Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    তালদিঘিতে ভাসিয়ে দেব – সায়ক আমান

    March 23, 2026

    কালীগুণীন ও বজ্র-সিন্দুক রহস্য – সৌমিক দে

    March 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কিশোর গল্প – বুদ্ধদেব গুহ

    বুদ্ধদেব গুহ এক পাতা গল্প310 Mins Read0
    ⤶ ⤷

    মহম্মদ নাজিম

    মহম্মদ নাজিম

    মহম্মদ নাজিমের সঙ্গে আমার প্রথম দেখা হয়, তা আজ থেকে প্রায় পঁয়ষট্টি বছর আগে৷ হাজারিবাগের বড়া মসজিদের গলিতে তার একটি ছোট্ট দোকান ছিল, জুতোর এবং মুঙ্গেরি বন্দুক, গুলি ইত্যাদির৷ দোকানের নাম ছিল ‘বেঙ্গল ফ্যান্সি স্টোর্স’৷ রোগা ছিপছিপে নাজিম সাহেব সবসময় পান-জর্দা খেতেন, সিগারেটও খেতেন এবং দোকানের ক্যাশবাক্সের সামনে আসনপিঁড়ি হয়ে বসে থাকতেন এবং রাস্তা দিয়ে যে ক্বচিৎ গাড়ি বা জিপ যেত তার উদ্দেশে সেলাম বাজাতেন৷ একদিন জিজ্ঞেস করেছিলাম, কার গাড়ি?

    উনি বলেছিলেন, কৌন জানে?

    —তবে সেলাম করলেন যে?

    —গাড়িতে যখন চেপে যাচ্ছেন তখন নিশ্চয়ই কেউ কেষ্টবিষ্টু হবে৷

    —অচেনা কেষ্টবিষ্টুকে সেলাম করে আপনার লাভ?

    —লাভ মানে পরে যদি কখনো তার জুতো ছিঁড়ে যায় অথবা ব্যাগ, বেল্ট বা অন্য কোনো চামড়ার জিনিসের প্রয়োজন ঘটে, তখন তিনি দয়াপরবশ হয়ে আমার দোকানেই কিনতে আসবেন৷

    নাজিম মিঞার এই দূরদৃষ্টিতে আমি অবাক হয়েছিলাম৷ নাজিম সাহেব ইংরেজি জানতেন না৷ বিউটিফুলকে বলতেন বিটিফুল৷ তবে উর্দুতে তাঁর গভীর ব্যুৎপত্তি ছিল৷ এবং কথায় কথায় উর্দু শায়রি আওড়াতেন৷ খুব রসিক এবং প্রেমিক মানুষ ছিলেন৷ চেহারা ছিল অতি কুদর্শন৷ পানের ছোপ লাগা বড়ো বড়ো দাঁত, মাজা গায়ের রং, কিন্তু তাঁর মুখের মধ্যে প্রথমেই যা নজরে পড়ত তা তাঁর দুটি চোখ৷ গাড়ির হেডলাইটে যেমন ট্রিপার ডিমার হয়—তেমনই তাঁর চোখেও ট্রিপার ডিমার হত৷ উত্তেজিত বা উৎসাহিত হলেই তাঁর চোখ দুটো উজ্জ্বল এবং বড়ো হয়ে উঠত এবং অন্যসময় স্তিমিত এবং স্বাভাবিক থাকত৷

    আমার বন্ধু মিহির সেন যাঁর ডাকনাম ছিল গোপাল, হাজারিবাগে তাঁদের গয়া রোডের বাড়িতে প্রায়ই যেতাম৷ বাড়ির নাম ছিল ‘পূর্বাচল’৷ ছবির মতো সুন্দর বাড়ি, সঙ্গে বাগান এবং সারি দেওয়া প্রাচীন ইউক্যালিপটাস গাছ৷ গোপালের বাবাও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন৷ মা-বাবা ছিলেন অত্যন্ত সুরুচিসম্পন্ন৷ গোপাল কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে আমারই মতো পড়ত৷ তবে আমার থেকে এক ক্লাস উঁচুতে৷ ওর শিকারের শখ ছিল৷ সেজন্য হাজারিবাগ গেলে ওর বন্দুকটি সঙ্গে নিয়ে যেত৷ হাজারিবাগে ওর শিকারের গুরু ছিলেন মহম্মদ নাজিম৷ আমরা যাকে বলতাম নাজিম সাব৷ গোপালই আমাকে নাজিম সাহেবের সঙ্গে আলাপ করিয়ে দেয়৷ কারণ আমিও ছেলেবেলা থেকে শিকারে উৎসাহী ছিলাম বলে সুযোগ হলেই হাজারিবাগে চলে যেতাম৷ তখন হাজারিবাগে রেল সংযোগ ছিল না৷ হাজারিবাগ শহরে আসতে হলে হয় হাজারিবাগ রোড স্টেশনে নেমে বগোদর, তাটিঝারিয়া ইত্যাদি জায়গা হয়ে হাজারিবাগ শহরে আসতে হত৷ কোডারমা স্টেশনে নেমেও আসা যেত তিলাইয়া বাঁধের উপর দিয়ে হাজারিবাগ ন্যাশনাল পার্ক বা রাজডেরোয়ার পাশ দিয়ে, বড়াহি রোড ধরে বাসে বা গাড়িতে৷ কোডারমা হয়ে এলে রাস্তা কম পড়ত কিন্তু অধিকাংশ মানুষই হাজারিবাগে আসতেন হাজারিবাগ রোড স্টেশন দিয়ে৷ তা ছাড়া গাঙ্গুলিদের লাল কোম্পানির বাস তখন চলত বিহারের প্রায় সর্বত্র৷ লাল কোম্পানি ছাড়াও আরও একটি বাঙালির ব্যবসা প্রতিষ্ঠান ছিল যাদের বাসের ব্যবসা ছিল৷ সেই প্রতিষ্ঠানের নাম ছিল পার্ল মোটর কোম্পানি৷ লাল কোম্পানির সব বাস ছিল লাল এবং পার্ল কোম্পানিরগুলি সাদা৷ তবে লাল কোম্পানির তুলনায় পার্ল কোম্পানি অনেক ছোট ছিল৷ বিরাট ধনী গাঙ্গুলিদের বাড়ি ছিল রাঁচিতে৷

    কোডারমা এবং ঝুমরি তিলাইয়া হয়ে এলে হাজারিবাগ শহরে পৌঁছোতে অনেক কম সময় লাগত৷ কিন্তু অধিকাংশ মানুষই আসতেন হাজারিবাগ রোড স্টেশনে নেমে বগোদর এবং তাটিঝারিয়া হয়ে৷ এই হাজারিবাগ শহরে তো বটেই, হাজারিবাগ রোড স্টেশনের চারপাশেও অনেক বাঙালিদের বাড়ি ছিল৷ কলকাতার বহু অবস্থাপন্ন বাঙালি পশ্চিমের হাওয়া লাগাতে সেসময় হাজারিবাগ রোড এবং হাজারিবাগ শহরে যেতেন৷ বিখ্যাত সাহিত্যিক বিমল করেরও একটি আস্তানা ছিল এই হাজারিবাগ রোড স্টেশনের পাশে৷ জায়গাটির স্থানীয় নাম ছিল সারিয়া৷ তাঁর বহু উপন্যাস এবং ছোট গল্পের পটভূমি ছিল এই অঞ্চল৷

    নাজিম সাহেবের কথা বলতে বসে হাজারিবাগের কথা এতখানি বললাম কারণ নাজিম সাহেবের স্মৃতির সঙ্গে হাজারিবাগের স্মৃতি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে৷ সেখানে শীতকালে যেমন শীত পড়ত, তেমনই গরম পড়ত গরমকালে৷ একবার গরমের সময়ে নাজিম সাহেবের সঙ্গে চাতরার জঙ্গলে শিকারে গিয়ে গোপাল প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে ‘লু’ লেগে৷ চাতরাতে নাজিম সাহেবের এক স্যাঙাত ছিলেন যাঁর নাম ছিল সফর আলি৷ সেখানে তাঁরও একটি মুঙ্গেরি বন্দুকের দোকান ছিল৷ তিনিই শিকারের বন্দোবস্ত করেছিলেন৷ গোপাল হিট স্ট্রোকে এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে তাকে গাড়ি করে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে আসতে হয়েছিল৷

    আমি ও গোপাল দুজনেই তখন ছাত্র৷ সি এ পড়ি৷ কারওই নিজস্ব গাড়ি বা জিপ ছিল না৷ তাই হাজারিবাগে শিকারে গিয়ে আমাদের খুবই অসুবিধায় পড়তে হত বাহনের অভাবে৷ বন্দুক কাঁধে নিয়ে নানা জায়গায় আমরা শিকারে যেতাম সাইকেল অথবা সাইকেল রিকশায়৷ ছাড়োয়া ড্যাম, এবং আরও নানা জায়গাতে আমরা শুয়োর মারতে যেতাম ওইভাবেই৷ হাজারিবাগ শহরটির তিনদিকে তিনটি পাহাড় ছিল, যাদের নাম ছিল কানহারি, সিলওয়াড় এবং সীতাগাঢ়া৷ এই সীতাগাঢ়াতে আমরা একটি মানুষখেকো বাঘ শিকার করেছিলাম পঞ্চাশের দশকেই৷ সীতাগাঢ়াতেও আমরা গিয়েছিলাম সাইকেল রিকশা চড়ে আর নাজিম সাহেব গিয়েছিলেন তাঁর সাইকেলে৷

    নাজিম সাহেব ছিলেন খাদ্যবিলাসী এবং তাঁর বিবিরা প্রত্যেকেই ছিলেন রন্ধনপটু৷ ইদের অনেকদিন আগে থেকেই একটা বড়ো সাদা খাসিকে যত্ন করা হত, সাবান দিয়ে চান করানো হত৷ সেটি আমাদের চোখের সামনে ‘শশীকলার ন্যায়’ বৃদ্ধি পেত৷ তারপর ইদের দিনে সেই খাসিটির প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে যেসব উমদা পদ রান্না হত তা আমরা সোৎসাহে কব্জি ডুবিয়ে খেতাম৷ এক এক কোর্স খাওয়ার পরে হামদর্দ কোম্পানির পাচনল ট্যাবলেট এবং নিম্বুপানি খেয়ে আমাদের খিদেকে চনমনে করা হত৷ খাসির বিরিয়ানি, চাঁপ, চৌরি, বিভিন্নরকম কাবাব, সিনাভাজা, মগজের কারি, কবুরার তরকারি সবকিছুই রান্না হত আলাদা আলাদা করে৷ তারপর থাকত ফিরনি এবং আন্ডে কা রোশন হালুয়া৷ দুপুরের খাওয়া আরম্ভ হত সকাল দশটায়৷ মাঝে মাঝে শিকারের এবং নানান বিষয়ে রসালাপ হত এবং সেই খানা শেষ হত বিকেল পাঁচটা নাগাদ৷ নানা ইদের অনুষ্ঠান ছাড়াও নাজিম সাহেব অতিকায় টিফিন কেরিয়ারে করে বিবিদের দিয়ে রান্না করিয়ে আমাদের জন্য সাইকেলে করে নিয়ে আসতেন এবং নিজে দাঁড়িয়ে থেকে পরিবেশন করিয়ে খাওয়াতেন৷ মুসলমানি খানার যেমন বৈশিষ্ট্য তেমনি তার পরিবেশনও ছিল এক উঁচুদরের আর্ট৷

    আমাদের কারও গাড়ি নেই—জিপ নেই শিকারে যাওয়ার জন্য৷ নাজিম সাহেবের তো সাইকেল ছিল৷ একবার গোপালের অনুচর ভূতনাথ, আমরা যাকে ভুতো ডাকতাম, খবর দিল যে সে জানতে পেরেছে নাজিম সাহেব একটা গাড়ি কিনেছেন আমাদের শিকারের জন্য৷ সেকথা আমাদের বিশ্বাস না হওয়ায় আমরা চাঁদা তুলে প্রচণ্ড শীতের মধ্যে ভুতোকে পাঠালাম সরেজমিনে তদন্ত করে আসতে৷ ভুতো তিনদিন পর ফিরে এসে যা বলল তা শুনে আমাদের রোমাঞ্চ হল৷ শুনলাম যে পাটনার এক বাইজির কাছ থেকে ৫০০ টাকায় নাজিম সাহেব একটি T.8 ফোর্ড গাড়ি কিনেছেন ড্রাইভার সমেত৷ ড্রাইভারের পরনে ৩২ মডেলের একটি পাজামা, কালের প্রহারে তা ছিঁড়তে ছিঁড়তে আন্ডারওয়ার হয়ে গেছে৷ ভুতো বলল, আমরা গেলে গাড়ির উপর খুব ধকল হবে তাই নাজিম সাহেবের গাড়ি এখন রেস্টে আছে৷ থাক করা ইটের উপরে গাড়ি বসানো আছে৷ গাড়ির টায়ার সলিড রাবারের৷ আমরা গেলে নীচ থেকে ইট সরিয়ে নামিয়ে রাখা ব্যাটারি লাগিয়ে গাড়িকে প্রাণ দেওয়া হবে৷ এবং আমাদের অনতিবিলম্বে হাজারিবাগে পৌঁছানো দরকার৷ না হলে গাড়ি ও ড্রাইভার উভয়েই দেহ রাখতে পারে৷ অতএব কালবিলম্ব না করে আমরা বন্দুক কাঁধে নিয়ে বিকেলের বম্বে মেল-এ চড়ে পড়লাম এবং হাড় হিম করা ঠান্ডাতে ভোর চারটের সময় অন্ধকার হাজারিবাগ স্টেশনে নেমে পড়ে ধুঁয়ো ওঠা বড়ো মাটির ভাঁড়ে এক কাপ করে চা খেয়ে লঝঝড়ে বাসে চড়ে পড়লাম৷

    সূর্য যখন উঠল পুব আকাশে, তখন বাস এসে দাঁড়াল তাটিঝারিয়ায়৷ সেখানে পণ্ডিতের দোকানে গরম গরম কালাজামুন এবং স্বাদু কুচো নিমকি এবং চা খেয়ে আমরা সজীব হলাম৷

    পূর্বাচলে না গিয়ে প্রথমেই আমরা বাসস্ট্যান্ড থেকে সাইকেল রিকশা নিয়ে নাজিম সাহেবের ডেরায় পৌঁছোলাম এবং স্বচক্ষে দেখলাম তাঁর গাড্ডি লাজোয়ার-কে৷ তাঁর বিবিরা আমাদের গরম গরম পরোটা এবং আন্ডার ভুজিয়া আর ইদরখ দেওয়া চা দিয়ে প্রাতরাশ করালেন৷

    নাজিম সাহেব বললেন, ঠিক সন্ধে ছ-টার সময় আমি গাড়ি নিয়ে পৌঁছাবো পূর্বাচলে৷ আপনারা ছোঁড়পুত্তুনরা যেন একদম রেডি হয়ে থাকেন৷ কারণ গাড্ডি লাজোয়ার এই প্রথমবার শিকারে আমাদের বাহন হবে৷

    অতএব আমরা নাস্তা করে সাইকেল রিকশা করে পূর্বাচলের দিকে চলে গেলাম৷

    * * *

    গোপালের খিদমতকার চমনলালের রাঁধা মুগের ডালের খিচুড়ি আর আলুভাজা খেয়ে রাতজাগা আমরা দুপুরে ঘুমিয়ে নিলাম এবং তারপর বন্দুক, গুলি নিয়ে একেবারে তৈরি হয়ে নিলাম৷ ঠিক ছ-টার সময়ে যখন অন্ধকার হয়ে গেছে এবং তখনই প্রচণ্ড শীত, আমরা বন্ধ গেটের ওপাশ থেকে এক অদ্ভুত প্রাগৈতিহাসিক জন্তুর আওয়াজ পেলাম৷ নাজিম সাহেবের লাজোয়ার গাড়ির হর্ন থেকে উদ্গত তীব্র ধাতব আওয়াজে আমাদের কান প্রায় বিদীর্ণ হওয়ার অবস্থা৷ তাড়াতাড়ি বারান্দায় পৌঁছেই দেখলাম একটি আজব হুডখোলা গাড়ি গেটের সামনে দাঁড়িয়ে আছে৷ আর ধক ধক করে তার ইঞ্জিন চলছে৷ সাইলেন্সার পাইপ থেকে দুর্বাসা মুনির চোখের মতো আগুন উগরাচ্ছে৷ ইতিমধ্যে আরও দুবার সেই গাড়ির হর্ন বেজে উঠল অতিকায় বনমোরগের ডাকের মতো কঁকর ক র র করে৷

    দেখলাম নাজিম সাহেব হুডখোলা গাড়ির সিটে বসে আছেন৷ আমি ও গোপাল বন্দুক নিয়ে উঠে বসলাম পিছনের সিটে৷ ভুতো বসল সামনে৷

    কিন্তু উঠে বসামাত্র কোনো অদৃশ্য জানোয়ার প্রচণ্ড জোরে আমার পেছনে কামড় বসাল৷ আমি বসা অবস্থা থেকে দাঁড়িয়ে ওঠার চেষ্টা করতেই বুঝলাম আমার গ্যাবার্ডিন ট্রাউজার থেকে দেড় গিরে কাপড় কে যেন খামচে নিল৷

    বহুদিনের শখ ছিল আমেরিকান আর্মি অফিসারদের শীতকালীন পোশাক যে কাপড় দিয়ে তৈরি হত সেই গরম কাপড় দিয়ে শীতকালীন একটি সাফারি স্যুট বানাব এবং সেই স্যুটটি পরেই আমি শিকারযাত্রায় বেরিয়েছিলাম৷

    এই দুর্ঘটনাটি অনুধাবন করতে গিয়ে নাজিম সাহেবকে ঊষ্মার সঙ্গে প্রশ্ন করলাম—ই ক্যায়া হুয়া?

    নাজিম সাহেব হেসে বললেন, ম্যঁয় ক্যায়া করু?

    পিছনের সিটে গদি ছিল না, গাড়ির কয়েল স্প্রিং-এর উপরে উর্দু খবরের কাগজ গঁদের আঠা দিয়ে সাঁটা ছিল৷ সেখানে বসা মাত্রই সেই কয়েল স্প্রিং আমার পশ্চাদদেশ খিমচে ধরে আমার ট্রাউজারের দেড় গিরে কাপড় খেয়ে নিল৷ একে ওই শীত তারপর পিছনখোলা আমি—ঠান্ডায় মরে যাওয়ার উপক্রম হল৷

    নাজিম সাহেব বললেন, শিকার কী গাড্ডি এইস্যা হি হোতাই হ্যায়৷ ই গাড্ডি লা জবাব হ্যায়৷

    গাড়ি তো চলতে লাগল সাইলেন্সার পাইপ দিয়ে আগুন ছেটাতে ছেটাতে৷ একটু চলার পর লক্ষ করলাম, হেডলাইটের আলো একবার ডানদিকে পড়ছে একবার বাঁদিকে পড়ছে৷

    গোপাল বলল, ই ক্যায়া হো রহা হ্যায়?

    নাজিম সাহেব বললেন, ই মামুলি গাড্ডি নেহি হ্যায়৷ ই শিকার কা গাড্ডি হ্যায়৷ উসি লিয়ে ইক দফে রাস্তা আউর এক দফে জঙ্গল দিখাতা হ্যায়৷

    আমরা কিছুদূর গিয়ে শহর ছেড়ে টুটিলাওয়ার দিকে চলতে লাগলাম৷ মাঝে মাঝেই শীতের রাতের ঘুমন্ত গ্রামবাসীদের হার্টফেল করিয়ে নাজিম সাহেবের গাড়ির হর্ন ঘরন ঘরন করে আর্তনাদ করে উঠতে লাগল৷ তার একটু পরে দেখলাম ছোট-বড়ো নানা সাইজের ছুঁচো গাড়িময় দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে আমাদের গা-মাথা টপকে৷ আমি ও গোপাল সমস্বরে বললাম—আভভি ক্যায়া হো রহা যায়৷

    নাজিম সাহেব ভূতোকে বললেন, অ্যাই ভুচু, তু বতলা রে সাব লোগোকো৷

    ভুতো বলল, চিন্তার কিছু নেই৷ গাড়ি তো এতদিন রেস্টে ছিল৷ তাই গাড়ির বনেটের নীচে ছুঁচোরা সংসার পেতেছিল৷

    তখন গোপাল বলল, এত জায়গা থাকতে বনেটের নীচে কেন?

    ভুতো বলল, আহা, এই গাড়ির টায়ার তো সলিড রাবারের৷ দেশি ছুঁচোরা কি কখনো বিদেশি রাবার খেয়েছে? সেই রাবার খাওয়ার লোভেই এরা বনেটের নীচে সংসার পেতেছে৷ নেমে দেখলে দেখতে পাবেন যে টায়ারের মধ্যে অনেক গর্ত৷ ছুঁচোরা খাবলা, খাবলা করে রাবার খাওয়াতেই এই অবস্থা৷ চিন্তার কিছু নেই৷

    কিছুক্ষণ পর দেখা গেল যে সামনে বসা ভুতোর মাথাটা একবার উঁচু হচ্ছে, একবার নীচু হচ্ছে৷ রাতের জঙ্গলে অনেক সময় ভূতপ্রেতের উপদ্রব ঘটে থাকে, তাই আমরা আশ্চর্য হয়ে ভুতোর মাথা কেন উঠছে নামছে এ নিয়ে যখন চিন্তা করছি তখন গোপাল ড্রাইভারকে বলল, গাড়ি রুখিয়ে৷

    গাড়ি থামতেই ভুতো বলল, কই, আমার মাথা তো ঠিকই আছে, উঁচু-নীচু তো হয়নি৷ তারপরই ভুতো তার হিপপকেট থেকে এক ব্যাটারির টর্চ বের করে গাড়ির চাকা পরিদর্শন করেই হেসে উঠল৷ বলল, যেখানে যেখানে ছুঁচোরা বেশি বেশি করে রাবার খেয়েছে, সেখানে সেখানে অন্য গাড়ির চাকার রাবার কেটে গ্যাটিস লাগানো হয়েছে৷ গাড়ির চাকা যখন সেই গ্যাটিসের উপর চলছে তখন উঁচু হচ্ছে, আর তার পরই নীচু হচ্ছে৷ তাই আপনাদের মনে হয়েছে যে আমার মাথা উঠছে নামছে৷ চিন্তার কিছু নেই৷

    আমরা তখন বাক্রুদ্ধ হয়ে গেছি৷ একটু পরেই সামনে একটি ছোট নদী পড়ল৷ নদীর উপরে কজওয়ে৷ এইসব পাহাড়ি জায়গায় হঠাৎ হড়পা বান আসায় নদীতে প্রচণ্ড জলের তোড় হয় এবং সেই জল যাতে কজওয়ের উপর দিয়ে বয়ে যেতে পারে সেজন্য পাহাড়ি নদী ও খালে এরকম কজওয়ে বানানো হয় ব্রিজের বদলে৷

    নাজিম সাহেবের গাড়ি যখন সেই কজওয়ের উপর উঠল তখন হঠাৎ ড্রাইভার ইয়া আল্লাহ বলে চিৎকার করে স্টিয়ারিং ছেড়ে দিল এবং গাড়ি কজওয়ে থেকে শীতকালের নদীর শুকনো বালিতে আছড়ে পড়ল এবং আমরা যাত্রীরা চারদিকে ছিটকে গেলাম৷

    নাজিম সাহেব ড্রাইভারকে বললেন, হারামজাদে, হামরা লাজোয়ার গাড্ডিকো এহি হাল কিয়া তুমনে!

    ড্রাইভার জবাবে অত্যন্ত রাগত গলায় বলল, হামারা জান সামালে গা ম্যঁয়, কী আপকা গাড্ডি সামালে গা?

    কজওয়েটি সামান্য নীচু ছিল৷ তাই আমাদের কারও তেমন আঘাত লাগেনি৷ ভুতো বালির ওপর শায়িত অবস্থাতেই চেঁচিয়ে বলল, ড্রাইভার সাহেবের দোষ নেই৷ ওর পাজামা, থুড়ি, ছিঁড়ে যাওয়া আন্ডারওয়ারের মধ্যে একটা ছুঁচো ঢুকে গিয়েছিল৷ সে নিজের প্রাণ বাঁচাবে, না গাড়ি বাঁচাবে! গাড়িটি আরও এগোতে দেখা গেছে, চিন্তার কিছু নেই৷

    —

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবনবিবির বনে – বুদ্ধদেব গুহ
    Next Article জংলিমহল – বুদ্ধদেব গুহ

    Related Articles

    বুদ্ধদেব গুহ

    বাবলি – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্ৰ ১ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ২ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৩ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৪ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    অবেলায় – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    দোকানির বউ

    January 5, 2025
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    দোকানির বউ

    January 5, 2025
    Our Picks

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    তালদিঘিতে ভাসিয়ে দেব – সায়ক আমান

    March 23, 2026

    কালীগুণীন ও বজ্র-সিন্দুক রহস্য – সৌমিক দে

    March 23, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }