Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    গডফাদার – মারিয়ো পুজো

    মারিও পুজো এক পাতা গল্প932 Mins Read0
    ⤶ ⤷

    ১.৮ ডন গুলি খাওয়ার কয়েক মাস আগে

    ০৮.

    ডন গুলি খাওয়ার কয়েক মাস আগেই সলোমোর দলের সাথে যোগাযোগ করে লুকা ব্রাসি। যোগাযোগটা খুব সহজেই করতে পেরেছিল সে। টাটাগ্রিয়া পরিবারের পরিচালনাধীন কয়েকটা নাইট ক্লাব আছে, সেগুলোয় নিয়মিত যায় সে। ওদের ভাড়াটে মেয়েগুলোর মধ্যে সবচেয়ে সেরা যে তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। মেয়েটার পাশে শুয়ে দীর্ঘশ্বাস ছাড়ে, আর মনের দুঃখ প্রকাশ করে। কর্লিয়নি পরিবারের উপর মোটেও সন্তুষ্ট নয় সে। তাকে ওরা যথোচিত মূল্য দেয় না, ওর কদর বোঝে না।

    এভাবে এক হপ্তা কাটল। তারপর একদিন ডাক পড়ল তার নাইট ক্লাবের ম্যানেজার ব্রুনো টাটাগ্লিয়ার অফিসে।

    পরিবারের সবচেয়ে ছোট ছেলে ব্রুনো। বাইরে থেকে দেখে সবাই মনে করত টাটাগ্লিয়া পরিবারের কলগার্ল বিজনেসের সাথে ব্রুনোর কোন সম্পর্ক নেই। আসলে ব্যাপারটা ঠিক তার উল্টো। নারী-ব্যবসার গোটা ব্যাপারটাই পরিচালনা করে ব্রুনো।

    প্রথম সাক্ষাৎ করেই ব্রুনো তাদের পরিবারের পক্ষে শক্তি প্রয়োগের দায়িত্ব নেবার প্রস্তাব দিল লুকা ব্রাসিকে। রাজি হবে কি হবে না, এই রকম দোটানা ভাব, দেখা গেল লুকার মধ্যে, এই করে মাসখানেক কাটল। লুকার আচরণ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে মনের খেদ প্রকাশ করার পিছনে অন্য কোন উদ্দেশ্য নেই তার, সে আসলে তার এই বেশি বয়সে সুন্দরী মেয়েটার প্রেমে হাবুডুবু খাচ্ছে।

    ব্রুনোর হাবভাব সম্পূর্ণ অন্য রকম। ব্যবসায়ী লোক সে, তার আচরণে সেটা পরিষ্কার ফুটেও উঠল। প্রতিদ্বন্দ্বীর একজন জবরদস্ত লোককে দল থেকে ভাগিয়ে নিয়ে আসাটাই যেন তার একমাত্র উদ্দেশ্য।

    ওদের আবার দেখা হলো। এবার লুকার হাবভাব একটু অন্যরকম। সুন্দরী মেয়েটার সান্নিধ্য ছাড়া সে বাঁচবে না, তাই নোর প্রস্তাবে সে মোটামুটি রাজি। কিন্তু সম্মতি জ্ঞাপনের পরপরই স্পষ্ট ভাবে জানিয়ে দিল, কিন্তু একটা শর্ত আছে। কাউকে যদি শ্রদ্ধা করি তো তিনি ডন কর্লিয়নি। গড ফাদারের বিরুদ্ধে কখনও আমি যাব না। দল শ্রাগ করার কথা ভাবছি এইজন্যে যে পারিবারিক ব্যবসায় তার ছেলেদের চেয়ে আমাকে বেশি সুযোগ দেয়া সম্ভব হবে না কখনোই। অর্থাৎ আমার ভবিষ্যৎ ওখানে খুবই সীমিত।

    সেকাল তো আর নেই, ব্রুনো বলল, আজকাল সবার সাথে সবার মিল মহব্বত। আমার বাবা আপনাকে কখনোই কর্লিয়নিদের ক্ষতি করতে বলবেন না। আপনি কঠিন লোক, ব্যবসা চালু রাখার জন্যে আপনার মত লোক সবসময়ই দরকার হয়। আগে মনস্থির করুন, তারপর আসুন আমার কাছে। আমাদের সাথে আপনার বনিবনা চালই হবে।

    শ্রাগ করে বলল লুকা, যাই হোক, ওদের সাথে থাকছি না আমি আর। সেদিনের আলোচনা এর বেশি এগোয়নি।

    পরবর্তী ঘটনা ঘটল ডন কর্লিয়নি গুলি খাওয়ার আগের রাতে। নাইটক্লাবে লুকা ব্রাসি ঢুকতে না ঢুকতে ওর টেবিলে চলে এল ব্রুনো টাটাগ্লিয়া।

    মুখ তুলে তাকাল লুকা।

    একগাল হেসে ব্রুনো বলল, আমার এক বন্ধু, বুঝলেন, বিশেষ একটা ব্যাপারে আপনার সাথে আলাপ করার জন্যে খুব আগ্রহ দেখাচ্ছে।

    বেশ তো, নির্বিকার মুখে বলল লুকা, এখানে নিয়ে আসুন তাকে।

    মুখের হাসিটা অম্লান রেখে রুনো বলল, আপনিও যেমন! বিশেষ কথা কি এত লোকজনের সামনে হয়, না হওয়া উচিত?

    কোন রকম ভাব ফুটল না লুকার চেহারায়। জানতে চাইল, তার পরিচয়?

    আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু। আপনার জন্যে একটা প্রস্তাব নিয়ে আসবে। আরেকটু রাত হোক, তারপর দেখা করার ব্যবস্থা করি, কি বলেন?

    ঠিক আছে, বলল লুকা, ঠিক কখন? কোথায়?

    লোকজনের ভিড় না থাকলে এই জায়গাটাও মন্দ নয়, একটু চিন্তা করে বলল রুনো। ভোর চারটেয় বন্ধ হয়ে যাবে ক্লাব। সাফ সুতরো করার জন্যে শুধু ওয়েইটাররা থাকবে। তখনই, কি বলেন?

    ভোর চারটের সময় আলোচনার জন্যে বসার ব্যাপারটা অদ্ভুত বলে মনে হলেও ব্যাপারটা আসলে অদ্ভুত নয়। প্রায় রোজই বিকেল তিনটের সময় ঘুম থেকে ওঠে লুকা, তারপর ব্রেকফাস্ট খায়। বিকেলের বাকি অংশ এবং প্রায় পুরোটা রাত কারও সাথে জুয়া খেলে বা কোন মেয়ের সাথে সময়টা কাটায় সে। মাঝে মধ্যে সিনেমাও দেখে। ক্লাবে গিয়ে মদ খেয়েও কিছু সময় কাটায়। মনে মনে লুকা ভাবল, ওর ওপর বেশ কিছু দিন থেকে তীক্ষ্ণ নজর রাখা হয়েছে, তার দৈনন্দিন জীবনের রুটিন ওদের মুখস্থ হয়ে গেছে।

    ঠিক হ্যায়, বলল লুকা। বেশ উত্সাহিত হয়ে উঠেছে সে, চেহারা দেখে স্টো বোঝা গেল। চারটের দিকে এখানে তাহলে আবার ফিরে আসব আমি।

    এর একটু পরই ক্লাব ছেড়ে বেরিয়ে পড়ল লুকা। ট্যাক্সি নিয়ে টেনথ এভেনিউয়ে নিজের বাড়িতে এল। একটা ইতালীয় পরিবারে পেয়িং গেস্ট হিসাবে থাকে সে। পরিবারটা দূর-সম্পৰ্কীয় আত্মীয় হয় তার। বাড়িটার একটা আলাদা অংশে ওর ঘর দুটো, আসা-যাওয়ার জন্যে আলাদা দরজা।

    খাটের তলা থেকে একটা ট্রাঙ্ক বের করল লুকা! তালা খুলল। ভিতর থেকে বের করল খুব ভারি একটা বুলেট প্রুফ গেঞ্জি।

    পোশাক ছাড়ল লুকা। গরম কাপড়ের অন্তর্বাসের উপর গেঞ্জিটা পরল। তার উপর চড়াল শার্ট আর কোট।

    লাইসেন্সসহ পিস্তল আছে লুকার। এই লাইসেন্সটা যোগাড় করতে চূড়ান্ত ঝামেলা তো পোহাতে হয়েছেই, দামও দিতে হয়েছে অসম্ভব বেশি-দশ হাজার ডলার। এত দাম দিয়ে লাইসেন্স যোগাড় করার ঘটনা আর কারও বেলায় বোধহয় ঘটেনি। যাই হোক, কর্লিয়নিদের একটা শুভ হিসেবে এই রকম দামী একটা লাইসেন্স পাবার যোগ্যতা তার আছে। কিন্তু লাইসেন্সওয়ালা পিস্তলটা আজ সে নিল না। বলা তো যায় না, সূচনাতেই হয়তো গোটা ব্যাপারটাকে খতম করে দিতে হতে পারে। তাই একটা নিরাপদ পিস্তল সাথে নিল। এটা নিয়ে সে যদি ধরাও পড়ে, কিছু এসে যাবে না। পিস্তলটা তারই এটা প্রমাণ করা সম্ভব নয়।

    আবার ক্লাবে একবার ঢুঁ মারুল লুকা, কিন্তু বেশিক্ষণ বসলও না, মদও ছুঁল না। ওখান থেকে বেরিয়ে ফোর্টিএইটথ স্ট্রীটে খামোকা ঘুরঘুর করল কিছুক্ষণ। তারপর ঢুকল ওর সবচেয়ে প্রিয় রেস্তোরাঁ প্যাটসিতে। আয়েশ করে,, অলস ভঙ্গিতে সাপার খেল ওখানে।

    ঠিক সময়ে আবার শহরের মাঝখানে ফিরে এল লুকা। ক্লাবে ঢোকার সময় দেখল, দারোয়ানেরও ছুটি হয়ে গেছে, টুপি জমা রাখে যে মেয়েটা সেও নেই।

    ব্রুনোকে ছাড়া আর কাউকে দেখল না লুকা। সেই তাকে সাদরে নির্জন বারে নিয়ে গিয়ে বসাল। খালি টেবিলগুলো চারপায়ে দাঁড়িয়ে আছে। মাঝখানে প্রকাণ্ড একটা হীরক খণ্ডের মত পালিশ করা হলুদ কাঠের ড্যান্সফ্লোরটা জ্বলজ্বল করছে। পিছনে, ছায়ায় ঢাকা পড়ে আছে ব্যাণ্ডস্ট্যাণ্ড, ধাতব মাইক্রোফোনটাকে কঙ্কালের মত লাগছে দেখতে।

    কাউন্টারের ওপারে বসেছে ব্রুনো টাটাগিয়া। এপারে লুকা। মদের প্রস্তাব প্রত্যাখ্যান করে একটা সিগারেট ধরাল সে। ভাবছে সলোযোর সাথে হয়তো এর কোন সম্পর্ক নেই। নো হয়তো সম্পূর্ণ অন্য কোন বিষয়ে অন্য লোকের মাধ্যমে কথা বলতে চায়। আচ্ছা, দেখাই যাক না।

    চিন্তায় বাধা পড়ল লুকার। সলোযোকে দেখতে পেয়েছে সে। কামরার গাঢ় অন্ধকারে ঢাকা একটা কোণ থেকে বেরিয়ে এদিকে এগিয়ে আসছে সে।

    কথা বলল না, শুধু হাতটা বাড়িয়ে দিল সলোযো হ্যাণ্ডশেকের জন্যে। নির্বিকারভাবে হ্যাণ্ডশেক করল লুকা। তার পাশেই বসল সলোযো। ব্রুনো, কাউন্টারে এক গ্লাস মদ রাখতেই মাথা ঝাঁকিয়ে ধন্যবাদ জানাল তুর্কী।

    আমার পরিচয় জানা আছে তোমার? লুকার দিকে ফিরে প্রশ্ন করল সলোযো।

    ইতিবাচক ভঙ্গিতে মাথা কাত করল লুকা। বিষণ্ণ হাসি ফুটে উঠেছে তার মুখে। অন্তরের পুলকটা ঢাকার মতলবেই এই হাসি ফুটিয়ে তুলেছে সে।

    তাহলে আমার প্রস্তাবটাকি তাও তোমার জানা আছে?

    এবারও একই ভঙ্গিতে মাথা কাত করল লুকা।

    একটু নড়েচড়ে বসল সলোযো। তীক্ষ্ণ; অন্তর্ভেদী দৃষ্টিতে তাকিয়ে আছে সারাক্ষণকার দিকে। বলল, খুবই ভাল ব্যবসা, লাভের সম্ভাবনা প্রচুর। কর্মকর্তা পর্যায়ে যারা এতে অংশগ্রহণ করবে তাদের প্রত্যেকের ভাগে আসবে লক্ষ লক্ষ ডলার। কথা দিতে পারি প্রথম চালানের মাল তোলার সাথে সাথে নগদ পঞ্চাশ হাজার ডলার পেয়ে যাবে তুমি। মাল মানে মাদকদ্রব্যের কথা বলছি, বুঝছ তো? উজ্জ্বল ভবিষ্যৎ, সবটাই লাভ।

    কিন্তু আপনার উদ্দেশ্য আমার কাছে পরিষ্কার নয়, বলল লুকা। ডনকে এ সম্পর্কে বলব, এই চান আপনি?

    রাগে বিকৃত হয়ে উঠল সলোযোর মুখ। তার সাথে আর কথা বলার কোন মানে হয় না। একবার যখন রাজি হয়নি, কখনোই সে মাথা নোয়বে না। তাকে বাদ দাও। আমার দরকার তোমার মত একজন জবরদওলোকের, আমাদের ব্যবসাটাকে টিকিয়ে রাখার জন্যে প্রয়োজনে যে গায়ের জোর খাটাবে। শুনেছি, কর্লিয়নিরা নাকি তোমাকে যথাযোগ্য মূল্য দিচ্ছে না। সেজন্যেই ভাবছি, তুমি হয়তো চাকরিটা বদল করতেও পারো।

    বদল করে যদি অবস্থার উন্নতি হবে বলে মনে করি, কাঁধ ঝাঁকিয়ে বলল লুকা।

    সলোযোর সেই তী, অন্তর্ভেদী দৃষ্টিটা বদলে গেল। কি যেন আবিষ্কার করার চেষ্টা করছিল সে। আবিষ্কার করা হয়ে গেছে।

    কটা দিন দেখো। তারপর জানাও। কথা শেষ করে হ্যাণ্ডশেকের জন্যে হাত বাড়িয়ে দিল সলোযো।

    কিন্তু সলোযোর হাতটা ধরার জন্যে নিজের হাতটা বাড়াল না লুকা। তার ভাব দেখে মনে হলো, ব্যাপারটা তার চোখেই পড়েনি। প্যাকেট থেকে সিগারেট বের করে সেটা ঠোঁটে তুলতে ব্যস্ত সে এখন।

    কাউন্টারের ওপাশ থেকে ব্রুনোর লাইটার ধরা হাতটা এগিয়ে এল হঠাৎ করেই, অপ্রত্যাশিতভাবে। খুট করে লাইটার জালাল ব্রুনো। সেটার আগুনে সিগারেট ধরাবার জন্যে মুখ বাড়াল লুকা, ঠিক এই সময় হাত থেকে ছেড়ে দিল ব্রুনো লাইটারটা। খট করে পড়ল সেটা কাউন্টারের উপর। তার আগেই ব্রুনো প্রচণ্ড শক্তিতে লুকার ডান হাতটা কাউন্টারের সাথে চেপে ধরেছে।

    এক নিমেষে টুল থেকে পিছলে নেমে পড়েই পাক দিয়ে সরে যাবার চেষ্টা করল লুকা। এরই মধ্যে তার অপর হাতটা ধরে ফেলেছে সলোযো। কিন্তু তাতেও কিছু এসে যায় না, ওদের দুজনের চেয়ে তার একার গায়ে অনেক বেশি জোর।

    ব্রুনো লাইটার ফেলে দেয়ার পর থেকে দুই সেকেণ্ডের মধ্যে ঘটে গেল ঘটনাটা। মাত্র এক সেকেণ্ড ধরে থাকতে হলো ওদেরকে লুকার হাত দুটো। এর মধ্যেই লুকার পিছনে একজন লোককে দেখা গেল। বিদ্যৎ গতিতে নড়ে উঠল লোকটার হাত দুটো! রেশমী:দড়ির একটা ফাস লুকার গলায় পরিয়ে দিয়েই হেঁচকা টান মারল সে। দম বন্ধ হয়ে গেল লুকার। প্রচণ্ড শক্তিতে গা ঝাড়া দিতে চাইল সে, কিন্তু নিমেষে বেগুনী হয়ে গেছে মুখের রঙ, গায়ের জোর সব উবে গেছে।

    গোটা ব্যাপারটা হাস্যকর, অবিশ্বাস্য-যার গায়ের শক্তি কিংবদন্তীকেও হার। মানায়, মাত্র তিন সেকেণ্ডে ফুরিয়ে গেল তার সবটুকু-তেজ। লুকার সামনে আর পাশে আরও হাস্যকরভাবে দাঁড়িয়ে আছে ব্রুনো আর সলোযো। করার কিছুই নেই দেখতে পেয়ে কেমন যেন অপ্রতিভ, বোকা হয়ে হয়ে গেছে দুজনেই।

    লুকার পিছনে দাঁড়িয়ে লোকটা গায়ের জোরে আরও এটে দিচ্ছে ফাঁসটাকে। ভাঁজ হয়ে যাচ্ছে লুকার পা দুটো। চেহারা বীভৎস দেখাচ্ছে। ঠোঁট ফাঁক হয়ে গেছে, দুপাটি দাঁতই মাড়িসহ দেখা যাচ্ছে, কোর্টর ছেড়ে এতটা বেরিয়ে এসেছে চোখের মণি দুটো যে টুপ-টুপ করে খসে পড়ে যেতে পারে বলে মনে হচ্ছে। গলার রগগুলো ফুলে উঠেছে, ত্বকের নিচে যেন লম্বা লম্বা কৃমি শুয়ে আছে।

    শরীরটা মেঝেতে পড়ে গেল লুকার। মেঝেতে হাঁটু গেড়ে লোকটাও সাথে সাথে বসে পড়ল। অত্যন্ত মগ্ন ভঙ্গিতে যত্নের সাথে ফাসটাকে আরও এঁটে দিচ্ছে। সে লুকার গলায়, যেন এখনও এ-কাজের গুরুত্ব আছে। সশংস দৃষ্টিতে তার কাজ দেখছে সলোযো আর ব্রুনো। লুকার গলার মাংসে সেঁধিয়ে গিয়ে অদৃশ্য হয়ে গেল রেশমী দড়িটা। লুকা অবশ্য আগেই মারা গেছে।

    এই লাশ কোনভাবেই কারও খুঁজে পাওয়া চলবে না, গুরু গম্ভীর ভঙ্গিতে মাথা নেড়ে বলল সনোযযা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা। ও মারা গেছে জানাজানি হয়ে গেলে সব মাটি হয়ে যাবে, আমাদের কোন আশাই থাকবে না আর।

    কাকের চেয়েও ধূর্ত ও সতর্ক এই তুর্কী লোকটা। লুকার অভিনয় মন্দ হয়নি, কিন্তু আসল সত্য ঠিকই বুঝে নিতে পেরেছে সলোযো।

    ডন কর্লিয়নিই তার একটা স্তম্ভকে বিশেষ নির্দেশ দিয়ে শত্রু পক্ষের সাথে যোগাযোগ করতে বলেছিলেন। তার হুকুম পেয়েই মূকা বাসি, এ-পথে পা বাড়িয়েছিল।

    স্তম্ভটা ধূলিসাৎ করে নিষ্ঠুর এক টুকরো হাসি ফুটে উঠল তুর্কীর ঠোঁটে।

    এইবার! এইবার জমবে খেলা!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleইতিবৃত্তে চণ্ডাল জীবন – মনোরঞ্জন ব্যাপারী
    Next Article দ্য লাস্ট ডন – মারিও পুজো

    Related Articles

    মারিও পুজো

    দ্য লাস্ট ডন – মারিও পুজো

    November 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }