Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স – কিয়েগো হিগাশিনো

    কেইগো হিগাশিনো এক পাতা গল্প323 Mins Read0
    ⤶ ⤷

    দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স – ১২

    অধ্যায় ১২

    হোটেলের লাউঞ্জে প্রবেশ করতেই পেছনের টেবিল থেকে এক লোক ডাক দিলো ইয়াসুকোকে। কুডো। চারপাশে তাকিয়ে দেখলো বেশিরভাগ টেবিলই নানা বয়সি মানুষে ভর্তি। অনেকের পরনে দামি স্যুট, চকচকে জুতো, টাই। খাওয়া দাওয়ার ফাঁকে ফাঁকে ব্যবসায়িক আলাপটাও সেরে নিচ্ছে তারা। নিচের দিকে তাকিয়ে কুডোর টেবিলটার দিকে হাটা দিলো সে।

    “এভাবে হঠাৎ করে ডাকার জন্যে দুঃখিত,” কুডো হেসে বললেন। “কিছু খাবে?”

    ওয়েটার আসলে তার কাছে এক কাপ দুধ-চা অর্ডার করলো ইয়াসুকো।

    “কিছু হয়েছে নাকি?” ইয়াসুকো জিজ্ঞেস করলো।

    “না, সেরকম কিছু না,” কফির কাপ তুলতে তুলতে বললেন কুডো। “আমার বাসায় একজন ডিটেক্টিভ এসেছিলেন গতকাল।”

    “তারা আপনার সাথে যোগাযোগ করেছে!”

    “তুমি তাদের আমার ব্যাপারে কিছু বলেছিলে নাকি?”

    “আসলে সেদিন ডিনার শেষে বাসায় যাবার পর আমার বাসায় পুলিশ এসেছিল। আমি কোথায় গিয়েছিলাম, কার সাথে গিয়েছিলাম এসব প্রশ্নের উত্তরও দিতে হয়েছে আমাকে। তখন যদি আপনার কথা না বলতাম তাহলে আরো সন্দেহ করতো ওরা। আমি খুবই দুঃখিত—”

    “আরে, তুমি ক্ষমা চাচ্ছো কেন?” মাঝপথেই তাকে থামিয়ে দিয়ে বললেন কুডো। “আমি জানি তোমার কোন দোষ নেই। আর আমাদের মাঝে যদি ভবিষ্যতে কিছু হয়, তাহলে সেটা পুলিশের জানতে সমস্যা কোথায়? আমার মনে হয় তাদের বলে ভালোই করেছো তুমি।”

    “আসলেই?” ইয়াসুকো তার দিকে তাকিয়ে প্রশ্ন করলো।

    “শুধু মনে রেখো, এখন থেকে আমাদের ওপর সবসময় নজর রাখবে ওরা,” মাথা নেড়ে বললেন কুডো। “এখানে আসার পথেও কেউ অনুসরণ করছিল আমাকে।”

    “কি!”

    “প্রথম দিকে অত খেয়াল করিনি, কিন্তু মোড়টা ঘোরার সময় পরিস্কার বুঝতে পারি সব। ওরা এমনকি আমার পিছু নিয়ে পার্কিংলটেও ঢুকেছিল।”

    কুডো এমনভাবে কথাগুলো বললেন যেন খুবই সাধারণ ঘটনা সেগুলো। কিন্তু ইয়াসুকো ভয়ার্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলো। “এরপর? কোথায় গেলো তারা?”

    “জানি না,” কাঁধ তুলে বললেন তিনি। “ওদের চেহারা দেখতে পারিনি আমি। এখানে বসার পর থেকেই আশেপাশে তীক্ষ্ণ নজর রাখছি, কিন্তু সন্দেহজনক কিছু চোখে পড়েনি আমার। অবশ্য ওদের না চোখে পড়াটাই স্বাভাবিক। কিন্তু আমার ধারণা এতক্ষণে চলে গেছে ওরা।“

    ইয়াসুকোও আশেপাশে একবার তাকালো। খুব স্বাভাবিক ভঙ্গিতে খাওয়া-দাওয়ায় ব্যস্ত সবাই।

    “তার মানে আপনাকে সন্দেহ করছে ওরা?”

    “আমি তোমাকে টোগাশিকে খুন করতে সাহায্য করেছি-তারা বোধহয় এমন গল্প ফেঁদেছে। কালকে যে ডিটেক্টিভটা এসেছিলেন, তিনি তো কোন রাখঢাক না করেই আমার অ্যালিবাইয়ের ব্যাপারে প্রশ্ন করলেন।”

    ওয়েটার দুধ-চা নিয়ে এসেছে। সেটা টেবিলে পরিবেশন করার সময়ে ইয়াসুকো দ্বিতীয়বারের মত আশেপাশে নজর বুলিয়ে নিলো।

    “তারা যদি এখনও আপনার ওপর নজর রাখে তাহলে আমাদের দু- জনকে একসাথে দেখলে কিছু সন্দেহ করবে না?”

    “করলে করুক। বললামই তো, ওসবের আর পরোয়া করি না আমি। সবাই আমাদের একসাথে দেখলেও কিছু যায় আসে না এখন। লুকোছাপা করলে ওদের মনে সন্দেহ আরো বাড়বে,” কুডো পেছন দিকে হেলান দিয়ে আয়েশ করে হাত ছড়িয়ে বসে বললেন। যেন ভাবভঙ্গি দিয়েই বোঝাতে চাচ্ছেন কোনকিছুর পরোয়া করেন না।

    “আসলে আমি চাই না আমার জন্যে আপনাকে কোন সমস্যায় পড়তে হোক। আমাদের বোধহয় কিছুদিন দেখা-সাক্ষাত না করাই ভালো হবে। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত আর কি।”

    “আমি জানতাম তুমি এ ধরণের কিছু বলবে,” সামনের দিকে এগিয়ে এসে বললেন কুডো। “এজন্যেই তোমাকে এখানে ডেকেছি আজ। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না তোমাকে। ঘটনার দিন অন্য এক লোকের সাথে ছিলাম আমি। সেটাই শক্ত অ্যালিবাই হিসেবে কাজ করবে। বেশিদিন আমাকে ঘাটাবে না ওরা।”

    “সেটাই যেন হয়।”

    “আমি আসলে তোমাকে নিয়ে বেশি চিন্তিত,” কুডো উদ্বিগ্ন স্বরে বললেন। “ওরা এটা কিছুদিনের মধ্যেই বুঝে ফেলবে, আমি তোমাকে কোনভাবেই সাহায্য করিনি। কিন্তু তার মানে এটা নয় যে, তোমাকে এত সহজে রেহাই দিচ্ছে ওরা। আমার তো ভাবলেই খারাপ লাগছে ব্যাপারটা।’

    “কিছু করার নেই এখন। টোগাশি তো খুন হবার আগে আমার খোঁজ করছিল।”

    “একটা জিনিস আমি বুঝতে পারছি না, তোমার সাথে কী এমন দরকার ছিল তার? মরে গিয়েও সে তোমাকে শান্তি দিচ্ছে না,” কুডো মুখ বাঁকিয়ে বললেন। “তুমি তো আসলেই কিছু করোনি, তাই না? না না, সন্দেহ করছি না তোমাকে। মারা যাবার আগে যদি টোগাশির সাথে যোগাযোগ হয় তোমার তবে সেটা নিশ্চিন্তে আমাকে বলতে পারো। বলা যায় না, সাহায্যও করতে পারি তোমাকে।“

    ইয়াসুকো অভিব্যক্তিহীনভাবে কুডোর দিকে তাকালো। তাহলে এজন্যেই আজ ডেকে পাঠিয়েছেন তিনি? অল্প হলেও সন্দেহ দানা বাঁধতে

    শুরু করেছে তার মনে।

    “না, আমি আসলেও কিছু করিনি,” মুখে হাসি টেনে বলল সে।

    “আমিও এটাই ভেবেছিলাম। তবুও তোমার মুখ থেকে শুনতে পেয়ে ভালো লাগলো,” ঘড়ির দিকে তাকাতে তাকাতে বললেন কুডো। “এসেই যখন পড়েছো ডিনারটা আমার সাথে সেরে যাও? খুব ভালো একটা ফ্রেঞ্চ রেস্টুরেন্ট চিনি আমি।”

    “না, আজকে পারবো না। মিশাতোকে বলে আসিনি।”

    “ওহ্, ঠিক আছে তাহলে। আমি চাই না সে একা একা থাকুক, বিলের কাগজটা হাতে নিয়ে উঠে দাঁড়ালেন কুডো। “চল, তাহলে?”

    কুডো বিল দেয়ার সময় আরেকবার আশেপাশে তাকালো ইয়াসুকো। কিন্তু কাউকে দেখেই গোয়েন্দা বলে মনে হলো না।

    কুডোকে পুলিশ সন্দেহ করার একটা ভালো দিকও আছে, খুব তাড়াতাড়িই সত্যটা জেনে যাবে তারা। তখন তার সাথে দেখা সাক্ষাতে আর বিধি-নিষেধও থাকবে না। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছে না ইয়াসুকো, এরকম নাজুক পরিস্থিতে কুডোর সাথে ঘনিষ্ঠ হওয়া কি উচিত হবে? যতই মনে মনে সেটা চাক না সে। আর ইশিগামির কথাটাও মাথায় রাখতে হবে।

    তোমাকে বাসায় পৌছে দেবো আমি,” বিল দেয়া শেষ করে বললেন কুডো।

    “তার দরকার হবে না। ট্রেনে করেই চলে যেতে পারবো।”

    “এত কষ্ট করার দরকার নেই, আমিই পৌঁছে দিচ্ছি।”

    “না, আসলেও লাগবে না। বাসায় যাওয়ার পথে টুকটাক বাজার করতে হবে আমাকে।”

    “ঠিক আছে,” একটু মনোক্ষুন্ন হয়ে বললেন কুডো, কিন্তু শেষপর্যন্ত হাসিমুখেই বিদায় জানালেন তাকে। “পরে দেখা হবে তাহলে। আমি ফোন দিলে সমস্যা হবে?”

    “না, না, কোন সমস্যা হবে না। চা খাওয়ানোর জন্যে ধন্যবাদ,” এই বলে হাটা দিলো ইয়াসুকো।

    শিনাগাওয়া স্টেশনের কাছে প্রায় পৌঁছে গেছে এমন সময় ফোনটা বেজে উঠলো। হাটতে হাটতেই সেটা বের করে ডিসপ্লে দেখলো সে। বেন্টেন-টেই থেকে সায়োকো ফোন করেছে।

    “হ্যালো?”

    “হ্যালো? ইয়াসুকো? কথা বলতে পারবে এখন?” সায়োকোর গলার স্বর শুনে মনে হচ্ছে কিছু একটা নিয়ে উদ্বিগ্ন সে।

    “হ্যা, কোন সমস্যা?”

    “ডিটেক্টিভটা আজকেও এসেছিল। এবার অনেক উল্টাপাল্টা প্রশ্ন করেছে, তাই ভাবলাম তোমাকে ফোন করি।”

    শক্ত করে ফোনটা চেপে ধরলো ইয়াসুকো। না জানি কি জাল পাতছে পুলিশ অফিসারগুলো তার জন্যে।

    “উল্টাপাল্টা প্রশ্ন মানে?” অস্বস্তির সাথে জিজ্ঞেস করলো সে।

    “ঐ লোকটা সম্পর্কে প্রশ্ন করছিল তারা। তোমার প্রতিবেশি। কী যেন নাম…ইশিগামি?”

    ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল ইয়াসুকোর হাত থেকে। “ওনার ব্যাপারে কি প্রশ্ন?” কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো সে।

    “তারা নাকি শুনেছে, এখানে একজন কেবল তোমাকে দেখার জন্যেই লাঞ্চ কিনতে আসে। তার ব্যাপারে জানার জন্যেই এসেছিল। আমার ধারণা কুডো এ কথা বলেছে তাদেরকে।”

    “কুডো?”

    ইয়াসুকোর মাথাতেই ঢুকলো না ব্যাপারটা।

    “ইয়াসুকো…আমি বোধহয় ওরকম কিছু একটা কুডোকে বলেছিলাম একসময়, আর সেটাই সে পুলিশকে জানিয়েছে।”

    এতক্ষণে ব্যাপারটা পরিস্কার হলো তার কাছে। কুডোকে জিজ্ঞাসাবাদের সময় ইশিগামির ব্যাপারে নিশ্চয়ই কিছু শুনেছে তারা, এরপরে বেন্টেন-টেইয়ে গেছে সেটা যাচাই করতে।

    “তুমি তাদের কি বললে, সায়োকো?”

    “আমি ওদের মনে সন্দেহ জাগাতে চাইনি, তাই সত্যটাই বলে দিয়েছি। বলেছি, তিনি একজন গণিতের শিক্ষক, তোমার পাশের বাসায় থাকেন। আর এখানে তার আসার কারণ সম্পর্কে আমরা নিশ্চিত নই, কিন্তু ধারণা করছি, তোমাকে পছন্দ করেন তিনি…এসব।”

    ইয়াসুকোর গলা শুকিয়ে গেছে। ইশিগামির ব্যাপারটা তাহলে জেনেই গেছে পুলিশ। কুডোই কি তাদেরকে সে কাজে সাহায্য করেছে নাকি অন্য কোন কারণে তাকে সন্দেহ করছে তারা?

    “হ্যালো? ইয়াসুকো?”

    “হ্যা, শুনছি।’

    “যাই হোক, এগুলোই বলেছি আমি ওদের। কোন সমস্যা হবে না তো?”

    হবে, কিন্তু মুখের ওপর সেটা তাকে বলতে পারলো না ইয়াসুকো। “না, আমার মনে হয় না কোন সমস্যা হবে। আর ইশিগামির তো এসবের সাথে কোন সম্পর্কও নেই।”

    “আমিও এটাই ভেবেছিলাম, তবুও জানিয়ে রাখলাম তোমাকে।”

    “ধন্যবাদ,” এই বলে ফোন কেটে দিলো ইয়াসুকো। পেটের ভেতর মোচড় দিচ্ছে তার। মনে হচ্ছে বমি করে ফেলবে।

    বাসায় ফেরার পুরো পথটাই দরদর করে ঘামলো সে। মাঝখানে বাজারে থেমে এটাসেটা কিছু জিনিস কিনলেও বাসায় যেতে যেতেই ভুলে গেলো কি কিনেছে।

    X

    ইশিগামি তার কম্পিউটারে বসে কাজ করছিল, এমন সময় পাশের বাসার দরজা খোলার আওয়াজ আসলো তার কানে। কম্পিউটার স্ক্রিনে তিনটা ছবি খোলা। দুটো কুডোর আর অন্যটা ইয়াসুকোর। হোটেলে ঢোকার সময় তোলা হয়েছে ওগুলো। তাদের দু-জনের একসাথে একটা ছবি তোলার ইচ্ছে ছিল তার, কিন্তু তাতে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনাও ছিল। আর ইয়াসুকো তাকে দেখে ফেললে ঝামেলা হয়ে যেত। তাই তিনটা ছবি তুলেই চলে এসেছে।

    পরিস্থিতি একদম খারাপ হলেই কেবল এ ছবিগুলো কাজে আসবে তার, তবে সে আশা করছে, ওরকম কিছু ঘটবে না।

    ঘড়ির দিকে তাকিয়ে দেখলো আটটা বাজছে প্রায়। তার মানে বেশিক্ষণ কথাবার্তা বলার সময় পায়নি কুডো আর ইয়াসুকো। কেমন যেন স্বস্তি লাগলো কথাটা ভেবে।

    টেলিফোন কার্ডটা পকেটে ভরে বাসা থেকে বের হয়ে গেলো সে। আশেপাশে তাকিয়ে যখন নিশ্চিত হলো তার ওপর নজর রাখা হচ্ছে না তখন টেলিফোন বুথের উদ্দেশ্যে রওনা দিলো।

    সেখানে পৌছে ইয়াসুকোর মোবাইলে ফোন দিলো সে। তিনবার রিং হবার পর ওপাশ থেকে তার আওয়াজ ভেসে আসল।

    “হ্যালো?”

    “আমি, ইশিগামি। কথা বলতে পারবেন এখন?”

    “হ্যা।”

    “কিছু হয়েছে আজকে?” সে আসলে জানতে চায়, কুডোর সাথে ইয়াসুকোর কি কথা হয়েছে। কিন্তু সেটা জিজ্ঞেস করা সম্ভব নয়, কারণ কুডোর পিছু না নিলে তাদের একসাথে দেখতো না সে।

    “আসলে…” ইয়াসুকো বলতে শুরু করলো।

    “আসলে কি? কোন সমস্যা?” নিশ্চয়ই কুডো তাকে উল্টাপাল্টা কিছু বুঝিয়েছে।

    “বেন্টেন-টেইয়ে আবার পুলিশ এসেছিল। এবার আপনার সম্পর্কে প্রশ্ন করছিল ওরা?”

    “আমার সম্পর্কে? কেন?” ঢোক গিলে জিজ্ঞেস করলো ইশিগামি।

    “ইয়ে মানে, আসলে দোকানে আপনার সম্পর্কে কয়েকদিন ধরেই কথাবার্তা হচ্ছিল, ঘটনার আগে থেকেই। আমি দুঃখিত এসব আপনাকে আগে বলিনি। আসলে আমি চাইনি আপনি রেগে…

    এভাবে ঘুরিয়ে-পেঁচিয়ে কথা বলায় ইশিগামির রাগ উঠছে এখন। ইয়াসুকো কখনও গণিতে ভালো করতে পারেনি, এ ব্যাপারে সে নিশ্চিত।

    “আমি রাগ করবো না। দয়া করে সব কিছু খুলে বলুন, কিচ্ছু লুকাবেন না। আমার সম্পর্কে কি বলছিল তারা?” ইশিগামি উত্তরের অপেক্ষা করতে লাগলো। তার চেহারা সম্পর্কে বাজে কোন মন্তব্য শুনতে হতে পারে এখন।

    “আসলে আমি এতদিন স্বীকার করিনি…আপনি তো বুঝতেই পারছেন ব্যাপারটা। এখানে অনেকের ধারণা আপনি বেন্টেন-টেইয়ে লাঞ্চ কিনতে আসেন শুধুমাত্র আমাকে দেখার জন্যে।”

    “কি!” বাজ পড়লো যেন ইশিগামির মাথায়।

    “আমি আসলেও দুঃখিত। তারা মজা করার জন্যে ওটা বলেছিল। আপনার কোন ক্ষতি করার উদ্দেশ্যে নয়। আমিও গুরুত্ব দেইনি ব্যাপারটাকে,” ইয়াসুকো কৈফিয়ত দেয়ার ভঙ্গিতে বলল।

    কিন্তু ইশিগামির কানে এখন এসব কিছুই ঢুকছে না। অন্য কেউ কিভাবে বুঝল এ কথা?

    তারা অবশ্যই ঠিক ধারণাটাই করেছে। ইয়াসুকোকে দেখতেই সে দোকানে যায় প্রতিদিন। আর এখন বুঝতে পারছে সে নিজেও অবচেতন মনে এটা ভাবতো, এক না এক সময়ে ইয়াসুকোও সত্যটা ধরতে পারবে। কি হাসাহাসিটাই না করেছে তারা ইশিগামিকে নিয়ে। তার মত কুৎসিত এক লোক কিনা প্রেমে পড়েছে ইয়াসুকোর মত সুন্দরির!

    “আপনাকে রাগিয়ে দিয়েছি আমি, তাই না?” ইয়াসুকো বলল।

    “না না, ডিটেক্টিভরা ঠিক কি জিজ্ঞেস করেছিল?” গলা খাঁকারি দিয়ে বলল ইশিগামি।

    “যেমনটা বললাম, তারা নাকি শুনেছে, আমাকে দেখতে প্রতিদিন কেউ আসে। তার নাম জানার জন্যেই এখানে এসেছিল, আর দোকানে তখন যে ছিল সে সবকিছু বলে দিয়েছে।”

    “তারা এরকম কথা কোত্থেকে শুনলো?”

    “আমি… আমি ঠিক জানি না।“

    “আর কিছু জিজ্ঞেস করেছিল তারা?”

    “না, মনে হয়।”

    শক্ত করে রিসিভারটা কানে চেপে ধরলো সে। এ মুহূর্তে সাহস হারালে চলবে না। কিভাবে ব্যাপারটা ঘটল সে জানে না, কিন্তু পুলিশের নজর তার দিকে ঘুরে গেছে এখন। বুদ্ধি দিয়ে সামনে এগোতে হবে।

    “আপনার মেয়ে আছে আশেপাশে?”

    “মিশাতো? হ্যা, আছে, কেন?”

    “তাকে দেয়া যাবে একটু?”

    “অবশ্যই।”

    ইশিগামি চোখ বন্ধ করে বোঝার চেষ্টা করলো ঐ কুসানাগির মাথায় কি ঘুরছে এখন। কি ফন্দি আঁটছে হারামজাদা। আর মানাবু ইউকাওয়ারই বা এসবের সাথে কি সম্পর্ক।

    “হ্যালো?” ওপাশ থেকে মিশাতোর গলার আওয়াজ ভেসে এলো।

    “আমি ইশিগামি,” বলল সে। “মিশাতো, তুমি তো বারো তারিখে তোমার বন্ধুর সাথে সিনেমাটার ব্যাপারে কথা বলেছিলে, তাই না? মিকা ছিল না ওর নাম?”

    “হ্যা, পুলিশকেও একথা জানিয়েছি আমি।”

    “হ্যা, ভালো করেছো। তোমার আরেকজন বন্ধু আছে না? হারুকা?”

    “জি। হারুকা তামাওকা।”

    “তার সাথেও তো সিনেমাটার ব্যাপারে আলাপ করেছিলে, তাই না?”

    “হ্যা, একবার শুধু। তা-ও বেশিক্ষণ না।“

    “পুলিশকে তো তার ব্যাপারে কিছু জানাওনি?”

    “না, শুধু মিকার কথা বলেছি। আপনিই তো বলেছিলেন হারুকাকে না জানাতে, তাই বলিনি।”

    “ঠিক আছে। কিন্তু আমার মনে হয় এখন হারুকার ব্যাপারটাও তাদের জানানোর সময় এসে গেছে।”

    এরপরে আশেপাশে নজর বুলিয়ে মিশাতোকে কি করতে হবে সেটা খুলে বলল সে।

    X

    টেনিস কোর্টের পাশের খোলা জায়গাটা থেকে ধূসর রঙের ধোঁয়ার কুণ্ডলি উড়তে দেখা যাচ্ছে।

    কুসানাগি সেখানে পৌঁছে দেখলো ইউকাওয়া একটা লাঠি হাতে নিয়ে তেলের ড্রামের ভেতরে কী যেন খোঁচাচ্ছে। ল্যাব কোটের হাতা কনুই পর্যন্ত গুটানো।

    তার পদশব্দ শুনে ইউকাওয়া ঘুরে তাকালো, “আবার গন্ধ শুকে এসে পড়েছো দেখছি।”

    “সন্দেহজনক লোকজনের ওপর নজর রাখাই ডিটেক্টিভদের কাজ।“

    “তাহলে আমাকে সন্দেহ করা হচ্ছে এখন?” ইউকাওয়া একপাশের ভুরু উঁচু করে জিজ্ঞেস করলো। “তোমার মধ্যে বেশ তেজ দেখছি আজকাল? ভালো, এই দুনিয়াতে টিকে থাকতে হলে সেটার দরকার আছে।”

    “তোমার যা ইচ্ছে বলতে পারো, গ্যালেলিও,” কুসানাগি ব্যাঙ্গাত্মক স্বরে বলল। “জানতে চাইছো না কেন সন্দেহ করছি তোমাকে?”

    “তার দরকার নেই। লোকজন এমনিতেও বিজ্ঞানীদের সন্দেহ করে সবসময়,” ড্রামের ভেতরের জিনিসগুলোকে আরো একবার নাড়িয়ে বলল সে।

    “কি পোড়াচ্ছো?”

    “সেরকম কিছু না। কিছু রিপোর্ট কার্ড আর পুরনো জিনিসপত্র, যেগুলো আর লাগবে না আমার,” এই বলে পাশে থেকে একটা বালতি তুলে ড্রামের ভেতরে পানি ঢেলে দিলো ইউকাওয়া। ছ্যাঁৎ করে আওয়াজ হয়ে ধোঁয়ার পরিমাণ আরো বেড়ে গেলো।

    “তোমার কাছে কিছু প্রশ্ন ছিল আমার … অফিশিয়ালি।”

    “আসলেও কিছু একটা ঘুরছে তোমার মাথায়, তাই না?” বালতিটা হাতে নিয়ে হাটা শুরু করলো ইউয়াকাওয়া।

    কুসানাগি অনুসরণ করলো তাকে। “তোমার সাথে কথা বলার পরে বেন্টেন-টেইয়ে গিয়েছিলাম গতকাল। খুব মজার একটা কথা শুনলাম সেখানে। জানতে চাও না কি সেটা?”

    “না।”

    “তবুও বলছি তোমাকে। ইয়াসুকোকে পছন্দ করে তোমার বন্ধু ইশিগামি।”

    হাটা বন্ধ হয়ে গেলো ইউকাওয়ার। ঘুরে তীক্ষ্ণ দৃষ্টিতে কুসানাগির দিকে তাকালো সে, “ওখানকার কেউ একথা বলেছে তোমাকে?”

    “ওরকমই কিছু একটা। কাল তোমার সাথে কথা বলে ট্রেনে ওঠার পরে একটা জিনিস মাথায় আসে আমার। যুক্তি আর প্রমাণের তো দরকার আছেই, কিন্তু একজন গোয়েন্দার সবচেয়ে বড় অস্ত্র হলো তার কল্পনাশক্তি।”

    “তো?” ইউকাওয়া জিজ্ঞেস করলো। “এটার সাথে কালকের তদন্তের কি সম্পর্ক?”

    “না বোঝার ভান কোরো না। আমি জানি তুমিও ইশিগামিকে সন্দেহ করো। কিন্তু আমার কাছ থেকে লুকানোর চেষ্টা করছিলে ব্যাপারটা।“

    “কিছু লুকানোর চেষ্টা করছিলাম বলে মনে পড়ছে না।”

    “যাই হোক, আমি এখন জানি তুমি কেন তাকে সন্দেহ করো। তার ওপর কড়া নজর রাখা হবে এখন থেকে। আর সেজন্যেই এখানে এসেছি আজ। কাল অবশ্য আমরা বলেছিলাম নিজের কাজ নিজেই করবো, কিন্তু এখন একটা চুক্তিতে আসতে চাই। আমি তোমাকে সব তথ্য দেবো, বিনিময়ে তুমি আমাকে বলবে কি খুঁজে পেয়েছো এই কেসটার ব্যাপারে। খারাপ না কিন্তু চুক্তিটা।”

    “তুমি আসলে আমাকে একটু বেশিই চালাক ভাবো। কিছুই খুঁজে পাইনি আমি। সবটাই আমার কল্পনা।”

    “সেই কল্পনার কথাই খুলে বলো আমাকে,” কুসানাগি তার বন্ধুর চোখের দিকে তাকিয়ে বলল।

    কিছুক্ষণ ভেবে আবার হাটা শুরু করলো ইউকাওয়া। “ল্যাবে চল আগে।”

    ১৩ নম্বর ল্যাবে ঢুকে বড় টেবিলের পাশে বসে পড়লো কুসানাগি, আর ইউকাওয়া তার বিখ্যাত ইনস্ট্যান্ট কফি বানানো শুরু করলো।

    “আচ্ছা, ইশিগামিও যদি এই ষড়যন্ত্রে যুক্ত থাকে তাহলে তার ভূমিকাটা কি?” কাপে গরম পানি ঢালতে ঢালতে জিজ্ঞেস করলো ইউকাওয়া।

    “আমাকেই কথা বলতে হবে প্রথমে?”

    “চুক্তির প্রস্তাবটা কিন্তু তুমিই দিয়েছিলে,” চেয়ারে বসতে বসতে বলল ইউকাওয়া।

    “ঠিক আছে। চিফকে ইশিগামির ব্যাপারে কিছু বলিনি এখনও, তাই যা বলবো তার পুরোটাই আমার নিজের ধারণা। খুনটা যদি অন্য কোথাও হয়ে থাকে, ইশিগামিই সেটা নদীর পাড়ে বয়ে নিয়ে গেছে।”

    “তাই? কিন্তু আমি তো ভেবেছিলাম তোমার ধারণা খুনটা ওখানেই করা হয়েছে।“

    “আগেই বলেছিলাম কিন্তু, একজন সঙ্গি থাকলে সে যুক্তি আর খাটবে না। আমার এখনও মনে হয় কাজটা ইয়াসুকো হানাওকাই করেছে। আর ইশিগামি তাকে সাহায্য করেছে।”

    “বেশ নিশ্চিত মনে হচ্ছে তোমাকে।”

    “দেখো, ইশিগামিই যদি খুনটা করে থাকে, তাহলে সে-ই কিন্তু মূল অপরাধি, সহযোগি নয়। ইয়াসুকোকে সে যতই ভালোবাসুক না কেন, মনে হয় না এত বড় ঝুঁকি নেবে। সে যদি একাই খুনটা করে থাকে, আর ইয়াসুকো যদি সে ব্যাপারে জানতো, তাহলে এতদিনে ধরা পড়ে যেত ইশিগামি। তার মানে ইয়াসুকোও এসবের সাথে যুক্ত।”

    “এমন কি হতে পারে না, ইশিগামিই টোগাশিকে খুন করেছে, এরপর দু-জন মিলে লাশ ওখানে নিয়ে গেছে?“

    সম্ভব না এটা বলবো না আমি, কিন্তু সেটার সম্ভাবনা খুবই কম। ইয়াসুকো হানাওকার সিনেমা হলের অ্যালিবাইটা নড়বড়ে হতে পারে, কিন্তু পরেরটুকুতে কোন খুঁত নেই। খুনটা করার পরে কারাওকে বারে যাওয়া সম্ভব ছিল তার পক্ষে, কিন্তু লাশ ওখানে নিয়ে যেতে হলে সেটা সম্ভব নয় কিছুতেই।”

    “অ্যালিবাইয়ের কোন অংশটুকু নিশ্চিত হতে পারোনি তোমরা?”

    “সাতটা থেকে নয়টা দশের মধ্যবর্তি সময়টা, যখন সিনেমা দেখছিল তারা। নুডল্স শপ আর কারাওকে বারে খোঁজ নিয়ে নিশ্চিত হয়েছি আমরা। তবে সিনেমা হলে সে গিয়েছিল কোন এক সময়ে, কারণ তার টিকেটের ছেঁড়া অংশের বাকিটা খুঁজে পেয়েছি আমরা ওখানে। আঙুলের ছাপও মিলে গেছে।”

    “তোমার ধারণা ঐ দু-ঘন্টা দশ মিনিটেই সে আর ইয়াসুকো মিলে খুন করে টোগাশিকে?”

    “লাশটাও হয়তো তখনই লুকানোর ব্যবস্থা করে তারা, কিন্তু ইশিগামির আগেই ঘটনাস্থল থেকে চলে আসে ইয়াসুকো।”

    “তাহলে খুনটা কোথায় হয়েছিল?”

    “সেটা বলতে পারবো না। বোধহয় ইয়াসুকোই সেখানে ডেকে পাঠিয়েছিল টোগাশিকে।”

    চুপচাপ কফির কাপে চুমুক দিতে লাগলো ইউকাওয়া। তার চেহারা দেখে মনে হচ্ছে না কুসানাগির ব্যাখ্যা সন্তুষ্ট করতে পেরেছে তাকে।

    “কিছু বলার আছে তোমার?”

    “সেরকম কিছু না।”

    “বলার থাকলে বলে ফেল,” কুসানাগি বলল। “আমার যা যা মনে হয় সব তো বললামই, এবার তোমার পালা।”

    “ সে কোন গাড়ি ব্যবহার করেনি,” হঠাৎ করে বলল ইউকাওয়া। “কি?”

    “আমি বললাম, ইশিগামি কোন গাড়ি ব্যবহার করেনি। লাশটা বয়ে নিয়ে যাওয়ার জন্যে কিছু তো দরকার ছিল তার, তাই না? আর যেহেতু তার নিজের কোন গাড়ি নেই সেহেতু অন্য কোনভাবে সেটা জোগাড় করতে হবে তাকে। কিন্তু সেটা সম্ভব বলে মনে হয় না আমার, তাহলে কোন না কোন প্রমাণ থেকেই যেত।”

    “সব রেন্ট-এ-কার কোম্পানিতেই খোঁজ নেবো আমরা।”

    “তা নিতে পারো কিন্তু আমি নিশ্চিত, কিছুই খুঁজে পাবে না।”

    কুসানাগি তীক্ষ্ণ দৃষ্টিতে পদার্থবিদের দিকে তাকিয়ে থাকলো, কিন্তু ইউকাওয়া পাত্তাও দিলো না তাকে। “আমার কথা বোঝার চেষ্টা করো। খুনটা যদি অন্য কোথাও হয়ে থাকে, তবে ইশিগামিই লাশটা নদীর তীরে নিয়ে গিয়েছিল পরে। এখনও এটার ভালো সম্ভাবনা আছে, খুনটা আসলে লাশ যেখানে খুঁজে পাওয়া গেছে সেখানেই হয়েছিল। যদি তারা দু-জনেই এর সাথে জড়িত থেকে থাকে, তবে যেকোন কিছুই সম্ভব।”

    “তো,” ইউকাওয়া কফির কাপে চুমুক দিয়ে বলল, “তোমার ধারণা তারা দু-জন টোগাশিকে সেখানে খুন করে, এরপর তার চেহারা আর আঙুলের ঐ অবস্থা করার পর সব জামাকাপড় খুলে নেয়। সব শেষে পালিয়ে যায় সেখান থেকে?”

    “ভিন্ন ভিন্ন সময়েও ঘটনাস্থল ত্যাগ করতে পারে তারা,” এই বলে তার নিজের কফির কাপের দিকে তাকিয়ে শিউরে উঠলো কুসানাগি। ময়লা জমে আছে পুরো কাপে। “কারণ ইয়াসুকোকে সিনেমাটা শেষ হবার আগেই সিনেমা হলে পৌছুতে হত।”

    “আর তোমার মতে ভিক্টিম নিজে সাইকেলে চড়ে ঘটনাস্থলে পৌঁছে?”

    “হতে পারে।”

    “তার মানে তো এটা দাঁড়াচ্ছে, ইশিগামি সাইকেল থেকে আঙুলের ছাপ মোছার কথা ভুলে গিয়েছিল। এই সামান্য ভুলটা কি তার পক্ষে করা সম্ভব? বুদ্ধ ইশিগামির?”

    “অতি জ্ঞানী লোকেরাও মাঝে মাঝে ভুল করে।”

    “সে করবে না,” আস্তে আস্তে মাথা দুলিয়ে বলল ইউকাওয়া। “আচ্ছা, তাহলে সে আঙুলের ছাপ রেখে গেলো কেন সাইকেলে?”

    “আমিও সেটাই চিন্তা করছিলাম,” হাত ভাঁজ করে বলল ইউকাওয়া। “এখনও কোন সিদ্ধান্তে আসতে পারিনি।”

    “আমার মনে হয় তুমি একটু বেশিই পেঁচিয়ে চিন্তা করছো ব্যাপারটা। ইশিগামি অঙ্কে খুব ভালো হতে পারে, কিন্তু খুনি হিসেবে আনাড়ি সে।”

    “অসম্ভব,” ইউকাওয়া বলল। “বরং খুনটাই আরো সহজ কাজ মনে হওয়ার কথা তার কাছে।”

    “যাই হোক, তার ওপর কড়া নজর রাখা হবে এখন থেকে। ইয়াসুকোর যদি আসলেই কোন পুরুষ সঙ্গি থেকে থাকে তাহলে তদন্তের ক্ষেত্রটা কিন্তু আরো বড় হয়ে গেলো।”

    তোমার নতুন ধারণাটা যদি ঠিক হয়, তাহলে বলতে হবে, খুনটা খুব দায়সারাভাবে করা হয়েছিল। সাইকেলে আঙুলের ছাপ, আধপোড়া জামাকাপড়, সবকিছুতেই অযত্নের চিহ্ন। এখন আমার প্রশ্ন হচ্ছে, খুনটা কি পূর্বপরিকল্পিত ছিল নাকি হঠাৎ করেই ঘটে যায় ঘটনাটা?”

    “আসলে…” বলা শুরু করেও ইউকাওয়ার শান্ত চেহারার দিকে তাকিয়ে ইতস্তত বোধ করতে লাগলো কুসানাগি। “হঠাৎ করেও হতে পারে। এই যেমন, ইয়াসুকো হয়তো টোগাশিকে কথা বলার জন্যে ডেকে পাঠিয়েছিল সেখানে, সঙ্গে করে ইশিগামিকে নিয়ে গিয়েছিল বডিগার্ড হিসেবে। এরপরে পরিস্থিতি খারাপ হয়ে ওঠে আর তারা দু-জন মিলে খুন করে টোগাশিকে।”

    “কিন্তু এটা তো সিনেমা হলের গল্পটার সাথে একদমই খাপ খাচ্ছে না,” ইউকাওয়া বলল। “যদি কথা বলার জন্যেই ডেকে থাকে টোগাশিকে, তাহলে অ্যালিবাই তৈরি করে রাখার কি দরকার?”

    “তোমার ধারণা খুনটা পূর্ব পরিকল্পিত? টোগাশি সেখানে আসার পরে তার ওপর ঝাঁপিয়ে পড়ে ইশিগামি আর ইয়াসুকো?”

    “না, সেরকমটা ঘটেছিল বলে মনে হচ্ছে না।“

    “বেশ, কি ঘটেছিল তাহলে?”

    “ইশিগামিই যদি সব পরিকল্পনা করে থাকে, তবে সেটাতে এত ফুটো থাকার কথা নয়।

    “তাহলে-” কুসানাগির কথার মাঝখানেই তার ফোনটা বেজে উঠলো। “দাঁড়াও একটু,” এই বলে কলটা রিসিভ করলো সে।

    কিছুক্ষণ পরেই সে গভীর আলোচনায় ডুবে গেলো। ফোন রাখার আগে পকেট থেকে একটা নোটপ্যাড বের করে কী যেন টুকে নিলো সেখানে।

    “আমার পার্টনার কিশিতানি ফোন করেছিল,” ইউকাওয়াকে বলল সে। “ইয়াসুকোর মেয়ে সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য হাতে এসেছে আমাদের। জিজ্ঞাসাবাদের সময় মিশাতোর এক সহপাঠি নাকি অদ্ভুত একটা কথা বলেছে।”

    “কি বলেছে?”

    “খুনের দিন লাঞ্চের সময় মিশাতো নাকি তার সেই সহপাঠিকে বলেছিল, রাতে সে আর তার মা সিনেমা দেখতে যাবে।”

    “আসলেই?”

    “কিশিতানি নিশ্চিত করেছে ব্যাপারটা। তার মানে ইয়াসুকো আগে থেকেই সিনেমা দেখার পরিকল্পনা করে রেখেছিল,” কুসানাগি তার বন্ধুর দিকে তাকিয়ে বলল। “আমার ধারণাই ঠিক, পুরোটাই পরিকল্পিত।”

    “অসম্ভব,” গম্ভীর মুখে মাথা দোলাতে দোলাতে বলল ইউকাওয়া।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleদ্য রেড ফিঙ্গার – কেইগো হিগাশিনো
    Next Article স্যালভেশন অফ আ সেইন্ট – কিয়েগো হিগাশিনো

    Related Articles

    কেইগো হিগাশিনো

    দ্য হাউস হোয়ার আই ডাইড ওয়ান্স – কেইগো হিগাশিনো

    January 6, 2026
    কেইগো হিগাশিনো

    স্যালভেশন অফ আ সেইন্ট – কিয়েগো হিগাশিনো

    August 1, 2025
    কেইগো হিগাশিনো

    দ্য রেড ফিঙ্গার – কেইগো হিগাশিনো

    August 1, 2025
    কেইগো হিগাশিনো

    দ্য মিরাকলস অব দ্য নামিয়া জেনারেল স্টোর – কেইগো হিগাশিনো

    August 1, 2025
    কেইগো হিগাশিনো

    নিউকামার – কেইগো হিগাশিনো

    August 1, 2025
    কেইগো হিগাশিনো

    ম্যালিস – কিয়েগো হিগাশিনো

    August 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }