Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    তালদিঘিতে ভাসিয়ে দেব – সায়ক আমান

    March 23, 2026

    কালীগুণীন ও বজ্র-সিন্দুক রহস্য – সৌমিক দে

    March 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কিশোর গল্প – বুদ্ধদেব গুহ

    বুদ্ধদেব গুহ এক পাতা গল্প310 Mins Read0
    ⤶ ⤷

    কুসুম্ভার কারুয়া

    কুসুম্ভার কারুয়া

    হাজারিবাগ শহর থেকে টুটিলাওয়া এবং সিমার-এর দিকে যে রাস্তা চলে গেছে সেই রাস্তাতেই কবরখানা পেরিয়ে ডানদিকে সবুজ মেঘের মতো খুব উঁচু গোঁন্দা বাঁধ দেখা যায়৷ সেই বাঁধ গোঁন্দার রাজার তৈরি৷ বাঁধের ওপাশে যে কী আছে তা দেখা হয়ে ওঠেনি আমাদের৷ কিন্তু সেখানে রাস্তার পাশে একটি কাঠের স্তম্ভের উপরে লেখা আছে বনাদাগ৷ লাল মাটির এবড়ো-খেবড়ো রাস্তা দিয়ে তিন কিলোমিটারের মতো গেলে একটি বস্তিতে পৌঁছানো যেত, যে বস্তির নাম ছিল কুসুম্ভা৷ পথে পড়ত শীর্ণ বোকারো নদী৷ সে নদী পায়ে হেঁটেই আমরা পেরোতাম৷

    নদীর দুটি পাশই ছিল খাড়াই এবং পুরো পথটি খোয়াই-এ ভরা৷ দু-পাশে ঝাঁটি জঙ্গল এবং পুটুসের ঝাড়৷ সেই পথের দু-পাশে টাঁড়-এ ছিল তিতিরদের আখড়া৷ তার মধ্যে কালি তিতিরও ছিল৷ কালো শরীরে সোনালি ছিটে ভরা সেই পাখিগুলি সাধারণত অন্য তিতিরদের মতো জমিতে না ঘুরে বেড়িয়ে ঝোপঝাড়ের উপরেই বসে থাকত৷ এই কালি তিতিরদের যম ছিল আমার হাজারিবাগী বন্ধু গোপাল সেন৷ কুসুম্ভার দিকে যেতে যেতে সে মাঝে মাঝে তাদের ডাক শুনে পুটুসের ঝোপে ভরা টাঁড়-এ নেমে যেত বন্দুক হাতে৷ এবং গুলি করার পরেই সেই তিতির বন্দুকে ঝুলিয়ে বন্দুকটি কাঁধে ফেলে এসে আমার সঙ্গে মিলত ওই রাস্তাতে৷ যার কথা বলতে বসেছি সেই কারুয়ার বাড়ি ছিল ওই কুসুম্ভা গ্রামে৷ তার সঙ্গে আমার পরিচয় এক বর্ষার দুপুরে৷ টিপটিপ করে বৃষ্টি পড়ছিল৷ এবং গ্রামসংলগ্ন ধানখেত এবং নতুন খোঁড়া একটি পুকুরের (যার নাম ছিল নয়া তালাও) পাশে খেটো ধুতি এবং ফতুয়া পরা একটি বিকটদর্শন খুব লম্বা কালো মানুষের সঙ্গে আমার পরিচয় ঘটে৷ গোপাল-ই আলাপ করিয়ে দিয়েছিল৷ কারুয়ার মাথায় কদমছাঁট চুল এবং একটি লম্বা টিকি শোভা পেত৷ তার মুখে ছিল সর্বক্ষণ একটি অমায়িক হাসি৷ কুৎসিত মুখটিকে সেই হাসি এক অসামান্য সৌন্দর্য দিত৷ কারুয়া ছিল আমাদের দেশের কোটি কোটি সরল, অতি গরিব এবং সহজে সুখী হওয়া একজন ভারতীয় গ্রামীণ মানুষ৷ কারুয়ার পায়ে জুতো ছিল না, খালি পা৷ গোপাল আমার সঙ্গে আলাপ করে দেওয়ার পরেই আমার পায়ে হাত দিয়ে সে প্রণাম করল৷ আমি ভালো জামাকাপড়, দামি জুতো পরে আছি এবং আমার সঙ্গে দামি বিলেতি বন্ধু, সেই কারণেই সে আমাকে প্রণম্য বলে ভাবল৷ আমার ইচ্ছা করছিল আমি ওর কাদামাখা পা দুখানিতে হাত দিয়ে প্রণাম করি৷ সে ছিল গরিবস্য গরিব৷ আর এই ভারতীয় প্রেক্ষিতে আমি ছিলাম বড়োলোক৷ আমি বড়োলোক সেই সুবাদে আমি তার প্রণম্য, প্রণাম পাওয়ার কোনো যোগ্যতা যদিও আমার ছিল না৷

    কুসুম্ভা গ্রামের দিকে একটি পায়ে চলা পথ চলে গিয়েছিল একটি প্রাচীন নিমগাছের পাশ দিয়ে৷ সেখানে একগাদা ছোট ছোট বাড়ি৷ মাথায় পুরোনো হয়ে যাওয়া খাপড়ার চাল৷ সেইসব ঘরে কোনো জানালা ছিল না, ছিল একটি করে দরজা৷ পুরো গ্রামটি প্রদক্ষিণ করে সে পথ চলে গিয়েছিল গভীর জঙ্গলের দিকে৷ জঙ্গল শুরুর আগে ছিল বনদেবতার থান একটি ঝাঁকড়া অশ্বত্থ গাছের পায়ের কাছে বাঁধানো বেদির ওপরে ছোট্ট মন্দিরের মধ্যে৷ সেই জঙ্গল ছিল হরজাই জঙ্গল, যাতে সবরকমের গাছ ছিল ছোটবড়ো এবং জানোয়ারও ছিল সবরকমের৷ বড়ো বাঘ, চিতা, নানারকম হরিণ, শুয়োর, শজারু ইত্যাদি৷ তবে সে জঙ্গলে হাতি অথবা বুনো মোষ দেখিনি৷ তবে কালেভদ্রে দলছুট কোনো হাতি চলে আসত৷ এসে কুসুম্ভা গ্রামের ঘরবাড়ি ভেঙে দিত, গরু-মোষকে আছড়ে মারত এবং পুরো অঞ্চলে ভয়ানক ত্রাসের সঞ্চার করত৷

    কুসুম্ভায় গেলে আমরা নয়া তালাও-এর কাছে একটি একচালা মাটির ঘরে রাতের আশ্রয় নিতাম৷ আমাদের হাজারিবাগের শিকারের সঙ্গী মঃ নাজিমের ঘর ছিল সেটি৷ নাজিম সাহেব চাষবাস করার অছিলায় ওই ঘরে সপ্তাহান্তে গিয়ে থাকতেন৷ এবং যা চাষবাস হত তার ফসল খেতে যেসব প্রাণী আসত, তাদের শিকার করতেন৷ আসলে শিকারের বাহানাতেই সেই মাটির একচালা ঘরটি তিনি তৈরি করেছিলেন৷ ফসল কিছুই পেতেন না৷ হাজারিবাগের বড়ো দোকান থেকে উৎকৃষ্ট চাল-ডাল এবং অন্যান্য জিনিস কিনে নিয়ে গিয়ে বিবিকে বলতেন, সেগুলো খেতের ফসল৷

    কারুয়ার একটি গাদা বন্দুক ছিল মুঙ্গেরের৷ তখন এবং এখন বেপাশী বন্দুক এবং রিভলভারের জন্য বিখ্যাত ছিল মুঙ্গের৷ গাদা বন্দুকের নলের সামনে দিয়ে বারুদ গাদতে হত এবং গাদাগাদির পরে সিসের বল গেদে দেওয়া হত৷ একনলা বন্দুকের ঘোড়া টিপলেই তা তখন বন্দুকে লাগানো পারকারশান ক্যাপে লাগত, তখনই আগুন জ্বলে সেই বারুদেও আগুন লেগে গিয়ে রাসায়নিক বিক্রিয়ায় বন্দুকের নলের মধ্যে বসানো সেই সিসের গুলি ছিটকে বেরুত৷ শিকারের প্রাণীর বিভিন্নতার উপরে এই গাদাগাদির ভেদাভেদ হত৷ বড়ো প্রাণী যেমন বাঘ, চিতা কিংবা ভালুকের জন্য বারুদ বেশি গাদতে হত এবং তৃণভোজী প্রাণীদের জন্য কম বারুদ গাদতে হত৷ গাদা বন্দুকে একবার গুলি করার পর পরের বার গুলি করার আগে আবার নতুন করে বারুদ গাদতে হত৷ তাতে অনেক সময় লাগত এবং তা অত্যন্ত বিপজ্জনক ছিল৷ কারণ বড়ো জানোয়ার যদি আহত হয়ে আক্রমণ করত তাহলে শিকারির প্রাণ বাঁচানোই মুশকিল হত৷

    কুসুম্ভা গ্রামে মাঝে মাঝেই একটি মস্ত বড়ো দাঁতাল শুয়োর এসে হামলা করত৷ সেই শুয়োর একদিন কারুয়ার শিকারি বন্ধু পুনোয়াকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দাঁত দিয়ে তার পেট চিরে দিয়েছিল এবং তাতেই পুনোয়ার প্রাণ গিয়েছিল৷ পরে পুনোয়া নাকি ভূত হয়ে যায়৷ এবং তাকে প্রায়ই দেখা যেত বোকারো নদীর বুকের বালিতে বসে বড়ো বড়ো নখ দিয়ে শুয়োরের মাংস ফালা ফালা করে বড়ো বড়ো দাঁত দিয়ে চিবিয়ে খেতে৷

    পুনোয়ার মৃত্যুর পর কারুয়া ঠিক করেছিল বন্ধুর মৃত্যুর প্রতিশোধ সে নেবে৷ সেই শুয়োর ওই গ্রামে এমনই আলোড়ন তুলেছিল যে আমি একটি ছড়া লিখেছিলাম :

    রে রে শুয়ারোয়া বড়কা শুয়ারোয়া

    কা কহি তুমহারি বাত

    ছুপকে ছুপকে গাঁওমে ঘুসকা

    হর শনিচ্চর রাত৷

    গোপালবাবু লায়া ভূপাল সে বন্দুক

    নিকাল লেগা তেরা দাঁত

    রে রে শুয়ারোয়া বড়কা শুয়ারোয়া

    কা কহি তুমহারা বাত৷

    কারুয়ার গাদা বন্দুক তার মাটির ঘরে দেওয়ালের গজাল থেকে ঝুলত৷ এবং মাঝে মাঝেই বিশেষ করে বর্ষামুখর অন্ধকার রাতে তার সঙ্গে কথা বলত৷ বর্ষাকালেরই এক রাতে ওই বন্দুক কারুয়াকে ফিসফিস করে বলল, রে কারুয়া, শটী খেতয়া মে শুয়ার আউলবা৷

    সকলেই জানত যে গ্রাম সংলগ্ন শটীখেতে ওই শুয়োরটি আসত মাঝে মাঝে৷ ওই শুয়োরই তার বন্ধুকে দাঁত দিয়ে চিরে মেরে ফেলেছিল৷ তাই কারুয়া প্রতিজ্ঞা করেছিল ওই শুয়োরকে মেরে সে প্রতিশোধ নেবে৷ তাই কারুয়া বন্দুকের বাণী শুনে একটুও দেরি না করে দেওয়াল থেকে বন্দুক নামিয়ে তাতে বারুদ গেদে নিল৷ বড়ো সিসার বলও গেদে নলের গোড়াতে পারকারশান ক্যাপ লাগিয়ে বন্ধুর হত্যাকারীর উদ্দেশে বেরিয়ে পড়ল৷

    টিপটিপ করে বৃষ্টি পড়ছিল৷ পা টিপে টিপে কাদামাখা জমিতে সাবধানে সেই শটীখেতে গিয়ে সে উপস্থিত হল৷ দেখল, সেই সাংঘাতিক বিরাট বিরাট বাঁকানো দাঁতওয়ালা প্রকাণ্ড শুয়োরটি শটীখেত তছনছ করে শটী খাচ্ছে৷ কারুয়া একটা গামহার গাছের নীচে গুঁড়ি মেরে বসে শুয়োরকে লক্ষ করতে লাগল৷ এতক্ষণ চারধার অন্ধকার ছিল৷ টিপটিপ বৃষ্টি ছিল৷ যদিও তখন শুক্লপক্ষ, কিন্তু চাঁদের দেখা পাওয়া যাচ্ছিল না কালো মেঘের ভিড়ে৷ কিছুক্ষণ পরে বৃষ্টি থামলে মেঘের ফাঁক দিয়ে ত্রয়োদশীর চাঁদ দেখা ছিল৷ সেই বৃষ্টিমাখা চাঁদের আলোয় কারুয়া শূকরটিকে স্পষ্ট দেখতে পেল৷ সেই অতিকায় প্রাণীটিকে দেখে তার ভয় করতে লাগল৷ একটি গুলিতে যদি সে শুয়োরটিকে ধরাশায়ী করতে না পারে তাহলে তার নিজের প্রাণও চলে যাবে ওই শুয়োরের দাঁতে৷ কারুয়া ঠিক করল যদি ‘হুম্মচকে’ সে শুয়োরের ‘কানপাটিয়ামে’ তার গাদা বন্দুকের গুলিটি লাগাতে পারে তাহলে শুয়োর যতই জবরদস্ত হোক না কেন তার মৃত্যু অনিবার্য হবে৷ এই ভেবে বনদেবতার নামে একটি প্রণাম ঠুকে সে বন্দুক তাক করে শুয়োরের কানপাটিয়ার খোঁজ করতে লাগল৷ শুয়োর একবার মুখ নামিয়ে যেই শটী খেতে মনোসংযোগ করেছে অমনি কারুয়া সঠিক লক্ষ্যে তার গাদা বন্দুকের ঘোড়া টিপল৷ সঙ্গে সঙ্গে বিকট চিৎকার করে মাটিতে পড়ে গিয়ে শুয়োরটি চরকির মতো ঘুরতে লাগল এবং ফুলঝুরির মতো ভেজা মাটি ছিটকাতে লাগল৷ এইভাবে মিনিট পনেরো ঘুরপাক খেতে খেতে শুয়োর শান্ত হল এবং তারও পরে একেবারে স্থির হয়ে গেল৷ তখনই কারুয়া দেখল বন্দুক কাঁধে তার বন্ধু পুনোয়া একটি শ্যাওড়া গাছ থেকে নেমে এল, তারপর কারুয়াকে বলল, কামাল কর দিয়া মেরা দোস্ত, বাধাই বাধাই, বহুত বাধাই তুমকো৷ বলেই পুনোয়া বৃষ্টিভেজা চাঁদে সপসপ করা জঙ্গলে অদৃশ্য হয়ে গেল৷

    —

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবনবিবির বনে – বুদ্ধদেব গুহ
    Next Article জংলিমহল – বুদ্ধদেব গুহ

    Related Articles

    বুদ্ধদেব গুহ

    বাবলি – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্ৰ ১ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ২ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৩ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৪ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    অবেলায় – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    দোকানির বউ

    January 5, 2025
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    দোকানির বউ

    January 5, 2025
    Our Picks

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    তালদিঘিতে ভাসিয়ে দেব – সায়ক আমান

    March 23, 2026

    কালীগুণীন ও বজ্র-সিন্দুক রহস্য – সৌমিক দে

    March 23, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }