Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কোজাগর – বুদ্ধদেব গুহ

    বুদ্ধদেব গুহ এক পাতা গল্প561 Mins Read0
    ⤶ ⤷

    কোজাগর – ২৮

    ২৮

    বাতাসে একটা রুখু রুখু ভাব। পাতা ঝরতে শুরু করবে কিছুদিন ক’দিন পর। গরিব গুবরো মানুষরা স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচবে। শীতে বড় কষ্ট পায়। তবে উড়িষ্যার জঙ্গলের মতো গরিব নয় এরা।

    একবার উড়িষ্যার অংগুল ডিভিশানে মহানদীর পাশের পুরুনাকোটটুম্বকা লবঙ্গী এবং অন্যান্য নানা জঙ্গলে গিয়ে থাকতে হয়েছিল মালিকেরই কাছে। বাঁশের নয় : কাঠের কাজে। ঐ অঞ্চলে যত বড় বড় সেগুন গাছ দেখেছিলাম তেমন বোধহয় আসামের ও ডুয়ার্সের কিছু কিছু জায়গা এবং মধ্যপ্রদেশ ছাড়া দেখা যায় না। আর দেখেছিলাম বাইসন এবং শম্বর। অতবড় বাইসন ও শম্বর আমাদের এইসব এলাকায় দেখাই যায় না। একটা বাইসন দেখেছিলাম, তার গায়ের কালো রঙ বয়সের ভারে পেকে বাদামি হয়ে গেছে! দেখে মনে হয়, কোনো প্রাগৈতিহাসিক জানোয়ার। মন্থর তার পদক্ষেপ, ঘোলাটে তার দৃষ্টি। অরণ্য-পৃথিবীর কোনো ঘটনাই তাকে আর পীড়িত বা আনন্দিত করে না বলে মনে হয়েছিল।

    মানিয়া আমগাছতলায় মাদুর পেতে বসেছিল। মুঞ্জরীকে দেখা যাচ্ছে না। নিশ্চয়ই ঘরের মধ্যে রান্নায় ব্যস্ত। বুলকি আর পরেশনাথ ক্ষেতে কাজ করছে। বসন্তের মিষ্টি রোদে চারদিকের মাঠ, টাঁড়, বন প্রান্তর ভরে গেছে। এদিকে-ওদিকে পাহাড়ে-ঢালে একটি দুটি করে অশোক শিমুল আর পলাশের ডালে ডালে পহেলী ফুল তাদের ফুটি-ফুটি লজ্জায় লাল মুখ বের করেছে সবে। আর মাসখানেকের মধ্যেই চারদিকে লালে লাল হয়ে যাবে। বনবাংলোর হাতার সব ক’টি কৃষ্ণচূড়া আর রাধাচূড়ার ডালে লাল হলুদ বেগুন সামিয়ানা বাঁধবেন প্রকৃতি নিজে হাতে। কোনো কামার্তা অবুঝ যুবতীর শরীর-মনের সব ঝাঁঝ ঠিকরে বেরুবে তখন প্রকৃতির মধ্যে থেকে। তারপর প্রেমের বারি নিয়ে আসবে বর্ষা। বসন্তে ঋতুমতী প্রকৃতি বর্ষার ঔরসে অভিষিক্ত হয়ে সুধন্যা করবে নিজেকে! তখন মাটিতে লাঙল দেবে ওরা। ক্ষেতে লাঙল দেওয়ার মধ্যে বোধহয় এক ধরনের প্রাগৈতিহাসিক যৌনতা আছে, যেমন শেকস্পীয় বলেছিলেন—”Ceaszar ploughed Cleopetra…”। লাঙলটা পৌরুষের প্রতীক, আর মাটি, প্রকৃতি হচ্ছে নারীত্বের প্রতীক। এতসব মানিয়া জানে না। কিন্তু বই-পড়া বিদ্যার চেয়েও অনেক গভীর ও তাৎপর্যময় বিদ্যা আছে মানির মতো একজন সাধারণ অশিক্ষিত বন-পাহাড়ের মানুষের। সহজাত শিক্ষা, যুগযুগান্ত থেকে পূর্ব-পুরুষদের মুখে মুখে ও ব্যবহারে পরিশীলিত হয়ে আসা এক আশ্চর্য দেশজ শিক্ষা। সেটাকে কখনওই উড়িয়ে দেওয়া যায় না। নিজে যতই গরিব হোক না কেন, অতিথি জল চাইলে যে তাকে শুধু জল দেওয়া যায় না, সঙ্গে একটু ভেলি গুড় দিতে হয় এবং তাও না থাকলে নিদেনপক্ষে একটু শুকিয়ে-রাখা আমলকী, এটা পুরোপুরিই ভারতীয় সংস্কৃতি। এ সংস্কৃতি আজ আর শহরে বেঁচে নেই। আসল ভারতবর্ষ এখনও বেঁচে আছে মানি-মুঞ্জরীদের সংস্কারে, ব্যবহারে, নম্র শালীনতায়, আর ভগবৎ-বিশ্বাসে। একজন সাধারণ, অতি-গরিব, তথা-কথিত শিক্ষায় অশিক্ষিত গ্রামীণ ভারতীয়র মতো ভালো ও সৎ মানুষ পৃথিবীর অন্য কোনো দেশে বোধহয় পাওয়া ভার। শিক্ষা বলতে আমরা যা বুঝে এসেছি এতদিন, তা ইংরিজি শিক্ষা। যে শিক্ষায় ইংরেজরা আমাদের শিক্ষিত করে গেছে এবং যে-শিক্ষার গর্বে আমরা এইসব মানুষদের অশিক্ষিত বলে ঘৃণা করে এসেছি, আসলে সেটা আদপে শিক্ষাই নয় হয়তো। সেদিন রথীদার কাছে একটা বই দেখলাম। লর্ড ওয়াভেল, ভারতের গভর্নর জেনারেল, ইংল্যান্ডের রাজা জর্জ দ্য সিক্সথকে তাঁর ফেয়ারওয়েল লেটারে লিখেছেন : Education is the field where we have done worst in India, I believe, because we have provided education for the mind only and not the character. As a result the average educated Indian has little character and no discipline. They will have to learn both if they are ever to become a nation.

    চরিত্র বা জাতীয় স্বাতন্ত্র্য বলতে যা বোঝায়, তেমন স্বতন্ত্র কিছুই গড়ে ওঠেনি স্বাভাবিক কারণেই। দেশের মানুষের যে রকম চরিত্র থাকলে দেশকে ভিয়েতনাম করে তোলা যায়, অথবা দ্বিতীয় মহাযুদ্ধে গুঁড়ো হয়ে যাওয়া জার্মানি বা জাপানের মতো নতুন করে গড়ে নেওয়া যায়, আমি সেই চরিত্রর কথা বলছি। যাঁরা এদেশে ইংরিজি শিক্ষা চালু করেছিলেন, তাঁদেরই এক প্রতিভূ দুশো বছর পরে স্বীকার করলেন যে, ইংরিজি শিখিয়েছি বটে, কিন্তু চরিত্রসম্পন্ন মানুষ বলতে যা বোঝায়, তা তৈরি করতে পারিনি আমরা। তারা তো করেননি, হয়তো তাঁদের নিজেদেরই স্বার্থসিদ্ধির জন্যেই। কিন্তু আজ এত বছর দেশ স্বাধীন হওয়ার পরও প্রকৃত শিক্ষা বলতে যা বোঝায়, সেই শিক্ষায় শিক্ষিত ভারতীয় চরিত্রের মানুষ ক’জনই বা দেখতে পাই আমরা?

    মানি গর্বের চোখে চেয়ে ছিল পরেশনাথের দিকে। তার বংশধর। মুখে আগুন দেওয়ার জন্য। বুড়ো বয়সের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, লাইফ ইনস্যুরেন্স। এত সব মানি বোঝে না—কিন্তু মানির মনে এই মুহূর্তে যে ভাবনা স্থির হয়ে এই রোদ্দুরের মতোই উষ্ণতায় ভরে দিচ্ছিল তাকে, তা অনেকটা এইরকমই। দেখতে দেখতে তার ব্যাটা জোয়ান হবে। তার কাঁধ থেকে কাজের জোয়াল তুলে নিয়ে তাকে মুক্ত করবে। বউ আনবে ঘরে। ছেলে বউ-এর সেবা খেয়ে, বুড়ো বয়সে রোদে বসে, ছানি-পড়া চোখে, দূরের চিরচেনা পাহাড়-জঙ্গলের দিকে তাকিয়ে থাকতে থাকতে এক গভীর একান্ত পরিপূর্ণ ভারতীয় সুখে সে একদিন চোখ বুজবে। মৃত্যুও যে কত শান্তির, কত আশ্বাসের, কত স্বাভাবিক, তা এইসব মানুষই জানে। যাদের পৈতৃক সম্পত্তি নেই, কিন্তু দায় আছে, যারা বাবার ব্যাঙ্কের টাকা ও বাবার সম্পত্তির জোরেই বাবাকে ভালোবাসেনি কোনোদিন, নিছক বাবা বলেই বেসেছিল, যারা পূর্বপুরুষদের কাছ থেকে পারিবারিক সারল্য, নম্রতা ও শ্রমের ক্ষমতা ছাড়া আর কিছুই চায়নি, পায়ও নি, সেই গ্রাম-জঙ্গলের ভারতবাসীরাই একমাত্র তা জানে।

    দূর থেকে মানি আমাকে দেখতে পেয়েই, উঠে বসার চেষ্টা করল, কিন্তু উঠতে পারল না। পারার কথাও নয়। মানি যে বেঁচে গেছে এ যাত্রা, তা ওর অশেষ সৌভাগ্য। দুপুরবেলা চুরি করে কাঠ কাটতে গেছিল ও হুলুক্ পাহাড়ের নীচে। সেখানে বাঘেদের নিরবচ্ছিন্ন মিলন ও প্রজননের সুবিধার জন্যে কারো যাওয়া একেবারেই মানা। ঠিকাদারদের কাজ একটি বিশেষ এলাকাতে পুরোপুরি বন্ধ। সে-কারণে, চুরি করে কাঠ কেটে শুঁড়িপথ দিয়ে বয়ে নিয়ে আসার, এমন ভাল জায়গাও এখন আর নেই। ফরেস্ট গার্ডরাও সেখানে যায় না বিশেষ, এক যারা বাঘেদের হিসাব-নিকাশ রাখে, তারা ছাড়া। তারাও রোজ থোড়াই যায়! পাকদণ্ডী দিয়ে নেমে আসছিল মানিয়া হরজাই কাঠের একটা বড় বোঝা মাথায় করে। হঠাৎ বাঘের গর্জনে থমকে দাঁড়াল ও। বিরক্ত বাঘের গর্জন গভীর বনের মধ্যে নিরস্ত্র অবস্থায় যে মানুষ না শুনেছে তার পক্ষে তার ভয়াবহতা অনুমান করাও অসম্ভব। দিল্লি-মুম্বাই-কলকাতার বিদগ্ধ ওয়াইল্ড- লাইফ-কনসার্ভে-শনের শৌখিন প্রবক্তারা বোধহয় এই মানি বা টেটরা বা অন্যদের কথা একেবারেই ভাবেননি। যেসব মানুষ বাঘেদের সঙ্গেই জন্মায়, বড় হয় এবং মারা যায় তাদের কথা ভাবলে, বাঘ বাড়াতে গিয়ে যে অনেক মানুষের প্রাণ নিধন হচ্ছে আক্ষরিক অর্থে অনাহারে; একথা তাঁরা হয়তো বুঝতে চেষ্টা করতেন। এ এক আশ্চর্য দেশ! বড় বড় শহরের বাসিন্দাদের অ্যানিম্যাল লাভারস্ সোসাইটির সদস্যরা পথের কুকুরের পশ্চাৎদেশে কেউ লাথি মারলে সেই শোকে কেঁদে কঁকিয়ে মরেই যান অথচ সেই তাঁরাই ফুটপাথে মানুষ মরে পড়ে থাকতে দেখলে বিচলিত হন না। রাতের পর রাত ক্রমান্বয়ে, দুটি রুটির জন্যে পাশবিকভাবে অত্যাচারিত হতে হতে বীভৎস রোগগ্রস্ত কুকুরীর চেয়েও জঘন্যতর পরিণতিতে কোনো নারী পৌঁছলেও কারো তাতে কিছুমাত্র আসে যায় না। এসব চোখেও পড়ে না আমাদের। জানোয়ারদের, তা সে গৃহপালিতই হোক, আমি কারো চেয়েই কম ভালোবাসি না, কিন্তু মানুষদেরও যে ভালো না বেসে পারি না। তাই-ই এই বিরাট ক্রিয়াকাণ্ডে যখন এদের কথা একেবারেই ভাবা হয় না তখন এক প্রচণ্ড আক্রোশ হয়। এ রকম ছিলাম না আমি। জঙ্গলে পাহাড়ে যৌবনের প্রায় পুরোটাই কাটিয়ে আমার সম্পূর্ণ অজান্তেই আমি হয়তো বাঘের মতোই রাগী হয়ে উঠেছি আস্তে আস্তে। এই রাগ আমাকে কোথায় ঠেলে নিয়ে যাবে জানি না। উত্তর কলকাতার একটি অন্ধকার ছোট্ট ভাড়াটে ফ্ল্যাটে বৌ-বাচ্চা নিয়ে ইংরিজি বাংলা খবরের কাগজে দেশের অগ্রগতির খবর পড়ে সাদামাটা আত্মতুষ্ট মধ্যবিত্ত জীবন হয়তো সহজেই কাটাতে পারতাম। কিন্তু তা যখন পারিনি, অথবা হয়নি এবং নিজের অজান্তে যখন আমি এই মানি-মুঞ্জরী, বুলকি-পরেশনাথ, টেটরা, তিতলি ও নানকুদেরই একজন হয়ে পড়েছি তখন এদের কথা না ভেবেই বা কী করি? রাগ হলে, এক অন্ধ আক্রোশ বোধ করলে, নিজের মধ্যে এক ভীষণ যন্ত্রণা হয়। যেটা আমার মধ্যবিত্ত নির্বিবাদী মানসিকতার পক্ষে মোটেই স্বাস্থ্যকর নয়। কিন্তু কী করি….

    বাঘের গর্জন শুনে মানি থমকে দাঁড়ানোর পরই ডান চোখের কোণে দেখতে পেল যে, ডানদিকে দুটি ‘ছোট বাঘের বাচ্চা শুকিয়ে-যাওয়া নদীর বুকের গেরুয়া বালিতে গাছের ছায়ায় শুয়ে আছে। বাঘিনী উঠে দাঁড়িয়ে গর্জন করতে করতে তার দিকে দৌড়ে এসেই থেমে গেল। মানিয়া ছোটবেলা থেকেই জঙ্গলে মানুষ। বাঘিনী যে তাকে এক্ষুণি চুমু খেতে চাইছে না, এ কথা সে বুঝতে পারল; কিন্তু বাঘিনী তখনও ভয় দেখাচ্ছিল। যা বাঘিনীর প্রথম হরকৎ, মানিয়া তাতেই প্রয়োজনের চেয়েও অনেক বেশি ভয় পেয়ে কালবিলম্ব না করে কাঠের বোঝার নৈবেদ্য বাঘিনীরই পায়ের কাছাকাছি ধপ্পাস্ করে ফেলে দিয়ে বাঘিনীর দিকে চোখ রেখে আস্তে আস্তে পিছন হটে আসতে লাগল। বাঘিনী তখনও তার দিকে একদৃষ্টে তাকিয়ে মাথা নিচু করে ফ্ল্যাগস্ট্যান্ডের মতো লেজটা নাড়াতে নাড়াতে গর্র্—গর্র্ করছিল। মানিয়া যখন বুঝল যে, অলক্লিয়ার, এবার সে বাড়ি বলে দৌড় লাগাতে পারে; ঠিক তখনই পিছন ফেরা অবস্থায়ই সে পড়ে গেল একাট কাঁটা-ঝোপে ভরা নালাতে। নালাটা ফিট-দশেক গভীর ছিল। নীচে জল ছিল সামান্যই; পাথর ও বালির উপরে পড়ল মানিয়া। মানি ওখানে পিছন ফিরে উল্টে পড়তেই সেই ঝোপের ভিতর থেকে একদল তিতির তিতর তিতর্ তিতর্ করতে করতে সাঁই সাঁই করে তিরের বেগে চতুর্দিকে উড়ে গেল। অজ্ঞান হয়ে গেল মানি। তার দুচোখ ভরা দিনের আলো প্রথম লাল হয়ে, তারপর হলুদ হয়ে, অবশেষে নিভে গেল। হঠাৎ বাঘের হাত থেকে বাঁচল ঠিক, কিন্তু মরতেও বসল। মানির কপালদোষে ঠিক সেদিনই দু’জন ফরেস্ট গার্ড বাঘেদের রোল’কল করবার মহৎ উদ্দেশ্যে ঐ জঙ্গলে গিয়ে, দু’বোতল মহুয়া সেবন করে কিছু দূরেই দিব্যি একটি বড় বয়ের গাছের ছায়ার নীচে শুয়ে সুখের দিবানিদ্রা দিচ্ছিল। তারা অতর্কিতে বাঘের গর্জন শুনে ঘুম-ভেঙে লাফিয়ে উঠল। বাঘ যে নিজেই প্রেজেন্ট স্যার করতে আসবে তাদের কাছে, এতটা বোধহয় তারা আশা করেনি। তাড়াতাড়ি কাছাকাছি একটা বড় গাছে চড়ে ব্যাপারটা সরেজমিনে তদন্ত করতে চাইল ওরা এবং নদীর বুকের বাঘিনী ও বাচ্চাদের এবং কাছেই নালার মধ্যে মানিকেও পড়ে থাকতে দেখল। বেলা পড়ে আসছিল। একটু পরে বাঘিনী বাচ্চাদের নিয়ে নদীর গভীরে অন্যদিকে সরে গেল।

    গার্ড দুজন মানির কাছে গিয়ে তাকে তুলল। ততক্ষণে মানির জ্ঞান ফিরে আসছে। চুমু খেতে চাওয়া বাঘিনীর হাত থেকে ছাড়া পেয়ে যে মুখব্যাদন করা খাকি পোশাক পরা একজোড়া গুঁফো বাঘের খপ্পরে পড়বে এমন কথা সে দুঃস্বপ্নেও ভাবেনি। একবার চোখ খুলেই মাঈরে বলে মানি আবার অজ্ঞান হয়ে গেল। গার্ড দু’জন দশটা টাকা চেয়েছিল। কোথায় পাবে সে টাকা মানি? অতএব পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের আইনের প্রতিভূ হিসেবে মহামান্য ফরেস্ট গার্ডরা মানিয়ার বিরুদ্ধে দুটি কেস্ ঠুকে দিল! এক নম্বর কেস্, কোর-এরিয়ার মধ্যে ঢুকে বাঘেদের বেডরুমের প্রাইভেসি ডিস্টার্ব করেছে মানি, এই অপরাধে। দু’নম্বর কেস্, খাস জঙ্গল থেকে সে বিনানুমতিতে কর ফাঁকি দিয়ে এবং আইন অমান্য করে এক বোঝা জ্বালানি কাঠ সংগ্রহের চেষ্টা করেছে। এত বড় চোর এবং আইন ফাঁকি দেওয়া এমন মারাত্মক অপরাধী ও কৃতঘ্ন লোক এই মহান জনগণের গণতন্ত্রে চোখেই পড়ে না সচরাচর!

    মানির কোমরে খুবই চোট লেগেছিল। তার ওপর গার্ড সাহেবরা ভালোমতো উত্তম-মধ্যমও দিয়েছিল। প্রথম ক’দিন শুয়েই ছিল। গাড়ু থেকে ওঝাকে নিয়ে এসেছিল রামধানীয়া চাচা। রোজ সেঁক-তুক্ হচ্ছে। এখন একটু ভালো। জ্বর আসে না এখন। বসে থাকতে পারে, হেলান দিয়ে। ওঝা বলেছে, ওর পশ্চাৎদেশে নাকি বাঘিনীর দৃষ্টি লেগেছে। ওর পশ্চাৎদেশ কখন যে বাঘিনীর নজরে এল, তা নিয়ে আর বেশি ভাবাভাবি করেনি মানিয়া। ওঝা বলেছে, ভালো হয়ে গেলেও একটু কুঁজো হয়ে হাঁটতে হবে মানিকে বেশ কিছুদিন। বুক কোমর টানটান করে হয়তো আর কখনও দাঁড়াতে পারবে না। কবেই বা কার সামনে বুক কোমর টান-টান করে দাঁড়িয়েছিল জন্মের পর থেকে? ভাবে মানি! সারাজীবন তো মাথা ঝুঁকিয়েই কাটিয়ে দিল, সেলাম হুজোর, পরর্ণাম মালিক করে। মানির মতো গরিবরাই জানে মালিকদের এবং সংখ্যা। অন্যে তা কখনও বুঝবে না।

    সেদিন আমি যেতেই, মানি দোষীর মতো মুখ করে বলল, দুধ দিতে তোমার বাড়ি রোজ দেরি হয়ে যাচ্ছে মালিক। কী করব? মুঞ্জরী একা সবদিক সামলাতে পারে না। পরেশনাথটা বড় হয়ে গেলে…..

    বললাম, আর তো অল্প ক’টা দিন। দেখতে দেখতেই বড় হয়ে যাবে।

    গলাটা নামিয়ে বলল, জানো মালিক, একটা ভালো খবর আছে। বুলকিকে দেখে মহুয়াডারের এক দোস্ত পছন্দ করেছে। তার ছেলের সঙ্গে বিয়ে দেব সামনের শীতে। তারপর গওনা হলে, চলে যাবে শ্বশুরবাড়ি। কথা ক’টি বলতে বলতে স্নেহমাখা চোখে দূর ক্ষেতের মধ্যে কাজ করতে থাকা বুলকির দিকে চেয়ে রইল মানিয়া। বুলকি দু’পা দু’দিকে ছড়িয়ে মাথা ঝুঁকিয়ে জমি নিংড়াচ্ছিল। আগাছা হয়েছে জমিতে অসময়ে। ওর তেল-না-পড়া বাদামি চুলে ফিকে সোনালি রোদ জমে ছিল। নানারকম পাখি ডাকছিল চারদিক থেকে। রোদেরও একটা গা ছম্ছম্ আওয়াজ আছে। হাওয়ার তো আছেই। আর তার সঙ্গে নানান্ পাখির ডাক মিলেমিশে চারধারে এখানে যেন সবসময় একই সঙ্গে বহু-চ্যানেলে বাজনা বাজে। যার যার যে রকম ভালোলাগা, সে তার খুশির চ্যানেলে, সেইসব শুনবে। আর নেবে গন্ধ। এখন সবে সকাল দশটা। প্রকৃতি এখনও চান করে নি। চান করতে যাবার আগে ভাঁড়ার ঘরে, রান্নাঘরে ব্যস্ত থাকা নারীর শরীর যেমন একরকম মিষ্টি ঘাম আর নোন্তা ক্লান্তি গন্ধে ভরে যায়, ঠিক তেমন গন্ধ এখন।

    মুঞ্জরী ঘর থেকে বেরিয়ে আমাকে শুধোল, কী খাবে মালিক?

    এমনই ভাবটা, যেন বললেই ও আমাকে জাফ্রান দেওয়া বিরিয়ানি পোলাউ আর খাসির, চৌরি, চাঁব, পায়া, কাবাব সবই বানিয়ে খাইয়ে দেবে।

    এক্ষুনি নাস্তা করে এলাম। কিছু খাবো না।

    দেখলাম মুঞ্জরীর জামাটা ছিঁড়ে গেছে! শাড়িটাও বহু জায়গাতে ছেঁড়া। বারবার টেনে টুনে নিজের লজ্জা ঢাকছিল। ওর এই শালীনতার প্রাণান্তকর চেষ্টা দেখে নিজেই লজ্জিত হয়ে অন্যদিকে চেয়ে বসে রইলাম।

    হঠাৎ যে এলে মালিক?

    হঠাৎ কী? দুধের দাম দিতে এলাম। মানিটাও পড়ে আছে। দেখতে আসা উচিত ছিল আগেই। খরচাপত্র আছে তোমাদের? তোমরা পঞ্চাশটা টাকা রাখো।

    কেন? কেন? কা হে মালিক?

    মুঞ্জুরী আর মানিয়া সমস্বরেই বলে উঠল।

    তারপর মুণ্ড্রী বলল, দুধের দাম তো মোট দশ টাকা।

    তা হোক। মানির ঝাড়ফুঁকের খরচ আছে, তোমার একটা শাড়ির দরকার। বলেই, জোর করেই টাকাটা দিলাম। শাড়ির কথাটা তুলতেই মুঞ্জুরী শাড়ি সম্বন্ধে আবারও সচেতন হয়ে উঠল। আমার অযাচিত অপ্রত্যাশিত সহমর্মিতায় কিছুটা অভিভূতও হয়ে পড়ল। এসব ওরা তো দেখে নি, দেখে না বেশি। খারাপ দেখে দেখেই জীবন কেটেছে ওদের। কিছু ভালো দেখলে, তাই সন্দেহ হয়, স্বাভাবিক কারণেই ভাবে, মতলবটা কী?

    ওর আরও কিছু বলতে যাওয়ার আগেই বললাম, আরও কারণ আছে। আমি কাল থেকে এখানের বাচ্চাদের জন্যে একটা স্কুল করেছি আমার বাড়িতে। রোজ সকালে আটটার সময় স্কুল বসে—আটটা থেকে দশটা অবধি। হিন্দি, ইংরিজি একটু একটু আর যাতে হাটে গেলে হিসাব রাখতে অসুবিধা না হয়—তেমন মামুলি অঙ্ক।

    মুঞ্জরী বলল, বাঃ বাঃ।

    পরক্ষণেই ওর মুখ অন্ধকার হয়ে এল। বলল, কিন্তু মাইনে কত?

    মাইনে নেই। মাইনে আবার কীসের? আমার সময় আছে, সময় নষ্ট হয়। তাই, ভালো কাজে লাগাব ঠিক করেছি। আমার কী-ই বা বিদ্যা বুদ্ধি, কিন্তু তোমাদের এতেই হয়তো চলে যাবে।

    মানি সোজা হয়ে বসার চেষ্টা করল। ওর চোখমুখ উজ্জ্বল হয়ে উঠল। বলল, পরেশনাথ তোমার স্কুল থেকে গিয়ে শহরের স্কুলে ভর্তি হতে পারবে? আমাদের জাতের জন্যে রিজার্ভ-সিট আছে তাতে পরীক্ষা দিয়ে পুলিশ সাহেব, ম্যাজিস্টর সাহেব হতে পারবে? নানকু বলছিল যে, পারবে। কী মালিক?

    পারবে না কেন? নিশ্চয়ই পারবে। সারা দেশে কত ভারী ভারী অসর আছেন সব তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের। তারা কত সব দায়িত্বপূর্ণ কাজ করছেন কত ডিপার্টে। শুধু পুলিশ সাহেব, ম্যাজিস্টর সাহেব? কী বলছ তুমি? জাত আবার একটা বাধা নাকি? অনেকদিন আমরাই তোমাদের কোনো সুযোগ দিইনি। সুযোগ প্রথম থেকে পেলে কত ভালো হতো। বুঝলে মানি, আসল ভাগ মাত্র দুটো। মানুষ আর অমানুষ। তোমাদের পাগলা সাহেব অবশ্য বলেন আরও অন্য একটা জাত আছে।

    কী জাত? সরল মনে মানি শুধালো।

    পাগলা সাহেবকে জাতের কথা জিজ্ঞেস করলে বলেন যে, উনি বজ্জাত।

    মানি আর মুঞ্জরী হো-হো করে হেসে উঠল।

    বলল, পাগলা সাহেব ভগবান।

    আচ্ছা, পরেশনাথ যে এতদিন পড়াশুনা করল না—অনেকই তো পিছিয়ে পড়েছে, তাই না?

    এমন কিছু না। ওর বয়সই বা কত? সাত-আট হবে।

    কিন্তু ও যখন স্কুলে পড়বে, তখন আমাকে দেখবে কে? আমি তো প্রায় থেমে এসেছি। আমার কাজ কে চালাবে? কী খাবো আমরা? মুঞ্জরীও তো মাঝবয়সি হয়ে গেল।

    তা কষ্ট করলেই না কেষ্ট পাবে। তাই না?

    মানি দু’হাতের পাতা নাড়িয়ে সাধু-সন্তদের মতো বলল, তা তো ঠিকই। কষ্ট না করলে কী করে কী হবে? তারপরই তুলসীদাস আওড়ে বলল,

    সকল পদারথ হ্যায় জগ্‌মাহী
    কর্মহীন নর পাওয়াত্ নাহি।

    বলেই, কেমন উদাস হয়ে গেল। দূরে চেয়ে রইল।

    হঠাৎই মুঞ্জরী চিৎকার করে উঠল; পরেশনাথ আর বুলকি ক্ষেতের মধ্যে দিয়ে আবারও শর্টকাট করছে। খেতে, বিভিন্ন সময় বিভিন্ন ফসল থাকে—তাতে তাদের ভ্রূক্ষেপ নেই। ফসল যাই-ই থাকুক ওরা তার মধ্যে দিয়ে ওদের পায়ে চলা পথ বানিয়ে যাওয়া-আসা করবেই। কখনও কথা শুনবে না। মারধর বকা-ঝকা কিছুতেই কিছু হবার নয়।

    ধমক খেয়েই, কোটরা হরিণের মতো দুজনে দুদিকে লাফিয়ে উঠে ছিটকে গিয়ে ক্ষেতের অন্য পারে পৌঁছে মুহূর্তের মধ্যে বনপথে হারিয়ে গেল।

    মানি বলল, ওরা গেল কোথায়?

    মুঞ্জরী বিরক্ত গলায় বলল, তা ওরাই জানে। দুজনের যে কী ভাব! এমনটি আর দেখা যায় না। এতো কষ্ট ওদের, এতোরকম কষ্ট; কিন্তু দুজনের চিত্তে সুখের অভাব নেই কোনো সময়েই। এখন, মানে মানে বুলকির বিয়েটা…।

    শুনেছেন মালিক?

    হ্যাঁ, মানিয়া বলল।

    বললাম, এবার উঠি। কাল থেকে ওদের তাহলে পাঠিও।

    বুলকির তো বিয়ে হয়েই যাবে। ও মেয়ে। স্কুলে গিয়ে আর কী করবে? তার চেয়ে পরেশনাথকেই পাঠাব। বুলকি না থাকলে আমার কাজকর্মের বড়ই অসুবিধা।

    বেশ। যেমন তোমাদের সুবিধে।

    উঠে পড়ে বললাম মানিয়াকে, তোর কেস্ কী হল রে মানিয়া? ফরেস্ট ডিপার্ট কি সত্যিই কেস্ করল? না কি ফাইন টাইন করে ছেড়ে দেবে?

    ফাইন? না, না, মালিক। ওরা বলছে যে, আমার নির্ঘাৎ জেল হবে। টাইগার পোজেক্‌টোয়ার আইন। যা অন্যায় করেছি, তার কোনো উদ্ধার নেই। এমন খতরনা মামলা নাকি এর আগে হয়নি। আমার মতো অন্যায় নাকি দেশে এর আগে কেউই করে নি। এ দুজন ফরেস্ট গার্ডের পরমোশন হয়ে যাবে আমাকে বামাল ধরার জন্যে। জানি না, কী হবে? এদিকে মাহাতো, ওদিকে এই কেস্, তারপর কোমর সোজা করতে পারি না। হো রাম! রামই জানে, কী হবে।

    বলেই, একটা জোর দীর্ঘশ্বাস ফেলল।

    হাঁটতে হাঁটতে অনেক কথা ভাবছিলাম। দূরে গোদা শেঠের দোকানের মাথায় একটা প্রকাণ্ড বাঁশের ডগায় গাঢ় লাল হনুমান ঝাণ্ডা উড়ছে। এ অঞ্চলে এটাই যেন গভর্নরস্-হাউস অথবা বিধান সভা। শলা-পরামর্শ, মান্যগণ্য মানুষদের যাওয়া-আসা সব। সবচেয়ে উঁচু হয়ে পত্পত্ করে উড়ছে বাতাসে রামভক্ত হনুমানের বিজয়-পতাকা। হা রাম। মানিয়াদের রাম ছাড়া আর কেউই নেই। রাম আর রাম নাম্‌ সত্ হ্যায়।

    ডেরায় ফিরতে ফিরতে ভাবছিলাম কথাটা। মানিয়ার মতো এতবড় চুরি, এতবড় অন্যায় নাকি এ তল্লাটে এর আগে কেউ করেনি। কী তামাশা! পুরো দেশটা কী এক অতল আত্মবিস্মরণের সাংঘাতিক তামাশাতে মেতে রয়েছে। যখন তামাশা শেষ হবে, হাততালি বাজবে পোষা-হাতে চতুর্দিক থেকে তখন দেখা যাবে কাচের স্বর্গ ভেঙে গুঁড়ো হয়ে গেছে। দেনা-পাওনার কিছু নেই আর।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঋজুদা সমগ্ৰ ৫ – বুদ্ধদেব গুহ
    Next Article লবঙ্গীর জঙ্গলে – বুদ্ধদেব গুহ

    Related Articles

    বুদ্ধদেব গুহ

    বাবলি – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্ৰ ১ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ২ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৩ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৪ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    অবেলায় – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }