Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কাঁটায়-কাঁটায় ৫ – নারায়ণ সান্যাল

    নারায়ণ সান্যাল এক পাতা গল্প522 Mins Read0
    ⤶ ⤷

    চাঁপারঙের মুর্শিদাবাদী শাড়ির কাঁটা – ১০

    দশ

    সেদিনই রাত আটটা নাগাদ আবার একটা টেলিফোন এল। জি.ডি.র কাছ থেকে। বাসু-সাহেব আত্মঘোষণা করা মাত্র দস্তুর বললেন, একটা অত্যন্ত গোপন এবং জরুরী সংবাদ জানাতে চাই। আপনাকে কষ্ট দেব না। আমি নিজেই এখনি আপনার বাড়িতে চলে আসতে চাই। আপনি কি

    আধঘণ্টা সময় দিতে পারবেন?

    —অফকোর্স! য়ু আর ওয়েলকাম।

    —মিস্টার কৌশিক মিত্র কি আছেন? তাঁকে কি পাব?

    —পাবেন। সে বাড়িতেই আছে।

    —আমি যে আপনার সঙ্গে দেখা করতে যাচ্ছি, এ খবরটা কাউকে জানাবেন না। বিশেষত পুলিসকে।

    —এগ্রিড। আসুন আপনি।

    আধঘণ্টার মধ্যেই দস্তুর-সাহেবের গাড়ি এসে থামল বাসুসাহেবের বাড়ির পোর্টিকোর সামনে। গাড়িতে ড্রাইভার ছাড়া তিনি একা। কৌশিক বারান্দায় অপেক্ষা করছিল। আপ্যায়ন করে নিয়ে এসে বসালো তাঁকে বাসু-সাহেবের ঘরের সমুখে প্রতীক্ষাগারে। বাসু খবর পেয়ে নিজেই এগিয়ে এসে বললেন, আসুন মিস্টার দস্তুর। এ ঘরে এসে বসুন।

    দস্তুর এ ঘরে এসে বসলেন। ড্রিংস কোন কিছু নিতে রাজি হলেন না। জানালেন, পুরীর স্বর্গদ্বারে কমলকলির শেষকৃত্য করে উনি কলকাতায় ফিরে এসেছেন। তার পরেই উনি সরাসরি চলে এলেন জরুরি ব্যাপারটায়। ঘণ্টাখানেক আগে—রাত সাতটা নাগাদ উনি বোম্বাই থেকে একটা এস. টি. ডি. কল পান। যিনি ফোন করছিলেন তাঁর নাম আবদুল লতিফ। মুম্বাই ক্রফোড মার্কেটে তাঁর বিরাট সোনারূপার জুয়েলারি শপ এ. বি. জুয়েলার্স। ওঁরা দুজন পার্টনার। আবদুল লতিফ আর বীরেন্দ্রনাথ দত্ত। একজন মুসলমান একজন হিন্দু। একজন মুম্বাইওয়ালা একজন বাঙালী। তবু ওঁদের প্রগাঢ় বন্ধুত্ব। দস্তুর-সাহেবের সঙ্গে এই প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের পরিচয়। ব্যবসায়িক সূত্রে। সেই প্রতিষ্ঠানের সিনিয়র পার্টনার জনাব আবদুল লতিফই ফোন করছিলেন।

    বাসু জানতে চান, কী বলতে চান জনাব আবদুল লতিফ?

    দস্তুর বলেন, আমার টেলিফোনে একটা গ্যাজেট আছে। বোতাম টিপলেই দুপক্ষের কথা একটা অডিও টেপ-এ রেকর্ড হয়ে যায়। আমি লতিফের ফোন পাওয়ামাত্র বোতামটা টিপে দিয়েছিলাম। আমাদের দুজনের কথাই টেপ-এ ধরা গেছে। সেটা আমি নিয়েও এসেছি। গাড়িতে আছে…

    কৌশিক বলে, ঠিক আছে, আমি সেটা নিয়ে আসছি। তাহলে আপনাদের কথোপকথন ডাইরেক্ট ন্যারেশানে শোনা যাবে।

    দস্তুর একটি টু-ইন ওয়ানে টেপটা ভরে নিয়ে এসেছেন। কৌশিক যন্ত্রটা চালিয়ে দিল। প্রথম দিককার কিছুটা কথা রেকর্ডেড হয়নি। সম্ভবত তখনো দস্তুর-সাহেব ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারেননি এবং বোতামটাও টিপে দেননি। কথাবার্তা আদ্যন্ত হিন্দিতে। অনুবাদে তা এই রকম :

    দস্তুর : আপনি যখন বলছেন তখন পুলিসকে কিছু জানাব না। কিন্তু ব্যাপারটা কী?

    লতিফ : আপনার মেয়ের সম্বন্ধে মর্মান্তিক সংবাদটা কাগজে পড়েছি। আমার গভীর সমবেদনা ইতিপূর্বেই ফ্যাক্স করে জানিয়েছি। সেই সংক্রান্ত একটা অত্যন্ত গোপন সংবাদ আপনাকে এখন জানাতে চাই। আপনি যদি সম্পূর্ণ গোপন রাখার প্রতিশ্রুতি দেন।

    দস্তুর : সে কথা তো আগেই বলেছি। বলুন আপনি?

    লতিফ : কলি-মার অপহৃত অলঙ্কারের একটি পিস—পান্না বসানো নেকলেসটা এখন কোথায়, কার কাছে আছে, আমি জানি।

    দস্তুর : আর য়ু শ্যিওর? ওটা সেই নেকলেসটাই?

    লতিফ : দস্তুর সা’ব! আপনার য়্যাদ নেই। নেকলেসটা এই বান্দার কারিগরেই বানিয়েছিল। আমি সেন্ট্রাল লকেটের বড় পান্নাটি সরিয়ে দেখে নিয়েছি তার নিচে আমাদের কোম্পানির মনোগ্রাম আছে : ‘এ.বি’। যার কাছ থেকে নিয়ে দেখেছি, সে তা জানে না। পান্না যথাস্থানে সেট করে তাকে ফেরত দিয়েছি। বলেছি, কাল আসতে।

    দস্তুর : অল-রাইট। আমি মেনে নিলাম এটা সেই একই নেকলেস। কিন্তু পুলিসের সাহায্য ছাড়া সেটা আমি কী করে উদ্ধার করব?

    লতিফ : আপনি নিজে চলে আসুন। মুম্বাইয়ের নেক্সট ফ্লাইটে। কাল রাত নটার সময় লোকটা নেকলেস নিয়ে আমার বাড়িতে আসবে। নগদ টাকায় বেচতে। আমি তাকে হাতে নাতে ধরিয়ে দেব।

    দস্তুর : অলরাইট! কিন্তু পুলিসের সাহায্য ছাড়া তাকে আমি ধরব কীভাবে? লতিফ : পুলিসই ধরবে। মুম্বাইয়ের পুলিস্! আমার চেনা পুলিস! আপনি শুধু আইডেন্টিফাই করবেন নেকলেসটা।

    দস্তুর : বুঝলাম না! আপনি যদি পুলিসেই শেষ পর্যন্ত খবর দেন, তাহলে আমার পুলিশে খবর দেওয়ায় আপত্তি কী?

    লতিফ : সে আলোচনা আমি টেলিফোনে করব না, স্যার। ইনফ্যাক্ট, এর সঙ্গে যদি কলি- মার দুর্ঘটনাটা—আপনি নিশ্চয় বুঝছেন, আমি কোন দুর্ঘটনার কথা বলতে চাইছি—জড়িত না থাকত তাহলে আমি হয়তো আপনাকে এতকথা বলতামই না। আপনি কি আসতে পারবেন? কাল রাত নয়টায়? আমার গরিবখানায়?

    দস্তুর : না। আমি নিজে যেতে পারব না। কাল আমাকে কলকাতাতে থাকতেই হবে। তবে আমার তরফে একজন প্রতিনিধি যাবেন। নামটা লিখে নিন : মিস্টার কৌশিক মিত্র অব ‘সুকৌশলী’। উনি একজন প্রাইভেট গোয়েন্দা। অত্যন্ত বিশ্বাসভাজন।

    লতিফ : অলরাইট স্যার। উনি যেন ওঁর পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসেন। আমার দোকানে নয়, বাড়িতে। অ্যাড্রেস তো আপনার জানা? বান্দ্রার কার্টার রোড…

    দস্তুর : হ্যাঁ, অ্যাড্রেস আমার জানা। যদি মিস্টার কৌশিক মিত্র কোন কারণে না যেতে পারেন তাহলে আজ রাত্রেই আমি ফোনে জানাব। সে-ক্ষেত্রে অন্য কেউ যাবে।

    লতিফ : থ্যাঙ্কু স্যার। ‘অন্য কেউ টা যেন পুলিসের লোক না হয়। গুড নাইট!

    কৌশিক বলল, আমি রাজি। কাল মর্নিং ফ্লাইটেই মুম্বাই চলে যাব। এখন টিকিট পেলে হয়।

    দস্তুর বললেন, সে চিন্তা করবেন না। আপনি যেতে পারেন ধরে নিয়ে আমি দুখানি টিকিটের ব্যবস্থা করেছি। ভি. আই. পি কোটায়। আপনি একা যাবেন না। মিস্টার দাশও যাবেন। কিন্তু তিনি আবদুল লতিফের বাড়িতে যাবেন না। মুম্বাই পুলিস লোকটাকে অ্যারেস্ট করার পর তিনি আত্মঘোষণা করবেন। লতিফকে আমি ওয়ার্ড অব অনার দিয়ে রেখেছি।

    বাসু রললেন, নাইন্টি ফাইভ পার্সেন্ট চান্স, জনাব আবদুল লতিফ এ জাতীয় চোরাই মাল খরিদ করে থাকেন—আন্ডার ওয়ার্ল্ডের কাছে থেকে। কিন্তু এক্ষেত্রে আপনার প্রতি বন্ধুত্বের খাতিরে, এবং সম্ভবত কমলকলিকে ব্যক্তিগতভাবে চেনেন বলেই তিনি এই পদক্ষেপ করেছেন। অথবা হয়তো মার্ডার কেস জানার পর চুপ করে থাকতে তাঁর বিবেকে বেধেছে।

    দস্তুর শুধু বললেন, না, ব্যারিস্টার সাহেব। নাইন্টি ফাইভ নয়, ওটা সেন্ট পার্সেন্ট। মুম্বাইয়ের যে পুলিস কর্তার মাধ্যমে তিনি জুয়েল থিফটাকে ধরিয়ে দেবেন তিনি ওঁর জানা লোক। তিনি এমনভাবে জুয়েল থিফকে ধরবেন যাতে আন্ডার ওয়ার্ল্ড বুঝতে না পারে যে, খবরটা পাচার হয়েছে আবদুল লতিফের মারফত! যা হোক, তাহলে ওই কথাই রইল। মিস্টার মিত্র, আপনি তাহলে মিস্টার দাশের সঙ্গে যোগাযোগ করুন। আমার গাড়ি কাল সকালে আপনাকে এয়ারপোর্টে পৌঁছে দেবে। টিকিট আমার ড্রাইভারের হাতে থাকবে। ইন্সপেক্টার দাশ অবশ্য সরাসরি পুলিসের গাড়িতে এয়ারপোর্টে যাবেন! তাহলে চলি?

    দস্তুর উঠে দাঁড়ালেন। যাবার জন্য পা বাড়িয়েছিলেন। বাসু ঠিক তখনই পিছন থেকে প্রশ্ন করেন, মিস্ পামেলা কাত্রোচ্চি কি এই নতুন পরিস্থিতির কথাটা জানেন?

    দস্তুর দোরের দিকে এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ ঘুরে দাঁড়ান। একটু দেরি হল জবাবটা দিতে। তাঁর ভ্রূকুঞ্চিত হল। নতনেত্রেই বললেন : নো। গুডনাইট।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকাঁটায়-কাঁটায় ৪ – নারায়ণ সান্যাল
    Next Article রূপমঞ্জরী – ৩য় খণ্ড – নারায়ণ সান্যাল

    Related Articles

    নারায়ণ সান্যাল

    অলকনন্দা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আবার যদি ইচ্ছা কর – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আম্রপালী – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    বিশ্বাসঘাতক – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    সোনার কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    মাছের কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }