Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    জেমস হেডলি চেজ রচনা সমগ্র ১ (অনুবাদ : পৃথ্বীরাজ সেন)

    জেমস হেডলি চেজ এক পাতা গল্প2631 Mins Read0
    ⤶ ⤷

    ৩. প্রিন্সেপ স্ট্রীটের একটা ব্লকে

    ০৩.

    প্রিন্সেপ স্ট্রীটের একটা ব্লকে ওলাফের জিমনাসিয়াম অর্কিড শহরের পূর্ব দিকে। ওখানে পৌঁছতে কিছুক্ষণ ক্ষয়া পাথরের রাস্তায় হাঁটতে হয়। কাঠের সাইনবোর্ডে লেখা…বক্সিং একাডেমি। মালিক ওলাফ গার।

    ঘরের মধ্যে কেমন যেন ঘামের গন্ধ। একটা রিংকে ঘিরে অনেক লোক। নিগ্রোটা অনেকদিন ওলাফের কাছে আছে। কয়েকজন বক্সার বালির বস্তায় ঘুষি মারছে।

    ওলাফের অফিস ঘরের দিকে আমি অগ্রসর হই!

    ‘এই যে ডিক!’ ভিড় ঠেলে হেরাল্ড কাগজের ক্রীড়া সাংবাদিক হাগসন বললো। হাগসন লম্বা চেহারার মাথায় টাকের আভাস। ‘কী ব্যাপার?’

    ‘ওলাফের খোঁজে এসেছি।‘

    ‘ওলাফকে অফিসে পাবে।‘ হাগসন আমার মুখের আহত স্থানটি দেখে বলে, ‘খুনের ব্যাপারে নতুন কোন সংবাদ আছে কী? আমি বাজী রেখে বলতে পারি–এ কাজ লীডবেটারের। ব্যাটা এক নম্বরের বজ্জাত। লুকিয়ে লুকিয়ে মেয়েদের লক্ষ্য করে। একবার আমাকে রীতিমত ভয়…মনে করেছিলাম খচ্চরটা মেয়েটার স্বামী।‘

    যেতে যেতে বলি, ‘খুনী, যে কেউ হতে পারে। তুমি বরং পুলিশের বড়কর্তাকে জিজ্ঞেস করতে পার।’

    ‘আরে, শোন শোন…এত ব্যস্ততা কিসের! একটা মেয়েকে দেখবে? মেয়েটা কে বুঝতে পারছি না।‘

    হাগসনের কথামত তাকাই। মেয়েটার মাথায় লাল চুল, বড় বড় চোখ। মেয়েটা তীক্ষ্ণ চোখে নি*গ্রো বক্সারকে দেখছে।

    আমি বলি, ‘হ্যাঁ…একটা আগুনের শিখা। মেয়েটাকে জিজ্ঞেস কর…আলাপ কর।‘

    ‘থাক থাক! মেয়েটা একটা চাবুক। মনে হয় ওর পেছনে জবরদস্ত লোক আছে।‘

    কে যেন হাগসনকে চিৎকার করে ডাকে আর সে এগিয়ে যায়।

    ওলাফের অফিসে ঢুকে যাই। টেবিলের উপর অনেকগুলি টেলিফোন। কাছেই চেয়ারে বসে যন্ত্রের মত টাইপ করছে এক স্বর্ণকেশী মহিলা।

    ওলাফ একটা চেয়ার দেখিয়ে বলে, ‘কেমন আছে ডিক?’

    তিনটে টেলিফোন একসঙ্গে বেজে ওঠে। ওলাফ টেলিফোনে চিৎকার করে বলে, ‘আমি এখন ব্যস্ত।‘

    ওলাফ আমার দিকে সিগারের বাক্স এগিয়ে দেয়, ‘তারপর…হ্যাঁ, মেয়েটার খুনের ব্যাপার পড়েছি। দুঃখিত।‘

    ‘মেয়েটা খুব ভাল ছিল। ওলাফ মিলস্ নামে কোন ছোকরাকে জান?’

    ‘হ্যাঁ জানি। মেয়েছেলের ব্যাপারে না থাকলে ছোকরা বক্সিংয়ে অনেক উঁচুতে উঠতে পারতো। কিন্তু ওই মেয়েছেলের ব্যাপার…ছমাস আগে মিলস্ এখান থেকে চলে যায়।‘

    আমি বলি, ‘আমার সামান্য বিরোধ হয়েছিল ওর সঙ্গে। দ্যাখ, ছোকরা বুট দিয়ে কি অবস্থা করেছে।‘

    ‘হারামী এক নম্বরের!’ ওলাফ বলে,’ব্যাপারটা ভুলে যাও। মিলস্ সাংঘাতিক। ওর সঙ্গে কেন তোমার বিরোধ হয়েছিল?’

    ‘চাকরী গার্ডের…।’

    ওলাফ বিস্ফারিত চোখে তাকায়, ‘কিন্তু ওর অর্থের অভাব নেই…মনে হচ্ছে অন্যের কথা তুমি বলছে। তাই মনে হয় ওর চাল-চলন দেখে। ওর যা পোশাক। যেমন দামী গাড়ি ব্যবহার করে…ও থাকে ফেয়ারভিউতে। উঃ, ভাবা যায়।‘

    বলতে থাকে ওলাফ, ‘মিলস্ কিভাবে এত অর্থ পায়।‘

    ‘ছোকরা খুব ওস্তাদ মেয়েদের বশ করতে।‘

    ‘ধন্যবাদ ওলাফ। ছোকরাকে আমি একদিন উচিত শিক্ষা দেব।‘

    গম্ভীর মুখে ওলাফ বলে, ‘ছোকরা খুব দ্রুত মারতে জানে। যদি ঠিক মত ওকে আঘাত করতে পার–মানে ঘুষিতে জোর থাকা চাই।‘

    ‘ওলাফ, লাল চুলের মেয়েটি কে? ওই যে বাইরে, চেয়ারে বসে বক্সিং প্র্যাকটিস দেখছে, ওই মেয়েটি।‘

    ওলাফ হেসে বলে, ‘গেইল? গেইল বোলাস। আরে, ওকে কয়েক সপ্তাহ যাবৎ দেখিনি। কাইজার মিলস্ সম্পর্কে মেয়েটি অনেক কিছু জানে। মিস বোলাস বক্সিং নিয়ে পাগল। মিলস্ বক্সিং ট্রেনিং নেওয়া বন্ধ করলে–মিস ওর সঙ্গে সম্পর্ক রাখে না। মেয়েটা বড্ড কড়া ধাতের।‘

    ‘ওলাফ, ওর সঙ্গে আমাকে একটু আলাপ করিয়ে দাও।’

    .

    ফিনেগান রেস্তোরাঁয় দুপুরে অসম্ভব ভিড় থাকে। কিন্তু বাগানের দিকে কিছুটা ঘেরা জায়গায় ফিনেগানের বিশেষ খাতিরের লোকদের বসার ব্যবস্থা আছে।

    বেনি আর কারমান দুর থেকে আমাকে ইশারা করে। ঘেরা জায়গায় আমি মিস বোলাসকে নিয়ে বসি। ওরা আমাদের সঙ্গে যোগদান কবে কিন্তু কিছুটা মাতাল মনে হয়।

    মিস বোলাসকে দেখে ওরা দাঁড়িয়ে একে অন্যকে আঁকড়ে ধরে।

    ওদের চেয়ারে বসার ইঙ্গিত করে বলি, ‘চুপচাপ চেয়ারে বস সুবোধ বালকের মত।‘

    বেনি কারমানকে বলে, ‘ডিকের কাণ্ডটা দেখলে! আমাদের কলুর বলদের মত খাটাচ্ছে। আর নিজে মেয়েছেলে নিয়ে মশগুল।‘

    কারমান মিস বোলাসকে নত হয়ে সেলাম ঠুকে বলে, ‘ম্যাডাম, আমাদের বন্ধু ডিক ম্যালয় থেকে সাবধানে থাকবেন। ও যুবতী মেয়েদের চিবিয়ে খায়। অনেক মেয়ের বাপ ওকে খুঁজে বেড়াচ্ছে। আমি কী আপনাকে আপনার মার কাছে পৌঁছে দেব?

    বেনি বলে, ম্যাডাম চলুন, আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি।

    মিস বোলাস আমাকে বলে, ওরা কি সবসময় মাতাল থাকে?

    ওদের কথাবার্তা এরকম। আসুন, পরিচয় করিয়ে দিই। এই যে পরিচ্ছন্ন মাতালটির নাম জ্যাক কারমান। আর অন্যটি এড বেনি। ওরা চ্যাংড়া হলেও ক্ষতিকর নয়। এই যে বাছারা, মিস বোলাসের সঙ্গে পরিচিত হও।

    বেনি বলে, ওর চোখদুটো দারুণ আর ওই ঘাড়ের নরম ভঙ্গি…ভাবা যায় না।

    কারমান উচ্ছ্বাসের আবেগে গড়গড় করে একটি কবিতা বলে যায়।

    আমাদের জন্যে বেয়ারা খাবার নিয়ে এল। কারমান বেয়ারাটিকে আদেশ দেয়, এক বোতল আইরিশ দিয়ে যাও। মিস বোলাসের দিকে ঝুঁকে বলে, আপনাকে কি মদ্যপান করতে অনুরোধ করতে পারি?

    মিস বোলাস বলে, লোকটা পাগল। ওরা কী সবসময় এ রকম ব্যবহার করে?

    অধিকাংশ সময়।

    কারমান বেনিকে বলে, ডিকের দিকে চেয়ে দ্যাখ। মনে হচ্ছে ব্যাটাকে জোর ধোলাই দিয়েছে কেউ।

    বেনি তীক্ষ্ণ চোখে আমাকে দেখে বলে, কে এমন করল? এই মেয়েটা কি?

    বাজে বকবক বন্ধ করে বসো, সব বলছি। আমি মিলসের কথা সব বলি।

    বেনি বলে, ঘাড়ে লাথি খেয়ে সেই কেচ্ছা আবার রসিয়ে বলতে তোমার লজ্জা করে না। গুল দিচ্ছ না তো?

    বেশ তো, মিলসের সঙ্গে আলাপ করিয়ে দেব মিস বোলাস জানে মিলস্ কেমন মস্তান, এক সময় সেরা বক্সার ছিল।

    পেলব কাঁধ ঝাঁকিয়ে বোলাস বলে, মিলস্ ভাল বক্সার হলেও, গতি দ্রুত হলে ওকে সহজেই কাবু করা যায়।

    উহ ব্যাপারটা অত সহজ নয়। মিলস্ ডান হাতে ঘুষি মারলে তার দফারফা। মিস বোলাস আমাদের সাহায্য করবে। অপরাধতত্ত্ব সম্পর্কে ওর খুব উৎসাহ।

    বেনি বোলাসের দিকে তাকিয়ে হাসি মুখে বলে, আমি আর আপনি রাতের দিকে কাজ করবো। আপনার অপরাধতত্ত্ব সম্পর্কে প্রবন্ধ আমি পড়বো।

    বেয়ারাকে আইরিশ হুইস্কি দিতে বলি। তারপর বেনি আর কারমানের দিকে কমকরে তাকাই; অনেক হয়েছে…এবার ছ্যাবলামো বন্ধ করে কাজের কথায় আসা যাক।

    মিস বোলাস মদ স্পর্শ করে না। সে জানায় রাত সাতটার আগে তার মদ্যপানে আনন্দ হয় না।

    গ্লাসে মদ ঢেলে বলি, কারমান লীডবেটার সম্পর্কে কী জানলে?

    লীডবেটারের সঙ্গে দেখা করেছি, কিন্তু সে আমাকে বিশেষ কিছু বলে নি। লোকটা অদ্ভুত ধরনের। বালিয়াড়ির কাছে ওর একটা ছোট্ট বাড়ি–ছাদে টেলিস্কোপ ফিট করা। দিনরাতের অধিকাংশ সে টেলিস্কোপে দু চোখ লাগিয়ে কি যেন লক্ষ্য করে।

    আসল কথা কিছু জানতে পারলে?

    লোকটা অনেক কিছু জানে। ওর গল্প এরকম মাছ ধরা দেখার সময় নাকি ওর নজরে ডানার হাত ব্যাগ আসতেই পাশে রক্তের দাগ দেখে পুলিশে খবর দেয় এবং জানায় কাউকে সে দেখেনি। আমি অর্থের লোভ দেখালে ও বলে, ঠিক মনে নেই কাউকে দেখেছে কিনা। ব্যাপারটা আরো ভাবতে চায়।

    এসব লীডবেটার মিফিনকে জানায় নি?

    পুলিশকে ও খুব ভয় পায়। মনে হয় ও যেন কী ফন্দি আঁটছে।

    ভ্রু কুঁচকে বলি, হয়ত খুনীকে কজা করার তালে আছে। তারপর ব্ল্যাকমেইল করার চেষ্টা করবে। ওকে একটু ভয় দেখানো দরকার। আমি নিজে ওর সঙ্গে কথা বলবো যদি কাজ হয়।

    দেখতে পার চেষ্টা করে। তবে ব্রান্ডননের কথা মনে রেখ।

    জানি। আর কিছু বলার আছে?

    সান্টা রোসা স্টেটের সামনে বড় পেট্রোল পাম্পের কাছে গিয়েছি। ভেবেছি মিসেস কার্ফের দেখা পাবো। যখন আমি একজন মেকানিকের সঙ্গে কথা বলছিলাম তখন মিঃ কার্ফের ফিলিপাইন দেশীয় ড্রাইভার হাজির। পাঁচ পাউন্ডের বিনিময়ে ব্যাটা মুখ খোলে। বলে মিসেস কার্ফ প্যাকার্ড গাড়ি নিয়ে উধাও হয়েছে।

    কারমানের দিকে তাকিয়ে বলি, মিসেস কার্ফ বাড়ি ফেরেনি।

    ড্রাইভার তাই জানায়।

    হু, দেখা যাচ্ছে মিসেস কার্ফ খুনের ঘটনা জানে, তাই তাড়াতাড়ি আত্মগোপন করেছে।

    কারমান বলে, আমারও তাই মনে হয়। অবশ্য প্যাকার্ড গাড়ির নম্বর টুকে রেখেছি।

    গাড়ির খোঁজে লেগে পড়। দশ মাইলের মধ্যে সমস্ত হোটেল, গ্যারেজ। রাস্তার পাশে দাঁড় করানোনা গাড়ির ওপর নজর রাখ।

    মিস বোলাস বলল, নাইট ক্লাবগুলিও খোঁজা দরকার।

    আমি বলি, মিস বোলাস ঠিক কথা বলেছে। লা এটোলিতে খোঁজা দরকার। বেনিকে বলি, তুমি কি সকালে ওখানে গিয়েছিলে?

    বেনি বলে, ওখানে কাউকে দেখিনি। ব্যানিস্টারকে দেখেছি কিন্তু ও আমাকে দেখেনি।

    কারমানকে বলি, লা এটোলির ওপর নজর রেখ। ডানা ওখানে গিয়েছিল কিনা, প্যাকার্ড গাড়ি আছে কিনা আর অনিতা কার্ক আছে কিনা।

    বেনি বলে, ডিক, বাজে বকবে না।

    আমাদের স্বীকার করতেই হবে খবর পাওয়ার জন্যে মিসেস কার্ফ আমাকে এক হাজার ডলার দিতে চেয়েছিল। আমাকে টলাতে পারেনি। আধ ঘণ্টা পর ডানার ফ্ল্যাটে মিসেস কার্ফকে দেখা যায়। পরদিন ভোরে ডানার গদির নিচে একটা বহু মূল্যবান হীরের নেকলেশ পাওয়া যায়। ডানাকে মিসেস কার্ফ মূল্যবান জিনিষের লোভ দেখিয়ে কাবু করেছে…

    বেনি রেগে বলে, ডিক, তোমার ধারণা দ্রুত বদলায়। একবার বললে ডানার ফ্ল্যাটে মিস কার্ফ নেকলেশটা রেখেছে। আবার বলছ অন্য কথাব্যাপারটা কী?

    বেনি,জানি আমার কথা তুমি পছন্দ করছনা, কিন্তু মিসেস কার্ফকে বের করতেই হবে। আমার ধারণা হয় লা এটোলিতে নয় বার্কলের বাড়িতে ও আছে। শহরে না থাকলে অবশ্য অন্য কথা। আমি বার্কলের কাছে যাব। বেনি, তুমি কাজে লেগে যাও। যেখানে ডানার বডি পাওয়া গেছে–সে জায়গাটা চষে ফেলল। আর কারমান, তুমি প্যাকার্ড গাড়ির খোঁজ কর, ঢু মার লা এটোলিতে।

    মিস বোলাস বলে, লা এটোলিতে আমি যেতে পারি। আমি ওই ক্লাবের মেম্বার।

    অবাক হয়ে বলি, আপনি যেতে চান?

    ওই ক্লাবে সাঁতার কাটতে তো যাবোই। চারিদিকটা একটুনজর দেওয়া এমনকি শক্ত ব্যাপার।

    বেনি বলে, আঃ, সাঁতারের পোশাকে আপনাকে যা দারুণ দেখাবে।

    মিস বোলাস বলে, ওই পোশাক ছাড়াও আমাকে সুন্দর দেখায়। আমাকে গাড়ির বর্ণনা দিন। দেখি কিছু করতে পারি কিনা।

    কারমান তার কার্ডের পেছনে গাড়ির নম্বর, ও বর্ণনা লিখে দেয়।

    সবাইকে কাঁপিয়ে মিস বোলাস চলে যায়। বেনি বলে, আঃ, কী একখানা…!

    কারমান বলে, ডিক, মেয়েটাকে কোথায় পেলে?

    জবাবে বলি, মেয়েটার সম্পর্কে কিছুই জানিনা। ওলাফ ক্রুগার মেয়েটার সঙ্গে আলাপ করিয়ে দেয়। আমার ধারণা মেয়েটাকে দিয়ে অনেক কাজ হবে।

    ***

    ডানার হত্যাকারীর চেয়ে আমি বেশি ভাবছি মিলস্ ছোকরা সম্পর্কে। কিন্তু আমার উচিত আগে ডানার খুনীকে খোঁজা।

    তবুও মিলসকে নিয়ে ভাবছি। একটা ওষুধের দোকানে ঢুকে টেলিফোনের বই খুলি। সহজেই পাই মিলসের ঠিকানা দুশো পঁয়ত্রিশ, বীচউড এভেনিউ, ফেয়ার ভিউ ৩৪২৫৭।

    ল্যান্ড রেকর্ড অফিসে যাই। দুশো পঁয়ত্রিশ বীচউড এভেনিউ মিস কার্ফ এক বছর আগে কিনেছে।

    বাঃ, আবিস্কারের আনন্দে নিজেকে হালকা লাগে। রোলস বয়েস গাড়িও কাফদের। হয়ত এসব ঘটনা ডানার হত্যাকারীর সঙ্গে কোন সম্পর্ক নেই। হয়ত মিলস্ গোটা কার্ফ ফ্যামিলিকে প্রতারণা করছে।

    ডানাকে খুন করা মিলসের পক্ষে অসম্ভব নয়। যদি মিলসকে গ্যাস চেম্বারে নিয়ে যেতে পারি…

    এবার আমি উইল্টশায়ার এভেনিউতে বার্কলের বাড়ি যাই। চারিদিকে দ্রুত তাকিয়ে গাড়ি থেকে নেমে গেট ঠেলে ভেতরে ঢুকি। বেশ সুন্দর বাগান। পঞ্চাশ গজ দূরে লন। তারপর সুন্দর দোতলা বাড়ি। বারান্দা দিয়ে উপরে উঠে গেছে সিঁড়ি। দোতলায় চারটে ফ্ল্যাট। সামনের দরজার কাছে গিয়ে কলিং বেল বাজাই। কোন সাড়া না পেয়ে আবার বাজাই। টের পাই, বাড়িতে কেউ নেই।

    বাড়ির ভেতরে ঢোকা মোটেই কষ্টসাধ্য নয়। দ্রুত একবার বাড়ির ভেতরটা দেখলে হয়ত কোন সূত্র পেয়ে যেতে পারি। কিন্তু গাড়ি যে গেটের বাইরে।

    গাড়িটাকে চালিয়ে বেশ কিছুটা দূরে একটা গাছের নিচে রেখে বার্কলের বাড়িতে ফিরে আসি। ছুরির সাহায্যে একটা জানালা খুলে ভেতরে ঢুকি। নিঃশব্দে চারিদিকে নজর রেখে এগিয়ে যাই। (বসবাসের)।

    ঘরটায় পুরুষের বসবাসের চিহ্ন। বুনো তরবারি আর প্রাচীনকালের যুদ্ধাস্ত দেয়ালে শোভিত। টেবিলে নানা ধরণের মদের বোতল। সিঁড়ি বেয়ে দোতলায় যাই।

    হয়ত বার্কলে ঘুমুচ্ছে। কান পেতে শুনি উহ, শাস-প্রশ্বাসের কোন শব্দ নেই। কাছেই একটা ঘর। সাহসের সঙ্গে দরজা খুলি।

    একটা পুরুষদের বাথরুম। পাশের ঘরে ঢুকি। বড় বিছানা, দুজনের শোবার উপযোগী। একটা ড্রেসিং টেবিল, পোশাকের আলমারী।

    দরজা খোলা রেখে ড্রয়ার খুলি। একটা ঝকমকে ছবি চোখে পড়ে। মিসেস কার্ফের গায়ে পোশাক নেই বললেই চলে। ছবির নিচে লেখা প্রিয়তম জর্জের জন্যে ভালবাসাসহ অনিতা।

    ছবিটা এত বড় যে পকেটে ঢোকানো যাবে না তাই ফ্রেম থেকে খুলে ছবিটা উল্টো করি। রবার স্ট্যাম্প করা একটা ঠিকানা : লুই, ফটোগ্রাফার, স্যানফ্রানসিসকো।

    ছবিটা কয়েক বছর আগের। তখন মিসেস কাফের চেহারা অনেক সজীব ছিল এখনকার মত রুক্ষ্মভাব ছিল না।

    আঃ, কী অপূর্ব সুযোগ আমি নষ্ট করেছি। মিসেস কার্ফের এরকম ছবি আগে দেখলে সেদিন নিশ্চয়ই সাড়া দিতে পারতাম।

    যথাস্থানে ছবি রেখে পোশাকের আলমারি ঘাঁটতে শুরু করি। অসংখ্য স্যুট, টুপী আর জুতোর ছড়াছড়ি। সট সরিয়ে আলমারির ভেতরে উঁকি মারি।

    অত্যন্ত পরিচিত নীল কোট ও স্কার্ট চোখে পড়ল। যে রাত্রে ডানা নিহত হয়, ওর পরনে ওই পোশাক ছিল। তবে কী বার্কলে…।

    একতলায় পায়ের শব্দ শুনে তাড়াতাড়ি পোশাক দুটি বান্ডিল করে দরজার দিকে ছুটে যাই। ড্রয়ার খোলার শব্দ শুনি। কাগজ ওল্টানোর শব্দ। চুপিচুপিব্যালকনিতে এসে নিচের দিকে তাকাই।

    টেবিলের সামনে মিলস্ দাঁড়িয়ে। আমি তাড়াতাড়ি শোবার ঘরে গিয়ে ছবিটা ডানার কোটে আর স্কার্টের মধ্যে খুঁজে নিয়ে জানলা খুলে বারান্দায় বেরিয়ে এলাম।

    .

    কড়া চোখে মেয়েটি আমার দিকে তাকিয়ে। বেনির দৃষ্টিতে আহত বিস্ময়।

    ঠিক ভুল সময়ে এসে তুমি আমার বারোটা বাজিয়ে দাও।

    ব্যাপারটা কি বেনি? মেয়েটার দিকে হাঁ করে…জীবনে কখনো মেয়ে দেখনি?

    মেয়েটাকে বলছিলাম ওর মত সুন্দরী আমি দেখিনি।

    এই কী তোমার কাজের নমুনা? যাকগে, এবার বল কতদূর অগ্রসর হলে?

    গাড়ির কাছে চল।

    গতরাত্রে ডানাকে দেখেছে এমন কারুর খোঁজ পাইনি। কিন্তু অনিতা কার্ফকে দেখেছে এমন দুজনের সন্ধান পেয়েছি।

    অনিতা কার্ফ?

    হা। একজন ট্যাক্সি ড্রাইভার বালিয়াড়ি পর্যন্ত অনিতা কার্ফকে নিয়ে গেছে। মিসেস কার্ফের ভাবভঙ্গি তার অন্যরকম মনে হয়েছিল। আরো অদ্ভুত যে এমন একটা নির্জন জায়গায় নেমে তাকে অপেক্ষা করতে বলল।

    তখন রাত কটা হবে?

    মধ্যরাতের পর।

    অন্য লোকটি কে?

    একজন জেলে। সে একজন মহিলাকে সন্ধ্যাকালীন পোশাক পরে বালিয়াড়ির দিকে যেতে দেখেছে। মনে হচ্ছে যখন ডানাকে গুলি করা হয় সেখানে অনিতা কার্ফ উপস্থিত ছিল। হয়ত কোথাও আড়ালে লুকিয়ে ছিল।

    বেনি চিন্তান্বিত মুখে বলে, সমস্ত ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞেস করেছি কিন্তু কেউ ডানাকে দেখে নি।

    গাড়ির পেছনের সিট থেকে ডানার কোট আর স্কার্ট এনে বলি, একবার তাকিয়ে দ্যাখ।

    বেনির চোখ মুখ ফ্যাকাশে হয়ে ওঠে, আশ্চর্য!

    ডানার এই পোশাক বার্কলের পোশাকের আলমারিতে পাওয়া গেছে।

    বেনি বলে, মনে হয় তবে ডানাকে বার্কলে খুন করেছে।

    জানি না, বেনি। সব সময় মনে হয়, কিছু একটা পেয়েছি। তারপর অন্যকিছু আবিষ্কার হয়। ফলে প্রথম ধারণা বাতিল হয়। এখন লীডবেটারের কাছে যাচ্ছি। বেনি, আমার সঙ্গে চল।

    গাড়ি ঘোরাতে ঘোরাতে বলি, লীডবেটারের সঙ্গে কথা বলে আমরা অফিসে যাব। এখন থেকে সাবধান না হলে আমরা আর সঠিক পথে যেতে পারবো না।

    বেনি বলে, বার্কলের বাড়িতে মিলস্ কি উদ্দেশ্যে যেতে পারে?

    জানি না। তবে এর আগে আমি না গেলে অনিতা কার্ফের ছবিটা পেতাম না। আর স্যানফ্রানসিসকোতে গিয়ে তোমাকে অনিতা কাচের অতীত জেনে আসতে হবে। হয়ত কিছু দরকারী তথ্য মিলতে পারে।

    আমার অথবা লীডবেটারের বাড়ির কাছে গাড়ি থামাই। ডানার পোশাক আর অনিতা কার্ফের ছবি গাড়ির পেছনেই রেখে আমরা এগিয়ে যাই।

    হাঁটতে হাঁটতে বলি, কাল রাত্রে চাঁদের আলো তীব্র ছিল। লীডবেটার টেলিস্কোপেহয়ত অনেক কিছুই দেখেছে।

    বেনি বলল, লোকটাকে অর্থের লোভ দেখাতে চাও নাকি?

    জানি না। যদি ঠিকমত কজা করতে পারি–হয়ত ঘুষের প্রয়োগ হবে না।

    লীডবেটারের টেবিলের সামনে আমরা দাঁড়াই। চারিদিকে সুনসান। আমরা এগিয়ে জানলা দিয়ে উঁকি মারি শোবার ঘরের দিকে। পুরনো আসবাব। টেবিলের ওপর অসমাপ্ত খাবার।

    বেনি দরজায় কয়েকবার আঘাত করতে দরজা খুলে যায়। আমরা নোংরা ঘরে ঢুকে এদিক ওদিক তাকাই কোন শব্দ নেই।

    বেনি বলে, ব্যাটা হয়ত টেলিস্কোপে চোখ লাগিয়ে ন্যাংটো মেয়েদের স্নান দেখেছে।

    চল, ছাদে যাই।

    মই বেয়ে ছাদে উঠি। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আমরা বিরাট টেলিস্কোপের দিকে তাকিয়ে থাকি। পাশেই লীডবেটার চিৎ হয়ে শুয়ে, ওর কপালের মাঝখানে একটা গর্ত, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ।

    আমার বাহু দুহাতে জড়িয়ে বেনি বলে, উঃ ভাবা যায় না।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleব্ল্যাক অর্ডার (সিগমা ফোর্স – ৩) – জেমস রোলিন্স
    Next Article জেমস হেডলি চেজ রচনা সমগ্র ২ (অনুবাদ : পৃথ্বীরাজ সেন)

    Related Articles

    জেমস হেডলি চেজ

    জেমস হেডলি চেজ রচনা সমগ্র ২ (অনুবাদ : পৃথ্বীরাজ সেন)

    August 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }