Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কাঁটায়-কাঁটায় ৫ – নারায়ণ সান্যাল

    নারায়ণ সান্যাল এক পাতা গল্প522 Mins Read0
    ⤶ ⤷

    চাঁপারঙের মুর্শিদাবাদী শাড়ির কাঁটা – ১

    এক

    কাঁটায়-কাঁটায় সন্ধ্যা ছয়টার সময় ট্যাক্সিটা এসে দাঁড়ায় কটক-স্টেশনের সামনে।

    নেমে এল একক যাত্রী। বছর পঁচিশের একজন সুবেশী যুবক। পরনে গ্রে-রঙের সফরি- স্যুট। গলায় নীলচে রঙের স্ট্রাইপড্-টাই, হাতে রেক্সিনের ফোলিও ব্যাগ। ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিতে দিতেই গাড়ির পিছনের ডিকিটা খুলে ওর স্যুটকেসটা রাস্তায় নামিয়ে ফেলেছে রেলওয়ে-পোর্টার। যুবকটি গাড়ির পিছনের দিকে এগিয়ে আসার অবকাশে কুলিটা মাথায় জড়িয়ে নিয়েছে তার লাল-শালুর ফেট্টি। প্রশ্ন করে, কৌন ট্রেনসে যানা হ্যায়, সা’ব?

    —ইস্ট-কোস্ট এক্সপ্রেস।

    —বহ্ তো আনেবালী হ্যায়। আজ বিকুল টাইম পর আ-রহী! সামান উঠায়ু?

    —পুছনেকী কেয়া জরুরৎ হ্যায়?

    স্যুটকেসটা মাথার উপর তুলবার উপক্রম করে লোকটা বলে—বিশ রোপেয়া লাগেগা সাব।

    পট্টনায়ক খপ্ করে তার মণিবন্ধটা চেপে ধরে বলল, ব্যস! মৎ উঠাও!

    কুলিটা নজর করেছে, স্যুটকেসের তলায় চাকা লাগানো আছে। অর্থাৎ সাহেব ইচ্ছে করলে সেটা টেনে টেনেও নিয়ে যেতে পারেন। খদ্দের ফসকে যাবার আশঙ্কায় কুণ্ঠিত হয়ে বলে, কেউ সা’ব? ক্যা কসুর ভৈল? জা’দা বোলা হ্যায় ম্যয়নে কেয়া? কসুর হুয়া কুছ?

    —কসুর তো জরুর হুয়া, লেকিন জাদা নহী, কমি। শুনো ভাই। ম্যায়নে কিসী কুলী কো তিস্-সে কম কভি নেহী দিয়া। অগর তিস্মে খুশি হো তো উঠাও, নহী তো ম্যায় দুসরে কুলি কো বুলাউঙ্গা।

    লোকটা ঘাবড়ে যায়। এ আবার কী জাতের দরাদরি?

    ক্যা? ত্রিশ রোপেয়া মে মাল উঠানা হায়?

    হাঁ-না কিছুই বলে না লোকটা। স্যুটকেসটা উঠিয়ে নিয়ে স্টেশন পানে হাঁটা ধরে। পিছন থেকে নির্দেশ ভেসে আসে—ফার্স্টক্লাস, ‘সি’ কূপে!

    ইস্ট-কোস্ট এক্সপ্রেস আজ ঘড়ির কাঁটার সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে আসছে। অ্যারাইভাল টাইম : ছয়টা পনের। ঠিক সেই সময়েই গড্রাতে গজ়াতে প্রবেশ করল ট্রেনটা। তাড়াহুড়ার কিছু নেই। দশ মিনিট স্টপেজ। মালপত্র নিয়ে উঠল গাড়িতে। কূপেটা ফাঁকা। এতটা সৌভাগ্য হবে আশা করেনি জগদ্বন্ধু। সচরাচর যুগলযাত্রী হলেই কূপেতে ঠাঁই মেলে। ও একক যাত্রী, তবু কী জানি কেন এখানেই নির্দিষ্ট হয়েছে তার আসন। তুঙ্গে বৃহস্পতি থাকলে যা হয় আর কি। ট্রেনটা যাবে সেকেন্দ্রাবাদতক্। ওর গন্তব্য অবিশ্যি বিশাখাপত্নম্। এই ট্রেনে। সেখান থেকে ভেসে পড়বে নীল দরিয়ায়। ভাসতে ভাসতে পরবর্তী বন্দরে। সেটা ওডেসা, না পানামা, দুবাই না সিডনি জানা নেই। জানা যাবে, বিশাখাপত্তমে রিপোর্ট করলে।

    বার্থ-সংলগ্ন হুকে কাঁধের ব্যাগটা কুলি টাঙিয়ে রাখল। জগদ্বন্ধু তার হাতে-ধরা ম্যাগাজিনগুলো ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখল সিটের উপর। তারপর হাত লাগালো কুলির মাথা থেকে স্যুটকেসটা নামাতে। কুলিটা চাইছিল সেটা সিটের নিচে ঠেলে দিতে। জগদ্বন্ধু বারণ করল : রানে দো!

    হয়তো পরবর্তী স্টেশনেই উঠবে দ্বিতীয় যাত্রী। মহিলা হবে না নিশ্চয়, তবু তার উপস্থিতিতে ও নৈশ পোশাকটা পরতে চায় না। ট্রেন ছাড়লেই ও রাতের পোশাক পরে নেবে

    কুলিটা পাগড়ি দিয়ে মুখটা মুছে হাত পাতল। জগদ্বন্ধু ওয়ালেট বার করে দু-খানা দশ টাকার নোট ওর প্রসারিত হাতে ধরিয়ে দিল। লোকটা নিক্কথায় সেলাম বাজিয়ে প্রস্থানোদ্যত হতেই পিছন থেকে ধমকে উঠল জগদ্বন্ধু পট্টনায়েক : এই…এই…কাঁহা ভাগ্‌তে হো তোম্? বাকি রূপেয়া?

    লোকটা বেশ বিরক্ত হয়ে বলে ওঠে, সা’ব! ম্যয়নে পহিলেই তো বোলা থা কি বিশ রূপেয়া…

    —ঠিক হ্যায়! লেকিন ম্যয়নে ক্যা বাতায়া থা? বোলা থা না কি ম্যয়নে তিস সে কম কিসি কুলিকে কভি নেহি দিয়া? বোলো, সমুচ্!

    কুলিটা কী জবাব দেবে বুঝে উঠতে পারে না।

    জগদ্বন্ধু ওর হাতটা টেনে নিয়ে গুঁজে দেয় আরও একটা দশটাকার নোট! বলে, অব যা সেক্‌তে হো…

    কুলিটা হেসে ফেলে। সকৃতজ্ঞচিত্তে বলে, সাব…

    —নেহী নেহী! ঔর নেই! যাও ভাগো!

    লম্বা সেলাম করে হাসতে হাসতেই বিদায় নেয় লোকটা। সে তো জানে না—জগদ্বন্ধু পট্টনায়েক এখন খুশিয়াল মুডে যাচ্ছে তার চাকরিতে জয়েন করতে। কাল সকালেই সে হাতে পেয়েছে প্রমোশন অর্ডারটা। কুরিয়ার সার্ভিসে।

    এবার কামরার ভিতরটা নজর করল। জানলার কাচ ও শাটার বন্ধ থাকায় ঘরটা একটু গুমোট। শীতকাল বলে ফ্যানটাও চলছিল না। জগদ্বন্ধু জানলার কাচ ও শাটার তুলে দিল। খোলা জানলার ধার ঘেঁষে বসে পড়ে। বাইরের দিকে নজর দেয়। নানান জাতের যাত্রীর আনাগোনা ওদিকে প্ল্যাটফর্মে।

    পেশায় মেরিন এঞ্জিনিয়ার জগদ্বন্ধু পট্টনায়ক। দু-মাসের ছুটি কাটিয়ে আজ আবার চলেছে কাজে যোগ দিতে। বয়স পঁচিশ, অকৃতদার। যাকে বলে, এলিজে ব্যাচিলার। মা জানতে চেয়েছিলেন, তুই বারণ করছিস্ কেন? বিদেশে তোর কি কোনো মেয়েকে পছন্দ হয়েছে?

    জগদ্বন্ধু বলেছিল, মা, আমি তো বিদেশে কোথাও দু-দশ দিনের বেশি থাকি না! জাহাজে- জাহাজেই কেটে যায় মাসের পর মাস! কার সঙ্গে আলাপ হবে বলো? তবে ব্যস্ত হয়ো না, যখন বিয়ে করতে চাইব তখন জানাব। তুমিই পছন্দ করে নিয়ে এস তোমার বহুরানী!

    একটা গন্ধ প্রবেশ করল পট্টনায়কের নাকে। মিষ্টি অথচ ঈষৎ ঝাঁঝালো। কীসের গন্ধ? একেবারে অপরিচিতও নয় গন্ধটা। ফুলের নয়। পূর্ববর্তী যাত্রীর কোনো দীর্ঘস্থায়ী ফরাসি সুবাস?

    হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে ছাড়ল ট্রেনটা। পট্টনায়কের হাতে সোনালী ব্যান্ডে রোলেক্স ঘড়িটায় তখন ছয়টা পঁচিশ। ইস্ট-কোস্ট-এক্সপ্রেস আজ টাইম-টে-এর সঙ্গে পাল্লা দিয়ে চলেছে। ডিসট্যান্ট সিগন্যালের সীমানা ছাড়িয়ে ট্রেন তখন নির্দিষ্ট পথে দৌড় শুরু করেছে। আবার গন্ধটা এসে নাকে লাগল। এবার কিন্তু ওর মনে পড়ে যায়। ক্লোরোফর্ম! গতবার সমুদ্রযাত্রায় তাকে দু-তিনদিন সিক্ বেডে আশ্রয় নিতে হয়েছিল। তখন একবার ওকে ও. টি. তেও যেতে হয়, পরীক্ষা করাতে। সেখানেই ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করে জেনেছিল। কিন্তু এখানে ও গন্ধটা আসছে কোথা থেকে? বসা অবস্থাতেই চারিদিকে তাকিয়ে দেখল সন্দেহজনক কিছু নজরে পড়ল না। হাত বাড়িয়ে ফ্যানটা খুলে দিল। হোক শীতকাল। গন্ধটাকে এ ঘর থেকে তাড়াতে হবে।

    আবার জানলা দিয়ে বাইরে তাকালো। শীতের সন্ধ্যা। দিনের আলো ফুরিয়ে আসছে। একঝাঁক টিয়া পাখি উড়ে গেল দিগন্তের এ-প্রান্ত থেকে ও-প্রান্তে। ট্যা—ট্যা—ট্যা-

    হঠাৎ খেয়াল হল, পরের স্টেশন ভুবনেশ্বর খুব বেশি দূরে নয়। সেখানে হয়তো ওর এই একাধিপত্য ব্যাহত হবে। ওর নিজের আপার-বার্থ, হয়তো নিচের তলার মানুষ এসে উপস্থিত হবেন। সুতরাং এখনই নৈশ-পোশাকটা পরে নেওয়া বুদ্ধিমানের কাজ। স্যুটকেসটা খুলে পাজামা-পাঞ্জাবি, তোয়ালে আর খবরের কাগজে মোড়া চপ্পল বার করে নিল। স্যুটকেসটা বন্ধ করে এবার সিটের নিচে পাচার করতে চাইল।

    কিন্তু কি জানি কেন স্যুটকেশটা অন্দরমহলে যেতে আপত্তি জানালো। সেটা যেন কিছুতে বাধা পাচ্ছে। পূর্ববর্তী যাত্রী কি একটা মাল নামাতে ভুলে গেল নাকি? স্যুটকেসটা সরিয়ে সিটের নিচেটা এবার দেখবার চেষ্টা করল জগদ্বন্ধু। বাইরেটায় এতক্ষণে অন্ধকার নেমে এসেছে। নিচু হয়ে মনে হল সিটের নিচে কালো কাপড়ে ঢাকা বেশ বড়-সড় একটা বস্তা রয়েছে; কিন্তু একী? সেই বস্তা থেকে চুঁইয়ে কী যেন একটা তরল পদার্থ—রক্ত না কি?

    হাত বাড়িয়ে জ্বেলে দিল ফ্লুরেসেন্ট বাতিটা।

    এ কী! হ্যাঁ, রক্তই তো!

    নিচু হয়ে কালো কাপড়টা সরাতেই…

    ফার্স্টক্লাস-সি কূপেতে পরমুহূর্তেই শোনা গেল একটা আর্তনাদ। যেন সেটা সবার আগে কর্ণগোচর হয়েছে রেলওয়ে এঞ্জিনটার। সেও ভয়ার্ত কণ্ঠে সাড়া দিয়ে উঠল পর-পর তিনটি হুইসিল-এ। উপায় নেই। তাকে থেমে পড়তে হল ভ্যাকুয়াম-ব্রেকের অমোঘ নির্দেশে। কোনো একটা কামরায় কেউ অ্যালার্ম-চেনটা টেনে দিয়েছে। ভুবনেশ্বর রেল-স্টেশনের ডিসট্যান্ট-

    সিগন্যালের সবুজ বাতির আমন্ত্রণ সত্ত্বেও এঞ্জিনটাকে গজরাতে গজরাতে দাঁড়িয়ে পড়তে হল। সকাল থেকে ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে ছোটা, টাইম-টেব্‌ অনুসারী ইস্ট-কোস্ট এক্সপ্রেসটার লেট হওয়ার পালা শুরু হল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকাঁটায়-কাঁটায় ৪ – নারায়ণ সান্যাল
    Next Article রূপমঞ্জরী – ৩য় খণ্ড – নারায়ণ সান্যাল

    Related Articles

    নারায়ণ সান্যাল

    অলকনন্দা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আবার যদি ইচ্ছা কর – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আম্রপালী – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    বিশ্বাসঘাতক – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    সোনার কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    মাছের কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }