Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    জিটুৎসি – মুহম্মদ জাফর ইকবাল

    মুহম্মদ জাফর ইকবাল এক পাতা গল্প112 Mins Read0
    ⤷

    পোকা – মুহম্মদ জাফর ইকবাল

    পোকা

    বিজ্ঞান আকাদেমির সভাপতি ক্রাউস তার দুই হাত মুষ্টিবুদ্ধ করে ভিডি স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন। তিনি প্রাণপণ চেষ্টা করছেন স্বাভাবিক থাকার জন্যে কিন্তু একটু ভালো করে লক্ষ করলেই বোঝা যাচ্ছে তার হাত দুটি কাঁপছে। ভিডি স্ক্রিনের ভেতর থেকে একটি রাক্ষুসে পোকার ত্রিমাত্রিক ছবি তার ঘরের ভিতরে ঢুকে গেল। এটি সত্যি নয়—এটি শুধু একটি ছবি, তারপরও তিনি তার মাথা সরিয়ে এই পোকাটির কাল্পনিক স্পর্শ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করলেন।

    ক্রাউসের ব্যক্তিগত সহকারী মেয়েটি তার দিকে তাকিয়েছিল, সে নরম গলায় বলল, “মহামন্য ক্রাউস, আমি ভিডি স্ক্রিনটা বন্ধ করে দেই?”

    বিজ্ঞানী আকাদেমির সভাপতি ক্রাউস কাঁপা গলায় বললেন, “না লানা, বন্ধ কোরো না। আমি দেখতে চাই।”

    “এখানে দেখার বিশেষ কিছু নেই মহামান্য ক্রাউস। পঙ্গপালের আরেকটি ঝাঁক উত্তরাঞ্চলে হানা দিয়েছে। শস্য খেতের সব শস্য খেয়ে ফেলছে। এর মাঝে দেখার মতো নতুন কিছু নেই।”

    “আছে। পঙ্গপালের এই প্রজাতিটি রাক্ষুসে প্রজাতি। এটি অনেক বেশি বড়ো, অনেক বেশি আগ্রসী। এটি অনেক দ্রুত বংশবৃদ্ধি করে।”

    “সেটি নতুন তথ্য নয় মহামান্য ক্রাউস। আপনি দুই বৎসর আগে এই নতুন প্রজাতির পঙ্গপালের অস্তিত্বের কথা ভবিষ্যদ্বাণী করেছিলেন।”

    বিজ্ঞান আকাদেমির সভাপতি ক্রাউস মাথা ঘুরিয়ে তার দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী লানার দিকে তাকালেন, নিচু গলায় বললেন, “আমি বিজ্ঞান আকাদেমির সভাপতি, আমার অশুভ ভবিষ্যদ্বাণী করার কথা নয়, আমার দায়িত্ব অশুভ ভবিষ্যৎ থেকে পৃথিবীকে রক্ষা করা।”

    “আপনি চেষ্টা করেছিলেন মহামান্য ক্রাউস। পৃথিবীর আবহাওয়া পরিবর্তনে অসংখ্য নতুন কীটপতঙ্গের জন্ম হয়েছে, সেগুলো বংশবৃদ্ধি করেছে, আপনার কিছু করার ছিল না।”

    বৃদ্ধ ক্রাউস দীর্ঘশ্বাস ফেলে বললেন, “তুমি দেখেছো লানা, আমি চেষ্টা করেছিলাম। পরিবেশ ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি নিয়েও আমরা কীটনাশক কেমিক্যাল ব্যবহার করেছি। আমরা কীট ধ্বংস করার জন্য বিশেষ ভাইরাস তৈরি করে সেগুলো ব্যবহার করেছি। কীটপতঙ্গরা যেন বংশবৃদ্ধি করতে না পারে সে জন্য আমরা জিনেটিক প্রক্রিয়ায় তাদের ক্লীব করে দিয়েছি। কিন্তু তারপরেও তাদের পরাস্ত করতে পারিনি।”

    কথা বলতে বলতে বিজ্ঞান আকাদেমির সভাপতির গলা ধরে এলো, তিনি প্রায় ভেঙে পড়লেন এবং তাকে একজন পরাজিত মানুষের মতো দেখাতে লাগল। লানা কী বলবে বুঝতে না পেরে নিঃশব্দে দাঁড়িয়ে রইল।

    বিজ্ঞান আকাদেমির সভাপতি ক্রাউস দীর্ঘ সময় চুপ রইলেন, তারপর বললেন, “আমি পৃথিবীকে রক্ষা করতে পারিনি লানা। পঙ্গপালের ঝাঁক পৃথিবীর এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ছড়িয়ে পড়ছে, একটি শস্য খেতের পর আরেকটি শস্য খেত উজাড় করে দিচ্ছে। গত বছর ফসল বলতে গেলে কিছু হয়নি। এই বছর যেটুকু হয়েছিল সেটি গত কয়েক সপ্তাহে শেষ হয়ে গেছে। পৃথিবীতে কোনো শস্য নেই। গুদামজাত শস্য দিয়ে মানুষ বেঁচে আছে। অনেক জায়গায় এর মাঝে দুর্ভিক্ষের মতো অবস্থা। ভবিষ্যতে কী হবে আমি সেটা চিন্তা করতে ভয় পাচ্ছি। আমি এটা সহ্য করতে পারছি না লানা।”

    লানা বলল, “আপনি এই পুরো বিপর্যয়টিকে কেন নিজের ব্যর্থতা হিসেবে নিচ্ছেন? এটি একটি প্রাকৃতিক বিপর্যয়। আপনার নেতৃত্বে পৃথিবীর জ্ঞান- বিজ্ঞান-প্রযুক্তি অনেক এগিয়েছে, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ে আপনার হাত নেই মহামান্য ক্রাউস। আমরা অতীতে অনেকবার দেখেছি শক্তিশালী ঘূর্ণিঝড়ে নগরী ধুলোয় মিশে গেছে, ভয়ংকর ভূমিকম্পে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, মহাকাশ থেকে ছুটে আসা উল্কার আঘাতে সভ্যতা ধ্বংস হয়ে গেছে, ভয়ংকর ভাইরাস পৃথিবীর জনসংখ্যার অর্ধেক নিশ্চিহ্ন করে দিয়েছে— এটিও সে রকম একটি বিপর্যয়। অন্য বিপর্যয় থেকে এটি ভিন্ন, কারণ আপনি এর ভবিষ্যদ্বাণী করেছিলেন, পৃথিবী প্রস্তুতি নিয়েছিল, প্রতিরোধ করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। আমরা এখনো প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা শিখিনি। আমাদের প্রকৃতির পাশাপাশি থাকতে হয়, প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা আমাদের নেই।”

    বৃদ্ধ ক্রাউস কষ্ট করে হাসার চেষ্টা করে বললেন, “লানা, ছোটো শিশুকে যেভাবে বোঝানো হয় তুমি আমাকে সেভাবে বোঝানোর চেষ্টা করছো—”

    লানা অপ্রস্তুত হয়ে বললেন, “আমি খুব দুঃখিত প্রফেসর ক্রাউস, আমি খুব লজ্জিত। আপনার মতো একজন মানুষকে কিছু বলার মতো ধৃষ্টতা আমার নেই। আপনাকে এ রকম ব্যাকুল হতে দেখে আমি এ রকম নির্বোধের মতো আচরণ করেছি।”

    “না। তুমি মোটেও নির্বোধের মতো আচরণ করছো না। এ রকম একটা সময়ে মানুষকে যেভাবে সান্ত্বনা দিতে হয়, সাহস দিতে হয়, তুমি ঠিক সেভাবেই সাহস দিচ্ছ, সান্ত্বনা দিচ্ছ! তোমাকে ধন্যবাদ লানা।”

    বৃদ্ধ ক্রাউস ভিডি টিউবের দিকে তাকিয়ে রইলেন। সামনে একটি বিশাল শস্য খেতকে দেখা যাচ্ছে। আকাশে কালো মেঘের মতো পঙ্গপালের ঝাঁক ছুটে আসছে। কীটনাশক তাদের ওপর কাজ করে না, ভাইরাস তাদের স্পর্শ করে না, জিনেটিক প্রযুক্তিকে হার তারা মানিয়ে বংশবৃদ্ধি করছে। ভিডি স্ক্রিনে প্রথমে একটি-দুটি পতঙ্গকে দেখা গেল, তারপর শত শত পতঙ্গ নিচে নেমে এলো। হিংস্র শ্বাপদের মতো সেগুলো শস্য খেতে ঝাঁপিয়ে পড়ল। কর্কশ শব্দ করে সেগুলো শস্যের কচি দানা খেতে থাকে, সেই দৃশ্যটি দেখে বৃদ্ধ ক্রাউসের শরীর থরথর করে কাঁপতে থাকে। তিনি দুর্বলভাবে বললেন, “আমি আর সহ্য করতে পারছি না লানা।”

    লানা এগিয়ে এসে বলল, “ভিডি টিউবটি বন্ধ করে দেই?”

    “দাও, বন্ধ করে দাও। আমি এই কুৎসিত পোকাটি আর দেখতে পারছি না।”

    লানা ভিডি টিউবটি বন্ধ করে দেবার সাথে সাথে ঘরে একধরনের নীরবতা নেমে এলো। বৃদ্ধ ক্রাউস একটা নিশ্বাস নিয়ে বললেন, “কীটপতঙ্গের প্রতি আমার একধরনের ভীতি আছে। এটি আসলে একটি ফোবিয়া। আমি কখনো ভাবিনি এই কীটপতঙ্গই আমার জীবনের সবচেয়ে বড়ো অভিশাপ হয়ে দাঁড়াবে।”

    লানা কোনো কথা বলল না। বৃদ্ধ ক্রাউস বললেন, “সেই শৈশব থেকে আমি পোকামাকড়-কীটপতঙ্গকে দেখে আমি একধরনের তীব্র আতঙ্ক, তীব্র ঘৃণা অনুভব করি। জীববিজ্ঞানের ক্লাসে পোকামাকড় সম্পর্কে পড়তে গিয়ে যখনই তার ছবি দেখেছি, মডেল দেখেছি আমি আতঙ্কে শিউরে উঠেছি। ল্যাবরেটরিতে যখন নানা পোকামাকড় মাইক্রোস্কোপের নিচে দেখতে হয়েছে আমার গা গুলিয়ে এসেছে।”

    লানা বলল, “মহামান্য ক্রাউস, আপনি আমার থেকে অনেক ভালো করে জানেন অনেক মানুষের ভেতরেই এ রকম ফোবিয়া আছে। কেউ সাপ দেখে ঘৃণায়-আতঙ্কে দিশেহারা হয়ে যায়, কেউ মাকড়সাকে ভয় পায়, কেউ উঁচু জায়গায় উঠতে পারে না। এগুলো ফোবিয়া।”

    “হ্যাঁ। আমার ফোবিয়া হচ্ছে কীটপতঙ্গ। একটা জীবন্ত পোকা যদি আমার দিকে এগিয়ে আসে আমি আতঙ্কে দিশেহারা হয়ে যাই। এমনকি একটা মৃত পোকা দেখলে আমার গা গুলিয়ে আসে। আমি সেটার দিকে তাকাতে পারি না!”

    লানা কিছু বলল না, একধরনের মমতা নিয়ে অনেকটা শিশুর মতো এই জ্ঞানতাপস বৃদ্ধের দিকে তাকিয়ে রইল।

    বিজ্ঞান আকাদেমির সভাপতি ক্রাউস একটা নিশ্বাস ফেলে বললেন, “আর কয়েক দিনের ভেতরেই এই পঙ্গপালের ঝাঁক নগরে প্রবেশ করতে শুরু করবে। সেই দৃশ্য আমি সহ্য করতে পারব না। কুৎসিত পতঙ্গের ঝাঁক আমার বাগানের ফুল গাছ, সবুজ পাতা কচকচ করে খেতে থাকবে, সেই দৃশ্য দেখে আমি পাগল হয়ে যাব। তাই আমি ঠিক করেছি—” বিজ্ঞানী ক্রাউস কথা শেষ না করে হঠাৎ থেমে গেলেন।

    লানা জিগ্যেস করল, “কী ঠিক করেছেন?”

    “আমি শীতল ঘরে গিয়ে ঘুমিয়ে যাব।”

    “শীতল ঘরে ঘুমিয়ে যাবেন?”

    “হ্যাঁ।”

    “কতদিনের জন্যে ঘুমিয়ে যাবেন?”

    “আমি সেটা ঠিক করিনি। পৃথিবীর মানুষ যখন এই কীটপতঙ্গের সমস্যা মিটিয়ে ফেলতে পারবে আমি তখন আবার জেগে উঠব। যখন দুর্ভিক্ষ বন্ধ হয়ে যাবে, মানুষ আবার পেট পুরে খেতে পারবে, কোথাও কোনো অভুক্ত-ক্ষুধার্ত মানুষ থাকবে না, আমি তখন জেগে উঠব।”

    লানা বিষণ্ণ দৃষ্টিতে বিজ্ঞান আকাদেমির সভাপতি ক্রাউসের দিকে তাকিয়ে রইল।

    * * * *

    হালকা একটি সংগীতের শব্দ শুনতে শুনতে ক্রাউস চোখ খুলে তাকালেন। ছোটো ক্যাপসুলের ভেতর একধরনের মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়েছে। তিনি শীতল ঘরে ক্যাপসুলের ভেতর ধীরে ধীরে জেগে উঠছেন। আবছা আবছাভাবে তার মনে পড়ল তিনি এই শীতল ঘরে ঘুমিয়ে গিয়েছিলেন। ভয়ংকর কীটপতঙ্গ-পোকামাকড়ের আক্রমণে সারা পৃথিবী যখন দিশেহারা তখন তিনি শীতল ঘরে ঢুকেছিলেন। কথা ছিল পৃথিবীর মানুষ যখন আবার এই ভয়ংকর কীটপতঙ্গ-পোকামাকড় পঙ্গপালের হাত থেকে পুরোপুরি মুক্ত হতে পারবে, দুর্ভিক্ষের ছোবল থেকে উদ্ধার পাবে তখন যেন তাকে জাগিয়ে তোলা হয়। তাকে এখন জাগিয়ে তোলা হচ্ছে, যার অর্থ পৃথিবী তার সমস্যার সমাধান করেছে। কতদিন সময় লেগেছে? দশ বছর? একশ বছর? হাজার বছর? ক্রাউস ক্যাপসুলের ভেতর তাকালেন, সামনে প্যানেলের দিকে তাকালেন। অনেক রকম আলো, অনেক রকম বাতি, স্ক্রিন, জ্বলছে- নিভছে, সংখ্যা পাল্টে যাচ্ছে, এর মাঝে তিনি অতিক্রান্ত সময়টা খুঁজে পেলেন না। ক্রাউস একটু অবাক হলেন, তিনি ভেবেছিলেন শীতল ঘরের ঘুমন্ত মানুষ যখন দীর্ঘ একটা নিদ্রা থেকে জেগে উঠবে তখন সে প্রথম জানতে চাইবে কতদিন থেকে সে ঘুমিয়ে আছে। কিন্তু এই ক্যাপসুলে শুয়ে সেটি সহজে বোঝার উপায় নেই।

    ক্রাউস অনুভব করলেন একটা আরামদায়ক উষ্ণতা খুব ধীরে ধীরে তার শরীরে ছড়িয়ে পড়তে শুরু করেছে। তিনি ধীরে ধীরে তার হাত, পা, মাথা, ঘাড়, শরীর, অনুভূতি ফিরে পেতে শুরু করেছেন। ক্রাউস চোখ বন্ধ করে শুয়ে রইলেন। একটু পরেই ক্যাপসুলের দরজা খুলে যাবে—তখন তিনি কী দেখবেন?

    ক্যাপসুলের দরজা খুলতেই তিনি দেখলেন বেশ কয়েকজন মানুষ তার উপর ঝুঁকে পড়ল। একজন হাসি মুখে বলল, “মহামান্য ক্রাউস, উষ্ণ পৃথিবীতে আপনাকে আমন্ত্রণ। শীতল ঘরে আপনার নিদ্রাটি নিশ্চয় শান্তিপূর্ণ হয়েছিল।”

    মানুষটির উচ্চারণ নিখুঁত, পৃথিবীতে দীর্ঘ সময় অতিক্রান্ত হলে উচ্চারণ পরিবর্তন হতো। যার অর্থ পৃথিবী খুব অল্প সময়েই তার সমস্যার সমাধান করেছে। মানুষটি তাকে মহামান্য ক্রাউস বলে সম্বোধন করছে, ঠিক যেভাবে তাকে পৃথিবীতে সবাই সম্বোধন করত। মনে হয় মানুষটি তাকে চেনে।

    সাদা পোশাক পরা মানুষগুলো তার দুই হাত ধরে ক্যাপসুল থেকে বের করে আনল। শীতল ঘর থেকে বের হওয়ার পর কিছু পরীক্ষা-নিরীক্ষার ব্যাপার আছে। পরীক্ষা-নিরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করলেন। তার খুব জানতে ইচ্ছে করল কত বছর তিনি শীতল ঘরে ঘুমিয়েছিলেন। কিন্তু ঠিক কী কারণ কে জানে তার সেটা জিগ্যেস করতে একটু সংকোচ হলো। পৃথিবী দুঃসময়ে সেখান থেকে পালিয়ে শীতল ঘরে ঘুমাতে চলে যাওয়া নিয়ে তার ভেতরে কোথায় জানি একটু হীনম্মন্যতা আছে। মনে হয় সে জন্যেই তিনি সহজভাবে কথা বলতে পারছিলেন না।

    পরীক্ষা-নিরীক্ষা করে উষ্ণ পানিতে তিনি দীর্ঘ সময় নিয়ে গোসল করলেন, তাকে নূতন কাপড় পরিয়ে আবার পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা হলো। সেখানে খাবার টেবিল, টেবিলে খাবার সাজানো। টেবিলকে ঘিরে বেশ কয়েকজন মানুষ বসে আছে। ক্রাউস টেবিলের উপর সাজানো খাবারের দিকে তাকালেন। কী চমৎকার খাবার, দেখে তার চোখ জুড়িয়ে গেল। পৃথিবী নিশ্চয়ই আগের অবস্থায় ফিরে গেছে, তা না হলে এত চমৎকার খাবার কোথা থেকে এলো?

    ক্রাউস তার জন্যে রাখা চেয়ারে বসে প্লেটটি নিজের কাছে টেনে আনলেন। ডিশ থেকে খানিকটা খাবার নিজের প্লেটে তুলে নিলেন। চামচ দিয়ে খাবারটা মুখে তুলে তিনি মুগ্ধ হয়ে গেলেন। মনে হলো সারা জীবনে তিনি এত সুস্বাদু খাবার খাননি।

    ঠিক তখন দরজা খুলে একটি মেয়ে এসে ঢুকল—তিনি মেয়েটিকে দেখে অবাক হয়ে গেলেন, তার ব্যক্তিগত সহকারী লানা। ক্রাউস অবাক হয়ে বললেন, “লানা! তুমি?”

    “হ্যাঁ, মহামান্য ক্রাউস! আমি এই মাত্র খবর পেয়েছি আপনাকে শীতল ঘর থেকে বের করা হচ্ছে। খবর পেয়েই আমি ছুটে এসেছি।”

    “আমি কতদিন শীতল ঘরে ঘুমিয়েছিলাম?”

    “তিন মাস। ঠিক করে বললে দুই মাস আটাশ দিন।”

    “এত কম সময়? এত কম সময়ে পৃথিবী কীটপতঙ্গ পঙ্গপালের সমস্যা সমাধান করে ফেলেছে?”

    লানা হাসি মুখে বলল, “আপনি ঠিকই বলেছেন।”

    ক্রাউস অবাক হয়ে জিগ্যেস করলেন, “কীভাবে তারা পোকামাকড় পঙ্গপালকে নিশ্চিহ্ন করে দিলো?”

    লানার হাসি আরো বিস্তৃত হলো, বলল, “খেয়ে।”

    “কী বললে?”

    “পৃথিবীর মানুষ পোকামাকড় খাওয়া শুরু করেছে। কীটপতঙ্গ-পোকামাকড় অসম্ভব সুস্বাদু আর পুষ্টিকর। এই টেবিলের সবকিছু পোকামাকড় দিয়ে তৈরি। আপনি আপনার প্লেটে যেটা নিয়েছেন সেটা পঙ্গপালের ডিম থেকে

    বের হওয়া ছোটো লাভার একটা স্যুপ! কী চমৎকার খেতে। তাই না?”

    ক্রাউস বিস্ফারিত চোখে তাকিয়ে রইলেন।

    লানা বলল, “এখন যখন আকাশ থেকে পঙ্গপালের ঝাঁক কোথাও ঝাঁপিয়ে পড়ে, মানুষের আনন্দের সীমা থাকে না। এটা বিশুদ্ধ প্রোটিন। পৃথিবীর মানুষের খাবারের সমস্যা চিরদিনের মতো মিটে গেছে। আর কখনো আমাদের খাবার নিয়ে চিন্তা করতে হবে না।”

    লানা তার পকেট থেকে একটা প্যাকেট বের করে সেখান থেকে বড়ো একটা পোকা বের করে—তেলে ভাজা মুচমুচে, কচকচ করে সেটা খেতে থাকে।

    ক্রাউস তার দীর্ঘদিনের সহকারীর দিকে তাকিয়ে থাকতে থাকতে মাথা ঘুরে পড়ে গেলেন।

    ⤷
    1 2 3 4
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleটু-টু-টুনটুনি চু-চু-ছোটাচ্চু – মুহম্মদ জাফর ইকবাল
    Next Article সাইক্লোন – মুহম্মদ জাফর ইকবাল

    Related Articles

    মুহম্মদ জাফর ইকবাল

    ছোটগল্প – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সাদাসিধে কথা – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    মেকু কাহিনী – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    আমার বন্ধু রাশেদ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সায়েন্স ফিকশান সমগ্র ১ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    টুনটুনি ও ছোটাচ্চু – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }