Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    তালদিঘিতে ভাসিয়ে দেব – সায়ক আমান

    March 23, 2026

    কালীগুণীন ও বজ্র-সিন্দুক রহস্য – সৌমিক দে

    March 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কিশোর গল্প – বুদ্ধদেব গুহ

    বুদ্ধদেব গুহ এক পাতা গল্প310 Mins Read0
    ⤶ ⤷

    জোনস

    জোনস

    এক সময় এই জায়গাটায় অনেক অ্যাংলো ইন্ডিয়ানদের বাস ছিল৷ তাদের মধ্যে অধিকাংশই হয় অস্ট্রেলিয়া, নয় অন্যত্র এখন চলে গেছে৷ যে স্বল্প ক’জন আছে তাদেরও বয়স হয়েছে অনেক৷ বিদেশ থেকে পাঠানো ছেলেমেয়েদের টাকাতেই তাদের কোনওরকমে চলে৷ যেরকম চলে তা না চলারই মতো৷ অধিকাংশরই বয়েস হয়েছে অনেক, তবুও জায়গাটা খুব স্বাস্থ্যকর বলে অধিবাসীদের বয়স বোঝা যায় না৷ এঁরা বলেন, ‘‘হেয়ার উই হ্যাভ ওনলি দ্য এয়ার অ্যান্ড ওয়াটার৷’’

    আমি এক সাহেবের একটি বাংলো ভাড়া নিয়ে এখানে থাকছি কিছুদিন হল৷ এখানের কিছু কিছু বাসিন্দার সঙ্গে পরিচয় ঘটেছে৷ তাঁদেরই মধ্যে কেউ কেউ আমার কাছে আসেন মাঝে মাঝে৷ আমার বাবরচি যা রান্না করে, তাই তাঁরা খুব ভালোবেসে খান৷ তাঁদের খাওয়ার ধরন দেখে বুঝতে অসুবিধে হয় না যে বাড়িতে রোজই সুখাদ্য তাঁরা খান না৷ আমার বাড়ির কাছেই থাকতেন মিসেস কিং৷ তাঁর স্বামী কয়েক বছর আগে মারা গেছিলেন৷ অপরূপ সুন্দরী মহিলা ছিলেন৷ বিকেলে হাঁটতে বেরিয়ে কখনও কখনও তাঁর সঙ্গে দেখা হত৷ সুন্দর করে সেজে, রোদ এড়াবার জন্য মাথায় টুপি পরে তিনি গুটি গুটি পায়ে হেঁটে স্থানীয় কোনও মানুষের বাড়ির দিকে যেতেন৷ দেখা হলেই আমি তাঁকে উইশ করতাম৷ উনি আমাকে উইশ ব্যাক করতেন৷ কখনও কখনও আমার মালির বউকে দিয়ে তাঁকে কেকের অর্ডার করতাম৷ বাড়িতে অসম্ভব ভালো কেক বানাতেন তিনি৷ এবং অর্ডার মতো কেক বানিয়ে রাখতেন৷ আমার মালির বউ গিয়ে টাকা দিয়ে সেই কেক নিয়ে আসত৷

    আমি যাচ্ছিলাম ক্লাবের দিকে৷ ওখানে যেমন একটি চার্চ ছিল, তেমন একটি ক্লাবও ছিল৷ দুইয়েরই অবস্থা ছিল তখন অত্যন্ত ভগ্নপ্রায়৷ ক্লাবে খাওয়া-দাওয়া বিশেষ কিছু পাওয়া যেত না৷ একজনই বেয়ারা ছিল, তার নাম ছিল হালিম৷ সে কিন্তু খুব ভালো ওমলেট বানাত৷ সে গঞ্জে ওমলেট খাওয়ার মতো সচ্ছল মানুষও তখন বিশেষ ছিল না৷

    সেদিন আমি যখন বেরোই তখন বেশ দেরি হয়ে গেছিল৷ শালবনের পাশ দিয়ে আঁকাবাঁকা লালমাটির রাস্তা উঁচু-নীচু পাহাড়ের মধ্যে দিয়ে চলে গেছে৷ দু’পাশে তিতির কান্নার মাঠ৷ সময়টা বৈশাখের মাঝামাঝি৷ কিছুদিন আগে থেকেই আমার চোখ দুটি প্রায় খারাপ হয়ে গেছে, তাই লেখালিখি যা করার সব দিনমানেই করতাম৷ এখন আমাকে হাতে লাঠি নিয়ে চলতে হয় চোখের কারণে৷ ক্লাবের সিঁড়ি দিয়ে ক্লাবের বারান্দাতে বেতের চেয়ার টেনে নিয়ে আমি বসলাম৷ কারণ স্টিভেনসের আসবার কথা ছিল এই ক্লাবেই৷ এবং কথা ছিল ওর গাড়িতে চড়িয়ে আমাকে ব্রিগেডিয়ারের বাড়িতে নিয়ে যাবে৷ ব্রিগেডিয়ারের বাড়ি অনেক দূরে৷ সেখানে অন্ধকার নেমে এলে আমার চোখের এই অবস্থায় পৌঁছানো একেবারেই অসম্ভব৷ হালিমকে কফি বানাতে বলে আমি স্টিভেনসের অপেক্ষায় রইলাম৷ আমার চোখের সামনে হাজারো পাখির কলকাকলির মধ্যে সূর্যটি পশ্চিমে পাহাড়ের আড়ালে ডুবে গেল৷ তখনই পুরো অন্ধকার হল না৷ এক আশ্চর্য হলুদরঙা মায়াবী আলো, সেখানকার লালমাটির রাস্তা এবং সবুজ শালবনকে পরম আদরে ঢেকে দিল৷ পশ্চিম আকাশে সন্ধ্যাতারাটি উঠল নিঃশব্দে এবং তার নীলাভ দ্যুতি ছড়িয়ে যেতে লাগল৷ স্টিভেনস কিন্তু এল না, কেন এল না তা সেই জানে৷ কিন্তু এ কথাও সে জানত যে অন্ধকার হয়ে গেলে আমি এক পাও চলতে পারি না৷ আমার কটেজে ফিরতে গেলেও প্রায় এক মাইল রাস্তা আমাকে যেতে হবে লাঠি ঠকঠকিয়ে৷ স্টিভেনস আসবে এ আশাতে আমি তখনও হালিমের বানানো কফির কাপটি সামনে করে বসে থাকলাম যতক্ষণ না কৃষ্ণপক্ষের গাঢ় অন্ধকার সামনের পথ, শালবন এবং এ বাংলোটি ও আমাকে সুদ্ধু কালো চাদরে ঢেকে নিল৷ অদূরেই একটা কোটরা হরিণ যার ইংরেজি নাম বার্কিং ডিয়ার, ব্যাক-ব্যাক-ব্যাক ডাকতে ডাকতে গভীর জঙ্গলের দিকে ঢুকে গেল৷

    হালিম উদ্বিগ্ন গলায় জিগেস করল, ‘‘কিসিকা ইন্তেজারি মে থে আপ, সাহাব?’’

    আমি বললাম, ‘‘স্টিভেনস সাহেবের জন্য৷’’

    হালিম বলল, ‘‘উনকা শাস কি আজ আচানক মৌত হো গিয়া মন্দার মে৷ উনকো যাতে হুয়ে দেখা হাম করিফ চার বাজে৷’’

    আমি বুঝলাম যে অত্যন্ত ভদ্রলোক ও দায়িত্বসম্পন্ন স্টিভেনস কেন কথা দিয়েও কথা রাখতে পারেনি৷ কিন্তু আমি এখন হেঁটে ফিরি কী করে! সঙ্গে টর্চও আনিনি৷ আনলেও সেই আলোতে আমি পথ চলতে পারতাম না, আমার চোখের এমনই অবস্থা৷

    হালিম আমাকে অসহায় দেখে বলল, ‘‘ম্যায় চলু কেয়া আপ কে সাথ, লন্টন লে কে?’’

    বললাম, ‘‘আজ জুম্মাবার হ্যায়৷ তুমহারা ক্লাব মে কুছ সাহাব-মেমসাহাব লোগ তো জরুর আয়েগা, তুম ক্যাইসে যাওগে ক্লাব ছোড়কে?’’

    হালিম বলল, ‘‘হাঁ, উ বাত ভি তো সহি হ্যায়৷’’

    ব্রিগেডিয়ারের বাড়ি সে রাতে আর যাওয়া হবে না তা বুঝতে পেরে নিজের কটেজের দিকে ফিরে যাওয়ার জন্যে আমি লাঠি হাতে ক্লাবের সিঁড়ি বেয়ে এগোতে চেষ্টা করলাম৷ আর দেরি করলাম না এই ভেবে যে কৃষ্ণপক্ষের রাত, রাত যত বাড়বে, অন্ধকার তত গাঢ় হবে৷ হালিম সিঁড়ির নীচ অবধি এসে আমাকে পথে নামিয়ে দিল৷

    আমি বললাম, ‘‘টর্চ হ্যায় হালিম?’’

    হালিম বলল, ‘‘নাহি হুজুর৷ গরিব আদমি হাম, হামারে পাস টর্চ কাঁহাসে আয়েগা? ক্লাব কা দোঠো লন্টন হ্যায়, আপ এক লে কে যাইয়ে৷ কাল ভেজবা দিজিয়ে গা মালি সে৷’’

    বললাম, ‘‘নেহি, নেহি, লন্টন লে কে ম্যায় চল নেহি সাকুঙ্গা৷’’

    হালিমকে তো না করে দিলাম৷ কিন্তু দু’পা এগিয়েই বুঝতে পারলাম যে আমার লাঠি আমাকে কোনও সাহায্যই করতে পারবে না৷ এবং আজ হয়তো আমার পথের ওপর পড়েই মৃত্যু হবে৷ এ বয়সে পড়ে যাওয়া মানেই যমের কোলে যাওয়া৷ কিন্তু আমি নিরুপায়৷ ওপরে চেয়ে দেখলাম আকাশ ভরা তারা অন্ধকার রাতের আকাশে জ্বলজ্বল করছে৷ দিনের বেলায় এরা কোথায় যে থাকে৷ রবীন্দ্রনাথের কবিতা মনে পড়ল—‘‘রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে৷’’ ঈশ্বরের ওপরে নিজের ভাগ্য ছেড়ে দিয়ে আমি এক পা এক পা করে লাঠি ঠকঠকিয়ে সামনে এগোবার চেষ্টা করলাম৷ দশ-পনেরো পা যেতে যেতেই প্রায় দু’বার পড়ে যাওয়ার উপক্রম হল৷ এমন সময় সে অন্ধকারের মধ্যে এক অন্ধকারতর মূর্তি আমার পাশে এসে দাঁড়িয়ে বলল, ‘‘আর ইউ মেম্বার অব দিস ক্লাব স্যার?’’ আমি মাথা নেড়ে বললাম, ‘‘ইয়েস৷ বাট হু আর ইউ?’’ সেই মূর্তি বলল, ‘‘আই অ্যাম জোন্স৷’’ তাকে জিগেস করলাম, ‘‘ডু ইউ রিসাইড হেয়ার?’’

    মূর্তি বলল, ‘‘নো৷ আই হ্যাভ কাম হেয়ার টু স্পেন্ড আ উইক উইথ মাই আন্ট৷’’ তারপর বলল, ‘‘ইউ সুড নট হ্যাভ কাম ইন দ্য ডার্কনেস অল অ্যালন৷ আ ফল অ্যাট দিস এইজ ইস অলওয়েস ফ্যাকাল৷’’ তারপর কিছুক্ষণ থেমে থেকে বলল, ‘‘মাই ফাদার ওয়াজ অ্যাজ ওল্ড অ্যাজ ইউ অ্যান্ড হি ডায়েড দ্য আদার ডে বাই ফলিং ওন দ্য ফুটপাথ ইন পার্ক স্ট্রিট৷’’ আমি বললাম, ‘‘ক্যালকাটাস পার্ক স্ট্রিট?’’

    জোন্স বলল, ‘‘ইয়েস স্যার৷’’ তারপর সে বলল, ‘‘হ্যাভ ইউ হার্ড অফ ভিক্টর ব্রাদার্স?’’

    আমি বললাম, ‘‘ইয়েস, দ্যাট ইস ওয়ান অফ দ্য ওলডেস্ট অক্সানিয়াস অব ক্যালকাটা৷’’

    জোনস বলল, ‘‘আই অ্যাম ওয়ান অফ দি প্রপাইটার্স অফ ভিক্টর ব্রাদার্স৷’’ তারপরই বলল, ‘‘কাম, গিভ ইয়োর রাইট হ্যান্ড টু মি অ্যান্ড হোল্ড ইয়োর স্টিক টু দ্য লে হ্যান্ড৷ আই ক্যানট লিভ ইউ ইন দ্য জাংগল রোড ইন দিস ডার্কনেস৷’’ তারপর বলল, ‘‘হাও ফার ইস ইয়োর কটেজ?’’ বললাম, ‘‘অ্যাবাউট হাফ আ মাইল ফ্রম হেয়ার৷’’ কিছুটা এগিয়ে রাস্তাটা খুব উঁচু-নীচু এবং বড়ো বড়ো পাথরে ভর্তি৷ জোনস আমার গলাটা ওর ডান হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, ‘‘নাও আই অ্যাম হোল্ডিং ইউ, ইউ ক্যানট ফল, আই উইল গো আপ টু ইয়োর কটেজ৷’’

    অন্ধকারে ভালো করে দেখা যাচ্ছিল না, কিন্তু তবুও দেখলাম, জোনস বেশ লম্বা-চওড়া এবং যুবক৷ লম্বায় সে প্রায় আমারই মতো৷ আমি বিড়বিড় করে বললাম, ‘‘ইস ভেরি নাইস অব ইউ টু হ্যাভ কেপট মি কোম্পানি৷ নোবডি হেল্পস আননোন পার্সন ইন দিস ফ্যাশন৷ ইউ আর আ এক্সেপশানল ইয়ং ম্যান, নোবডি বিহেভস লাইক ইউ দিস ডেজ৷’’

    সে বলল, ‘‘ইটস মাই প্লেজার স্যার৷’’

    আমার কটেজের দরজায় পৌঁছোতেই কটেজের বারান্দা থেকে প্যাট গ্লাসকিন আমাদের পায়ের শব্দ শুনে তার টর্চ হাতে করে পথের দিকে এগিয়ে এল৷ সে নিজেও তো ক্লাচ নিয়ে চলাফেরা করে, যুদ্ধে তার পা কাটা গেছিল৷ তবুও সে আমার বাড়ির কেয়ারটেকার, তাই তাকে তো আসতেই হবে৷ কাঠের গেটের ওপর হাত রেখে আমি জোন্সের দিকে তাকিয়ে বললাম, ‘‘মে গড ব্লেস ইউ জোনস৷ নাও ইউ নো মাই কটেজ, প্লিজ ড্রপ ইন অ্যাট দিস ওয়ানস সো লং ইউ আর স্টেয়িং হেয়ার৷ প্লিজ অ্যালাও মি টু গিভ ইউ আ ট্রিট৷’’

    জোন্স একটা ফুলহাতা সোয়েটার পরেছিল৷ আমি অন্ধ মানুষ, অন্ধকারে রং চিনতে পারলাম না৷ ‘‘গুড নাইট স্যার’’ বলে সে অন্ধকারে মিলিয়ে গেল৷ প্যাট কাছে এসে আমার বাঁ হাতটা ধরল এবং আমায় জিগেস করল, ‘‘হাও কুড ইউ কাম অল অ্যালন ইন দিস ডার্কনেস?’’

    আমি বললাম, ‘‘আই ওয়াজ নট অ্যালন৷ ডিডনট ইউ হিয়ার জোন্স? হু কেম টু সি মি অফ৷’’

    প্যাট বলল, ‘‘ইউ মাস্ট বি ড্রিমিং, দেয়ার ইস নো ওয়ান উইথ ইউ৷’’ আমি প্যাটকে ধমক দিয়ে বললাম, ‘‘ডিডনট ইউ সি হিম? অলমোস্ট সিক্স ফিট টল গাই অ্যান্ড আ ভেরি গুড সামারিটান৷’’

    প্যাট বলল, ‘‘দেয়ার হ্যাজ নো জোনস ইন দ্য গানজ৷ ওনলি ওয়ান জোনস আই ইউজ টু নো হু হ্যাজ রিলেশন অব মিসেস মিনেজিস৷ বাট হি ডায়েড অ্যাবাউট টেন ডেজ ব্যাক হোয়াইল কামিং ফ্রম রাঁচি ওন হিজ মোটর সাইকেল৷ ইট ওয়াজ আ হরাইবল অ্যাকসিডেন্ট৷’’

    আমি স্থাণুর মতো আমার কটেজের গেটের সামনে দাঁড়িয়ে রইলাম৷ অনেক কথা দলা পাকিয়ে আমার গলার কাছে উঠে এল, কিন্তু বলতে পারলাম না কিছুই৷ বাঁ হাতে লাঠি ধরে, ডান হাতটা প্যাটের হাতে রেখে আমি আস্তে আস্তে আমার কটেজের দিকে এগিয়ে গেলাম৷

    —

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবনবিবির বনে – বুদ্ধদেব গুহ
    Next Article জংলিমহল – বুদ্ধদেব গুহ

    Related Articles

    বুদ্ধদেব গুহ

    বাবলি – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্ৰ ১ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ২ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৩ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৪ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    অবেলায় – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    দোকানির বউ

    January 5, 2025
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    দোকানির বউ

    January 5, 2025
    Our Picks

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    তালদিঘিতে ভাসিয়ে দেব – সায়ক আমান

    March 23, 2026

    কালীগুণীন ও বজ্র-সিন্দুক রহস্য – সৌমিক দে

    March 23, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }