Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কিশোর গল্প – বুদ্ধদেব গুহ

    বুদ্ধদেব গুহ এক পাতা গল্প310 Mins Read0
    ⤶ ⤷

    ঘুমপাড়ানি গল্প

    ঘুমপাড়ানি গল্প

    বাবা, একটা গল্প বলো৷’’ শোবার সময় সোহিনী বলল৷

    ‘‘কীসের গল্প?’’ সোহিনীর বাবা বললেন ওকে৷

    ‘‘সেই পাণ্ডা ভালুকের গল্প৷’’

    ‘‘মা৷ আজকে একটা অন্য গল্প শোনো৷ ক্রাকাটাও-এর গল্প৷’’

    ‘‘ক্রাকাটাও? সেটা কি কোনো জানোয়ার? না পাখি? না কাকাতুয়ার ভাই?’’

    ‘‘না রে৷ ক্রাকাটাও একটা আগ্নেয়গিরির দ্বীপ৷ জাভা আর সুমাত্রার মধ্যে৷ মুণ্ডা প্রণালীতে৷’’

    ‘‘না৷ আজকে ওসব শুনব না৷’’

    ‘‘শুনবে না? তবে কী শুনবে বলো?’’

    ‘‘আচ্ছা বাবা, তুমি যে বলেছিলে শীতকালে পাখিরা হাজার-হাজার কিলোমিটার পেরিয়ে এক দেশ থেকে অন্য দেশে চলে আসে—আবার শীত ফুরোলে চলে আসে নিজের দেশে, তা কী করে হয়?’’

    ‘‘কেন?’’

    ‘‘হাঁসেরা, রাজহাঁসেরা পথ চলে কী করে? এত হাজার কিলোমিটার পাহাড়, নদী, সমুদ্র সব পেরিয়ে ওরা গত বছরে যে পুকুরে বা হ্রদে এসে নেমেছিল, সেই একই জায়গায় চিনে আসে কী করে? আকাশে তো রাস্তা নেই, ওদের কাছে অটোমোবাইল অ্যাসোসিয়েশনের বইও নেই, ট্রেনে কিংবা প্লেনে করেও আসে না ওরা, আসে কী করে তাহলে?’’

    ‘‘শুধু সেই বিল বা সেই হ্রদেই নয়৷ গত বছর যে বিশেষ গাছে বসে যে পাখি শীতের গান গেয়েছিল, এ বছরও সেই গাছের ডালে এসে বসে হাজার-হাজার মাইল দূর থেকে৷’’

    ‘‘তা তো বুঝলাম৷ কিন্তু কী করে পারে?’’

    ‘‘জানো, গ্রীকদের দেব-দেবীর মধ্যে নেমোসিন বলে এক দেবী ছিলেন৷ তিনি ছিলেন স্মৃতিশক্তির দেবী৷ উনি আবার সবরকম কলাবিদ্যারও মা৷ নেমোসিনের দয়াতে একটি ছোট্ট নাইটিঙ্গেল পাখির ছোট্ট মস্তিষ্কেও সবকিছু ছবির মতো আঁকা থাকে৷ শীতের সময় আফ্রিকা থেকে ঘুরে এসে সেই ছোট্ট নাইটিঙ্গেল আবার ইউরোপে তার বাড়ি ফিরে নিজের গাছে নিজেরই ডালে বসে গলা ফুলিয়ে তার প্রাণের বন্ধুকে ডাকে৷ নেমোসিনের করুণাতে ওদের স্মৃতিশক্তি এমনই প্রখর যে, ওরা যেমনি ওড়া শুরু করে নিজের দেশ থেকে পরের দেশের দিকে, অথবা পরের দেশ থেকে নিজের দেশের দিকে, অমনি ওদের মস্তিষ্কের মধ্যে গত বছরের ছবি এক-এক করে টেলিভিশনের পর্দার মতো সুন্দর ভাবে ভেসে উঠতে থাকে৷ ওরা আবার সেই ছবি মিলিয়ে-মিলিয়ে কোথায় যেন উড়ে যায়৷ কোনো কোনো পাখির ডানায়
    র‍্যাডারের মতো যন্ত্রও বসানো আছে৷ গভীর অন্ধকারেও ওরা অচেনা দেশের উপর দিয়ে যেখানে যাবার সেখানে ঠিক উড়ে যায়৷’’

    ‘‘সত্যি ভাবা যায় না!’’ সোহিনী বলল অবাক হয়ে বাবাকে৷

    তারপর বলল, ‘‘আচ্ছা বাবা, মাছেরা সমুদ্রে থাকে, তারা কি সাঁতরে এক সমুদ্র থেকে অন্য সমুদ্রে যায়? কিংবা এক সমুদ্রের মধ্যে তো কত হাজার—হাজার বর্গ কিলোমিটার জুড়ে জল থাকে; ছোট-ছোট মাছেরা হারিয়ে যায় না?’’

    ‘‘না৷ কেউই হারিয়ে যায় না৷ সমুদ্রের মধ্যেও হাইওয়ে আছে৷ আমাদের ন্যাশানাল হাইওয়ের মতো৷’’

    ‘‘যাঃ, তুমি বাজে বলছ৷ আমাকে খ্যাপাচ্ছ৷’’ সোহিনী বলল৷

    ‘‘নারে সনু, সত্যিই আছে,’’ সোহিনীর বাবা বললেন, ‘‘ঈল বলে একরকমের মাছ আছে৷ ইয়োরোপিয়ান মাছ৷ কখনো নাম শুনেছ?’’

    ‘‘ঈল? ইলিশের কাজিন নাকি?’’ সোহিনী চোখ বড় করে বাবাকে শুধাল৷

    ‘‘হতেও তো পারে৷’’

    সোহিনী বলল, ‘‘ওরা কী করে সমুদ্রের মধ্যের হাইওয়ে দিয়ে যাতায়াত করে?’’

    ‘‘সমুদ্রের মধ্যে এইসব চওড়া-চওড়া পথগুলোতে আমাদের পথের মতো কোনো রোড লাইনস বা পথনির্দেশক থাকে না৷ পথ তো আর মাটির বা পিচের নয়৷ সবই জলের পথ, জলের ফুল, জলের গাছ৷’’

    ‘‘তাহলে ওরা বোঝে কী করে কোনটি পথ?’’

    ‘‘গন্ধ দিয়ে৷ পথে-পথে ওরা গন্ধ ছুড়ে দেয়৷ সেই গন্ধ চিনে নিয়ে ওরা চলাচল করে৷’’

    ‘‘কুকুররা যেমন গন্ধ শুঁকে-শুঁকে চলে?’’

    ‘‘অনেকটা সেইরকমই৷ প্রতি বছর ইয়োরোপের সমুদ্র থেকে সারগাসো সমুদ্র পেরিয়ে হাজার-হাজার কিলোমিটার চলে যায় অ্যাটলান্টিক সমুদ্রে ঈল মাছেরা৷ কী করে যায়? দেখা গেছে সমুদ্রের নীচে, বিভিন্ন গভীরতায় শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন জলস্রোত বয়ে চলেছে একই পথ হয়ে একই দিক থেকে অন্য দিকে৷ এই সামুদ্রিক রাস্তাগুলিই সামুদ্রিক ভ্যাগাবন্ডদের কাণ্ডারী৷ বিজ্ঞানীরা জেনেছেন যে, গালফ স্টীমের মধ্যে আটশো মিটার মতো তলা দিয়ে খুব জোরে এক জলস্রোত বয়ে চলেছে৷ ঈল মাছগুলো নদী ছেড়ে সমুদ্রে এসে পড়ে৷ তারা ডুব দিয়ে আটশো মিটার মতো নীচে নেমে সেই জলপথের তোড়ে মধ্যিখানে এনে ফেলে নিজেদের৷ আর তারপর স্রোতে গা ভাসিয়ে দিব্যি আরামে প্রচণ্ড বেগে হাজার-হাজার কিলোমিটার অতি অল্প সময়ে পেরিয়ে আসে৷ এই তলার জলস্রোত এসে থেমেছে একেবারে সারগাসো সমুদ্রেই৷ জলস্রোতের সঙ্গে তারাও এমনি বিনা আরামে, বিনা টিকিটে এতখানি পথ চলে আসে৷ কিন্তু বিনা টিকিটের জার্নির জন্য স্রোতের মধ্যে এসে পড়া সোজা কথা নয়৷ নেমোসিনের সাহায্যে বহু বুদ্ধি খরচ করে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে অনেক মাছকে এই স্রোতের সুবিধা নিতে হয়৷ সকলেই যে সামুদ্রিক হাইওয়ে হাতের কাছে পায়, এ কথা মোটেই সত্যি নয়৷’’

    ‘‘সত্যি! কিন্তু ওরা পথ চেনে কী করে? কিছু তো থাকবে যাতে ওরা পথ চিনতে পারে? জলের মধ্যে কী থাকবে?’’

    ‘‘কী না থাকে? যা থাকার সব তোমাদের স্থলেই আছে? জলের নীচে পাহাড় আছে, পাথর আছে, জঙ্গল আছে, ফুল আছে, নদীর মধ্যে নদী আছে, সমুদ্রের সমুদ্র, পথঘাট, চৌমাথা সবই আছে৷ ওরা নিশ্চয়ই এই সব মনে রেখে চলাচল করে; আমরা যেমন করি তেমনই৷ তারপর কোনো সময়ে রাজধানী এক্সপ্রেসের মতো জলস্রোতে চড়ে পড়ে আরামে৷’’

    ‘‘বাঃ রে, রাজধানী এক্সপ্রেস বললে কেন? ওখানে তো মাছেরা খাবার পায় না৷ আমরা যখন গুলমারে গিয়েছিলাম, তখন দিল্লির পথে খুব ভালো বিরিয়ানি পোলাও খেয়েছিলাম, না বাবা?’’

    ‘‘হ্যাঁ৷ কিন্তু আবারও গুলমার! গুলমার্গ৷ ছিঃ সোহিনী তুমি বড় হয়ে গেছ না? এখনও গুলমার্গকে গুলমার বলবে?’’

    সোহিনী বলল, ‘‘জানো বাবা, অর্জুন খুব গুল মারে৷’’ তারপর বলল, ‘‘আচ্ছা বাবা, তুমি একদিন বললে না যে, পাহাড়ি জঙ্গলের মধ্যে রাস্তা বানানোর সময় এঞ্জিনিয়ারেরা হাতির চলাচলের পথ খুঁজে বার করেন৷ কারণ হাতির মতো বুদ্ধি আর কারও নেই৷ হাতিরা যেই পথে চলাচল করে, সেই পায়ে হাঁটা পথ ধরে যদি রাস্তা তৈরি করা যায়, তবে সব দিক দিয়ে ভালো রাস্তা হয়৷ বলেছিলে না?’’

    ‘‘হ্যাঁ৷ বলেছিলাম৷’’

    ‘‘কিন্তু হয় কেন তা তো বলোনি? হাতিরা কী করে বোঝে কোথা দিয়ে যেতে হবে, আর কোথা দিয়ে যেতে হবে না!’’

    সোহিনীর বাবা বললেন, ‘‘জানো, হাতিদের পথগুলো অদ্ভুত ভাবে তৈরি৷ যখন হাতিরা পায়ের ওপর ভর দিয়ে দাঁড়ায়, তখন পায়ের পাতা ফুলে উঠে মোটা হয়ে যায়৷ আর যেই পাটা তুলে নেয়, সেটা শুকিয়ে পাতলা হয়ে যায়৷ তাই কোনো হাতি যদি কোনো জায়গায় দু-তিন ফিট ডুবেও যায়, তবু সে অনায়াসে সেখান থেকে উঠে আসতে পারে৷ ওদের শরীর বিরাট আর ভারী বলেই সৃষ্টিকর্তা এই বন্দোবস্ত করে পাঠিয়েছেন এখানে৷ এইসব কারণে, অন্য সব জানোয়ারের থেকে হাতিরা জোলো জায়গায় ও তৃণভূমিতে সবচেয়ে আরামে চলাফেরা করে৷ অসমান ও পাহাড়ি জমিতে হাতির মতো তাড়াতাড়ি আর কোনো জানোয়ার চলতে পারে না৷ এমন কি ঘোড়াও নয়৷ তা কি জানো?’’

    ‘‘সত্যি?’’ অবাক হয়ে বলল সোহিনী৷

    তারপর বলল, ‘‘আচ্ছা বাবা, হাতিরা যদি একই পথে চলে, তাহলে তো চলতে-চলতে সেখানে ওদের পায়ের চাপে জঙ্গলের! মধ্যে রাস্তা হয়ে যায়৷ তাই না?’’

    ‘‘যায়ই তো! তোমাকে একবার নিয়ে যাব জঙ্গলে—হাতিদের রাস্তা দেখাতে৷ সেই সব রাস্তা দিয়ে মানুষ এবং সময়-সময় জিপগাড়িও স্বচ্ছন্দে যেতে পারে, অবশ্য খাদ বা নদী-নালা থাকলে জিপগাড়ি পেরোতে পারে না৷ আফ্রিকায় কোনো-কোনো জায়গায়, অনেক বড় হাতির পাল থাকে৷ সেইসব জায়গাতে ওদের পায়ের ঘষায় পথ ক্ষয়ে-ক্ষয়ে, পাথরের ওপর গর্ত হয়ে গেছে দেখা যায়৷ এরাস্তা দিয়ে, সমুদ্রের নীচের জলস্রোত ধরে যেমন ঈল মাছেরা যায়, কত শতাব্দীর পর শতাব্দী ধরে হাতিরা ছেলেপুলে নাতিপুতি নিয়ে যাতায়াত করছে যে, তার খবর কে রাখে? পায়ে চলে-চলে শক্ত পাথরের ওপর গর্তের সৃষ্টি তো দু-চার বছরে হয় না৷’’

    ‘‘আগে কত হাতি ছিল?’’ সোহিনী শুধাল৷

    ‘‘কোথায়? আফ্রিকাতে? অনেক ছিল৷ প্রকাণ্ড-প্রকাণ্ড দল ছিল মেঘের মতো৷ মেঘের গর্জনের মতোই ছিল ওদের বৃংহণ৷ এখন এত বড় দল আর দেখা যায় না৷’’

    ‘‘দেখা যায় না কেন?’’

    ‘‘মানুষ মেরে ফেলেছে৷’’

    ‘‘হাতি কেন মারে বাবা? ওরা তো খুব ভালো৷ ওদের কতো বুদ্ধি৷ তাই না?’’

    ‘‘তা তো ঠিকই৷ মারে নানা কারণে৷ মানুষের মতো লোভী আর দাম্ভিক জানোয়ার তো আর নাই৷ হাতির দাঁত দিয়ে নানারকম গয়না হয়, মেয়েদের কারুকার্য হয়, জানলা-দরজার জাফরি হয়, নানা শৌখিন আসবাবপত্র হয়৷’’ তারপর একটু থেমে সোহিনীর বাবা বললেন, ‘‘ইয়োরোপে কোন জিনিসের জন্য হাতির দাঁতের সবচেয়ে বেশি কদর কি জানো? বিলিয়ার্ডের বল৷’’

    ‘‘বিলিয়ার্ডের বল? যে বিলিয়ার্ড ঋজুজ্যাঠার বাড়িতে আছে? মস্ত সবুজ ভেলভেটে ঢাকা টেবল, লম্বা-লম্বা লাঠি দিয়ে বল মেরে-মেরে খেলো তোমরা?’’

    ‘‘হ্যাঁ৷’’

    ‘‘বিলিয়ার্ডের একটি বল তো টুকটুকে লাল? না বাবা? অন্যগুলো সাদা৷ সাদাগুলো কি হাতির দাঁতের?’’

    ‘‘হ্যাঁ৷’’

    ‘‘তা বিলিয়ার্ডের বল তো প্লাস্টিক দিয়েও করতে পারে সহজেই৷ বলের জন্য হাতি মারতে হবে কেন?’’

    ‘‘সে কথা আর কে বোঝে বলো?’’ তারপর সোহিনীর বাবা বললেন, ‘‘এখনও ঘুম পায়নি তোমার সনু?’’

    সোহিনী একটা হাই তুলে বলল, ‘‘না৷’’ তারপর বলল, ‘‘তুমি প্রথমে যে গল্পটা বলবে বলেছিলে, সেই ক্রাকাটাও না কে৷ কোথাকার কী যেন, সেই গল্পটা বলো বাবা৷’’ বলেই আরও একটা হাই তুলল৷

    সোহিনীর বাবা হাসলেন৷ বললেন, ‘‘আজকে ঘুম পাচ্ছে৷ ক্রাকাটাও সম্বন্ধে অনেক কিছু বলার আছে৷ আমিও দেখতে পাচ্ছি তোমার বেশ ঘুম পেয়ে গেছে৷ ছুটোছুটি করেছ বোধহয় স্কুলের মাঠে?’’

    ‘‘না, ঘুম পায়নি৷ বলো না বাবা, ক্রাকাটাও-এর গল্প৷’’

    ‘‘কাল বলব৷ আজ ঘুমোও৷’’

    ‘‘ঠিক?’’

    বলেই সোহিনী পাশ ফিরে ঘুমিয়ে পড়ল ওর বাবার হাতটা দু-হাতের মধ্যে নিয়ে৷

    —

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবনবিবির বনে – বুদ্ধদেব গুহ
    Next Article জংলিমহল – বুদ্ধদেব গুহ

    Related Articles

    বুদ্ধদেব গুহ

    বাবলি – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্ৰ ১ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ২ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৩ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৪ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    অবেলায় – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }