Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    জানি তুমি আসবে – কাসেম বিন আবুবাকার

    কাসেম বিন আবুবাকার এক পাতা গল্প119 Mins Read0
    ⤶ ⤷

    জানি তুমি আসবে – ৪

    ৪

    সেদিন টাইট ফিট প্যান্ট শার্ট পরা ডালিয়াকে হুন্ডা চালাতে দেখে শফি তার প্রতি খুব অসন্তুষ্ট হলেও মুখের দিকে চেয়ে মুগ্ধ হয়েছিল। আজ চেয়ারম্যানের সঙ্গে কথা বলার সময় ওনার পাশে তাকে শালওয়ার কামিজপরা অবস্থায় দেখে আরও মুগ্ধ হয়েছে। কথা বলতে বলতে যতবার তার দিকে চেয়েছে ততবারই চোখে চোখ পড়েছে। তখন তার মনে হয়েছে, মেয়েটিও তাকে মুগ্ধ দৃষ্টিতে দেখছে। ঘরে ফেরার পথে সে কথা মনে। পড়তে দেহ ও মনে এক অজানা শীহরণ অনুভব করল। এইসব চিন্তা করতে করতে ঘরে পৌঁছে গেল।

    জমিলা খাতুন রান্নার জোগাড় করছিলেন। নাতিকে ফিরতে দেখে বললেন, এদিকে আয়।

    শফি ওনার কাছে এসে সালাম বিনিময় করে বলল, দাদি কেমন আছেন?

    জমিলা খাতুন বললেন, আল্লাহর রহমতে ভালো আছি। তোর নানাদের খবর সব ভালো?

    শফি বলল, হ্যাঁ সব খবর ভালো।

    জমিলা খাতুন তার বিধ্বস্থ চেহেরা দেখে জিজ্ঞেস করলেন, কীরে, তোর জামাকাপড়ের অবস্থা এরকম কেন? মনে হচ্ছে যেন মারামারী করে এসেছিস?

    শফি মৃদু হেসে বলল, আপনি ঠিক বলেছেন। ফেরার সময় সালাউদ্দিন চেয়ারম্যানের গ্রামের কয়েকটা ছেলের সঙ্গে মারামারী করতে হয়েছে।

    এই কয়েকদিনে জমিলা খাতুন জেনে গেছেন, শফি ধার্মিক হলেও খুব শক্তিশালী ও মারামারীতে পটু। এখন নাতির কথা শুনে বললেন, তুই ধার্মিক ছেলে হয়েও মারামারী করিস কেন?

    কী করব বলুন, কেউ যদি আন্যায়ভাবে আমাকে মারতে আসে, তা হলে কী ধার্মিক বলে চুপ করে মার খাব?

    তুই কিছু না করলে ছেলেগুলো শুধু শুধু তোকে মারতে আসবে কেন? গতকাল রবিউল তোর খোঁজে এসেছিল। তুই নানার বাড়ি গেছিস শুনে বলল, কয়েকদিন আগে নাকি তুই চেয়ারম্যানের ছেলেকে মেরেছিস। সেই ছেলে সুযোগ পেলে লোকজন নিয়ে তোকে পিটিয়ে বদলা নেবে।

    হ্যাঁ দাদি, রবিউল ঠিক কথা বলেছে। আর আপনি যা অনুমান করেছেন তাও ঠিক। একটা কথা জেনে রাখুন, আমি যেমন কখনও কোনো অন্যায় করি না তেমনি কেউ অন্যায় করলে বরদাস্ত করতে পারি না। তারপর কয়েকদিন আগে চেয়ারম্যানের ছেলের সঙ্গে কেন গোলমাল হয়েছিল বলে বলল, আমাদের নবী করিম (দ.) বলেছেন, ।কাউকে কোনো অন্যায় কাজ করতে দেখলে অথবা কোথাও কোনো অন্যায় কাজ হতে দেখলে ক্ষমতা থাকলে বাধা দেবে। ক্ষমতা না থাকলে বুঝিয়ে নিষেধ করবে। বোঝাতে গেলে যদি তোমার ক্ষতি করতে পারে বলে মনে হয়, তা হলে মনে মনে। তার বা তাদের প্রতি অসন্তুষ্ট বা ঘৃণাবোধ করে সেখান থেকে চলে আসবে। আর এটাই সর্ব নিম্নস্তরের ঈমানের প্রমাণ।

    জমিলা খাতুন অল্পক্ষণ নাতির মুখের দিকে চেয়ে থেকে বললেন, এই হাদিস জানতাম না। তবু বলব আজকাল বেশির ভাগ মুসলমান ধর্মের অনেক কিছু জেনেও মেনে চলে না। তুই একা কতজনের প্রতিবাদ করবি।

    চোখে যতটুকু হতে দেখব তার প্রতিকার করার চেষ্টা করব। আর এটা করা প্রত্যেক মুসলমানের কর্তব্য।

    শুনেছি চেয়ারম্যান ভালো লোক নন। দু-দুবার তার ছেলেকে পিটিয়েছিস। তোকে সহজে ছেড়ে দেবে বলে মনে হয় না।

    চেয়ারম্যানের সঙ্গে দুবার আলাপ হয়েছে। কথাবার্তা ও আচার ব্যবহার তো ভালই মনে হল।

    ওটা হল ওনার ভিলেজ পলিটিক্স। মাত্র কিছুদিন হল গ্রামে এসেছিস। ভিলেজ পলিটিক্স বুঝতে তোর সময় লাগবে। যা বলছি শোন, গ্রামের কোনো ব্যাপারেই মাথা গলাবি না। তারপর বললেন, এবার যা, কাপড় পাল্টে হাত মুখ ধুয়ে আয়, আমি নাস্তা রেডি করছি।

    জামাকাপড় পাল্টাবার সময় শফি মোবাইল না পেয়ে ভাবল, মনে হয় মারামারী করার সময় পড়ে গেছে। চেয়ারম্যানদের বাড়ির কেউ পেয়ে থাকলে পাওয়া যেতে পারে। নাস্তা খাওয়ার পর রবিউলের কাছে গেল। সালাম ও কুশল বিনিময় করে বলল, তোর মোবাইলটা দেতো।

    রবিউল বলল, কেন, তোরটা কী হল?

    চেয়ারম্যানের ছেলের ঘটনা বলে শফি বলল, মনে হয় মারামারী করার সময় পড়ে গেছে। ফোন করে জানব কে পেয়েছে।

    রবিউল বলল, পেলেও কী দেবে?

    দিক না দিক ফোন করেই দেখি। তুই মোবাইল দে।

    মোবাইল বের করে দেয়ার সময় রবিউল বলল, আমার তো মনে হয় ফোন করে কোনো কাজ হবে না।

    শফি তার কথার উত্তর না দিয়ে ফোন করল।

    .

    সালাউদ্দিন চেয়ারম্যান খুব ঘাগু লোক। ওনার বাইরের দিক খুব ভালো; কিন্তু মনের ভিতর জিলিপির প্যাঁচ। চোখের সামনে ছেলে ও তার বন্ধুদেরকে ভিন গ্রামের একটা ছেলে হাত পা ভেঙ্গে দিয়ে চলে যেতে দেখে তার সাহস ও শক্তির প্রশংসা করলেও মনে মনে চিন্তা করেছেন, সময় সুযোগ মতো ছেলেটার হাত পা লুলা করে দেবেন। ওনার এক ছেলেও এক মেয়ে। ছেলে মহসিন, মেয়ে রাহেলা। রাহেলা গ্রামের কলেজে বি.এ পড়ছে। আজ সকালে সে কলেজে গিয়েছিল। ফিরে এসে ফুপাত বোন ডালিয়ার কাছে ঘটনা শুনে খুব রেগে গেল। সে তার বাবার চরিত্র জানে। তার চরিত্র ও বাবার মতো। ঘটনা শুনে বলল, বাবা ছেলেটাকে কিছু না বলে যেতে দিল ভেবে খুব অবাক হচ্ছি। বাবা ঘরে আছে কিনা জানিস?

    ডালিয়া বলল, কিছুক্ষণ আগে বেরিয়ে যেতে দেখেছি।

    ভাইয়া কোথায়?

    হাত প্লাস্টার করার জন্য ডাক্তারের কাছে গেছে।

    রাহেলা ডালিয়ার চেয়ে দু’বছরের ছোট হলেও তার সঙ্গে তুই তোকারি করে। একদিকে মামাত ফুপাত বোন, তার উপর কিছুদিনের মধ্যে ননদ ভাজ সম্পর্ক হবে। তাই দু’জনের মধ্যে গভীর সম্পর্ক।

    এমন সময় মোবাইল রিং হতেই ডালিয়া অন করে কানের কাছে ধরে। চুপ করে রইল।

    তাকে চুপ করে থাকতে দেখে রাহেলা বলল, কে ফোন করেছে রে? চুপ করে আছিস কেন?

    ডালিয়া নিজের ঠোঁটে একটা আঙ্গুল ঠেকিয়ে তাকেও চুপ করে থাকতে ঈশারা করল।

    রাহেলা মোবাইল সেটের দিকে চেয়ে ফিস ফিস করে বলল, এটা কার মোবাইল? ডালিয়া কিছু বলছে না দেখে ঝট করে তার হাত থেকে কেড়ে নিয়ে বলল, কে বলছেন?

    এতক্ষণ অপরপ্রান্ত থেকে সাড়া না পেয়ে শফি চিন্তা করছিল, ফোন। রিসিভ করেও কথা বলছে না কেন?

    রাহেলা যখন মোবাইল কেড়ে নিয়ে বলল কে বলছেন তখন শফি বলল, দেখুন মোবাইলটা আমার। পথে হারিয়ে গেছে। আপনার পরিচয়টা বলুন, আমি গিয়ে নিয়ে আসব।

    রাহেলা বলল, আগে আপনার পরিচয় বলুন।

    আমি চরদৌলতখান গ্রমের মরহুম আমিনুল ইসলামের ছেলে শফি।

    ডালিয়া ঝট করে তার হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে লাইন অফ করে বলল, আজ সকালের দিকে যে ছেলেটা মহসিন ভাই ও তার বন্ধুদের। হাত পা ভেঙ্গে দিয়েছে এটা তার মোবাইল। মারামারি করার সময় রাস্তায় পড়ে গিয়েছিল। সবার অলক্ষ্যে আমি কুড়িয়ে নিয়েছি।

    রাহেলা দাঁতে দাঁত চেপে বলল, সুযোগ যখন পেয়েছি তখন প্রতিশোধ না নিয়ে ছাড়ছি না।

    ডালিয়া অবাক হয়ে বলল, মহসিন ভাই ও তার পাঁচজন বন্ধু নিয়ে আগের ঘটনার প্রতিশোধ নিতে গিয়ে কি হাল হল এক্ষুনি বললাম। আর তুই মেয়েছেলে হয়ে কীভাবে প্রতিশোধ নিবি ভেবে পাচ্ছি না। ঐ মতলব বাদ দে।

    আগের ঘটনা? সেটা আবার কী? কবেই বা ঘটেছিল বলতো।

    ডালিয়া সেদিনকার সেই ঘটনা বলে বলল, আমি তো ছেলেটার তেমন অন্যায় কিছু দেখিনি; কিন্তু মহসিন ভাই রিভলবার বের করে তাকে গুলি করতে গিয়েছিল।

    ঘটনা শুনে রাহেলা কিছুক্ষণ চুপ করে থেকে রাগের সঙ্গে বলল, ছেলেটা মনে হয় খুব শক্তিশালী ও খুব লড়াকু। সেই অহংকারেই কাউকে গ্রাহ্য করে না। আমি ওর অহংকার চুরমার না করেছি তো আমার নাম পাল্টে রাখব।

    কিন্তু কীভাবে করবি আমি তো ভাবতেই পারছি না।

    তোকে কিছু ভাবতে হবে না। শোন, আমি নিজে কিছু করব না। যা করার বাবাকে দিয়ে করাব। এমন সময় আবার মোবাইল বেজে উঠতে রাহেলা তার হাত থেকে নিয়ে ধরে বলল, কে বলছেন?

    শফি বলল, লাইন কেটে দিলেন কেন? আমি তো আমার পরিচয় বললাম। আপনারটা না বলেই লাইন কেটে দিলেন।

    আমি সালাউদ্দিন চেয়ারম্যানের মেয়ে রাহেলা।

    শফি সালাম দিয়ে বলল, মোবাইলটা নেয়ার জন্য এখন কী আসব?

    রাহেলা সালামের উত্তর দিয়ে বলল, এখন না, বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আসুন। এখন আমি বাড়ির বাইরে আছি।

    তাই আসব বলে শফি লাইন কেটে দিল।

    ডালিয়া রাহেলাকে বলল, আজই সুযোগটা নিবি বলে ছেলেটাকে মিথ্যে কথা বললি বুঝি?

    হ্যাঁ, দেখি বাবা কী করে বলে রাহেলা নিজের মোবাইলে বাবাকে ফোন করল।

    চেয়ারম্যান ফোন ধরে বুঝতে পারলেন, মেয়ে ফোন করেছে। বললেন, কীরে মা, কী খবর?

    তুমি খুব তাড়াতাড়ি ঘরে এস, জরুরী কথা আছে।

    কী এমন জরুরী কথা, বল না শুনি।

    সেকথা ফোনে বলা যাবে না। তুমি তাড়াতাড়ি এস।

    ঠিক আছে ঘন্টাখানেকের মধ্যে আসছি।

    লাইন কেটে দিয়ে রাহেলা বলল, বাবার আসতে একঘন্টা দেরি হবে। চল, ততক্ষণ আমরা সাঁতার কেটে গোসল করে আসি।

    দু’জনেই দক্ষ সাঁতারু। ডালিয়া ঢাকায় সুইমিং পুলে সাঁতার শিখে সেখানেই প্রতিদিন একঘন্টা সাঁতার কাটে। আর রাহেলা ছোটবেলা থেকে তাদের দীঘিসম বড় পুকুরে প্রতিদিন সাঁতার কেটে গোসল করে। যখনই ডালিয়া মামা বাড়িতে আসে তখনই দুই মামাত ফুপাত বোন বাজি ধরে সাঁতার কাটে। কখন ডালিয়া জিতে আবার কখন রাহেলা জিতে।

    সালাউদ্দিন চেয়ারম্যানের দাদা এই পুকুরটা কাটিয়েছিলেন গরমের সময় গ্রামের লোকজনের খাওয়ার পানির কষ্ট লাঘবের জন্য। এখন প্রতিটি পাড়ায় টিউবওয়েল হয়ে গেছে। তাই এখন আর কেউ খাওয়ার পানি নিতে আসে না। তবে গরমের সময় যখন পুকুর ডোবা শুকিয়ে যায় তখন সবাই গোসল করতে আসে। পুকুরটা খুব বড় বলে লোকজন দীঘি বলে। এখন চেয়ারম্যান এই পুকুরে মাছের চাষ করেন।

    গোসল করতে এসে পুকুরে নামার সময় রাহেলা বলল, আজ বেশিক্ষণ সাঁতার কাটব না, তাড়াতাড়ি ফিরতে হবে। বাবার সঙ্গে পরামর্শ করা লাগবে।

    চেয়ারম্যান মেয়েকে একঘন্টার মধ্যে ফিরবেন বললেও ফিরলেন প্রায় দু’আড়াই ঘন্টা পর। খাওয়া দাওয়া করতে করতে তিনটে বেজে গেল। তারপর কাজের বুয়াকে দিয়ে মেয়েকে ডেকে পাঠালেন।

    রাহেলা ও ডালিয়া খেয়ে উঠে গল্প করছিল। বুয়ার মুখে বাবা ডাকছে শুনে রাহেলা ডালিয়াকে বলল, তুই ঘুমো আমি আসছি। তারপর বাবার রুমে এসে বলল, এই বুঝি তোমার এক ঘন্টা?

    চেয়ারম্যান বললেন, একটা কাজে গিয়েছিলাম। কাজটা শেষ না করে ফিরি কী করে? কী জন্যে জরুরী তলব করেছিলি বল।

    রাহেলা বলল, চরদৌলতখান গ্রামের শফি নামে যে ছেলেটা সকালে মারামারির ঘটনা ঘটিয়ে তোমার মান সম্মান ধূলোয় মিশিয়ে দিল, তাকে নির্বিঘ্নে চলে যেতে দিলে কেন? শুনে তো আমি বিশ্বাস করতেই পারি নি। তারপর একটা মোবাইল সেট দেখিয়ে বলল, মারামারি করার সময় তার পকেট থেকে এটা পড়ে গিয়েছিল। ডালিয়া কুড়িয়ে এনেছে। দুপুরের দিকে ছেলেটা ফোন করেছিল, বলেছি, বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার দিকে এসে নিয়ে যেতে। আসবে বলেছে। আমি চাই, এই সময়ের মধ্যে মোবারক চাচাকে খবর দিয়ে আনিয়ে ওর হাত পা ভেঙ্গে লুলো করে দিতে।

    সালাউদ্দিন চেয়ারম্যান মেয়ের মুখের দিকে অল্পক্ষণ চেয়ে থেকে মৃদু হেসে বললেন, তুই আমারই মেয়ে, এরকম কথা তোর কাছে আশা করেছিলাম। কিন্তু মা, সবকিছু ভেবেচিন্তে করতে হয়। তাড়াহুড়ো করে করলে ফল ভালো হয় না। তা ছাড়া চেয়ারম্যান হয়ে তৎক্ষণাৎ যদি কিছু করতাম, তা হলে লোকজনের কাছে কী জবাব দিতাম। আমি তোর মনের অবস্থা বুঝতে পারছি। অপমানের জ্বালা তোর চেয়ে আমার অনেক বেশি। সেই জ্বালা মেটাবার জন্য তোর মোবারক চাচাকে ডাকিয়ে বলেছি, মাস খানেক পরে সুযোগ সুবিধে মতো ভিন গায়ে কাজটা করতে। যাতে করে কেউ যেন আমাদেরকে সন্দেহ করতে না পারে। আজ এলে আপ্যায়ন করিয়ে বিদায় দিবি। তা হলে এক মাস পরে কিছু ঘটলে আমরা করেছি কেউ ভাবতে পারবে না। তুই তাকে আপ্যায়ন করলে আমাদেরকে সন্দেহ না করার আরও একটা পয়েন্ট বাড়বে। সঙ্গে ডালিয়াকেও নিতে পারিস। ছেলেটা চলে যাওয়ার পর সে তার সম্পর্কে অনেক কথা আমাকে জিজ্ঞেস করেছে।

    তাই নাকী বলে রাহেলা জিজ্ঞেস করল, ছেলেটা দেখতে কেমন?

    এলেই দেখবি।

    তাতো দেখবই।, আগে থেকে জানা থাকলে দোষ কী?

    ছ’ফুটের উপর লম্বা, মানানসই স্বাস্থ্য, রং ফরসা, সহজ সরল সুন্দর ছেলে। দেখলে বোঝাই যায় না, সে একজন শক্তিমান ও মারামারীতে ওস্তাদ।

    পাশের গ্রামেই তো বাড়ি, তুমি ওদের বাপ-দাদাদের চেনো নিশ্চয়?

    তা চিনব না কেন? ওদের বংশের সবাইকেই চিনি। তবে ঐ ছেলেটাকে চিনতাম না। দশ বার বছর বয়সে হারিয়ে গিয়েছিল। আঠার বিশ বছর পর কিছুদিন আগে ফিরে এসেছে।

    ওমা, তাই নাকী? তা ওকে চিনলে কীভাবে?

    কীভাবে শফিকে চিনলেন, সে কথা চেয়ারম্যান বললেন।

    রাহেলা জিজ্ঞেস করল, আপ্যায়ন করার সময় তুমি থাকবে তো?

    না, থাকতে পারব না। পাশের গ্রামে মিটিং আছে যেতে হবে। তা ছাড়া আমার না থাকাটাই ভলো মনে করি। এবার যা, একটু গড়িয়ে নিয়ে বেরোব।

    রাহেলার মুখে প্রতিশোধ নেয়ার কথা শোনার পর থেকে ডালিয়া বেশ আতংকিত হয়ে রয়েছে। এত সুন্দর ছেলেটার হাত পা ভেঙ্গে লুলা করে দেবে ভেবে শফির প্রতি ভীষণ মায়া অনুভব করছে। তাই রাহেলা তাকে। ঘুমাতে বলে যখন তার বাবার কাছে চলে গেল তখন মামা কী করবেন না করবেন চিন্তা করে ঘুমাতে পারল না। বিছানায় শুয়ে থাকা অসহ্য মনে হতে একটু পরে মামার রুমের দরজার আড়ালে এসে বাপ বেটির কথা শুনে কিছুটা স্বস্তি পেল। ভাবল, আজ তা হলে শফির কোনো বিপদ হবে না। আরও ভাবল, মোবারক চাচা কে? তার ঠিকানাই বা কোথায়? কত শক্তিমান লোক সে? যে নাকী মেরে শফির হাত পা ভেঙ্গে লুলা করে দেবে। মামা রাহেলাকে চলে যেতে বলায় দ্রুত ফিরে এসে বিছানায় শুয়ে ঘুমের ভান করে রইল।

    রাহেলা ফিরে এসে বলল, কী রে ডালিয়া, ঘুমিয়ে পড়েছিস নাকী?

    ডালিয়া বলল, না ঘুমাইনি, এমনি চোখ বন্ধ করে শুয়ে আছি।

    তারপর সবকিছু জেনেও না জানার ভান করে জিজ্ঞেস করল, মামা কী বললেন?

    শফিকে শায়েস্তা করার ব্যাপারে বাবা যা কিছু বলেছেন, সেসব বলে বলল, আজ ছেলেটা এলে তোকে ও আমাকে আপ্যায়ন করিয়ে বিদায় দিতে বলেছে। তুই কী বলিস?

    ডালিয়া বলল, আমি আবার কী বলব? এটা তোদের ব্যাপার তোরা বুঝবি।

    রাহেলা বলল, তা ঠিক। তবে আপ্যায়ন করানোর সময় বাবা তোকেও আমার সঙ্গে থাকতে বলেছে। থাকবি তো?

    কথাটা মামার মুখে শোনার পর থেকে ডালিয়ার তনুমনুতে আনন্দের। শীহরন খেলছে। এখন আবার রাহেলার কথা শুনে সেই শীহরণ আরও বেড়ে গেল। কিছুক্ষন চুপ করে থেকে বলল, ঠিক আছে থাকব।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকি পেলাম – কাসেম বিন আবুবাকার
    Next Article ক্রন্দসী প্রিয়া – কাসেম বিন আবুবাকার

    Related Articles

    কাসেম বিন আবুবাকার

    ক্রন্দসী প্রিয়া – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    কি পেলাম – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    কালোমেয়ে – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    একদিন অপরাহ্নে – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    কে ডাকে তোমায় – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    ক্ষমা – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }