Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কাঁটায়-কাঁটায় ৫ – নারায়ণ সান্যাল

    নারায়ণ সান্যাল এক পাতা গল্প522 Mins Read0
    ⤶ ⤷

    দর্পণে প্রতিবিম্বিত কাঁটা – ৪

    চার

    প্রায় মাস-তিনেক পূর্বে, অর্থাৎ সত্যপ্রসন্ন’যে-সময় সুকৌশলীর দ্বারস্থ হন তার তিন মাস পূর্বে, মোহনমঞ্জিলে অযাচিতভাবে এসে উপস্থিত হন এক পন্ডিত আগন্তুক। ডক্টর বেণীমাধব দত্ত। সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ইতিহাসের এক অধ্যাপক। সে সময়ে মুর্শিদাবাদস্থিত ‘হাজারদুয়ারির’ কিউরেটর। তিনি এসেছিলেন বিচিত্র একটি প্রস্তাব নিয়ে।

    মোহনমঞ্জিলের খাজাঞ্চিখানায় বড় বড় সিন্দুকে আছে বিগত দুই শতাব্দীর কিছু প্রাচীন দলিল-দস্তাবেজ। তার হরফ ফার্সি না উর্দু অথবা প্রাচীন বাংলা, তা জানা নেই জগদীন্দ্রনারায়ণের। তবে তিনি তাঁর পূর্বপুরুষদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। তাঁর পিতা, পিতামহ এবং প্রপিতামহের মতো। এজন্য খাজাঞ্চিখানার ওই রহস্যময় দলিল-দস্তাবেজ পুঁথিপত্রগুলি আজও কীটদষ্ট হয়নি। ওঁর পূর্বপুরুষেরা তাঁদের আমলে নিম, তুঁতে, তামাক পাতার সাহায্য নিতেন। ওঁরা দু-পুরুষে দায়িত্বটা অর্পণ করেছেন কীটনাশক বিচক্ষণদের ওপর। তারা প্রতিমাসে এসে পেস্টিসাইড ঔষধ স্প্রে করে যায়।

    অধ্যাপক বেণীমাধব দত্ত রায়বাহাদুরের সঙ্গে সাক্ষাৎ করে জানালেন যে, তাঁর একজন রিসার্চ স্কলার এই জমিদারবংশ সম্বন্ধে উদ্ধার করেছে ইতিহাসের এক অকথিত অধ্যায়। এখনও সেটা প্রমাণ হয়নি। তবে সম্ভাবনা যথেষ্ট। বিচিত্র সে ঘটনা।

    গঙ্গাতীরে জিয়াগঞ্জে এক প্রাচীন জমিদারবাড়ির চৌহদ্দিভুক্ত একটি মন্দিরে ওই গবেষিকা মেয়েটি আবিষ্কার করেছে ফার্সিতে লেখা একটি অতি প্রাচীন দিনপঞ্জিকা। রোজনামচার লেখক পুরুষোত্তমদাস শেঠজী ছিলেন অষ্টাদশ শতাব্দীর মানুষ। তাঁর আদি নিবাস পাঞ্জাব অঞ্চলে। ধনকুবের জগৎশেঠের সমসাময়িক ব্যক্তি। সম্পর্কে জগৎশেঠের ভাইপো হতেন। প্রথম যুগে নবাব আলিবর্দী খাঁ-সাহেবের খাজাঞ্চিখানায় অনুকারকের কাজ করতেন। পরে সে কাজে ইস্তফা দিয়ে জিয়াগঞ্জে এসে বসবাস শুরু করেন। একটি পাঠশালা খুলে স্থানীয় ছাত্রদের বিদ্যাদান করতেন। জীবনের শেষ বিশ বছর তিনি একটি দিনলিপি লিখে যান। হয়তো আরও লিখেছিলেন যার হদিস পাওয়া যায়নি। ওই বিশ বছরের মধ্যেও দুই এক বছরের ফাঁক আছে।

    অধ্যাপক দত্তের একটি প্রিয় ছাত্রী সিরাজউদ্দৌল্লার ওপর রিসার্চ করে ডক্টরেট করেছে। তারপর স্বাধীন ভারত সরকার যখন মুর্শিদাবাদের হাজারদুয়ারির রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করেন তখন সে সেখানে অ্যাসিস্ট্যান্ট কিউরেটরের কাজ পায়। অধ্যাপক দত্তের অধীনে আরও গবেষণা করে চলে। সেই মেয়েটিই নিতান্ত ঘটনাচক্রে ওই মহামূল্যবান রোজনামচাটি আবিষ্কার করে বসেছে। জিয়াগঞ্জের কাছে গঙ্গাতীরে আদিনাথজীর এক জৈনমন্দিরের ধনাগারে সেই পুঁথিগুলি সযত্নে রক্ষিত ও নিত্যপূজিত হয়ে এসেছে। দশকের পর দশক শতাব্দীর পর শতাব্দী। মন্দির কর্তৃপক্ষ আধুনিক শিক্ষিত, যদিও ফার্সি পাণ্ডুলিপির পাঠোদ্ধার করার মতো মানুষ জিয়াগঞ্জে কেউ ছিলেন না। তাঁরা মিস রমলা স্মিথকে খ্রিস্টান হওয়া সত্ত্বেও, পুঁথিগুলি ছয়মাসের জন্য দেখতে দিয়েছেন। সে নোট নিয়ে ফটোকপি বা জেরক্স করিয়ে মন্দির কর্তৃপক্ষকে পাণ্ডুলিপি ফেরত দিয়ে এসেছে।

    সেই রোজনামচা থেকে জানা গেছে যে, পলাশীর যুদ্ধকালে পুরুষোত্তম দাস শেঠজীর বয়স ছিল তিন কুড়ির কাছাকাছি। তিনি ছিলেন বিপত্নীক এবং সাত্ত্বিক প্রকৃতির মানুষ। সেই বহুবিবাহের যুগেও প্রথমা স্ত্রীর প্রয়াণের পর আর দ্বিতীয়বার বিবাহ করেননি। তাঁর দেখভাল করত একমাত্র কন্যা সরযূবালা। তাঁর জিয়াগঞ্জের ভিটায় প্রতিষ্ঠিত শিউজীর মন্দিরের যাবতীয় নিত্যকর্মের দায়িত্বও ছিল শেঠজীর ওই মেয়েটার। পাঠশালায় নানান ছাত্র তাঁর কাছে ‘লিখাপড়ি’ শিখতে আসত। পাঞ্জাবি ঘরানার মানুষ শেঠজী। তাঁর মেয়েকে অসূর্যম্পশ্যা করে রাখেননি। জিয়াগঞ্জের গঙ্গার জলধারার মতো জীবনও চলে যাচ্ছিল মন্দাক্রান্তা ছন্দে। হঠাৎ ফিরিঙ্গিদের সঙ্গে নবাবের যুদ্ধ বাধার উপক্রম হল। জিয়াগঞ্জের অনেক যুবক ডাক পেয়ে চলে গেল মুর্শিদাবাদ। তার ভিতর ছিল ওঁর এক প্রতিবেশী যুবক মোহনলাল। মোহন শেঠজীর পাঠশালায় এককালে পড়াশুনা করেছে। মোহনলাল ওঁর প্রিয় ছাত্র; কিন্তু পড়াশুনার চেয়ে অসিচালনাতেই তার দক্ষতা ছিল বেশি। সুদর্শন এবং অত্যন্ত বলশালী যুবক ছিল সে। পড়াশুনা মাঝপথে থামিয়ে দিয়ে সে চলে গিয়েছিল মুর্শিদাবাদে। অল্পদিনের মধ্যেই বৃদ্ধ নবাব আলিবর্দীর সুনজরে পড়েছিল। নবাব তাকে দেওয়ানখানার পেশকার পদে নিযুক্ত করে দিলেন। কিন্তু পেশকারী বৃত্তি মোহনলালের পোষালো না। মসির চেয়ে অসিটাই ছিল তার কাছে প্রিয়তর। ফলে সিরাজ নবাব হয়ে তাকে ঢাই-হাজারি মনসবদার বানিয়ে দিলেন।

    পুরুযোত্তম দাস শেঠজী তাঁর দিনপঞ্জিকায় লিখেছেন যে, মোহনলাল সৈন্যপত্য লাভ করেই একটা দারুণ সাফল্যলাভ করে বসে। নবাবের এক মাসতুতো ভাই ছিল পূর্ণিয়ার শাসনকর্তা। বস্তুত ঘরশত্রু বিভীষণ সে। সিরাজের বিরুদ্ধে গোপন চক্রান্তে লিপ্ত হয়েছিল ওই মাসতুতো ভাই শওকত জং বাহাদুর। সিরাজ মোহনলালকে পাঠিয়ে দিলেন পূর্ণিয়ার শাসনকর্তাকে শায়েস্তা করতে। মনিহারির যুদ্ধে ঢাই-হাজারি মনসবদার মোহনলাল সম্পূর্ণরূপে শওকত জংকে গরাজিত করে বন্দী করেন।

    সিরাজ খুশি হয়ে মোহনলালকে প্রচুর উপঢৌকনসহ ‘রাজা’ অথবা ‘মহারাজা’ উপাধি দেন এবং আড়াই হাজারি থেকে উন্নীত করে একেবার দশহাজারি মনসবদার করে দেন। শঠজী তাঁর ছাত্রের এই অপরিসীম সাফল্যে এত খুশি হন যে, তাকে নিমন্ত্রণ করে নিয়ে আসেন জিয়াগঞ্জে। পিতৃমাতৃহীন রাজা মোহনলাল —তখন সে ছাব্বিশ বছরের তরুণমাত্র—বেশ কয়েক মাস তাঁর গুরুগৃহে আতিথ্য নিয়েছিলেন।

    শেঠজী টের পাননি তাঁর গৃহাভ্যন্তরে মোহলালের শৌর্য-বীর্যে আরও একজন মোহিত হয়ে গিয়েছিল। অতিথিকে সকাল-বিকেল পরিচর্যা করতে করতে সেই পঞ্চদশী মেয়েটি নিজেকে হারিয়ে ফেলল।

    এর কয়েক মাস পরেই যুগান্তকারী পলাশীর যুদ্ধ। নবাবের আহ্বানমাত্র রাজা মোহনলাল চলে গেলেন মুর্শিদাবাদ। সিপাহশালার মীরজাফরের অধীনে তাঁর নিজস্ব সৈন্যদলের সৈন্যপত্য দিতে।

    পুরুষোদত্তমদাসজীর দিনপঞ্জিকার সঙ্গে ঐতিহাসিক হিল এবং নবাবের সরকারি ব্যবস্থাপনায় লিখিতে পণ্ডিত সিয়ার-উল-মুতাক্ষরিনের বক্তব্য হুবহু মিলে যাচ্ছে। ১৭৫৭খ্রিস্টাব্দের তেইশে জুন পলাশী প্রান্তরে অস্তমিত হল ভারতের স্বাধীনতাসূর্য—সিপাহশালার মীরজাফরের চরম বিশ্বাসঘাতকতায়। সে মর্মন্তুদ কাহিনী আপনারা জানেন।

    কী আশ্চর্য! কী অপরিসীম আশ্চর্য! এস. ওয়াজেদ আলির সেই অবিস্মরণীয় পংক্তিটি। “ভারতের সেই ট্র্যাডিশন সমানে চলেছে”। আড়াই শ বছর পার হবার পরেও আজও সত্য। পলাশী-প্রান্তরে বিশ্বাসঘাতকতায় যৌথভাবে শামিল হয়েছিল মুসলমান আর হিন্দু। মীরজাফর আর জগৎশেঠ। আর ইংরেজের বিরুদ্ধে প্রথম স্বাধীনতা যুদ্ধের শহিদও যৌথভাবে হিন্দু- মুসলমান। মোহনলাল আর মীরমদন। আজও হিন্দু-মুসলমান একইরকম হিন্দুস্থানের সর্বনাশ ও সেবা করছে। একদল হাওলা-গাওলায় ভারতের ধনভাণ্ডার লুট করছে। আর একদল চা মজুমদার থেকে সফদার হাসমি— এই বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে প্রতিবাদ করতে আত্মবলি দিয়েছে, কুরবানি হয়েছে। হিন্দু আর মুসলমান।

    যুদ্ধের পরদিন গভীররাত্রে একজন অশ্বারোহী এসে পুরুষোত্তমদাস শেঠজীকে গোপনে সংবাদ দিল, পলাশী যুদ্ধে মারাত্বকভাবে আহত হয়েছেন মহারাজ মোহনলাল। মীরমদন ঘটনাস্থলেই গোলার আঘাতে শহিদ হয়ে যান; মোহনলাল প্রচণ্ডভাবে আহত হলেও ঘটনাস্থলে মারা যাননি। তাঁরই আদেশে দ্রুতগামী একটি ছিপ-নৌকায় তাঁকে নিয়ে আসা হয়েছে জিয়াগঞ্জের ঘাটে। রাজা মোহন উত্থানশক্তি রহিত; তিনি একবার তাঁর শিক্ষাগুরু পুরুষোত্তমদাসজীর পদধূলি শেষবারের মতো মাথায় নিতে চান।

    বৃদ্ধ শেঠজী তিনপ্রহর রাত্রে মশালধারীর পিছন পিছন জিয়াগঞ্জের ফেরিঘাটে এসে উপনীত হলেন। আঘাটায় লাগানো আছে ছিপ-নৌকাটি। মৃত্যুপথযাত্রী মহারাজ মোহনলাল নৌকার পাটাতনে শায়িত। আর সবাইকে দূরে সরে যেতে বলে মোহনলাল গুরুজীকে কাছে ঘনিয়ে আসতে বললেন। কথা বলতে তাঁর কষ্ট হচ্ছিল তবু ধীরে ধীরে বলে গেলেন, গুরুজী, আপনি নিশ্চয় খুব অবাক হয়ে গেছেন এভাবে আপনাকে একেবারে শেষ সময়ে সংবাদ দেওয়ায়। কথাটা না বলে গেলে মরেও আমি শান্তি পাব না।

    বৃদ্ধ অবাক হয়ে বলেন, কী এমন গোপন কথা, মোহন?

    —পলাশীর যুদ্ধে সিপাহশালার মীরজাফর যদি বিশ্বাসঘাতকতা না করত তাহলে আজ আমরা যুদ্ধ জয় করে, ক্লাইভকে শৃঙ্খলাবদ্ধ করে, জিয়াগঞ্জে ফিরে আসতাম। তাহলে তখন আপনাকে যুগলে প্রণাম করে আপনার আর্শীবাদ ভিক্ষা করতাম।

    —’যুগলে’! তার অর্থ?

    —আপনার কন্যা সরযূবালা আমার ধর্মপত্নী। আপনার অজ্ঞাতসারে গান্ধবমতে আমাদের ববাহ হয়েছিল।

    বৃদ্ধের মুখে কথা ফোটেনি।

    —আপনাকে আমার একান্ত অনুরোধ, সরযূকে আপনি আজীবন ভরণপোষণ করবেন। মাপনি জানেন, আমার বাবা-মা, আত্মীয়-স্বজনেরা সুদূর কাশ্মীরের বাসিন্দা। আমি কপর্দকহীন মবস্থায় বঙ্গালমুলুকে পালিয়ে আসি কিশোর বয়সে। কিন্তু আজ আমি কপর্দকহীন নই। নবাব মামাকে খেতাবের সঙ্গে প্রচুর উপটোকন দিয়েছিলেন। আপনাকে জানিয়ে যাই, আমার স্থাবর- মস্থাবর সমস্ত সম্পত্তির মালিক আপনার কন্যা, আমার স্ত্রী সরযূবালা।

    বৃদ্ধ এতক্ষণে বাক্‌শক্তি ফিরে পেয়েছেন। বলেন, সে ক্ষেত্রে তোমাদের এই গান্ধর্ব- ববাহের কথাটা গোপন রাখাই ভাল হবে না কি মোহন? গ্রামের মানুষদের মতি-গতি বোঝা চার। সরযূ তোমার স্ত্রী জানতে পারলেই তাকে ধরে-বেঁধে নিয়ে গিয়ে সতী করবে। চিতার মাগুনে পুড়িয়ে তারা পৈশাচিক উল্লাসে নাচবে।

    —আজ্ঞে না। পারবে না। আপনি বাধা দেবেন।

    —আমার কী ক্ষমতা, বাবা?

    —অসীম ক্ষমতা আপনার। আপনি সেকথা জানেন না। আমার দুই সহচর বলভদ্র আর বরোচন, সব কথা জানে। ফলে আমার দশ হাজার সৈন্য আপনার সহায়। তাছাড়া শাস্ত্রীয় নর্দেশও আপনার স্বপক্ষে।

    —শাস্ত্রীয় নির্দেশ’! তার অর্থ?

    —গর্ভবতী অবস্থায় কেউ সতী হতে পারে না, গুরুদেব! নারদীয় পূরাণে এমন বিধান মাছে, আপনি তো জানেনই।

    বজ্রাহত হয়ে গেলেন পুরুষোত্তমদাস পণ্ডিতজী।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকাঁটায়-কাঁটায় ৪ – নারায়ণ সান্যাল
    Next Article রূপমঞ্জরী – ৩য় খণ্ড – নারায়ণ সান্যাল

    Related Articles

    নারায়ণ সান্যাল

    অলকনন্দা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আবার যদি ইচ্ছা কর – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আম্রপালী – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    বিশ্বাসঘাতক – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    সোনার কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    মাছের কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }