Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    জেমস হেডলি চেজ রচনা সমগ্র ১ (অনুবাদ : পৃথ্বীরাজ সেন)

    জেমস হেডলি চেজ এক পাতা গল্প2631 Mins Read0
    ⤶

    ৪. পরিচিত গন্ধ

    চতুর্থ পরিচ্ছেদ

    ৪.১

    বাঃ! এই তো সেই পরিচিত গন্ধ। ঘাম, জীবাণুনাশকের চেনা গন্ধ। ভারী জুতো পরা লোকজনের চলাফেরার শব্দ।

    আমি ডিটেকটিভ লেফটেন্যান্ট রেটনিকের ঘরের সামনে দাঁড়িয়ে আছি। দরজায় টোকা মারলাম।

    একজন গম্ভীর গলায় কিছু বলতে হাতল ঘুরিয়ে ভেতরে ঢুকলাম।

    রেটনিক ডেস্কে বসে কাজ করছে, পুলস্কি দেশলাই কাঠি চিবোচ্ছে হেলান দিয়ে।

    দুজনেই কপাল কুঁচকে আমার দিকে তাকাল। রেটনিক টুপীটা পেছন দিকে ঠেলে দিয়ে চেয়ারে হেলান দিয়ে বসল।

    নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য না করে কথাগুলো হাওয়ায় ছুঁড়ে দিল। বলল, ভাল একটা চমক পাওয়া গেল। ইস, তুমি এখানে আসবে জানলে তোমার সম্মানে শহরের ব্যান্ডটা বাজানোর ব্যবস্থা করতাম। যাক্, বস। চীনা মেয়েদের কেমন লাগল?

    ঠিক বলতে পারব না। কাজের ঠেলায় ওদের দিকে তাকাতে সময় পাইনি। তা আপনার এদিকে খবর কি? খুনের কেসটার কোন হদিশ পেলেন?

    রেটনিক ওর চুরুট বের করে দাঁত দিয়ে কামড়ে ধরল।

    না। এখনও কিছু হয়নি। তুমি কিছু পেয়েছে।

    –বোধহয় কিছু পেয়েছি…আপনি কোন হদিশ করতে পারেন নি?

    চুরুটের ধোঁয়া ছাড়ল।

    আমরা এখনও হার্ডউইককে ধরার চেষ্টা করছি। তুমি কী কী পেয়েছো?

    –জো অ্যান যে মৃতদেহটা এখানে এনেছিল ওটা হেরম্যান জেফারসনের ছিলনা।

    ও বেশ ধাক্কা খেল। চুরুটের ধোঁয়া গলায় আটকে বিষম খেল। তারপর রুমাল দিয়ে মুখটা মুছে আমার মুখের দিকে ছলছলে চোখে তাকাল।

    -দেখ টিকটিকি, যদি উল্টোপাল্টা খবর দিয়ে স্মার্ট হবার চেষ্টা কর, তবে আমি তোমায় ছাড়ব না।

    –হেরম্যান জেফারসন মাত্র দুদিন আগে খুন হয়েছে। তারপর ওর বডি সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে। ব্রিটিশ পুলিস সেটা জল থেকে উদ্ধার করেছে। এই সপ্তাহের শেষে বডিটা প্লেনে এখানে আসছে।

    –আশ্চর্য, তবে ঐ কফিনে কার বডি ছিল?

    বৃটিশ স্মাগলার ফ্রাংক বেলিং বলে একটা লোকের…আপনি তাকে চিনবেন না।

    –তুমি কি বুড়ো জেফারসনের সঙ্গে দেখা করেছ?

    না। এখনও করিনি। নোঙর তো প্রথম আপনার এখানেই ফেলতে হয়, তারপর অন্য জায়গায়।

    রেটনিক পুলস্কির দিকে তাকাল। পুলস্কি ভাবলেশহীন দৃষ্টিতে আমার দিকে তাকালো।

    তারপর কাঁধ ঝাঁকিয়ে রেটনিক বলল, ঠিক আছে, তোমার ওখানকার পুরো ঘটনা আমাকে খুলে বল। দাঁড়াও এক মিনিট আমি সব লিখে নেব। টেলিফোন তুলে স্টেনোগ্রাফারকে ডাকাল, তারপর অপেক্ষা করতে লাগল।

    একজন পাতলা চেহারার পুলিস এসে চেয়ারে বসে নোটবুক খুলে একবার রেটনিকের দিকে তাকাল তারপর আমার দিকে।

    রেটনিক বলল, আরম্ভ কর। কিন্তু মনে রেখো একটাও যদি মিথ্যে বলেছে তো তোমার জন্মের ঠিক থাকবে না বলে দিচ্ছি। আর কিছু যেন বাদ না পড়ে।

    আমার মাথায় যেন আগুন জ্বলে উঠল। আপনার কাছ থেকে আমি অশ্লীল কথা শুনতে আসিনি। জেফারসন আপনাকে দুরমুশ করার জন্যে তৈরী হয়ে আছে, আমার একটা কথা আপনাদের সকলকে শায়েস্তা করে দেওয়ার জন্য যথেষ্ট।

    পুলস্কি ঘোঁৎ করে এগিয়ে আমাকে মারতে এলো। স্টেনোগ্রাফার পুলিসটাও ক্ষেপে উঠে দাঁড়াল। আমিও শক্ত হয়ে উঠে দাঁড়ালাম।

    রেটনিক দাঁড়িয়ে পুলস্কিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল।

    চুপ। পুলস্কিকে খেঁকিয়ে উঠে বলল, বসো, বসো। এই কথায় এত রেগে যাবে বুঝতে পারিনি। এবার যাক, তোমার স্টেটা ন্ট দাও।

    আমি ওর দিকে অনেকক্ষণ একদৃষ্টে তাকিয়ে রইলাম। ও আমার দিকে না তাকানোর ভান করল। একটু মাথা ঠাণ্ডা হলে একটা সিগারেট ধরিয়ে হংকং-এর পুরো ঘটনাটা বললাম। শুধু এটা বললাম না যে আমি আর লো নিউইয়র্ক অবধি একসঙ্গে এসেছি। তারপর আলাদা হয়ে যাই, তখন এই বিচ্ছেদের সময় দুজনেরই খুব কষ্ট হচ্ছিল।কিন্তু ও নিজের পরিবেশে চলে এসেছে, সেজন্যে ওর সঙ্গে আর যোগাযোগ রাখার কোন অর্থ হয়না। ও আমার প্রাণ বাঁচিয়েছে এজন্য আমি ওর কাছে কৃতজ্ঞ। আমি ওকে আমার নিজের টাকা থেকে দুশ ডলার দিয়েছি যাতে ও নতুন করে কিছু শুরু করতে পারে। ও অশ্রু উগত কণ্ঠে আমাকে বিদায় জানিয়েছে। ব্যস, এই ছিল আমাদের শেষ দেখা।

    এই সময়ের মধ্যে রেটনিক দুটো চুরুট শেষ করেছে। স্টেনোকে লেখাটা টাইপ করে আনতে বলল। পুলস্কি-কেও ইশারায় বাইরে যেতে বলল।

    –কিন্তু ঐ চীনা মেয়েটা, জো-অ্যান কেন খুন হল ঠিক বোঝা যাচ্ছে না, তাই না? রেটনিক বলল।

    হু। তাই তো আমিও ভাবছি।

    রেটনিক বলল, আমাদের ঐ কফিনটা খুলতে হবে। তবে বুড়ো জেফারসন হয়তো এটা পছন্দ করবেন না।

    –কেন করবেন না? কফিনে তো আর ওঁর ছেলের লাশ নেই। আমি বললাম।

    –তা নেই…তবে ওদের ফ্যামিলি ভলট খুলতে হবে তো…রেটনিক বাধো বাধো গলায় বলল।

    –সেটা চিন্তা করবেন না। সে আমি ব্যবস্থা করব। আমি বললাম।

    রেটনিক কেমন হতাশভাবে বলল, খবরের কাগজগুলোরসিয়ে রসিয়ে লেখার মত একটা বিষয় পাবে। ওরা একটা ঝামেলাও পাকাতে পারে।

    –তা পারে।

    টেবিলের ওপর আঙুল দিয়ে আঁকিবুকি কাটতে কাটতে বলল, দেখ রায়ান, এই নিয়ে কোন ঝামেলা হোক তা আমি চাই না। আর এজন্য আমি তোমার ওপর অনেকটা নির্ভর করতে পারি। কফিনটা আমাদের একবার পরীক্ষা করে দেখা উচিত ছিল।

    আমি বললাম, ঠিক আছে মিঃ রেটনিক, আমি চলি। মিঃ জেফারসনের সঙ্গে দেখা করতে হবে।

    –আমি তোমার টেলিফোনের আশায় বসে রইলাম। উনি মত দিলেই আমি গিয়ে কফিনটা খুলব।

    –ঠিক আছে।

    –একটা কথা মনে রেখো, পুলিস কোয়ার্টারে তোমার সত্যিকারের একজন বন্ধু রইল। দরকার পড়লে সব সময়ই সাহায্য পাবে।

    বুঝলাম। আপনি আমাকে দেখলে আমিও আপনাকে দেখব, তাহলে দুজনেরই ভাল হবে। তাই না?

    গাড়িতে উঠে কিছুক্ষণ গুম মেরে চিন্তা করলাম। আগে অফিসে যাব।

    অবশ্য অফিসটা এখনও যদি থেকে থাকে। তারপর ওখান থেকে জেনেৎ ওয়েস্টকে ফোন করে জেনে নেব বিকালে মিঃ জেফারসনের সঙ্গে কথা বলা যাবে কিনা।

    গাড়ি চালিয়ে অফিসে এসে লিফটে করে ওপরে উঠে আমার ঘরের দরজা খোলার সময় শুনতে পেলাম, মিঃ ওয়েডে গম্ভীর গলায় ডিকটেশ দিচ্ছে। মেঝের ওপরে পড়ে থাকা অনেকগুলো চিঠি তুলে ডেস্কের ওপর রাখলাম। ঘরটায় একটা গন্ধ বেরোচ্ছে। দেখে জানলাগুলো খুলে দিলাম। পরিষ্কার বাতাস ঢোকায় নিশ্বাস নেওয়া বেশ সহজ হল এবং ওয়েডের গলা আরও স্পষ্ট শোনা গেল। জানলার কাছে দাঁড়িয়ে ওর কথাগুলো শুনলাম। অ্যাডহেসিভ-প্লাস্টার-এর ওপর একটা ডিকটেশন দিচ্ছে। তারপর চিঠিগুলো খুলে দেখলাম দু-তিনটে ছাড়া সবগুলোই মামুলি চিঠি। কাজের চিঠিগুলো রেখে বাকিগুলো ফেলে দিলাম মেঝের ঝুড়িতে।

    — টেলিফোনের কাছে গিয়ে জেঃ উইলবার জেফারসনের বড়ি ডায়াল করলাম। লাইনে জেনেৎ-এর গলা পেলাম।

    –হ্যালো, আমি মিঃ জেফারসনের সেক্রেটারি কথা বলছি। আপনি কি মিঃ রায়ান কথা বলছেন?

    –হ্যাঁ, মিঃ জেফারসনের সঙ্গে কি আজ দেখা করতে পারি?

    নিশ্চয়ই। আজ বিকেল তিনটে নাগাদ আসুন।

    –ঠিক আছে। যাবো।

    –কিছু পাত্তা করতে পারলেন? ওর গলা শুনে বোঝা গেল না যে ও কতটা অধীর।

    –ওখানে গিয়ে বলব। রিসিভার নামিয়ে রাখলাম।

    একটা সিগারট ধরিয়ে ডেস্কের ওপর একটা পা তুলে ঘড়ি দেখলাম, এখন একটা বাজতে কুড়ি। অল্প অল্প ক্ষিদে পাচ্ছে। এখন আর হংকং-এ নেই, কাজেই সুস্বাদু চীনে খাবার আর পাবো না। এখন আবার সেই স্প্যারোর স্যান্ডউইচ। যাই হোক, পেটে কিছু একটা দিতে হবে, এই ভেবে স্প্যারোর স্ন্যাকবার-এ গেলাম। মিনিট কুড়ি ধরে হংকং-এর চীনা মেয়েদের সম্বন্ধে বানিয়ে বানিয়ে বলে ওকে চাঙ্গা করে রাখলাম।

    খাওয়া-দাওয়া সেরে বাড়ি গেলাম। সেখানে দাড়ি কামিয়ে, স্নান সেরে, জামাকাপড় পাল্টে গাড়ি নিয়ে মিঃ জেফারসনের বাড়ি এলাম।

    বাটলারটা চুপচাপ আমাকে জেনে ওয়েস্ট-এর অফিস ঘরে নিয়ে গেল। জেনেৎ কি যেন লিখছিল।

    –আসুন, মিঃ রায়ান, বসুন। ও বলল।

    আমি ওর পাশের একটা চেয়ারে বসলাম। বাটলারটা হ্যামলেটনাটকের ভূতের মত মিলিয়ে গেল।

    কাজ বন্ধ করে কোলের ওপর দুটো হাত রেখে সাগ্রহে আমার দিকে তাকিয়ে বলল,

    –আপনার ওখানে যাওয়া কতটা সার্থক হলো? মিঃ জেফারসন মিনিট দশেকের মধ্যেই এসে যাবেন।

    –হ্যাঁ। মোটামুটি কাজ হয়েছে। আমি মানিব্যাগ থেকে ফ্রাংক বেলিং-এ ফটোটা বের করে ডেস্কের ওপর ওর সামনে রাখলাম।

    ফটোটা ও দেখতে লাগল।

    –আপনি বলেছিলেন এটা হেরম্যান জেফারসনের ফটো। এটা আপনিই আমাকে দিয়েছিলেন মনে আছে?

    –আমি এই ছবিটা জেফারসনকে দেখাব। বলব, আপনি বলেছিলেন এটা তার ছেলের ফটো।

    জেনেৎ চোখ নীচু করে বলল, ও কি মারা গেছে?

    -হেরম্যান? হ্যাঁ, এখন ও মারা গেছে।

    লক্ষ্য করলাম, ওর চোখে মুখে বেদনার ছায়া ছড়িয়ে পড়ল। নিশ্চল হয়ে খানিকক্ষণ বসে থেকে চোখ তুলল। মুখে চোখে সব হারানোর বেদনার ছাপ।

    -কি হয়েছিল? ও জিজ্ঞাসা করল।

    আপনি জানতেন যে ও মাদকদ্রব্য চোরাচালানকারীদের সঙ্গে যুক্ত ছিল?

    –হ্যাঁ। আমি জানতাম। জেনেৎ বলল।

    যাই হোক, ওদের সঙ্গে ওর ঝামেলা বাধে–ওদের ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল। আপনি জানতেন কী করে?

    –ও আমাকে সব বলেছিল। ক্লান্ত ভাবে জেনেৎ জবাব দিল। ও আরও বলল, আসলে কি জানেন আমি এমন বোকা যে ওর প্রেমে পড়ে গিয়েছিলাম। আর ও আমার বোকামীর সুযোগ নিত। আমার মত বোকারা যারা এই ভুল করে তারা আমারই মত কষ্ট পায়।

    –আপনি এই ফটোটা আমাকে দিয়ে কেন বলেছিলেন এটা জেফারসনের ফটো?

    –শুধুমাত্র মিঃ জে. জেফারসনকে মানসিক কষ্ট থেকে রক্ষা করার জন্যে। ওর মতো একজন ভদ্রলোকের ছেলে এমন একটা নোংরা ব্যাপারে জড়িত রয়েছে, এটা যেন উনি না জানেন–এটাই আমি চেয়েছিলাম।

    -আপনি এই ফটোটা কোথায় পেয়েছিলেন?

    –এটা আমাকে হেরম্যান পাঠিয়েছিল। যদিও ওর বাবাকে বছরে একটা চিঠি দিত, আমাকে কিন্তু প্রায়ই চিঠি দিত। একটু ভেবেতারপরে বলল, আপনাকে পুরো ব্যাপারটা আমার বলা উচিত। কয়েক বছর আগে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমাদের দুজনের একটা বাচ্চাও হয়েছিল। যদিও জানতাম ও একটা অপদার্থ, তবুও আমি ওকে ভালবাসতাম। সেটা বুঝেই ও সুযোগ নিত। ও আমাকে প্রায়ই অনেক ফটো পাঠাত।

    হঠাৎ একদিন ও বেলিং-এর এই ফটোটা পাঠিয়ে লিখল, এই লোকটার সঙ্গে ও একটা ব্যবসা করতে যাচ্ছে। আমার মনে হয় ও যে মিথ্যে বলছে না সেটা প্রমাণ করতে বেলিং-এর ফটোটা পাঠিয়েছিল। যাই হোক, ও এক হাজার ডলার চেয়েছিল, নতুন করে ব্যবসা করার জন্যে। আমি দিইনি। তারপর ওর কাছ থেকে একটা সাংঘাতিক চিঠি পেলাম–ও ভীষণ বিপদে পড়েছে। ওর চিঠি পড়েই আমি বুঝেছিলাম ওর বিপদের গুরুত্বটা। ও লিখেছিল যে ও একটা চোরাচালানের দলের সঙ্গে আটকে পড়েছে। ওই দলের লোকেরা ওকে খুন করে ফেলতে চাইছে। সেজন্য ও কোথাও গা ঢাকা দিচ্ছে।

    তখনই ও লিখেছিল, বেলিং মারা গেছে কিন্তু লোকে জানে যে ও মারা গেছে। ওর স্ত্রী বেলিং এর বডি নিয়ে এখানে আসছে। এভাবেই ওখানকার লোককে বোঝান যাবে যে ও মারা গেছে। তাহলে দলের লোকেরা আর ওর খোঁজ করবে না। ও যে এত নীচে নেমে গেছে, দেখে আমি সত্যিই খুব কষ্ট পেয়েছিলাম। আমি চাইনি মিঃ জেফারসন এই আসল সত্যিটা জেনে কষ্ট পাক। তাই এটা…বোধহয় ঠিক হয়নি..তবুও আমি করেছিলাম।

    আমি কিছু বললাম না।

    ও আবার বলল, ও আমাকে একটা চীনা লোকের ঠিকানা দিয়েছিল। তার নাম ওয়ং হপ হো। আমাকে বলেছিল, কোন বিপদে পড়লে আমি যেন একে চিঠি লিখে জানাই। যখন জো-অ্যান খুন হল এবং দেখলাম মিঃ জেফারসন আপনাকে ওখানে পাঠাচ্ছে, তখন আমি ওয়ংকে চিঠি লিখে সব জানালাম এবং সাবধান করে দিলাম। ওকে আমি বলে দিয়েছিলাম যে আপনাকে আমি বেলিং-এর ফটোটা দিয়েছি। মিঃ জেফারসন যাতে ব্যাপারটা না জানেন, এজন্য। সত্যি বলতে কি আমি একেবারে বেপরোয়া হয়ে গিয়েছিলাম।

    এখন তো তাহলে ওকে সব কথা জানাতে হবে এবং পুরো ঘটনাটা তার জানা উচিত।

    কী দরকার? জেনেৎ আমার দিকে ঝুঁকে পড়ে বলল, ওঁর ছেলে কোন রকম অসৎ সঙ্গে ছিলনা, এটা জেনেই ওঁকে মরতে দিন না!

    –সেটা আর এখন সম্ভব নয়। কারণ কফিনটা খুলতে হবে। আর এজন্য পুলিস আসছে। ব্যাপারটা আর চাপা দিয়ে রাখা সম্ভব নয়।

    আমি বললাম, অবশ্য আমি চেষ্টা করব যাতে এই কেসে আপনি জড়িয়ে না পড়েন। এটুকুই মাত্র করতে পারি।

    এমন সময় দরজায় একটা টোকা দিয়ে বাটলার ঢুকল।

    মিঃ জেফারসন আপনার সঙ্গে দেখা করতে প্রস্তুত। সে বলল, আপনি কি আমার সঙ্গে আসবেন?

    আমি রাজি হয়ে মিঃ জেফারসনের ঘরে গেলাম। উনি সেই বিছানার পাশে চেয়ারে বসে আছেন। মনে হল, ওকে আগে যখন দেখে যাই, তারপর থেকে উনি আর নড়েননি।

    আমাকে দেখে হাত দিয়ে ওঁর কাছের একটা চেয়ারে বসতে বললেন, আমি বসলাম।

    তারপর ইয়ংম্যান ফিরে এসেছে। বেশ, আমি নিশ্চয়ই আশা করব তুমি আমার জন্যে কিছু খবর এনেছে।

    -হ্যা…তবে অভ্যর্থনা জানানোর মত কোন খবর আমি আনিনি। আপনি আমায় হংকং পাঠিয়েছিলেন খুনের ব্যাকগ্রাউন্ডটা জেনে আসার জন্যে, আমি যথাসম্ভব তা জেনে এসেছি। আমি বললাম।

    আমাকে ভালভাবে লক্ষ্য করে উনি কাঁধ ঝাঁকালেন।

    -ঠিক আছে, বল কী খবর আনলে?

    মোটামুটি গুছিয়ে আমি হংকং এর ঘটনাগুলো পরপর বললাম। ওর ছেলের সম্বন্ধে যা জেনেছিলাম তাও বললাম। তবে ও কিভাবে মারা গেছে সেটা না বলে শুধু বললাম পুলিস ওর ডেডবডিটা সমুদ্র থেকে উদ্ধার করেছে।

    উনি চুপচাপ সব শুনলেন। একটি কথাও বললেন না, যতক্ষণ না আমি শেষ করলাম।

    –তাহলে এখন কী হবে? আমার দিকে তাকিয়ে অসহায়ভাবে জিজ্ঞেস করলেন।

    –পুলিস কফিনটা খুলতে চাইছে। এবং ভল্ট খোলার জন্যে আপনার অনুমতি চাইছে। আমি বললাম।

    -ঠিক আছে, ভল্ট-এর চাবি মিস্ ওয়েস্ট-এর কাছে পাবে।

    –আপনার ছেলের বডি আমি এখানে আনার ব্যবস্থা করেছি। এ সপ্তাহের শেষে সেটা এসে পড়বে।

    ধন্যবাদ। নিস্পৃহ কণ্ঠে জবাব দিলেন।

    অনেকক্ষণ দুজনে চুপচাপ বসে রইলাম। উনি সামনের দিকে যোবা দৃষ্টিতে তাকিয়ে রইলেন।

    -হেরম্যান এত নীচে নেমে যেতে পারে, আমি ভাবতেই পারিনি। মাদকদ্রব্যের চোরাচালান পৃথিবীর জঘন্যতম পেশা। জানোয়ার!

    আমি চুপচাপ রইলাম।

    –যাক্, ও মরেছে ভালই হয়েছে। উনি বলে চললেন, ওর স্ত্রীকে কে খুন করেছে, সেটা বের করেছে? মিঃ জেফারসন বললেন।

    না। সেটা এখনও সম্ভব হয়নি।

    আপনি কি চান সেটা আমি বের করি?

    নিশ্চয়ই। কেন নয়? তোমার টাকা পয়সা যা কিছু প্রয়োজন হবে ওয়েস্টকে বলবে। এই ব্যাপারটার একটা হেস্তনেস্ত হওয়া দরকার। ওকে কে খুন করল, এটা বের করতেই হবে।

    -ঠিক আছে। আমি তাহলে ভল্টের গবিটা নেব। আমি উঠে দাঁড়িয়ে পড়লাম। আর একটা কথা আপনার ছেলে মারা গেছে। এখন আপনার উত্তরাধিকারী কে হবে?

    চোখ কুঁচকে মিঃ জেফারসন আমার দিকে একবার দেখলেন। তারপর বললেন আমার সম্পত্তি কে পাবে, সেটা জেনে তুমি কী করবে?

    ব্যাপারটা যদি গোপন কিছু হয়, তাহলে ক্ষমা চাইছি।

    আমার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিলেন।

    না। তেমন কিছু নয়, গোপন কিছু নয়, তবে তুমি এটা জানতে চাইছ কেন? উনি বললেন।

    –হেরম্যানের স্ত্রী বেঁচে থাকলে আপনার উইলে নিশ্চয়ই ওর নাম থাকত। তাই না? আমি বললাম।

    –অবশ্যই। আমার পুত্রবধু সে-সুতরাং সে নিশ্চয়ই আমার সম্পত্তির অংশ পেত।

    কতটা অংশ? আমি জিজ্ঞেস করলাম।

    আমার সম্পত্তির অর্ধেক।

    –তাহলে তো অনেক টাকা। আর বাকি অর্ধেক? আমি ওনার চোখের দিকে চেয়ে রইলাম।

    মিস্ ওয়েস্ট। মিঃ জেফারসন বললেন।

    –তাহলে মিস্ ওয়েস্ট এখন পুরো অংশটাই পাবেন।

    মিঃ জেফারসন চিন্তিত মুখে আমার মুখের দিকে চেয়ে রইলেন।

    হ্যাঁ তাই, কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপারে তুমি এত কৌতূহল দেখাচ্ছো কেন?

    -কৌতূহলী হওয়াই তো আমার পেশা। বলে আমি চলে এলাম।

    জেনেৎ ওর ডেস্কে বসে কাজ করছিল। আমাকে দেখে চোখ তুলে দেখে ঠাণ্ডা গলায় বলল,

    –আসুন, মিঃ রায়ান।

    আমি বললাম, ভন্টের চাবিটা আমাকে দিতে হবে। পুলিস কফিনটা খুলে দেখবে। আমি রেটনিককে বলেছি চাবিটার ব্যবস্থা আমি করে দেব। মিঃ জেফারসনও কোন আপত্তি করেননি।

    ড্রয়ার খুলে জেনেৎ চাবিটা আমাকে দিল। আমি ওকে পুরো ঘটনাটা বললাম এবং চাবিটা পকেটে ঢুকিয়ে বললাম, ব্যাপারটা উনি সহজভাবেই নিয়েছেন।

    জেনেৎ মাথা নাড়ল। তারপর বলল, তাহলে এখন কী হবে?

    আমার পরবর্তী কাজ এখন জো-অ্যানের খুনীকে খুঁজে বের করা।

    –এটা কী করে করবেন? জেনেৎ আমাকে জিজ্ঞেস করল।

    –সব খুনের পেছনেই একটা মোটিভ থাকে। এবং আমি নিশ্চিত যে অ্যানের খুনের পেছনেও মোটিভ আছে। সেই মোটিভটা কী তাও আন্দাজ করতে পারছি। যা আমি আপনার মূল্যবান সময় নষ্ট করব না। কাজ হয়ে গেলে চাবিটা দিয়ে যাবো।

    চলে এলাম। বাটলারটা বোবার মত আমাকে পথ দেখিয়ে নিয়ে এল। গাড়িতে ওঠার আগে একবার বাড়িটার দিকে তাকাতেই দেখলাম জেনেৎ ওয়েস্টের পর্দায় একজনের ছায়া সরে গেল।

    জেনেৎ আমার চলে যাওয়া লক্ষ্য করছিল।

    .

    ৪.২

    লেফটেন্যান্ট রেটনিক এবং সার্জেন্ট পুলস্কি দুজনে পুলিসের গাড়ি থেকে বেরিয়ে এসে আমার সঙ্গে সমাধি ক্ষেত্রে ঢুকল।

    –পৃথিবীতে যে জায়গা দেখতে আমার সবচেয়ে ঘেন্না করে সেটা এখন আমায় দেখতে হচ্ছে। রেটনিক দাতে চুরুট চেপে বলল।

    –আমাদের সবাইকেই একদিন এখানে আসতে হবে। আগে অথবা পরে এটাই তো ভবিষ্যত এবং চিরস্থায়ী ঠিকানা। আমি বললাম।

    -সেটা আমি জানি তোমাকে আর শেখাতে হবে না। আমাকে খেঁকিয়ে উঠল।

    দরজা দিয়ে ঢুকে সামনের রাস্তা দিয়ে আমরা এগোচ্ছিলাম। আমাদের দুদিকে সুদৃশ্য অনেকগুলো স্তম্ভ।

    –ঐ দিকে। পুলস্কি বলে উঠল, ঐ সারির চার নম্বরটা। আমরা নির্দিষ্ট পথে এগিয়ে খুব সুন্দর একটা সমাধির কাছে এলাম। দেখলেই বোঝা যায় বেশ খরচ করা হয়েছে এর পেছনে।

    –এইটা, পুলস্কি বলল।

    আমি পকেট থেকে চাবিটা বের করে ওকে দিলাম।

    –জেফারসন তোমাকে কী বলল? পুলস্কি স্তম্ভের দরজা খোলার সময় আমাকে রেটনিক জিজ্ঞাসা করল, ও নিশ্চয়ই আমার নামে তোমাকে কিছু বলেছে।

    –একী! ভয়ার্ত গলায় পুলস্কি চীৎকার করে উঠল। আমাদের আগে এখানে কেউ এসেছিল।

    রেটনিক আর আমি দেখলাম, ভল্ট-এর দরজায় একটা ঠেলা মারতেই ওটা খুলে গেল। কোন বড় ধরনের লিভার দরজা আর তালার মাঝখানে ঢুকিয়ে চাড় দিয়ে তালা ভাঙা হয়েছে। দরজার পাশের পাথরে ফাটল ধরেছে।

    -কেউ কিছু ছুঁয়োনো। রেটনিক বলল, আমরা এখান থেকেই দেখি।

    ভল্ট এর মধ্যে ফ্লাশ লাইট ফেলতেই দেখা গেল চারটে সেলফ, তাতে চারটে কফিন। একেবারে নীচের সেলফের কফিনের ঢাকনাটা ভোলা। ঢাকনাটা দেওয়ালে লাগান! কফিনের ভেতরটা ভালভাবে দেখলাম, ওখানে লম্বা একটা সীসার পাত পড়ে রয়েছে, আর কিছু নেই।

    রেটনিক বলল, দেখেছ! কেউ বডিটা চুরি করে পালিয়েছে।

    –হয়ত আদৌ কোন বডি ছিলনা, এতে। আমি বললাম। আমার দিকে ফিরে রেটনিক অধৈর্যভাবে খেঁকিয়ে উঠল। রাগে থমথমে মুখ।

    কী বলতে চাও কি তুমি। আর কত তুমি জান, যা আমাকে বলনি?

    -আমি যা জানতাম সব বলেছি। শান্তভাবে বললাম, তাই বলে মগজটা খাটাবো না, তা তো হয়না।

    জ্বলজ্বলে চোখে পুলস্কির দিকে তাকিয়ে রেটনিক বলল, এই কফিনটা বের করে হেড কোয়ার্টারে পাঠিয়ে দাও পরীক্ষা করার জন্যে। হাতের ছাপটাপ পাওয়া যেতে পারে। ততক্ষণে আমি আর এই চালাক টিকটিকি একটু ঘুরে আসছি।

    তারপর আমাকে খামচে ধরে ধাক্কাতে ধাক্কাতে বাইরে নিয়ে এল। পুলস্কি পুলিস হেড কোয়ার্টারের সঙ্গে কথা বলতে লাগল।

    পুলস্কির থেকে একটু দূরে একটা সমাধির ওপর বসে রেটনিক বলল,

    বল টিকটিকি,–কী ছাইপাঁশ তোমর মগজে এসেছে বল।

    -আমার মগজে এখুনি কিছুই আসেনি। আপনার কি একবারও ভেবে অস্বস্তি হচ্ছে না যে, আপনি এখন কোন মৃত স্ত্রী অথবা কারুর স্বামী বা মায়ের ওপরে বসে আছে।

    –আমি কোথায় বসে আছি, সেটা ভাবার মত অবস্থা এখন আমার নেই। আজ সকালে মেয়র আমাকে ফোন করেছিল।… আমার সেই প্রভাবশালী শালা..বুঝেছ? জানতে চেয়েছে আমি কবে নাগাদ এই খুনের কেসটা সমাধান করছি। রাগে চুরুটটা কামড়াতে কামড়াতে বলল, বুঝলে কিনা! আমার আপন শালা, সেও আমার ওপর চাপ দিচ্ছে।

    আমি চুপ থাকলাম।

    –তোমার কেন মনে হল, কফিনটা ফাঁকা ছিল?

    এটা আমার ধারণামাত্র। বেলিং-এর দেহ তো পুড়ে কুঁকড়ে গিয়েছিল। কোনভাবে ওর দেহ সনাক্ত করা যাবেনা। সুতরাং ওটাকে বয়ে নিয়ে যাওয়ায় কি লাভ? জেফারসনের বডি ওতে ছিলনা। ভারী করার জন্যে কিছু সীসা ওতে ভরে পাঠানো হয়েছে।

    রেটনিক গুম হয়ে রইল।

    –তাহলে তালা ভেঙে খোলার কি দরকার ছিল?

    ও প্রশ্ন করল।

    –তা অবশ্য ঠিক। হঠাৎ ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হলো। আমি লাফিয়ে উঠে নিজের হাতে ঘুসি মেরে বললাম, ইস্! কী বোকার মত এতক্ষণ ভাবছিলাম। ঠিক ঠিক। একদম সোজা ব্যাপার। প্রথমেই এটা চিন্তা করা উচিত ছিল আমার।

    রেটনিক আমার দিকে তাকিয়ে গরগর করতে লাগল।

    কী নিজের মনে বকছ?

    –হেরোইন। কফিনের মধ্যে হেরোইন ছিল। আমি বললোম। দু-হাজার আউন্স! আর এটাই তো লুকোনোর পক্ষে নিরাপদ জায়গা।… এবং হংকং থেকে স্মাগল করার সবচেয়ে ভাল পথ!

    রেটনিক আমার কথা শুনে লাফিয়ে উঠল।

    এরপর আমি বলে যেতে লাগলাম, জেফারসন হেরোইন নিয়ে গা ঢাকা দিল। কিন্তু খুব শীগগিরই ও বুঝতে পারল ও নিজের জালে নিজেই ধরা পরেছে। প্রথমতঃ ও হংকং ছেড়ে যেতে পারছে না। দ্বিতীয়তঃ দলের লোকেরা ওকে ছাড়বে না। অত টাকার হেরোইন! কাজেই ও দলের লোককে বোঝাতে চাইল যে ও মারা গেছে। অবশ্য এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিল। জো অ্যানকে দিয়ে ওর বাবাকে টাকা পাঠাতে বলেছিল যাতে করে ওর বডি আমেরিকায় ফেরৎ আনা যায়। ওর কাছে টাকা-পয়সা নেই, কাজেই বাপের টাকায় কফিনটা খালাস করে নিতে হবে। আর মনে হয় কফিনে প্রথমে বেলিং-এর বডি ভরে সেটা আমেরিকান কনস্যুলের অনুমতি আদায় করে। তারপর কোন এক সময় বডিটা সমুদ্রে ফেলে ঐ জায়গয় হেরোইনটা ভরে নেওয়া হয়, সঙ্গে সীসা। জেফারসন নিজে হংকং-এ আটকে পড়লেও ও নিশ্চিত ছিল যে ওর স্ত্রী হেরোইন নিয়ে আমেরিকা পৌঁছে গেছে।

    রেটনিক খুব আশার সঙ্গে জিজ্ঞাসা করল, কিন্তু মালটাকে সরালো কে?

    -সেটা এখনও আমি ঠিক বলতে পারছি না। ম্যাকার্থী বলেছিল, জেফারসনের বডি যেভাবে পাওয়া গিয়েছিল তাতে বোঝা গিয়েছিল, ওকে মারার আগে ওর ওপর সাংঘাতিক রকম শারীরিক অত্যাচার করা হয়। সেই সময় হয়তো ও সত্যি কথাটা বলে ফেলে। তখন ওর দলের কাউকে এখানে পাঠানো হয়, কফিনটা ভেঙে মালটা সরিয়ে ফেলার জন্যে। সঠিক কিছু বোঝা যাচ্ছে না।

    রেটনিকের মুখ অন্ধকার থেকে আলোয় আসার মত উজ্জ্বল হল।

    ব্যাপারটার মোটামুটি একটা হদিশ পাওয়া যাচ্ছে। যাকগে এ নিয়ে আর আমার মাথাব্যথা নেই। হেরোইনের ব্যাপারটা নারকোটিক ডিপার্টমেন্টের কাজ, ওরা বুঝবে।

    কিন্তু এখনও ঠিক বোঝা যাচ্ছে না, চীনা মেয়েটা আমার অফিসে কেনই বা এসেছিল আর কেনই বা খুন হল? আমি বললাম।

    রেটনিকের সেই উজ্জ্বল মুখ নিমেষে ম্লান হয়ে গেল।

    -হ্যাঁ, এটাও একটা চিন্তার ব্যাপার।

    -আমি অবশ্য একটা আইডিয়া নিয়ে এগোচ্ছি যে, হেরোইনের সঙ্গে এই খুনের কোন সম্পর্ক নেই। আমি বললাম,

    বেঁচে থাকলে জো-অ্যান বৃদ্ধ মিঃ জেফারসনের অর্ধেক সম্পত্তি পেত। আজ বিকেলে এখবরটা ওমার থেকে পেলাম। কিন্তু জো-অ্যানের মৃত্যুতে পুরো সম্পত্তিই পাচ্ছে মিস্ জেনেৎ ওয়েস্ট।

    রেটনিক চোখ কুঁচকে তাকাল।

    –তার মনে জেনেৎ ওয়েস্ট মেয়েটাই ওকে খুন করেছে? রেটনিক আমার দিকে তাকিয়ে প্রশ্নটা করল।

    -না, এখনও তা মনে করিনা। তবে দশ লক্ষ ডলারের মালিক জেনেৎ হতে পারে এটা ও চিন্তা করে। ওর কোন উচ্চাকাঙ্খী বয়ফ্রেন্ড থাকতে পারে। তবুও মেয়েটা কেন আমার অফিসে এলো, সেটা এখনও পরিষ্কার নয়।

    রেটনিক নিস্পৃহভাবে বলল, ঠিক আছে আমি খবর নেব ওর কোন বয়ফ্রেন্ড আছে কিনা।

    এমন সময় পুলস্কি ওকে ডাকল।

    –ঠিক আছে টিকটিকি, আমার সঙ্গে যোগাযোগ রেখ–এই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলতে হবে। বলে রেটনিক পুলিশের গাড়ির দিকে ছুটল। পুলস্কির হাতে পুলিশ টেলিফোনের মুখটা চেপে ধরা।

    আমি গাড়ি চালিয়ে অফিস ব্লকের সামনে চলে এলাম। সাড়ে পাঁচটা বাজে। ঘরে ফিরতেও ইচ্ছে করছে না, আবার অফিসেও কিছু করার নেই। দরজার তালা খুলে বাইরের ঘরটায় বসলাম। তারপর বড় ঘরের তালা খুলে ঢুকে একটা সিগারেট ধরালাম।

    জেনেতের কথা চিন্তা করতে লাগলাম। যে লোকটা হার্ডউইক বলে পরিচয় দিয়েছিল সে কি জেনেৎ-এর বয়ফ্রেন্ড? এবং ঐ লোকটাই কি জো-অ্যানকে খুন করেছে? তাই যদি হয় তবে আমার অফিসটাকে বেছে নিয়ে আমাকে এই খুনের ব্যাপারে জড়াবার কারণ কি?

    জেনেৎ এই খুনের সঙ্গে জড়িত এটা মন থেকে পুরোপুরি মেনে নিতে পারছিলাম না। ওর সঙ্গে কথা বলে ওকে ওই ধরনের মেয়ে মনে হয়নি। আবার দশলক্ষ ডলারের হাতছানি! ওর বয়ফ্রেন্ড হয়ত ওকে কিছু না জানিয়ে এটা করেছে।

    জো ওয়েডের গলা শুনতে পেলাম। আমার চিন্তার জাল ছিঁড়ে গেল। ও বলল, আমি এখন চলে যাচ্ছি। কাল সকালে দেখা হবে। জানলা দিয়ে ওর গলা ভেসে এল। তারপর বুঝলাম ও বেরিয়ে গেল। ওয়েডে ভারী পা ফেলে লিফটের দিকে গেল ও লিফটে করে নেমে গেল।

    আমি আবার চিন্তায় ডুবে গেলাম।

    ঠিক কিভাবে এগোবো এটা ভাবতে ভাবতে ঘণ্টাখানেক পেরিয়ে গেছে। এমন সময় দূরে একটা প্লেনের ইঞ্জিনের শব্দ পেলাম এবং এটা আস্তে আস্তে খুব জোর হয়ে তারপর মিলিয়ে গেল। আমি চেয়ারের ওপর লাফিয়ে উঠলাম।তারপরেই একটা জেট প্লেনের রানওয়ে ছাড়ার আওয়াজ। আমার মনে হল এটা একদম সেইরকমআওয়াজ,যখন আমি হার্ডউইকের সঙ্গে কথা বলার সময় ফোনের ভৈতর দিয়ে শুনতে পেয়েছিলাম। আমি তাড়াতাড়ি টেলিফোনে কান পাতলাম। একটা ব্যস্ত এয়ারপোর্টের শব্দ আমার কানে এল। শব্দটা যে কোথা থেকে আসছে আমার আর কোন সন্দেহ রইল না। উত্তেজনায় আমার বুক দপদপ করতে লাগলো। আমি আস্তে আস্তে ওয়েডের ঘরের হাতল ঘুরিয়ে ঘরে এসে ঢুকলাম।

    ওয়েডের সেই চশমাধারী,ইঁদুরমুখো সেক্রেটারি একটা টেপ রেকর্ডার নিয়ে ওরই ডেস্কে বসে কাজ করছে। লাউডস্পীকার দিয়ে ব্যস্ত এয়ারপোর্টের আওয়াজ বেরিয়ে আসছে।

    –আমি ভাবলাম, আপনাদের অফিসটা বোধহয় একটা ব্যস্ত এয়ারপোর্ট হয়ে গেছে। আমি বললাম।

    আমাকে দেখে সেক্রেটারির মুখ সাদা হয়ে গেল। তাড়াতাড়ি রেকর্ডারের সুইচ বন্ধ করল।

    আমি হেসে ওকে অভয় দিলাম।

    –আপনি এত ঘাবড়ে যাচ্ছেন কেন? আমি বললাম, শব্দটা শুনে কৌতূহল হল তাই এলাম।

    না…মানে, টেপটা একটু চালিয়ে দেখছিলাম। মিঃ ওয়েডে তো বাড়ি চলে গেছেন।

    –ঠিক আছে, ঠিক আছে এটা আর একবার চালান না, রেকর্ডিংটা খুব সুন্দর হয়েছে। আমি আর একবার শুনি।

    না, সেটা বোধহয় ঠিক হবেনা। মিঃ ওয়েডে এটা পছন্দ করবেন না।

    -না, না, উনি কিছু মনে করবেন না। আমি ডেস্কের দিকে এগিয়ে গেলাম এবং বললাম, বেশ দামী মেসিন–তাইনা?

    রিউইন্ড বাটনটা টিপতেই রেকর্ডারটা চালু হয়ে গেল, তখন প্লে-ব্যাক বাটন টিপে এয়ারপোর্টের পরিষ্কার আওয়াজ শুনতে পেলাম। বেশ কয়েক মিনিট ধরে আওয়াজটা শুনে টেপটা বন্ধ করলাম। মেয়েটার দিকে চেয়ে হাসলাম।

    সুতরাং…আমি নিশ্চিত যে জন হার্ডউইককে আমি খুঁজে পেয়েছি। রীতিমত উত্তেজিত হয়ে পড়েছি।

    এই মেয়েটার সামান্য কৌতূহল আর আমার ভাগ্য এই দুটোর জন্যেই এটা সম্ভব হল।

    –মিঃ ওয়েডে তো কালকের আগে আসছেন না? আমি জিজ্ঞাসা করলাম।

    –না।

    –ঠিক আছে। আমি কালই ওর সঙ্গে দেখা করে নেব।অফিসে ফিরে এসে সিগারেট ধরাতে গিয়ে দেখলাম উত্তেজনায় আমার হাত থরথর করে কাঁপছে।

    আধ ঘণ্টা ধরে বসে রইলাম। ছটার একটু পরে ওয়েডের সেক্রেটারি মেয়েটা অফিস বন্ধ করে লিফটের দিকে এগিয়ে গেল। যতক্ষণ না লিফট এবং এই তলার সব লোক নেমে চারিদিক চুপচাপ হল আমি ঠায় বসে রইলাম। তারপর উঠে প্যাসেজের চারদিকে তাকিয়ে দেখলাম। না, কোন ঘরে আলো জ্বলছে না, কেউ কোথাও নেই। এখন এই তলায় শুধু একা আমি।

    আমার ড্রয়ার খুলে একগোছ চাবি পকেটে পুরলাম। তারপর বেরিয়ে এলাম। এক মিনিটের মধ্যে চাবি ঘুরিয়ে মিঃ জেঃ ওয়েডের ঘরের তালা খুলে ফেলৈ চারদিকে তাকালাম, একদিকে দেওয়ালে একটা সবুজ রং এর স্টীলের ফায়ার পুফ কাপ বোর্ড রয়েছে। তালাটা দেখলাম। আমার কাছে যে চাবিগুলো আছে সেগুলো দিয়ে এই তালাটা খোলা যাবে না। অফিসে ফিরে গিয়ে কিছু যন্ত্রপাতি নিয়ে এলাম। আবার ঢুকে ওয়েডের ঘরে তালা দিয়ে দিলাম।

    মিনিট পনের চেষ্টা করার পরেও যখন তালাটা খুলতে পারলাম না, তখন ভাবলাম তালাটা ভেঙে ফেলতে হবে। আবার তালা না ভাঙারই সিদ্ধান্ত নিলাম। অন্য ঘরটার দিকে তাকিয়ে দেখলাম, ঘরে রয়েছে একটা ডেস্ক, একটা ফাইলিং ক্যাবিনেট, একটা টাইপরাইটার একটা চেয়ার। ফাইলিং ক্যাবিনেটটা খুঁজলাম। কিন্তু কিছু কাগজ-পত্র ছাড়া সেখানে আর কিছুই পেলাম, না।

    আমি যা খুঁজছি সেটা এই অফিসে যদি থাকে তো এই কাপ-বোর্ডেই আছে।

    এয়ার পোর্টের শব্দ রেকর্ড করা টেপটা নিয়ে নিলাম এবং ডেস্কের ড্রয়ার থেকে আর একটা টেপ বের করে সেখানে রেখে দিলাম। ওর ঘরের সব আলো নিবিয়ে, দরজা খোলা রেখে আমার অফিসে চলে এলাম।

    টেপ রেকর্ডারটা একটা গোপন জায়গায় রেখে টেলিফোন গাইড খুঁজে মিঃ ওয়েডের বাড়ির নম্বর বের করলাম। ওর বাড়ি লরেন্স অ্যাভি-তে এই অফিস থেকে গাড়ি চালিয়ে দশ মিনিটের পথ। ওর টেলিফোন নাম্বার ডায়াল করে কোন উত্তর পেলাম না।

    একবার ভাবলাম রেটনিককে খবরটা দেব কিনা।না, ব্যাপারটা আপাততঃ নিজের হাতেই থাক। অবশ্য আমার ধারণা ভুলও হতে পারে। যাই হোক, ওয়েডের সঙ্গে কথা বলার পর রেটনিককে জানাবার অনেক সময় পাওয়া যাবে।

    অনেকবার ডায়াল করার পর, রাত নটা নাগাদ লাইন পেলাম। ও- প্রান্তে মিঃ ওয়েডের গলা পেলাম।

    –আমি নেলসন রায়ান বলছি। আমি বললাম।

    কী ব্যাপার বলুন। খুব অবাক হয়ে গিয়ে বলল, আপনার জন্যে আমি কি করতে পারি? আপনার বেড়ানো কেমন হল?

    –ভাল..আমি অফিস থেকে বলছি। আমি একটা জিনিষ ভুলে ফেলে গিয়েছিলাম। ফিরে এসে দেখি, আপনার ঘরের দরজা খোলা আর আলো নেভানো। আপনার মেয়েটিও নেই, মনে হয় ও তালা দিতে ভুলে গেছে। আমি কি দারোয়ানকে বলব আপনার ঘরে তালা দিয়ে দেবে? টেলিফোনেই ওর চাপা নিঃশ্বাসের শব্দ শুনতে পেলাম।

    -আশ্চর্য! অনেকক্ষণ বাদে ও বলল, ঠিক আছে, আমি আসছি।

    –দেখে মনে হচ্ছে, চুরির ধান্দায় কেউ আপনার ঘরে ঢুকেছিল।

    –চুরি করার আর কী আছে? ঠিক আছে, দেখছি আমি।

    আপনি যদি ভাল মনে করেন, তবে আমি দারোয়ানকে বলে ঘর বন্ধ করার ব্যবস্থা করে দিতে পারি।

    না…ধন্যবাদ। আমি যাচ্ছি। আমি বুঝতে পারছি না, ও কী করে ঘরে তালা দিতে ভুলে গেল! ও তো এরকম ভুল কখনও করেনি।

    –হয়তো কারোর প্রেমে পড়েছে–আমি হেসে বললাম, তাহলে এবার আমি ফোন রাখছি–আমাকে আর কিছু করতে হবে না তো?

    — না, না। টেলিফোন করার জন্য ধন্যবাদ।

    –তাতে কী হয়েছে…।

    আমার ঘরের আলো নিবিয়ে দরজায় তালা দিয়ে পিস্তলটা সঙ্গে নিয়ে ওয়েডের অফিসে গিয়ে ঢুকলাম। ওর সেক্রেটারির ডেস্কে বসে পিস্তলটা রেডি করে আমার পাশে ডেস্কের ওপর রাখলাম।

    মিনিট দশেক পর লিফটের ওপরে ওঠার শব্দ পেলাম। ডেস্ক থেকে উঠে পিস্তলটা হাতে নিয়ে, দরজার পিছনে গিয়ে লুকিয়ে শুনতে লাগলাম প্যাসেজে এত্ত পায়ে এগিয়ে আসার শব্দ। ওয়েডে ঘরে ঢুকেই আলো জ্বালালো। আমি ঘরের দরজার ফাঁক দিয়ে ওকে লক্ষ্য করতে লাগলাম। ও ঘরের চারদিকে তাকিয়ে একটা বড় নিঃশ্বাস ফেলে আমি যে ঘরে আছি, সেই ঘরের দরজা খুলল। আমি আরো দেওয়ালের সঙ্গে সেঁটে গেলাম। তারপর এক ঝলক ঘরের ভেতর দেখে গিয়েই ও তারপর বাইরের ঘরে এল। তারপর চাবির গোছার শব্দ পেলাম এবং তারপর একটা তালা খোলার শব্দ। আন্দাজ করলাম, ও কাপবোর্ডের তালা খুলল।

    আমি দরজা দিয়ে বেরিয়ে এলাম।

    ওয়েডে কাপবোর্ডের পাল্লা খুলে হাঁটু গেড়ে তার সামনে বসে আছে। তাতে ঠাসা বোতল, বাক্স এবং অন্যান্য রাসায়নিক জিনিষের স্যাম্পল।

    -হেরোইনটা কি এখানে আছে? খুব ঠাণ্ডা গলায় আমি জিজ্ঞেস করলাম।

    ওয়েডে চমকে আমার দিকে তাকাল। তারপর ওর মুখটা সাদা হয়ে গেল। আমি পিস্তলটা অল্প তুললাম, যাতে ও দেখতে পায়। আস্তে আস্তে ও উঠে দাঁড়াল।

    –আপনি এখানে কী করছেন? ভয়ার্ত গলায় জিজ্ঞেস করল।

    আমি কাপবোর্ডের তালাটা খোলার চেষ্টা করেছিলাম, পারিনি। ওর ওপর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললাম, সুতরাং ভাবলাম আপনি যদি নিজে এসে এটা খুলতে আমাকে সাহায্য করেন। ওখান থেকে সরে দাঁড়ান, কিছু করার চেষ্টা করবেন না।

    কিন্তু কেন? স্বলিত পায়ে ওয়েডে ডেস্কের দিকে এগিয়ে গিয়ে তারপর ধপাস করে চেয়ারে বসে পড়ে, দু-হাতে মুখ ঢাকল।

    বোর্ডের দিকে তাকিয়ে দেখলাম, একদম নীচের তাকে প্রায় পঞ্চাশটা নিখুঁত ভাবে প্যাক করা পার্সেল পড়ে আছে।

    –ঐগুলিই তো জেফারসন নিয়ে লুকিয়েছিল? ওর দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম। ও পকেট থেকে রুমাল বের করে মুখ মুছতে মুছতে মাথা নাড়ল।

    –হ্যাঁ আপনি কি করে জানলেন?

    –আপনার টেপ-রেকর্ডারে এয়ারপোর্টের শব্দ টেপ করা ছিল, সেটা আপনি নিয়ে যেতে ভুলে গিয়েছিলেন। আপনার মেয়েটা একবার ভুল করে ওটা চালালে আমি শুনতে পেয়ে পুরো ব্যাপারটা বুঝতে পারি।

    আমার বড় ভুলো মন। সব কাজেই একটা না একটা ভুল থেকে যায়। ক্লান্ত স্বরে ওয়েডে বলল। আপনি যখন হংকং যাওয়ার কথা বললেন, তখনই বুঝেছিলাম, আমার শেষ সময় এসে গেছে। কেননা আমি জানতাম কোথাও না কোথাও একটা ভুল করে ফেলব। আপনার যাওয়ার সব ঠিক দেখে লোক দিয়ে আপনাকে খুন করার চেষ্টা করি, কিন্তু ব্যর্থ হলাম। আমি বুঝলাম এবার আমাকে ধরা পড়তেই হবে।

    –আমি ভেবেছিলাম জেফারসনের সেক্রেটারি জেনেতও এর সঙ্গে জড়িত। কারণ ওরও একটা মোটিভ আছে। আমি বললাম।

    আমি আশা করেছিলাম, আপনি ওকেই ধরবেন। ও বলতে লাগল, সেইজন্যই আমি জেফারসনের সঙ্গে ওর সম্পর্কটা অত জোর দিয়ে বলেছিলাম। কিন্তু আমি এটাও ভেবেছি যে হংকং-এ গিয়ে যদি আপনি জেফারসনের সঙ্গে কথা বলতে পারেন, তাহলে আমি ধরা পড়বই।

    –আপনি জানলেন কিভাবে জো-অ্যান এখানে হেরোইন নিয়ে আসছে? আমি প্রশ্ন করলাম।

    –সব বন্দোবস্ত ছিল। জেফারসন সম্বন্ধে আপনাকে একটি ছাড়া সবই সত্যি বলেছি। আমি বলেছিলাম ওকে আমি ঘেন্না করি, কিন্তু আগাগোড়াই আমরা ভীষণ বন্ধু, যোগাযোগও ছিল। গত দুবছর আমার ব্যবসা ভাল চলছিল না। আর ব্যবসা করার মত মানসিক অবস্থাও আমার নেই।

    এব্যাপারে ওর সঙ্গে আমার খুব মিল। টাকা পয়সার জন্যে আমি যখন ক্ষেপে উঠেছি, এমন সময় হেরম্যান লিখল যে ওর কাছে বেশ কিছু হেরোইন আছে। আমি কিনব কিনা। ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট হিসাবে হেরোইনেরব্যবসারকতকগুলো চ্যানেল আমার জানা ছিল।কাজেই রাজি হয়ে গেলাম। কিন্তু টাকা আমার কাছে নেই, অবশ্য জেফারসনও আমাকে বোকার মত জানিয়েছে যে ও হংকং-এ আটকে পড়েছে।দলের সঙ্গে বেইমানিকরতে গিয়ে ওর ঐঅবস্থা। জো-অ্যানটাকা জোগাড় করেএকটাফল পাসপোর্টেরব্যবস্থানাকরতে পারলে ও হংকং ছেড়ে পালাতে পারবেনা।আমারসুযোগ এল।আমিও লিখলামঅ্যানকেদিয়ে হেরোইনটা পাঠাতে।টাকাএখানেআমি দিয়ে দেব।ঠিক ছিলঅ্যানএয়ারপোর্ট থেকে মালটা নিয়ে সোজা এখানে চলে আসবে, আমি দাম মিটিয়ে দেব। তখন থেকেই আমার চিন্তা মেয়েটাকে খুন করতে পারলেই, পয়সাকড়িনা দিয়েই মালটা আমার হস্তগত হবে।–চোখনীচু করে নিজেরহাতের দিকেতাকাল। তারপর বলল, ওকে খুনকরাশক্ত কাজ কিছুনয়।তবেবডিটা কিকরব? তখন ঠিক করলাম, এটা আপনার অফিসে হয়েছে এটা বোঝালে পুলিস ভাববে ও আপনার মক্কেল। পুলিস আপনাকে জড়াবে, আর আমি মাঝখান থেকে পরিষ্কার, তবে ও যখন আসবে তখন আপনাকে অফিস থেকে সরাতে হবে। তাই ঐএয়ারপোর্টেরশব্দ করে ফোন করলাম। কারণ এয়ারপোর্টে যাচ্ছি এটা জানালে অসুবিধা হতে পারে।

    তাই ঐ টেপের ব্যবস্থা করেছিলাম। এবং আমি দেখা না করার একটা জুতসই কৈফিয়ৎও দিয়েছিলাম। আপনি চলে যাওয়ার পরে আমি অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম।…ও আর আসে না, অবশ্য ও কোন্ প্লেনে আসবে সেটা আমি জানতাম না। শেষে ও এল। আমাকে বিশ্বাস করে বলল, হেরোইনটা কফিনের ভেতর আছে। আমি খুব কাছ থেকে ওকে খুন করি। মেয়েটা খুব সুন্দর ছিল। আপনার অফিস থেকে একসময় পিস্তলটা নিয়ে আসি। ও যখন কথা বলছিল তখন ওর নজর এড়িয়ে ডেস্কে রাখি। শেষে ও যখন টাকা চাইল কোনরকম দেরী না করে ওকে গুলি করি। তারপর ওকে তুলে আপনার অফিসে নিয়ে যাই। যা ব্যাপারটা এখন শেষ। তারপর থেকে এক রাত্তিরও আমি ঘুমতে পারিনি। মালটাও বেচতে পারিনি। ঐ তো ওখানে সব রয়েছে। আমি আপনার অপেক্ষায় ছিলাম। কিন্তু আপনি আসার পর আপনার সঙ্গে দেখা করার মত স্নায়ুর জোরও আমার ছিল না।

    আমার দিকে তাকিয়ে ওয়েডে বলল, এখন আপনি কি করবেন?

    আমার ওর জন্য কোন দয়া নেই। ও আমাকে খুনের কেসে ঝোলাতে চেয়েছে। আমাকে গুণ্ডা লাগিয়ে খুন করতে চেয়েছে। আমি ওকে ক্ষমা করতে পারিনা। সাংঘাতিক লোভে ও ঠাণ্ডা মাথায় প্ল্যান করে খুনটা করেছে। এবং নিজের বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। অবশ্য বন্ধুও ঐ একই পর্যায়ের।

    আপনি কি মনে করেন? আপনার সব ঘটনা পুলিসকে বলতে হবে। আমি বললাম।

    টেলিফোন ডায়াল ঘোরালেই ওয়েডে দরজার দিকে এগোল। আমি ইচ্ছে করলেই ওর পায়ে গুলি করে থামাতে পারতাম কিন্তু করলাম না কারণ ও বেশীদূর যেতে পারবে না। আর রেটনিক না আসা পর্যন্ত হেরোইন আমাকেই পাহারা দিতে হবে।

    পুলিস হেডকোয়ার্টারে ফোনে ব্যাপারটা জানিয়ে বললাম এক স্কোয়াড পুলিস নিয়ে যেন রেটনিক তাড়াতাড়ি আসে। টেলিফোন রাখার সময় লিফটু নামার শব্দ পেলাম। পুলিস আধঘণ্টার মধ্যে ওয়েডেকে খুঁজে বের করল। বীচ-ড্রাইভে ওর গাড়িতে সায়ানাইড ক্যাপসুল খেয়ে ও তখন পরলোকে। কেমিস্টহয়ে ও এই সুবিধেটা পেয়েছে। খুব তাড়াতাড়ি ও সব জ্বালা মেটাতে পেরেছে। সব ঘটনা রেটনিক আমার মুখে শুনে তেঁতো মুখে আমার দিকে তাকাল।

    দেখুন, আমি ভেবেছিলাম জেফারসনের সেক্রেটারী এই ঘটনার সঙ্গে জড়িত। ওয়েডে যদি টেপটা না রেখে যেত তাহলে ওকে ধরতে পারতাম কিনা জানি না।

    রেটনিক আমাকে চুরুট দিল।

    -দেখ রায়ান। এই কেসের কৃতিত্বটা আমি নেব। আমার বাজারে একটা সুনাম আছে। তোমার নেই। তবে ভবিষ্যতে তোমাকে আমি সাহায্য করব কথা দিচ্ছি, এটা এখন বাজারে ছেড়ে আমি আমার পাবলিসিটি করতে চাই।

    –আপনি আমাকে দেখলে আমি আপনাকে দেখব। বললাম, তবে একটা কথা খেয়াল রাখবেন লেফটেন্যান্ট। বৃদ্ধ ভদ্রলোক চাইবেন ব্যাপারটা চাপা থাকুক। কারণ ওর ছেলে স্মাগলার কেউ না জানুন, এটাই চাইবেন। কাজেই ওনার কৃপা দৃষ্টিতে পড়তে চাইলে ব্যাপারটা চেপে যান। পাবলিসিটির কথা ভুলে যান। আপনার ভাগ্য ভাল ওয়েডে মারা গেছে।

    রেটনিক মেঝের দিকে তাকিয়ে গুম মেরে কিছু চিন্তা করতে লাগল।

    আমি নীচে নেমে এলাম। পুরো ঘটনাটায় একজনের জন্যে আমি দুঃখ অনুভব করলাম–সেই মিষ্টি মেয়ে লেইলা।

    ওর কথা চিন্তা করতে করতে রাস্তা পেরিয়ে আর একবার একা একা রাতের খাওয়ার জন্যে স্প্যারোর স্ন্যাক্স বার-এ গিয়ে ঢুকলাম।

    পড়তে পড়তে টাল সামলে নিলেন। ওর দিকে আমি ছুটে গেলাম এবং বারবার ভদ্রমহিলার

    [অসমাপ্ত]

    ⤶
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleব্ল্যাক অর্ডার (সিগমা ফোর্স – ৩) – জেমস রোলিন্স
    Next Article জেমস হেডলি চেজ রচনা সমগ্র ২ (অনুবাদ : পৃথ্বীরাজ সেন)

    Related Articles

    জেমস হেডলি চেজ

    জেমস হেডলি চেজ রচনা সমগ্র ২ (অনুবাদ : পৃথ্বীরাজ সেন)

    August 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }