Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    জানি তুমি আসবে – কাসেম বিন আবুবাকার

    কাসেম বিন আবুবাকার এক পাতা গল্প119 Mins Read0
    ⤶ ⤷

    জানি তুমি আসবে – ১০

    ১০

    চেয়ারম্যান সালাউদ্দিন একদিন মেয়ের উপর হামলাকারী তিনজনের খোঁজ নিতে শামসের নামে একজন চামচাকে কালকিনি পাঠালেন।

    শামসের ফিরে এসে জানাল, এমপি সাহেবের ছেলে জুলহাসের কোমর ভেঙ্গে গেছে। সে কুঁজো হয়ে চলাফেরা করে।

    যে তলপেটে আঘাত পেয়েছিল, তার একটা কিডনী নষ্ট হয়ে গেছে। আর যে ঘাড়ে আঘাত পেয়েছিল, তার ঘাড় বসে গেছে। জীবনে কোনোদিন আর ঘাড় ঘোরাতে পারবে না।

    চেয়ারম্যান তিনজনের পরিণতির কথা মেয়েকে জানিয়ে বললেন, বিচার আল্লাহই করে দিয়েছেন। আর কিছু করার দরকার নেই। করতে গেলে এমপি সাহেব শফির কথা জানতে পারবেন। তখন আবার শফিকে নিয়ে টানাটানি পড়বে। ক্ষমতার জোরে আইনের প্যাঁচে ফেলে তাকে জেলে পাঠাতে পারেন অথবা তার অন্য কোনো ক্ষতি করতে পারেন। তুই তো আবার শফির কোনো ক্ষতি হোক চাস না।

    রাহেলা বলল, আল্লাহ যখন বিচার করে দিয়েছেন তখন আর কিছু করার দরকার নেই। আচ্ছা বাবা, এমপি সাহেব যদি তোমাকে ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করেন, কে আপনার মেয়েকে তিনজন সন্ত্রাসীর হাত থেকে উদ্ধার করেছে? তখন কী বলবে?

    ওসব নিয়ে তুই চিন্তা করিস না। বলব, আমি তাকে দেখিনি।

    কিন্তু যদি আমাকে জিজ্ঞেস করেন, ছেলেটাকে চিনি কিনা?

    বলবি, ছেলেটাকে ঔদিনের আগে কখনও দেখিনি, আর পরেও দেখিনি।

    কী জানো বাবা, আমার যেন কেমন ভয় ভয় করছে। তুমি বোরখা কিনে দেবে। বোরখা পরে কলেজে যাব। আর একা যাব না। সঙ্গে একজন লোক দেবে।

    চেয়ারম্যান বললেন, ঠিক আছে, তাই হবে। আর শোন, ভয় পাওয়ার কিছু নেই। যাদেরকে ভয় পাওয়ার কথা তারা তো একরকম পঙ্গু হয়ে গেছে। তা ছাড়া আমার সাহায্যে বসির মোল্লা ভোটে জিতে এমপি হয়েছেন। ইলেকসানের সময় নানাভাবে সাহায্য করেছি। যখন জানবেন, তার ছেলে বন্ধুদের নিয়ে আমার মেয়ের ইজ্জৎ নষ্ট করতে চেয়েছিল তখন এটা নিয়ে ঘাটাঘাটি করবেন বলে মনে হয় না। শুনেছি, ওদের প্রত্যেকের। বুক পকেটে একটা করে চিরকুট পাওয়া গেছে। সেগুলোতে লেখা ছিল, কি জন্যে তাদেরকে এরকম শাস্তি দেয়া হল।

    বাবার কথা শুনে রাহেলা স্বস্তির নিশ্বাস ফেলে বলল, একেই বলে আল্লাহর বিচার। তুমি কিন্তু বোরখা কিনে না আনা পর্যন্ত আমি কলেজে যাব না।

    এতদিন শফির ভালোমন্দ চিন্তা করে রাহেলা তার ফোন নাম্বার জানা সত্ত্বেও ফোন করেনি। আজ বাবার কথা শুনে নিশ্চিন্ত হয়ে রাত সাড়ে ন’টার সময় ফোন করল।

    শফি সবেমাত্র খেয়ে নিজের রুমে এসেছে। মোবাইল বেজে উঠতে অচেনা নাম্বার দেখে ভাবল, কেউ দুষ্টুমী করে মিস কল দিয়েছে, নচেৎ রং নাম্বারে ফোন করেছে। তাই লাইন কেটে দিল। একটু পরে আবার মোবাইল বেজে উঠতে একই নাম্বার দেখে নিশ্চিত হল কেউ দুষ্টুমী করছে। তাই এবারও লাইন কেটে দিয়ে সুইচ অফ করে দিল। বলাবাহুল্য সে রাহেলার মোবাইল নাম্বার জানে না।

    রাহেলা আবার ফোন করে বুঝতে পারল, শফি মোবাইলের সুইচ অফ করে দিয়েছে। তবু কিছুক্ষণ পরপর ফোন দিতে লাগল।

    আজ শফিকে ফোন করার পালা ডালিয়ার। তাই সাড়ে দশটা বেজেছে দেখে শফি মোবাইলের সুইচ অন করে বালিশে মাথা রাখল। ডালিয়াও সে সময়ে প্রতিদিন শুয়ে শুয়ে ফোনে আলাপ করে। আজ বালিশে মাথা রাখার সাথে সাথে মোবাইল বেজে উঠতে নাম্বার দেখে বুঝতে পারল, সাড়ে নটার সময় যে ফোন করেছিল তারই নাম্বার। ফোন রিসিভ করে সালাম দিয়ে বলল, আপনি প্রায় একঘণ্টা আগে থেকে ফোন করছেন কেন? কে আপনি?

    রাহেলা সালামের উত্তর দিয়ে বলল, কেমন আছেন? চিনতে পারছেন?

    শফির স্মরণশক্তি খুব প্রখর। একবার কাউকে দেখলে অথবা কারও সঙ্গে আলাপ করলে বহুদিন পর্যন্ত মনে থাকে। তাই চিনতে পেরে বলল, হ্যাঁ চিনতে পেরেছি। আপনি চেয়ারম্যান সালাউদ্দিন সাহেবের মেয়ে রাহেলা। কিছু মনে নেবেন না, আপনার মোবাইল নাম্বার জানা ছিল না। তাই দুষ্টুমি করে কেউ মিসকল দিচ্ছে ভেবে প্রথমে রিসিভ করিনি। পরে বার বার রিং হতে সুইচ অফ করে দিয়েছি।

    রাহেলা বলল, না, কিছু মনে করিনি।

    তা ফোন করেছেন কেন? এনি প্রবলেম? সে

    কথা পরে, আগে বলুন কেমন আছেন?

    আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন?

    আমিও ভালো আছি। তবে- বলে চিন্তা করতে লাগল, কিভাবে মনের কথা বলবে।

    ডালিয়া নিশ্চয় বারবার ফোন করছে, এঞ্জেজ জেনে কী মনে করছে ভেবে শফি অস্থিরতা অনুভব করল। তাই রাহেলাকে চুপ করে থাকতে দেখে বলল, কেন ফোন করেছেন বলবেন তো?

    রাহেলা কিছু বলতে না পেরে ফুঁপিয়ে উঠল।

    শফি বলল, কাঁদছেন কেন? ওরা কি আবার পিছনে লেগেছে?

    রাহেলা সামলে নিয়ে বলল, ওরা আমার পিছনে আবার লাগবে কী, আপনার হাতে ধোলাই খেয়ে সবাই পঙ্গু হয়ে গেছে।

    তা হলে কাঁদছিলেন কেন?

    বললে বিশ্বাস করবেন?

    শফির মন তাকে সাবধান করে দিল। রাহেলার কথার টোনে বুঝতে পারল, সে তাকে ভালোবেসে ফেলেছে। বলল, বিশ্বাস করার মতো হলে সবাই বিশ্বাস করবে।

    আমি তো সবার কথা বলিনি, বলেছি আপনার কথা।

    দেখুন, এমন কথা বলবেন না যা আমার পক্ষে বিশ্বাস করা কঠিন হবে।

    কঠিন না সহজ জানি না, যা সত্য তাই বলছি, আমি আপনাকে হৃদয়ের অন্তস্থল থেকে ভালোবেসে ফেলেছি। বলুন আমাকে ফেরাবেন না?

    কথাটা শুনে শফির ঠোঁটে হাসি ফুটে উঠল। বলল, কৌতুকেরও একটা সীমা আছে।

    রাহেলা ভিজে গলায় বলল, মোটেই কৌতুক করছি না। বিশ্বাস করুণ আর নাই করুণ সত্যি কথাই বলছি।

    এ রকম পাগলামী মথায় এল কেন? আপনার বাবা ও ভাইয়া আমাকে কি নজরে দেখেন তা জানেন; কিন্তু ওনারা যে আমাকে দুনিয়া থেকে গায়েব করে দিতে চান তা জানেন না। আর আপনিও তাদের দলে ছিলেন। কিছুদিন আগে নরপশুদের হাত থেকে আপনার ইজ্জত বাঁচিয়েছি বলে হয়তো আপনার মনের পরিবর্তন হয়েছে। তাই বলে এখন যা বললেন, তা যে কোনোভাবেই সম্ভব নয়, তা আপনি একটু চিন্তা করলেই বুঝতে পারবেন।

    আমার মনের পরিবর্তনের কথা যা বললেন তা ঠিক। আর এটাও ঠিক, তারা আমাকে টুকরো টুকরো করে কেটে মাটিতে পুঁতে ফেলবে তবু আমার ভালোবাসাকে মেনে নেবে না।

    তাই যদি জানেন, তা হলে মাথায় ঢোকা ভালোবাসার ভূতকে হত্যা করে ফেলুন।

    আপনি বোধ হয় জানেন না, যার মাথায় একবার ভালোবাসার ভূত। ঢুকে, তাকে হত্যা করাতো দূরের কথা, মাথা থেকে তাড়াতেও পারে না।

    শফি বলল, মানুষের জীবনে হবে না, পারবে না বলে এমন কিছু নেই। চেষ্টা করলে মানুষ কি না করতে পারে। চেষ্টার দ্বারা মানুষ পানিতে, আকাশে ভ্রমণ করছে। এমনকি বিভিন্ন গ্রহ উপগ্রহে যাচ্ছে। আর এতো সামান্য…

    তাকে কথাটা শেষ করতে না দিয়ে রাহেলা বলে উঠল, নীতিকথা শোনার জন্য আপনাকে ফোন করিনি, করেছি ভালোবাসার অর্ঘ আপনার পায়ে দিতে, গ্রহণ করবেন কি না বলুন।

    শফি বলল, নীতিবাক্য নাই শুনলেন, এবার যা বলছি মন দিয়ে শুনুন-আমার হৃদয় শূন্য আছে, না কেউ সেই আসনে ঢুকে পড়েছে, তা না জেনে ভালোবাসার অর্থ দেয়া আপনার উচিত হয়নি। আপনাকে অপমান করার জন্য কথাটা বলছি না অথবা মিথ্যে করেও বলছি না। আমি একটা মেয়েকে ভীষণ ভালোবাসি। আর সেও আমাকে ভীষণ ভালোবাসে। আমাদের বিয়ের কথাও একরকম পাকা হয়ে গেছে। এখন আপনিই বলুন, আমার কী করা উচিত। আমাকে ভালোবেসেছেন জেনে নিজেকে ধন্য মনে হচ্ছে; কিন্তু সেই ভালোবাসা গ্রহণ করতে পারছি না বলে খুব দুঃখ লাগছে। আমার মনে হয় ভালোবাসা যখন অন্তরের ব্যাপার এবং সেই ভালোবাসার সফলতার পথও বন্ধ তখন তা প্রকাশ না করে অন্তরেই চেপে রেখে বাস্তবকে মেনে নেয়াই উচিত। আমাকে যদি আপনি সত্যিই ভালোবেসে থাকেন, তা হলে যা বলব, মেনে নেবেন বলুন।

    রাহেলা বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বলুন।

    আমাদের মিলনের পথ যখন বন্ধ তখন আমরা ভাইবোন সম্পর্ক করে আজীবন ভালোবাসাকে ধরে রাখতে পারি। এটা ছাড়া অন্য কোনো পথ দেখতে পাচ্ছি না।

    তার কথা শুনে এবারে আরও বেশিক্ষণ চুপ করে থেকে রাহেলা একটা দীর্ঘ নিশ্বাস ফেলে বলল অন্য কোনো পথ যখন ভোলা নেই তখন আপনার কথা মেনে নিলাম।

    শফি আল্লাহর শুকরিয়া আদায় করে বুলল, আপনার কাছ থেকে এটাই আশা করেছিলাম। একটা কথা বলব বলব করেও বলা হয় না। আজ অনেক রাত হয়েছে। পরে এক সময় বলব। কথা শেষ করে সালাম দিয়ে লাইন কেটে দিল। রাহেলা সালামের উত্তর দিয়ে মোবাইল অফ করে চিন্তা করল, কে সেই ভাগ্যবতী, যে নাকী শফির মন জয় করেছে। পরে শফিকে ফোন করে জানতে হবে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকি পেলাম – কাসেম বিন আবুবাকার
    Next Article ক্রন্দসী প্রিয়া – কাসেম বিন আবুবাকার

    Related Articles

    কাসেম বিন আবুবাকার

    ক্রন্দসী প্রিয়া – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    কি পেলাম – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    কালোমেয়ে – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    একদিন অপরাহ্নে – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    কে ডাকে তোমায় – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    ক্ষমা – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }