Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কাঁটায়-কাঁটায় ৫ – নারায়ণ সান্যাল

    নারায়ণ সান্যাল এক পাতা গল্প522 Mins Read0
    ⤶ ⤷

    দর্পণে প্রতিবিম্বিত কাঁটা – ৫

    পাঁচ

    গল্পটা থামিয়ে এখানে কিছু কৈফিয়ৎ দেবার প্রয়োজন হয়ে পড়েছে। ‘মোহনলাল’ ঐতিহাসিক ব্যক্তি। নিঃসন্দেহে। বস্তুত ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের শহিদ হিসেবে যৌথভাবে তিনিই প্রথম। মোহনলাল ও মীরমদন। সেই যে বিনিসুতোর মালাটা আছে না?–মঙ্গল পাণ্ডে, লক্ষ্মীবাঈ, তাঁতিয়া তোপী—চাপেকার ব্রাদার্স, ক্ষুদিরাম, প্রফুল্ল, মাস্টারদা, বিনয়, বাদল, দীনেশ—ভগত সিং, আজাদ, নেতাজী সুভাষ–তার আদ্যসূরী যৗথভাবে ওই মোহনলাল আর মীরমদন। অত্যন্ত দুঃখের কথা, বাঙালি তা মনে করে াখেনি। শহিদ মোহনলাল আর শহিদ মীরমদনের যৌথ স্মৃতিচিহ্ন স্বাধীনতার পর আমরা ানাইনি। সে মানসিকতা ছিল না সদ্য-গদি-আসীনদের। তাঁরা অক্টারলোনি মনুমেন্টের মাথায় ক কোট লাল রঙের পোঁচড়া লাগিয়ে বলেছিলেন—ওই অক্টারলোনি মনুমেন্টটাই হল গিয়ে হিদ মিনার। বিহারের রাজধানীতে তবু দেবীপ্রসাদের একটি অনবদ্য ভাস্কর্য আছে, কল্লোলিনী লকাতায় নেই! হতো—যদি নেতাজী ফিরে আসতেন। কোথায় হতো জানেন? ঠিক যেখানে মূল হলওয়েল মনুমেন্টটা, সেখানে।

    অত্যন্ত দুঃখের কথা: সংসদ বাঙালি চরিতাভিধানে (ডিসেম্বর ১৯৯৮ এডিশন) তাঁর ঠাঁই হয়নি। বিশ্বাসঘাতক ‘মীরজাফর’ উপস্থিত; সিরাজকে যিনি পলাশী যুদ্ধান্তে ধরিয়ে দিতে সাহায্য করেন সেই ‘মীরকাসেম’ও আছেন। ষড়যন্ত্রকারীরা সবাই—রায়দুর্লভ, রাজবল্লভ, জগৎশেঠ, প্রেমচাঁদরা সবাই হাজির। মীরমদনেরও একটা এন্ট্রি আছে। অনুপস্থিত শুধুই হতভাগ্য এই—মোহনলাল!

    সমসাময়িক ইতিহাসে কিন্তু তিনি স্বীকৃত। সিয়ার-উল-মুতাক্ষরিনের মতে, শত্রুদের হাতে মীরজাফরের আদেশে বন্দী অবস্থায় তিনি নিহত হন।

    ঐতিহাসিক ‘হিল’ তা মেনে নেননি। তাঁর মতে, মোহনলাল মর্মান্তিক আঘাতে যুদ্ধক্ষেত্রে আহত হন বটে, তবে তাঁর মৃত্যু হয় অন্যত্র। অধ্যাপক তপনমোহন চট্টোপাধ্যায় তাঁর ‘পলাশীর যুদ্ধ’ গ্রন্থে মোহনলালের মৃত্যু প্রসঙ্গে আসেননি। বলেছেন, “সেনাপতি মোহনলাল মীরজাফরের উপদেশমতো লড়াই বন্ধ করে দিতে রাজি হলেন না। তিনি বললেন, ওই সামান্য ব্যাপারে তাঁরা যদি পিছিয়ে যান, তাহলে তো ওইখানেই যুদ্ধ খতম। তাঁদের চূড়ান্ত হার হবে। কাল আর কিছু করে উঠতে হবে না। মোহলাল আবার ইংরেজদের আক্রমণ করার জন্য উদ্যোগী হলেন।” ব্যস! ওইটুকুই!

    তপনমোহনের ‘পলাশীর যুদ্ধ’ গ্রন্থে—এখানে মোহনলাল প্রসঙ্গের ওইখানেই ইতি।

    এ. টি. দেবের ‘সরল বাংলা অভিধানে’ হাফ-আখরাই গানের প্রবর্তক মোহনচাঁদ বসুর জন্য দেড় কলম ঠাঁই জুটেছে। শহিদ মোহনলালের জন্য ছোট্ট দুটি প্যারাগ্রাফ। এই অভিধান মতে, নবাব মোহনলালকে রাজা খেতাব দিয়েছিলেন। অথচ নিরক্ষরতা দূরীকরণ সমিতির বিশ্বকোষ মতে, নবাব তাঁকে ‘মহারাজা’ খেতাব দিয়েছিলেন।

    কোনও সূত্রেই তাঁর বংশপরিচয় বা পিতার নামটা পাওয়া যায় না। অধিকাংশ সূত্রমতে, তিনি কাশ্মীরী ব্রাহ্মণ অথবা ক্ষত্রিয়। তিনি বিবাহ করেছিলেন কি না, তাঁর সন্তানাদি ছিল কি না, এসব তথ্য কোনও ঐতিহাসিক বা পণ্ডিত লিখে যাননি। ‘সিরাজদ্দৌলা’ নাটকে অথবা নবীন সেনের ‘পলাশীর যুদ্ধ’ কাব্যে আমরা যে মোহনলালের পরিচয় পাই তা নাট্যকার বা কবির কল্পনামাত্র। যেমন এই কণ্টকবিদ্ধ কাহিনীতে মোহনলালকে কাহিনীকার ইচ্ছামত এঁকেছেন, তবে সজ্ঞানে ইতিহাসকে কোথাও অস্বীকার না করে।

    কাহিনীতে ফিরে আসা যাক এবার :

    অধ্যাপক বেণীমাধব দত্তের ধারণা— মোহনপুরের জমিদারীর আদিপুরুষ সেই মহারাজ মোহনলাল শেঠ। গ্রামের নাম মোহনপুর, রাজবাড়ির নাম মোহনমঞ্জিল, জমিদারের উপাধি ‘শেঠ। সবকিছুই ওইরকম একটা সম্ভাবনার ইঙ্গিতবাহী। তাই অধ্যাপক দত্তের প্রস্তাব, তাঁর ছাত্রী মিস রমলা স্মিথকে জমিদারমশাই দয়া করে অনুমতি দিন—সে ওই অতি প্রাচীন দলিল- দস্তাবেজ-রোজনামচা এবং হিসেবের খাতা পরীক্ষা করে দেখবে, অনুমানটা সত্য কি না।

    জগদীন্দ্রনারায়ণ এককথায় রাজি হয়ে গেলেন। দুরন্ত কৌতূহল হল তাঁর। মিস স্মিথ-এর বয়স পঁয়তাল্লিশের কাছাকাছি। চুলগুলি ‘বব্-কাট ধরনের ছোট ছোট করে ছাঁটা। ধর্মে তিনি খ্রিস্টান, রোমান ক্যাথলিক। ফর্সা রঙ। টিকালো নাক, বুদ্ধিদীপ্ত উজ্জ্বল একজোড়া চোখ যদিও অ্যাংলো ইন্ডিয়ান, তবু তিনি শাড়ি-ব্লাউজই পরিধান করেন; শুধু ব্রাহ্ম মহিলাদের অনুকরণে কাঁধে একটা ব্রোচ। মাথায় ঘোমটা দেন না। শশীকলার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা হল অপরাজিতাও কৌতূহলী হয়ে ঘনিয়ে এল জানতে : একথা সত্যি, মিস স্মিথ? এ জমিদারীর পত্তন করেছিলেন স্বাধীনতা সংগ্রামের আদি শহিদ মোহনলাল শেঠ?

    মিস স্মিথ হাসতে হাসতে বলেছিলেন, সেই রহস্যটাই তো ভেদ করতে এসেছি আমি তুমি কি আশা কর, অঙ্কের ফলাফলটা ঘোষণা করে আমি অঙ্কটা কষতে শুরু করি?

    খিলখিল করে হেসে উঠেছিল অপরাজিতা। বলেছিল, আপনি ভারি মজা করে কথা বলতে পারেন, মিস স্মিথ।

    রমলা বলেছিলেন, আমাকে এখানে বোধহয় কয়েকমাস থাকতে হবে। ফলে, তোমার সঙ্গে একটা সম্পর্ক পাতিয়ে ফেলা ভাল। তুমি আমাকে ‘মাসিমা’ ডেকো, কেমন?

    —তা বেশ তো। আপনিও আমাকে নাম ধরে ডাকবেন, আমার নাম অপরাজিতা, জানেন নিশ্চয়।

    —তার বদলে আমি যদি তোমাকে ছোট্ট করে ‘খুকু’ বলে ডাকি? তুমি কি রাগ করবে? আমার এক ভাইঝি ছিল—’খুকু’ তাকে অকালে হারিয়েছি।

    —না, করব না, যদি আড়ালে তাই ডাকেন। সবার সামনে আমাকে ‘খুকু বলে ডাকলে আমার লজ্জা করবে।

    সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন জগদীন্দ্রনারায়ণ। ‘রায়বাহাদুর’ খেতাব পেয়ে তিনি ম্যাজিস্ট্রেট, এস. ডি. ও., এ. ডি. এম., এস. পি.-দের নিয়ে মদ্যপানের আসর বসিয়েছিলেন। আর আজ তাঁকে শুনতে হচ্ছে, তাঁর বংশের আদি প্রতিষ্ঠাতা হচ্ছেন ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের প্রথম শহিদ। বিরাট শহিদমালার আদ্যসূরী হচ্ছেন তাঁরই বংশের আদিপুরুষ। জগদীন্দ্রনারায়ণ রমলা স্মিথকে সবরকম সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ হলেন, কিন্তু মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকেন যাতে, মিস স্মিথের গবেষণা ব্যর্থ হয়। যাতে প্রমাণিত হয়, এই জমিদার বংশের আদিপুরুষ অন্য এক মোহনলাল। তার একটা বিশেষ হেতুও আছে। ইতিহাসের দর্পণে জগদীন্দ্রনারায়ণ নিজের প্রতিবিম্বটি দেখতে পেয়েছিলেন। কিন্তু দৰ্পণটা সমতল নয়—উত্তল অথবা অবতল। তাই নিজের প্রতিবিম্বটা অতি কুৎসিত হয়ে গেছে! পুরুষোত্তমদাস শেঠজীর পুত্রসম ছাত্র মৃত্যুতীর্থের শেষ সোপানের ওপর দাঁড়িয়ে যেকথা বলেছিল, জগদীন্দ্রনারায়ণের পুত্রতুল্য ছোটভাইও মৃত্যুমন্দিরের দ্বারে দাঁড়িয়ে সেকথাই বলেছিল। দু’শ বছর আগে পুরুষোত্তমদাস ভয় পাননি—মোহনলালের বাকে বক্ষপুটে ঠাঁই দিয়ে দেশান্তরী হয়েছিলেন। তিনি নিজে কাপুরুষ, সমুর বিধবাকে স্বীকার করে নিতে পারেননি।

    তবু কৌতূহলও প্রচন্ড। রোজই তিনি এসে ঘনিয়ে বসেন। গবেষণা কতদূর অগ্রসর হল জানতে চান। অপরাজিতা তো আঠার মতো সেঁটে আছে তার মাসিমার সঙ্গে। তার দর্শনে এম. এ ডিগ্রি লাভ হয়ে গেছে। বি. এড. করতে চেয়েছিল। রায়বাহাদুর রাজি হননি। কী হবে বি. এড. করে? সে তো কোনদিন মাস্টারি করতে যাবে না। সুন্দর দেখে একটি ঘরজামাই নিয়ে আসবেন স্থির করে রেখেছেন রায়বাহাদুর। মায়, পাত্রটি পছন্দও করে বসে আছেন! ফলে, অপরাজিতা রোজ সকাল-সন্ধ্যে মিস স্মিথকে সাহায্য করতে আসত।

    তারপর একদিন রহস্যজাল ভেদ করা গেল।

    হ্যাঁ। মোহনপুর সেই আদি শহিদ মহারাজ মোহনলালের নামেই। মোহনমঞ্জিলও তাই। কিন্তু নবাব বাহাদুর যে উপটৌকন ও ভূখণ্ড মহারাজ মোহনলালকে দিয়ে গিয়েছিলেন এ সম্পত্তি সেই টাকায় নয়। এই ভূখণ্ডও সেই ভূখণ্ড নয়।

    কী করে জানা গেল?

    ওই দুর্বোধ্য ফার্সি দলিল-দস্তাবেজ ঘেঁটেই তথ্যটা আবিষ্কার করলেন মিস স্মিথ।

    মোহনলাল যেহেতু সিপাহসালার মীরজাফরের নির্দেশ অগ্রাহ্য করে ইংরেজ সেনার বিরুদ্ধে অস্ত্রধারণ করেছিলেন, তাই গদিতে উঠে বসেই তাকে শাস্তি দিতে চাইলেন নতুন নবাব, মীরজাফর। কিন্তু শাস্তিটা দেবেন কাকে? মোহনলাল তো ফৌত হয়ে গেছে। উনি সিরাজের গদিতে চড়ে বসার আগেই। তাই মীরজাফর ফরমান জারি করলেন ওই ‘বিশ্বাসঘাতক’ মোহনলালের যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি নবাব সরকারের খাস হয়ে যাবে। মোহনলালের ওয়ারিশরা কিছুই পাবে না। মরুক তারা, ভুখা মরুক। বেইমানের বাচ্চারা!

    মীর মুন্সী নতুন নবাব মীরজাফর আলি খাঁকে কুর্নিশ করে জানিয়েছিলেন মহারাজ মোহনলালের বিবি-বাচ্চা কিচ্ছু নেই জাঁহাপনা— ভাই-ভাতিজারও কোনও পাত্তা নেই। তাঁর সম্পত্তি তো এমনিতেই খাস হয়ে যাবে।

    মীরজাফর বলেছিলেন, মীর মুন্সি! তোমার মুখে ওই কথাটা যেন দ্বিতীয়বার না শুনি। বেইমান মোহনলালের ‘মহারাজ’ খেতাবটাও বাজেয়াপ্ত হয়ে গেছে!

    মিস স্মিথের কাছে অতীত ইতিহাসের এই বিবরণটি শুনে রায়বাহাদুর জানতে চেয়েছিলেন, তাহলে আমাদের এই জমিদারির আদিপুরুষ –সেই মহারাজ মোহনলাল নয়?

    —আজ্ঞে না, তিনিই। তাঁর নামেই এই মোহনপুর গ্রাম, তাঁর নামেই এই মোহনমঞ্জিল!

    —মানে! তা কেমন করে হয়?

    —তারও হদিস পেয়েছি, স্যার। কিন্তু সে তো মস্ত কাহিনী। শুনবেন?

    —নিশ্চয় শুনব। বল তুমি।

    —তাহলে এখন নয়। সন্ধ্যাবেলা আপনার স্টাডিতে গিয়ে বিস্তারিত জানাব। দিদি আর খুকুও শুনতে উৎসুক।

    —’দিদি’ আর ‘খুকু কে?

    —আই মীন মিসেস শেঠ রায় আর অপরাজিতা।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকাঁটায়-কাঁটায় ৪ – নারায়ণ সান্যাল
    Next Article রূপমঞ্জরী – ৩য় খণ্ড – নারায়ণ সান্যাল

    Related Articles

    নারায়ণ সান্যাল

    অলকনন্দা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আবার যদি ইচ্ছা কর – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আম্রপালী – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    বিশ্বাসঘাতক – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    সোনার কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    মাছের কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }