Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস

    লেখক এক পাতা গল্প729 Mins Read0
    ⤶ ⤷

    ২৪. কালাম মাঝির নৌকা

    কালাম মাঝির নৌকা ও ছোটো শালাকে নিয়ে যমুনায় গিয়ে তমিজের বাপ সুবিধা করতে পারলো না। যমুনার মানুষ বিলের মাঝিদের মোটে গ্রাহ্য করে না, এমন কি আকালের সময় গিরিরডাঙা থেকে উঠে-যাওয়া মাঝিরাও যমুনার মাঝিদের সঙ্গে কুটুম্বিতা করার আশায় নিজেদের পুরোনো আত্মীয়স্বজনকে একটু এড়িয়েই চলে। সাড়ে পাঁচশো ছয়শো হাত একেকটা বেড়জালে যমুনার যতোটা পারে তারা দখল করেছে। সেখানে কালাম মাঝির ফেলে-দেওয়া ও নিজের ভেঁড়াখোড়া জালের টুকরা টাকরা জোড়া দিয়ে লম্বা-করা বাহাত্তর হাত জাল খাটাবার মতো পানি না জুটলে তমিজের বাপ কী আর করে, জাল গুটিয়ে নৌকা বেয়ে চলে আসে বাঙালি নদীর বৌছোবা দয়ের বাকে। ১৫/২০ হাতি গভীর এই দয়ে নিজের চোখের জল গচ্ছিত রেখে মানাসের শুকনা খাটাল ডিস্ট্রিক্ট বোর্ডের সড়ক পর্যন্ত গিয়ে হারিয়েই গিয়েছিলো। অনেক পরে যমুনার উপচেপড়া পানি বয়ে বাঙালি নদী পুব থেকে এসে এ খাটাল ধরে কয়েক মাইল ছুটে বেরিয়ে যায় দক্ষিণের দিকে, আর তার পথভোলা রোগ একটি স্রোত পোড়াদহের মাঠ ছুঁয়ে কাশবনের ভেতর দিয়ে ঢুকে পড়ে কাৎলাহার বিলে।

    তমিজের বাপ বাঙালির কোলে মরা মানাসের বৌডোবা দয়ের ধার ঘেঁষে জাল খাটালো। কতোকাল আগে গোরা সেপাইদের হাতে ভবানী সন্ন্যাসী মারা পড়েছিলো এ। দয়ের জায়গাতেই। সবাই জানে সন্ন্যাসীর শোকে মানাস শুকিয়ে গেলো, কিন্তু তার মড়া লুকিয়ে রাখতে ফেলে গেলো তার চোখের জল, দয়ের পানি তাই বারো মাস এমনিই থাকে। যমুনার মাছ, বাঙালির মাছ, এমন কি মানাসের সেই আমলের মাছের। বংশধর তারাও এখানে এসে ভবানীকে পাহারা দিয়ে কিংবা তার খোরাক হয়ে নিজেদের মীনজীবন সার্থক করে। তমিজের বাপের কপালের ফের, সে নৌকা ভেড়ালো ওখানটাতেই। সেই সন্ধ্যায় জাল খাটাবার পর কোমর পানিতে দাড়িয়ে তমিজের বাপ বিড়বিড় করে কী সব শোলোক বলতে লাগলো; তার স্বর ক্রমে নিচু হয়ে আসছিলো দেখে কালাম মাঝির ভাগ্নে বুধা ভয় পায়, তমিজের বাপ কি ঘুমিয়ে পড়লো নাকি? তারপর, বিশ্বাস করা মুশকিল, রাত এক পহরও যায় নি, সন্ধ্যাতারা আসমানের মাঝামাঝিও চড়ে নি, বাঘাড় মাছটা ঠিক মায়ের কোলে ঝাঁপিয়ে পড়া শিশুর মতো মাথা গুঁজে দিলো তমিজের বাপের জালের মধ্যে। এক মণ সোয়া মণ ওজনের সেই বাঘাড় নৌকায় তুলতে দুইজনের জান বেরিয়ে যাবার দশা। ছোটো নৌকা; অতো বড়ো বাঘাড়ের ঝাপটায় একবার এ কাত হয়, একবার ও কাত হয়। অতো বড়ো মাছ পেয়ে বুধা হাত নাড়ে, পা নাড়ে, কোমর দোলায়, মাথা ঝাকায়, তবু তার খুশির দুই আনাও সে খালাশ করতে পারে না। ও নানা, দুই মণ আড়াই মণের কম হবি না গো। এই মাছের বয়েস মনে হয় পাঁচশো বছর? আরো বেশি? ও নানা, এই মাছের দাম হবি কতো? এই মাছ দেখ্যা মেলার ব্যামাক মানুষ টাসকা ম্যারা যাবি? হামি কলাম, দেখো, সারা মেলার মানুষ ভ্যাঙা পড়বি তোমার উপরে। বারবার কথা বলে এবং এতো বড়ো বাঘাড় ধরার খুশিতে এবং এতো বড়ো মাছ নৌকোয় তোলার খাটনিতে বুধার ঘুম পায়। শোলোক পড়তে পড়তে তমিজের বাপ মাছের সর্বাঙ্গে হাত বুলিয়ে দিলে তার দাপাদাপি থামে, কিন্তু বড়োলোকের পা নাচাবার তালে তার লেজ নাড়ানো চলতেই থাকে, তাতে নৌকাটা দুলে দুলে ওঠে। দুলুনিতে বুধার ঘুম নামে চোখ ঝেঁপে।

    সারা রাত ধরে নৌকা চলেছে, বুধা কিচ্ছু জানে না। ভোররাতে, তখনো আবছা আন্ধার, কোলাহল শুনে ঘুম ভেঙে গেলে বুধা দেখে, নাও ঠেকে রয়েছে কালাহার বিলের দক্ষিণ কোণে। তীরে কাদার ভেতর উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে। তমিজের বাপ। তার মাথার ওপর ঘুরে ঘুরে উড়ছে মণ্ডলবাড়ির শিমুলগাছের সাদা বকের ঝক। নৌকার দিকে তাকালে বুধার চোখে পড়ে, ভেতরটা শূন্য। বাঘাড় মাছ নাই। তমিজের বাপের ধার ঘেঁষে শুকনা ডাঙায় দাঁড়িয়ে রয়েছে শরাফত মণ্ডল। তার এক হাতে লণ্ঠন, অন্য হাতে বোলওয়ালা কাঠের খড়ম। আবদুল আজিজ টর্চ দিয়ে আলো ফেলছে তমিজের বাপের মুখের ওপর, মাঝে মাঝে সেটা চক্কর দিয়ে ঘুরছে বিলের অনেকটা জায়গা জুড়ে।

    তার নিয়মের বাইরে শরাফত মণ্ডল একই কথা চোদ্দবার করে বলছে। কী?–না, পোড়াদহ মেলা দেখতে-আসা তার ঝি-জামাই, ভাস্তি-ভাস্তিজামাই, ভাগ্নী-ভাগ্নীজামাই এবং তাদের ছেলেমেয়েতে বাড়ি ভরা বলে তাকে শুতে হয়েছে খানকাঘরে। বিছানা বদল হওয়ায় রাতে সে ভালো করে ঘুমাতে পারে নি। ফজরের আজানের আগেই অজু করতে ঘরের বারান্দায় এলে তার চোখ পড়ে বিলের দিকে। দেখে, এক শালা মাছচোর জাল থেকে মস্ত একটা মাছ তুললো বিল থেকে। মণ্ডল কোন শালা রে? বলে জোরে হাঁক দিতেই অতো বড়ো মাছটা ফেলে দিলো বিলের পানিতে। মণ্ডল তখুনি বুঝেছে, এ শালা তমিজের বাপ ছাড়া আর কেউ নয়। লণ্ঠন নিয়ে কাছে এসে দেখে, ঠিক তাই। অনেক পয়সা খরচ করে, নায়েববাবুকে হাতে পায়ে ধরে এই বিল পত্তন নিয়েছে শরাফত; সে কি পাঁচ ভূতে মাছ মেরে নিয়ে যাবে বরল? সে আর কতো সহ্য করে?

    শরাফত মণ্ডলের সাটাসাটিতে বুধার ঘুম কেটে যায় এবং ওই সাটাসাটির জন্যেই তার পক্ষে মাথা ঠিক রাখা অসম্ভব হয়ে পড়ে। তার শুধু আবছা মনে পড়ে, দুইজনে মিলে ধরাধরি করে মাছটা নৌকায় তোলা হয়েছিলো, হাপসে গিয়ে সে শুয়ে পড়ে নৌকার পাটাতনের ওপর। বাঘাড় কি তার পাশে ছিলো, না নৌকার খোলের ভেতর। ওটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছিলো, সেটা সে মনে করতে পারে না। এখন হঠাৎ দিশাহারা হয়ে বুধা জিগ্যেস করে, বাঘাড় কুটি?

    এই শালা কুত্তার বাচ্চা, আরেক চোর। চোরের গোলাম চোর। বান্দো শালাক। বলতে বলতে বুধার মাথায় ও ঘাড়ে শরাফত তার খড়ম-ধরা হাতটা তুলতেই কাদের খোয়াবনামা বাপকে সামলায়, রাখেন। বাড়ি ভরা মানুষ। আজ মেলার দিন। কী করেন?

    হাত সামলে শরাফত আগের কথারই পুনরাবৃত্তি করে, তমিজের বাপের বিলের মাছ চুরি করার কথা সে বলে আসছে অনেক দিন থেকেই। তার দুর্ভাগ্য, তার কথায় কেউ কান দেয় না। রোজ রাত করে শালা যে ঘাড়ে একটা জাল নিয়ে এখানে আসে, সে কি এমনি এমনি? পাকা চোর, এতোদিন ধরা পড়ে নি। আজ পোড়াদহের মেলা, পাকুড়গাছ থেকে মুনসি নিজের চোখজোড়া আজ মজুত রেখেছে গোটা বিলের ওপর, এই বিলের কোনো অনিষ্ট করতে গেলে সে শালা আজ ধরা না পড়ে যায় না।

    একটু আলো ফুটলে হাঁপাতে হাঁপাতে এসে হাজির হয় বৈকুণ্ঠ। মাঝরাত থেকে মোষের দিঘির উঁচু পাড়ে তালতলায় দাঁড়িয়ে সে নজর রাখছিলো পাকুড়তলার পশ্চিমে সন্ন্যাসীর ভিটার ওপর। মঙ্গলবার দ্বিপ্রহরের পর বারবেলায় ভবানী ঠাকুর এসে আসন গ্রহণ করবে পোড়াদহ মাঠের বটতলায় তার বিগ্রহের মধ্যে। তখন থেকে সন্ন্যাসীর পূজা। রাত্রি দুই প্রহর কাল পর্যন্ত সন্ন্যাসী পূজার ভোগ নেবে, তারপর কৈলাসধামে। প্রত্যাবর্তন কালে মোষের দিঘির পাশ দিয়ে গিয়ে পাকুড়গাছের দিকে কয়েক পলক নজর দিয়ে ঠিক ব্রাহ্মমূহর্তে পৌঁছে যাবে নিজের ভিটার ওপর। সূর্যঠাকুর পুব আকাশ জুড়ে সিঁদুরের ছোপ লাগানো শুরু করবে আর সন্ন্যাসীও মিলিয়ে যাবে আলোর মধ্যে আলো হয়ে। নিজের শিষ্যসঙ্গীদের বংশধর, অন্তত দশনামীদের কাউকে না দেখলে ঠাকুর কষ্ট পাবে জেনেই তো বৈকুণ্ঠ তার ঠাকুরদার সৎ ভাইদের ছেলেদের প্রতারণা মেনে নিয়ে বিঘা বিঘা জোতজমি জ্যাঠতুতো খুড়তুতো ভাইদের ভোগ করতে দিয়ে নিজে পড়ে রয়েছে এখানে। এই রাতে কি তার ঘুমিয়ে থাকলে চলে? তা বছরের পর বছর এই রাত চলে যায়, সন্ন্যাসীর খাড়া-ধরা ছায়া দেখতে পায় না সে। আজ তার ভাবনা হয়, এসব কিসের লক্ষণ? তার নিজের কোনো দোষ হলো না তো? নিজের কী দোষ ঘটতে পারে খুঁজতে খুঁজতে বৈকুণ্ঠ দেখে, বাঙালির পথহারা রোগা স্রোত ধরে একটা নৌকা উত্তর দিক থেকে ঢুকে পড়লো কাৎলাহার বিলের ভেতর। বৈকুণ্ঠের বুক দুরুদুরু কাঁপে : প্রভু কি তবে এবার নৌবিহারে ফিরে যাচ্ছেন? কিন্তু নৌকা তো যাচ্ছে দক্ষিণে, তবে নিজের ভিটায প্রভু উঠবেন কী করে? —বৈকুণ্ঠ ধন্দে পড়ে। তবে সে হলো গিরির সন্তান, টাসকা মেরে বসে থাকলে তার চলবে? প্রভুর প্রতি দায়িত্বপালনের তাগিদে পাকুড়তলা ঘুরে বিলের পশ্চিম তীর ধরে সে ছুটতে লাগলো দক্ষিণের দিকে। যাবার সময় হুরমতুল্লার ঘরের সামনে একটা হাঁক দিয়ে যায়।

    কিন্তু মণ্ডলবাড়ির ঘাটে এসে দেখে ঘটনা তো একেবারে অন্যরকম। তমিজের। বাপের মতো মানুষ কি এটা কখনো করতে পারে? তবে জিমের বাপের আচরণের। রহস্য ভেদ করা এদের মতো যে-সে জাতের মানুষের পক্ষে সম্ভব নয়। কোন ইশারায়, কার ইঙ্গিতে তমিজের বাপ এখানে এসেছে তা বলতে পারতো এক চেরাগ আলি ফকির। তা ফকিরই নাই, এখন আর কে কী বলবে?

    বৈকুণ্ঠের হাঁকে হুরমতুল্লা এসেছে বটে, কিন্তু মণ্ডলের কথা সে বিশ্বাস করে কী করে? আবার মণ্ডল কি কখনো অন্যায্য কথা বলতে পারে? তমিজের বাপটাও একবারে চুপ, সে যে কী করলো না করলো তাই বা বোঝে কীভাবে? হুরমুতল্লা উসখুস করে, মেলার দিকে তার মেলা করা দরকার এখনি। মেলায় বেচবে বলে কাল তেলিহারা হাট থেকে কেশুরের বিচি আর মুলার বিচি কিনে এনেছে। নবিতন গোটা বিশেক পাটের শিকা বুনে রেখেছে, খুব নকশা করা শিকা। দাম মনে হয় ভালোই উঠবে। অন্তত ভদ্দরলোকরা তো পছন্দ করবেই। সকাল সকাল মেলায় যেতে না পারলে জুতসই জায়গা পাওয়া মুশকিল।

    নেহায়েত মেলার দিন। শরাফত মণ্ডলের বাড়িতে নাইওর ভরা। আবার মেলা দেখতে টাউন থেকে কাদেরের দলের ছেলেরা আসবে, নেতাদের কেউ কেউ থাকতে পারে। তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা দরকার। এতোসব ঝামেলা না থাকলে এই শালা তমিজের বাপকে হাতপা বেঁধে গোরুর গাড়িতে চালান করে দিতো আমতলি থানায়। জেলের ঘানি টেনে শালার জীবন কাটতো।

    এর মধ্যে ঝামেলায় ফেলে শরাফতের বড়ো ছেলেটা। সূর্য উঠলে টর্চের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেলে তিন ব্যাটারির দামি জিনিসটা রেখে আসতে সে একবার ঘুরে আসে বাড়ির ভেতর থেকে। এবার টর্চের বদলে তার হাতে ধরা তার ছেলের হাত। আজিজ বাপকে একটু তফাতে ডেকে এনে বলে, বাপজান, ওই মানুষটাক না ঘটানোই ভালো। কী কী নাকি জানে।

    তমিজের বাপকে শীতে কিংবা ভয়ে কিংবা অন্য কোনো কারণে কাঁপতে দেখে এবং শরাফতের এক পায়ের খড়ম তার হাতে ওঠায় বাবর তার বাবার কোমর জড়িয়ে ধরে। কেঁদে ফেলে। এতো বড়ো ছেলেকে কাঁদতে দেখে শরাফতের রাগ হয়। তার নিজের। ছেলে ও নাতি কি তার ইজ্জতের দিকে একটু দেখবে না? আজিজটা পুরোপুরি বৌয়ের বশ হয়ে গেছে। টর্চলাইট রাখতে বাড়ির ভেতরে গেলে বৌয়ের কাছ থেকে সে বোধহয় হুকুম নিয়ে এসেছে এখন শরাফতকে সে তমিজের বাপের হাজাধরা পা দুটো দুধ দিয়ে ধুয়ে দিতে না বলে! হুমায়ুন মরার আগে বৌটা স্বপ্নে হাবিজাবি কীসব দেখলো, তখন থেকে তমিজের বাপের ভয়ে সবসময় কাতর। দুই বেটা এবং একমাত্র নাতির আচরণে শরাফত ক্ষোভে দুঃখে অপমানে নেতিয়ে পড়ে, তমিজের বাপের ওপর রাগটাকে সে আর শানাতে পারে না।

    তমিজ তার বাপের খবর পায় পোড়াদহের মেলায়। কামালপুর, আওলাকান্দি আর আমতলি থেকে ছুতাররা গোরুর গাড়ি করে কাঠের খাট, পালং, তক্তপোষ, আলনা, বেঞ্চি আর পিঁড়ি, জলচৌকি এসব আনতে শুরু করেছে মাঝরাত্রি থেকে। তমিজ তাদের। কামলা খাটবে বলে মেলায় বসে রয়েছে আরো আগে থেকে। সারাটা দিন ছুতারদের সঙ্গে থাকতে পারলে তাদের মাল নামিয়ে আর এইসব মালই খরিদ্দারদের গোরুর গাড়ি। কি নৌকায় উঠিয়ে ভালো কামাই করা যায়। দিনটা কিছুতেই নষ্ট করা যায় না। এখন মেলাতেই কার মুখে বাপের কীর্তির খবর পেয়ে সে এখানে এসেছে একরকম ছুটতে ছুটতে। শরাফত তখন মেলার দিনটা পার হোক, পরে দেখা যাবি বলতে বলতে চলে যাচ্ছে নিজের বাড়ির দিকে। পেছনে তার দুই ছেলে, নাতি, এ আত্মীয় সে আত্মীয়, কুটুম্ব, চাকরবাকর, কামলাপাট মেলা।

    কাদায় পায়ের পাতা তখনো গাঁথা, তমিজের বাপ তাকিয়ে রয়েছে উত্তরের দিকে। তমিজ বাপের হাত ধরতেই তার নিজের এবড়োখেবড়া হাতের তালুতে বরফের ছোঁয়া পায়। মানুষের হাত এতো ঠাণ্ডা হয়? তমিজের শরীর কেঁপে ওঠে, বাপ তার বেঁচে আছে তো? সেই হিম হাত ধরে তমিজ বাপকে টেনে তোলে শুকনা ডাঙায়, তমিজের বাপের পা দুটো যেন কাদা থেকে উপড়ে তোলা হলো। ডাঙায় উঠে তমিজের বাপ তার দিকে একবার আর বৈকুণ্ঠের দিকে একবার তাকিয়ে দেখে। তার ঢুলুঢুলু চোখে কাঁচা রক্ত ছলছল করে। তমিজের বাপ হতে থাকল তমিজ বলে, বাজান, বাড়িত চলল।

    তমিজের বাপ কোনোদিকে তাকায় না, সে যে কাউকে দেখছে কি কারো কথা শুনছে তা মনে হয় না। বৈকুণ্ঠ তমিজের কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলে তমিজ, কথা কস না! যাবার দে। হামরা মেলাত যাই। বৈকুণ্ঠের পা টলছে, তার মুখে গাঁজার গন্ধ।

    তমিজের একটু তাড়াতাড়ি মেলায় যাওয়া দরকার। দেরি হলেই ছুতাররা অন্য কামলা লাগিয়ে দেবে। বৈকুণ্ঠকে নিয়ে তমিজ উঠে পড়লো কালাম মাঝির নৌকায়। নৌকার ভেতরে বাঘাড় মাছ তার বিশাল শরীরের গন্ধ দাগ ও চিহ্ন রেখে গেছে। বুধা অনেকক্ষণ তো কোনো কথাই বলতে পারে না, তার মুখ ফুটলো কালাহার পার হয়ে নৌকা বাঙালির রোগা স্রোতে ওঠার পর।

    দুপুর পার করে দিয়ে বাড়ি ফিরে তমিজের বাপ দরজার চৌকাঠে মাথা রেখে সটান শুয়ে পড়ে ঘরের মেঝেতে।

    কুলসুম বলে, ইগলান কী শুনিচ্ছি গো? তুমি বলে বিলের মাছ চুরি করবার গেছিলা? মণ্ডল বলে তোমাক খড়মের বাড়ি মারিছে? মণ্ডল তোমাক বান্দিছিলো? কুটি মারলো গো? মাথাত মারিছে? গাওত বলে পান্টি দিয়া কোন দিছে? ক্যা গো, কথা কও না? কথা কও না কিসক? ও তমিজের বাপ!

    তমিজের বাপ তবু সাড়া দেয় না। তার নাক দিয়ে শোঁ শোঁ আওয়াজ বেরোয়। কিছুক্ষণের মধ্যে ওই আওয়াজের তেজ কমে; ওই নাকডাকার মিহি ও মোটা স্বরে সারা ঘরটিকে সে টেনে তোলে নিজের ঘুমের মধ্যে। হেঁটে হেঁটে। ঘুমের মধ্যে তো সে হাঁটেই। কিন্তু এখন এমন হি হি করে কাঁপে কেন? ঘুমিয়ে ঘুমিয়ে তমিজের বাপ হাঁটে, কথা কয়, বিড়িবিড় করে হয়তো শোলোকও বলে। কুলসুমকে জড়িয়ে ধরে সে ঘুমের মধ্যে, আবার তাকে ঠেলে দেয় ঘুমের মধ্যেই। কিন্তু কৈ ঘুমিয়ে পড়লে তমিজের বাপ তো কখনো এমন করে কাঁপে না। সে তো এখন শুধু কাঁপছে। কাঁপতে কাঁপতে তার সারা শরীর একেকবার কুঁকড়ে আসে, একেকবার ছড়িয়ে ছড়িয়ে পড়ে। তার মাথা গড়িয়ে পড়ে চৌকাঠ থেকে মাটিতে, আবার নিজে নিজেই মাথা উঠে যায় চৌকাঠের ওপর।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅন্য ঘরে অন্য স্বর – আখতারুজ্জামান ইলিয়াস
    Next Article চিলেকোঠার সেপাই – আখতারুজ্জামান ইলিয়াস

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }