Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কিশোর গল্প – বুদ্ধদেব গুহ

    বুদ্ধদেব গুহ এক পাতা গল্প310 Mins Read0
    ⤶ ⤷

    নিনি, কল্যাণীয়াসু

    নিনি, কল্যাণীয়াসু

    নিনি, কল্যাণীয়াসু,

    তুইই একদিন বলেছিলি যে, তোর মা তোকে বলেছিল যে, আমি কীসব বিটকেল বিটকেল লেখা লিখি৷ মায়ের সব কথাই কি শুনতে আছে! তুই এও আবদার করেছিলি যে কোথাওই বেড়াতে গেলে সেখান থেকে যেন তোকে চিঠি লিখি৷

    আমি তো দার্জিলিং, শিলং, কুলু-মানালি, কেদার-বদ্রী, সিকিম-হিমালয় এসব জায়গা নিয়ে লিখব না৷ ওসব জায়গাতে যে বেড়াতে যাইনি এমন নয়৷ শুধু স্বদেশেই নয়, পৃথিবীর বহু দেশেই ছেলেবেলা থেকে আমার পা পড়েছে৷ কিন্তু সকলেই যেখানে যায়, যা নিয়ে লেখে, সেখানে যেতে বা সেইসব জায়গা নিয়ে লিখতে আমার ভালো লাগে না কোনোদিনই৷ অ্যামেরিকান কবি Robert Frost-এর একটা বিখ্যাত কবিতা আছে : ‘The Road not taken’.

    সেই কবিতার শেষে আছে, ‘‘I had taken the other road and that had made all the difference.’’

    মানে বুঝলি রে নিনি-বোকাই? এখন না বুঝলেও বড় যখন হবি তখন নিশ্চয়ই বুঝবি৷

    ওড়িশার সুন্দরগড় জেলার গভীর জঙ্গল-পাহাড়ঘেরা একটি জায়গার নাম মহুলসুখা, ম্যাঙ্গানিজ মাইনের জন্যে বিখ্যাত৷ ওড়িশার এই সুন্দরগড় জেলা ও বিহারের সিংভূম জেলাতে বেশ কয়েকটি জঙ্গুলে জায়গা আছে যেখানে লাল-নীল নদী বয়ে যায় ঘন জঙ্গলের মধ্যে মধ্যে৷ ম্যাঙ্গানিজ-এর খনি বা খাদান যেখানে আছে, বৃষ্টিতে পাহাড় থেকে নেমে-আসা মাটি-ধোওয়া জল যখন পাহাড়ি নদীতে এসে পড়ে তখন সেই জলের রং লাল দেখায়, আবার যেখানে লোহার খনি বা খাদান থাকে সেখানের পাহাড় থেকে মাটি ধুয়ে নিয়ে আসা জলের রং নীল৷ তাই নদীর রং লাল বা নীল৷

    এই মহুলসুখাতে এসেছি, এপ্রিল মাসের মাঝামাঝি কয়েকদিন হল৷ এসেছি নিছকই জঙ্গলের মধ্যে থাকব বলেই৷ বড় ভালো লাগছে৷ জঙ্গলের মধ্যে সময় কাটালে তোদেরও ভালো লাগবে কারণ প্রকৃতিই যে আমাদের দ্বিতীয় মা৷

    মহুলসুখা মাইনস-এর আরেকটা নাম ভুতরা মাইনস৷ কালো জলরাশি বুকে নিয়ে ম্যাঙ্গানিজ আকর-এর গুঁড়ো বয়ে নিয়ে ছিপছিপে নদী চলেছে বনবিতানের মধ্যে দিয়ে৷ নদীর নাম কুড়াড়ি৷ তবে জল এখানে লাল নয়, কালোই৷

    মহুলসুখা ম্যাঙ্গানিজ মাইনস-এর গেস্ট হাউসটি একটি পাহাড়ের উপরে৷ খুবই সাদামাঠা বন্দোবস্ত৷ সঙ্গে বাবুর্চিখানা নেই বলে আরোই অসুবিধের৷ নীচের স্টাফ ক্যান্টিন থেকে চা থেকে শুরু করে অন্যান্য খাবারদাবারও সব বয়ে নিয়ে আসে চৌকিদার, ফলে ঠান্ডা হয়ে যায়৷ তবে জঙ্গলে যেতে পারলে ও থাকতে পারলে এইসব ছোটখাটো অসুবিধা গায়ে মাখলে চলে না৷ খাওয়া না হয় একটু কমই হল, আরাম-বিলাসও না হয় নাই হল কিন্তু জঙ্গলের মধ্যে তো থাকা হল৷ সেটাই তো মস্ত লাভ৷

    আমি মহুলসুখাতে গেছিলাম বড়বিল থেকে, বড়জামদা হয়ে জিপে করে৷ রাউরকেল্লা থেকেও আসা যায়৷

    বাংলোর বারান্দাতে বসে তোকে চিঠি লিখছি৷ হাওয়াটা ঝড়ের মতো বইছে৷ বিহার ওড়িশার পাহাড়ে জঙ্গলে এপ্রিল মাসে যেমন বয় আর কী! হাওয়াটা ক্রমশই জোর হচ্ছে৷ লোহা আর ম্যাঙ্গানিজের আকরের গুঁড়ো-মাখা লাল মাটির মিহি আস্তরণ উড়ে চলেছে প্রচণ্ড বেগে মাইক স্যাটোর ফরমুলা রেসিংকারের মতো৷ আর উপরের স্তরে উড়ে চলেছে পাতারা, ছোটকি ধনেশ কী টিয়ার ঝাঁকের চেয়েও অনেক বেশি গতিতে৷ নানারঙা পাতা, শাল গাছের পাতা, আমের পাতা, শিমুলের পাতা, পলাশের ঝরা পাপড়ি, বয়েরের পাতা, জংলি কাঁটালের পাতা, কুসুম গাছের পাতা ঝাঁক ঝাঁক তিরের মতো উড়ে চলেছে৷ আর তারও উপরে উড়ছে ডিগবাজি খেতে খেতে, গিলিরি আর মুতুরি আর না-নউরিয়া ফুলেদের ফিনফিনে পাপড়ি৷ আঃ কী ভালো যে লাগে!

    এই মহুলসুখা ছাড়িয়ে, কুড়াড়ি নদী পেরিয়ে অনেক পাহাড়ে উঠে এবং নেমে জিপে করে প্রথমদিনই খান্ডাধারে গেছিলাম৷ তখনও কোথায় যে শেষ পর্যন্ত থাকব সে সম্বন্ধে মনস্থির করিনি৷ মহুলসুখার ম্যাঙ্গানিজ মাইন বেসরকারি কিন্তু খান্ডাধারের লৌহ আকরের খাদান সরকারি৷ ম্যানেজারের নাম বিশ্বল সাহেব৷ ক্রিমসন-রঙা হাওয়াইন শার্ট পরে অফিসে কাজ করছিলেন৷ তিনি নাকি বড়বিলের বাংলা বইয়ের লাইব্রেরি থেকে বই আনিয়ে নিয়মিত পড়েন৷

    শিক্ষিত ওড়িয়াদের মধ্যে অধিকাংশই বাংলা পড়তে পারেন যে শুধু তাই নয়, বাংলা সাহিত্যর খুবই ভক্ত৷ এই কথা জানলে তাঁদের উপরে বাঙালি হিসেবে আমার ভক্তি বাড়ে এবং আমাদের নিজেদের উপরে কমে৷ আমরা কি কেউই ওড়িয়া বা অহমিয়া সাহিত্য পড়ি? হিন্দি বা উর্দুতেও অনেকই ভালো সাহিত্য রচিত হয়, যদি বিহারি সাহিত্য বলে তেমন কিছু নাও থাকে৷ তবে ওড়িয়া আর অহমিয়া ভাষার সাহিত্যর মান বেশ ভালো৷ আমরা জাত হিসেবে কোনো বিশেষ কারণ ছাড়াই এতটাই উচ্চমন্য যে, আমরা আমাদের প্রতিবেশীদের সম্বন্ধে কোনোদিনই তেমন উৎসাহ পোষণ করিনি, তাঁদের জানবার চেষ্টা করিনি, ভালোবাসার তো নাইই৷ উলটে অকারণেই আমাদের ঘোর অজ্ঞতাতে তাঁদের নানাভাবে অপমান করেছি৷ অবশ্য আজকে সেই অপরাধের পাপ কড়ায় গণ্ডায় স্খালন করছি আমরা এবং হয়তো আমাদের পরের প্রজন্মেরও তা করতে হবে৷ আমরা জাত হিসেবে কূপমণ্ডূকও বটে৷ কুণ্ডু স্পেশাল বা বিভিন্ন রাজ্যের পর্যটন দপ্তরের নানা ট্যুওরে সেই সব রাজ্য বুড়ি ছোঁওয়ার মতো করে ছুঁয়ে এসে আমরা মনে করি আমরা দারুণ ভ্রমণমনস্ক৷ কিন্তু ভ্রমণ কাকে যে বলে, সেটাই আমাদের মধ্যে কম মানুষ জানি৷ শারীরিকভাবে কোথাও না গিয়েও বাড়ি বসেও মানসভ্রমণ করা যায় কিন্তু ভ্রমণ কী করে করতে হয় তা শিখতে হয়৷ কোনো স্কুল-কলেজে এই বিদ্যা শেখানো হয় না, হয়তো হবে কোনোদিন৷ কিন্তু ভ্রমণের এই ওরিজিনাল কায়দাতে আমি রপ্ত হয়েছি আমার ছেলেবেলা থেকে৷ এ কথা জেনে আহ্লাদবোধ করি, গর্ব বোধ না করলেও৷

    এই খান্ডাধারে খুব সুন্দর একটি জলপ্রপাত আছে৷ অনেক দূর দূর থেকে মানুষ চড়ুভাতি করতে আসেন এখানে৷

    যেদিন আসি এখানে, সেদিনই মালপত্র জিপ থেকে না নামিয়ে সোজা খান্ডাধারেই চলে গেছিলাম৷ যেখানে মন করবে সেখানেই থাকব বলে৷ খান্ডাধার-এই থাকতে পারতাম আমি৷ কারণ এখানের সরকারি অতিথি-ভবনটি ছোট হলেও অনেক আরামদায়ক৷ কিন্তু ভেবে দেখলাম যে মহুলসুখাতেই থাকা ভালো অসুবিধে সত্ত্বেও৷ কারণ মহুলসুখা অনেকই জংলি মালভূমির খান্ডাধারের চেয়ে৷ সেই কারণেই বড়বিলের মিত্র এস. কে. লিমিটেডের ব্যানার্জি সাহেব আমাকে মহুলসুখা মাইনস-এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিশ্র সাহেবের জিম্মাতে এই পাহাড়চুড়োর বাংলোতে সন্ধের মুখে মুখে গরমে কাতর, তৃষ্ণায় চিঁক-চিঁক-চিঁক করে শিস তুলে ডাকা ঝুড়িভর্তি মুরগিদের এবং আমাকেও মহুলসুখাতেই নামালেন৷

    তখন আমদের অবস্থাও কাঁচা লাল পথে দীর্ঘ ভ্রমণের পর লাল ধুলোর আস্তরণে বিজয়া দশমীর বিকেলে সিঁদুর খেলা সধবাদের মতো৷ ব্যানার্জি সাহেব আমাকে এক মুঠো ম্যালেরিয়া-নিবারণী বড়ি দান করে চলে গেলেন৷ জিপের লাল টেইল লাইট দুটো অন্ধকারের মধ্যে চড়াই-উৎরাই করতে করতে হারিয়ে গেল৷

    এখান থেকে বড়জামদা বা রাউরকেল্লা যেতে হলে, যাদের জিপ নেই, তাদের যেতে হবে কইরা অথবা বারসূঁয়া৷ বারসূঁয়া মহুলসুখা থেকে প্রায় সতেরো-আঠারো মাইল ঘন জঙ্গলের মধ্যের পথে৷ এই বারসূঁয়াতে হিন্দুস্থান স্টিল-এর লোহার খাদান আছে৷ মালগাড়ির বড় বড় ওয়াগনের রেক ভর্তি হয়ে লৌহ-আকর চলে যায় এখান থেকে রাউরকেল্লাতে৷ টাটানগর-গুয়ার এই রেলপথটির দৃশ্য ভারী সুন্দর, বারকাকানা-ডালটনগঞ্জের রেলপথেরই মতো সুন্দর৷ এই পথেই পড়ে বাদামপাহাড়৷ সুন্দর নাম নয়? একটি ছোট গল্প পড়েছিলাম অনেকদিন আগে, নাম ‘‘বাদামপাহাড়ের যাত্রী’’৷

    মহুলসুখাতে আসতে হলে, জিপে করে বড়বিল বা রাউরকেল্লা বা বড়জামদা থেকে, পথে একটি ভারী সুন্দর উপত্যকা পড়ে, সুন্দর পাহাড়ি নদী কুড়াড়ি বয়ে গেছে তার বুকের উপর দিয়ে৷ জায়গাটির নাম সারকুন্ডা৷ বন্ধ হয়ে যাওয়া একটি খাদান আছে এখানে৷ ম্যাঙ্গানিজের৷

    এখানের অধিকাংশ আদিবাসী, যারা এইসব খাদানে কুলি-কামিনের কাজ করে, জাতে মুন্ডা এবং হো৷ বেশ উঁচু একটি পাহাড়ের উপরে তাদের মুখ্য বাসস্থান ভুতরা বস্তি৷ যে বস্তির নামেই মহুলসুখার আরেক নাম ভুতরা মাইনস৷

    চৈত্র শেষে বা বৈশাখে এলে দেখতে পাবি পাহাড়ে দাবানলের মালা৷ লাল ফুলে গাঁথা৷ এই সময়ে কোন পাহাড়ের সঙ্গে যে কোন পাহাড়ের মালা বদল হয় তা এই বন-পাহাড়ের দেবতারাই জানেন৷

    যখনই সময় বা সুযোগ হবে তখনই এই মহুলসুখা বা খান্ডাধার বা বারসূঁয়া বা সারকুন্ডার বা কইরার মতো জায়গাতে চলে আসবি বেড়াতে৷ যে সব জায়গাতে সকলেই যায়, ভ্রমণ-সংক্রান্ত পত্রপত্রিকাতে যে সব জায়গা বহু বিজ্ঞাপিত এবং বহু আলোচিত, সেই সব পথ, জায়গা এমনকি বন বাংলোও এড়িয়ে যাবি৷ বনে আসতে হয় একা৷ একেবারেই একা৷ এবং কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে নয়৷ তবেই না বন তোর কাছে মন খুলবে!

    ‘মহুলসুখার চিঠি’ নামের একটি বইও আছে৷ প্রাপ্তবয়স্কদের বই৷ আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত৷

    প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক হয়ে সেই বইটি অবশ্যই পড়বি৷

    ইতি—তোর বিটকেল কাকু

    কলকাতা ২৮/৭/২০০০

    —

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবনবিবির বনে – বুদ্ধদেব গুহ
    Next Article জংলিমহল – বুদ্ধদেব গুহ

    Related Articles

    বুদ্ধদেব গুহ

    বাবলি – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্ৰ ১ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ২ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৩ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৪ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    অবেলায় – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }