Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    দ্য নেম অব দ্য গেম ইজ অ্যা কিডন্যাপিং – কেইগো হিগাশিনো

    কেইগো হিগাশিনো এক পাতা গল্প310 Mins Read0
    ⤶ ⤷

    অ্যা কিডন্যাপিং – ১৮

    আঠারো

    আমার গলা ভেজানোর দরকার, কিন্তু তা না করে সোজা বাসায় ফিরে গেলাম। যদি মদ খেয়ে মাতাল হয়ে যাই, তবে হয়তো মুখ ফসকে কিছু বেরিয়ে যেতে পারে। মাতাল অবস্থায় নিজেকে সামলানোর মতো শক্তি আর পাচ্ছি না।

    বাসায় ফিরে বারবনের একটা বোতল খুলে বরফ না মিশিয়েই সেটা পান করা শুরু করলাম। বুকের খাঁচার ভেতর তখনো হৃৎপিণ্ড পাগলের মতো লাফালাফি করছে। বোধহয় এটাকেই ‘পূর্বাশংকা’ বলে। মানে, শীঘ্রই খারাপ কিছু হতে যাচ্ছে বলে মনে হচ্ছে। যদি সেটা তাই-ই হয়ে থাকে, তবে হাজার বোতল মদ পান করলেও লাভ নেই। টিভির পর্দায় দেখা ছবিটা আমার মাথায় খোদাই হয়ে গেছে। চেষ্টা করলেও সেটা ভুলতে পারছি না।

    ওটা কে ছিল? তার নাম ব্যবহার করে টিভিতে এটা কাকে দেখানো হচ্ছে?

    কিন্তু সব চ্যানেলেই সে ছবিটা দেখানো হচ্ছে। যদি তারা ভুল দেখিয়েই থাকে, তবে এতক্ষণে ভুলটা ঠিক করে ফেলার কথা।

    তারমানে, ওটাই ‘আসল’ জুরি কাতসুরাগি।

    তাহলে আমি যার সাথে এতদিন কাটালাম, সে আসল জুরি নয়? ও তাহলে কে? সে কেন নিজেকে ‘জুরি’ বলে পরিচয় দিয়েছিল?

    সেই যে সত্যিকারের জুরি কাতসুরাগি ছিল, সে বিষয়ে আমি কীভাবে নিশ্চিত হতে পারবো? একসময় মনে পড়লো : তার গলার স্বর।

    পুলিশের গতিবিধি সম্পর্কে জানার জন্য আমরা হাকোজাকি স্টেশন ব্যবহার করেছিলাম। ঐ সময়ে জুরিকে ব্যবহার করে কাতসুরাগিকে নাচিয়েছিলাম। টাকা তুলে নেওয়ার সময়েও তাকে ব্যবহার করেছিলাম। জুরি মিস্টার কাতসুরাগির সাথে সরাসরি কথা বলেছিল। অথচ কাতসুরাগি একবারও সেই গলার স্বরকে সন্দেহ করেনি। দুজন মহিলার একই রকম গলার স্বর থাকতে পারে, কিন্তু একজন বাবা তার মেয়ের গলার আওয়াজ তার মধ্যেও আলাদা করে নিতে পারবেন। সে ব্যাপারে তার অন্তত ভুল হবে না। একেবারে হতবুদ্ধি অবস্থার মধ্যেও কাতসুতোশি কাতসুরাগি তার চরিত্রের এই দিকটা হারাবেন না, এটুকু অন্তত মানি। একেবারে শেষ পর্যন্ত তিনি তার গলার স্বরের নির্দেশনাগুলো একেবারে কাটায় কাটায় মেনে গেছেন।

    তাহলে টিভিতে যে ছবিটা দেখানো হচ্ছে, সেটা কি ভুল? কাতসুরাগি কি ইচ্ছা করেই একটা নকল ছবি প্রচার করতে দিয়েছেন? তিনি এরকম কেন করতে যাবেন?

    না, সেটা বিশ্বাস করতে পারছি না। কেবল আমিই তো শুধু টিভি দেখছি না, জুরির সঙ্গীসাথীরাও সেটা দেখছে। যদি ছবিটা অন্য কারো হতো, তবে এতক্ষণে কেউ স্টেশনে ফোন করে ব্যাপারটা জানিয়ে দিত।

    জুরি। গাছপালা (জুমোকু), আর বিজ্ঞান (রিকা) এর প্রথম অক্ষরগুলো নিয়ে ‘জুরি’।

    তার নামটা সে কীভাবে বলেছিল, তা মনে পড়লো। আমি একদম নিশ্চিত সে এটাই বলেছিল। সেটাও কি মিথ্যা ছিল? একেবারে শুরু থেকেই সে মিথ্যা বলে আসছে?

    তাহলে ও আসলে কে?

    অসংখ্য গ্লাস বারবন গলায় ঢালার পরেও টের পেলাম, এতটুকু মাতাল হতে পারিনি। বরং পালসের গতি বেড়ে গেছে, সেই সাথে আরো অস্থিরবোধ করতে শুরু করেছি।

    তার সাথে কাটানো ঘণ্টাগুলো, দিনগুলো মনে করার চেষ্টা করলাম। খুব বেশি সময় সে আমার সাথে ছিল না, কিন্তু তার মধ্যে অনেককিছু ঘটে গেছে। আমরা একটা বিশাল খেলা একসাথে শুরু করেছি, একটা নকল কিডন্যাপিংকে মঞ্চে উপস্থাপন করে সেই খেলার সমাপ্তি ঘটিয়েছি। এতকিছুর পরেও আমি আমার সঙ্গিনীর আসল পরিচয় জানি না–এর মানে কী হতে পারে?

    না, কেবল ওটাই যে শুধু জানি না তা কিন্তু নয়। মনে হচ্ছে যে রাতে আমার সাথে ‘নকল’ জুরি কাতসুরাগির দেখা হয়েছিল, সে রাতেই ‘আসল’ জুরি কাতসুরাগি নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। আসল জুরি তাহলে এখন কোথায়? ‘নকল’ জুরির ঘর পালিয়ে যাওয়া কি কাকতালীয় ব্যাপার ছিল, নাকি অবশ্যম্ভাবী ছিল?

    আমার মাথা আর কাজ করছিল না। একটা যৌক্তিক সমাধানও মাথায় এলো না। কতটুকু মদ গিলেছি তার হিসেব রাখতে পারিনি। চেতনা ফিরতে টের পেলাম সোফায় শুয়ে আছি। ঘরের বাতি এখনো জ্বালানো। বারবনের খালি বোতলটা পাশেই কাঁত হয়ে পড়ে রয়েছে। পর্দা ভেদ করে সূর্যের আলো ভেতরে ঢুকে পড়েছে। দেওয়ালঘড়িটার দিকে তাকালাম। আগের মতো নির্দিষ্ট সময়েই ঘুম ভেঙে গেছে। দশমিনিট আগপিছও হয়নি। আমার শরীরে খোদাই হয়ে যাওয়া অভ্যাসগুলো এরকম পরিস্থিতির মধ্যেও নিয়ম মেনে চলছে।

    ধীরে ধীরে উঠে বসলাম। প্রচণ্ড মাথাব্যথা করছে। গলা শুকিয়ে একদম শুকনো খটখটে গেছে। উঠে দাঁড়িয়ে রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে এভিয়ানের বোতল বের করে নিলাম। তারপর সোজা বোতল থেকে পানি পান করতে শুরু করলাম। মাথা ঘুরতে শুরু করায় ফ্রিজে ঠেস দিয়ে দাঁড়ালাম।

    মাইক্রোওয়েভের ওপর রাখা বড়ো পাত্রটার ওপর চোখ পড়লো। মনে পড়ে গেল, জুরি ওটা ব্যবহার করেই স্ট্যু বানিয়েছিল। সে কী কী নিয়ে কথা বলেছিল তা একে একে মনে পড়তে লাগল। সে যা যা বলেছিল, তার কতটুকু মিথ্যা আর কতটুকু সত্য ছিল? নাকি সবকিছুই বানোয়াট? এখনো সেটা ধরতে পারছি না।

    সোফায় ফিরে গিয়ে টিভিটা চালু করলাম। এত সকালে প্রত্যেকটা চ্যানেলে ঘুরেফিরে কেবল একই টাইপের নিউজ দেখায়। অবচেতন মনে টিভির পর্দায় তাকিয়ে থাকলাম। একসময় জুরির খবরটাও পর্দাতে ভেসে উঠলো। নিসেই অটোর ইভিপির কন্যা নিখোঁজ—এবার কথাটার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দেখা যাচ্ছে। তার নিচেই লেখা : বাড়ি থেকে পালিয়েছে কি?

    আবার পর্দায় সেই অচেনা মেয়েটার ছবি দেখাতে লাগল। নিখোঁজ হওয়া জুরি কাতসুরাগি, নিচে ক্যাপশন আকারে লেখা ছিল। খবরে নতুন করে কিছু যোগ করা হয়নি। তার মানে এখনো সাংবাদিকদের কেউ কাতসুরাগি পরিবারের কারো সাথে যোগাযোগ করেনি। বোধহয় তারা বিশাল কোনো স্পন্সর হারানোর ভয়ে এখনো কাতসুরাগি পরিবারের কারো সাক্ষাৎকার নেওয়ার সাহস পায়নি। খবর দেখে খুব সহজেই বোঝা যাচ্ছে যে, প্রেসও এ ব্যাপারে খুব আশাহত হয়ে আছে।

    বোধহয় এটা যে একটা কিডন্যাপিং ছিল, সেটা প্রেসকে এখনো জানানো হয়নি। কারণটা ধরতে পারলাম। পুলিশ নিশ্চয়ই মুক্তিপণের টাকা খোয়ানোর ব্যাপারটা ধামাচাপা দিতে চাইছে। তারা হয়তো ভাবছে, কিডন্যাপারদের গ্রেফতার করার পর এসব তথ্য প্রকাশ করলেই চলবে। কিন্তু এরকম খোলাখুলিভাবে তদন্ত করার জন্য তাদের মিডিয়ার সাহায্য লাগবেই। সেজন্যই তারা গোটা ব্যাপারটাকে কেবল ‘নিখোঁজ’ বলেই প্রচার করছে।

    এখন প্রেস গোটা ব্যাপারটাকে কীভাবে সামলাবে, সেটা নিয়ে ভাবা যাক। টিভি দিয়েই না হয় শুরু করি। তাদেরকে ব্যবহার করা হচ্ছে—এ বিষয়টা তারা খুব সহজে মেনে নিতে পারবে না। এতক্ষণে বোধহয় তারা টের পেয়েছে যে, এটা কোনো সাধারণ মিসিং পার্সনস কেস নয়। তাই সবার আগে তারা কাতসুরাগিদের ব্যাপারে খোঁজখবর নেওয়া শুরু করবে। অল্প সময়ের মধ্যেই কাতসুরাগির মেয়েঘেঁষা স্বভাবটা সবার কাছে উন্মোচিত হয়ে যাবে। তারপর তারা যখন জানতে পারবে, জুরি তার বর্তমান স্ত্রীর আপন মেয়ে নয়—তাহলেই হয়েছে। গোটা মিডিয়ায় হইচই পড়ে যাবে। স্টেশনগুলো তাদের স্পন্সরকে না ক্ষেপিয়ে যতটা সম্ভব একের পর এক গালগপ্পো প্রচার করতে থাকবে…

    না—সৎ মেয়ের গল্পটা কি আদৌ সত্য? যে মানুষটা আমার কাছে গল্পটা ফেঁদে বসেছিল তার নিজের গোটা অস্তিত্বটাই তো মিথ্যা ছিল। মিথ্যাটা কিন্তু অল্প সময়ের মধ্যে সে ভালো করেই উপস্থাপন করেছিল।

    অবৈধ রক্তের সম্পর্ক, একটা জটিল মনুষ্য গাঁথা…

    ঠিক তখনই একটা হাইপোথেসিস আমার মাথায় এলো।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleভবিষ্য পুরাণ – অনুবাদ : স্বামী পরমাত্মানন্দনাথ ভৈরব (গিরি)
    Next Article ম্যালিস – কিয়েগো হিগাশিনো

    Related Articles

    কেইগো হিগাশিনো

    দ্য হাউস হোয়ার আই ডাইড ওয়ান্স – কেইগো হিগাশিনো

    January 6, 2026
    কেইগো হিগাশিনো

    স্যালভেশন অফ আ সেইন্ট – কিয়েগো হিগাশিনো

    August 1, 2025
    কেইগো হিগাশিনো

    দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স – কিয়েগো হিগাশিনো

    August 1, 2025
    কেইগো হিগাশিনো

    দ্য রেড ফিঙ্গার – কেইগো হিগাশিনো

    August 1, 2025
    কেইগো হিগাশিনো

    দ্য মিরাকলস অব দ্য নামিয়া জেনারেল স্টোর – কেইগো হিগাশিনো

    August 1, 2025
    কেইগো হিগাশিনো

    নিউকামার – কেইগো হিগাশিনো

    August 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }