Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কাঁটায়-কাঁটায় ৫ – নারায়ণ সান্যাল

    নারায়ণ সান্যাল এক পাতা গল্প522 Mins Read0
    ⤶ ⤷

    বিশের কাঁটা – ৬

    ছয়

    সুরঙ্গমার বাড়ি থেকে বড় রাস্তায় নেমে বাসু-সাহেব এগিয়ে এলেন তাঁর পার্ক করা গাড়িটার কাছে। ড্রাইভারের সীটে অন্ধকারে বসে ছিল কৌশিক। লক্ষ্য হলো, ড্রাইভারের সীটের পাশের কাচটা একটু নেমে গেল, আর একটি জ্বলন্ত সিগ্রেটের স্টাম্প উড়ে গিয়ে পড়ল কার্বের কাছে। পরমুহূর্তেই পিছনদিকের ফুটপাতের দিকে দরজাটা খুলে গেল। জ্বলে উঠল পিছনের আলো। বাসু-সাহেবের পিছন-পিছন স্যুটকেস-হাতে এগিয়ে আসছিল মাধবী। বাসু খোলা দরজার হাতলটা ধরে তাকে প্রশ্ন করলেন, তোমার ভাল নাম তো মাধবী, আর কোনো নামটাম আছে? ডাকনাম জাতীয়?

    মাঝরাস্তায় হঠাৎ এমন একটা প্রশ্নের সম্মুখীন হতে হবে সেটা বোধকরি মেয়েটি আশঙ্কা করেনি। বলে, ডাকনাম ‘মাধু’, পুরো নাম মাধবীমঞ্জরি বড়ুয়া।

    —দ্যাটস্ ফাইন। শোন মাধু। আমি তোমাদের সঙ্গে যাচ্ছি না। কৌশিক তোমাকে একটা হোটেলে পৌঁছে দেবে…

    মাধবী বাধা দিয়ে বলে, কৌশিক কে?

    ড্রাইভারের সীটে বসা লোকটা মুখ না ঘুরিয়ে উইন্ডস্ক্রীনকে সম্বোধন করে এই সময় বলে ওঠে, পি. কে. রাসু, বার-অ্যাট-ল’র ড্রাইভার।

    বাসু শ্রাগ করে বলেন, সরি! তোমাদের ইন্ট্রোডিউস্ করে দেওয়া হয়নি। শোন মাধবী, ঐ যে আমার গাড়ির ড্রাইভারের সীটে বসে আছেন, উনি হচ্ছেন শ্রীমান কৌশিক মিত্ৰ বি. ই.— ‘সুকৌশলী গোয়েন্দা সংস্থা’র সিনিয়ার পার্টনার। এঁর স্ত্রীর নামই সুজাতা—যে সুরঙ্গমার কাছ থেকে অনীশ আগরওয়ালের পাত্তা জেনে নেয়। আর এ হচ্ছে মাধবী বড়ুয়া অব গুয়াহাটি, হু হ্যাজ…

    দৃষ্টি না ঘুরিয়েই কৌশিক বলে ওঠে, আই নো! উঠে আসুন।

    বাসু বাধা দিয়ে বলেন, না। আমার বাকি বক্তব্যটা আগে শেষ করি, যেহেতু আমি গাড়িতে উঠছি না।

    এতক্ষণে কৌশিক এদিকে ফেরে। বলে, অ্যাত রাত্রে ইন্টালি বাজারে আপনি কী করবেন? ফিরবেন কী করে?

    –সে আপনাকে ভাবতে হবে না, মিস্টার মিত্র। আমি কাজ সেরে ট্যাক্সি করে ফিরে যাব। আপনি কাইন্ডলি আমার এই ক্লায়েন্টটিকে কোনো হোটেলে পৌঁছে দিন। হোটেলের ভিতরে গিয়ে আপনার খানদানী বদনখানি রিসেপশানিস্টকে দেখাবেন না। চেক-ইন হয়ে গেলে মাধুই বেরিয়ে এসে আপনাকে জানিয়ে যাবে যে, সে একটা পছন্দমতো সিঙ্গলসীটেড রুম পেয়েছে। রুম নম্বরটা আপনাকে বলে যাবে। আর হোটেলের টেলিফোন নম্বরটা!

    কৌশিকের বুঝতে অসুবিধা হয় না, বাসু-সাহেব মর্মান্তিক চটেছেন। তিনি যে ওদের দুজনের ‘ফর্মাল-ইন্ট্রোডাকশান’ না করিয়েই ফর্মান জারি করেছেন এবং সেটা যে এটিকেট- বিরুদ্ধ কাজ—এটা কৌশিক চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়াতেই এই অভিমানের বহিঃপ্রকাশ। এবার মাধবীর দিকে ফিরে বললেন, যে-কথা বলছিলাম মাধু। তুমি এই কার্ডখানা রাখ। এতে আমার টেলিফোন নম্বর আছে। তোমাকে কৌশিক একটা মডারেট হোটেলে পৌঁছে দেবে—ফর এক্জাম্পল্ হাজরা-ল্যান্সডাউনের মোড়ে ‘ত্রিস্তার’ হোটেল। ওখানে যদি সিঙ্গেল-সীটেড রুম পেয়ে যাও নিয়ে নেবে। না পেলে অন্য কোনো হোটেলে। তোমার নাম লেখাবে ‘মঞ্জরী এম. বড়ুয়া’—অর্থাৎ মিড্‌ল-নেমটা এগিয়ে দিয়ে….

    মাধবী মাঝপথেই বাধা দিয়ে বলে, কেন স্যার?

    –কেন? ‘য়ু আর নট টু রিজন হোয়াই।’ কিন্তু মুখ-ফসকে যখন জানতে চেয়েছ, তখন বলি—পুলিশে হয়তো তোমাকে খুঁজবে। হয়তো সুরঙ্গমার মাধ্যমে নামটাও জানবে—’মাধবী বড়ুয়া’। ফলে হয়তো ‘মঞ্জরী বড়ুয়া’ নামটা ওদের নজরে পড়বে না—যদি বিভিন্ন হোটেলে আজকের রাত্রের ‘এন্ট্রি’ চেক্ করতে বসে। আবার নামটা একেবারে অন্য জাতির হলে—’বেলা দত্তগুপ্তা’ বা ‘নির্মলা গুহঠাকুরতা’ হলে, যুক্তি দেখানো যেতে পারে যে, তুমি পলাতকা—’ফিউজিটিভ্। যেটা আইনের চোখে স্বতই সন্দেহভাজক। এক্ষেত্রে এক ঢিলে দুটো পাখি মরল—তোমাকে নাম-ভাঁড়ানোর চার্জেও ফেলা যাবে না। আবার আত্মগোপনও করা গেল। সেকেন্ডলি, সাকিন, মানে ঠিকানা হিসাবে ‘গুয়াহাটি’ লিখ না। তোমার কলকাতাবাসী কোনো মামা-কাকা-মেশো-বন্ধুর ঠিকানা লিখে দেবে, বুঝলে?

    মাধবী ঘাড় নেড়ে জানাল যে, সে বুঝেছে

    —আর একটা নির্দেশ, কোনো প্রয়োজনেই হোটেল ছেড়ে রাস্তায় নামবে না, আমাকে ছাড়া আর কোথাও কোনো ফোন করবে না। একটা পুরো দিন হোটেলে বসে গল্পের বই পড়বে অথবা টি. ভি. দেখবে। টি. ভি. -ওয়ালা ঘর বুক কর। আমি কাল বিকালে তোমার হোটেলে আসব। অ্যান্ড দিস্ ইজ মাই লাস্ট ইন্সট্রাকসন্স : কোনোক্রমে যদি পুলিশ তোমার সন্ধান পায়, তাহলে তাদের প্রশ্নের কোনো জবাব দেবে না। তোমার কী নাম, কোথা থেকে এসেছ, মায় তোমার ঘড়িতে কটা বাজে—নাথিং। সব প্রশ্নের একটাই জবাব, আমার সলিসিটারের নাম মিস্টার পি. কে. বাসু—এই তাঁর কার্ড। তাঁকে ফোন করুন। তাঁর অসাক্ষাতে আমি আপনাদের কোনো প্রশ্নের জবাব দেব না। আন্ডারস্ট্যান্ড?

    ঘাড় নেড়ে মাধবী জানায় সে বুঝেছে।

    —এবার তাহলে গাড়িতে ওঠ।

    মাধবী বুঝতে পারে না এক্ষেত্রে তার পিছনের সীটে উঠে বসা অভদ্রতা হবে কি না। কিংবা অপরিচিত পুরুষের পাশে এত রাত্রে সামনের সীটে উঠে বসা দুঃসাহসিকতা হবে কি না। সমস্যার সমাধান হয়ে গেল কৌশিকের কণ্ঠস্বরে। সে উইন্ডস্ক্রীনের দিকে তাকিয়েই স্বগতোক্তি করে : হে মাধবীদেবী! দ্বিধা কেন?

    ‘মিস্-কোট টা শ্রবণমাত্র মনস্থির করে মিস্ বড়ুয়া। উঠে বসে পিছনের সীটে।

    কৌশিক হাত বাড়িয়ে বলে, গুড-নাইট, মামু!

    বাসু প্রতিবাদ করেন, নাইট ইজ ইয়েট ইয়াং, ইয়াং ম্যান! গুড নাইট সম্বোধনটা ডাইনিং- টেবিলের জন্য মুলতুবি থাক!

    গাড়িটা দক্ষিণ দিকে চলতে শুরু করামাত্র বাসু ঘড়ি দেখলেন। রাত নটা চৌত্রিশ। এগিয়ে গেলেন একটি পাবলিক টেলিফোন বুথ-এর দিকে। স্বয়ংক্রিয় ব্যবস্থা। সাতটা নম্বর ডায়াল করা মাত্র ও-প্রান্তে সাড়া জাগল : গুড ঈভনিং, দিস্ ইজ ডিউক হোটেল—রিসেপশান। হোয়াট ক্যানাই…

    বাসু ইংরেজিতে বললেন, অনুগ্রহ করে আমাকে 207 নম্বর ঘরে কানেকশানটা দেবেন?

    ও-প্রান্তের মহিলা বললেন, সরি, স্যার! 207 নম্বরের চাবি কী-বোর্ডে ঝুলছে। ঘরে কেউ নেই।

    —ঘরটা কি মিস্টার মহাদেব জালানের নামে বুক করা?

    —জাস্ট এ মোমেন্ট। লাইনটা ধরুন। রেজিস্টার দেখে বলছি।

    রেজিস্টার দেখে মহিলা জানালেন যে, ঐ ঘর মিস্টার জালানের নামেই বুক করা। এবং তিনি এ মুহূর্তে ঘরে নেই।

    ধন্যবাদ জানিয়ে লাইনটা কেটে দিয়ে এবার ফোন করলেন বাড়িতে। একবার রিঙিং টোন হতেই ধরল সুজাতা। বাসু বললেন, তুমি কতক্ষণ এসেছ?

    —অনেকক্ষণ। আপনি বেরিয়ে যাবার ঠিক পরেই। বিশে বলল, সাহেব এক্ষুনি বেরিয়ে গেলেন।

    এর মধ্যে আমার কোনো ফোন এসেছিল?

    —হ্যাঁ, ডিউক হোটেল থেকে মিস্টার মহাদেব জালান ফোন করে জানতে চান আপনি ফিরেছেন কি না। আমি বললাম, না ফেরেননি।

    —আর কোন ফোন?

    —না।

    —তোমার মামিমা কেমন আছেন?

    —ভাল। জ্বর নেই। ঘুমটা হওয়ায় শরীর অনেক ঝরঝরে। রাতের খাবার খেয়ে নিয়েছেন।

    —তুমি কোথা থেকে কথা বলছ? আমার চেম্বার, না রিসেপশান?

    —না, চেম্বার। রিসেপশানে বসে আছেন সেই মহাদেব ‘জ্বালান’।

    —ও কতক্ষণ জ্বালাচ্ছে?

    —মিনিট পাঁচেক হলো।

    —লাইনটা ওকে দাও তো?

    একটু পরেই মহাদেবের কণ্ঠস্বর শোনা গেল, বলুন স্যার? কোথা থেকে বলছেন?

    বাসু ভৌগোলিক অবস্থানের প্রসঙ্গ এড়িয়ে বললেন, একটা টেলিফোন বুথ থেকে আপনি কতক্ষণ এসেছেন?

    —ঘড়ি দেখিনি। মিনিট দশ-পনের হবে। আমি সেই কাগজপত্রগুলো, ফটো, পেপার- কার্টিং সব হোটেল থেকে নিয়ে এসেছি। আপনি বাড়ি ফিরে না এসে বাইরে থেকে ফোন করছেন কেন স্যার?

    বাসু গম্ভীরভাবে বললেন, যা বলছি মন দিয়ে শুনুন। সুজাতা কি ঐ ঘরে আছে, না চলে গেছে?

    মহাদেব একটু ইতস্তত করে বললে, না, এখানেই।

    —তাহলে মনটাকে শক্ত করুন। আমি চাই না আমার কথা শুনে আপনি চমকে উঠুন বা এমন কোনো আচরণ করুন, যাতে ঐ মেয়েটি কিছু বুঝতে পারে। বুঝলেন?

    —না বোঝার কী আছে? বলুন? কী এমন কথা?

    —বলছি। কিন্তু বেশি কথা বলবেন না। যা বলছি শুধু শুনে যান। উত্তেজিত না হয়ে। আমি চাই না সুজাতা যেন কিছু আন্দাজ করতে পারে।

    —সে তো আগেই বলেছেন। কথাটা কী?

    —আমার বাড়ি থেকে আপনি ডিউক হোটেলে গেছিলেন?

    —হ্যাঁ। এতে উত্তেজিত হব কেন?

    —কাগজপত্র, ফটো, পেপার কাটিং নিয়ে এসেছেন?

    — হ্যাঁ।

    —ডিউক হোটেল থেকে আমাকে ফোন করেছিলেন ইতিমধ্যে?

    —হ্যাঁ।

    —কেন?

    —জানতে যে, আপনি বাড়ি ফিরে এসেছেন কি না।

    —ঠিক আছে। শুনুন, আমরা অনীশ আগরওয়ালের পাত্তা পেয়েছি। আমি তার বাড়িতে গিয়েছিলাম।

    — দ্যাটস গ্রেট! দেখা হলো? কী বললে বদমায়েশটা?

    —কিছু বলার ক্ষমতা ছিল না তার। আমি পৌঁছানোর আগেই লোকটা ফৌত হয়েছে।

    —কী! …কী বললেন? ফৌত হয়েছে! কে? মানে, আপনি ওর বাড়িতে গিয়ে….

    —শাট আপ! আপনাকে বললাম না, ‘চুপচাপ শুনে যাবেন।’ এমন চেঁচাচ্ছেন কেন?

    —আয়াম সরি, স্যার! বলুন?

    —আমি আগেই বলেছি মনটাকে শক্ত করুন। যা বলছি মন দিয়ে শুনে যান। চুপচাপ। আমরা অনীশ আগরওয়ালের ঠিকানা সংগ্রহ করতে পেরেছিলাম। বেগবাগানে। বাংলাদেশ মিশনের কাছাকাছি একটা অ্যাপার্টমেন্ট হাউস ‘রোহিণী-ভিলা’য় সে থাকত। আমি বাড়ি থেকে বেরিয়ে সেখানেই যাই। আপনি লিন্ডসে স্ট্রিটের ডিউক হোটেলের দিকে রওনা হবার কিছুক্ষণ পরে। আমি কৌশিককে সঙ্গে নিয়ে গেছিলাম। ভেবেছিলাম, দুজনে মিলে চেপে ধরলে সে স্বীকার করতে বাধ্য হবে। আপনাকে ইচ্ছে করেই সঙ্গে নিতে চাইনি। কারণ আমার আশঙ্কা ছিল, ওকে দেখলেই আপনি উত্তেজিত হয়ে উঠবেন, আর অনীশ সতর্ক হয়ে যাবে। সে যাই হোক, কৌশিককে গাড়িতে রেখে আমি একাই ওর ঘরে যাই। আমি ওর 2/3 নম্বর ঘরে গিয়ে যখন পৌঁছাই তখন রাত আটটা পঞ্চাশ। মনে হয়, তার মিনিট পাঁচ-দশ আগে কেউ ওকে খুন করে ফেলে রেখে গেছে। বুলেটের গুলি। বুকের বাঁ-দিকে। রক্তের মধ্যে মেঝেতে ওর মৃতদেহটা পড়েছিল। খালি গা, পরনে শুধু আন্ডারওয়্যার। স্টোন ডেড!

    নিজের অজান্তেই মহাদেব স্বগতোক্তি করে বসে, গুড গড!

    তারপর সামলে নিয়ে বলে, আয়াম সরি, স্যার! তারপর?

    —আমি যখন রোহিণী-ভিলার পোর্টিকোর কাছাকাছি পৌঁছেছি তখন ঐ অ্যাপার্টমেন্ট- হাউস থেকে একটি সুন্দরী তরুণীকে বার হয়ে আসতে দেখেছিলাম। বয়স বিশ-বাইশ, খুব ফর্সা রঙ। চুল বব্ করে কাটা। চোখে চশমা নেই। তার পরনে ছিল মেরুন রঙের সালোয়ার- কামিজ, একই রঙের উর্নি, পায়ে শাদা রঙের সোয়েডের জুতো। হাইট পাঁচ চার-সাড়ে চার। এবার বলুন, এ বর্ণনার সঙ্গে মাধবী বড়ুয়ার চেহারাটা মেলে?

    — ইয়েস স্যার। শাদা সোয়েড়ের জুতোটা ও আমাকে সঙ্গে নিয়েই কিনেছিল। গুয়াহাটির বাজারে।

    —তাহলে অবস্থাটা বুঝতে পারছেন? মাধবী একটা গভীর গাড্ডায় পড়ে গেছে।

    —তা কেন, স্যার? শাদা সোয়েডের জুতো তো যে কেউ পরতে পারে! তাছাড়া কেউ তো ওকে দেখেনি….

    —লুক হিয়ার, জালান। মেয়েটিকে আমি ছাড়া আরও কেউ কেউ দেখেছে। তাকে শনাক্ত করার লোকের অভাব হবে না। তার মানে প্রসিকিউশান অনায়াসে প্রমাণ করবে যে, হত্যামুহূর্তের তিন-চার মিনিট পরে মাধবী বড়ুয়া ‘রোহিণী-ভিলা’ ছেড়ে বেরিয়ে এসেছিল। এটুকু প্রমাণ হলেই সর্বনাশ! কারণ ‘রোহিণী-ভিলা’ কেন, গোটা ‘বেগবাগান’ এলাকায় মাধবী কোনও পরিচিত ব্যক্তির নামধাম বলতে পারবে না। যার সঙ্গে দেখা করতে যাবার একটা যৌক্তিকতা খাড়া করা যায়। কলকাতাতেই সে কাউকে চেনে না, বেগবাগান ‘দূর অস্ত্’। তাছাড়া আগরওয়ালের এক প্রতিবেশিনী ঐ দিন সন্ধ্যায় ঐ ঘর থেকে কিছু তর্কাতর্কি শুনেছেন।একজন পুরুষ এবং একজন মহিলার কণ্ঠ! মেয়েটি নাকি ‘ফিল্ম কন্ট্রাক্ট’-এর প্রসঙ্গে কী সব কথা বলছিল। সমস্ত কথাই সেই মহিলা পুলিশের কাছে জানিয়েছেন। আমি যখন অনীশের ঘর ছেড়ে বার হয়ে আসি তখন সেই মহিলা একজন সার্জেন্টকে ডেকে নিয়ে আসেন। অনীশের প্রতিবেশিনী অথবা হয়তো সেই সার্জেন্টও মাধবীকে রোহিণী-ভিলা ছেড়ে চলে যেতে দেখেছে। সুন্দরী মেয়ের দিকে অজান্তেই নজর চলে যায়। এখন বলুন, এ বিষয়ে কী করা যেতে পারে?

    টেলিফোনে মহাদেবের কণ্ঠস্বর একটু উত্তেজিত শোনালো, কী বলছেন স্যার! এ-কথা কী প্রশ্ন করে জানবার? মাধবীর যদি গভীর গাড্ডায় পড়ে যাবার সম্ভাবনা থাকে তবে আপনি তাকে রক্ষা করবেন। কী করে করবেন তা আপনিই জানেন। অনীশ আগরওয়াল ফৌত হয়েছে তাতে আমার কিছু যায় আসে না। যেই খুনটা করে থাক সে ধরণীর ভার লাঘব করেছে। কিন্তু সেজন্য মাধবীর কেশাগ্র কেউ যেন স্পর্শ না করে….

    —কিন্তু কাজটা যদি সে-ই করে থাকে?

    —ইম্পসিবল! অ্যাবসার্ড! মাধু সেরকম মেয়েই নয়। তাছাড়া ও রিভলভার পাবে কোথায়? শুনুন মশাই! ও-সব ফালতু কথার মধ্যে আমি নেই। খুনটা যে করেছে সে হয়তো দোষটা মাধুর ঘাড়ে চাপিয়ে দিতে চাইবে—নিজেকে বাঁচাতে। বিশেষ যদি প্রমাণিত হয় মাধু ঐ সময় অনীশের সঙ্গে দেখা করতে গেছিল। এই জাতের আশঙ্কা করেই আমি আপনাকে আগাম রিটেইনার দিয়ে রেখেছি। বলেন তো, আরও কিছু দিয়ে যাই। মানি ইজ নট এনি ফ্যাক্টর…

    বাসু ওকে মাঝপথে থামিয়ে বলেন, অল রাইট! তাহলে আপনি ওখানেই অপেক্ষা করুন। আমি আধ ঘণ্টাখানেকের মধ্যে আসছি। জরুরী কথা আছে আপনার সঙ্গে। আমাদের স্ট্রাটেজিটা খাড়া করতে হবে।

    —না, স্যার! এখানে নয়। এখন রাত পৌনে দশটা। হোটেলে একজনের সঙ্গে আমার রাত দশটায় অ্যাপয়েন্টমেন্ট আছে। বিজনেস-ব্যাপার। আপনি যেখান থেকে কথা বলছেন সেখান থেকে স্ট্রেট ডিউক হোটেলে চলে আসতে পারবেন কি?

    —তা পারব। অ্যারাউন্ড দশটায়।

    —না, স্যার। ঐ লোকটাকে বিদায় করতে আমার মিনিট পনের লাগবে। আপনি সওয়া দশটা নাগাদ আসুন।

    —ঠিক আছে, তাই হবে। আপনি যেন সুজাতা বা আর কাউকে কিছু বলবেন না অনীশের ব্যাপারে।

    —ঠিক আছে। ফটো, পেপার-কাটিং এগুলো কি হোটেলে ফিরিয়ে নিয়ে যাব? আপনার হাতে-হাতে দেব?

    —না। ওগুলো আপনার কাছে আমি চাইনি। বরং ‘সুকৌশলী’ চেয়েছিল। ওগুলো সুজাতার কাছে দিয়ে আপনি হোটেলে ফিরে যান।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকাঁটায়-কাঁটায় ৪ – নারায়ণ সান্যাল
    Next Article রূপমঞ্জরী – ৩য় খণ্ড – নারায়ণ সান্যাল

    Related Articles

    নারায়ণ সান্যাল

    অলকনন্দা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আবার যদি ইচ্ছা কর – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আম্রপালী – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    বিশ্বাসঘাতক – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    সোনার কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    মাছের কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }