Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    দুচাকায় দুনিয়া – বিমল মুখার্জি

    বিমল মুখার্জি এক পাতা গল্প588 Mins Read0
    ⤷

    দুচাকায় দুনিয়া – ১

    ১

    আজ থেকে ঠিক বাহান্ন বছর আগে মা বাবা ভাই বোন আত্মীয়-বন্ধু ও ঘর-বাড়ি ছেড়ে আরামহীন অনিশ্চিতের পথে বেরিয়ে পড়েছিলাম অজানাকে জানার ও অচেনাকে চেনার জন্য। সারা পৃথিবী ঘোরবার স্বপ্ন যা ছেলেবেলায় ভূগোল পড়বার সঙ্গে সঙ্গে নেশার মতো আমাকে আঁকড়ে ধরেছিল, ১৯২৬ সালের ১২ ডিসেম্বর, তার বাস্তব রূপ নেবার পথের প্রথম পদক্ষেপ শুরু হল। আমার বয়স তখন তেইশ, সঙ্গে তিন বন্ধু— অশোক মুখার্জি, আনন্দ মুখার্জি ও মণীন্দ্র ঘোষ। অশোক মুখার্জি আমাদের দলের নেতা। সাইকেল চারখানা আমাদের বাহন।

    যাত্রা শুরু হল কলকাতার টাউন হল থেকে। মহা আড়ম্বরে বিরাট এক জনসভার ব্যবস্থা হয়েছিল। প্রথম ভারতীয় দল ভূপর্যটক হয়ে পথে বেরবে, এই খবরটা বাঙালির মনে সেদিন এক বিপুল উদ্দীপনা ও উৎসাহের সৃষ্টি করেছিল। যে যেখানে ছিল রাস্তায় বেরিয়ে পড়ল। ইচ্ছা ছিল বোধহয় পর্যটকদের একবার নিজের চোখে দেখা এবং সম্ভব হলে করমর্দন করে তাদের উৎসাহিত করা। বাঙালি ভীতু, কুনো এবং ঘরমুখো এই দুর্নাম ঘোচাবার জন্য চারজন যুবক প্রাণের মায়া সুখ-স্বাচ্ছন্দ্য ছেড়ে সাহসে ভর করে গৃহছাড়া হল, এই কথা সবার প্রাণে আশার বাণী এনেছিল। চিরকাল বিদেশিদের এইরকম সাহসের পরিচয় দিতে দেখে আমরা সবাই তারিফ করে এসেছি— ধন্য ধন্য বলেছি। কিন্তু এ যে বাঙালি তথা প্রথম ভারতীয় দল, এই চিন্তা সবাইকে সেদিন উদ্বুদ্ধ করেছিল একান্তভাবেই।

    টাউন হলের বাইরে এসে দেখি সামনে বিরাট জনসমুদ্র।

    এসময়টা মনের মধ্যে কয়েকটি কথা বারবার আমাকে উতলা করেছিল। মাকে ভীষণ ভালোবাসতাম। বিদায়ক্ষণে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন। সেই অবস্থায় তাঁকে ছেড়ে চলে এলাম। আমার অতি প্রিয় এবং সাধের কলকাতা ছাড়তেও খুব খারাপ লাগছিল। হাওড়ার দিকে এগোলাম। শত শত সাইকেল এবং মোটরগাড়ি আমাদের আশপাশে পথ করে চলল। গঙ্গার ওপর তখন কাঠের পুলটা পার হবার সময়ে বারবার পিছন ফিরে কলকাতা শহরের দিকে দেখছিলাম, জানি না আবার কখনও দেখা হবে কিনা। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে চলেছি। সূর্য প্রায় অস্তাচলে। অনেক কষ্টে ভিড় ঠেলে যেতে যেমন অসুবিধা তেমনই সময়ও নষ্ট হচ্ছিল। কথাও ছিল বর্ধমানে প্রথম রাত্রি কাটাবার, যেমন প্রত্যেকবার উত্তর-পশ্চিম ভারত ভ্রমণের সময়ে করেছি।

    বালিতে বিবেকানন্দ ব্রিজের ওপর দিয়ে একজন প্রফেসর সাইকেলে আসছিলেন দুপুরবেলায় আমাদের জি টি রোডে অভিনন্দন জানাতে। সেদিন এত বেশি গাড়ি, সাইকেল এবং মানুষের ভিড়ে পড়ে তাঁর পথেই মৃত্যু ঘটল— একটা লরি তাঁকে চাপা দিল।

     

     

    রাত ৯টার সময় পৌঁছলাম চন্দননগরে। দেহে ক্লান্ত ও মনে অবসন্ন বোধ করছিলাম। পথে বালি, উত্তরপাড়া, কোতরং ইত্যাদি জনপদের ভেতর দিয়ে আসবার সময় অনেক অভ্যর্থনা ও ভোজন এবং আপ্যায়নের ব্যবস্থা হয়েছিল মনে পড়ে। চন্দননগরে পৌঁছে আমার এক পূর্ব-পরিচিত বন্ধুর সাদর নিমন্ত্রণ গ্রহণ করলাম। পরদিন বর্ধমান যাবার কথা ঠিক হল।

    অপরিচিত জায়গায় শুয়েছিলাম বলে খুব সকালে ঘুম ভেঙে গেল। তখন দেখি বাড়ির চারপাশে ছেলে-মেয়েরা ঘুরছে আমাদের দেখা পাবার আশায়।

    প্রথমদিনের অভিজ্ঞতায় বুঝেছিলাম যে মাল বহন করবার ক্ষমতা অতিক্রম করে আমরা সবাই ভুল করেছি। বসবার সিটের পিছনে প্রত্যেকে একটা করে মজবুত স্টিল ট্রাঙ্ক নিয়েছিলাম— সাইকেলের পিছনে সাঁটা। সেটা চাবি বন্ধ করবার ব্যবস্থা ছিল। স্টিল ট্রাঙ্কের ওপর কম্বল ও কাপড়-চোপড় বাঁধা ছিল। কাঁধের ওপর হ্যাভারস্যাকে ভর্তি অফুরন্ত মাল। তাছাড়া বন্দুক-পিস্তলের ওজন তো ছিলই। সাইকেলের ফ্রেমের মধ্যে এক মস্ত ব্যাগ ভর্তি সংসারযাত্রার সব জিনিস— ক্যামেরা, ওষুধপত্র, গুলি, কার্তুজ, জুতোর বুরুশ কী না ছিল! পথেও একদিনেই কত জিনিস উপহার পেলাম তার হিসেব দেওয়া সম্ভব নয়। মহেন্দ্রলাল দত্তর ছাতার দোকানের মালিক ভবানী দত্ত আমার বিশেষ বন্ধু। তার ধারণা হয়েছিল একটা ছাতা থাকলে মরুভূমির দারুণ গরম কম লাগবে। একটা ছাতার ওজনও তখন দুঃসহ লাগছিল।

     

     

    চা খেয়ে আমরা প্রথমেই ঠিক করলাম যেমন করে সম্ভব বোঝা কমাতে হবে। সব জিনিস একত্র করে দেখলাম জুতোর একটা বুরুশ ও একটা কালির কৌটো চারজনের পক্ষে যথেষ্ট। দাঁত মাজার বুরুশ অবিশ্যি প্রত্যেককে একটা করে রাখতে দেওয়া হল। এমনই ছাঁটাই করতে করতে স্তূপাকার জিনিস ফালতু হয়ে গেল— চারটে স্টিল ট্রাঙ্ক মাল বোঝাই করে চন্দননগরের বাড়িতে ফেলে রেখে বিদায় নিলাম আমরা।

    বারোটার সময় আবার শুরু হল জি টি রোড ধরে বর্ধমানের দিকে এগনো। আগের চেয়ে বোঝা অনেক কমলেও তখনও ভারবাহী গাধার অবস্থা। এই অবস্থা থেকে কোনওদিন রেহাই পাইনি। স্বয়ংসম্পূর্ণ স্বাবলম্বী হওয়ার যতই চেষ্টা করেছি ততই বোঝা বেড়েছে বই কমেনি।

    চন্দননগর থেকে যারা আমাদের সঙ্গে যাচ্ছিল, ৫০ মাইল পথ অতিক্রান্ত হলে তারা সবাই বিদায় নিল একে একে। সবার আগে একজন একটা জরুরি জিনিস আমায় উপহার দিয়েছিল। কয়েকটা ছুঁচ ও নানা রঙের সুতো। এত দরকারি জিনিস কিন্তু আমরা কেউই আগে সঙ্গে নিইনি।

     

     

    ১৯২৬ সালে জি টি রোড অনেক চওড়া ছিল। মোরাম দিয়ে বাঁধানো রাস্তা। দুধারে বড় বড় গাছের ছায়া সারাদিন থাকত। গাছের নিচ দিয়ে গরুর গাড়ির সার দুদিকে চলত। ক্বচিৎ কখনও একটা মোটরগাড়ি দেখেছি। ট্রাকে মাল বহনের রীতি তখনও হয়নি।

    বর্ধমানে আমরা ডাঃ গণেশচন্দ্র সরকারের আতিথ্য স্বীকার করলাম।

    পরদিন বর্ধমান ছেড়ে কাট্রাসগড়ের দিকে এগোতে লাগলাম। একজন কয়লার খনির বাঙালি মালিক আমাদের সাদর অভ্যর্থনা জানিয়েছিলেন। ক্লান্ত হয়ে যখন আমরা বটকৃষ্ট রায়ের বাড়ি পৌঁছলাম, মনে হল যেন সেখানে মেলা বসেছে। লোকের বিরাট ভিড়। গানবাজনার ব্যবস্থাও আমাদের আনন্দবর্ধনের জন্য। গায়িকা তরুণী কমলা ঝরিয়া। সেই সভায় গান করেছিলেন ‘মিছে মালা গাঁথিয়া আশে বসে থাকা।’ সুরেলা গান। বেশ মিষ্টি লাগল। কিন্তু রাত জেগে গান শোনার আর উৎসাহ ছিল না। বারোটার সময় ভূরিভোজ তখনকার দিনে রেওয়াজ ছিল। আমরা সবার কাছে বিদায় নিয়ে রাত দেড়টার সময় শুতে গেলাম।

     

     

    এমনিভাবে সর্বত্র আদর-আপ্যায়নের ভেতর দিয়ে আমরা এগিয়ে চলেছি। মোগল সাম্রাজ্য কায়েমি হবার আগে পাঠান বীর শেরশাহ কলকাতা থেকে পেশোয়ার পর্যন্ত ১৫০০ মাইল লম্বা এক চওড়া রাস্তা— গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তৈরি করেছিলেন। অফুরন্ত ফলের গাছ তার দুধারে লাগানো। প্রত্যেক দশ মাইল অন্তর একটা পাকা কুয়ো বা ইঁদারা সংলগ্ন পান্থশালা। পঞ্চাশ বছর আগে পশ্চিমবঙ্গের জি টি রোডের পাশে যে কুয়ো ছিল আমরা তার সুগভীর ঠান্ডা জল খেয়ে আনন্দ লাভ করেছি। এখন লোকেরা সামান্য জমির আশায় বেশিরভাগ কুয়ো বুজিয়ে তার ওপর চাষবাস করেছে। আজকাল ক্বচিৎ এক-আধটা অবহেলিত কুয়ো জীর্ণ অবস্থায় দেখা যায়। কিন্তু বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, পাঞ্জাব এবং উত্তর-পশ্চিম ভারতবর্ষে (এখন পাকিস্তানে) বেশিরভাগ কুয়ো সযত্নে ব্যবহৃত হচ্ছে আজও।

    আমরা জি টি রোড ছেড়ে রাঁচির পথ ধরলাম। অশোক ও আনন্দ সম্পর্কে জ্যেঠতুতো-খুড়তুতো ভাই। ওদের আত্মীয়স্বজনের কাছে বিদায় নেওয়া উদ্দেশ্য ছিল। রাঁচি খুব ফাঁকা, অল্প লোকের বাস ছিল তখনকার দিনে। আমরা হিনুতে এক ক্লাববাড়িতে উঠলাম। অশোকদের মা-বাবার সঙ্গে আলাপ হল। তাঁরা অত্যন্ত ভদ্র কিন্তু প্রিয়জনকে হারাবার ভয়ে একেবারে মুহ্যমান হয়ে পড়েছিলেন। অশোকের মা জানতে চাইলেন, আমার মা-বাবা আছেন কি না— তাঁরা কেমন করে আমার এই দুরন্ত আশায় মত দিয়েছেন। আমার মা-বাবা আমাকে নিরস্ত করার কথা বারবার বলে যখন ফল পেলেন না, তখন মা মনকে প্রস্তুত করতে পেরেছিলেন। এমনকী আমার শুভ কামনা করে উৎসাহ দেবার চেষ্টায় একটা কবিতাও লিখেছিলেন। সে কবিতা কোথায় হারিয়ে গিয়েছে, কোথাও খুঁজে পাই না।

     

     

    যখন যাত্রার ক্ষণে বিদায় নিতে গেলাম, মা আমার বন্দুক এবং বেশভূষা দেখে বুঝলেন আমি বিরাট বিশ্বে কোথায় যে হারিয়ে যাব তার ঠিকানা নেই। আমাকে জড়িয়ে কী বলবার চেষ্টা করলেন— তারপর সংজ্ঞা হারালেন। সেদিন আমি নিজেকে ধিক্কার দিয়েছি। একবার ইচ্ছা হয়েছিল আমার সমস্ত অ্যাডভেঞ্চার, দেশ দেখার কামনা জলাঞ্জলি দিয়ে মাকে আশ্বাস দিয়ে বলি যে লক্ষ্মী ছেলে হয়ে বাড়িতে রইলাম- কিন্তু পরমুহূর্তেই আমি নেশাগ্রস্ত হয়ে যে ভূতের পিছনে ছুটেছি সে আমার হুঁশ ফিরিয়ে দিল। ফেরা কিছুতেই হবে না।

    আমার সব কথা শুনে অশোকের মা হতাশার সুরে বললেন, মায়ের কষ্ট ছেলেরা বোঝে না, আমাদের কত বড় যাতনা।

    রাঁচি ছেড়ে আমরা আবার জি টি রোডের দিকে এগোলাম, পালামৌ জঙ্গলের ভেতর দিয়ে। এদিকে কম লোক চলে— গাড়ি তো নেই। খয়ের গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। এমন কোনও ছোট-বড় জন্তু-জানোয়ার ছিল না যাদের এই জঙ্গলে দেখা যেত না। বাঘ, হরিণ, নীলগাই আশপাশেই ঘুরত। সব মিলে জঙ্গলটা অপূর্ব সুন্দর দেখাত। রাত্রে ক্লান্ত হয়ে একটা ইনস্পেকশন বাংলোতে উঠলাম। সন্ধ্যা হবার আগেই চৌকিদার তার বাড়িতে চলে গিয়েছিল। দোর খুলে ভেতরে ঢুকতে খুব বেগ পেতে হয়নি। আমাদের সঙ্গে এসেটিলিন আলো ছিল। তার সাহায্যে একটা ঘর সাফ করে নিয়ে আমাদের সঙ্গে যা খাবার ছিল তা শেষ করে শুয়ে পড়লাম।

     

     

    ঘরের সামনে যে উঠোন ছিল গভীর রাত্রে সেখানে এক ব্যাঘ্র মহাশয় আমাদের সঙ্গে আলাপ করতে এসেছিলেন। আমরা দরজা ও জানলা একটু মজবুত করে আটকে চারজন চারদিকে পিস্তল হাতে দাঁড়িয়ে থাকলাম। বাঘ বাড়িটা প্রদক্ষিণ করল, কখনও কখনও দেওয়ালের ওপারে জানোয়ার এপারে আমরা। জানলার মধ্যে কোথাও ফাঁক খুঁজছিল বোধ হয়, আঁচড়ের শব্দে তাই মনে হল। একটু জোরে ধাক্কা মারলেই জানলার খিলসুদ্ধ উড়ে যেত। সৌভাগ্যক্রমে বাঘের সেরকম মতিগতি ছিল না, তবু একবার জানলার কাছে বাঘ আসা মাত্র অশোক ০.৪৫ পিস্তল থেকে একটা গুলি ছুড়ল, কী সাংঘাতিক আওয়াজ। বাঘের কানে তালা লাগাবার মতো শব্দ। বাকি রাতটুকু আর আমাদের জ্বালাতন না করে বাঘ উঠোন দিয়ে জঙ্গলের দিকে চলে গেল। চাঁদনি রাতের আলোতে দেখলাম বাঘের পুরুষ্ট দেহটা। আওয়াজে ভয় পেয়ে সেখান থেকে সরে পড়াই শ্রেয় মনে করেছিল। তবু আমাদের কারও ঘুম হল না। ভোরবেলায় চৌকিদার এসে হাজির। প্রথমেই জিজ্ঞাসা করল বাঘটার গুলি লেগেছে কিনা। আমরা ভয় পাওয়াবার জন্য আওয়াজ করেছিলাম শুনে বলল বাঘটা নাকি রোজ রাতে বাংলোয় বেড়াতে আসে। দিনেরবেলায় যখন সে দেখেছে তার কাছে তখন সম্বল মাত্র একটা লাঠি। মানুষখেকো নয় বোধহয়। খাবারের খোঁজেই টহল দিয়ে যায়।

     

     

    আমরা চা খেয়ে রওনা হলাম জঙ্গলের পথ ধরে যতক্ষণ না আবার জি টি রোডে এসে পড়লাম।

    শোন নদীতে রেললাইন ধরে ব্রিজের ওপর দিয়ে পার হলাম। সামনেই সাসারাম, ছোটখাটো শহর। বাঁদিকে জি টি রোডের সৃষ্টিকর্তা এবং পাঠান সম্রাট শেরশাহের স্মৃতিসৌধ। তার মধ্যে কবর রয়েছে অত্যন্ত অনাড়ম্বরে। এই সৌধটি একেবারে খাঁটি পাঠান রীতিতে গড়া এবং সেজন্য উত্তর ভারতের অন্যান্য স্মৃতিস্তম্ভের থেকে স্বতন্ত্র তার স্থাপত্য। সৌন্দর্যের চেয়ে গাম্ভীর্যের দিকে নজর বেশি।

    বিহারের চওড়া রাস্তার দুপাশে ধান ও গম কাটা তখন হয়ে গিয়েছে। এই সময় কী পরিমাণ ব্ল্যাক বাক ও স্পটেড ডিয়ার দলে দলে দুধারে দেখা যেত, আজকের দিনে তা গল্পকথা বলে মনে হবে। সারস পাখিরা মাঠের ওপর খাবার খুঁজে খেত। একেকটা গাছভর্তি ফ্লেমিঙ্গো— কখনও কখনও হেরন পাখিও দেখা যেত। সারাটা রাস্তা জুড়ে অগণিত ঘুঘু দেখা যেত। তার কারণ গরুর গাড়ি ভর্তি চাল-ডাল-গম নিয়ে যাবার সময় ফুটো থলে দিয়ে বাইরে কিছু পড়ত। এখন ট্রাক যায় ভীষণ জোরে, তাছাড়া ট্রাকের কী ভিড়! এইরকম পশুপাখি সারা জি টি রোডে দেখতাম। উত্তরপ্রদেশে ময়ূর দেখেছি যেখানে সেখানে। কেউ তাদের মারত না— এত সুন্দর জীব বলে। আখের খেতের আশপাশে মস্ত বড় নীলগাই ও ময়ূর, হরিণও অনেক দেখেছি।

     

     

    প্রতিপত্তিশালী অনেক বাঙালি তখন উত্তর ভারতবর্ষের সর্বত্র বসবাস করতেন। তাঁরা আমাদের খুব সমাদর করতেন। অবাঙালিদেরও উৎসাহ কম ছিল না। সবাই প্রশ্ন করতেন নানা ধরনের। একটি প্রশ্নের জবাবে বেশ বেগ পেতাম, সেটা হচ্ছে ‘অ্যাডভেঞ্চার’ করে, অনিশ্চয়তার মধ্যে দীর্ঘদিন কাটিয়ে যদি বা আমরা একযুগ পরে দেশে ফিরতে পারি তাহলে কী লাভ হবে? লাভের জন্য অ্যাডভেঞ্চার খুব কম লোকেই করে। খানিকটা আত্মপ্রসাদ লাভ বরঞ্চ বলা যেতে পারে। তাছাড়া আমাদের দুটো উদ্দেশ্য ছিল: ১) বাঙালি ভীতু নয় প্রমাণ করা, ২) যদি আমরা সফলকাম হই, তাহলে অসংখ্য তরুণ-তরুণী বিশ্বাস করবে যে কোনও কঠিন কাজই অসাধ্য নয়, দুঃসাধ্য হলেও। আমরা পথপ্রদর্শকের ভূমিকায় নেমেছি যাতে আমাদের পরবর্তীরা অ্যাডভেঞ্চারের নামে আঁতকে না ওঠে, বরং আগ্রহান্বিত হয়ে এ-পথে পা বাড়ায়।

    পৃথিবী ভ্রমণে বেরবার দুবছর আগে আমি হিমালয়ান এক্সপিডিশন, যেটা ১৯২৪ সালে ব্রিগেডিয়ার জেনারেল ব্রুশ-এর নেতৃত্বে এভারেস্ট আরোহণ করতে চেষ্টা করেছিল, তাদের দলে ভিড়বার ইচ্ছা প্রকাশ করি। জেনারেল ব্রুশের কাছে চিঠিতে মনের কথাও লিখেছিলাম— তিনিও খুব সহানুভূতিশীল ছিলেন।

    দুই বছর পরে ১৯২৮ সালে যখন বিলাত পৌঁছলাম জেনারেল ব্রুশ এবং রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির সভাপতি স্যার ফ্রান্সিস ইয়ংহাসবান্ড আমাকে নিমন্ত্রণ জানান আমার ভ্রমণকাহিনী বলবার জন্য। সেই সভায় অনেক বিখ্যাত পর্যটক ও এক্সপ্লোরারের সঙ্গে আলাপ হয়। পরে ফ্রান্সিস আমাকে ফেলোশিপ দেবার কথা ঘোষণা করলেন। সে অবশ্য অনেক পরের কথা।

     

     

    আমরা জি টি রোড ধরে বেনারস পৌঁছবার সময় দেখলাম পণ্ডিত মালব্যের চেষ্টায় কী বিরাট ইউনিভার্সিটি গড়ে উঠেছে।

    বেনারসের পর চুনার দুর্গ দেখলাম। শুনেছি এটিও শেরশাহর তৈরি। এলাহাবাদে অনেকবার গিয়েছি তবু গঙ্গা-যমুনার সঙ্গমস্থলটি মনোরম লাগে। যেমন বহুবার কাশী গিয়েছি, হাজার হাজার বছরের পুরনো অলিগলি-সম্বলিত শহরটি আমার কাছে চিরনতুন মনে হয়। এলাহাবাদ পার হয়ে দিল্লির পথ ধরলাম। রাস্তায় খুব ধুলো। বাঁদর এবং হনুমানের উপদ্রব ভীষণ। সাইকেল ও বন্দুক গাছে ঠেস দিয়ে একটু হয়তো বিশ্রাম করতে বসেছি— হঠাৎ বন্দুক ধরে টানতে টানতে একটা বাঁদর গাছে ওঠবার চেষ্টা করল, যথাসময়ে আমাদের দৃষ্টি পড়াতে আমরা সবাই মিলে তাড়া করলাম, ভয়ে তখন বন্দুক ফেলে চম্পট। আরও ভয় পাওয়াবার জন্য বন্দুকের ফাঁকা আওয়াজ করলাম। তখন মনে হল বানরকুল সবংশে সবাই যতদূর পারে পালাল।

    এর আগে যখন সাইকেলে ভ্রমণ করতে এসেছি, তখন দিল্লিতে চাঁদনি চকের ওপর কোহিনূর হোটেলে উঠতাম। হোটেলটা ছিল মস্ত বড়। সেখানে একটা বড় ঘরের ভাড়া ছিল দৈনিক মাত্র এক টাকা। যতজন লোক থাকবে তাদের প্রত্যেককে একটা দড়ির চার-পাই দিত। খাওয়া-দাওয়া তেমনই সস্তা। আটআনা পয়সা দিয়ে হাতরুটি বা পরোটার সঙ্গে মাংস পেতাম যথেষ্ট।

     

     

    দিল্লি বলতে তখন বোঝাত পুরনো দিল্লিই। নতুন দিল্লিতে তখন মাত্র কয়েকটা বাড়ি তৈরি হয়েছিল। চারদিকে তখন চলেছে গড়ার পর্ব। স্যার এডুইন লুটিএনের বিরাট কীর্তি তখন নির্ণায়মান। দিল্লির সঙ্গে নতুন দিল্লির যোগসূত্রের জন্য মাত্র দুটো রাস্তা দেখেছি। পাঁচ মাইল পথ— লোকজন নেই, বাড়ি নেই, সন্ধ্যার পর শিয়ালের ঐকতান এবং ঝিঁঝি পোকার ডাক। কেউ সূর্যাস্তের পর সাহস করে ওই পথে চলাফেরা করত না।

    আমাদের গন্তব্যস্থল ছিল আইনের বড়কর্তা এস আর দাশের বাড়ি। তাঁর বড় ছেলে ধ্রুব আমার সমবয়সী বন্ধু ছিল। দুজনেই আমাকে খুব স্নেহ করতেন। দিল্লিতে আমরা যাব এই কথা জানাতেই তাঁদের কাছে থাকবার নিমন্ত্রণ পেয়েছিলাম।

    আলিগড়ের কাছাকাছি এসেছি, জি টি রোডের ধারে প্রায় দুশো গজ দূরে ১৪- ১৫টা ব্ল্যাকবাক হরিণ মাঠের ওপর দাঁড়িয়েছিল। বন্দুক পাওয়ার পর থেকে তাদের ব্যবহার করবার জন্য হাত নিশপিশ করছিল। আনন্দ মুখার্জি অল্প সময়ের মধ্যে বন্দুকে কার্তুজ ভরে একটা হরিণ লক্ষ্য করে গুলি ছুড়ল। সেই হরিণ ছাড়া অন্যরা ভীষণ শব্দের চোটে লাফাতে লাফাতে পালিয়ে গেল। আমরা মাঠের ওপর দিয়ে দৌড়ে গেলাম হরিণ ধরবার জন্য। কিন্তু আমিই প্রথমে তার সামনে উপস্থিত হয়ে যা দেখলাম সে দৃশ্য মর্মন্তুদ। বন্দুকের গুলি হরিণের দুপাশ ভেদ করে মাটিতে পড়েছে। তখনও হরিণ চার পায়ে দাঁড়িয়ে ছিল, মাথাটা কষ্টের সঙ্গে তুলে আমার দিকে দু- তিনবার তাকাল। বড় বড় সুন্দর সেই চোখে স্পষ্টই যেন বলল, আমাকে কেন মারলে? আমি তো তোমার কোনও ক্ষতি করিনি। ইতিমধ্যে আমার অন্য বন্ধুরা সেখানে এসে পড়ল এবং হরিণের প্রাণহীন দেহ মাটিতে লুটিয়ে পড়বার আগে ধরে ফেলল। আমার আর কোনও উৎসাহ রইল না হরিণ ধরবার, সেই অনর্থক হত্যার কথা ভাবলে আজও কষ্ট হয়। রাত্রে মণীন্দ্র হরিণের মাংস রাঁধল, কিন্তু খাবার প্রবৃত্তি আমার রইল না, শরীর ভালো নেই অজুহাতে সারারাত কিছু খেলাম না। ঘুমোবার জন্য চোখ বুজতেই হরিণের বড় বড় এক জোড়া কালো চোখ আমাকে যেন বলতে লাগল— তুমি অপরাধী, তুমি খুনি।

     

     

    সেই একদিনের ঘটনা থেকে আমার সারাজীবনের দৃষ্টিভঙ্গি বদলে গেল। প্রকৃতির মধ্যে পশুপাখি যে কত সুন্দর তা বুঝতে শিখলাম। অনর্থক তাদের হত্যা করে লাভ কিছুই হয় না বরং মানসিক অবনতি ঘটে। ১৯২৬ সাল থেকে দীর্ঘকাল কেটে গেছে কিন্তু আর কোনও জানোয়ার কিংবা পাখির দিকে আমার বন্দুক তুলিনি। ছেলেবেলায় শিকারের গল্প ও জন্তুজগতের কথা পড়তে এবং শুনতে খুব আগ্রহ বোধ করতাম। কল্পনা করতাম একজন বিখ্যাত শিকারি হব— যেমন শখ ছিল আর্মিতে যোগ দিয়ে ক্যাপ্টেন হব। দুটো ভূতই আমার মাথা থেকে জন্মের মতো বিদায় নিয়েছিল পরে।

    পরদিন আমরা নয়াদিল্লির রাজপথ ধরে সত্যরঞ্জন দাশ মহাশয়ের বাড়ি পৌঁছলাম। আমাদের অভ্যর্থনার বহর দেখে বেশ কিছুটা অবাক হয়ে গিয়েছিলাম। এস আর দাশ মহাশয় এত বেশি উৎসাহিত বোধ করছিলেন, আমাদের সঙ্গে একটু কথাবার্তা বলেই টেলিফোন ধরলেন এবং ঘরোয়া নামে ভাইসরয় আরউইনকে ডেকে আমাদের সাহসের অনেক গুণগান করলেন, অগত্যা ভাইসরয় আমাদের নিমন্ত্রণ জানালেন দেখা করবার জন্য। ভারতবর্ষের সৈনিক শ্রেষ্ঠ স্যার উইলিয়াম বার্ডউডকেও দাশসাহেব আমাদের কথা বললেন। সোজা কথা— ‘বিল, তুমি এই ছেলেদের নিমন্ত্রণ করে সমাদর ও উৎসাহ দেবে’। একেবারে হুকুম করার মতো— এমনই দাশ মহাশয়ের প্রতিপত্তি। আমাদের কাছে ফলং লাভং হল বলা চলে।

    দাশ মহাশয় পরদিনই আমাদের সঙ্গে নিয়ে ফরেন সেক্রেটারি স্যার জন হেস-এর কাছে গেলেন এবং পথে যাতে আমাদের নিগ্রহ না হয় বিদেশি গভর্নমেন্টের হাতে, সেজন্য সবরকম কাগজপত্র আমাদের দিতে বললেন। কপালে নিগ্রহ থাকলে কিন্তু এড়ানো যায় না যদিও সবকিছু ছাড়পত্রই সঙ্গে ছিল। সে পরের কথা। ফরেন সেক্রেটারি আমাদের খুব সাহায্য করলেন। কনস্তান্তিনোপল পর্যন্ত সব গভর্নমেন্টের কাছে এবং ব্রিটিশ রাজদূতের কাছেও চিঠি লিখে আমাদের কথা জানালেন যাতে আমরা পথে বাধা না পাই।

    দিল্লি ছেড়ে আমরা আলোয়ারের পথ ধরলাম। আলোয়ারের রাজার খুব পশুপাখির শখ। পায়ে শিকল দিয়ে তিনি তাদের দেখতে চাননি। বন-জঙ্গলে, মাঠে- দিঘিতে এবং খোলা আকাশের নিচে তিনি তাদের বসবাস করবার সুযোগ দেন। আফ্রিকা থেকে বড় সিংহ এনে কয়েকটা নিজের জঙ্গলে ছেড়ে দিয়েছিলেন। আমাদের কেউ সাবধান করে দেয়নি। একটা নদী পার হয়ে আলোয়ার ‘স্টেট’-এ ঢোকবার মুখেই হঠাৎ নজরে পড়ল অদূরে এক সিংহ ও সিংহী পাশাপাশি বসে। ভাগ্যে আমাদের উল্টোদিকে তাদের মুখ ছিল। আমরা পিস্তল খুলে একটা ভাঙা বাড়ির মধ্যে ঢুকে পড়লাম। অনেকক্ষণ পরে আমরা বেরতে পারলাম। সাইকেল চড়ে প্রাসাদের দিকে এগোতে আরম্ভ করলাম। মুগ্ধ হলাম পথে নানারকমের এত পাখি দেখে।

    রাত্রে বিরাট ভোজ। রাজা জানালেন যে, দিগ-এর রাজা আমাদের নিমন্ত্রণ করেছেন পরদিন। এইরকমভাবে আমরা কত ভারতীয় রাজন্যবর্গের সাদর নিমন্ত্রণ পেয়েছি এবং অনেক ঐতিহাসিক দ্রষ্টব্য দেখেছি, তার হিসাব মস্ত বড় হয়ে যাবে। অনেকে নাচ ও উচ্চ ধরনের গানের মজলিশ করে, ভোজ দিয়ে আমাদের আপ্যায়িত করেছেন। রাজাদের ওপর খবরদারি করবার জন্য দিল্লিতে এক অধিকর্তা সাহেব আছেন তিনি এক সার্কুলার করে জানিয়ে দিয়েছিলেন রাজপুতানা এবং মধ্য ভারতের রাজাদের আমাদের আগমনবার্তা। রাজারা খুব খুশি হয়ে তাতে সাড়া দিয়েছিলেন। সবই ছিল দাশ মহাশয়ের কীর্তি।

    জয়পুর শহর খুব সুন্দর লাগল। জয়পুর অম্বর অতুলনীয়। রাজা তখন নাবালক, মাত্র চোদ্দ বছর বয়স। যোধপুরের রাজকুমারীর সঙ্গে তিনি বাগদত্ত ছিলেন। খুব সম্ভব জন্মাবার আগেই জয়পুরের রাজার বিবাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল— স্ত্রী চোদ্দ বছরের বড়। এক বাঙালি ভদ্রলোক এস এম ব্যানার্জি আই সি এস জয়পুরের রাজার লেখাপড়া, খেলাধুলা এবং স্বাস্থ্যের জন্য অভিভাবক নিযুক্ত হয়েছিলেন। বিকালে রাজার সঙ্গে পরিচয় হল। ব্যানার্জিসাহেব আমাদের নিয়ে খেলার মাঠে চললেন ক্রিকেট খেলা শেখাবার জন্য। ক্রিকেট খেলা শেষ হবার পরই দুটো বড় বড় ঘোড়াকে আসতে দেখলাম মাঠের ধারে। রাজা ও তাঁর অভিভাবক ব্যানার্জিসাহেব ঘোড়ায় উঠলেন— উদ্দেশ্য রাজাকে একজন পাকা ঘোড়সওয়ার তৈরি করা। এই সম্বন্ধে বলা যেতে পারে যে, জয়পুরের রাজা পরে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পোলো খেলোয়াড় বলে পরিগণিত হয়েছিলেন। উত্তরকালে তিনি তাঁর ঘোড়া ও খেলোয়াড়ের দল নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ খেলায় ইংল্যান্ডে র‍্যানেলা মাঠে সব জাতিকে পরাস্ত করে খুব প্রশংসিত হন। তিনি দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনায় পোলোর দল নিয়ে সবাইকে হারিয়ে দেন। তিনি আমৃত্যু ঘোড়সওয়ারশ্রেষ্ঠ নামে সুখ্যাতি অর্জন করেছেন। খুব স্বাস্থ্যবান সুপুরুষ ছিলেন, পুরোদস্তর স্পোর্টসম্যান। অনেক বছর পরে আমি বহুবার পোলো খেলার কৃতিত্বের জন্য জয়পুরের রাজাকে অভিনন্দন জানিয়েছি। পৃথিবীর নানা জায়গায় হঠাৎ দেখা হয়েছে কিন্তু সেই ছেলেবেলার প্রথম পরিচয় ভোলেননি। গায়ত্রী দেবীর সঙ্গে বিবাহ হবার পর রাজার সঙ্গে আর দেখা করিনি যদিও প্রতিবছর শীতকালে গড়ের মাঠে তাঁর পোলো খেলা দেখবার উৎসাহ কোনওদিন কমেনি। কলকাতায় এজরা কাপ বহুবার তিনি জয় করেছেন।

    আগেই বলেছি যে বাঙালি উচ্চশিক্ষিত ও বুদ্ধিমান বলে ওই সময়ে নেটিভ স্টেট তথা সারা ভারতবর্ষে সম্মানিত ও আদৃত হত। অনেক দেওয়ান এবং মন্ত্রী বাঙালি ছিলেন। জয়পুরের রাজার অর্থমন্ত্রী ছিলেন সুবিখ্যাত পণ্ডিত এবং আমার পাড়ার সহবাসী হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের এক পুত্র। তিনি আমাদের খুব সমাদর করলেন এবং জয়পুরের দ্রষ্টব্যস্থানে নিয়ে গেলেন।

    প্রসঙ্গত, পটলডাঙা স্ট্রিটে আমাদের বাড়ির খুব কাছে রামেন্দ্রসুন্দর ত্রিবেদী ও হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের বাড়ি ছিল। চিৎপুর থেকে হেঁটে রবীন্দ্রনাথ বিশেষ করে রামেন্দ্রসুন্দর ত্রিবেদী ও শাস্ত্রী মহাশয়ের বাড়িতে আসতেন আলোচনা করতে। রবীন্দ্রনাথের মতো রূপবান একজন পুরুষ দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। কয়েকমাস পরেই দেখলাম কবিকে ‘বিসর্জন’-এ জয়সিংহের ভূমিকায় অভিনয় করতে। ভালো করে দেখার সুযোগ হল— যেমন সুপুরুষ তেমনই সু-অভিনেতা।

    রাজাদের মধ্যে অনেক খামখেয়ালি লোক দেখেছি। গোয়ালিয়রের রাজাও তখন নাবালক। তিনি এবং তাঁর বোনের (বয়স ১৪) মত হল, সাইকেল চড়া শিখে আমাদের সঙ্গে পৃথিবী ভ্রমণে বেরিয়ে পড়া। যে কথা সেই কাজ। আমাদের দুখানা সাইকেল কতবার পড়ল আর উঠল তার ঠিক নেই, সাইকেলের দুর্দশা দেখে আমাদের কষ্ট হচ্ছিল। হঠাৎ একবার সাইকেল থেকে বে-কায়দায় পড়ে গিয়ে রাজার পায়ে আঘাত লাগল। খোঁড়াতে খোঁড়াতে আমাদের কাছে এসে বলল, আমরা যদি একমাস গোয়ালিয়রের রাজঅতিথি হয়ে থাকি তবে সাইকেল চড়া রপ্ত করে আমাদের সঙ্গ নিতে পারবে। আমরা গলদঘর্ম হয়ে গেলাম বোঝাতে যে ভূপর্যটন খুব কষ্টসাধ্য ব্যাপার। রাজারও তেমনি জিদ। কতরকম কষ্টের সম্মুখীন আমরা হতে পারি তার একটা যথাযথ হিসেব চাই। এইরকম প্রশ্নের উত্তর কেউই দিতে পারে না। ভাগ্য ভালো, এমন সময় একজন লোক এল মনে করিয়ে দিতে যে রাজার অভিভাবক এবং দেওয়ান মিস্টার এইচ এন হাকসারের বাড়ি যেতে হবে, চায়ের নিমন্ত্রণ আছে। আমরাও রেহাই পেলাম। সাইকেলে মিস্টার হাকসারের বাড়ি গেলাম। ইনি একজন উচ্চশিক্ষিত কাশ্মীরি ব্রাহ্মণ। বাড়ির মেয়েদের সবাইকে ডাকলেন আমাদের সঙ্গে আলাপ করতে। এঁদের মধ্যে পর্দার বালাই নেই। চায়ের পালা শেষ হলে আমাদের ভ্রমণকাহিনী শুরু হল। তারপর আলোচনা চলল এবং শেষপর্যন্ত মিস্টার হাকসার বললেন যে আমরা রাত্রের ভোজন সেরে যেন আরেকটু বেশি সময় তাঁদের সঙ্গে কাটাই। একেবারে ঘরোয়া আত্মীয়ভাবে আমাদের অনেক গল্প হল। আমরাও দেশটাকে জানবার জন্য কত জিনিস জানতে চাইলাম। মিঃ হাকসার কখনও পুত্রবধূকে কখনও মেয়েদের প্রশ্ন করে কখনও বা নিজে সব জবাব দিলেন।

    আমরা অনুরোধ জানালাম কাশ্মীরি গান শোনাবার জন্য। মেয়েরা চমৎকার গাইলেন। মিষ্টি গলায় মনে হচ্ছিল বাংলা গান শুনছি। এক মেয়ে রবীন্দ্রসঙ্গীত শিখেছেন কিন্তু আমাদের অর্থাৎ বাঙালিদের শোনাবার সাহস তখনও হয়নি। সর্বশেষে আমরা মিঃ হাকসারকে রাজার সাইকেল চড়া শেখা ও আমাদের সঙ্গে ভ্রমণে যাবার মতলব জানিয়ে তাঁকে নিরস্ত করবার অনুরোধ জানালাম।

    পরদিন রাজা আমাদের একটা সাইকেল নিয়ে টানাটানি করে আবার আছাড় খেলেন। উঠে দেখলেন সামনে মিঃ হাকসার দাঁড়িয়ে। ব্যস ওইখানেই বেচারির সব জিদ থমকে দাঁড়াল। রাজাকে ঘরে নিয়ে যাবার সময় আমরা জানালাম যে পরদিন ভোরে রওনা হব। অনেক সকালেই রাজা এসে হাজির— সঙ্গে অনেক ফল ও খাবার পথের জন্য দুহাতে নিয়ে আমাদের দিল। আমরা অনেক শুভেচ্ছা নিয়ে সাইকেলে ওঠবার আগে করমর্দন করতে গিয়ে দেখি রাজার মুখ ভারাক্রান্ত। রাজার বোন কমলা দেবীও সাইকেল চড়া শিখছিলেন। তিনিও আমাদের ফল খেতে দিলেন।

    প্রথমেই আমরা গোয়ালিয়র ফোর্ট দেখতে গিয়েছিলাম। ভারতবর্ষের ইতিহাসে ওই দুর্গ অনেকবার সিন্ধিয়ার নাম রেখেছে।

    ঝাঁসির রানির বীরত্বের জন্য আমরা তাঁর প্রতি খুবই সশ্রদ্ধ ছিলাম। ঝাঁসিতে যাওয়া ঠিক হল, যখন অত কাছেই এসে পড়েছি। ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে এই বীর নারীর স্থান খুবই উঁচুতে। এখানেও দুর্গ দেখতে বেরোলাম। উঠেছিলাম ডাকবাংলোয়।

    দুর্গ আর অন্যান্য স্থান দেখে পায়ে হেঁটে দুপুরে আমরা ডাকবাংলোয় পৌঁছলাম। প্রথমেই নজরে পড়ল এক স্বাস্থ্যবতী তরুণী আমাদের সাইকেলগুলো মুগ্ধ হয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। তার নিজের হাতেও সাইকেল ছিল (পুরুষদের চড়বার উপযুক্ত)। আমাদের দেখে এগিয়ে এসে নিজের পরিচয় দিলেন। করাচি থেকে দিল্লি হয়ে আমাদের ধাওয়া করে এসেছে। শেষকালে ঝাঁসিতে দেখা হল। ভদ্রমহিলার সঙ্গে ছোট্ট একটা বাক্স ও কিছু জামাকাপড়। পরনে শর্টস ও ব্লাউজ। দেখতে সুশ্রী ও যথার্থ স্পোর্টস উওম্যান।

    আমাদের সঙ্গে দেখা করবার এত আগ্রহের কারণ জিজ্ঞাসা করলাম। স্পষ্ট জবাব পেলাম— তোমাদের সঙ্গে পৃথিবী ভ্রমণে যাব। পাসপোর্ট পর্যন্ত তৈরি, বীর রমণী সন্দেহ নেই, কিন্তু আমরা মোলায়েম অথচ দৃঢ়তার সঙ্গে জানালাম যে সেটা মোটেই সম্ভব নয়। তখন মিস পিন্টোর বয়স ২১-এর বেশি নয়। আমাদের চেয়ে দুয়েক বছরের ছোট। সে বোঝাল আমাদের সে কত কষ্ট করে দিল্লি থেকে খোঁজ নিতে নিতে অবশেষে এখানে দেখা পেয়েছে। এটা তার মনের দৃঢ়তার ও শারীরিক শক্তির পরিচয় নয় কি?

    অনেক খাবার ছিল সঙ্গে। দুপুরে তাকে খাবার নিমন্ত্রণ করলাম। মিস পিন্টোর আবার সেই অনুরোধ যে আমাদের সঙ্গ নেবে। সেটা কিছুতেই সম্ভব নয়। ভালো করে বোঝালাম কিন্তু সে কথা কে শোনে! অবশেষে বলতে বাধ্য হলাম যে একজন সুন্দরী তরুণী নিয়ে আমরা পৃথিবী ভ্রমণে নারাজ। অনেক তর্ক-বিতর্ক হল কিন্তু তাতে ফললাভ হল না। একটু কম ভালো দেখতে হলেও বা চিন্তা করা যেত। এমন দীর্ঘাঙ্গী স্বল্পবসনা সুন্দরীকে সামলাবে কে? শেষকালে আমাদের মধ্যেই বন্ধু-বিচ্ছেদের কারণ হবে, এবিষয়ে আমি নিঃসন্দেহ ছিলাম।

    দুপুরবেলা খাওয়া-দাওয়া সেরে আমরা একটু বিশ্রাম নেবার চেষ্টা করলাম। হঠাৎ মিস পিন্টো তার সাইকেলটায় চড়ে বলল ‘তোমাদের সঙ্গ ছাড়াই আমি একদিন পৃথিবী ভ্রমণে যাবই। তোমাদের সাহসের অভাব দেখে আমি অবাক! তবু আমার শুভেচ্ছা জানাচ্ছি। গুড বাই অ্যান্ড গুড লাক।’

    সারা দুপুরবেলা সাইকেল চালিয়ে সন্ধ্যারাত্রে ‘দিগ’-এর রাজার এলাকায় পৌঁছলাম। একদিন এখানে থাকবার আমন্ত্রণ ছিল। দুদিন পরে ভরতপুরে যাবার কথা, ভরতপুরে খুব ঘটা হয় শ্রীপঞ্চমীর দিনে। আমরা ছাড়া বিরাট জনসমাবেশ হলুদ রঙে ছাপানো চোগা চাপকান, চুড়িদার, শাড়ি, ধুতি ইত্যাদি পরে খুবই সুন্দর দেখাচ্ছিল। ভরতপুরের রাজা আমাদের চারজনকে দুপাশে নিয়ে সভায় উপস্থিত হলেন। স্ত্রীলোকের সংখ্যা খুব কম ছিল যদিও এই দেশে পর্দানশীন নন মেয়েরা।

    এইদিনে প্রজারা বিশেষ করে আনুগত্য স্বীকার করতে আসে এবং রাজাকে অনেক নজরানা দেয়। দুপুরে ভূরিভোজ। বিকাল চারটের সময় রাজার সঙ্গে শিকারে যাবার কথা দিয়েছি। রাত্রের ভোজন নাকি জঙ্গলের মধ্যে অদ্ভুত পরিবেশে হবে। ভরতপুর শহর ছেড়ে ছ-টা মোটরগাড়ি ভর্তি শিকারিদের সঙ্গে আমরা রওনা হলাম। জঙ্গলের মধ্যে গাড়ি চলেছে। অনেক গাছ কেটে পরিষ্কার পথ তৈরি হয়েছে যাতে মোটরগাড়ি চড়ে রাজা ৩৩ মাইল দূরে শিকার করবার বাড়িতে উপস্থিত হতে পারেন। শিকারে আবার বাড়ির কী দরকার এই কথা মনে মনে ভাবছি, এমন সময় দেখি জঙ্গলের একদিক হ্যাজাকের আলোয় আলোকিত। ছোট-বড় তাঁবু দিয়ে একটা গোটা গ্রাম তৈরি। বিরাট একটা তাঁবুর ভেতরে গেলাম। শিকার উৎসবে শ্রীপঞ্চমীর দিন রাত্রে বহুলোক এই জঙ্গলের ভেতর গাড়ি কিংবা ঘোড়া কিংবা উটের ওপর চড়ে আসে। রাজা ও অমাত্যগণ এবং আমরা যথাস্থানে বসলাম। রাজা হুকুম দিলেন নাচ- গান শুরু হোক। সুরা ভরা পাত্র সভাস্থ সবাইকে বিতরণ করা হল।

    একজন সুন্দরী নৃত্যতারকা সভার মাঝখানে এসে রাজাকে অভিবাদন করে নাচ শুরু করল। তখনকার দিনে রাজাদের চিত্তবিনোদনের জন্য বাঈজী ও অনেক সঙ্গীতজ্ঞ এবং সুবাদক রাখা হত। গানের সঙ্গে বাঈজী ঘাগরা উড়িয়ে নাচ শুরু করলে সবাই ‘আহা’ ‘আহা’ রবে উল্লাস প্রকাশ করলেন।

    আমরা ভাবছিলাম এ আবার কীরকম শিকার!

    রাত এগারোটার সময় অভাবনীয় ভোজের ব্যবস্থা হয়েছিল। বুনো শুয়োরের মাংস ঝলসে খাওয়া রাজপুতদের মধ্যে খুব প্রচলিত। আমাদের কাছেও তা খুব মুখরোচক মনে হল। খাওয়া শেষ হলে মধ্যরাত্রে রাজা কয়েকজন শিকারি ও আমাদের নিয়ে একটা বাড়িতে গেলেন। বাড়ির ভেতর ঢোকার পর সুড়ঙ্গপথ ধরে একটা উপত্যকার দিকে নামতে আরম্ভ করলাম। সুড়ঙ্গের শেষে একটা গুপ্তঘর। সেখান থেকে দেখলাম একটা জংলী পথের ধারে ছোট একটা কুঁড়েঘর। তার সামনে একটা মাঝারি বয়সের মোষ শক্ত করে বাঁধা একটা খোঁটার সঙ্গে। কুঁড়েঘরের সামনে জ্বলছে একটা লণ্ঠন। ঘণ্টাখানেক নিঃশব্দে অপেক্ষা করার পর, সেই স্বল্পালোকে দেখলাম একটা প্রকাণ্ড বাঘ উপস্থিত হয়েছে। মোষ বুঝতে পেরেছে সামনে কালান্তক যম এসেছে। সে দড়ি ছিঁড়ে পালাবার কত চেষ্টা করল— কতবার উঠল ও পড়ল তার ইয়ত্তা নেই, কিন্তু দড়ি ছিঁড়ল না। বাঘ বসে মজা দেখছিল। এমন সময় রাজা ও তাঁর মন্ত্রী দুজনেই বন্দুক উঠিয়ে গুলি করলেন। বাঘের মোক্ষম লেগেছিল, সে ১০ ফুট উঁচুতে লাফিয়ে মাটিতে পড়ল। মন্ত্রীমশায় বাঙালি এবং ভালো শিকারি। গুলি ছুড়েই তিনি রাজাকে অভিনন্দন জানালেন যে তাঁর কার্তুজ অব্যর্থ-সন্ধানী ছিল। এই বাঘ রাজা শিকার করেছেন— মন্ত্রীমশায় জোর গলায় সমবেত জনগণকে জানালেন। সবাই বলল, রাজাসাহেব বীরপুরুষ। কার গুলিতে বাঘ মরল আর কে বাহাদুরি পেল, সে কথা ভালোই বুঝলাম।

    পরদিন মন্ত্রীমশায়ের সঙ্গে প্রাসাদে ফিরলাম। ভদ্রলোক নিজের নামটা ছোট করে ওই দেশের উপযুক্ত করে নিয়েছিলেন ‘তারাচাঁদ’। আসলে তারকচন্দ্র চৌধুরী। বহু শিকারের গল্প বলে তিনি আমাদের তাক লাগিয়ে দিয়েছিলেন— অদ্ভুত সাহস ও বুদ্ধিমত্তার পরিচয় পেলাম। সব দেশীয় রাজন্যবর্গ চাইতেন শিকারের সময় যেন তারাচাঁদজি পাশে থাকেন। ‘তারাচাঁদ’ রাজার সঙ্গে হাত মিলিয়ে এক সঙ্গে গুলি ছুড়তেন এবং তার পরই ঘোষণা করতেন ‘রাজার গুলি একেবারে অব্যর্থ-সন্ধান’। রাজারা নিশ্চয় বুঝতেন তারাচাঁদ কত উঁচুদরের শিকারি। তিনি বাহ্বা দেন অন্যদের আসলে যেটা তাঁরই প্রাপ্য।

    তারপর আরও দুজন রাজার আমন্ত্রণ রাখতে দুঙ্গারগড় ও প্রতাপগড়ে গেলাম। অত আরামের জীবন অতিষ্ঠ হয়ে উঠল আমাদের— আমরা তো এরকম জীবন কাটানোর জন্য পৃথিবী ভ্রমণে বেরোইনি! তাই ঠিক করলাম যে আমরা ‘থর ও পার্কার’ মরুভূমিতে বালির দেশে চলার হাতেখড়ি নেব। ইন্দোরের রাজা হোলকার একজন বড় স্পোর্টসম্যান। তিনি তাঁর কাছে যাবার আমন্ত্রণ জানালেন কিন্তু আমরা আরও দক্ষিণে যেতে অনিচ্ছুক। ধন্যবাদ জানিয়ে তাই রওনা হলাম যোধপুরের দিকে। পথে কত ময়ূর দেখলাম তার ইয়ত্তা নেই। ময়ূর মারা নিষিদ্ধ বলে এরা নির্ভয়ে চারদিকে ঘুরে বেড়ায়। খুব সুন্দর পাখি, যেখানেই থাকুক সব জায়গাটা আলোকিত করে রাখে।

    আজমিরের পথে চলেছি। আজমিরে অবস্থিত এক ইংরেজ রেসিডেন্ট, কর্নেল ডসন-এর ওপর তখন এদিকের রাজপুত রাজাদের ওপর খবরদারি বা সদারির ভার। সবাই চায় কর্নেলকে খুশি করতে। ভূরি ভূরি উপহার ও ভেট তাঁর বাড়ি নিত্য পৌঁছয়। এহেন কর্নেলের কাছ থেকে ডাক এল চায়ের আসরে যোগ দেওয়ার। রেসিডেন্টের বাড়িটা একটা টিলার ওপর— একেবারে আনাসাগর হ্রদের গায়ে লাগোয়া। বাড়ির বারান্দায় দাঁড়ালেই নিচে লেকের জল বহুদূর দেখা যেত। অদূরে পাহাড় এবং সামনের দিকের পথটা পুষ্কর তীর্থের পাঁচ মাইল দূরে অদৃশ্য।

    কর্নেল ডসন আমাদের প্রতি খুব সৌজন্যপূর্ণ ভদ্র ব্যবহার করলেন। ফরেন অফিস থেকে নাকি কর্নেলের ওপর নির্দেশ এসেছে আমাদের খবরাখবর নেওয়ার এবং যাতে সর্বত্র বিনা বাধায় যেতে পারি তার ব্যবস্থা করার। আমাদের এপর্যন্ত কোনও অসুবিধা হয়নি ‘তাই কর্নেলকে ধন্যবাদ দিয়ে রওনা হলাম। তবু কর্নেল যোধপুরের রাজাকে টেলিফোনে নির্দেশ দিলেন যাতে তাঁর রাজ্যে আমাদের যথেষ্ট সমাদর হয়। আজমিরে দুটো সবচেয়ে বড় দ্রষ্টব্যস্থান— হিন্দুদের পুষ্করতীর্থ এবং মুসলমানদের চিস্তির দরগা। ভারতবর্ষে ধর্মের জন্য যেখানে যত তীর্থস্থান আছে তার বেশিরভাগ জায়গায় ভিড় ও নোংরামি দেখা যায়। তা সত্ত্বেও দূর থেকে পুষ্কর-হ্রদটি পোস্টকার্ডের ছবির মতো সুন্দর দেখায়। লেকের সমচতুষ্কোণ জলের পাড়। তার ওপরেই সারি সারি পাকাবাড়ি। জলের মাঝখানে একটা ছোট্ট মন্দির। তার ওপরে এবং আশপাশে কুমির শুয়ে আছে। লেকের পূতিগন্ধময় জলে সবাই স্নান করে অক্ষয় স্বর্গলাভের রাস্তা পরিষ্কার করে। হ্রদের জল বেরোবার কোনও পথ নেই, শুধু বৃষ্টির জল যেটুকু তাতে ধরে। সর্বত্র চারদিকের বাড়ি থেকেও ময়লা জল লেকে পড়ে। জলের রং ঘন সবুজ বিষের মতো।

    দরগায় গেলাম। এখানে বিশেষ বিশেষ দিনে হাজার হাজার লোককে খাওয়ানো হয়। রাঁধবার বন্দোবস্ত দেখলে মনে হয় এক কড়া ঘি-ভাত দিয়ে পাঁচশো লোক খাওয়ানো যায়। এইরকম কয়েকটি ৭-৮ ফুট উঁচু কড়া এবং রাঁধবার বন্দোবস্ত দরগার মধ্যেই রয়েছে।

    এখানেও দরগার বাইরে দেখলাম চারপাশে ভিখারি, দোকান, সরু-সরু রাস্তায় লোকের ভিড় ও যথেষ্ট নোংরা।

    এরপর উদয়পুর। খুব সুন্দর শহর। বড় বড় লেক, অদূরে পাহাড় একটি মনোরম পরিবেশ সৃষ্টি করেছে। উদয়পুর ঐতিহাসিক শহর। লেকের মাঝখানে একটি দ্বীপ আছে, তার ওপর একটি একতলা প্রাসাদ। বোটে চড়ে সেখানে বেড়াতে গেলাম। গরমের দিনে বেশ আরামের জায়গা— অবশ্য সাধারণের জন্য নয়। উদয়পুরের রানারা অর্থাৎ রাজারা রাজপুতদের মধ্যে আভিজাত্যে সবচেয়ে বড়।

    তারপর আমরা বহু ঈপ্সিত চিতোরগড় দুর্গ দেখতে গেলাম। এরকম দুর্গ বিস্ময়কর মনে হয়, যেমন বড় তেমনই সুদৃঢ় তার গাঁথনি। বড় বড় যুদ্ধের বেশিরভাগ নিষ্পত্তি হয়েছে এখানেই।

    পলাশীর মিরজাফর অন্যত্রও আত্মপ্রকাশ করেছিল অন্য নামে। চিতোরের দুর্গও এক বিশ্বাসঘাতকের প্ররোচনায় ধ্বংস হয়েছিল। এই দুর্গের ভেতর আজও পদ্মিনীকে আলাউদ্দিন খিলজি যেখানে দেখেছিলেন, সেই জায়গাটি সাধারণকে দেখানো হয় সত্য-মিথ্যা কিছুই বলতে পারব না।

    চিতোরগড়ের প্রকাণ্ড উঁচু বিজয়স্তম্ভ সগৌরবে আজও দাঁড়িয়ে রয়েছে। কুতুবমিনারের মতো এটি একটি আদিম স্কাইস্ক্র্যাপার।

    চিতোর ছেড়ে যোধপুরের পথ ধরলাম। যোধপুরের পর থেকেই মরুভূমি রীতিমতো আরম্ভ হয়েছে। যোধপুর জয়পুরের রাজার শ্বশুরবাড়ি। অভিভাবক ও প্রধানমন্ত্রী মিঃ এস এন ব্যানার্জি আই সি এস আগে থেকেই যোধপুরের রাজাকে আমাদের কথা লিখেছিলেন। কাজেই আমরা রাজঅতিথি হয়ে থাকলাম। তখন ইংরেজ পাইলটদের তালিম দেওয়া হত। তারা রাজার ‘গেস্টহাউস’ অধিকার করেছিল। রাজা আমাদের নিয়ে পাইলটদের সঙ্গে আলাপ করাতে গেলেন। বেশ গর্বের সঙ্গে বললেন যে এই চারজন ভারতীয় সাইকেলে বিলাত যাবে, এমনকী পৃথিবী ভ্রমণও করবে। পাইলটরা সবাই ভদ্র এবং রাজার প্রতি খুবই সশ্রদ্ধ। দেখলেই মনে হত যে তাঁরা ভদ্রসন্তান। খুব উৎসাহ করে আমাদের সঙ্গে আলাপ করল। অনেকে বলল যে বিলাতে তাঁদের বাড়িতে চিঠি নিয়ে যেতে। যখন শুনল যে বিলাত পৌঁছতে আমাদের কমপক্ষে দুই বছর লাগবে তখন নিরস্ত হল।

    পরদিন যোধপুর ছেড়ে আধ মাইল যাবার পর লুনির দিকে চললাম। তখন সাইকেল চড়া সম্ভব ছিল না। বালি আর বালির পাহাড়। অতি কষ্টে সেই পাহাড়ে ওঠবার ঠিক শেষ মুহূর্তে পায়ের নিচ থেকে বালি সরে যেত— আমরা যেখান থেকে চড়তে আরম্ভ করেছিলাম আবার সেখানেই নেমে যেতাম। এইরকম ভাবে বৃথা পরিশ্রমে শারীরিক ক্লেশ যেমন বাড়ত তেমনই সময়ও নষ্ট হত!

    শুনেছি থর মরুভূমি পৃথিবীর আর দুটি মরুভূমির সমান কষ্টকর— সাহারা ও কালাহারি (আফ্রিকায়)। তাছাড়া আরও কত ছোট-বড় মরুভূমি আমাদের পার হতে হবে, তার জন্য স্বদেশেই অভিজ্ঞতা আহরণ আমাদের উদ্দেশ্য ছিল। বালির ওপর দিয়ে হাতে সাইকেল টানতে টানতে চলতে খুবই ক্লান্তি বোধ করতাম— অথচ এগোতে পারতাম সারাদিনে বড়জোর ৭-৮ মাইল। শীতকাল বলে সেরকম জল পিপাসা বোধ করতাম না যেমন গরমের দিনে সবাই করে। এই মরুভূমির ওপর দিয়ে সিন্ধুদেশের হায়দ্রাবাদ পর্যন্ত রেলওয়ে লাইন গেছে। বালিতে প্রায়ই রেললাইন ঢাকা পড়ে যায়। বালির ঝড়ের মুখে পড়লে ট্রেন পর্যন্ত বালিতে ভরে যায়। বালি সাফ করবার আলাদা ইঞ্জিন। তারা লাইন পরিষ্কার করে দিলে তবেই ট্রেন আবার চলতে পারে। যেমন বরফের জন্য পথঘাট রেললাইন পশ্চিমদেশে যখন ভরে যায়। তখন বরফকাটা ইঞ্জিন রাস্তা ও রেললাইন পরিষ্কার করে দিলে তবে যানবাহন চলাচলের উপযুক্ত হয়।

    দিক ঠিক রাখার জন্য এবং জল ও খাবার সরবরাহ ঠিক রাখতে আমরা রেললাইন যতদূর সম্ভব দূর থেকে অথচ দৃষ্টির মধ্যে রেখেই এগোতাম। স্টেশনে পুরি এবং আলু-শাক পেতাম। কখনও কখনও বালির মধ্যে বুনো তরমুজ পেয়েছি। তা দিয়ে ক্ষুধা ও তৃষ্ণার নিবৃত্তি করেছি। পথে বারমের এবং মিরপুরখাস পড়ল।

    যখন মনে মনে ভাবছি যে মরুভূমি কী ভীষণ কষ্টকর জায়গা; আস্তে আস্তে এগিয়েছি এবং যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে বোধ করছি, এমন সময় দুমাস পরে একদিন দেখলাম পশ্চিম দিগন্তে দুয়েকটা গাছ দেখা গেল। এই জায়গাটার নাম ‘ছোড়’ অর্থাৎ বালির কবল থেকে মুক্ত। তারপর হায়দ্রাবাদ (সিন্ধু) শহরে পৌঁছলাম। এখানে সব বাড়ির ওপর বাতাস ধরার ব্যবস্থা আছে। এইরকমটা আর কোথাও দেখিনি। অনেকদিন পরে ভালো করে স্নান করে তৃপ্তি বোধ করলাম।

    মরুভূমির বিশেষত্ব হল যে দিনেরবেলায় যেমন গরম রাত্রে তেমনই ঠান্ডা, কম্বল জড়িয়ে বালির গরমের মধ্যে কিছুটা আরাম পেতাম রাত দশটা পর্যন্ত, তারপর গরম জামা-কাপড় পরে শুতে হত।

    ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleযজুর্বেদ সংহিতা (অনুবাদ: বিজনবিহারী গোস্বামী)
    Next Article আদিম সমাজ – লুইস হেনরি মর্গান
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }