Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কাঁটায়-কাঁটায় ৫ – নারায়ণ সান্যাল

    নারায়ণ সান্যাল এক পাতা গল্প522 Mins Read0
    ⤶ ⤷

    চাঁপারঙের মুর্শিদাবাদী শাড়ির কাঁটা – ৬

    ছয়

    ঘরের বাইরে আসতেই দেখা হয়ে গেল দস্তুর-সাহেবের সঙ্গে। উনি বললেন, আপনাদের খবর দিতেই আসছিলাম। ইন্সপেক্টার দাশ এসেছেন, ও-পাশের উইং-এ অপেক্ষা করছেন। আপনাদের সঙ্গে দেখা করতে চান।

    বাসু বলেন, নিখিল একটু বসুক। তার আগে আপনার সঙ্গে দু-একটা জরুরি কথা সেরে নিই

    —চলুন, তাহলে আবার ঘরে গিয়ে বসা যাক।

    ওঁরা ফিরে এলেন সেই বৈঠকখানায়। দস্তুর বলেন, এবার বলুন?

    —না, আমি বলব না, বলবেন তো আপনি!

    —আমি! মানে? আমি কী বলব?

    —সেই বিশেষ কথাটা, যা আপনি এখনো আর কাউকে বলেননি, বলতে পারছেন না – barring possibly Miss Pamela!

    একটু রাগত স্বরে দস্তুর বলেন, হোয়াট ডু য়ু মিন? আমি আপনার কাছে কিছু লুকোচ্ছি? অফ অল পার্সেন্স : আমি! যে আমি আপনাকে ডেকে এনে এ কাজের দায়িত্ব দিচ্ছি?

    বাসু জবাব দিলেন না। স্থিরদৃষ্টিতে তাকিয়ে থাকেন দস্তুরের চোখের দিকে। দস্তুর বলেন, কী হল? কিছু একটা বলুন?

    বাসু প্রতিটি শব্দ স্পষ্ট উচ্চারণ করে বললেন, অলরাইট, আমিই বলছি : আয়াম এক্সট্রিমলি সরি মিস্টার দস্তুর! আপনি যদি আপনার এই স্ট্যান্ড না বদলান—সেই গোপন কথাটা বলতে রাজি না থাকেন—তাহলে আই’ল ওয়াশ মাই হ্যান্ডস্ অফ্ দিস্ কেস। রাইট নাউ!

    উঠে দাঁড়ালেন বাসু। দস্তুরও। তারপর তিনি দু-হাত কোমরের দুদিকে রেখে মাথা নিচু করে কয়েকটা মুহূর্ত চিন্তা করলেন। এবং তারপর পাঞ্জাবির পকেট থেকে একটা গোলাপী রঙের খাম বার করে বাসু-সাহেবের হাতে দিলেন। বললেন, আই হোপ দিস্ উইল স্যাটিসফাই য়ু।

    বাসু ওই খাম থেকে একই রঙের কাগজে লেখা একটি চিঠি বার করলেন। একবার চোখ বুলিয়ে কৌশিকের দিকে বাড়িয়ে ধরেন। সুন্দর ঝক্‌ঝকে হস্তাক্ষরে ইংরেজিতে লেখা ছোট্ট চিঠি। বাঙলা করলে দাঁড়ায় :

    কলি…আমার কলি!

    ভাবতে খুব আনন্দ হচ্ছে যে, আমাদের সেই পুরনো দিনগুলো আবার ফিরে আসবে। আবার তোমাকে কাছে পাব, পাশে পাব। তোমার হাতে রাখব আমার হাত! তোমাকে কাল সকালেই চাঁদিপুর যেতে হবে শুনে ভীষণ খারাপ লাগছে। সহস্রাব্দের প্রথম সূর্যোদয় তাহলে আমরা দুজনে একসঙ্গে দেখব না? না! তা হবে না। হতে পারে না। তার আগেই তোমার-আমার দেখা হবে! কী ভাবে? বলব না। তবে জেনে রাখ, আমার অভিধানে ‘অসম্ভব’ বলে কোন শব্দ নেই।

    ·

    তোমারই ‘অলি’

    চিঠিটা পড়ে, ভাঁজ করে খামের মধ্যে ভরে বাসু-সাহেবের হাতে ধরিয়ে দিল কৌশিক। সুজাতাও ঝুঁকে পড়ে পাঠ করে নিয়েছে ইতিমধ্যে। খামটা ফেরত পেয়ে দস্তুর সেটা পকেটে রাখলেন। বললেন, এটার কথা এখনি পুলিসকে বা আর কাউকে জানাবেন না প্লিজ।

    বাসু বললেন, কোথায় পেলেন এটা? আর কবে?

    পেয়েছি কাল দুপুরে। কলির ড্রয়ার ঘাঁটতে বসে।

    —ড্রয়ার কি চাবিবন্ধ ছিল না?

    —ছিল। কিন্তু আমার কাছে এ বাড়ির সমস্ত চাবির ডুপ্লিকেট চাবি থাকে। ওর দেরাজের ডুপ্লিকেট চাবিটা কোনদিন ব্যবহার করার প্রয়াজন হয়নি। কালই প্রথম।

    —আপনার সেক্রেটারি জানেন?

    —হ্যাঁ। বর্তমানে আমরা পাঁচজন জানি।

    —হাতের লেখাটা চেনা? এবার কি কিছু আন্দাজ করতে পারছেন?

    —হস্তাক্ষর আমার অপরিচিত; কিন্তু এবার কিছুটা বোধহয় ‘গ্যেস্’ করতে পারছি।

    –কুমার বিক্রমজিৎ?

    —পামেলার তাই ধারণা। আমারও!

    —কিন্তু কীভাবে চিঠিটা এ-বাড়িতে এল?

    —আমার জানা নেই। কুরিয়ার সার্ভিসে সম্ভবত

    —আপনার মেয়ে যে আবার ওই স্কাউন্ডেলটার খপ্পরে পড়েছে তা টের পাননি?

    দস্তুর বললেন, দেখুন বাসু-সাহেব, আমার মেয়ে প্রাপ্তবয়স্কা। সে তার জীবন কী ভাবে কাটাবে তার ভিতর আমার এখন আর নাক গলানো ঠিক নয়! ইনফ্যাক্ট, হতভাগীটা খুন না হয়ে গেলে আমি কোনদিনই তার টেবিলের ড্রয়ার খুলে দেখতাম না। কী বলব আপনাকে—কলির মৃত্যুসংবাদের চেয়ে এই গোলাপী খামখানা আমাকে কিছু কম আঘাত, দেয়নি। কিন্তু আগেই বলেছি, আঘাত আমি সইতে প্রস্তুত, ‘ইনসাল্ট’ নয়। খুন যেই করে থাক আমার অনুরোধ আপনি খুঁজে বার করুন, আমাকে লুকিয়ে কে আমার বিবাহিতা কন্যার সঙ্গে অবৈধ প্রেম করছিল।

    বাসু বললেন, চলুন এবার ওঘরে যাওয়া যাক।

    .

    ওপাশের উইংস-এ ঢুকতেই সোফা থেকে উঠে দাঁড়ালো নিখিল দাশ। পশ্চিমবঙ্গ আরক্ষা- বিভাগের হোমিসাইড ডিপার্টমেন্টের একজন হেভিওয়েট অফিসার। দীর্ঘদিনের পরিচয় এঁদের সঙ্গে এবং বাসুর স্নেহধন্য। বলে, আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল এ কেসে আপনার গাইডেন্স পাব। তাই আপনি নয়টার সময় আসছেন শুনে একঘণ্টার মার্জিন দিয়ে চলে এলাম।

    বাসু বলেন, তা ওই একঘণ্টার মার্জিনটা কেন?

    —আপনার প্রাথমিক তদন্তের জন্য একঘণ্টা সময়ই কি যথেষ্ট নয়?

    ওঁরা চারজন চারটি সোফায় আসন গ্রহণ করেন।

    বাসু-সাহেব জানতে চান, তা কেমন বুঝছ?

    নিখিল বলে, প্রাইম সাসপেক্ট রূপেশ মালহোত্রা। ঘটনার দিন ও বাড়িতে ছিল না। আপনি এতক্ষণে নিশ্চয় জেনেছেন যে, ওরা সেপারেশনে ছিল। কমলকলি থাকতেন এখানে, আর মিস্টার মালহোত্রা তাঁর সল্টলেকের বাড়িতে। গতকাল মিস্টার মালহোত্রা বাই রোড ভুবনেশ্বরে রওনা হয়ে যাবার পর আমরা গিয়ে খোঁজ খবর নিয়েছি। আঠাশ তারিখে তিনি বাড়িতেই ছিলেন; কিন্তু ঘটনার দিন—উনত্রিশে, বুধবার, তিনি সকাল থেকেই অনুপস্থিত। মানে, তাঁর বেড-টিও অস্পর্শিত পড়ে ছিল। উনি শেষরাত্রে কখন উঠে, কোথায় বুঝি চলে গেছেন। বাড়ির লোক জানে না। ঘরটা খোলা ছিল। সাড়ে ছয়টায় ওঁর বেয়ারা টিপয়ে টি- কোজি দিয়ে ঢাকা চায়ের ট্রেটা রেখে যায়। তার ধারণা হয়েছে—সাহেব বুঝি বাথরুমে। ব্যস্! তারপর রাত এগারোটা পর্যন্ত তিনি কোথায় ছিলেন তা বাড়ির কেউ জানে না। ভেরি মিস্টিরিয়াস্!

    বাসু বলেন, কিন্তু রাত আটটা নাগাদ ভুবনেশ্বর স্টেশনের এস. আর. পি. তো রূপেশকে এস. টি. ডি করে খবরটা জানায়।

    —বাড়িতে নয়। মোবাইল নম্বরে। সে কোথা থেকে মেসেজটি পায় তা জানা যায় না।

    বাসু বলেন, ডেডবডি ভুবনেশ্বর স্টেশনে এসেছে সাড়ে সাতটায়। আধঘণ্টার মধ্যে রেলওয়ে এস. পি রূপেশের মোবাইল নম্বর পেয়ে গেল কী করে? সেটা সম্ভব?

    নিখিল মাথা নেড়ে বলল, আমি জানি না। খোঁজ নেব।

    দস্তুর বলে ওঠেন, খোঁজ নিতে হবে না। আমি জানি। কলি –আই মিন কমলকলির হাত- ব্যাগে একটা ছোট্ট টেলিফোন রেডি-রেকয়নার থাকে। তাতে তার স্বামীর মোবাইল নম্বর নিশ্চয় ছিল। মৃতদেহের সঙ্গেই সেটা হস্তগত হয়েছে পুলিসের।

    বাসু পাইপে তামাক ঠেশতে ঠেশতে বলেন, প্রাইম সাসপেক্ট ছাড়া আরও একজনের ‘অ্যালেবাইটা’ তোমাকে যাচাই করে দেখতে হবে, নিখিল। লোকটা ভবঘুরে। আজ এখানে, কাল সেখানে। কিন্তু বর্তমানে কলকাতায় আছে। থাকলে কোনো খানদানী হোটেলে।

    নিখিল বললে, করেছি, স্যার! আপনি কুমার বিক্রমজিতের কথা বলছেন তো?

    —হ্যাঁ, তাই বলছি, কিন্তু তুমি আন্দাজ করলে কী করে?

    —সময়ের দিক থেকে আমি তো আপনার চেয়ে বেশ কয়েক ঘণ্টা লীড নিয়ে বসে আছি, স্যার। মিসেস মালহোত্রার সমস্ত অতীতটাই আমাদের খুঁটিয়ে দেখতে হয়েছে। ‘কঙ্কতিকা সম্মার্জনী’ চালিয়ে।

    তারপর হঠাৎ মিস্টার দস্তুরের দিকে ফিরে বললে, আপনি কিছু মনে করবেন না স্যার। ইস্‌ আ কেস্ অব মার্ডার! তাই সব কথা খোলাখুলি আলোচনা করছি। আপনি যে বছর তিনেক আগে পুলিসের সাহায্যে ওই লোফারটাকে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছিলেন, তাও আমাদের জানা।

    দস্তুর বললেন, লুক হিয়ার, ইন্সপেক্টার! কমলকলি বর্তমানে নিন্দা স্তুতির ওপারে। আপনারা যা করছেন, তাতে আমার পূর্ণ সমর্থন আছে। কারণটা আপনিই বলেছেন : আফটার অল্ ইস্‌ আ কেস অব মার্ডার! আমি চাই খুনী লোকটাকে ফাঁসির দড়ি থেকে ঝোলাতে। অ্যাট এনি কস্ট! কিন্তু কলির নামে কতকগুলো কুৎসা সংবাদপত্রে ছাপা হলে আমি ব্যথিত হব। এই যা!

    নিখিল বললে, আই রেসপেক্ট য়োর সেন্টিমেন্ট, স্যার, অ্যান্ড অ্যাপ্রিশিয়েট য়োর পয়েন্ট। বাসু জানতে চাইলেন, আমার খবরটা কি ঠিক? মানে কুমার বিক্রম কি এখন কলকাতায়?

    —আজ্ঞে হ্যাঁ, ছিলেন। প্রায় এক সপ্তাহ। হোটেল ‘রাতদিন’-এ। তারপর ঘটনার দিন, মানে ওই বুধবার সকাল নয়টায় তিনি হোটেল থেকে চেক-আউট করে বেরিয়ে যান। ট্যাক্সিতে। কোনো ফরওয়ার্ডিং অ্যাড্রেস না রেখে।

    —তুমি কি খোঁজ নিয়ে দেখেছিলে–হোটেলের ট্রাভল এজেন্টের মাধ্যমে সে কোনো প্লেনের বা ট্রেনের টিকিট খরিদ করেছিল কি না।

    —সেটা তো এলিমেন্টারি স্যার। দেখেছি। না, হোটেলের মাধ্যমে সে কোনো টিকিট কাটেনি। কিন্তু চেক-আউট টাইমটা খুব কন্সপিকুয়াস। ইস্ট-কোস্ট এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে দশটা পনেরয়।

    সুজাতা প্রশ্ন করে, এটা যদি বিক্রমজিতের কাজ হয়, তাহলে আমাদের ধরে নিতে হবে যে, মিসেস মালহোত্রার মাধ্যমেই সে জানতে পেরেছিল ও ফার্স্ট ক্লাস সি-কূপেতে বালাসোর যাচ্ছে। এবং একাই।

    দস্তুর বলেন, কিন্তু আমি যে যাব না, এটা তো আমি কলিকে জানিয়েছিলাম একবারে শেষ মুহূর্তে। তখন কি চেষ্টা করলেও অন্য কেউ ফার্স্ট ক্লাস টিকিটের রিজার্ভেশান পাবে?

    নিখিল বলে, আরিসার্ভড সেকেন্ড ক্লাসে গেলেই বা ক্ষতি কী? ইস্ট কোস্ট এক্সপ্রেস তো ভেস্টিব্যুল ট্রেন। চলতি গাড়িতেও এ কামরা ও কামরা করা যায়। হয়তো সে খড়গপুরে কামরা বদলে ফার্স্টক্লাস বগিটায় চলে আসে।

    বাসু বললেন, আমার খটকা লাগছে দু-একটা কারণে। প্রথম কথা : মোটিভটা যদি ধরে নিই সেই আট দশ লাখ টাকার গহনা, তাহলে বলব, এ জাতীয় রাহাজানি যারা করে তারা একটা বিশেষ শ্রেণীর লোক। কুমার বিক্রমজিৎ—সে যতই লম্পট হোক—সে ক্লাসে পড়ে না। তার পক্ষে চোরাই মাল পাচার করা অত্যন্ত কঠিন। খুন করা আরও!

    নিখিল বলে, কিন্তু তার বিজনেস্টা যে কী জাতের, তা তো আমরা জানি না, স্যার? সে দু- তিন মাস অন্তর ওদিকে দুবাই, বেরুট, কুয়েৎ যায়, এদিকে রেঙ্গুন সিঙ্গাপুর হংকং। তার ব্যবসাটা হীরে-জহরতের স্মাগ্‌লিং হলে আমি অন্তত আশ্চর্য হব না।

    —না, আমিও না, বললেন বাসু। তারপর যোগ করলেন, কিন্তু ও জাতের অ্যান্টিসোশাল যদি পরিকল্পিত মার্ডার করে—হঠাৎ করে বসা হোমিসাইড নয়—তাহলে অস্ত্রটা রিভলভার হওয়ার সম্ভাবনা নাইন্টি-ফাইভ পার্সেন্ট। ছোরা যদি মারণাস্ত্র হয়—অত কাছাকাছি থেকে, তাহলে চলতি ট্রেনে আততায়ীকে রক্তের ধারাস্নানে হয়তো অবগাহন করতে হবে। তার ধরা পড়ে যাবার সম্ভাবনা হয়ে যাবে নাইন্টি নাইন পারসেন্ট।

    —মানলাম! কিন্তু মিসেস মালহোত্রা যে ছোরার আঘাতে প্রাণ দিয়েছেন এটা প্ৰতিষ্ঠিত সত্য। বুলেট উন্ড নয়। অস্ত্রটা অবশ্য পাওয়া যায়নি; কিন্তু পোস্টমর্টাম না করেও যে ডাক্তারবাবু ওর ডেথ-সার্টিফিকেট দিয়েছেন তিনি স্পষ্ট করে লিখেছেন মৃত্যুর হেতু : স্ট্যাব উন্ড!—ছোরার আঘাতে।

    কেউ কোন কথা বলল না প্রায় বিশ সেকেন্ড। তারপর বাসুই বলেন, চুরি যাওয়া গহনাগুলোর লিস্ট তোমার কাছে আছে তো?

    —আজ্ঞে হ্যাঁ। ওঁর কম্পানিয়ান, সোমা দেবী লিস্ট মিলিয়ে সেগুলো বাক্সে তুলেছিল তাঁর কাছ থেকে সেটা আমি পেয়ে গেছি। অল দ্য আইটেমস্—তাদের ডেক্রিপশান, হীরে চুনি পান্নার সংখ্যা আর ডিটেইল্স। গহনা থেকে খুলে নিয়ে বিক্রি করতে গেলেও ধরা পড়ে যাবার যথেষ্ট সম্ভাবনা। চোরাবাজারের সমস্ত ঘাঁটিতে সেই লিস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ মিস্টার রূপেশ মালহোত্রাকে অনারে এক্সেপসান হিসাবে ধরে নিলে হত্যার উদ্দেশ্য একটাই : জুয়েল থিফের কাজ। রেলের ছিঁচকে চোর চুরি করতে পারে; কিন্তু খুন?—নেভার।

    বাসু জানতে চান, তুমি কি আজই ভুবনেশ্বর রওনা দেবে?

    —দেবে মানে? দিয়ে বসে আছি। যাবার পথে দস্তুর সাহেবের বাড়িতে আপনার সঙ্গে দেখা করে যাচ্ছি। ওঁরাও আজই দুপুরে যাচ্ছেন। বাই রোড। কিন্তু ওঁদের উদ্দেশ্য শেষ কাজ পুরীতে। আমার ডেস্টিনেশন : ভুবনেশ্বর।

    –প্রথমে কোথায় যাবে?

    —খড়্গাপুর। বালেশ্বরেও দাঁড়াব, তারপর একে একে ভদ্রক, যাজপুর রোড, কটক। ফাইনালি ভুবনেশ্বর। আমি বালাসোরে গাড়ি ছেড়ে দিয়ে বাকি পথটা ট্রেনে যেতে চাই। প্রতিটি স্টেশনেই আমাকে খোঁজ নিতে হবে। মিস্ হাজরা তাঁকে শেষবারের মতো জীবিত দেখেছেন বালাসোরে—বেলা পৌনে তিনটায়। আর মিস্টার পট্টনায়ক তাকে মৃতাবস্থায় দেখেন কটকে, সন্ধ্যা সওয়া ছয়টার। তার মানে হত্যাকাণ্ডটা অনিবার্যভাবে ঘটেছে—বালেশ্বর কটকের মাঝখানে। রেললাইন অনুসারে ভৌগোলিক দূরত্ব 177 কিলোমিটার; সময়ের ব্যবধান সাড়ে তিন ঘণ্টা। আগামীকাল রাত্রে অথবা পশু সকালে আমি কলকাতা ফিরব আর তৎক্ষণাৎ আপনার সঙ্গে যোগাযোগ করব।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকাঁটায়-কাঁটায় ৪ – নারায়ণ সান্যাল
    Next Article রূপমঞ্জরী – ৩য় খণ্ড – নারায়ণ সান্যাল

    Related Articles

    নারায়ণ সান্যাল

    অলকনন্দা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আবার যদি ইচ্ছা কর – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আম্রপালী – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    বিশ্বাসঘাতক – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    সোনার কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    মাছের কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }