Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    স্বাধীনতা যুদ্ধে অচেনা লালবাজার – সুপ্রতিম সরকার

    August 11, 2026

    একটি পেরেকের কাহিনী – সাগরময় ঘোষ

    August 11, 2026

    সেই সময় ১ – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কোজাগর – বুদ্ধদেব গুহ

    বুদ্ধদেব গুহ এক পাতা গল্প561 Mins Read0
    ⤶ ⤷

    কোজাগর – ২৪

    ২৪

    দিন দুয়েকের জন্যে আমায় চিপাদোহরে গিয়ে থাকতে হবে। এ ক’দিন তিতলির ছুটি। ডেরা বন্ধ করে ও মা-বাবার কাছে গিয়ে থাকবে। দুপুরে খাওয়া-দাওয়ার পর রথীদা হঠাৎ হাজির হয়ে প্রায় জোর করেই আমাকে পাড়ে নিয়ে চললেন। বললেন, তোকে এতদিন যে কেন নিয়ে যাইনি ঐ জায়গাটাতে তা জানি না।

    আমি এখানে আছি বেশ কয়েক বছর অথচ কখনও ভারতেও পারিনি যে, এমন একটা জায়গা আমার ডেরার মাত্র তিন মাইলের মধ্যেই আছে। কী করে জায়গাটা এতদিন আমার চোখে পড়েনি তা ভেবে নিজেও অবাক হলাম। কাড়ুয়ার মুখে বহুবার শুনেছি যে গভীর বনের মধ্যে গা-ছম্ ছম্ সুন্-সান্নাটা জায়গায়, যেখানে দুধুলি আর কাশ ফুল ফোটে বছরের বিভিন্ন সময়ে, জিন-পরীরা হাত ধরাধরি করে খেলতে নামে পূর্ণিমার রাতে। পরেশনাথের সঙ্গে একদিন যে নালাটার উপর দাঁড়িয়েছিলাম বড় বড় আমলকী বনে ছাওয়া পায়ে চলা পথে, যেখানে পরেশনাথ জলে পড়ে গিয়ে লাল তিতলি বলে চেঁচিয়ে উঠেছিল; সেই নালাটার পাশ দিয়েই মাইল দুয়েক হেঁটে গিয়ে আমরা শেষ বিকেলে একটি বিস্তীর্ণ দোলামতো জায়গায় এসে পৌঁছলাম। বহুদুর অবধি ঘাসে ছাওয়া ছিল সেই দোলা, ঐ শেষ শীতেও। যেখানে মাটি নরম সেখানে অসংখ্য জানোয়ারের পায়ের দাগ। বাইসন, শম্বর, চিতল, হরিণ, বার্কিং ডিয়ার, বুনো মোষ, সজারু শুয়োর, নীল গাই, বড়ো বাঘ এবং চিতারও। পরেশনাথের সেই নালাটিই একটি নদীর মতো হয়ে বয়ে গিয়ে মাঝে একটি বিলের মতো সৃষ্টি করেছে। তারপর বিলের অন্য পাড় দিয়ে আবার বহতা নদী হয়ে চলে গেছে। পশ্চিমদেশীয় এই রুখু মাটিতে কোন্ অদৃশ্য চিত্রকর নরম নীল সবুজের আচমকা তুলি বুলিয়ে কেমন যে এক শান্ত স্নিগ্ধতা দিয়েছেন সমস্ত পারিপার্শ্বিককে তা বুঝিয়ে বলার মতো কলমের জোর আমার নেই! যে সৌন্দর্য ব্যাখ্যা করা যায় না, যা চোখের সম্পূর্ণ দৃষ্টি মেলে এবং অন্যান্য ইন্দ্রিয়র সামগ্রিকতা দিয়েও পরিপূর্ণভাবে অধিকার করা যায় না। যা আমাদের চেনাজানার পরিচিত অনুভূতির এবং করায়ত্ত জ্ঞানের সমস্ত সীমিত ও চিহ্নিত অভিজ্ঞতাকে পুরোপুরি অতিক্রম করে এক নৈর্ব্যক্তিক ইন্দ্রিয়-অগ্রাহ্য জগতে পৌঁছে দেয়; তাই-ই বোধহয় অমৃত। তাই-ই বোধহয় ঐশ্বরিক সৌন্দর্য!

    কী একটা পাখি ডাকছিল জোরে জোরে। রথীদা আমার তাৎক্ষণিক অন্যমনস্কতা ছিঁড়ে দিয়ে আঙুল তুলে বললেন দ্যাখ্ বারবেট্ ডাকছে কেমন। তাকিয়ে দেখলাম বসন্তবৌরি। ইংরিজি নাম নিশ্চয়ই বারবেটই হবে। পাখির নাম তো মানুষের দেওয়া; দেশ ভেদে নাম ভেদ। কোনো বিশেষ নামে নাই-ই ডাকলাম কোনো পাখিকে কারণ পাখি তো আর এই পরিপূর্ণ আদিগন্ত ক্যানভাসে একা নয়, একমাত্রও নয়। এই শেষ বিকেলের কোমল নরম আলোয় উদ্ভাসিত আশ্চর্য এই আকাশ, শীত যাই-যাই গোধূলির বিধুর কমলা রঙে ছাপানো গাছ-গাছালি; এই নীল সবুজে মাখামাখি তিরতিরে নদী ও সেই নদীতে গা-ধুতে আসা প্রকৃতির গায়ের এই মিষ্টি শান্ত স্নিগ্ধ গন্ধ, এই সামগ্রিকতার মধ্যে এই হলুদ পাখিটি একটি আঙ্গিক বইতো নয়! এর নিজস্ব ভূমিকাকে এই সমগ্রর মধ্যে মিলিয়ে দিলেই তো আর তার নাম জানার প্রয়োজন নেই আমার। সে তো আমার চোখে, আমার নাকে, আমার মস্তিষ্কের কোষে কোষে চিরদিন একটি ফ্রিজ-শর্টের মতোই রয়ে গেল; রয়ে যাবে চিরদিন; যতদিন না আমি চিতার ছাই হয়ে যাচ্ছি। মনে হয় এই সহজ সরল চোখ দিয়ে রথীদা বা বিজ্ঞানীরা কোনো কিছুকে দেখতে বা মানতে রাজি নন। আজকের যুগ তাঁদেরই যুগ। সায়ান্টিস্ট্ থেকে কম্যুনিস্ট সকলের কাছেই ঈশ্বরে বা কোনো শক্তিতে বিশ্বাস করাটা একটা প্রাগৈতিহাসিক মূঢ়তা।

    কিন্তু আমি যে মুঢ়! মূঢ়ই থাকতে চাই। আবিষ্কারকে কখনও আমি সৃষ্টি বলে মানতে রাজি নই। তাঁকে অস্বীকার করি এমন স্পর্ধা বা বিদ্যা তো আমার নেই। কখনও যেন না-ও হয়। আমি এমনিই থাকতে চাই। রথীদা রথীদাই থাকুন।

    কত যে পাখি! যেন পাখির মেলা বসেছে। কতরকম তাদের ডাক। কিছু কিছু ডাক চেনা আর অনেকই অচেনা। জলের পাখি এবং জলভেজা স্নিগ্ধ জঙ্গলের পাখিরা সচরাচর এই পালামৌ অঞ্চলের রুক্ষ, দুর্দম, পৌরুষময় পটভূমি ভালোবাসে না। তারা নরম বাংলার জলজ প্রকৃতিই বুঝি বেশি পছন্দ করে। কিন্তু এতরকম ও এত পাখি যে এতদিন এখানে লুকিয়ে ছিল বনের বুকের কাঁচুলির আড়ালের সুগন্ধী স্নিগ্ধ উষ্ণতায় এ এক বিস্ময়!

    রথীদাও পাগলের মতো করতে লাগলেন। বললেন, প্রায় বছর পাঁচেক পরে এলাম এই জায়গাতে বুঝলি। এখানে ইজিলি একটা বার্ড স্যাংচুয়ারি করা যায়। পাখির সংখ্যাও বেড়ে গেছে দেখছি অনেক। আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে রথীদা একটু উঁচুপাথুরে জায়গায় বসলেন। কী যেন বলতে যাচ্ছিলেন। বললাম, একটু চুপ করবেন রথীদা? এই জায়গাটারও হয়তো কিছু বলার আছে আমাকে, আপনাকে একটু চুপ করে শোনাই যাক। রথীদা বিরক্ত হলেও, মুখে বললেন; বেশ! বেশ! বলেই, সিগারেট ধরালেন একটা। দেশলাই জ্বালানোর ফস আওয়াজের পর সমস্ত জায়গাটি, নদী, ছোটো ছোটো তরঙ্গর বিলটি, গাছের পাতায় ধীরে-সুস্থে বয়ে যাওয়া মন্থর হাওয়াতে মন নিবদ্ধ করে রথীদা যেন চমকে উঠলেন। এদের যে সত্যিই এত কিছু বলার ছিল, বলার থাকতে পারে; তা বোধহয় রথীদাও মানতেন না।

    ভাবছিলাম, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘আরণ্যকের সরস্বতী কুণ্ডর কথা। চারদিকে গাছ-গাছালি, মধ্যে জল, স্পাইডার লিলি এবং নানারকম জলজ গাছ আর সেই একান্ত লাগল মানুষটি, কী যেন নাম তার? মনে পড়ছে না, যে কোথা থেকে-না কোথা থেকে কত না গাছ এনে সরস্বতী কুণ্ডে পুঁতেছিল! কত বাংলা ইংরাজি বই-ই তো পড়ি, পড়লাম; কিন্তু আরণ্যকের মতো বই ক’খানা পড়লাম? যা থাকার তা থাকেই। আপাতদৃষ্টিতে কাগজের বড় বড় হরফের বিজ্ঞাপনে; স্তাবক এবং মদের-টেবিলের মোসাহেব সঙ্গীদের উচ্চগ্রাম প্রশংসায়; বা প্রবল ক্ষমতা ও দুর্বুদ্ধিসম্পন্ন এবং নিজ উদ্দেশ্য সাধনের নিরন্তর চেষ্টায় ব্যাপৃত কোনো সম্পাদকের উচ্চমন্য মতামতে; যা থাকবেই বলে মনে হয়, তা দেখি প্রায়শই থাকে না। উঁচু করে তুলে ধরে তাতে চতুর্দিক থেকে আলো ফেললে শাড়ি জামা বা অন্য যন্ত্রজাত দ্রব্যাদি হয়তো উঁচুমানের বলে পরিগণিত হতে পারে, কিন্তু সাহিত্যকর্ম কোনোক্রমেই হয় না। যাঁর সম্মানে কোনো রিগিং নেই, যে—নির্বাচনে কোনো দলের প্রভাব নেই, কালো-টাকার খেলা নেই, শুধুমাত্র পাঠকের বিবেচনায় যে লেখক নামী লেখকত্ব অর্জন করেন তিনিই প্রকৃত লেখক। নইলে, আজ বিভূতিভূষণের মৃত্যুর এতবছর পরও এই গহন বনের মধ্যে বসে বিভূতিভূষণকে এমন করে মনে পড়ে কেন?

    নানারকম পাখি ডাকছে চারধার থেকে। সুরে, গমকে গিট্‌কিরিতে, আরোহণ-অবরোহণে শুদ্ধ কোমল ও কড়িমার ছোঁয়ায় গগম্ রম্রম্ করছে। সেই সব সুরে কত যে রাগরাগিণীর আলাপ, তান; বিস্তার। নেশা লাগে। আমার বড় নেশা লাগে। প্রকৃতির নেশা, যে কী নেশা, তা যদি মদ, গাঁজা, আফিং, গুলি, মারিজুয়ানা, হাশীস্ ও নানারকম ডোপ্ খাওয়া মানুষেরা একটু জানত। এ নেশায় মানুষ পবিত্র হয়, সিদ্ধ হয়, মুক্ত হয়। ওরা জানে না। কিন্তু আমি জানি। এই নিবিড় নেশার খোঁজ বিলক্ষণ রাখি। একদিন এই শহুরে সভ্য মানুষদের সকলকে, প্রত্যেককে, স্কাইস্ক্র্যাপারের জঙ্গল ছেড়ে ডিজেল আর পেট্রোলের ধুঁয়ো-ভরা পরিবেশ ছেড়ে, নেশার জন্যে নয়, শুধু একটু বেঁচে থাকার জন্যে, একটু সবুজ চোখে দেখার জন্যে, বনের পটভূমিতে একটু পাখির ডাক শোনার জন্যে নিতান্ত অমানুষ হয়ে যাবার পর একদিন শুধুমাত্র তার স্বাভাবিকতা ও মনুষ্যত্ব ফিরে পাবার জন্যেই ভালুমারের মতো জংলি জায়গায় ফিরে ফিরে আসতেই হবে।

    আমি অতি নগণ্য একজন মানুষ। কোনো প্রশংসা বা খেতাব বা স্তুতির লোভ আমার নেই। কিন্তু এই আমার ভবিষ্যদ্বাণী। তথাকথিত শিক্ষায় শিক্ষিত শহুরে মানুষরা ভুল স্টেশনে নিয়ে চলেছে নিজেদের দ্রুতগামী আত্মঘাতী পথে। এখনও বোধ হয় সময় আছে আমাদের সকলেরই সামনের কোনো বড়ো জংশনে ট্রেন বদলে কাড়ুয়ার ট্রেনে চড়ে পড়ার

    হঠাৎ রথীদা বললেন, ঐ দ্যাখ্ টুনটুনি। বেশ কিছুদিন হল রথীদা পাখি নিয়ে পড়েছেন। আগে পাখি সম্বন্ধে বিশেষ উৎসাহ ছিল না বললেই চলে। আর বোধহয় চুপ করে থাকা সম্ভব হল না রথীদার পক্ষে। আবার বললেন, দেখেছিস্। বিরক্ত গলায় বললাম, টুনটুনি তো ছোটবেলা থেকেই দেখছি। এ তো চেনা পাখি। নতুন পাখি দেখাও। রথীদা উত্তর না দিয়ে নিজের মনেই বললেন, ইংরিজি নাম জানিস? টেইলর বার্ড। চুপ করে থাকলাম। জানতাম, সব টুনটুনিরাই মিথ্যা কথার জাল বোনে আর তারপর নিজের সুবিধামতো ছিঁড়ে ফেলে নতুন কথার ছুঁচসুতো নিয়ে সেই জাল আবার রিপু করে। ঐ যে! ঐ যে! ঐ দ্যাখ্ ঐ কাঠঠোক্রাটা। ওটার নাম জানিস? লিটল স্কালীবেলিড্ গ্রিন উপেকার। আর দ্যাখ্ ঠিক তার উল্টোদিকের গাছে একটা ব্রাউন (রুফার্স) উডপেকার। চুপ করে শুনছিলাম। শুধু মাছরাঙাই কত রকমের দেখেছিস?

    নিজেই স্বগতোক্তি করলেন, কী মাছ পায় রে ওরা এখানে?

    বিলটাতে বোধহয় অনেক রকম মাছ আছে। রামধানীয়া চাচাকে নিয়ে এলে হতো। ও জলের গন্ধ শুঁকেই মাছের নাম বলতে পারে।

    চুপ কর। তুই বড্ড কথা বলছিস-পাখিগুলো উড়ে যাবে। দাঁড়া, তোকে মাছরাঙাগুলো চেনাই। বাঁয়ে আঙুল তুলে, রথীদা জলের পাশে ঝুঁকে পড়া একটা হরজাই গাছের ডালে-বসা বড়ো একটা মাছরাঙাকে দেখিয়ে বললেন, ওটা চিনিস? কিং-ফিশার! আর ঐ দিকে দ্যাখ, ঐ যে রে, ডানদিকের একেবারে কোণে, স্কট্‌বিল্ড। তার চেয়ে একটু এগিয়ে আয়, ব্রাউন-হেডেড। এবার সোজা তাকা, ঐ যে পাখিটা উড়ে গিয়ে বসল মরা গাছটার কালো ডালে; ওটাকে বলে পাইড কিং-ফিশার? রঙ দেখেছিস—সাদা কালো?

    ঐদিকে অবাক হয়ে একদৃষ্টে চেয়ে রইলেন রথীদা। বললেন, আহা! কত রকমই আছে!

    একটা ছোটো পাখি ডাকতে ডাকতে উড়ে গেল আমাদের মাথার উপর দিয়ে।

    ওটা কী পাখি? আমি চমকে উঠে বললাম।

    এক ঝলক দেখে নিয়েই রথীদা বললেন, মিনিভেট্

    আমি বললাম, স্কার্লেট মিনিভেট দেখেছি আমি।

    বাংলা নাম্, সহেলী। রথীদা বললেন।

    সহেলী?

    অবাক হলাম নামটি শুনে।

    এতেই অবাক! আরও কত সব মিষ্টি নাম আছে পাখিদের। নামগুলো যেন পাখিগুলোর চেয়েও মিষ্টি। যেমন ধর বাটান, সবুজ বাটান, গ্রিন স্যাণ্ডিপাইপার। তারপর টিটি!

    টিটি সকলেই চেনে।

    তারপর ধর, পাতাসি, হাউস-সুইফট্ বাঁশপাতা, কমোন গ্রিন বিটার, পাতা ফুট্‌কি, ডাস্কি লিফ্ ওয়ালার ব্ল্যাক রেড স্টার্ট। আরও শুনবি, তো’ শোন। ফুল্কি, ফিরোজা, ভেরিডিটর, ফ্লাইক্যাচার।

    একটু চুপ করে থেকে বললেন, রামগাংরা; গ্রে—টিট্।

    ধ্যুত্। আমি বললাম। শেষকালে একেবারে অ্যান্টি ক্লাইম্যাক্স। এত সব মিষ্টি মিষ্টি নামের পর রামগাংরা একটা নাম হলো।

    কেন? কেন? কাংড়া পেইন্টিং ভালো হতে পারে, ভাংড়া ড্যান্স চমৎকার হতে পারে আর রামগাংরা পাখির বেলায় যত দোষ! সব ঘরানা ভালো করে খুঁজে দেখলে ইনডিয়ান ক্লাসিকাল মিউজিক-এ এই নামেই কোনো দুর্ধর্ষ রাগ-রাগিণীও বেরিয়ে পড়তে পারে। আশ্চর্য কিছুই নয়।

    রথীদার কথা শেষ হবার আগেই আমাদের ঠিক উল্টোদিকে, ছোট্ট বিলটার ওপারের জঙ্গলের গভীরে বেশ কাছে থেকেই বড় বাঘ ডাকল। উঁ—আঁউ! অত কাছ থেকে ডাকাতে, মনে হলো জলে যেন ঢেউ খেলে গেল। গাছে, পাতায়, ফুলে, ঘাসে কানাকানি হলো। আমার আর রথীদারও সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো। জঙ্গলের সব জিনিসের সব জায়গার, নির্দিষ্ট সময় আছে। অধিকার-অনধিকার ভেদ আছে। এই জায়গা এখন বড় বাঘের। এই গোধূলিবেলার পর আবার অন্য প্রাণীদের হবে। পূর্ণিমার মাঝরাতে জিন-পরীদের। আর একটু আগে তো পাখিদেরই ছিল।

    বাঘের ডাকের সঙ্গে সঙ্গে সমস্ত জায়গাটা উৎকণ্ঠিত, উন্মুখ হয়ে রইল এক স্তব্ধ নীরবতায়। আমি আর রথীদা আস্তে আস্তে ফেরার পথ ধরলাম : বনের রাজাকে সম্মান দেখিয়ে। কিছুটা এগিয়ে এসে ফিসফিস করে বললাম, কেমন শুনলেন বাঘের ডাক?

    রথীদা মুখটা আকাশের দিকে তুলে দাঁত চেপে ফিসফিস করে বললেন, রামগাংরা?

    হাসি সামলে, জোর পায়ে আমরা বাঘের এলাকা পেরিয়ে এলাম।

    যখন ভালুমারের বড়ো রাস্তায় এসে উঠলাম। তখন রাত নেমে গেছে। রথীদা ডাইনে মোড় নিলেন, আমি বাঁয়ে। বললেন, ওখানেই চল্ সায়ন

    না থাক, গোছগাছ করে নেব একটু। কাল একেবারে ভোরে ভোরে বেরিয়ে পড়ব।

    কোথায় যাবি?

    চিপাদোহর।

    ফুঃ! গোছগাছের বহর দেখে মনে হচ্ছে যেন বিলেতেই যাচ্ছিস। তারপর নিজের বাংলোর পথ ধরলেন।

    দূর থেকে ডেরার বারান্দায় বাঁশের সঙ্গে ঝুলিয়ে রাখা হ্যারিকেনটা দেখা যাচ্ছিল। আজকাল বনের বুকের মধ্যে কী যেন সব ঘটনা ঘটছে। ঋতু বদল হবে শিগগির। চারদিকে ফিসফিস করে কারা যেন কথা কয় চুপিসারে। ভালুমারের বন বুঝি ঋতুমতী হবে। শীত কমে এসেছে। দোলের পরই গরম পড়তে শুরু করবে। সরস্বতী পুজোটা কাটবে আমার চিপাদোহরে। বাল্মীকি-প্রতিভার বাল্মীকি বলেছিলেন, “যাও লক্ষ্মী অলকায়, যাও লক্ষ্মী অমরায়, এসো না এসো না এ গহন বনে!” কিন্তু এখানে আমাদের এই জঙ্গলের বাঁশবাবুদের সরস্বতীর সঙ্গে প্রায় সংস্রবই নেই কোনো! লক্ষ্মী আছেন অটুট কমলাসনে, আমার মালিকের ভাণ্ডারে মার্সিডিস ট্রাকে, প্রাইভেট গাড়িতে। যদিও ট্রাকের মাথায় গণেশ মহারাজের ছবি ঝোলে। আসল দেবী কিন্তু লক্ষ্মী! আরও আছেন বিশ্বকর্মা। সরস্বতীর আরাধনা কেউই করে না। নান্টুবাবু আর নিতাইবাবু অবশ্য বাংলা বই পড়েন, নানা জায়গা থেকে জোগাড় করে এনে। কিন্তু ওঁরা এখানে একেবারেই বেমানান।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঋজুদা সমগ্ৰ ৫ – বুদ্ধদেব গুহ
    Next Article লবঙ্গীর জঙ্গলে – বুদ্ধদেব গুহ

    Related Articles

    বুদ্ধদেব গুহ

    বাবলি – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্ৰ ১ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ২ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৩ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৪ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    অবেলায় – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    মোহিত কামাল
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্তোষকুমার ঘোষ
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাগরময় ঘোষ
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুপ্রতিম সরকার
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    স্বাধীনতা যুদ্ধে অচেনা লালবাজার – সুপ্রতিম সরকার

    August 11, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    স্বাধীনতা যুদ্ধে অচেনা লালবাজার – সুপ্রতিম সরকার

    August 11, 2026
    Our Picks

    স্বাধীনতা যুদ্ধে অচেনা লালবাজার – সুপ্রতিম সরকার

    August 11, 2026

    একটি পেরেকের কাহিনী – সাগরময় ঘোষ

    August 11, 2026

    সেই সময় ১ – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }