Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কিশোর গল্প – বুদ্ধদেব গুহ

    বুদ্ধদেব গুহ এক পাতা গল্প310 Mins Read0
    ⤶ ⤷

    সেশেলস্

    সেশেলস্

    এমন যে কোনো জায়গা আছে বা থাকতে পারে, তা আমার ধারণা ছিল না৷ হাওয়াই দ্বীপপুঞ্জে গেছি আমি; তবুও৷ প্লেনটা যখন নীচে নামতে লাগল তখন জানালা দিয়ে চেয়ে মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম সবুজ, নীল, গেরুয়া, হলুদ, সাজিমাটি আর পাটকিলে রঙের যে কী সমারোহ—কী বলব! ছোট্ট-ছোট্ট দ্বীপ৷ কোনো স্বপ্নও বুঝি এমন রঙিন বা সুন্দর হয় না! এমন কোনো দ্বীপের কাছে আমার জাহাজ-ডুবি হলে রবিনসন ক্রুসোর মতো নির্বাসনে থাকতে আমার আপত্তি ছিল না৷

    জেট প্লেনটা নীচু হতে হতে যখন এয়ারপোর্টের টারম্যাক ছুঁল, তখন মনে হল এক্ষুনি বুঝি সমুদ্রের জলেই পড়ে যাবে৷ ট্যাক্সিইং করে গিয়ে যেখানে মুখ ঘোরাল সেখানেও মনে হল যেন হাত বাড়ালেই সমুদ্র ছোঁয়া যায়৷

    প্লেন থেকে নেমে দেখি এয়ারপোর্টের ডানদিকে, স্টার বোর্ড সাইডে সমুদ্রের সবজে-নীল ধু-ধু জলের মাঠ পেরিয়ে কাছে ও দূরে দিগন্তরেখার উপর ছোট-ছোট তিনটি দ্বীপ দেখা যাচ্ছে৷ এই’ই তাহলে সেশেলস্ দ্বীপপুঞ্জ৷

    এয়ারপোর্টের নাম মাহে৷ দ্বীপের নামেই নাম৷ বললে বিশ্বাস করবে না, এই দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ মাহে৷ কত বড় এলাকা বলো তো?

    মস্ত বড়! সতেরো মাইল লম্বা আর মাইল তিনেক চওড়া—তাও আবার সমতল জমি নয়৷ পাহাড়-টাহাড় সব নিয়ে৷ সেশেলসের বানান Scychelles৷ একটু গোলমেলে৷ তাই না? ফরাসি ভাষায় এমন একটু গোলমাল হয়ই৷

    আমারও হয়েছিল৷ ওখানে PRASLIN বলে একটা দ্বীপে বেড়াতে যাওয়ার জন্যে প্লেনের টিকিট কাটতে গিয়ে বলেছিলাম, প্রাসলিনের টিকিট চাই৷ কাউন্টারের মেয়েরা তো হেসেই বাঁচে না কথা শুনে৷ আমি বোকার মতো চেয়ে থেকে ইংরেজিতে বানান করে লিখলাম PRASLIN, তখন ওরা হেসে উঠে বলল, ওমা! তাই বলুন৷ প্রালেঁ আইল্যান্ড?

    কাণ্ড দ্যাখো এদের৷

    আমি এয়ারপোর্টের কাছেই একটি বাড়িতে ছিলাম৷ এলাকাটার নাম কাসকাড৷ একপাশে সমুদ্র আর সমুদ্রের প্রায় গা-ঘেঁষে উঠে গেছে খাড়া পাহাড় বনজঙ্গলে ভরা৷ এ দ্বীপে সাপ নেই, কোনো জানোয়ার নেই এক কচ্ছপ ও কাঁকড়া ছাড়া৷ যেখানে খুশি শুয়ে-বসে থাকা যায়৷

    আমার দুজন বন্ধু হয়েছিল ওখানে, নাম ভ্যালোরি ও রোজা৷ ওরা আসলে ফরাসিনি, কিন্তু অনেকদিন এখানে থাকার জন্য ক্রেওলও বলতে পারত৷ ক্রেওল ফরাসি ও আফ্রিকান মেশানো ভাষা৷ ওরা না থাকলে সব ঘুরিয়ে কারা দেখাত জানি না! ট্যাক্সিওয়ালারা অবশ্য ইংরেজি শিখে নিয়েছে৷ সেশেলসের অফিসিয়াল ভাষা দুটো—ফরাসি এবং ইংরেজি৷

    আমার শোবার ঘরের পাশেই সমুদ্র৷ বাড়িটা আসলে সমুদ্রের মধ্যেই৷ সমুদ্র ভরাট করেই বাড়ির সামনের জায়গাটুকু বের করা হয়েছে৷ তাই জানালা খুললেই সমুদ্র৷ সামনেই ঘেরা বারান্দা৷ তাকালেই দেখা যায় কাছেই সমুদ্রের মধ্যে একটি ছোট্ট দ্বীপ৷ দ্বীপটির নাম ‘অনামা’৷ ইজিচেয়ারে বসে, বই পড়ে আর বালিয়াড়ি, নারকোল-বন আর নীল জলের দিকে চেয়ে দুপুরবেলাটা কেটে যেত৷ সন্ধের সময় পশ্চিমের আকাশে যে কত রং নিয়ে হোলি খেলা চলত, আর ঝকঝকে জলের আয়নায় সেই হোলি খেলার ছায়া পড়ত, তা কী বলব৷

    ছোট্ট লাল মিনিমোক গাড়ি করে আমরা বেড়াতে বেরোতাম৷ চারদিক খোলা জিপের মতো গাড়ি৷ হু-হু করে হাওয়া লাগত গায়ে, এলোমেলো হত চুল৷ অনেক জায়গায় রাস্তাটার নীচ দিয়ে চলে গেছে সমুদ্র৷ মানে সমুদ্রের মধ্যের জল জবর-দখল করে কংক্রিটের পিলার তুলে তার উপরে পথ বানানো হয়েছে৷ ফরাসিরা যে স্থাপত্যবিদ্যাতে পারদর্শী, তা বোকারাও বুঝতে পারবে এই স্বপ্নরাজ্যে এলে৷

    বোঁভালোতে খুব সুন্দর সমুদ্রতট আছে৷ ভিকটোরিয়াতে অনেক বড়-বড় হোটেল আছে৷ সেখানকার পায়ার থেকে স্টিমার ছাড়ে অন্যান্য নানান দ্বীপে যাওয়ার জন্যে৷ বার্ড আইল্যান্ড, প্রালেঁ সিলহুট আইল্যান্ড, লা-ডিগ ইত্যাদিতে৷ বার্ড আইল্যান্ডে পাখি আছে নানা রকম৷ সব দ্বীপেই সার্ফরাইডিং, স্নরকেলিং সুইমিং, ফিশিং ইত্যাদি চলে৷ মাহে ছাড়া অন্যান্য সব দ্বীপ খুবই ছোট আয়তনে৷ চারদিকে নারকোল বন, নানা রকম ট্রপিকাল গাছ-গাছালি৷ আমাদের কাঁঠাল গাছের পাতার মতো পাতাওয়ালা একরকমের গাছ হয়, ওরা বলে ‘টাকামাকা’৷

    একটি বিখ্যাত তট আছে মাহেতেই—নাম টাকামাকা বে৷ যেদিকে তাকাও দেখবে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, বোগোনভিলিয়ার সঙ্গে মাথা টান-টান হঠাৎ উঁচু কালো পাহাড় আর নীল সমুদ্রের কোলাকুলি৷ চারধারে কোরাল রীফ থাকায় উপর থেকে তাই এত সুন্দর দেখায় দ্বীপগুলো৷ দ্বীপে বসেও সুন্দর লাগে৷ প্রাকৃতিক অঢেল সৌন্দর্যকে ফরাসিরা নিজের রুচি ও সৌন্দর্য জ্ঞানে আরও সুন্দর করে তুলেছেন৷ এখন কিন্তু সেশেলস্ স্বাধীন দেশ৷ ব্রিটিশ কমোনওয়েলথের সভ্য৷ হয়তো সবচেয়ে ছোট সভ্য৷ ওখানে যেতে ভারতীয়দের ভিসা লাগে না৷ বোমবাই থেকে মোট সাড়ে তিন ঘণ্টার উড়ান৷ যদি কখনও তোমরা যেতে পারো তো যেও৷ খুবই ভালো লাগবে৷ ওই দ্বীপপুঞ্জের সবচেয়ে বিখ্যাত জিনিস হচ্ছে ‘কোকো-ডে-মেয়্যার’৷ মানে সমুদ্রের নারকোল৷ প্রকাণ্ড বড়ো এই অদ্ভুত-দেখতে নারকোলগুলো পৃথিবীর আর কোথাও নাকি হয় না৷ এই গাছ নাকি সমুদ্রের নীচের গাছ৷ কখনও হয়তো এই সব দ্বীপ জলের তলা থেকে প্রাকৃতিক কারণে জলের উপরে মাথা তুলে ওঠে৷ তখন থেকেই এই কোকো-ডে-মেয়্যারের গাছ আছে এখানের দ্বীপগুলিতে৷ এখান থেকে অন্যত্র গাছ নিয়ে গিয়েও কেউ বাঁচাতে পারেননি৷ কোনো-ডে-মেয়্যারের পরেই হচ্ছে জায়ান্ট টরটয়েজ৷ প্রকাণ্ড-প্রকাণ্ড সব সামুদ্রিক কচ্ছপ৷ তটেও হেঁটে বেড়ায়৷

    মাহের মধ্যেই, বোঁভালো ঘুরে যেখানে দারুণ-দারুণ সব হোটেল আছে সমুদ্রতটের কাছাকাছি, আমরা বেলোমে বেড়াতে গেছিলাম একদিন৷ কবে নাকি কোন জলদস্যুরা, পর্তুগিজও হতে পারে, ভারতীয়ও হতে পারে, ইংরেজও হতে পারে, এই বেলোমে তাদের লুঠ-করা ধনরত্ন পুঁতে রেখে গেছিল৷ কয়েকজন লোক মিলে-মিশে সেই গুপ্তধন খুঁড়তে ব্যস্ত৷ গুপ্তধন সত্যি আছে কি না এবং থাকলে কী আছে, এই নিয়ে জল্পনা-কল্পনা চলছে৷ কিন্তু যাঁরা সমুদ্রের গায়েই পাথরের বিরাট কুয়ো খুঁড়ে চলেছেন তাঁরা দমবার পাত্র নন৷ অনেক দিন ধরে নাকি চলেছে এই খোঁড়াখুঁড়ি৷ যা পাওয়া যাবে, তার উপর সেশেলস্ সরকারকে ট্যাক্সও দিতে হবে৷ তবুও তারা চালিয়ে যাচ্ছে দারুণ উদ্যমে—কয়েক বছর হল৷

    সেশেলস্ ভারতবর্ষ ও আফ্রিকা মহাদেশের মাঝামাঝি৷ উপরে জাঞ্জিবার নীচে মরিশাস৷ আসলে সেশেলস্ এতই ছোট জায়গা যে, খুব কম লোকেই এর খোঁজ রাখেন৷ পৃথিবীর ম্যাপে কয়েক দানা সরষের মতো দেখায় এই দ্বীপপুঞ্জকে৷ যদি লক্ষ করো, তাহলে খুঁজে পাবে৷ মাত্র উনিশশো বাহাত্তর সনে মাহেতে ইন্টার-ন্যাশনাল এয়ারপোর্ট চালু হয়৷ রানি এলিজাবেথ এসে উদ্বোধন করেন এই বিমান-বন্দরটি৷

    একদিন প্রালেঁ আইল্যান্ডে গেছিলাম৷ ছোট্ট প্লেনে করে৷ পাইলটকে নিয়ে ন’জন মাত্র বসতে পারে৷ মাহে থেকে উড়ে ‘অনামা’ দ্বীপের উপর দিয়ে গিয়ে বাঁয়ে লা-ডিগ আইল্যান্ড রেখে যখন ফাঁকা মাঠে নেমে পড়ল প্লেনটা, তখন দেখলাম মাত্র তেরো মিনিট লাগল৷ প্রালেঁ মাহে থেকে মাইল চল্লিশেক৷ সেদিন বড়ই দুর্যোগ ছিল৷ বৃষ্টি আর ঝোড়ো হাওয়া৷ একটা ট্যাক্সি করে গিয়ে পৌঁছোলাম প্রালেঁ গ্রামে৷ সুন্দর নারকোলবীথির মধ্যের লালমাটির কাঁচা পথ দিয়ে বৃষ্টি না হলে হেঁটে যেতে পারতাম সব দেখতে-দেখতে৷

    সারা সকাল বেরোতেই পারলাম না৷ সমুদ্রের একেবারে উপরেই শোঁ-শোঁ হাওয়া আর উথাল-পাথাল জলের পাশের এক রেস্তোরাঁতে বসে পর্দার পতপত আওয়াজ শুনতে-শুনতে ডায়েরি আর চিঠি লিখলাম৷

    দুর্যোগে আটকে পড়ব ভেবেছিলাম, কিন্তু দুপুরের খাওয়ার পরে আবহাওয়া পরিষ্কার হয়ে এল হঠাৎই৷ তাই সাঁতার কাটলাম বিকেলের সমুদ্রে অনেকক্ষণ৷ তারপর সেই নির্জন নারকোলবীথির মধ্যের লাল মাটির চওড়া পথ ধরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে হেঁটে এলাম এয়ার-স্ট্রিপে৷ মাইল দেড়েকের মতো পথ৷ আবার প্লেন ধরে মাহেতে ফিরে এলাম৷ ভয়ে-ভয়ে৷ মনে হচ্ছিল এতটুকু পাখির মতো প্লেন, যদি ধপ করে পড়ে যায় নীচে?

    ইন্টার-আইল্যান্ডার প্লেন অনেকগুলো আছে সেশেলসে৷ সবগুলোতেই ন’জন করে বসতে পারে৷ এয়ার মাহের অধীনে৷ তোমরা জেনে খুশি হবে যে, এই এয়ার মাহের চিফ পাইলট একটি ভারতীয় ছেলে৷ তার অধীনেই সব প্লেনগুলো৷ আবার তার বাড়ি দিল্লিতে৷

    তাই বলছি, যদি পারো সেশেলস্-এ বেড়িয়ে আসো৷

    —

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবনবিবির বনে – বুদ্ধদেব গুহ
    Next Article জংলিমহল – বুদ্ধদেব গুহ

    Related Articles

    বুদ্ধদেব গুহ

    বাবলি – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্ৰ ১ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ২ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৩ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৪ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    অবেলায় – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }