Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    টু-টু-টুনটুনি চু-চু-ছোটাচ্চু – মুহম্মদ জাফর ইকবাল

    মুহম্মদ জাফর ইকবাল এক পাতা গল্প144 Mins Read0
    ⤶ ⤷

    টেস্ট – মুহম্মদ জাফর ইকবাল

    টেস্ট

    ছোটাচ্চু দাদি (কিংবা নানিকে) বলল, “বুঝলে মা, এই ডিটেকটিভের কাজ মনে হয় ছেড়ে দিতে হবে।”

    দাদি একটা উপন্যাস পড়ছিলেন, বই থেকে মুখ না তুলেই জিজ্ঞেস করলেন, “কেন?”

    আশেপাশে যে কয়জন বাচ্চাকাচ্চা ছিল তারা এগিয়ে এসে জিজ্ঞেস করল, “কেন ছোটাচ্চু? কেন কেন?”

    ছোটাচ্চু নাক-মুখ কুঁচকে বলল, “ডিটেকটিভের কাজ মানেই হচ্ছে ক্রাইম সলভ করা। আর ক্রাইম করে কারা? চোর, ডাকাত, বদমাইশ, অসৎ মানুষেরা। এদের পেছনে ঘুরতে কি ভালো লাগে?”

    শান্ত বলল, “কী বলছো ছোটাচ্চু! চোর, ডাকাত, বদমাইশ মানুষেরাই তো ইন্টারেস্টিং। ভালো মানুষেরা হচ্ছে বোরিং! ঘুরতেই যদি হয় তাহলে ইন্টারেস্টিং মানুষদের পেছনেই ঘোরা উচিত।”

    ছোটাচ্চু বলল, “এক-দুই দিন ঠিক আছে, কিন্তু যদি প্রত্যেকদিনই চোর- ডাকাতের পেছনে সময় কাটাতে হয় তাহলে ঠিক নাই।”

    টুম্পা বলল, “ছোটাচ্চু, আমার মাথায় একটা আইডিয়া এসেছে।”

    “কী আইডিয়া?”

    “তুমি তোমার আল্টিমেট ডিটেকটিভ এজেন্সিটা আমাদের দিয়ে দাও। আমরা সেটা চালাব। তুমি অন্য কিছু করো।”

    সব বাচ্চারা মাথা নাড়ল, বলল, “হ্যাঁ, হ্যাঁ। তোমার তাহলে চোর, ডাকাত, বদমাইশদের পেছনে ঘুরতে হবে না।”

    ছোটাচ্চু কিছুক্ষণ বাচ্চাদের দিকে তাকিয়ে রইল, তারপর জিজ্ঞেস করল, “আমি তাহলে কী করব?”

    শান্ত বলল, “কোচিং সেন্টার দিতে পারো। কোচিং সেন্টারে অনেক টাকা। মেডিক্যাল আর ইঞ্জিনিয়ারিং ভর্তি কোচিংয়ে সবচেয়ে বেশি টাকা। কয়েকজন ধান্দাবাজকে নিয়ে নাও। তারাই তোমার জন্য সব করে দেবে। তুমি খালি বসে বসে টাকা গুনবে।”

    আর একজন বলল, “না, না, না—কোচিং সেন্টার থেকে ভালো হচ্ছে টিভি চ্যানেল। নিজের টিভি চ্যানেল থাকলে ঈদের সময় তুমি সেখানে গান গাইতে পারবে।”

    একজন মাথা নাড়ল, “সেইটা ঠিক। ছোটাচ্চুকে তা না হলে অন্য কোনো চ্যানেল গান গাইতে দিবে না।”

    শান্ত বলল, “বাজে কথা বলবি না। টিভি চ্যানেল দিতে অনেক টাকা লাগে। কম টাকা দিয়ে যেটা করা যায় সেটা হচ্ছে ক্যাফে। খালি কয়েকটা চেয়ার-টেবিল আর ফ্রি ওয়াইফাই।”

    একজন জিজ্ঞেস করল, “আর কফি বানাবে কে?”

    “কফি আবার বানাতে হয় নাকি! ময়লা, কালা, তিতা গরম পানি হচ্ছে কফি।”

    টুনি সবাইকে থামাল, ছোটাচ্চুর দিকে তাকিয়ে বলল, “তুমি হঠাৎ করে ডিটেকটিভ কাজ নিয়ে বিরক্ত হচ্ছ কেন?”

    দাদিও তার বইয়ের পৃষ্ঠা ভাঁজ করে বইটা বন্ধ করে জিজ্ঞেস করলেন, “হ্যাঁ, তোর ডিটেকটিভ কাজে সমস্যা হচ্ছে?”

    ছোটাচ্চু বলল, “না মা সমস্যা না। কাজের অভাব নাই কিন্তু মাঝে মাঝে এমন কেস আসে যে একেবারে মেজাজ গরম হয়ে যায়।”

    দাদি জিজ্ঞেস করল, “কী কেস আসছে?”

    “যেমন ধরো আজকে একজন ডাক্তার এসেছে। বড়ো হাসপাতালে কনসালট্যান্সি করে। রীতিমতো বড়ো ডাক্তার, রোগী দেখে শেষ করতে পারে না। সে আমার কাছে কেন এসেছে জানো?”

    “কেন?”

    “সেই ডাক্তার রোগীকে টেস্ট করতে দিয়েছে, রোগী টেস্ট রিপোর্টগুলো নিয়ে এসেছে, সেগুলো দেখে রোগীর চিকিৎসা করেছে, কিন্তু পরে কি দেখেছে জানো?”

    “কী দেখেছে?”

    “অনেক রিপোর্ট ভুয়া।”

    “ভুয়া?”

    “হ্যাঁ।”

    “ডায়াগনস্টিক সেন্টারকে ধরেছে?”

    ছোটাচ্চু মাথা নাড়ল, বলল, “না, না, না—এটা ডায়াগনস্টিক সেন্টারের ব্যাপার না। ডায়াগনস্টিক সেন্টার তো সবসময় ভুল টেস্টের রিপোর্ট দেয়— সেইটা তো সবাই মেনেই নিয়েছে! এইটা অন্য জিনিস।”

    টুনি জিজ্ঞেস করল, “অন্য জিনিস মানে কী?

    “এটা ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্ট না। ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্টের মতো করে কাগজে প্রিন্ট করে দিয়ে দিয়েছে।”

    “তার মানে ডায়াগনস্টিক সেন্টার জানে না তাদের নামে কেউ একজন রিপোর্ট তৈরি করে দিচ্ছে?”

    “হ্যাঁ।”

    “বানানো রিপোর্ট?”

    “হ্যাঁ।”

    “সেই রিপোর্ট দেখে ডাক্তার ওষুধপত্র দিচ্ছে?”

    “হ্যাঁ।”

    শান্ত জিজ্ঞেস করল, “ভুলভাল চিকিৎসা করে রোগী মারা যাচ্ছে?”

    ছোটাচ্চু বলল, “না রোগী মারা যায় নাই এখনও। ডাক্তার সে রকম কিছু বলে নাই।”

    দাদি হতাশ হয়ে মাথা নাড়লেন, বললেন, “বুঝলি, এই অপরাধের কোনো মাফ নাই। যখন রোগীর চিকিৎসা নিয়ে কেউ চুরিচামারি করে তখন তার কোনো মাফ নাই।”

    ছোটাচ্চু মাথা নাড়ল, “ঠিকই বলেছো মা। এই ডিটেকটিভগিরি করার জন্য এ রকম ক্রিমিনালদের খুঁজে বের করতে হয়।”

    দাদি আবার তার বই খুলে পড়তে শুরু করার আগে বললেন, “এই রকম ক্রিমিনালদের ধরে পুলিশে দে। সমাজের উপকার হবে।”

    “সেই জন্যই এখনও টিকে আছি মা। মাঝে মাঝেই ত্যক্তবিরক্ত হয়ে যাই।”

    টুম্পা বলল, “যখন একেবারে আসল ত্যক্তবিরক্ত হবে তখন আমাদেরকে দিয়ে দিবে। আমরা সব ম্যানেজ করে দিব।”

    ছোটাচ্চু কিছু না বলে একটা লম্বা শ্বাস ফেলল, তারপর উপর দিকে তাকিয়ে চিন্তা করতে লাগল। টুনি কিছুক্ষণ ছোটাচ্চুকে লক্ষ করল, তারপর তার পাশে গিয়ে বসল। নিচু গলায় বলল, “ছোটাচ্চু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি?”

    “কর।”

    “তুমি বলেছো রোগীরা যে রিপোর্ট নিয়ে আসছে তার অনেক রিপোর্ট ভুয়া। তার মানে সবগুলো ভুয়া না?”

    ছোটাচ্চু কিছুক্ষণ টুনির দিকে তাকিয়ে রইল, তারপর বলল, “হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। সবগুলো ভুয়া না, কিছু কিছু ভুয়া।”

    টুনি জিজ্ঞেস করল, “তোমার ডাক্তার সাহেব কি বলেছে কোন রিপোর্টগুলো সত্যি আর কোনগুলো ভুয়া?”

    ছোটাচ্চু মাথা নাড়ল, বলল, “না সেটা বলে নাই।”

    “তুমি জিজ্ঞেস করো নাই?”

    “আমি কেন জিজ্ঞেস করব? আমি ডাক্তারি টেস্টের কী বুঝি?”

    টুনি বলল, “না, মানে দরকারি টেস্ট আর বেদরকারি টেস্ট বলে কথা আছে তো। সেই জন্য ভুয়া টেস্টগুলি বেদরকারি কি না জানতে চাচ্ছিলাম।”

    ছোটাচ্চু ভুরু কুঁচকে জিজ্ঞেস করল, “তুই কী বলতে চাইছিস?”

    টুনি বলল, “আমি কিছু বলতে চাইছি না, শুধু জানতে চাইছি।” “কী জানতে চাইছিস?”

    “মানে যে টেস্টগুলোর দরকার নাই সেগুলোর জন্য ভুয়া কাগজ দিয়েছে কি না।”

    ছোটাচ্চু একটু রেগে উঠল, বলল, “রোগী বুঝবে কেমন করে কোনটা দরকারি কোনটা বেদরকারি?

    টুনি ছোটাচ্চুর রাগটা ঠান্ডা করার জন্য চুপচাপ বসে রইল। ছোটাচ্চু গজগজ করে বলল, “আর একজন বড়ো ডাক্তার বেদরকারি টেস্ট করতে দেবে কেন? এটা কী রকম কথা?”

    টুনি মিনমিন করে বলল, “পত্রিকায় দেখেছিলাম তো, তাই বললাম।”

    ছোটাচ্চু বলল, “আলতুফালতু পত্রিকা পড়বি না। ঠিক আছে?”

    টুনি ঘাড় নেড়ে মেনে নিল। যখন মনে হলো ছোটাচ্চুর মেজাজটা একটু ঠান্ডা হয়েছে তখন আবার জিজ্ঞেস করল, “ছোটাচ্চু আমার একটা লাস্ট কোশ্চেন?”

    “কী কোশ্চেন?”

    “তোমার ডাক্তার কেমন করে বুঝল যে কিছু কিছু রিপোর্ট ভুয়া?”

    “কী আশ্চর্য! একজন ডাক্তার একটা ভুয়া রিপোর্ট দেখলে বুঝবে না সেটা ভুয়া?”

    “কেমন করে বুঝবে? এইটাও তো অন্য রিপোর্টের মতো দেখতে হুবহু একরকম!”

    ছোটাচ্চু এবারে একটু থতমত খেয়ে গেল। বলল, “ডাক্তারদের নিশ্চয়ই বোঝার উপায় আছে।”

    টুনি মাথা নাড়ল, বলল, “হ্যাঁ আছে। পত্রিকায় লিখেছিল, সেটাই জানতে চাচ্ছি।”

    ছোটাচ্চু ভুরু কুঁচকে জিজ্ঞেস করল, “পত্রিকায় কী লিখেছিল?”

    “লিখেছিল, ডাক্তাররা নাকি ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন পায়। যত বেশি টেস্ট করতে দিবে তত বেশি ইনকাম।

    “তাই লিখেছে?”

    “হ্যাঁ। সেই জন্য তোমার ডাক্তার যখন দেখেছে তার ইনকাম কমে গেছে তখন বুঝতে পেরেছে কিছু একটা সমস্যা। আমার তাই মনে হয়!”

    ছোটাচ্চু আবার রেগে উঠল, বলল, “তোদের চিন্তাভাবনাই খারাপ। আলতুফালতু পত্রিকার আউলফাউল খবর পড়িস আর সবাইকে সন্দেহ করিস। একজন সম্মানী ডাক্তার নিয়ে একটা বাজে কথা বলে ফেললি!”

    টুনি বলল, “আমি বলি নাই এ রকম হয়েছে, বলেছি এ রকম তো হতেও পারে! পত্রিকায় পুরো সপ্তাহ রিপোর্টিং করেছে। সব ডাক্তার খারাপ তা না— অনেক ডাক্তার এ রকম।”

    ছোটাচ্চু হতাশভাবে মাথা নেড়ে উঠে গেল।

    .

    দুই দিন পর টুনি ছোটাচ্চুকে জিজ্ঞেস করল, “তোমার কি ভুয়া টেস্ট রিপোর্টের কেসটা সল্ভ হয়েছে?”

    ছোটাচ্চু মাথা নাড়ল, বলল, “এত তাড়াতাড়ি কেমন করে শেষ হবে। এখনও কাজ চলছে।”

    “কীভাবে বের করবে ছোটাচ্চু?”

    “যেসব রোগী ভুয়া রিপোর্ট দিয়েছে তাদের খোঁজ করে বের করে ইন্টারভিউ নেব।”

    “এখনও ইন্টারভিউ নাও নাই?”

    “না। রিপোর্টে খালি রোগের নাম আর বয়স লেখা থাকে, সেটাই হচ্ছে মুশকিল।”

    টুনি বলল, “ঠিকানা থাকলেও লাভ হতো না ছোটাচ্চু।”

    “কেন?”

    “কারণ, একজন রোগীর অসুখবিসুখের খবর গোপনীয়। তুমি যদি এটা নিয়ে ঘাঁটাঘাঁটি করো তোমার বিরুদ্ধে মামলা করে দিবে।”

    ছোটাচ্চু মাথা চুলকাল, বলল, “তুই ঠিকই বলেছিস!”

    টুনি বলল, “তোমার ডাক্তার যে মেডিক্যাল টেস্ট রিপোর্টগুলো তোমাকে দেখতে দিয়েছে, সেটাও মনে হয় বেআইনি। রোগী যদি জানে ডাক্তারের বিরুদ্ধে মামলা করে দিতে পারে।”

    পাশেই দাঁড়িয়ে শান্ত টুনি আর ছোটাচ্চুর কথা শুনছিল। সে এবারে হাতে কিল দিয়ে বলল, “গুড আইডিয়া।”

    ছোটাচ্চু জিজ্ঞেস করল, “কী গুড আইডিয়া?”

    “মামলা।

    “মানে?”

    “আমরা ডাক্তার সাহেবকে মামলার ভয় দেখাই—”

    “কেন তুই ডাক্তার সাহেবকে মামলার ভয় দেখাবি?”

    “একটু হালকা ব্ল্যাকমেইলিং—”

    ছোটাচ্চু দাঁত কিড়মিড় করে বলল, “ভাগ এখান থেকে। এই বয়সে ব্ল্যাকমেইলিং করা শিখে গেছে!”

    শান্ত মুখে একটা ফিচলে হাসি ধরে রেখে সরে গেল। ছোটাচ্চু চিন্তিত মুখে নিজের ঘরের দিকে যাচ্ছিল, টুনি তার পিছু পিছু যেতে যেতে বলল, “ছোটাচ্চু, তোমাকে একটা কথা বলি?”

    ছোটাচ্চু দাঁড়িয়ে গেল, বলল, “বল।”

    “তুমি সবচেয়ে সোজা কাজটা করছো না কেন?”

    “সবচেয়ে সোজা কাজ কী?”

    “একজনকে রোগী হিসেবে ওই ডাক্তারের কাছে পাঠাও, যখন রোগী ডাক্তারের প্রেসক্রিপশান নিয়ে আসবে তখন ওই ভুয়া টেস্ট রিপোর্টের মানুষটা হয়তো নিজেই তার কাছে আসবে—তখন তাকে ধরে ফেলবে।”

    ছোটাচ্চু হতাশভাবে মাথা নেড়ে বলল, “তোর কি ধারণা ওই লোক ডাক্তারের চেম্বারের সামনে নিজের বুকে একটা সাইনবোর্ড লাগিয়ে বসে আছে? সাইনবোর্ডে লিখে রেখেছে, আমি ভুয়া টেস্ট রিপোর্ট সাপ্লাই দেই?”

    টুনি বলল, “না, তা আমি বলছি না। কিন্তু নিজের রোগী হলে তোমার গোপনীয়তা নিয়ে কোনো ঝামেলা হবে না, এটা হবে স্টিং অপারেশান।”

    “দেখ টুনি ডিটেকটিভ কাজ হচ্ছে পরিশ্রমের কাজ। সব তথ্য একত্র করে সেটা বিশ্লেষণ করা, গভীর মনোযোগ দিয়ে সেটা সিনথেসিস করা, তারপর সেখান থেকে একটা প্যাটার্ন খুঁজে বের করা, তারপর সেই প্যাটার্ন থেকে একটা হাইপোথিসিস দাঁড়া করিয়ে অগ্রসর হওয়া।”

    টুনি বলল, “বুঝেছি ছোটাচ্চু। কিন্তু ডাক্তারের কাছে রোগী সেজে যাওয়া এত সোজা—চেষ্টা করতে তো ক্ষতি নাই।”

    ছোটাচ্চু এবারে রাগতে শুরু করে, মুখ খিঁচিয়ে বলে, “তোর ধারণা একজন রোগী সেজে যাবে আর গিয়ে দেখবে সেই মানুষটা একটা মাইক নিয়ে বসে চিৎকার করে বলছে, আসো আসো, আমার কাছে আসো। আমি ভুয়া টেস্ট রিপোর্ট বানিয়ে দেবো।”

    টুনি হাল ছেড়ে দেওয়ার আগে শেষবার চেষ্টা করল, বলল, “ছোটাচ্চু, তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু ডাক্তারের নাম বলো, কোথায় বসে বলো, আর—” টুনি কথা বলা বন্ধ করে মুখ কাঁচুমাচু করে ছোটাচ্চুর দিকে তাকাল।

    ছোটাচ্চু মুখ শক্ত করে বলল, “আর কী?”

    “ডাক্তারের ভিজিটের টাকা দাও, তাহলে আমি একজনকে রোগী সাজিয়ে নিয়ে যাব, তারপর কী হয় তোমাকে রিপোর্ট করব।”

    “কাকে রোগী সাজিয়ে নিবি?”

    “দাদিকে নিতে পারি। দাদিকে বললেই একটু বকাবকি করে মনে হয় রাজি

    হয়ে যাবে। ভিজিটের টাকাটাও মনে হয় দিয়ে দিবে।”

    “না, না, না—খবরদার মা’কে এসব জায়গায় টানাটানি করবি না।”

    টুনি একটা নিঃশ্বাস ফেলে বলল, “ঠিক আছে, তাহলে ফারিহাপু! ফারিহাপুর এই রকম স্টিং অপারেশানে অনেক উৎসাহ। মনে নাই—”

    ছোটাচ্চু এবারে হুংকার দিলো, “খবরদার! ফারিহাকে এর মাঝে ঢুকাবি না। ছোটোখাটো একটা কাজ করে সারাক্ষণ আমাকে খোঁটা দেয়।”

    টুনি বলল, “না মানে ফারিহাপুকে রাজি করালে আমার আর ডাক্তারের ভিজিট নিয়ে চিন্তা করতে হতো না।”

    “ঠিক আছে, ঠিক আছে। আমি তোকে ডাক্তারের নাম আর ভিজিট দিয়ে দেবো। অন্য কাউকে নিয়ে যা—আমার এজেন্সি থেকে একজন দিতে পারতাম কিন্তু সবাই এত ব্যস্ত যে এ রকম ফালতু কাজ করার সময় নাই।”

    টুনি দাঁত বের করে হেসে বলল, “তুমি কোনো চিন্তা কোরো না। আমি ঝুমু খালাকে নিয়ে যাব। এই রকম কাজে ঝুমু খালা হচ্ছে সুপারডুপার।”

    ছোটাচ্চুকে অবশ্য ঝুমু খালার নাম শুনে খুব উৎসাহী হতে দেখা গেল না, কিন্তু শেষ পর্যন্ত একটা লম্বা নিঃশ্বাস ফেলে মেনে নিল।

    .

    কাজেই দুই দিন পর একটা বড়ো হাসপাতালে ডাক্তারের চেম্বারের সামনে ঝুমু খালা আর টুনিকে বসে থাকতে দেখা গেল। চেম্বারের কাছাকাছি একটা ডেস্ক, সেখানে দুইজন মহিলা বসে আছে। কাগজপত্র দেখে একটু পরপর রোগীদের নাম ডাকছে এবং রোগীরা চেম্বারে ঢুকে যাচ্ছে। দশ-পনেরো মিনিট পর রোগীরা চকচকে ফোল্ডারে প্রেসক্রিপশান নিয়ে বের হয়ে আসছে।

    টুনিদের সময় ছিল সন্ধ্যা সাড়ে ছয়টা, এখন সাতটার উপরে বাজে— সেটা নিয়ে টুনির কোনো সমস্যা নেই। তারা এসেছেই সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে, কাজেই সময় বেশি লাগলে তাদের জন্য ভালো। এখন পর্যন্ত তারা সন্দেহজনক কিছু দেখতে পায় নাই। ডাক্তারের চেম্বার থেকে বের হওয়ার পর রোগী আর আত্মীয়স্বজন মাঝে মাঝে চেম্বারের সামনে যে ডেস্ক আছে সেখানে বসে থাকা মহিলা দুজনের সাথে কথা বলে। মনে হয় পরের অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে নেয়। মাঝে মাঝে ডাক্তারের সাদা এপ্রোন পরা কমবয়সি একজন মেয়ে সেখানে কথা বলে—এই মেয়েটিও নিশ্চয়ই হাসপাতালের একজন, কারণ মাঝে মাঝেই সে ডাক্তারের চেম্বারে ঢুকে যায়। কাজেই এখন পর্যন্ত ভুয়া টেস্ট রিপোর্ট দেওয়ার মতো সন্দেহজনক কাউকেই দেখতে পাচ্ছে না। অবশ্য টুনি খুব বেশি অবাক হলো না। ভুয়া মেডিক্যাল রিপোর্ট দেওয়ার মতো এ রকম বিপজ্জনক কাজ নিশ্চয়ই ডাক্তারের চেম্বারের সামনে করার সাহস পাবে না। চেম্বার থেকে বের হয়ে রাস্তায় নামার পর তাদের দেখা পাওয়া যেতে পারে।

    শেষ পর্যন্ত ঝুমু খালার ডাক পড়ল। টুনিও ঝুমু খালার সাথে ভেতরে যাবে। দুজন উঠে দাঁড়াল, টুনি ঝুমু খালার হাত ধরে ফিসফিস করে বলল, “ঝুমু খালা, মনে আছে তো?”

    ঝুমু খালা বলল, “মনে থাকবে না কেন! পেট জ্বলা বুক জ্বলা রোগ।”

    “হ্যাঁ। এই ডাক্তার হচ্ছে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট—তার মানে পরিপাকতন্ত্র—”

    ঝুমু খালা টুনিকে ধমক দিলো, “এখন চুপ করো। আমার ওপর ছাইড়া দাও।” বলে ডাক্তারের চেম্বারের দরজা ধাক্কা দিয়ে ঢুকে গেল। টুনি পিছু পিছু গেল।

    ছোটো একটা রুম। এক পাশে একটা উঁচু টেবিল, বালিশ-বিছানা পাতা আছে। রোগীকে এখানে শোয়ানো হয়। ডেস্কের সামনে দুইটা চেয়ার। পেছনে ডাক্তার সাহেব বসে আছেন। নাকের উপর চশমা, নাকের নিচে বড়ো গোঁফ এবং মাথায় টাক।

    ডাক্তার সাহেব ভুরু কুঁচকে তাকালেন, বললেন, “বসেন।”

    ঝুমু খালা বসে টুনিকে বলল, “তুই বস এখানে।”

    টুনিও বসল।

    ঝুমু খালা বলল, “ডাক্তার সাহেব কী কয় মন দিয়া শুনবি।”

    টুনি মাথা নাড়ল। ঝুমু খালার মাথায় বুদ্ধি আছে। ডাক্তারের কাছে বাচ্চা মেয়েকে নিয়ে আসার একটা অজুহাত তৈরি করে ফেলল।

    ডাক্তার সাহেব জিজ্ঞেস করলেন, “কী সমস্যা?”

    ঝুমু খালা বলল, “সমস্যা কি একটা? সমস্যা একশটা। পেটে বেদনা, বুক জ্বলা। কিছু খাইলেই পেটে গ্যাস। খালি চুকা ঢেকুর ওঠে। যখন হিক্কি ওঠে তখন থামে না। রাত্রে ঘুমাইতে পারি না। এসিডিটির ট্যাবলেট মুড়িমুড়কির মতো খাই, তখন মাঝে মাঝে একটু বুক জ্বলা কমে—”

    ডাক্তার সাহেব মাথা নাড়লেন, বললেন, “না, না—এটা হচ্ছে আমাদের দেশের সমস্যা। রোগীরা নিজে নিজের চিকিৎসা করে—এভাবে যখন-তখন ওষুধ খাওয়া ঠিক না।”

    “সে জন্যই তো আপনার কাছে আসছি। কী করমু কন।”

    “আপনাকে একটু চেক করতে হবে। বেডে শুয়ে পড়েন।”

    ঝুমু খালা মুখ কালো করে বলল, “ডাক্তার সাহেব, আমার আবার কেতকুতি বেশি। পেটে হাত দিলেই কেতকুতি লাগে—”

    “সেটা দেখা যাবে।”

    ঝুমু খালা তখন বেডে শুয়ে পড়ল। ডাক্তার ব্লাড প্রেশার নিলেন। ঝুমু খালা সেটা সহ্য করল, কিন্তু যে-ই তার পেটে চাপ দিয়ে দেখার চেষ্টা করল, ঝুমু খালা গগনবিদারী চিৎকার দিয়ে হাত-পা ছুড়ে এমনভাবে হি হি করে হাসতে শুরু করল যে, ডাক্তার রীতিমতো ভয় পেয়ে পেছনে সরে এলেন।

    ঝুমু খালা অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, “আপনি কী দেখবার চান বলেন, আমি নিজেই হাত দিয়ে দেখে আপনারে বলি।”

    ডাক্তার সাহেব বিরক্ত হয়ে বললেন, “যদি আপনি নিজে হাত দিয়ে বলতে পারতেন তাহলে তো আপনি ডাক্তার হয়ে যেতে পারতেন, আমার কাছে আসতে হতো না।”

    “সেটা কথা সত্যি। ঠিক আছে আবার চেষ্টা করেন। ডাক্তার সাহেব কেতকুতি দিয়েন না।”

    “আমি কেন কাতুকুতু দিব?”

    এবারে ডাক্তার সাহেব সাবধানে পেট চেপে দেখে মাথা নেড়ে নিজের চেয়ারে বসলেন। ঝুমু খালাকে আরও কয়েকটা প্রশ্ন করলেন। ঝুমু খালা বানিয়ে বানিয়ে উত্তর দিলো—উত্তরগুলোর মাঝে নিশ্চয় কোনো মিল নেই, কারণ ডাক্তার সাহেব কয়েকবার তার টাক মাথা চুলকালেন।

    শেষ পর্যন্ত ডাক্তার সাহেব তার প্যাড টেনে এনে প্রেসক্রিপশান লিখতে শুরু করলেন। টুনি মাথা উঁচু করে দেখল অনেকগুলো টেস্ট করতে দিয়ে নিচে কয়েকটা ওষুধের নাম লিখে প্রেসক্রিপশানটা ঝুমু খালার দিকে এগিয়ে দিয়ে বললেন, “এই টেস্টগুলো করে সামনের সপ্তাহে আবার দেখা করেন। আর নিচে কয়েকটা ওষুধ লিখে দিলাম, রাতে খাওয়ার আগে খাবেন। ঠিক আছে? আর একটা কথা—”

    “কী কথা?”

    “আজেবাজে জায়গায় টেস্ট করাবেন না। বাইরে কাউন্টার থেকে ভালো কয়েকটা ডায়াগনস্টিক সেন্টারের নাম নিয়ে যাবেন।”

    ঝুমু খালা মাথা নেড়ে উঠে দাঁড়াল, তখন টুনি তার হাত ধরে টান দিয়ে ফিসফিস করে বলল, “ফি।”

    “ও আচ্ছা।” ঝুমু খালা আবার বসে পড়ল, বলল, “ডাক্তার সাহেব, আপনার ভিজিট কয় টাকা?”

    খুবই চাঁছাছোলা প্রশ্ন। ইচ্ছা করলে প্রশ্নটা আরও নরমভাবে করা যেত। ডাক্তার সাহেবও চাঁছাছোলাভাবে বললেন, “আটশ টাকা।”

    ঝুমু খালা রীতিমতো আঁতকে উঠল, “আ-আ-আটশ টাকা!”

    ডাক্তার সাহেব ঝুমু খালার কথা শুনে একটু অবাক হলেন এবং মনে হয় একটু অপমানিত বোধ করলেন। বললেন, “হ্যাঁ।”

    “আটশ টাকা তো অনেক বেশি ডাক্তার সাহেব। একটু কম নেন। চারশ টাকা দেই?”

    ডাক্তার সাহেব অবাক হয়ে ঝুমু খালার দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, “আপনি এসব কী বলছেন? খোঁজ নিয়ে আসেন নাই?”

    “খোঁজ নিয়েই তো আসলাম, কিন্তু সব জায়গায় তো দরদাম করলে কম রাখে। সেদিন একটা শাড়ি কিনলাম, দুই হাজার চাইছে, বিক্রি করছে সাতশ টাকায়।”

    ডাক্তার সাহেবের মুখ লাল হতে শুরু করেছে। চিবিয়ে চিবিয়ে বললেন, “এটা শাড়ির দোকান না। এইটা ডাক্তারের চেম্বার।”

    টুনি তখন ঝুমু খালার হাত ধরে বলল, “ঝুমু খালা, ডাক্তার সাহেবের ভিজিট দিয়ে দাও। প্লিজ।”

    ঝুমু খালা টুনির হাত সরিয়ে খুবই বিরক্ত হয়ে একটা ব্যাগ খুলে বেশ কিছু খুচরা টাকা মিলিয়ে আটশ টাকা বের করে ডাক্তারের দিকে এগিয়ে দিয়ে বললেন, “নেন।” ডাক্তার সাহেব টাকাটা নিয়ে তার ড্রয়ারে রাখলেন। তখন ঝুমু খালা বলল, “একটা রসিদ দিবেন না?”

    ডাক্তার সাহেব চোখ বড়ো বড়ো করে বললেন, “রসিদ?”

    ঝুমু খালা বলল, “জে, আমার হাজব্যান্ড কইছে রসিদ না নিয়া যেন কোনোদিন টাকা না দেই।”

    ডাক্তার সাহেব চশমার ফাঁক দিয়ে কয়েক সেকেন্ড ঝুমু খালার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, “বাইরে কাউন্টার আছে সেখানে বলেন, তারা রিসিট দিয়ে দেবে।”

    ঝুমু খালা উঠে দাঁড়িয়ে ডাক্তার সাহেবের দিকে তাকিয়ে বলল, “থ্যাঙ্কু ডাক্তার সাহেব।” তারপর টুনির দিকে তাকিয়ে বলল, “বুঝলি ঝুমু, রসিদ দিলে সেইটা হচ্ছে হোয়াইট মানি, হালাল রুজি। আর রসিদ না দিলে সেইটা বেলেক মানি, হারাম রুজি।”

    যদিও কথাটা টুনিকে বলা হয়েছে কিন্তু হোয়াইট ও ব্ল্যাক মানির পার্থক্যটা ডাক্তার সাহেবও শুনলেন। শুনে তার লাল মুখটা এবারে রীতিমতো কালো হয়ে উঠল।

    ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে ঝুমু খালা ফিসফিস করে বলল, “কী রকম অ্যাক্টিং করলাম?”

    “একটু বেশি হয়ে গেছে ঝুমু খালা।”

    “কম হওয়া থেকে বেশি হওয়া ভালো।”

    “চলো যাই এখন।”

    “খাড়াও, রিসিটটা নিয়া নিই।”

    ঝুমু খালা যখন রিসিট নিচ্ছে তখন সাদা এপ্রোন পরা কমবয়সি মেয়েটা এসে টুনির হাত থেকে ফোল্ডারটা নিয়ে একনজর দেখে ফেরত দিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকে গেল। মেয়েটা মনে হয় এই ডাক্তার সাহেবের নার্স।

    কাউন্টার থেকে একটা রিসিট প্রিন্ট করে দিয়ে রিসিটের সাথে কয়েকটা ডায়াগনস্টিক সেন্টারের কার্ড স্ট্যাপল করে ঝুমু খালার হাতে দিয়ে বলল, “এই ডায়াগনস্টিক সেন্টার ছাড়া অন্য জায়গায় টেস্ট করাবেন না। আজকাল রাস্তার মোড়ে মোড়ে ডায়াগনস্টিক সেন্টার—কিন্তু কোনোটা ভালো না।”

    ঝুমু খালা বলল, “ঠিক আছে।”

    তারপর দুইজন ওয়েটিং রুম থেকে বের হয়ে যেতে থাকে। তারা মাত্র কয়েক পা গিয়েছে তখন হঠাৎ পেছন থেকে একটা মেয়ের গলার স্বর শুনল, “এই যে শুনেন—”

    টুনি ঘুরে তাকিয়ে দেখল সাদা এপ্রোন পরা মেয়েটা তাদের দিকে হেঁটে আসছে। মেয়েটা কাছে এসে ঝুমু খালাকে বলল, “ডাক্তার সাহেব আপনাকে অনেকগুলো টেস্ট করতে দিয়েছেন, তাই না?”

    ঝুমু খালা মাথা নাড়ল।

    মেয়েটা বলল, “এখানে কেউ আসলেই তাকে সবসময় অনেকগুলো টেস্ট করতে দেয়। এটাই নিয়ম।”

    টুনি অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইল। মেয়েটা মুখে একটা বাঁকা হাসির ভান করে বলল, “বেশিরভাগ টেস্টের কোনো দরকার নাই।”

    ঝুমু খালা জিজ্ঞেস করল, “দরকার নাই?”

    “না।”

    “আপনি কেমন করে জানেন? আপনি কি ডাক্তার?”

    “না, আমি এখনও ডাক্তার হই নাই। সামনের বছর পাস করলে হয়ে যাব। কিন্তু আমি জানি। কমনসেন্স। যাই হোক, ডাক্তার সাহেব যে টেস্ট করতে দিয়েছেন সেগুলি করতে অনেক টাকা লাগবে। আমি আপনাদের কিছু টাকা বাঁচিয়ে দেই?”

    ঝুমু খালা টুনির দিকে তাকাল। টুনিও ঝুমু খালার দিকে তাকাল। দুইজনেই একসাথে হেসে উঠল। এপ্রোন পরা মেয়েটা ভুরু কুঁচকে বলল, “কী হলো? হাসো কেন?”

    টুনি বলল, “আপু, তুমি আমাদের বেদরকারি টেস্টগুলোর জন্য ভুয়া রিপোর্ট তৈরি করে দিবে। তাই না?”

    মেয়েটা আমতা আমতা করে বলল, “হ্যাঁ। কিন্তু তোমরা কেমন করে বুঝলে?”

    টুনি বলল, “আপু! আমরা দুইজন স্টিং অপারেশান করে তোমাকে ধরতে এসেছি।”

    “আ-আ-আমাকে ধরতে এসেছো?”

    “হ্যাঁ।” টুনি ঝুমু খালাকে দেখিয়ে বলল, “আসলে ঝুমু খালার কোনো অসুখ হয় নাই। আমরা এমনি এসেছি।”

    “তোমরা কারা?”

    “ডাক্তার সাহেব তোমাকে ধরার জন্য একজন ডিটেকটিভ লাগিয়েছেন। আমরা সেই ডিটেকটিভ এজেন্সি থেকে এসেছি।”

    মেয়েটা ভালো করে টুনিকে দেখল, তারপর বলল, “এটা কী রকম ডিটেকটিভ? তোমার মতো বাচ্চা মেয়েকে অ্যাসাইনমেন্টে পাঠায়?

    টুনি বলল, “আসলে আমার ছোটো চাচা হচ্ছে ডিটেকটিভ। মাঝে মাঝে আমরা তার কাজ করে দেই।”

    মেয়েটা বলল, “ও।”

    টুনি বলল, “আপু, তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করি?” “করো।”

    “তুমি কেন এটা করো? কোনোদিন ঝামেলায় পড়বে না?”

    মেয়েটা হাসল, বলল, “আমি তো ঝামেলায় পড়তেই চাই। তাহলে একটা

    হইচই হবে, পত্রিকায় নিউজ হবে—সবাই জানবে, কিন্তু এখনও ঝামেলায় পড়তে পারি নাই। চেষ্টা করে যাচ্ছি।”

    টুনি বলল, “আপু!”

    “কী?”

    “তোমার মতোন ইন্টারেস্টিং মানুষ আমি জন্মেও দেখি নাই। এই ডাক্তার সাহেবের ওপর তোমার এত রাগ কেন?”

    “কারণ, এই ডাক্তার সাহেব কত টাকা কামাই করে তুমি চিন্তাও করতে পারবে না।”

    “এই জন্য রাগ?”

    “না। আরও একটা কারণ আছে।”

    “কী কারণ? বলবে আপু।”

    মেয়েটি একটা নিঃশ্বাস ফেলল, তারপর বলল, “এই ডাক্তার সাহেব হচ্ছে আমার আব্বু।”

    টুনি হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর হি হি করে হাসতে শুরু করল। কিছুতেই হাসি থামাতে পারে না।

    মেয়েটা কিছুক্ষণ টুনির দিকে তাকিয়ে রইল, তারপর বলল, “এটা আসলে হাসির ব্যাপার না। এইটা হচ্ছে দুঃখের ব্যাপার। আমি বুঝি না আমার আব্বুর এত লোভ কেন! লোভ থেকে খারাপ কিছু নাই। বুঝলে মেয়ে—”

    “আমার নাম টুনি।”

    “বুঝলে টুনি, আমি যখন ডাক্তার হব তখন আমি রোগী থেকে পাঁচ টাকা ফি নিব। খোদার কসম। মরে গেলেও ভুয়া টেস্ট করতে দিব না। আরও বড়ো হলে কি করব জানো?”

    “কী করবে?”

    “আমার মতো যারা আছে তাদের নিয়ে একটা সত্যিকার হাসপাতাল দিব। সেই হাসপাতালে চিকিৎসা হবে, গবেষণা হবে—”

    টুনি অবাক হয়ে দেখল মেয়েটার চোখের কোনায় পানি চিকচিক করছে। সে মেয়েটার হাত ধরে বলল, “আপু—”

    “বলো।”

    “আমি তোমার হাসপাতালে চাকরি করব আপু।”

    মেয়েটা টুনির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, “ঠিক আছে টুনি। চলে এসো।”

    .

    ছোটাচ্চু জিজ্ঞেস করল, “টুনি তোদের স্টিং অপারেশান কেমন হয়েছে?”

    টুনি দাঁত বের করে হাসল, বলল, “সাকসেসফুল।”

    ছোটাচ্চু অবাক হয়ে বলল, “সত্যি?”

    “হ্যাঁ। আমার কথা বিশ্বাস না হলে ঝুমু খালাকে জিজ্ঞেস করো।”

    ছোটাচ্চু বলল, “ঠিক আছে তোর কথাই বিশ্বাস করলাম। কে সেই মানুষ?”

    “বলা যাবে না ছোটাচ্চু।”

    “কী বললি?”

    “বলেছি, মানুষটার পরিচয় দেওয়া যাবে না।”

    “মানে?”

    টুনি চোখ নাচিয়ে বলল, “এই মানুষটা কে সেটা গোপন থাকা ভালো।”

    “কেন?” ছোটাচ্চু রেগে উঠতে চেয়েছিল কিন্তু টুনির কথা শুনে এত অবাক হলো যে, ঠিকমতো রেগে উঠতে পারল না।

    টুনি বলল, “কারণ মানুষটার পরিচয় জানাজানি হয়ে গেলে এই অসাধারণ প্রজেক্টটা বন্ধ হয়ে যেতে পারে।”

    “কী বললি?”

    “তা ছাড়া মানুষটার পরিচয় জানাজানি হয়ে গেলে তোমার ডাক্তার সাহেবের ঝামেলা হয়ে যেতে পারে।”

    “কী বললি? কী বললি তুই?” ছোটাচ্চু শেষ পর্যন্ত রেগে উঠতে পারল। “ঠিকই বলেছি। তাই না ঝুমু খালা?”

    ঝুমু খালা মাথা নাড়ল। বলল, “একেবারে সত্যি কথা।” ছোটাচ্চু অবাক হয়ে দুইজনের দিকে তাকিয়ে রইল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনকশা-কাটা কবজ – মুহম্মদ জাফর ইকবাল
    Next Article জিটুৎসি – মুহম্মদ জাফর ইকবাল

    Related Articles

    মুহম্মদ জাফর ইকবাল

    ছোটগল্প – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সাদাসিধে কথা – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    মেকু কাহিনী – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    আমার বন্ধু রাশেদ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সায়েন্স ফিকশান সমগ্র ১ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    টুনটুনি ও ছোটাচ্চু – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }