Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কাঁটায়-কাঁটায় ৫ – নারায়ণ সান্যাল

    নারায়ণ সান্যাল এক পাতা গল্প522 Mins Read0
    ⤶ ⤷

    বিশের কাঁটা – ১১

    এগারো

    বিদ্যাসাগর সেতু পার হয়ে উনি রওনা হলেন, গেস্টকিন উইলিয়ামস্ কারখানাকে বাঁয়ে রেখে। আন্দুল রোডে আজ ভিড় আছে। শনিবারের অপরাহু। কলকাতা ছেড়ে অনেকেই সপ্তাহান্তিক অবকাশ কাটাতে চলেছে। কেউ খড়গপুর, কেউ কোলাঘাট, কেউ দীঘা। প্রায় বিশ কিলোমিটার পাড়ি দিয়ে আলমপুরের মোড়ে এসে পড়লেন বম্বে রোডে। বম্বে রোড ধরে কিছুটা এগিয়েই ধূলাগড়ি গ্রাম। ‘সোনার বাঙলা রিসর্টস্’-এর বিজ্ঞাপন এবং বাহারে গেট নজরে পড়বেই। গেট দিয়ে ঢুকবার মুখে বাসু আঁৎকে উঠলেন। পরক্ষণেই বুঝলেন, না! যে লোকটা ব্যাটনটা বগলে নিয়ে অ্যাটেনশান-ভঙ্গিতে ওঁকে স্যালুট করেছিল তার পোশাক প্রায়-পুলিশের মতো হলেও নেপালী কিশোরটি ঐ প্রতিষ্ঠানের দ্বারপাল মাত্র।

    বাসু একটু ভিতরে নিয়ে গিয়ে উল্টোদিকে মুখ করে গাড়িটা পার্ক করলেন, যাতে ঝোপ- ঝাড়ের আড়ালে নম্বরটা সহজে নজরে না পড়ে এবং গাড়ি না ঘুরিয়ে চট করে বেরিয়ে যাওয়া যায়।

    কাউন্টারের কাছে এগিয়ে এসে দেখলেন একটি তরুণ পাঞ্জাবি ছেলে বসে আছে। বাসু সরাসরি তার কাছে গিয়ে বললেন, এক্সক্যুজ মি, আপ্‌ প্রীতম সিংজী হাঁয়, ন?

    ছেলেটা সোজা হয়ে বসল। রীতিমতো অবাক হয়ে বলল, আপ্‌কো কৈসে মালুম?

    —বহ্ আপকো মনোহরপুকুর রোড প্যে যো ব্রাঞ্চ হয়, উমে মেরি ভাতিজাকা লেড়কি কাম করতি—রলা, রমলা সেনগুপ্তা।

    —অব সম্‌ঝা। বৈঠিয়ে। আপকা বেটিকি তালাস মে অ্যায়ে হেঁ?

    বাসু বসলেন। লক্ষ্য করে দেখলেন প্রীতম ছাড়া কাউন্টারের কাছাকাছি আর কেউ নেই। হিন্দিতে জানতে চাইলেন, ওঁর মেয়ে-জামাই কি ঘরে আছে?

    প্রীতম জানালো মিসেস সেন বেরিয়েছেন; কিন্তু মিস্টার সেন ঘরেই আছেন।

    বাসু হিন্দিতে জানতে চান, মিসেস সেন কি চেক-আউট করে বেরিয়ে গেছেন?

    প্রীতম জানালো, মিসেস সেনের চেক-আউট করার সওয়াল উঠছে না, কারণ ঘর ‘বুক’ করেছেন মিস্টার সেন। তবে হ্যাঁ, মিসেস সেন তাঁর গ্রে-রঙের স্যুটকেস নিয়ে যাননি। অটো- রিকশায় চেপে বাজারের দিকে গেছেন—লোকাল মার্কেট থেকে কিছু খরিদ করতে। কারণ যাবার আগে প্রীতমকে প্রশ্ন করেছিলেন বাজার কোনদিকে। ডাক্তারখানা আছে কি না সেখানে, ইত্যাদি।

    বাসু বললেন, ওর ঘরে ফোন আছে?

    —জী হাঁ। উনহোনে ‘ব্রাইডাল স্যুট বুক কিয়া। উমে টেলিফোনভি হ্যায়। এ. সি. ডিলক্স রুম।

    —ওকে একবার ফোন করুন তো?

    —ক্যা নাম বাঁতাউ?

    —বহু রিসিভার উঠানে সে মুঝকো দেনা।

    প্রীতম মিস্টার সেনের ঘরে রিং করল। একটু পরেই টেলিফোনটা বাড়িয়ে ধরল বাসু- সাহেবের দিকে। বাসু টেলিফোনে প্রশ্ন করলেন, মিস্টার সেন? সমীর সেন কতে হেঁ ক্যা?

    —ইয়েস! আপ কৌন? রিসেপশান?

    বাসু এবার শাদা বাঙলায় বললেন, আজ্ঞে না। আপনি আমাকে চিনবেন না, আমার দরকারটা ছিল মিসেস সেনের সঙ্গে। উনি কি আছেন?

    —না। কিন্তু আপনি কে? চিনি-না-চিনি আপনার একটা পিতৃদত্ত নাম তো আছে।

    —তা আছে। আপনার পিতৃদত্ত নামটা যেমন সমীর সেন, আমার পিতৃদত্ত নামটা তেমনি শান্তনু বড়গোঁহাই। তা মিসেস সেন কখন ফিরবেন?

    এবার ও-প্রান্তে নীরবতা।

    —কী হলো সমীরবাবু? শুনতে পেলেন না?

    ও-প্রান্ত এবার বললেন, সে…ইয়ে…কলকাতায় ফিরে গেছে!

    —খুব ভাল কথা। তাহলে এই মওকায় আপনার সঙ্গে দুটো প্রাণের কথা সেরে নেওয়া যাক। আমি আসছি আপনার ঘরে। ব্রাইডাল স্যুটটা তো?

    —বাট্…বাট্…হু আর য়ু? কে আপনি?

    —এখনি বললাম না—আমার নাম ডক্টর শান্তনু বড়গোঁহাই? গুয়াহাটির!

    একটু পরে হোটেলের ও-প্রান্তে নির্জন ‘ব্রাইডল স্যুইট -এর দ্বিতলে উঠে এলেন বাসু। দরজায় নক করামাত্র সেটা খুলে গেল। খোলা দরজার সামনে ডঃ বড়গোঁহাই যেন ভূত দেখল।

    —আপনি! এখানে!

    বাসু বললেন, ‘ম্যাকবেথে’-এর উক্তিটা এখানে সুপ্রযুক্ত হতো, ডক্টর! —দাউ কাল্ট সে দ্যাট আই ডিড্ ইট!’

    বড়গোঁহাই-এর মুখে জবাব ফোটে না। বাসুই ধমকে ওঠেন, দরজা ছেড়ে সরে দাঁড়ান। বসুন ঐ খাটে। না, আমি ব্যাঙ্কোর প্রেতাত্মা নই। তবু একই প্রশ্ন আমি জিজ্ঞাসা করব—কেন আপনি এ কাজ করলেন? কেন? কেন? কেন?

    বড়গোঁহাই দু পা পিছিয়ে গেল। বোধকরি ওর চরণযুগল আর দেহভার বইতে পারছিল না। ধপ্ করে বসে পড়ল খাটে। বললে, বিশ্বাস করুন, বাসু-সাহেব, আমি অনীশ আগরওয়ালকে হত্যা করিনি।

    বাসু একটা চেয়ার দখল করে বসলেন। অনেকক্ষণ একটানা ড্রাইভ করে এসেছেন। ধূমপান করা হয়নি। পকেট থেকে পাইপ-পাউচ বার করে বললেন, মার্ডার-কেসটার কথা পরে হবে। আপাতত জবাব দিহি করুন—বিবাহ না করে একটি কুমারী মেয়েকে ‘সিডিউস্’ করে কেন এনে তুলেছেন এই ‘মধুচন্দ্রিমা-কক্ষে? নাম ভাঁড়িয়ে। স্বামী-স্ত্রীর মিথ্যা পরিচয় দিয়ে?

    শান্তনু বললে, এটাও বিশ্বাস করুন, স্যার। পরিকল্পনাটা আমার নয়। ওর।

    —ন্যাকা! আপনি কচি খোকা! জানেন না যে, আপনাদের দুজনকেই পুলিশে হন্যে হয়ে খুঁজছে? এই অবস্থায় কেন আপনি আমার মক্কেলকে এখানে ফুলে এনেছেন?

    —প্লীজ, মিস্টার বাসু! এভাবে বলবেন না। একবার বলেছি, আবারও বলছি, এই ‘ধূলাগড়ি গ্রামের ‘সোনার বাঙলা রিসটস্’-এর নামই আমি জানতাম না। মাধুই আমাকে টেলিফোন করে সাঁকরাইল স্টেশনে চলে আসতে বলে। আমরা দুজনে দুটি পৃথক লোকাল ট্রেনে চলে আসি। সেখান থেকে একটা অটো-রিকশায়—

    —কিন্তু ‘পথিক হোটেল’ থেকে চেক-আউট করে চলে এলেন কেন?

    —বাঃ! সেটা তো আপনারই ইন্সট্রাকশানে!

    —আমার ইন্সট্রাকশানে? মানে?

    —না! আপনার নিজের নয়। কিন্তু আজ সকাল সাতটার সময় আপনার সেক্রেটারি, মানে মিসেস বাসু তো আমাকে টেলিফোন করে বলেছিলেন, ইম্মিডিয়েটলি ‘পথিক হোটেল’ ছেড়ে অন্য কোথাও চলে যেতে!

    —তাই নাকি? কেন?

    —কেন মানে? আপনি জানেন না কেন?

    —লুক হিয়ার ডক্টর, সময় কম। পুলিশে আপনাকে সত্যিই খুঁজছে। আমি যেভাবে আপনাকে ‘ট্রেস’ করেছি একক প্রচেষ্টায়, পুলিশ বাহিনী তা যে-কোনো মুহূর্তে সম্পন্ন করতে পারে। সুতরাং সময় নষ্ট না করে বলে যান মিসেস বাসু আপনাকে কী বলেছিলেন এবং আপনি তাঁর ইন্সট্রাকশান মোতাবেক কী কী করেছিলেন?

    —উনি আমাকে বললেন যে, পুলিশে আমার হারানো রিভলভারটা ট্রেস করেছে। তাতে নাকি একটা ডিচার্জড বুলেট। অথচ আমার কাছে থেকে যখন ওটা খোয়া যায় তখন ছয়টাই তাজা বুলেট ছিল। উনি আমাকে বললেন, অবিলম্বে আত্মগোপন করতে। কারণ পথিক হোটেলের অ্যাড্রেসটা অনেকেই জানে। বললেন, শহর বা শহরতলী অঞ্চলে ছদ্মনামে উঠতে। আরও বললেন, মাধুকেও পুলিশে খুঁজছে। সে আছে মনোহরপুকুরের সোনার বাঙলা হোটেলে। টেলিফোন নাম্বারটাও বললেন। এবং বললেন, আপনি বলেছেন সেও যেন ঐ হোটেল ত্যাগ করে অন্য কোনো হোটেলে চলে যায়। মিসেস বাসু এ-কথাও বলেছিলেন যে, আপনার বাড়ির টেলিফোনটা হয়তো পুলিশে ট্যাপ করেছে। তাই আপনাকে যেন কোনো কারণেই আমরা ফোন না করি।

    —ওয়ান্ডারফুল অ্যারেঞ্জমেন্ট! তা আপনি কী করলেন?

    —আমি তাড়াতাড়ি গুছিয়ে নিতে নিতেই রুম-বেয়ারা এসে বলল, ফোনে আবার কেউ আমাকে ডাকছে। এবার ফোন করেছিল মাধবী, সে জানালো সে কোন্ হোটেলে কী নামে উঠেছে। আমি বললাম, তা আমি ইতিমধ্যে জেনে গেছি। ওকে জানালাম আপনার ইন্সট্রাকশান—শহরতলীর কোনো হোটেলে পালিয়ে যেতে। আমার রিভলভারটা খোয়া যাওয়ার কথাও বললাম। তবে পুলিশে যে সেটা পেয়েছে তা আর জানাইনি। ও নার্ভাস হয়ে যাবে আশঙ্কায়।

    —বুঝলাম। তারপর?

    —তারপর বেলা সাড়ে নটা নাগাদ ও আবার ফোন করল। এই ‘ধূলাগড়ি হলিডে রিসটস্’-এর খবরটা দিল। বলল, যে-কোনো লোকাল ট্রেনে এসে আমি যেন সাঁকরাইল স্টেশনের আপ প্লাটফর্মে অপেক্ষা করি। ও একই সময়ে রওনা দিচ্ছে। আমরা যেই আগে পৌঁছাই সে অপেক্ষা করবে স্টেশনে!

    —বাট হোয়াই দিস্ ‘ব্রাইডাল সুইট?

    —বিশ্বাস করুন। সেটাও আমার ইচ্ছায় নয়। মাধুর ইচ্ছাতেই।

    —আপনি কি ওকে বিয়ে করবেন?

    —যদি আমার ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ড না হয় এবং আমি জেল থেকে ফিরে আসা পর্যন্ত মাধবী যদি অপেক্ষা করে।

    —আপনি কি অনীশ আগরওয়ালকে খুন করেছেন?

    —সে তো এইমাত্র বললাম, করিনি, করিনি, করিনি। —আপনি কি বিবাহিত?

    –বেগ য়োর পার্ডেন?

    —আপনি বছর দুই আগে রেজিস্ট্রি মতে একটি মেয়েকে বিবাহ করেননি?

    —এসব কী বলছেন আপনি! সার্টেনলি নট!

    —রিভলভারটা গুয়াহাটি থেকে কেন এনেছিলেন? কী করে খোয়া গেল?

    —এনেছিলাম আত্মরক্ষার্থে। অনীশ আগরওয়াল লোকটা মারাত্মক হবে আশঙ্কা করে। আর ওটা খোয়া গেছে— যদ্দূর সম্ভব—আমার ঐ ‘রেন্ট-আ-কার’ গাড়ির ড্যাশবোর্ড থেকে।

    —ড্যাশবোর্ডের ড্রয়ারটা তালাবন্ধ ছিল না?

    —না…মানে…

    —কোথায়? কখন নজরে পড়ল আপনার?

    ডক্টর বড়গোঁহাই জবাব দেবার আগেই লাফ দিয়ে উঠে পড়েন বাসু। জানালা দিয়ে রাস্তার দিকে তাকিয়ে দেখেন। বলেন, আয়াম অ্যাফ্রেড ওরা এসে গেছে।

    —ওরা?

    —পুলিশ! শোন শান্তনু! তুমি আমার মক্কেল! কিন্তু মাধুকে বাঁচাতে আমি বাধ্য হয়ে ঐ নেকড়েগুলোর মুখে তোমাকে ফেলে রেখে যেতে বাধ্য হচ্ছি। ওরা মিনিট তিন-চারের মধ্যেই এসে যাবে। তোমাকে অ্যারেস্ট করবে। তুমি বলবে, মাধবী তোমার সঙ্গে এসেছিল কিন্তু রাগারাগি করে কলকাতায় ফিরে গেছে। অনীশ আগরওয়ালের হত্যাকাণ্ড বিষয়ে কোন প্রশ্নের জবাব দেবে না। বলবে, আমি তোমার অ্যাটর্নি। আমার অনুপস্থিতিতে তুমি ও বিষয়ে কোনো কথা বলতে পার না।

    —বাট্ স্যার, আপনি তো আমার অ্যাটর্নি নন। আপনি তো মাধুর অ্যার্টনি।

    –নো। তোমরা দুজনেই আমার মক্কেল! সেটা প্রমাণ করার দায় আমার। এখন মাধুর স্যুটকেসটা আমাকে দাও।

    ভাগ্যক্রমে সেটা খোলা ছিল। বাসু ড্রেসিং টেবিল থেকে টপাটপ কিছু মেয়েদের প্রসাধন সামগ্রী তুলে নিয়ে তাতে ভরে দিলেন। ওয়াড্রবটা খুলে মেয়েদের পোশাক-আশাক অতি ক্ষিপ্রগতিতে তুলে স্যুটকেসটা বন্ধ করলেন। তালাবন্ধ করা গেল না। সেটা নিয়ে বেরিয়ে এলেন করিডোরে। পর পর তিনটে ডোর-নব ঘোরাবার চেষ্টা করলেন। কোনোটাই খুলল না। চতুর্থটার ক্ষেত্রে ডোর-নব ঘুরল। ডবলবেড রুম। বেশ বোঝা যায়, প্রাগর্তী বোর্ডার বিদায় হওয়ার পর ঘরটা এখনো ঝাড়-পৌঁছ করা হয়নি। বিছানাটা অপরিষ্কার। সয়েলড তোয়ালেটা টেবিলের উপর। বাসু চট্-জলদি ঢুকে গেলেন সেই ঘরে। বৃদ্ধ মানুষ, স্যুটকেসটা বইতে পরিশ্রম হয়েছে। বসে পড়লেন খাটের উপর। ওয়ালেট বার করে তার গর্ভ থেকে একটা ‘সরব্রিট্রেট টাবলেট বার করে জিবের তলায় রাখলেন।

    বিশ সেকেন্ডও হয়নি। করিডোরে ভারী কিছু বুটের শব্দ। সিঁড়ির দিক থেকে ‘ব্রাইডাল সুইটের’ দিকে এগিয়ে গেল। বাসু মাধবীর স্যুটকেসটা ওয়াড্রবে ঢুকিয়ে দিলেন। হাত দিয়ে বিছানার চাদরটা টান-টান করে দিলেন। দরজার ভিতর দিকে তালায় গা-চাবিটা ঝুলছিল। সেটা পকেটস্থ করে দরজা তিন সেন্টিমিটার ফাঁক করে দেখলেন। ত্রিসীমানায় কাউকে দেখা গেল না। টুপ্ করে বাইরে এসে দরজাটা টেনে দিলেন। তারপর নিঃশব্দে নেমে এলেন নিচে। কাউন্টারের কাছে একজন কন্সটেব্‌ল্‌ খৈনি ডছিল। বাসু তাকে ভ্রূক্ষেপও করলেন না। এগিয়ে গেলেন কাউন্টারে। চাবিটা হস্তান্তরিত করে বললেন, পুলিশনে উ শালা দামাদকো পাকড় লিয়া। ইয়ে কুঞ্চি রাখিয়ে। ম্যয় বাহারকা তরফ যা-রহা হুঁ। মেরি লেড়কি কী তালাস মে। কিসিকো কুছ না বাতানা

    প্রীতম সিং তার বাম চক্ষুটা নিমীলিত করল।

    বাসু-সাহেব দেখাদেখি তাঁর দক্ষিণ চক্ষুটা নিমীলিত করে শিস দিতে দিতে বেরিয়ে গেলেন।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকাঁটায়-কাঁটায় ৪ – নারায়ণ সান্যাল
    Next Article রূপমঞ্জরী – ৩য় খণ্ড – নারায়ণ সান্যাল

    Related Articles

    নারায়ণ সান্যাল

    অলকনন্দা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আবার যদি ইচ্ছা কর – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আম্রপালী – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    বিশ্বাসঘাতক – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    সোনার কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    মাছের কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }