাসেও ঘা পড়বে? একজিকিউটিভদের ঘরে যেমন ব্যাটারি-আলো, তেমনি তাদের রাহা খরচ বাবদ ভাতারও বরাদ্দ আছে। ট্যাকসি চড়বে সে? মিনিবাস ধরবে? তবে কি সে সকাল সকাল বাড়ি ফিরতে পারবে? ফিরে কী করবে? কেন, তার কি কোনও আপনজন নেই? তাদের সঙ্গে সময় কাটাতে চায় না সে? শুধু অফিসে আসা আর বাড়িতে ফেরা, এর মধ্যে ঘোরাফেরা করেই তার জীবনটা সে কাটিয়ে দেবে? না, তা কেন? সাধারণ আর পাঁচটা লোক যেমনভাবে জীবন কাটায়, সেও তা-ই করতে চায়। তা-ই তো করে। আপনজন নেই তার কে বললে? কেন, রুবি? তার মা করবী? আপনজন বলতে রুবির কথাই আগে মনে আসে। রুবি তার প্রাণ। রুবিই তাকে বেঁধেছে। করবীর কথা জানে না। রুবি যেমন তাকে প্রথম দর্শনেই ভালবেসে ফেলেছে, তেমনি সেও রুবিকে।

    দু বছরের রুবি তাকে দেখামাত্র তার কোলে ঝাঁপিয়ে পড়েছিল করবীর কোল থেকে। গলা জড়িয়ে ধরে বলেছিল, বাবা, হামি।

    করবী অপ্রস্তুত। সেও বেশ বিব্রত। কিন্তু রুবি তার বুকে উঠে কেমন যেন এক তোলপাড় ঘটিয়ে দিল। সে পরম আদরে রুবির গালে একটা চুমু খেল।

    বাবা, হামি? আরেকটা গাল রুবি বাড়িয়ে দিল।

    আঃ রুবি, বিরক্ত কোরো না ওকে। এসো আমার কাছে। করবীর অস্বস্তি তার শোকসংহত কণ্ঠেও প্রকট হয়ে উঠেছিল।

    রুবি দু’ হাতে তার গলা জড়িয়ে বুকে বসে ছিল। কিছুতেই তার মায়ের ডাকে সাড়া দেয়নি। করবী বিপন্ন হয়ে বলেছিল, মেয়েটা বড় অবুঝ।

    আপনি ব্যস্ত হবেন না। ওকে আমার হাতে ছেড়ে দিন।

    রুবি শক্ত আশ্রয়ের মর্ম বুঝেছিল। বলল, বাবা, মা অবুচ্।

    করবীর মুখ লাল হয়ে উঠেছিল।

    করবী রুবিকে বাবা-ডাক ছাড়াতে পারেনি। বলেছিল, রুবি, উনি তোমার বাবা নন। ওকে মামা বলবে।

    রুবি কিছুতেই ওকে মামা বলতে চায়নি। তুমি কাল মামা?

    ও বলেছিল, আমি সিংহের মামা। সিংহের মামা ভোম্বলদাস।

    এটা রুবির পছন্দ হয়েছিল। সেই থেকে সে রুবির ভোম্বল। রুবি চকোলেট নিতে বলেছে। সর্বনাশ, নাহুমের দোকান আবার বন্ধ হয়ে যায়নি তো? হঠাৎ ওর উঠবার তাড়া পড়ে গেল। আস্তে আস্তে হাতড়ে সে টেবিলের উপর থেকে চিঠিখানা তুলে নিল। ভাঁজ করল পাটে পাটে, তারপর হাতড়ে হাতড়ে খামটাও খুঁজে পেল। খামের ভিতরে চিঠিটা পুরে সে বুক-পকেটে রাখল। তক্ষুনি আবার টেলিফোন বাজতে শুরু করল। একটু ইতস্তত করে টেলিফোন তুলতেই ওপার থেকে শমিতা সিনহার গলা বেজে উঠল। উনি মিস কি মিসেস সে জানে না। জানে উনি একজন একজিকিউটিভ।

    ‘হ্যালো–’

    কিন্তু উনি কেন ফোন করছেন?

    ‘হ্যালো।’ সে ঠিক স্বস্তি পাচ্ছে না। এ সময় উনি কোত্থেকে।

    ‘ও মা আপনি আছেন!

    ‘হ্যাঁ, এইবার উঠছি।

    ‘ভাগ্যিস, আরেকবার ট্রাই করলাম। একটু আগে রিং হয়ে গেল, অথচ কেউ ধরল না। তাই ভাবলাম, আপনি বুঝি চলে গিয়েছেন। তারপর ভাবলাম টেলিফোনের ব্যাপার তো, কোথায় বাজতে কোথায় বাজছে তার ঠিক কী! দেখি আরেকবার। তা ভাগ্যিস করেছিলাম। না হলে আজকের এমন একটা দিনে আপনাকে মিস করতাম তো?

    ‘এমন একটা দিনে! তার মানে?’

    ‘জানি জানি। খোদ বসের মুখ থেকে শুনেছি। কনগ্রাচুলেশনস।’

    ‘কী ব্যাপার? এই মহিলা কেন?’

    ‘কী ব্যাপার, ডিসটার্ব করলাম না কি?’

    আর দেরি করা উচিত হবে না। নাহুমরা দোকান বন্ধ করে দেবে। রুবি জানে সে চকোলেট চেয়েছে, কলকাতা রসাতলে গেলেও চকোলেট সে পাবে। ভোম্বলের কাছে আবদার করলে ভোম্বল সে আবদার রাখবেই, তাদের কুড়ি বছরের সম্পর্কের ইতিহাস এই রকম এক অটুট অবস্থার দৃঢ় বুনিয়াদের উপর দাঁড়িয়ে আছে। ভাবতেই পারে না, এর অন্যথা হবে।

    ‘না। এই ইয়ে। লোডশেডিং হয়েছে তো, কিছু দেখা যাচ্ছে না। টেবিল হাতড়াচ্ছি।’ জবাব দিয়েই সে বিরক্ত হল। নষ্ট করার মতো সময় তার হাতে নেই। তাকে এখন নিউ মার্কেটে ছুটতে হবে। যদিও সে তাড়াহুড়ো একদম পছন্দ করে না।

    ‘লোডশেডিং-এর মধ্যে অফিসে কী হাতড়াচ্ছেন? অফিস সিক্রেট পাচার করছেন না কি?”

    সে চমকে উঠল। এই অভিযোগের মানে কী? ওকে কি এই অফিসে সন্দেহ করা হয় না কি? যথেষ্ট শঙ্কিত হয়ে উঠল সে। হাতে টেলিফোন না থাকলে সে হয়তো এই মুহূর্তে একটা সিগারেট ধরাত। নাকি ভদ্রমহিলা ওর সঙ্গে রসিকতা করছেন? কিন্তু সামান্য পরিচিত অধস্তন একজনের সঙ্গে এই বা কোন ধরনের রসিকতা? তবে কি বস্ ওকে স্পাইগিরি করতে রেখেছে?

    ‘কী, ধরে ফেলেছি তো? কট রেড হ্যানডেড, অ্যাঁ?’

    ভদ্রমহিলা কি হাসছেন? ওর মনে হল শমিতা সিনহার গলার আওয়াজ একটু যেন হালকা শোনাল। দুম করে তার রাগ চড়ে গেল। এবং সে অবাক হল। তারও রাগ হয়। এই আশ্চর্য আবিষ্কারে সে নিজেই অভিভূত হয়ে গেল। এই অনুভূতির কথা সে তো প্রায় ভুলেই গিয়েছিল। এখন সে যেন তার আত্মনির্ভরতাও খুঁজে পেল। অফিস-সিক্রেট। আমার লোম! এই তেইশ বছর ধরে আমি যা নিয়ে ঘাঁটাঘাঁটি করছি তা শুধু বসের পোঁদ পৌঁছার কাজে লাগতে পারে, আর কিছুতে নয়, আর না হলে তা উইয়ে খায়। নিজের মনে খিস্তি করে সে খানিকটা হাল্কা হল।

    ‘ধরেছেন ঠিক। আমার হাতের মুঠোয় আস্ত একটা টেলিফোন।’

    শমিতার হাসির আওয়াজ এবার স্পষ্ট শোনা গেল। তা হলে রসিকতা। কিন্তু এই অবেলায় গায়ে পড়ে ভদ্রমহিলা তার সঙ্গে রসিকতা জমাতে চাইছেন কেন? মতলব কী?

    টেলিফোন ছেড়ে দেওয়াটা একটু আগে ওর কাছে যতটা জরুরি বলে মনে হচ্ছিল, ও দেখল এখন আর সেটা তত জরুরি বলে মনে হল না।

    ‘অফিস থেকে বলছেন?’

    ‘না। অফিস ছাড়াও আমার একটা ঠিকানা আছে।’ শমিতা হাসল। ‘বাড়ি থেকে বলছি।’

    বাড়ি থেকে বলছি, শমিতার এই কথা তাকে আবার নারভাস করে দিল। শমিতাকে সে ভাল জানে না। যদিও শমিতার এখনকার কথার ধরন দেখে মনে হতে পারে তারা বোধহয় খুবই ঘনিষ্ঠ। একটা ত্যাঁদড় পার্টির অ্যাকাউনট সংক্রান্ত কাগজপত্রের ব্যাপারে ওকে শমিতার প্রয়োজন হয়েছিল। সেই যা ওদের আলাপ। সেই কাজও চুকে গিয়েছে। ব্যস, তা হলে আজ এত গায়ে পড়ে আলাপ কেন?

    ‘হ্যালো!

    উদ্দেশ্যটা ঠিক ধরতে পারছে না। এ ধরনের ব্যাপারে সে কী করবে, চট করে বুঝতে পারে না। সে কি সাড়া দেবে, না, দেবে না?

    ‘বলুন।’

    ‘কী হল আপনার? কথা বলছেন না কেন? শরীর ভাল তো?’

    ‘ঠিক বুঝতে পারছি না।’

    ‘কী বুঝতে পারছেন না?’

    ‘আমার উপর হঠাৎ এত অনুগ্রহের কারণ কী।’

    শমিতা এবার চুপ করে গেল। সে ভাবল এবার শমিতা ফোন ছেড়ে দেবে। কিন্তু কানেকশন ছিন্ন হল না।

    ভারী গলায় শমিতা বলল, ‘কার অনুগ্রহের কথা বলছেন?”

    ‘আমি চিঠিখানার কথাই ভাবছি।’

    ‘তা-ই বলুন।’ শমিতা যেন হাঁফ ছেড়ে বাঁচল। হালকা সুরে বলল, ‘অনুগ্রহ ফনুগ্রহ নয়, ও নিয়ে অনর্থক মাথা ঘামাবেন না। এ হচ্ছে জসনের চয়েস। আপনার কাজ, অ্যাপটিচিউড, সব খতিয়ে দেখে জব্‌-কনসালটানট জব্‌সন বলে দিয়েছে মিডিয়া হ্যান্ডলিং-এর যা পোটেনশিয়ালিটি আপনার মধ্যে আছে তা ফাইভ স্টার একজিকিউটিভের মতো। ইন ফ্যাক্ট আপনি এখন বসের একজন টপ ফেভারিট, তা জানেন? কিন্তু আমার কী মনে হয় জানেন? ইউ হ্যাভ টু ইমপ্রুভ ইওর ম্যানারস। এক ভদ্রমহিলা আপনাকে এত বড় একটা খবরের জন্য অভিনন্দন জানালেন আর আপনি তা গেরাজ্যিই করলেন না। আমি সত্যিই খুব দুঃখ পেয়েছি।

    শমিতার যেন আরও কিছু বলার ছিল, হঠাৎ থেমে গেল। শমিতার গড়গড় করে বলে যাওয়া কথাগুলো তার মনে বিশেষ কোনও ছাপ রাখতে পারল না। অধিকাংশ কথারই সে মানে জানে না বা তার এতদিনের অভ্যস্ত কেরানি-জীবনের অভিজ্ঞতায় এ সবের কোনও প্রয়োজনও পড়েনি। ও যেটা বুঝতে পারল এবং বোঝার পর অস্বস্তি বোধ করতে লাগল সেটা এই যে, তার এতদিনের পোষা অভ্যাসে এবার প্রতি পদে ধাক্কা লাগবে। সে বেশ বিপন্ন বোধ করতে লাগল।

    ‘হ্যালো।’

    ‘বলুন।’

    ‘আপনি কি এখন ফ্রি আছেন?

    রুবির চকোলেট! সে ব্যস্ত হয়ে উঠল। সর্বনাশ! সে ভুলেই গিয়েছিল। এমন ব্যাপার আগে কখনও ঘটেনি। সাধারণত এসব কাজ সে সর্বদাই ধীরে-সুস্থে সারে। অফিসের ছুটির পর সবাই বেরিয়ে গেলে সে আগামী দিনের কাজকর্মগুলো একটা ফাইলে গুছিয়ে সকলের উপরে সেটা রাখে। তারপর তৃপ্তি সহকারে এক গ্লাস জল খায়। তারপর ধীরে-সুস্থে পথে বেরিয়ে পড়ে। বরদা বেয়ারা যতদিন না রিটায়ার করেছে ততদিন সে ঠিক সময় ঠিক জিনিসটা তার হাতের কাছে রেখে দিত। একদিনও কোনও জিনিস তার কাছে চাইতে হয়নি।

    ‘না। আজ বিশেষ কাজ আছে। এখুনি বেরুব।’

    তার পরে এল কীর্তিনিধি। সেও পুরনো লোক। ঘড়ির কাঁটার মতো কাজ করে গিয়েছে।

    ‘ও। আমি ভেবেছিলাম আপনি হয়ত ফ্রি আছেন।’

    তার পরে এল ভানুপ্রতাপ। ম্যাট্রিক পাশ।

    ‘আমারও এই সন্ধেটা ফ্রি ছিল। ভেবেছিলাম–‘

    সে একেবারে নতুন। তবে তাকে-

    ‘আমরা একসঙ্গে একটু বসে পরস্পরকে বুঝে নেব।’

    কাজ বোঝাতে তেমন অসুবিধে হয়নি।

    ‘আসল কথাটা বলি। বস্ আমাকে আর আপনাকে একটা নতুন অ্যাকাউনটে জুড়ে দিয়েছেন। অ্যাকাউনটটা বেশ বড়। পার্টি খুবই ত্যাঁদড়। একটা নিউজপেপার। অনেক হাত ফিরে এখানে এসেছে। আমাদের—’

    নিরুদ্বিগ্নভাবে সে অবসরের দিকে এগিয়ে যাচ্ছিল। আর কটা বছর পার করে দিতে পারলেই—

    ‘সাকসেসের উপর আমাদের কেরিয়ার নির্ভর করছে। সত্যি বলতে কী, আমি একটু নারভাস বোধ করছি। বস্ তো বলেন—’

    কেল্লা ফতে হত। রুটিন বাঁধা জীবনে কোনও ঝক্কি নেই। এমন সময় জক্‌সন— ‘বস্ তো বলেন, চিন্তা কোরো না। তোমার সঙ্গে—’

    হু ইজ জব্‌সন? তার মাথায় এই প্রশ্ন দড়াম করে ঘা মারল।

    ‘একেবারে ফাইভ স্টার লোক দিচ্ছি—’

    জসন তার উপর নজর দিল কেন? দুনিয়ায় কি লোকের এত অভাব পড়েছে?

    ‘আপনি আমার অবস্থা বুঝুন। একে অ্যাকাউনট একেবারে আনকোরা নতুন, তার উপর যাঁর সঙ্গে কাজ করব তিনি যে কেমন লোক তা-ই এখনও পর্যন্ত বুঝতে পারলাম না।’

    শমিতা মিষ্টি হাসির শব্দটা ওর দিকে ঠেলে দিল।

    ওর উদ্বেগ বাড়তে লাগল। সে কি এখন পাবে চকোলেট? তার জীবনে এইটেই সব চাইতে গুরুত্বপূর্ণ কাজ। আর সবই গৌণ।

    ‘কাল অফিসে কথা হবে।’ তার কণ্ঠস্বরে কি কিঞ্চিৎ তীক্ষ্ণতা ফুটে উঠল? ‘আপনি কটায় আসেন?

    শমিতা বলল, ‘নটায়। আপনি?”

    ‘আমি রোজ আটটায়।’

    ও, তা বেশ, আমি কাল আটটাতেই এসে হাজির হব। এখন ছাড়ি?’

    ‘শুনুন? সে একটু ভাবল।

    ‘কিছু বলবেন?’

    ‘আপনাকে ধন্যবাদ।

    শমিতা এবার জোরেই হাসল। ‘ইউ আর ওয়েলকাম। তারপর ফোন রেখে দিল।

    ২

    শীতল নিউ মার্কেট থেকে নাহুমের চকোলেট কিনে টালিগঞ্জের ট্রামে চেপে যখন বসল তখন একটু নিশ্চিন্ত হল। নিশ্চিন্ত এই কারণে যে, ট্রাম তার জীবনের মতো। কখনওই বেলাইনে চলে না। ট্রাম জীবনের মতো মানে এই নয় যে, তার জীবনটা সর্বদাই ট্রামের মতো ছক-বাঁধা সড়ক ধরে চলেছে। কিন্তু ট্রামের মতো বাঁধা নিয়মে চলাই তার জীবনের আদর্শ।

    শীতল দেখল তার পাশের লোকটা খিদিরপুরের টিকিট কাটল। যাক, খানিক পরেই জানালাটা পাওয়া যাবে তা হলে। সে মান্থলি দেখাল। একেবারে ডিপোয় গিয়ে নামবে। টালিগঞ্জের ট্রামে, বসে লোকে খিদিরপুরের টিকিট চাইছে, কিছুদিন আগে পর্যন্তও এই ঘটনা শীতলকে নাড়িয়ে দিত। আপনি ভুল ট্রামে উঠেছেন। আপনি খিদিরপুরের ট্রামে উঠুন। কিম্বা বেহালার। আর নয় তো কালীঘাট ভায়া মোমিনপুর। শীতল তার পাশের সহযাত্রীর দিকে চাইল। খিদিরপুরের যাত্রী। এখন আর সে বিচলিত বোধ করে না। টালিগঞ্জের ট্রাম এখন খিদিরপুর মোমিনপুর দিয়ে ঘুরে ঘুরে যায়। পাতাল রেলের জন্য চৌরঙ্গীর লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। তার মানে ট্রামকেও তার গতিপথ পালটাতে হয়?

    অবিশ্যি তার ফল এই হয়েছে যে, বাড়ি পৌঁছুতে এখন তার রোজই দেরি হচ্ছে এক ঘন্টা দেড় ঘন্টা। অনেক সময় আরও দেরি হয়ে যায়। ডিপো থেকে ওদের বাড়িটাও অনেকটা দূর। সাইকেল রিকশা যথেষ্ট পাওয়া যায়। কিন্তু শীতল মিনিট পনেরো-কুড়ির পথ ধীরে-সুস্থে হেঁটে মেরে দিতেই পছন্দ করে। আলো থাকলে রুবি জেগেই থাকে। বরাবর ওর এই স্বভাব। যতদিন ছোট ছিল, ততদিন খাট থেকে নেমে আসত। ঝাঁপিয়ে উঠত ওর কোলে। গলা জড়িয়ে ধরে হামি খেত। তারপর জিজ্ঞেস করত, কী এনেছিস, ভোম্বল? একটা আশ্চর্য পরিবর্তন ঘটিয়ে দিত রুবি। শীতলকে তাজা করে তুলত। সঙ্গে-সঙ্গে করবীর ধমকানি শুরু হত। ও কী অসভ্যতা রুবি। অ্যাঁ। মানুষটা সারাদিন পরে এল। একটু হাঁফ ছাড়তে দাও। ছিঃ। নামো। যত বড় হচ্ছ তত বোকা হচ্ছ। আর তোমারও বলিহারি! সারা গায়ে ঘাম প্যাঁচ-প্যাঁচ করছে। মেয়েকে এখনই আদর না করলে বুক ফেটে যাচ্ছিল! নাও, নামাও ওকে। বাসী কাপড় ছাড়ো। হাত মুখ ধোও। চা খাও। তারপর না হয় আদরের বন্যা বইয়ে দিয়ো। আজকাল বড় হয়েছে রুবি। গায়ে গতরে খুব বেড়েছে। তাই অনেক সংযত হয়েছে। আগের মতন লাফিয়ে ঝাঁপিয়ে আর তার গায়ে ওঠে না রুবি। কিন্তু তাকে দেখামাত্র রুবির চোখে-মুখে যে দারুণ চাঞ্চল্য প্রকাশ পেতে থাকে তাতেই শীতল তার শরীরে রুবির দাপাদাপি পুরোমাত্রায় অনুভব করতে পারে। বাড়িতে আলো থাকলে রুবি আজও জেগে থাকে। আর আশ্চর্য, যত আস্তেই বাড়িতে ঢুকুক শীতল, রুবি তার ঘর থেকে সাড়া দেয়, কী এনেছিস, ভোম্বল? কী করে টের পায় মেয়েটা? জিজ্ঞেস করলে বলে, হাঁউ মাঁউ খাউ মানুষের গন্ধ পাঁউ। বুঝলি? লোডশেডিং হলে মেয়েটা আর জেগে থাকতে পারে না। বাড়ি ঢুকে রুবির সাড়া না পেলে জগৎটা শীতলের কাছে একেবারে শূন্য হয়ে যায়।

    মোমিনপুর থেকেই অন্ধকার শুরু হল। আমাদের ওদিকে আবার কী হয়েছে কে জানে? ডায়মনড হারবার রোড থেকে বাঁক নিয়ে ট্রামটা কাতরাতে কাতরাতে জজেস কোর্ট রোডে ঢুকল। মোড় ফেরার সময় ট্রামগুলো যে রকম আওয়াজ ছাড়ে তা কোনও অচেনা জন্তুর যন্ত্রণাকাতর চিৎকার বলেই শীতলের মনে হয়।

    ‘কে বলবে এই একটু আগেই সন্ধে হল? মনে হচ্ছে কত যেন রাত হয়েছে।’

    শীতলের পিছনের সীটে কারা কথা বলছিল।

    ‘আমরা যে কলকাতা শহরে আছি এই সেনচুরিতে তাও কি মনে হচ্ছে?’

    ট্রামটা যেন একটা আলোর ধারালো ছুরি। শীতলের মনে হল। জমাট অন্ধকারকে চিরতে চিরতে চলেছে।

    ওর পাশে বসা এক মহিলা বিড়বিড় করছিলেন, ‘গোপালনগরে লোডশেডিং হলেই হয়েছে! এরিয়াটা খুব খারাপ। আপনি কি গোপালনগর নামবেন?

    ‘না।’ শীতল বলল। ‘একেবারে টারমিনাসে।

    ‘তা হলে কী হবে? আমাকে আবার একটু ভিতরের দিকে যেতে হয় তো। প্রায়ই ছিনতাই হয়! ‘

    ‘ভয় নেই। কাউকে না কাউকে ঠিক পেয়ে যাবেন।’

    আলিপুর রোড থেকে একটা ট্যাকসি বেপরোয়া বেরিয়ে আসতেই একেবারে ট্রামের সামনে পড়ে গেল। ‘বেটিচ্চো’ বলে ট্রামের ড্রাইভার ব্রেক কষে দুর্ঘটনাটা কোনও মতে এড়াল, কিন্তু সেই ধাক্কায় ট্রামের আলোও ঝপ করে নিবে গেল। ক্ষুব্ধ যাত্রীরা একসঙ্গে চিৎকার করে উঠল। শুধু শীতল ভাবল, যাঃ, রুবি আজ নিশ্চয়ই ঘুমিয়ে পড়বে। চকোলেটটা তাকে আর দেওয়া গেল না।

    এখন চতুর্দিকে অন্ধকার। আশপাশের বাড়ির কোনও কোনওটার জানালা দিয়ে আলোর রুগ্ন রশ্মি ছিটকে আসছে বটে কিন্তু অন্ধকার হটাবার কাজে কিছুমাত্র সাহায্য করছে না। ট্রাম থেকে কিছু ছোকরা হৈ হৈ করে নেমে গিয়েছিল অপরাধী ট্যাকসিটাকে ধরতে। সেটা চম্পট দেওয়ায় ওরা একটা মিনিবাসকে ধরেছে। তাদের মধ্যে তুমুল বচসা শুরু হয়েছে। মুহূর্তে রাস্তা জ্যাম। চারদিক থেকে আসা গাড়িগুলোর হেডলাইটের আলোয় জায়গাটার অন্ধকার অনেকটা দূর হল। তীব্র হর্নের শব্দ, জটলার চেঁচামেচি, সব মিলিয়ে সেখানে একটা প্রবল উত্তেজনা।

    সহযাত্রিণী শীতলকে বলল, ‘সর্বনাশ, মারপিট শুরু হবে নাকি?’ তার স্বরে একরাশ উদ্বেগ। শীতলের মনে পড়ল করবী তাকে একটু সকাল সকাল ফিরতে বলেছিল।

    কনডাকটর ড্রাইভারকে বলল, ‘ডিরেল হুয়া নেহি, ট্রওলি-সে তার ছুট্‌ গয়া হ্যায়।

    করবী বলেছিল, কথা আছে। তার মানে, শীতল ভাবছিল, গুরুতর কোনও কথা।

    ‘সত্যি সত্যিই যে মারপিট শুরু হয়ে গেল, ও বাড়ুয্যে। চলো নেবে যাই।’ পিছনের সিট থেকে বিরক্ত এক আওয়াজ ভেসে এল।

    করবীর স্বভাবত শান্ত গলায় এমন একটা জরুরি ভাব ছিল যা শীতলকে কিঞ্চিৎ উদ্বিগ্ন করে তুলেছিল। করবী এভাবে কথা সচরাচর বলে না।

    ‘নাববে তো বলছ, তা নেবে এই অন্ধকারে যাবেটা কোন্ চুলোয়?’

    ড্রাইভার বলল, ‘ঘর-সে খত আয়া। খেতি কো সত্যনাশ হো গয়া হ্যায়। যো কুছ লাগায়া থা, বিনা পানি সব কুছ জ্বল গয়া হ্যায়।’

    ড্রাইভারের পিছনের সিটটা শীতলের দুর্গ। ঐ সিটের জানালার ধারে বসতে পাওয়াটা তার একটা পরম প্রাপ্তি। তাই খিদিরপুরের পর থেকে সে নিশ্চিন্ত মনেই আসছিল।

    ‘শুনলেন তো!’ সহযাত্রিণীর উদ্বেগ তুঙ্গে। তার গলা কাঁপছে।

    করবীর কথাটা কী? কতটা জরুরি? আর সেটা শোনার জন্যই বা তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে কেন? তাড়াতাড়ি বাড়ি ফেরার প্রশ্ন এখন আর ওঠেই না।

    ‘ইটা ফেঁকতা হ্যায়, ইটা ফেঁকতা হ্যায়, কেবিন মে ঘুস যাও! কনডাকটর ড্রাইভারের কেবিনে ঢুকে গেল। ‘এ সিকিন কেলাস, আও, কেবিনমে ঘুসো জলদি। হাঁ, আব বৈঠো।’ ওরা দরজা এঁটে দিল। চটপট সবাই ট্রামের জানালা বন্ধ করতে লাগল। দুমদাম শব্দ হতে লাগল। চেঁচামেচি। গাড়ির হেডলাইটগুলো এদিক-ওদিক ঘুরতে লাগল। আর্তস্বরে তাদের হর্ন বাজতে লাগল। পিছনে, লেডিস সিটে, ভীত আর্ত আওয়াজ উঠতে লাগল। একটা ছোট মেয়ে কেঁদে উঠল তারস্বরে।

    ‘এইজন্যেই বলেছিলাম নেবে চলো।

    ‘তা নেবে গেলেই পারতে।’

    ‘তা হলে আর ইট খেয়ে মাথা ভাঙত না।’

    বাইরে কে যেন বাপ বলে ককিয়ে উঠল। এবং হুড়মুড় করে একদল ট্রামে উঠে এল।

    ‘শালার রোয়াবি ছুটিয়ে দিয়েছি।’ উত্তেজনায় যেন ফেটে পড়ছে ওরা।

    সহযাত্রিণী শীতলের হাত চেপে ধরে ‘পুলিস ডাকুন পুলিস ডাকুন’ বলে গোঙাতে লাগল। শীতল ভাবল, আবার হিস্টিরিয়া না হয়।

    ‘আমিও ঝেড়েছি শালার তপিলে। সে শালা রগে উঠে গেছে। কী চেল্লাচ্ছে মাইরি।’

    শীতল বলল, ‘আপনার কাছে রুমাল আছে?”

    ‘পুলিস ডাকুন, পুলিস।’

    ‘তপিল রগে উঠে গেছে! তবে তো অটোমেটিক ফ্যামিলি প্ল্যানিং।’ ওরা হেসে উঠল জোরে।

    ‘আপনার কাছে রুমাল আছে? শুনছেন?’ শীতল ওর কানের কাছে মুখ নিয়ে বলল, ‘শুনছেন?’ পাউডার, ঘাম আর চলতি একটা সেন্টের মেশানো গন্ধ তার নাকে লেগে গেল। ‘রুমাল আছে আপনার? রুমাল?’

    ‘চেল্লাসনি, এদিকে এসে যেতে পারে।’

    সহযাত্রিণী সাড়া দিল, ‘রুমাল? রুমাল! ও, রুমাল। হ্যাঁ, আছে।’

    ‘এলে আবার ঝাড় দেব।’

    ‘এক কাজ করুন। পুরু করে ভাঁজ করে দাঁত দিয়ে কামড়ে ধরুন।

    ‘না মাইরি, পিছিয়ে চল। হাওয়া সুবিধের নয়।’ ওরা দ্রুত মিলিয়ে গেল।

    ‘রুমাল ভাঁজ করে কামড়ে ধরব? কেন?

    ‘ভাল হবে।’

    শীতল ভদ্রমহিলার হাতের মুঠো খুলে রুমাল বার করে নিল। তারপর ভাঁজ করে সেটা তাকে ফিরিয়ে দিল। বলল, ‘নিন, যা বলছি করুন।’

    ‘আমি বাড়ি ফিরব কী করে?’ কাঁপা কাঁপা গলায় শীতলের সহযাত্রিণী প্রশ্ন করল।

    শীতল বলল, ‘সকলে যেভাবে পৌঁছে যায়, সেইভাবে আপনিও যাবেন।’

    পৌঁছনোর ব্যাপারটা বড় সমস্যা নয়, ঠিক সময়ে পৌঁছনোটাই সমস্যা। আজই করবী চেয়েছিল শীতল তাড়াতাড়ি ফিরুক। শীতল জানালা খুলে একবার বাইরেটা দেখে নেবে কি না ভাবল। উৎসাহ পেল না। ভদ্রমহিলা শীতলের গায়ে গা ঠেকিয়ে বসেছে। তার উপর যতটুকু হেডলাইটের আলো এসে পড়ছে, তার ততটুকুই দেখতে পাচ্ছে শীতল। পুরো চেহারাটা আন্দাজ করতে পারছে না। যতক্ষণ আলো ছিল ততক্ষণ নিজেকে নিয়ে এতই ব্যস্ত ছিল শীতল যে, তার পাশে কে বসেছিল তা খেয়ালই করেনি। সে এখন লক্ষ করল তার পাশে বসা মহিলার দেহ থেকে নির্গত উত্তাপ এবং গন্ধ তার আত্মগত ভাবনাটাকে ক্রমেই বিশৃঙ্খল করে তুলছে। তার মনটাকে অন্য দিকে টেনে নিয়ে চলেছে। সে অস্বস্তি বোধ করতে লাগল। এ-ধরনের ঘটনা তার দৈনন্দিন জীবনের রুটিন বহির্ভূত। আর সেইটাই তার অস্বস্তির কারণ।

    আজ পর-পর এই ধরনের ঘটনাই ঘটছে। প্রথম ঘটনা কোম্পানির কাছ থেকে চিঠি পাওয়া। না, প্রথম ঘটনা ওটা নয়। বাড়ি থেকে বেরুবার মুখে করবীর সেই আহ্বানটাই প্রথম ঘটনা। এখন যতই সে ভাবছে ততই সে নিশ্চিত হচ্ছে যে, করবী তাকে সাংঘাতিক কিছু বলতে চায়।

    ‘ওই শুনুন, পুলিসের হুইসেল। পুলিস এসে গিয়েছে।’ সহযাত্রিণী উৎসাহভরে বলে উঠল। সত্যিই ঘন-ঘন হুইসেল বাজতে শোনা গেল। ‘জানালাটা এবার খুলে দেবেন?’ ঝট-ঝট জানালাগুলো খুলে যেতে লাগল। জানালাটা খুলে দেবার সঙ্গে সঙ্গে সহযাত্রিণী শীতলের গায়ের উপর দিয়ে বাইরের দিকে হুমড়ি খেয়ে চাইল। একটা হেডলাইটের আলোয় তার মুখটা পুরো ভেসে উঠল শীতলের চোখে।

    করবীর অস্বাভাবিক ব্যাপারটাই আজকের প্রথম অস্বাভাবিক ঘটনা। করবীকে শীতল দীর্ঘদিন ধরে দেখছে। কোনও ব্যাপারে প্রস্তাবনা করা তার স্বভাববিরুদ্ধ। করবী সময়ের জন্য অপেক্ষা করে থাকে। সময় হলে সে বিনা ভূমিকায় তার কথা বলে দেয়। হ্যাঁ, শীতল নিশ্চিত, এইটেই আজকের দিনের প্রথম ঘটনা যা তাকে বিচলিত করেছে। দ্বিতীয় ঘটনা–

    ‘আলো-ছায়ায় পুলিসদের অদ্ভুত দেখাচ্ছে। দেখুন।’

    শীতল একবার ভাবল ভদ্রমহিলাকে ওর সিটটা ছেড়ে দেয়। কিন্তু উৎসাহ পেল না। সে ভাবতেই পারেনি, আজ যা ঘটছে এবং ঘটেছে এমন ঘটনা কখনও ঘটবে। অফিসের চিঠিটার কথাই ভাবো। সে কিনা অফিসের এক একজিকিউটিভ! ওটা হল দ্বিতীয় ঘটনা। তৃতীয় ঘটনা আরও অদ্ভুত। শমিতার টেলিফোন—

    ‘আপনার কি মনে হয়, ট্রাম এখন চলবে?’

    বলতে না বলতে ট্রামের আলো এক ঝলক জ্বলে উঠেই নিবে গেল। ট্রামসুদ্ধ সবাই আওয়াজ দিয়ে উঠল। বাইরে যারা ছিল তারা ভিতরে এসে ভিড় করল।

    ‘একটু টিপ করে লাগা বাবা। আজকাল কনডাকটারগুলোও হয়েছে তেমনি! একেবারে ওয়ার্থলেস। আমাদের ছোটবেলায় দেখতুম ওদের হাতের কী টিপ। একবার। ওয়ান শট ওনলি। ব্যাস। তারে ট্রলি বসে গেল। আজকাল দ্যাখো। একবার এদিক একবার ওদিক। টিকি ধরে টানছে তো টানছেই। কানেকশন আর হয় না।’

    শমিতার কথা শুনে মনে হল, শীতল মনে মনে বলল, আমার ব্যাপারে তার আগ্রহের অন্ত নেই। সে যেন আমার কতকালের অন্তরঙ্গ। এসব ব্যাপার ঘটছে কেন? নিজেকে প্রশ্ন করল শীতল। সে বেশ ভয় পেতে লাগল। মানুষ যখন কোনও প্রশ্নের মুখোমুখি এসে পড়ে এবং কোনও সদুত্তর খুঁজে পায় না, শীতল আবিষ্কার করল, তখনই সে ভয় পায়। যেমন এখন। সে।

    রাস্তা পরিষ্কার হয়ে গিয়েছে। ট্রাম গোপালনগর ছেড়ে, হাজরার মোড় ছেড়ে, সাদার্ন মারকেটে চলে এসেছে। হাজরা থেকে রাসবিহারী আলো ছিল। এখন আবার অন্ধকার। শীতল আর তার ভয়। করবী কি রুবি সম্পর্কে তাকে কিছু বলতে চায়? রুবির সাক্ষাতে? হ্যাঁ, এটা সম্ভব। এটাই হবে। তাড়াতাড়ি ফিরতে বলার এ একটা কারণ হতে পারে। কারণ আলো না থাকলে আজকাল রুবি তার জন্য অপেক্ষা করে থাকতে পারে না। ঘুমিয়ে পড়ে। আজকাল খুব খাটতে হয় রুবিকে। কোন্ সকালে সে বেরিয়ে যায়।  তারও অফিস যাবার আগে। করবী ওকে হসটেলে রাখতে চেয়েছিল। রুবি রাজি হয়নি। করবী এ-ব্যাপারে শীতলের সমর্থন চেয়েছিল। সব যুক্তি করবীর দিকে ছিল। কিন্তু শীতল রুবির মনে কষ্ট দিতে পারেনি। করবী তাকে ক্ষমা করেনি। সেই থেকে মা আর মেয়েতে এক বিরামহীন অঘোষিত লড়াই চলেছে। করবী কি তাকে ওর মন থেকে বাইরে ঠেলে দিয়েছে? করবীর মনে শীতল কি কখনও ঠাঁই পেয়েছিল? বাইরের থেকে কিছুই বোঝা যায় না। কিন্তু এটা ঠিক, করবীর কাছে সে কখনোই তেমন সহজ হতে পারে না।

    টেলিভিশান কেন্দ্রের কাছে আসতেই তার মনে হল, রুবিও দূরে সরে যাচ্ছে। এর মধ্যেই সে অনেক দূরে সরে গিয়েছে। কথাটা মনে হতেই বিষণ্ণতা ছড়িয়ে পড়তে লাগল তার মনে। এই রাত্রির মতো। এই গভীর অন্ধকারের মতো!

    ট্রাম ডিপোর মুখে এসে যখন নামল, ঈষৎ শ্রান্ত, দেখল সে একা।

    ৩

    করবী দরজা খুলে দিল। বাড়িতে আলো জ্বলছে। শীতল এতক্ষণ যেন ভাসছিল, এবার পায়ের নীচে মাটি পেল। রুবি তা হলে জেগে আছে। নিশ্চিন্ত হল শীতল। করবী দরজা খুলে দিয়েই চলে যায়, আজ সে শীতলের মুখের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে দরজা ছেড়ে দিল। কী ব্যাপার? শীতল ভিতরে ঢুকে দরজা বন্ধ করল। তার মুখে কি কিছু লেগে আছে না কি? করবী অমন করে চাইল যে! শীতল এক ফাঁকে মুখে হাত বুলিয়ে নিল।

    রুবির ঘরের দরজা ভেজানো। অন্ধকার। রুবির পরিচিত ডাকটা সে শুনতে পেল না।

    তার ঘরের সামনে শীতল নিঃশব্দে দাঁড়িয়ে পড়ল। চকোলেট রুবির মাথার কাছে রেখে আসবে কি না, ইতস্তত করল।

    ‘ও ঘুমিয়ে পড়েছে।’ শান্তভাবে করবী বলল। সেই মুহূর্তে সব কিছু বিস্বাদ হয়ে গেল শীতলের কাছে। সারাদিনের ক্লান্তিকে এতক্ষণ সে যেন দু’হাতে ঠেকিয়ে রেখেছিল, এখন তা হুড়মুড় করে তার উপর লাফিয়ে পড়ল। কোনওমতে নিজেকে ঘরের ভিতর টেনে নিয়ে গিয়ে একটা চেয়ারের উপর ধপ করে আছড়ে ফেলল। জুতো খুলে পায়ের চেটোয় হাত বুলোতে লাগল। ট্রাম ডিপো থেকে তাদের বাড়ি হাঁটাপথে পনরো মিনিট। না কুড়ি মিনিট? যেদিন যেমন সময় লাগে। সে হেঁটেই আসে। এখন তার মনে হতে লাগল দূরত্বটা যেন বেড়েই চলেছে। এই পথটুকু আসতে পনরো মিনিট নয়, বা কুড়ি মিনিট নয়, শীতল যেন তারা সারা জীবনটাই পার করে দিল।

    একটা হাই তুলল শীতল। জুতোর কাঁটায় লেগে গোড়ালি শুলুচ্ছিল। সে বুড়ো আঙুলের টিপ দিয়ে দিয়ে গোড়ালিটা মালিশ করে নিল। রুবি ঘুমিয়ে পড়ল এর মধ্যে? এবার উঠল শীতল। জামাকাপড় ছাড়তে লাগল। রুবির সঙ্গেও তার ব্যবধান বাড়তে লেগেছে। এই রুবিই না এক সময় তার গায়ে লেপটে থাকত। করবী দরজা খুলে দেওয়া মাত্রই না ঝাঁপিয়ে তার কোলে চড়ে বসত। গায়ে মাথায় জল ঢালতে ঢালতে শীতল তার শরীরে রুবির স্পর্শ পেতে লাগল। রুবির ধমনীর স্পন্দন পর্যন্ত শীতলের শরীরে আঁকা হয়ে আছে। মেডিকেল কলেজে ভর্তির আগে পর্যন্তও রুবি ছুটে এসে দুমদাম করে তার গলা জুড়িয়ে ঝুলে পড়ত। ভোম্বল, দ্যাখ তো সত্যিই কি আমার ওজন বাড়ছে? কিম্বা করবী যখন রান্নাঘরে ব্যস্ত তখন এক এক দিন কী হত রুবির, হঠাৎ পড়ার ঘর থেকে বেরিয়ে এসে তাকে পাগলের মতো জড়িয়ে ধরত আর চুমায় চুমায় অস্থির করে তুলত আর একটানা বলে যেত, বাবা, বাবা বাবা…শীতল তাকে বুকের মধ্যে চেপে ধরে আদর করে যেত। এক অদ্ভুত সুখানুভূতিতে তার মনটা ভরে উঠত। রুবি তাকে বাবা বললে করবী বিব্রত হত। রুবি যেদিন থেকে তা বুঝতে শিখেছে, আজ ছাড়া সেদিন থেকে কক্ষনো করবীর সামনে তাকে আর বাবা বলে ডাকেনি। এটাকে গোপন ব্যাপার করে তুলেছিল রুবি। করবীর সামনে তারা দুজন হয়ে পড়ত যেন এক গুপ্ত সমিতির সদস্য। রুবির দেহের সুগন্ধি উত্তাপ শীতলের শরীরে সঞ্জীবিত হয়ে উঠল। সে শরীর মুছতে মুছতে সিদ্ধান্ত নিল, রুবিকে সে বুঝিয়ে সুঝিয়ে কলেজ হসটেলেই রেখে আসবে। রুবি রাজি হতে চাইবে না। তবে শীতল যদি জোর করে রুবির আপত্তি টিকবে না। কেন যে সে করবীর যুক্তিসঙ্গত প্রস্তাবে সায় দিল না তখন, এখন সে-কথা ভেবে তার আফসোস হল। এই কচি মেয়ের পক্ষে এত পরিশ্রম করা সম্ভব?

    আগে ওরা তিনজনেই এক সঙ্গে খেত। রাত্রির খাওয়াটা ছিল শীতলের সব চাইতে সুখের সময়। রান্নাঘরের এক পাশে ওদের ছোট একটা টেবিল। তার দু’দিকে বসত করবী আর শীতল। একেবারে মুখোমুখি। আর রুবি মাঝখানে, শীতলের কাছ ঘেঁষে। আর যত রাজ্যের গল্প বলত রুবি। তার স্কুলের গল্প, পড়ার বইয়ের গল্প, বন্ধুদের গল্প, বন্ধুদের মা বাবার গল্প। রুবির মুখে খই ফুটত একেবারে। এখন টেবিলে ওরা দুজন। সে আর করবী। মুখোমুখি। রুবির জায়গাটা খালিই পড়ে থাকে। মেডিকেল কলেজে ভর্তি হবার পর থেকে রুবি বাড়ি ফিরেই খেয়ে নেয়। প্রথম দিকে রুবি তবুও এসে খাবার টেবিলে বসত তার জায়গায়। এখন তার পড়ার চাপ বেড়েছে। জায়গাটা তাই খালিই পড়ে থাকে। শীতল খেতে খেতে অন্যমনস্ক হয়ে রুবির খালি চেয়ারটার দিকে রোজই কিছুক্ষণ চেয়ে থাকে।

    ‘রুবিকে ডাকব?

    শীতলকে হঠাৎ চমকে দিয়েছিল করবী। খাওয়ার টেবিলে কথা-টথা বিশেষ বলে না। খাওয়া দাওয়া শেষ হওয়া পর্যন্ত সে ধৈর্য ধরে অপেক্ষা করে থাকে।

    ‘কেন?’

    ‘তোমার অসুবিধে হয় তো। ডাকি না। বসুক এসে।’

    ‘অসুবিধে?’ নিজেই অবাক হয় শীতল। ‘না, অসুবিধে হবে কেন? ঘুমিয়ে পড়েছে, ঘুমোক।

    নিজের দুর্বলতা ধরা পড়ে যাওয়াতে শীতল অপ্রস্তুত হয়ে ওঠে। করবীর দৃষ্টিতে কোনও কিছুই এড়ায় না। এখন শুধু ছুটির দিনগুলোর দিকে তাকিয়ে থাকে শীতল। একমাত্র ছুটির দিনেই রুবিকে আবার সে কাছে পায়। খুব সুখ পায় সে। ছুটির দিনে ওদের কোনও তাড়াহুড়ো নেই। ঘুম ভাঙার পরও শীতল চোখ বুজে বিছানায় শুয়ে থাকে। রুবি চা নিয়ে ঘরে ঢোকে। বড় হবার পর থেকে রুবি ছুটির দিনে সকালের চা বানানোর ভার নিয়েছে। চা নিয়ে শীতলের ঘরে ঢোকে রুবি। ওর শিয়রে এসে বসে। চুলে বিলি কাটে কিছুক্ষণ। বাবা। ফিসফিস করে ডাকে। শীতল সাড়া দেয় না।

    বাবা! শীতলের গালে গাল ঠেকায় রুবি। ওর বুকে মাথা রাখে।

    এ আমেজ ভেঙে দিতে চায় না শীতল। এই মুহূর্তগুলোর জন্যই না সারা সপ্তাহ সে তৃষিত চিত্তে অপেক্ষা করে থাকে।

    বাবা, চা?

    হোক গে চা।

    চা ঠাণ্ডা হচ্ছে কিন্তু।

    হোক ঠাণ্ডা। শীতল ওঠে না।

    রুবির মেজাজও বদলাতে থাকে। একটানে শীতলের গা থেকে চাদরটা সরিয়ে ফেলে। কাতুকুতু দেয়। শীতলের কান ধরে টানে। ওর চোখে মুখে জলের ঝাপটা মারে। শীতলও উঠবে না। রুবিও ছাড়বে না। শীতল যেন রুবির ক্রীতদাস। শীতলের উপর ওর একচ্ছত্র অধিকার।

    হঠাৎ রুবি চেঁচিয়ে ওঠে, ভোম্বল, এইবার কিন্তু গায়ে গরম চা ঢেলে দেব। ওঠ বলছি।

    রুবি চায়ের কাপের দিকে হাত বাড়াতেই শীতল রুবির হাতটা খপ করে টেনে নেয়, তারপর উঠে বসেই ওকে বুকে জড়িয়ে ধরে। রুবিও পাগলের মতো তাকে আঁকড়ে ধরে। তারপর মৃদুস্বরে একটানা ডেকে চলে, বাবা বাবা বাবা…

    শীতলের হৃদয়ে এই সময়ে ভালবাসা উথলে পড়ে। অনেক সময় নিজেকে সে সামলাতে পারে না। তার ভিতরের আবেগ এতই প্রবল হয়ে ওঠে যে, তার প্রচণ্ড চাপে চোখ দিয়ে জল বেরুতে থাকে। এই সব অমূল্য মুহূর্ত আছে বলেই না জীবনটাকে শীতলের এত দামি বলে মনে হয়।

    খাবার টেবিলে সে আর করবী। নিঃশব্দে খেয়ে চলেছে। খেতে খেতে শীতল রুবির ফাঁকা চেয়ারটার দিকে চাইল। তার দৃষ্টি সেখানেই আটকে রইল। রুবি! রুবি যেন বাতাসের মতো হাল্কা হয়ে গিয়েছে। রুবির মুখ থমথম করছে। রুবি কি এতক্ষণ কাঁদছিল নাকি? রুবি শীতলের বুকে ঝাঁপিয়ে পড়ল।

    ভোম্বল, তুই আমাকে হসটেলে যেতে বলছিস? তুই?

    করবী খেতে খেতে মুখ তুলে দেখল, শীতল খাওয়া দাওয়া বন্ধ করে রুবির চেয়ারের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। একটা তরল আবেগের ঢেউ শীতলের সারা মুখে খেলে বেড়াচ্ছে।

    ভোম্বল, তুই, শেষ পর্যন্ত তুই আমাকে হসটেলে পাঠাবার মতলব করছিস?

    শোনো রুবি, এখন তোমার হসটেলে থাকাই মঙ্গল। তোমার পড়ার চাপ বেড়েছে, মা চান তুমি রেজালট ভাল করো।

    ভাল রেজালট আমার মা চান? কেন, তুই চাস না আমি ভাল করি?

    আমি! হ্যাঁ আমিও চাই।

    না তুই চাস না।

    নিশ্চয়ই চাই।

    তবে কেন বললি, তোমার মা চান তুমি ভাল রেজাল্ট করো। কেন বললি না আমি চাই রুবি তুমি ভাল রেজালট করো। তুই তো জানিস তোর ইচ্ছে অনিচ্ছেই আমার কাছে শেষ কথা, তা হলে তুই কী চাস তা বললি না কেন?

    ও তো একই কথা রুবি। তোমার মা’র ইচ্ছে আর আমার ইচ্ছে কি আলাদা?

    বাজে কথা বলিস না ভোম্বল, বাজে কথা একদম বলবি না।

    গায়ে পড়ে ঝগড়া করতে এলে কেন? কোনটা বাজে কথা?

    আমার মা’র ইচ্ছে আর তোর ইচ্ছে কি এক? আমার মা অনেকদিন থেকেই আমাকে হসটেলে সরিয়ে দিতে চাইছে। তুই তো তা চাসনি। তুই আমাকে হসটেলে দিতে চাসনি বলেই তো এ বাড়িতে এখনও রয়ে গিয়েছি।

    এ বিষয়ে তোমার মায়ের সিদ্ধান্তই ঠিক ছিল রুবি। তা হলে তোমার কষ্ট অনেক কম হত। আমি অনেক ভেবে দেখেছি। তোমার মায়ের কথাই আমাদের মেনে নেওয়া উচিত ছিল। এত যাতায়াতের ধকল তোমার সইবে না। তোমার শরীর ভেঙে যাবে।

    করবী অনেকক্ষণ ধরে শীতলকে দেখছিল। সেও এখন খাওয়া থামিয়ে দিয়েছে।

    কিন্তু তোর কী হবে ভোম্বল?

    করবী আস্তে জিজ্ঞেস করল, ‘তোমার কি শরীর খারাপ?’

    ‘আমার?’ শীতল হাসল। ‘কেন?’

    তোকে কে দেখবে ভোম্বল?

    আমাকে! মেয়েটা পাগল? কেন, তোমার মা? কেন, আমি।

    ছুটির দিনে ভোরে তোর কাছে কে চা নিয়ে আসবে, ভোম্বল?

    করবী বলল, ‘রাত হল। খেয়ে নাও।’

    শীতল হাসল।

    তোকে কে অত আদর করবে ভোম্বল?

    করবী বলল, ‘খেতে যদি ভাল না লাগে, থাক। ওঠো। দুধ দেব গরম করে দেব? খাবে?’

    শীতল হাসল।

    তোমার মন খারাপ করবে না বাবা? আমাকে ছেড়ে তুমি থাকতে পারবে বাবা, ও বাবা?

    করবী দেখল শীতলের চোখ দুটো টলটল করছে। সে উদ্বিগ্ন হয়ে চেয়ার ছেড়ে উঠে পড়ল। শীতলেরও হার্ট অ্যাটাক হল নাকি? অনিলও এমন অতর্কিতে মারা গিয়েছিল। প্রায় ওর চোখের সামনে। কিছুই বুঝতে পারেনি। জল খেতে চাইল। জল এনে করবী দেখে অনিল ঘুমিয়ে পড়েছে। তাই সে তাকে বিরক্ত না করে জল রেখে চলে গিয়েছিল। ডাক্তার এসে বলেছিলেন হার্ট অ্যাটাক। করবী কোনওমতে হাত ধুয়ে এসে ভিজে হাতটাই শীতলের কপালে চেপে ধরল।

    রুবি! শীতল চমকে উঠে দেখল করবী। রুবির চেয়ারের দিকে চাইল শীতল। ফাঁকা। একটা দীর্ঘশ্বাস উঠে আসছিল। সে চেপে দিল।

    ‘কী ব্যাপার!’ শীতল বিস্মিত।

    ‘তুমি-তুমি ভাল আছ তো?’ করবী তার উদ্বেগ চাপা দিতে পারল না। সে হাতটা সরিয়ে নিয়েছে।

    ‘কেন, আমার কী হয়েছে?’ শীতল অবাক হয়ে করবীর মুখের দিকে চাইল। কী ব্যাপার? করবী খাওয়া ছেড়ে উঠে এসেছে তার কাছে। কখন এল? তার কপালে নিশ্চয়ই হাত রেখেছিল। শীতল সেই স্পর্শ এখনও অনুভব করছে।

    করবী এখন বিব্রত। কেন সে এত উতলা হয়ে উঠল? ছিঃ! কী ভাবছে শীতল? অত ভয়ই বা পেল কেন?

    ‘তোমাকে কেমন যেন দেখাচ্ছিল—’

    কৈফিয়ত দিতে চেষ্টা করল করবী।

    শীতল দেখল করবীর মুখে অস্বস্তির ছাপ ফুটে উঠেছে। নাকের ডগায় ঘাম দেখা দিয়েছে।

    ‘খাচ্ছিলে না—’

    করবী আমতা আমতা করছে।

    ‘সাড়া দিচ্ছিলে না—’

    এবার শীতলের লজ্জা পাবার পালা। তার কি তবে সত্যিই কিছু হয়েছিল?

    ‘আমি—আমি-আমি-আমার কেমন—’

    করবী আমার জন্য ভাবে। আমার জন্য তার উদ্বেগ হয়।

    ‘কাঠের মূর্তির মত বসেছিলে আমার কেমন—’

    শীতল খুবই অপ্রস্তুত বোধ করল। আমার জন্য করবী-

    ‘এক দৃষ্টিতে চেয়েছিলে—’

    বিচলিত! আমার জন্যই—

    ‘চোখের পলকও ফেলছিলে না। আমি—’

    করবী ভয় পেয়ে গিয়েছে! আমার ভাল মন্দ করবীকে বিচলিত করে তোলে। শীতল বুঝতে পারল, করবী এমনই নাড়া খেয়েছে যে, সে তার ভয়কে আর গোপন করে রাখতে পারেনি। তার কাঠিন্যের আবরণ ছিঁড়ে পড়ে গিয়েছে। এ করবী ভয় পায়। তারই মতো আরও এক ভিতু। শীতলের এভাবে ভয় দেখানো উচিত হয়নি। করবী তার খুব কাছেই দাঁড়িয়ে আছে। শুধু শরীরের কাছাকাছি নয়, তার চেয়েও যেন কাছে। করবীকে এত কাছে আর কখনও পায়নি শীতল। সে কেমন বিপন্ন হয়ে উঠল।

    ‘করবী!’ শীতল নিজেই চমকে উঠল। এভাবে সে কি আর কখনও করবীকে ডেকেছে?

    করবীও যেন বিস্মিত হল। সে স্থিরদৃষ্টিতে শীতলের দিকে চাইল। এক ঝলক রক্ত তার বুক থেকে লাফিয়ে মুখে উপছে পড়ল।

    ‘আমার কী হয়েছিল জানিনে। আমি কোথায় চেয়ে ছিলাম?

    মুহূর্তে করবী ফিরে গেল পুরনো করবীর মধ্যে। বলল, ‘রুবির চেয়ারটার দিকে।’

    তারপর করবী তার চেয়ারে গিয়ে বসার জন্য পা বাড়াল। এবং শীতল কিছু না ভেবেই অদ্ভুত এক কাজ করে বসল। সে খপ করে করবীর একখানা হাত ধরে ফেলল। করবী দাঁড়িয়ে পড়ল। শীতল টের পেল করবীর হাতখানা ওর মুঠোর মধ্যে কাঁপছে। ঘামছে।

    ‘করবী!’ বিপন্নভাবে ডাকল শীতল। যেন ডুবে যাবার ঠিক আগে সে করবীকে আশ্রয় হিসাবে পেল।

    ‘আমার কী হয়েছিল আমি জানিনে, তবে শরীর টরীর খারাপ হয়নি। তুমি ভেব না।’

    আমি কি করবীকে আশ্বস্ত করতে পারলাম?

    ‘আজ একটা ঘটনা ঘটেছে অফিসে।’

    করবী তার হাতটা টেনে নিল না। করবীর হাতটা নরম। রুবির হাত বলেই মনে হয়। করবী চেয়ে আছে শীতলের দিকে।

    ‘তাতে হয়তো আমি একটু ভয় পেয়েছি।’

    করবী এখন আর বিচলিত নয়। সে তার আগের সংযম ফিরে পেয়েছে। তবে তার দৃষ্টিটা অনেক কোমল। তা যেন শীতলকে সহানুভূতির সঙ্গে বোঝার চেষ্টা করছে।

    ‘হয়তো সেই কথা ভাবছিলাম। তাই অন্যমনস্ক হয়ে গিয়ে থাকব। এতে যে এমন একটা বিশ্রী অবস্থার সৃষ্টি হবে—তোমাকে বিচলিত করে তুলবে—’

    শীতল করবীর মুখের দিকে চাইল। করবীও।

    ‘করবী, তুমি যে আমার জন্য এত ভাবো তা আজ জানলাম।’

    শীতল ম্লান হাসল।

    করবী জিজ্ঞাসা করল, ‘অফিসে কী হয়েছে?’

    শীতল ক্লান্তস্বরে বলল, ‘পদোন্নতি।’ সে হাসল। ‘ছিলাম গাদায় পড়ে থাকা কেরানি, হয়েছি একজিকিউটিভ অফিসার। লম্বা লাফ।’

    করবী কিছুক্ষণ চুপ করে থেকে তারপর শান্তভাবে প্রশ্ন করল, ‘তুমি ভয় পেয়েছ?’

    ‘হ্যাঁ। ব্যাপারটা ঠিক বুঝতে পারছিনে। আমাকে এই অনুগ্রহ কেন? এই প্রশ্নের কোনও উত্তর খুঁজে পাচ্ছিনে। আমার ভাল লাগছে না ব্যাপারটা।’

    ‘যে তোমাকে প্রমোশন দিয়েছে তাকে জিজ্ঞেস করতে পারো না?’

    ‘সে তো জব্‌সন।’ শীতল অসহায়ভাবে বলল। ‘তাকে পাব কোথায়?’

    ‘জবসন? তিনি কে?

    ‘হয়তো ভগবান। ঠিক জানিনে। এইটুকু শুধু জানি যে, তিনিই আমার পদোন্নতির মূলাধার। আর সেই কারণেই তো আমার এত অস্বস্তি।’

    করবী শান্তভাবে শীতলের মুঠো থেকে নিজের হাতখানা ছাড়িয়ে নিল। শীতল দেখল মেয়েলি শরীরের যে ঘ্রাণটা এতক্ষণ তাকে আচ্ছন্ন করে রেখেছিল তা এখন দূরে সরে গেল।

    করবী নিজের চেয়ারে বসে বলল, ‘রাত হল। খেয়ে নাও।’

    খেতে খেতে হঠাৎ শীতলের খেয়াল হল, সকালে করবী বলেছিল তার কী কথা আছে। ‘তোমার যেন কী বলবার ছিল?’ মুখ তুলে সে জিজ্ঞেস করল।

    শীতলের আচমকা প্রশ্নে করবী তার মুখের দিকে চাইল। কারও যদি কিছু বলার থাকে এ বাড়িতে তা সে-ই বলে। জিজ্ঞাসা করে না কেউ। আজকের ঘটনায় সব নিয়ম কি বদলে গেল? শীতল নিজের প্রগল্ভতায় লজ্জিত বোধ করল। সে চুপ করে খেতে লাগল।

    শীতলের খাওয়া দাওয়া সারা হলে করবী বলল, ‘কথাটা আমার নয়, কথাটা রুবির। তোমাকে কথাটা বলতে ওর সাহস হয়নি। আমাকে বলতে বলেছে। ও হসটেলে সিট পেয়েছে। রবিবার চলে যাচ্ছে।

    রুবি! হটেল! রবিবার তিনটে বুলেট বিদ্ধ করল শীতলকে।

    শীতল একটু কেঁপে উঠে স্থির হয়ে গেল। যেন শ্মশানে শোয়া অনিলের মুখটাই। করবী খুব কষ্ট পেতে লাগল, একটা উদ্বেগ ধীরে ধীরে তাকে গ্রাস করতে থাকল যেন।

    ⤷
    1 2 3 4 5 6
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকমলা কেমন আছে – গৌরকিশোর ঘোষ
    Next Article গৌড়ানন্দ সমগ্ৰ – গৌরকিশোর ঘোষ (অসম্পূর্ণ)

    Related Articles

    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)

    প্রবন্ধ সংগ্রহ – অম্লান দত্ত

    August 8, 2025
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)

    এই দাহ – গৌরকিশোর ঘোষ

    August 8, 2025
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)

    জল পড়ে পাতা নড়ে – গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)

    August 8, 2025
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)

    মনের বাঘ – গৌরকিশোর ঘোষ

    August 8, 2025
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)

    গড়িয়াহাট ব্রিজের উপর থেকে, দুজনে – গৌরকিশোর ঘোষ

    August 8, 2025
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)

    প্রতিবেশী – গৌরকিশোর ঘোষ

    August 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মানবজমিন – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    August 7, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মানবজমিন – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    August 7, 2026
    Our Picks

    মানবজমিন – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    August 7, 2026

    কড়িখেলা – সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

    August 7, 2026

    নীললোহিতের চোখের সামনে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }