Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস

    লেখক এক পাতা গল্প729 Mins Read0
    ⤶ ⤷

    ৫২. বটতলার সন্ন্যাসীর থানে

    বটতলার সন্ন্যাসীর থানে থির থাকা যাচ্ছে না; পোড়াদহের মাঠ ধসে পড়েছে বাঙালি নদীর স্রোতের টানে। এই রোগা নদীর জলে এতো ধার শানায় কে গো? মরা মানাস কি হঠাৎ করে জেগে উঠে উপচে পড়ছে বাঙালি নদীতে? বৈকুণ্ঠের ঠাকুরদার ঠাকুরদা, তারও বাপ, নাকি তার ঠাকুরদা এখানে এসেছিলো ভবানী পাঠকের সঙ্গে, মানাস নদী কি সেই তখনকার গতর, তখনকার তেজ ফিরে পেতে পাগল হয়ে উঠেছে? না-কি সেই সময়কার রোগা পটকা কোপাখাল যমুনা ভূমিকম্পের ধাক্কায় মস্ত যমুনা নদী হওয়ার দেমাকে আরো চওড়া হওয়ার স্পর্ধায় বাঙালি নদীর রোগা স্রোতকে খেয়ে ফেলতে চলে এসেছে পোড়াদহ মাঠ পর্যন্ত? মাগী এখন লকলকে জিভটা তোর বাড়িয়ে দিয়েছিস তোর বাপ, বাপ কি রে শালী, তোর বাপের বাপ, তার ঠাকুর্দা সন্ন্যাসীর থানের দিকে। খানকিটার আস্পর্ধা দেখো। কিন্তু তাকে ঠেকায় বৈকুণ্ঠের সাধ্য কী? মাথার ওপর তার মশারি, সে দাঁড়িয়ে পড়ায় মশারির ছাদ ঠেকেছে তার মাথায় এবং হাত বুক পেট কোমর ঊরু ঢেকে সেটা ঝুলছে তার হাঁটু অব্দি। মুখেচোখ তার সব ঢাকা পড়ায় আশেপাশে সে কিছুই দেখতে পায় না; চোখজোড়া যতোটা পারে ধারালো করে চারদিকে এদিক ওদিক ঘুরিয়েও নজরে পড়ে না একটি জনপ্রাণী। মাথার ওপর সন্ন্যাসীর বটবৃক্ষ, তার সঙ্গে জড়ানো পাকুড়গাছ। কাৎলাহার বিলের উত্তর সিথানের পাকুড়গাছ তা হলে উড়াল দিয়ে শেকড় ঢুকিয়ে দিয়েছে বটবৃক্ষের গায়ে গা ঠেকিয়ে? বটপাকুড়ের দম্পতির পাতায় পাতায় ভবানী পাঠকের মন্ত্রের ধ্বনি। মশারি পেরিয়ে সেই সমস্কৃত মন্ত্রের একটু খানি বোলও তো বৈকুণ্ঠের মাথায় ছুঁতে পারে না। চারদিকে কেউ নাই। মেলা কি তবে ভেঙে গেছে অনেক আগেই? না-কি নায়েববাবু মা দুর্গাকে পিতিষ্ঠা করবে বলে মেলা বন্ধ করার হুকুম জারি করে দিলো? না-কি শরাফত মণ্ডলের ভয়ে তার আত্মীয়স্বজন মেলায় আসতে সাহস পায় না?

    একটা মানুষ নাই। কয়টা মানুষ একত্তর হলে মশারি ছিড়ে ফেলতে কতোক্ষণ লাগে? কয়টা মানুষ জোট বাঁধলে যমুনার ফণা আটকাতে কতক্ষণ! কেউ নাই। বৈকুণ্ঠের পায়ের তলায় সন্ন্যাসীর মালিকানায় সাধারণ্যের ব্যবহারের নিমিত্ত ৭ শতক জমি দেখতে দেখতে ছোটো হয়ে আসছে; ৭ শতকের একটু একটু চেটে নিচ্ছে জলের ঢেউ। জলের ঝাপটায় বৈকুণ্ঠের পায়ের পাতা ভেজে, দেখতে দেখতে পায়ের পাতা ড়ুবে যায়, জলের ঝাপটা ছড়িয়ে পড়ে হাঁটু পর্যন্ত। জালের শোঁ শোঁ শব্দে বৈকুণ্ঠ গিরির ঘুম ভেঙে যায়।

    ঘরে ঘনঘোট অন্ধকার। টিনের ফুটো দিয়ে টপটপ করে পড়া জলে ভিজে গেছে তার হাঁটু পর্যন্ত। বাইরের আওয়াজটা কি যমুনার স্রোতের না আকাশের অবিরাম ধারার, তা ধরতেও তার কেটে যায় অনেকটা সময়। একটু আগে দেখা স্বপ্ন শিরশির করে বাজে টিনের ওপর অবিরাম বৃষ্টিপাতে এবং স্বপ্ন দেখার ভয় তার বাড়তে বাড়তে স্বপ্নটা পর্যন্ত খেয়ে ফেলতে শুরু করে। তখন তার ভয় হয় : এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে ভয় পেয়ে স্বপ্নটা আবার ভুলে যাবে না তো? তা হলে চেরাগ আলি ফকিরের ঘরে স্বপ্নের মানে সে জানতে চাইবে কোন ভরসায়? স্বপ্নটার ভয়ে না কি স্বপ্ন ভুলে যাবার উৎকণ্ঠায়। বৈকুণ্ঠের খুব পিপাসা পায়। অন্ধকারে হাতড়ে হাতড়ে কুঁজো থেকে কাঁসার গেলাসে জল গড়িয়ে খেয়ে বিছানায় বসলে তার বুক ধুকধুক করে : মানষে এমন স্বপনও দেখে? এমন স্বপন দেখলে মানুষ কি বাঁচে? এই স্বপ্নের মানে কী? তখন বহুকালের ওপার থেকে শোনা যায় চেরাগ আলি ফকিরের গলা :

    ফকিরে খোয়াব দেখে কালনিদ্রাবশে।
    কাঁপে পানি ফাটে খাক ফোসায় আতশে।।
    দুনিয়ায় যাহাদের জনম মরণ।
    বুকে বল নাহি দেখে এমত স্বপন।।

    হয়তো গেলাসভরা জল খেয়েই কাঁপন তার কমে। সৃষ্টির কোনো জীব যে-স্বপ্ন দেখার সাহস পায় না, সেই ভয়ঙ্কর স্বপ্ন দেখার গর্বে তার ভয় কিন্তু এতোটুকু ভোতা হয় না, বরং আরো চেপে চেপে আসে। একবার মনে হয়, এটা বোধহয় তার স্বপ্নের খোয়ারি। আরেকটা স্বপ্ন দেখলে খোয়ারি ভাঙে এই আশায় তক্তপোষ একটু সরিয়ে বৈকুণ্ঠ ফের শুয়ে পড়ে।

    কিন্তু ঘুম তো আর আসে না। দরজায় চোখ পড়লে অন্ধকারেও বোঝা যায়, বৃষ্টির ছাঁট এসে পড়েছে হাওয়ায়-কাঁপা কপাটের ফাঁক দিয়ে, জলের ঘঁটে ভিজে যাচ্ছে জিরার বস্তা। এমনিতে জিরা আর মরিচের অনেকগুলো বস্তা বৈকুণ্ঠ বেচে খেয়েছে, যা আছে তাও নষ্ট হলে বাবু ফিরে এসে তাকে আর আস্ত রাখবে না। বাবু আসতে দেরি করে তাকে যে কী মুসিবতে ফেলেছে। কালাম মাঝি আজ বিকালে টিপটিপ বৃষ্টির মধ্যেই ঘরে ঢুকেছিলো মাঝিপাড়ার কয়েকটা ছোঁড়াকে সঙ্গে নিয়ে। খুব শাসিয়ে গেলো, মালাউন শালা, ঘর ছাড়। তোর বাবু আসার আগেই ঘরের দখল লেমো। তার সাটাসাটি শুনে গফুর কলু এলে কালাম মাঝি ঘর থেকে বেরোয়, গফুরকে বলতে বলতে যায়, শালা মণ্ডলে কতো খাবি রে? শালার প্যাট ফ্যাটা যাবি না? বৈকুণ্ঠকে কড়া করে হুকুম দেয়, বস্তা যানি আর না কমে। কয়া থুলাম।

    সেই বস্তাগুলো ঠেলে সরাতে সরাতে বৈকুণ্ঠ শোনে, দরজার বাইরে কে যেন কপাট আচঁড়াচ্ছে। তুমুল বর্ষণ এই আঁচড়াবার আওয়াজটিকে ঝাপসা করে ফেললে তার মনে হয়, বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে হাটের বেওয়ারিশ নেড়ি কুত্তাটা; এখানে জিরার বস্তার আড়ালে ওটাকে একটু ঠাঁই দেয় তো কার লোকসান? বাবু কি আর দেখতে আসছে নাকি? এদিকে পেচ্ছাবও চেপেছিলো বৈকুণ্ঠের। স্বপ্ন ও স্বপ্নের ভয়ে এতোক্ষণ . টের পায় নি, এখন জিরার বস্তা সরাতে তলপেটে একটু ধাক্কা লাগায় জায়গাটা টনটন। করে ওঠে। দরজার চৌকাঠে দাঁড়িয়ে পেচ্ছাব করবে এবং নেড়ি কুত্তাটাকেও ভেতরে টেনে নেবে বলে দরজার ছিটকিনি, হুড়কো এবং বাঁশের ডাঁশা খুলতেই হুহু বাতাসে তার গায়ে লাগে বৃষ্টির ঝাপ্টা। ধুতির কোচা খোলার আগেই ভিজে চপচপে দুই জোড়া হাত দুই দিক থেকে এসে তাকে জড়িয়ে ধাক্কা দিয়ে ফেরে দেয় মেঝের ওপর।

    বৈকুণ্ঠ গিরির স্বপ্ন ও স্বপ্নের ভয়ে ভারী মাথাটা পড়েছিলো মোটাসোটা একটা ইঁদুরের ওপর, আহত ইঁদুর ক্ষীণ গলায় মরণের ডাক ছেড়ে ছিটকে পড়ে একটু তফাতে।

     

    বাবা গো! বলে বৈকুণ্ঠ চিৎকার করে উঠলে তার আর্তনাদ হারিয়ে যায় বাইরের প্রবল ঝড়ের ভেতরে। সন্ন্যাসীর ত্রিশূলের আঁকশি এড়িয়ে বাজ পড়লো বটপাকুড়ের জোড়া শরীরে, তার আওয়াজে ধরিত্রী কাঁপে। কিন্তু মুনসির পান্টিটাকে ছড় বানিয়ে চেরাগ আলি কি এই আওয়াজে নিজের জবান ফোঁটাতে পারে না? বৈকুণ্ঠ কোথাও কোনো সাড়া না পেয়ে শরীরের সব শক্তি বুকে নিয়ে প্রবল বেগে ঝাকি দিলে চারটে হাতের দুটো অন্তত একটু আলগা হয়। কিন্তু গা ঝাড়া দেওয়ার চেষ্টা করতেই হাত দুটো ফের ফিরে আসে তার গলায়, একটা হাত চেপে ধরে তার মুখ। একটি প্রাণী এর মধ্যে বসে পড়ে তার বুকের ওপর। প্রচণ্ড কষ্টে বৈকুণ্ঠ হাঁসফাঁস করে। কিন্তু হাঁসফাঁস করাটাও কঠিন হতে হতে কিছুক্ষণের মধ্যেই হয়ে পড়ে অসম্ভব। কষ্টের মোচন হয় তার গলার নিচে খুব ভারি ছুরির সবটাই একেবারে গেঁথে গেলে। তার মুখের ওপরকার হাত সরে যায়। বৈকুণ্ঠ তার চোখজৈাড়া মেলে যতোটা পারে খুলে রাখার চেষ্টা করে। কিন্তু কী যে হলো, গলায় ছুরি বসার পর এতো হাট করে খুলে রাখা চোখেও সে কিছু দেখতে পায় না। বুক থেকেও ভার নেমে গেলে শরীরটা বেশ হালকা ঠেকে। চোখ তার অকেজো হয়ে গেছে, বৈকুণ্ঠের নজর তাই চলে যায় একেবারে ভেতরের দিকে। সেই নজরে ধরা পড়ে আধময়লা লালপেড়ে শাড়ি পরা মাথাভরা কালো চুলে লাল সিঁথির আলো-জ্বালানো একটি মেয়েকে। বৌটি তাকে বকে, বাবা, দিনমান কোটি কোটে ঘুরিস, কোটে বেড়াস বাবা? কার ঘরত যাস, কী কী খাস, বাড়িতে অ্যাসাই ঢুকলু ঠাকুরঘরের মধ্যে? বৈকুণ্ঠকে টেনে এনে যুবতি শাড়ির ময়লা আঁচলে তার মুখ মুছে দেয় আর বকেই চলে, খালি রোদের মধ্যে ঘোরে, খালি রোদের মধ্যে ঘোরে। ময়লা আঁচলে তার মুখ মোছে,. মুখ মোছে, তার ঘামে চটচটে মুখটা মোছে আর সেই মোছায় মোছায় বৈকুণ্ঠের মুখ ছোটো হয়ে আসে। মুখের সঙ্গে খাপ খাওয়াতেই কি-না কে জানে, ছোটো হতে থাকে। তার বুক, পেট, হাত পা, হাতের আঙুল সব। লালপেড়ে শাড়ি পরা যুবতির কোলে শুয়ে এক দৃষ্টিতে বৈকুণ্ঠ দেখে তার কপালের লাল টুকটুকে গোল চাঁদ। ময়লা আঁচলের ছায়ায় চাঁদের আলো একটু ময়লা হয়, আবার নরমও হয়। সেই আলোয় বৈকুণ্ঠের চোখে নামে চোখভরা ঘুম। ঘুমের মধ্যেই শোনা যায় তাদের সন্যাসীপাড়ার পশ্চিমে খোল করতালের বোল। এই বাজনার সঙ্গে ঠোট মেলায় ময়লা আঁচলে বুক ঢাকা মেয়েটি :

    গিরিগণ নামে জলে : যতনে লইল তুলে
    যেন কৃষ্ণ দেহ কোলে শত রাই।
    পাষাণে হিরদয় বান্ধো কান্দো গিরিগণে কান্দো
    ভবানী পাঠক ভবে নাই।।

    খোল করতালের আওয়াজ আর সেই সুরে মেয়েটির গুনগুন গলা মেলানো বৈকুণ্ঠের কানে আবছা হয়ে আসে। তার ঘুমে-ভারি চোখে মেয়েটির মুখে মেঘের ছায়া পড়ে মুখটা কালো আর লম্বাটে হতে থাকে। তার কপালের লাল গোল চাঁদ ঢাকা পড়ে মস্ত কোনো গাছের আড়ালে। কিন্তু এতেও গুনগুন করা তার থামে না,

    চান্দ জাগে বাঁশঝাড়ে বিবিবেটা নিন্দ পাড়ে
    ফকির উড়াল দিলো কোনঠে দিশা নাহি পাই।
    হায়রে ভবানী পাঠক ভাবে নাই।।

    মেঘলা ছায়া-পড়া মুখে সেই মেয়েটি গুনগুন করতে করতে থেমে হঠাৎ করে চোখ। রাঙায় তার দিকে, হামার আম খাবার পারো, আর এটি পানি খালে তোমার জাত যায়। কি?—মেয়েটি কে গো? চেনা চেনা ঠেকে। তার দিকে চোখ রাঙিয়ে কথা বলে, এ কে গো? বৈকুণ্ঠের চোখ ভরা জলে রক্ত মিশলে চোখের লাল পর্দার এপার থেকে তাকে দেখতে দেখতে আস্তে করে সে হাত দুটো বাড়িয়ে দেয় মেয়েটির দিকে। কিন্তু হাত তার এতোটুকু উঠলো না। মেয়েটিকে ঠাহর করতে বৈকুণ্ঠের বড়ো দেরি হয়ে গেছে। তার হাট করে খোলা চোখে আরো রক্ত জমলে এবং রক্ত জমতে জমতে কালচে হয়ে গেলে সবই তার আড়াল হয়ে যায়।

    সকালে বৃষ্টি থামে, আকাশে মেঘ সেঁটেই থাকে। পায়ের পাতা পানিতে ড়ুবিয়ে পা। টেনে টেনে টিউবওয়েলের দিকে যেতে যেতে গফুর কলু মুকুন্দ সাহার দোকান খোলা দেখে ডাকে, ও বৈকুণ্ঠ, কি ঝড়টা হলো রে! মুখ খুয়ে বদনায় খাবার পানি নিয়ে ফেরার সময় সাহার দোকানের দরজা অমনি খোলা দেখতে পেয়ে সে ফের ডাকে, ক্যা রে বৈকুণ্ঠ। সাড়া না পেয়েও সে চলে যাচ্ছিলো, কিন্তু খোলা দরজার ঠিক ওপাশেই মরিচ আর জিরার বস্তা এলোমেলোভাবে পড়ে থাকতে দেখে সে বারান্দায় উঠে ঘরে ঢোকে। বৈকুণ্ঠের বুক আর মুখ জুড়ে জমাটবাঁধা রক্ত, সে সটান পড়ে রয়েছে মরিচের বস্তা আর জিরার বস্তার এক ধারে। তার মাথা থেকে হাতখানেক তফাতে একটা থ্যাঁতলানো মোটা ইঁদুর।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅন্য ঘরে অন্য স্বর – আখতারুজ্জামান ইলিয়াস
    Next Article চিলেকোঠার সেপাই – আখতারুজ্জামান ইলিয়াস

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }