Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    দ্য নেম অব দ্য গেম ইজ অ্যা কিডন্যাপিং – কেইগো হিগাশিনো

    কেইগো হিগাশিনো এক পাতা গল্প310 Mins Read0
    ⤶ ⤷

    অ্যা কিডন্যাপিং – ৫

    পাঁচ

    মিস্টার কাতসুতোশি কাতসুরাগি,

    আপনার প্রিয় কন্যা এখন আমাদের কাছে রয়েছে। যদি তাকে নিরাপদে বাসায় ফিরিয়ে নিতে চান, তাহলে আমাদের কথামতো আপনাকে কাজ করতে হবে। প্রথমত, আমাদের জন্য নগদ…শত মিলিয়ন ইয়েন জোগাড় করবেন।

    এটা না বললেও চলে, কোনোভাবেই আপনি বাদে কাউকে জানাতে পারবেন না। পুলিশ বা অন্য কারো সাহায্য চাইতে পারবেন না। যদি এটা মেনে না চলতে পারেন, তবে আপনার মেয়েকে নিরাপদে ফিরে পাওয়ার কথা ভুলে যেতে পারেন।

    জানিয়ে রাখছি, আপনার কন্যার ‘এখন পর্যন্ত কোনো শারীরিক ক্ষতি করা হয়নি। তবে ওর অভদ্র আচরণ যতক্ষণ সীমার মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্তই সেটা আমরা মানতে রাজি আছি। আশা করছি, খুব দ্রুত সিদ্ধান্ত নেবেন। সেটাই আপনার জন্য মঙ্গলজনক হবে।

    .

    চেয়ারটা ঘুরিয়ে জুরির দিকে তাকালাম। “মুক্তিপণের পরিমাণ কেমন লাগছে?”

    সে কম্পিউটারের স্ক্রিনে পুরোটা পড়ার পর বিছানায় গিয়ে বসলো, “আপনি তো এখানে শত মিলিয়ন ইয়েন চেয়েছেন।”

    হাসলাম। “কেন, ঠিক আছে না? কে কিডন্যাপ হয়েছে সেটা দেখতে হবে না? বিশ্ববিখ্যাত নিসেই অটোমোবাইলস-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের কন্যাকে কিডন্যাপ করা হয়েছে। এর থেকে কম চাওয়া যায় না। খুদকুঁড়ার মতো টাকা নিয়ে তো লাভ নেই, তাই না?”

    “আমার কেন জানি মনে হচ্ছে এত টাকা পাপা দেবে না। হাজার হোক, আমি তার মিস্ট্রেসের মেয়ে।”

    “কিন্তু কিডন্যাপাররা তো সেটা জানে না।”

    চেয়ার ঘুরিয়ে কিবোর্ডে হাত দিলাম। ফাঁকা জায়গাটাতে ৩ লিখে দিলাম। তারমানে মুক্তিপণের পরিমাণ তিনশত মিলিয়ন ইয়েন।

    “তিনশ মিলিয়ন ইয়েন? কেন?” জুরির চোখ কপালে উঠে গেল।

    “কোনো কারণ নেই। যদি জানার আগ্রহ খুব বেশিই হয়, তবে ধরে নাও সবাইকে বিভ্রান্ত করার জন্যই চেয়েছি।” বিয়ারের ক্যানটার দিকে হাত বাড়ালাম। “তাদেরকে একটা ভুল ধারণা দিতে চাচ্ছি। তারা যেন টাকার পরিমাণ দেখে ভেবে নেয়, কিডন্যাপার তিনজন। আজকালকার যুগে হয়তো পরিমাণটা খুব একটা বেশি নয়, কিন্তু আরো বেশি চাইলে হয়তো তোমার বাবাও খুব দ্রুত ঐ পরিমাণ টাকা সংগ্রহ করতে পারবে না।”

    “তাই আপনি তিনশ মিলিয়ন ইয়েন চেয়েছেন। ওটা দুজনের মধ্যে ভাগাভাগি করে নিলে প্রত্যেকে দেড়শত মিলিয়ন ইয়েন করে পাবো।”

    “আমার অত লাগবে না। দশভাগের একভাগ, মানে তিরিশ মিলিয়ন ইয়েন হলেই চলবে। টাকা দরকার তোমার, আমার নয়।”

    “আপনার টাকার দরকার নেই?”

    “আছে। কিন্তু এই খেলাটার প্রধান উদ্দেশ্য তো টাকা নয়।”

    মাউস দিয়ে একটা জায়গায় ক্লিক করলাম। স্ক্রিনে একটা থ্রিডি ছবি ভেসে উঠল। ছবিটার ওপর শিরোনাম দেওয়া ছিল—”অটোমোবাইল পার্ক।”

    “ওটা আবার কী?”

    “কয়েক মাসের পরিশ্রমের ফসল। একটা গর্দভ যদি আমাকে বাধা না দিতো, তবে এই স্বপ্নের জগতটা আলোর মুখ দেখত।”

    আবার ক্লিক করলাম। একটা ডিজিটাল দরজা খুলে গেল। ভেতরে অটোমোবাইল গাড়ির একটা জগত চোখের সামনে ধরা দিলো। যদি ডানদিকে যাওয়া যায়, তবে অটোমোবাইলের শুরুর দিকের অবস্থাগুলো দেখা যাবে। একে একে স্টিম ইঞ্জিন ব্যবহার করা গাড়ি থেকে শুরু করে ক্লাসিক গাড়িগুলোও দেখা যাবে। এরকম রত্নগুলোর সমাহার দেখে যে-কোনো গাড়িপাগল মানুষের জিভে জল আসতে বাধ্য।

    “জাদুঘরের মতো লাগছে।”

    “কেবল মিউজিয়ামই নয় এটা। ঐসব জায়গায় তো দেখেছই, সবক্ষেত্রে একটা সাবধানবাণী থাকে। এটা ধরবেন না, ওটা ধরবেন না।কিন্তু এই অটোমোবাইল পার্কে কোনোধরনের ওরকম সাবধানবাণী নেই। বরঞ্চ যে কেউ চাইলেই যে-কোনো গাড়ি চালিয়েও দেখতে পারবেন। হাত দিয়ে ইঞ্জিন ম্যানুয়ালি ঘোরানো গাড়ি থেকে শুরু করে টয়োটা ২০০০ জিটি সিরিজ আর এফওয়ান সিরিজের গাড়িও চালাতে পারবে দর্শনার্থীরা। লাইসেন্স না থাকলেও চলবে।”

    “কীভাবে?”

    “প্রত্যেকটা ভাগে অসংখ্য সিমুলেটরের ব্যবস্থা করা হয়েছে। সেখানে ভার্চুয়ালি যে-কোনো গাড়ি চালানোর অভিজ্ঞতা নেওয়া যাবে। এমনকি গাড়ির মডেলভেদে সেই ভার্চুয়াল পরিবেশটাও পালটে যাবে। ধরো, তুমি টয়োটা ২০০০ জিটি চালাতে চাইছো। তাহলে তোমাকে ভার্চুয়ালি পুরোনো শৌয়া যুগে (১৯২৬-১৯৮৯) নিয়ে যাবে।”

    “শুনে ভালোই তো লাগছে।” জুরি মুগ্ধ গলায় বলল। ইশ, যদি তার পাপাও এরকম মুগ্ধ হতেন।

    “অটোমোবাইল গাড়ির ইতিহাসের সাথে পরিচিত হতে হতে দর্শনার্থীরা বর্তমান যুগে প্রবেশ করবে। ঐ এলাকাটা পার হলেই নতুন গাড়িগুলোর কাছে যাওয়া যাবে। তবে তার আগে একটা বিশেষ এক্সিবিট রাখা হয়েছে। সেটাই হলো এই পার্কের মূল আকর্ষণ। নিসেই অটোমোবাইল নতুন গাড়িটা এখানে রাখা হবে। এখানে যে সিমুলেটরটা বসানো হবে, সেটাতে বসলে এই মডেলে সবার আগে বসার সুযোগ হবে তোমার। তবে এখানকার সিমুলেটরটা হবে অন্যগুলোর থেকে সম্পূর্ণ আলাদা। এটা ব্যবহার করলে মনে হবে যেন সত্যি সত্যিই কেউ গাড়িটা চালাচ্ছে। খোদ নিসেই অটোমোবাইলস-এর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ থেকে সেটা আনা হবে। গোটা গাড়িটার সব বৈশিষ্ট্য, দক্ষতা—সবই যাচাই-বাছাই করার সুযোগ হবে। এটা থেকে বের হতে হতে তোমার মাথায় কেবল একটা জিনিসই ঘুরবে, কীভাবে অত টাকা লোন নেওয়া যায়!”

    টানা কথা বলছিলাম দেখে জুরির দিকে লক্ষ করিনি। সে একদৃষ্টিতে তাকিয়ে আছে দেখে থেমে গেলাম। তারপর দীর্ঘশ্বাস ফেলে আবার মুক্তিপণের চিঠি লেখায় ফিরে গেলাম।

    “আমি কথাটা বলে রাখছি। যদি তোমার গর্দভ, বুড়ো বাপ গণ্ডগোল না করত, তবে যা যা বললাম সব কিছুই বাস্তবায়িত হতো। নিসেই অটোমোবাইলস-এর নতুন গাড়িটা ব্যবসায়িক সাফল্যের মুখ দেখত। এমনকি সাইবারপ্ল্যানের স্টকও বেড়ে যেত। মোটকথা, এটা বাস্তবায়িত হলে সবাই খুশি হতো।”

    “তারমানে, আপনার পরিকল্পনাটা ভেস্তে দেওয়া হয়েছে বলেই প্রতিশোধ নেওয়ার জন্য এরকম কিডন্যাপিংয়ের মতো একটা মিশন হাতে নিয়েছেন?”

    “যদি তুমি এটাকে ‘প্রতিশোধ’ বলো, তবে তোমার ভুল হচ্ছে। আমি তো শুরু থেকেই একটা কথা বলে আসছি। এটা একটা খেলা। আমি তোমার অপদার্থ বাপকে একটা ম্যাচ খেলার জন্য আহ্বান জানিয়েছি। এখান থেকে বের হবে কে আসল খেলোয়াড়।”

    “কিন্তু পাপা তো জানে না এটা একটা খেলা। ব্যাপারটা কি অন্যায্য না?”

    “কোনোমতেই না। কাতসুতোশি কাতসুরাগি কোনোমতোই ব্যাপারটাকে পুলিশের হাতে তুলে দিতে চাইবেন না। তিনি তার নিজস্ব পরিকল্পনা অনুযায়ী ফন্দি আটবেন, সে ব্যাপারে তুমি নিশ্চিত থাকতে পারো। অবশ্যই আমি যে তার প্রতিদ্বন্দ্বী সেটা তিনি জানবেন না। কিন্তু এটা জেনে রেখো, তিনি এ খেলায় অংশ নেবেনই। তখনই আসল খেলা শুরু হবে।”

    আবার চিঠিটা পড়ে দেখলাম।

    শেষের দিকে ‘শারীরিক ক্ষতি’র যে বাক্যটা লিখেছিলাম, সেটার পেছনে একটা কারণ ছিল। একটু আগে যখন জুরি প্রশ্ন করেছিল কতিপয় কিডন্যাপাররা তাকে ধর্ষণ করবে কিনা, সেখান থেকেই কথাটা মাথায় এসেছে।

    এরকম সুন্দরী একটা মেয়েকে ঘরে বন্দি করে রাখার সময় যে-কোনো কিডন্যাপারের মনে কু-চিন্তা চলে আসবে। আমার বানানো পরিকল্পনাটাতে দুজন কিডন্যাপার। তাই তাদের একজন কিংবা দুজনেরই এরকম ধর্ষণ করার মনোভাব জাগতে পারে। হয়তো তাকে পালানো থেকে বিরত রাখবার জন্য সেটা করতে পারে।

    কিন্তু কেন জানি জুরিকে নিয়ে সেরকম কোনো কল্পনা করতে পারলাম না। অবশ্যই আমার পরিকল্পনা অনুযায়ী সবকিছু চললে সেটা করার প্রশ্নই আসে না। কিন্তু যদি সেটার সাথে ঐ দৃশ্যকল্প কোনোভাবে জুড়ে যায়, তবে তাকে মিথ্যা বলতে হবে। সবশেষে (ধরে নিলাম, আমার পরিকল্পনা ইতোমধ্যে সফল হয়ে গেছে) যখন জুরি ফিরে যাবে, তখন সে পুলিশের দ্বারা নানা প্রশ্নের শিকার হবে। প্রত্যেকটা জিনিস তার কাছে খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাইবে। সহজ কথায়, তারা ঐ ঘৃণ্য জিনিসটা তার সাথে ঘটেছে কিনা, সেটাও জানতে চাইবে। এরকম একটা পরিস্থিতির শিকার মেয়ে কীভাবে সেটার উত্তর দেয়? এটাই কল্পনা করা শক্ত মনে হচ্ছে। যদি সে সাফসাফ জবাব না দিয়ে তিক্ত বেদনার দৃষ্টিতে টলটলে জলভরা চোখে তাদের দিকে তাকায়, তবে হয়তো ডিটেকটিভরা তাকে ছাড় দিতে পারে। কিন্তু জুরি আদৌ সেরকম অভিনয় করতে পারবে কিনা, সেটা নিয়েও চিন্তা হচ্ছে। অবশেষে ধরে নিলাম, সে অভিনয় করেও ডিটেকটিভদের মন থেকে প্রসঙ্গটা সরাতে পারবে না। তাদের নিচু চোখে দেখা কোনোমতেই ঠিক হবে না।

    সিদ্ধান্ত নিলাম, আমার পরিকল্পনায় কিডন্যাপাররা কেউই তাকে ধর্ষণ করবে না। কিন্তু তাহলে চিঠিতে কেন সেটার ইঙ্গিত করলো? হুমকিটার মধ্যেও খানিকটা জোর থাকতে হবে। তারপরেও এমন একটা বুদ্ধি মাথায় খেলে গেল যে, নিজেকে বাহবা না দিয়ে পারলাম না।

    কিডন্যাপার দুজনের একজন হবে মহিলা। হয়তো তারা প্রেমিক-প্রেমিকা কিংবা স্বামী-স্ত্রীও হতে পারে। যখন জুরিকে কিডন্যাপ করা হলো, তখন মহিলাটাই গাড়ি চালাচ্ছিল। আর সেজন্যই সুযোগ থাকা সত্ত্বেও জুরিকে পুরুষটা ধর্ষণ করতে পারবে না।

    গোটা বাক্যটা, মানে ‘আপনার কন্যার এখন পর্যন্ত কোনো শারীরিক ক্ষতি করা হয়নি’– এটা হয়তো ধর্ষণের দিকেই ইঙ্গিত করছে। একই সাথে দুষ্কৃতকারীরা যে এসব কাজে আগ্রহী না তাও কিন্তু তারা বুঝিয়ে দিচ্ছে। পরে যখন জুরির মুখ থেকে ডিটেকটিভরা বের করবে যে, কিডন্যাপারদের একজন মহিলা ছিল, তখন গোটা জিনিসটা বুঝতে পেরে নিজেদের হাঁটুতে চাটি মেরে বসবে।

    “এখন আমার পরবর্তী প্রশ্ন হলো— কীভাবে চিঠিটা পাঠানো যায়।” দুহাত ভাঁজ করে চেয়ারে গা এলিয়ে দিলাম। “তোমার পাপার ইমেইলটা জানা আছে?”

    “না জানা নেই।” জুরি মাথা ঝাঁকিয়ে জবাব দিল। “তাহলে তার মোবাইল নম্বর জানা আছে?” হাত নাড়িয়ে সে জানালো, সেটাও জানা নেই। “তুমি কিছুই জানো না, তাই না?”

    “একটা কাজ করে দেখতে পারেন। শিবুইয়াতে গিয়ে আমার বয়সি মেয়েদের জিজ্ঞাসা করে দেখতে পারেন, তারা তাদের বাবার ইমেইল বা ফোন নম্বর জানে কিনা। যদি দশজনের একজনও হ্যাঁ বলে বলে উত্তর দেয়, তাইলে আমি আপনার পায়ে চুমু দিতে রাজি আছি।”

    হয়তো কথাটা সত্য/ভাবলাম। আসলে মোবাইল নম্বর সেভ করে রাখতে রাখতে আমাদের এ অভ্যাসটা দূর হয়ে যাচ্ছে। কথাটা কিন্তু আমার ক্ষেত্রেও সত্য। আরো একটা কথা মনে পড়লো। জুরি হয়তো তার পাপাকে কালেভদ্রে ফোন দেয়।

    তবে তার মানে এই না যে, কাতসুতোশি কাতসুরাগির মতো মানুষের ইমেইল বা ফোন নম্বর জানা খুবই কঠিন একটা ব্যাপার। কোম্পানির যে কাউকে জিজ্ঞেস করলেই সেগুলো পেয়ে যাবো। কিন্তু এক্ষেত্রে আমাকে নিজের পরিচয়টাও দিতে হবে।

    “শুধু ফোন দিলেই চলবে না?” জুরি জিজ্ঞেস করলো। “কিডন্যাপিং বিষয়ক সিনেমাগুলোতে তো সবসময়ই কিডন্যাপাররা ফোন দেয়, তাই না?”

    “ফোন করলে আমরা বিশাল ঝুঁকির মধ্যে পড়ে যাবো। ধরেই নিলাম যে, আমাদের তারা ট্রেস করে বের করতে পারবে না। কিন্তু ফোনের মাধ্যমে তারা কিডন্যাপারের গলার স্বর, স্পিচ প্যাটার্ন, ব্যাকগ্রাউন্ডের শব্দ—সবই পেয়ে যাবে। সেগুলো পুলিশের হাতে গেলে তারা কেসটাতে অনেকখানি এগিয়ে যাবে। যদি শুরু থেকেই এরকম বড়োসড়ো ভুল করি, তবে আমাদের নিখুঁত অপরাধ করার স্বপ্ন, স্বপ্নই থেকে যাবে।”

    “কিন্তু প্রথমবারের মতো ফোন করছি আমরা। আমার তো মনে হয় না পুলিশ এত তাড়াতাড়ি হাজির হবে। আমাদের বাসার ফোনগুলোতে ভয়েস মেইল রাখার ব্যবস্থাও নেই।”

    “তুমি নিখোঁজ হবার পর প্রায় বিশ ঘণ্টা পেরিয়ে গেছে। আমাদেরকে ধরেই নিতে হবে যে, তারা ইতোমধ্যে পুলিশের সাথে যোগাযোগ করেছেন। পুলিশ সবরকম পরিস্থিতি বিবেচনা করে দেখে। যদি তোমার পরিবার খুবই সাধারণ হতো, তাহলে হয়তো এত ঘাঁটাঘাঁটি করতো না। ঢিলেঢালাভাবে কাজ করত। কিন্তু যে মেয়েটা নিখোঁজ হয়েছে, সে কাতসুতোশি কাতসুরাগির মেয়ে। এজন্য তারা শুরু থেকেই এটা যে ‘কিডন্যাপিং’ তা ধরে নেবে। এমনকি দলেবলে ফোনের কাছে বসে থাকাও অস্বাভাবিক কিছু না।”

    “তারা যে এরকম করতে পারে, ভাবতেও কষ্ট হচ্ছে।” জুরি মাথা বাঁকিয়ে বলে উঠল।

    “হয়তো তারা এসবের কিছুই করেনি, হয়তো তারা করেছে। আশাবাদী কোনো মানুষ নই আমি। তাই ফিফটি-ফিফটি সুযোগ থাকলে সেই বাজিটা ধরি না।” কম্পিউটারের স্ক্রিনে তাকালাম। ভেবেছিলাম ইমেইল পাঠালেই আমার কাজ শেষ। কিন্তু না, এখন দেখছি সেটা করা যাবে না। “আমার মনে হয় তোমাদের বাসায় ফ্যাক্স মেশিন আছে, তাই না?”

    “হুম, আছে। পাপার স্টাডি রুমে। আপনি কি এটা এখন ফ্যাক্স করবেন?”

    “সেটাই আমার কাছে সবচেয়ে নিরাপদ উপায় বলে মনে হচ্ছে। সেখান থেকে আমাদের ব্যাপারে খুবই কম তথ্য বের করতে পারবে। আচ্ছা, এবার কীভাবে তাদের উত্তর পাওয়া যায় তা ভাবতে হবে। কোনো আইডিয়া?”

    কথার কথা হিসেবে জুরিকে প্রশ্নটা করলাম। তার কাছ থেকে সেরকম কোনো পরিকল্পনা ঠিক আশা করছি না। কিন্তু সে আমাকে অবাক করে দিয়ে গম্ভীরমুখে চিন্তা করা শুরু করলো।

    “আচ্ছা, দেখে মনে হচ্ছিল আপনি শুরুতে ইমেইল ব্যবহার করার কথা ভাবছিলেন। কিন্তু কোন ইমেইল অ্যাড্রেস ব্যবহারের কথা ভাবছিলেন? আপনারটা তো নিশ্চয়ই নয়।

    “অবশ্যই না। কোনো গাধাই নিজের নামধাম আর ইমেইল অ্যাড্রেস ব্যবহার করে মুক্তিপণ চেয়ে মেইল পাঠাবে না। চেষ্টা-চরিত্র করলে অবশ্য সেটাকে খানিকটা পরিবর্তন করে পুলিশের চোখে ধুলো দেওয়া যায়। কিন্তু আমি নতুন একটা অ্যাড্রেস ব্যবহার করার কথা ভাবছিলাম।”

    “ঐ অ্যাড্রেস দিয়ে আপনাকে খুঁজে বের করা সম্ভব হবে না?”

    “ঠিক তাই। আমি দুটা অপশন ভেবে রেখেছি। একটা হলো ফ্রি ইমেইল সার্ভিস।” যেমন ‘হটমেইল’ ব্যবহার করলে আমি নিজেকে গোপন রেখেও একটা একাউন্ট পেয়ে যাবো। এমনকি পুলিশেরও সেটা থেকে আমাকে খুঁজে বের করার কোনো প্রকার সুযোগ নেই।”

    “আরেকটা?”

    জুরির দিকে আঙুল তাক করলাম। “আরেকটা হলো তোমার অ্যাড্রেস ব্যবহার করা।”

    “আমার?”

    “তুমিও তো ইমেইল ব্যবহার করো, তাই না?”

    “আমার ইমেইল অ্যাড্রেসটা মনে আছে। কিন্তু পাসওয়ার্ডটা ভুলে গেছি।”

    “তাহলে নতুন করে একটা ইমেইল অ্যাড্রেস বানাও। বলেছিলে তোমার কাছে একটা ক্রেডিট কার্ড আছে। সেটা থাকলেই হবে। যে-কোনো মুহূর্তে একটা ইমেইল অ্যাড্রেস ঝট করে বানাতে পারবে।”

    “আচ্ছা।” জুরির মুখ খানিকটা ফ্যাকাশে হয়ে গেল। “একটা কথা বলার ছিল।”

    “কী?”

    “আমার কাছে আসলে কোনো কার্ড নেই। আমি মিথ্যা বলছিলাম। সামান্য কিছু পকেটমানি আছে। ব্যস।”

    “অবশ্য আমি তাই আঁচ করছিলাম। মিথ্যা বলতে গেলে কেন?”

    “আসলে আপনার সামনে নিজের দুর্বলতা দেখাতে চাচ্ছিলাম না। যদি সোজাসুজি আপনাকে কথাটা জানিয়ে দিতাম, তাহলে নিজের একটা দুর্বলতা প্রকাশ হয়ে যেত।” তার দিকে তীক্ষ্ণদৃষ্টিতে তাকালাম। কিন্তু সে থোড়াই কেয়ার করলো। “তাহলে আমাদের হাতে কেবল একটা উপায়ই রয়েছে। আমাদের একটা ফ্রি ইমেইল সার্ভিস ব্যবহার করতে হবে।”

    “ওগুলো ব্যবহার করবেন?”

    “কেন। কোনো সমস্যা?”

    “না, মানে…আপনি কিন্তু চাইলে মুক্তিপণ চেয়ে যে মেইলটা পাঠাবেন, তার নিচে একটা ইমেইল লিখে দিলেও পারেন। ওটাতে শুধু লিখে দেবেন, যোগাযোগ করতে যেন তারা এই ইমেইলটা ব্যবহার করে।”

    “ভুল বলোনি।” নাহ, মেয়েটার মাথায় বুদ্ধি আছে।

    “তাহলে সেটা করতে সমস্যা কোথায়?”

    “সমস্যা নেই, কিন্তু এতে মজা পাওয়া যাবে না। কেবল ইমেইল ব্যবহার করে আমার প্রতিপক্ষের সাথে যোগাযোগ করলে পুরো খেলাটাই আমার কাছে পানসে হয়ে যাবে। আর ইমেইল অ্যাড্রেস পেলেই বা কী। আমরা পরবর্তীতে আরেকটা ইমেইল পাঠাতে চাইলে আরেকটা নতুন অ্যাড্রেস ব্যবহার করব। মোদ্দা কথা, প্রতিপক্ষকে আমাদের খুঁজে বের করার কোনো সুযোগই দেবো না।”

    “বেশ সতর্ক মানুষ তো আপনি।”

    “অবশ্যই। এরকম কাজের ক্ষেত্রে সতর্ক হতেই হবে। তোমার কি মনে হয়, আমরা এখানে ছেলে-খেলা করছি?”

    রিমোটটা হাতে নিয়ে টিভি চালু করে দিলাম। চালু হতেই টিভির চওড়া পর্দায় একটা বাস্কেটবল ম্যাচ চলতে শুরু করলো। চ্যানেল পালটে ফেললাম। খেলার সংবাদের ফাঁকে নিসেই অটোমোবাইলস-এর একটা বিজ্ঞাপন দেখানো শুরু করলো। সিপিটি নামের একটা স্পোর্টসকারের বিজ্ঞাপন ছিল ওটা। একজন জনপ্রিয় সেলিব্রিটি নারী খুব স্বাভাবিকভাবে বিস্তীর্ণ একটা ঘাসের প্রান্তরে সেটা চালিয়ে দেখালেন। খুব ভালো করে বিজ্ঞাপনটা বানানো হয়নি। বোধহয় কাতসুতোশি কাতসুরাগিকে না দেখিয়েই বিজ্ঞাপনটা ছেড়ে দেওয়া হয়েছে।

    কম্পিউটারের দিকে ঘুরলাম। নেটের সাথে যুক্ত হয়ে সার্চ ইঞ্জিনে লিখলাম ‘সিপিটি।’ ইতোমধ্যে যে নিসেই-এর ভক্তরা সেটার জন্য একটা ওয়েবসাইট বানিয়ে ফেলেছে— সেটা দেখে একটুও আশ্চর্য হলাম না। সেটাতে ঢুকে সূচিপত্রটা ঘাঁটাঘাঁটি করলাম। সাইটের নাম ছিল ‘সিপিটির মালিকদের ক্লাব’। স্ক্রিনে লাল রঙের সিপিটির একটা ছবি ভেসে উঠল। ছবিটা খুব ভালো করে তোলা হয়নি, দেখে বোঝাই যাচ্ছে এটা কোনো অদক্ষ ফটোগ্রাফারের কাজ। ছবিটা যে এই পেজের নির্মাতারই তোলা— তা সত্য হবার সম্ভাবনা অনেকখানি। “এমন একটা ওয়েবসাইট এটি, যেখানে সিপিটি গাড়ির ভক্তরা নিজেদের মধ্যে তথ্য আদানপ্রদান করে নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রাখতে পারবে। নিজের ইচ্ছামতো ওয়েবসাইটটাতে ঘোরাফেরা করুন!”

    সাইটটাতে বেশ কয়েকটা ওয়েবপেজ সংযুক্ত আছে— ‘সর্বশেষ খবর’, ‘মেইনটেনেন্স’, ‘সিপিটির ছবিসমূহ’ আর একটা ‘বুলেটিন বোর্ড’। কী চমৎকার একটা যুগে বসবাস করছি। ঘরে বসেই সব তথ্য পেয়ে যাচ্ছি। বুলেটিন বোর্ডে ক্লিক করলাম। সাথে সাথে নিচের তথ্যগুলো কম্পিউটারের পর্দায় ভেসে উঠলো—

    তর সইছে না আর (ইউজারনেম : হামিংবার্ড)

    সবাইকে অভিবাদন জানাই। এর আগেও বলেছি, অবশেষে আমার বাসায় সিপিটি আসতে যাচ্ছে। ইতোমধ্যে কল্পনায় দেখতে পাচ্ছি, আমি হাইওয়েতে দূরন্ত ঘোড়ার মতো সিপিটি চালাচ্ছি। কদিন ধরেই চোখে ঘুমই আসছে না। প্রথম রাইড শেষে আমি এখানে দ্রুত আমার প্রতিক্রিয়া জানাবো। আশা করি, কোনোপ্রকার দুর্ঘটনার শিকার হবো না! (lol)

    উদ্ভট আওয়াজ (ইউজারনেম : স্পার্কল প্রিন্সেস)

    দুবছর ধরে সিপিটি চালাচ্ছি। কদিন ধরে থার্মোমিটারের উচ্চমাত্রা দেখে চিন্তা হচ্ছে। ওভারহিটিং হচ্ছে নাতো? আর কারো কি একই সমস্যা হয়েছে?

    রিপ্লাই : উদ্ভট আওয়াজ (ইউজারনেম : স্ট্রিট রেসার সামুরাই)

    @স্পার্কল প্রিন্সেস, আমারও একই সমস্যা দেখা দিয়েছে। যা বুঝতে পারলাম, সিপিটির বাইরের গঠনের কারণে রেডিয়েটরে প্রচুর চাপ পড়ে যাচ্ছে। কিন্তু আমারটা কখনও ওভারহিট হয়নি। যদি বেশি চিন্তা হয়, তবে সেটা পরীক্ষা করিয়ে আনতে পারেন (জানি বাজে একটা উপদেশ দিলাম!)

    এই মানুষগুলো ইন্টারনেট নামের এই অসাধারণ খেলনাটা ব্যবহারের সুযোগ পাওয়া সত্ত্বেও সেখানে মিষ্টি মিষ্টি করেই কথা চালাচ্ছে। কিন্তু এদের মতো অনেকেই আছে যারা বাস্তবে একই প্রোডাক্টের বিরুদ্ধে বলে বেড়াচ্ছে। এদেরকে না ঘাটানোই ভালো।

    ওয়েবসাইটের অ্যাড্রেস সেভ করে রেখে নেট সংযোগ বন্ধ করে দিলাম।

    ডেস্কটপ খুঁজে আবার সেই মুক্তিপণের জন্য লেখা খসড়াটা বের করলাম। কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে থাকার পর আবার তাতে লেখা শুরু করলাম :

    যদি টাকা পাঠাতে রাজি হয়ে থাকেন, তবে নিজের লিংকটা ব্যবহার করে বুলেটিন বোর্ডে জুরির নাম ইউজারনেম হিসেবে ব্যবহার করে আপনার মতামত জানাতে পারবেন। আমাদের স্বীকৃতি পেলে আপনি বার্তাকারে একটা জবাব পেয়ে যাবেন।

    সাইটের নাম- CPT Owners Club

    লিংক- http://www…

    .

    “এবার কেমন হলো?” ঘাড় ঘুরিয়ে জুরিকে জিজ্ঞেস করলাম।

    পুরোটা বেশ কয়েকবার পড়ার পর সে মাথা ঝাঁকালো। “ভালো হয়েছে। এখানে লেখা দেখলে কেউ সন্দেহ করবে না। আর তাদের সাথে যোগাযোগ করাটাও সহজ হবে।”

    “আগেকার দিনের কিডন্যাপাররা পত্রিকার সাহায্য নিত। কোনো জনপ্রিয় দৈনিক পত্রিকায় ছাপাতো—’সমস্যার সমাধান হয়ে গেছে, বাড়ি ফিরে আসো।’ কিন্তু উত্তর পাওয়ার জন্য পরদিন পর্যন্ত অপেক্ষা করতে হতো। ইন্টারনেট বুলেটিন ব্যবহারের সুবিধা হলো, সাথে সাথে সেখান থেকে তাদের মনের অবস্থা, সিদ্ধান্ত টের পাওয়া যায়। আর সবচেয়ে বড়ো সুবিধা—জিনিসটা খুবই সস্তা, প্রায় বিনে পয়সাতেই করা যায়। যুগের ভালো পরিবর্তন‍ই হয়েছে।”

    প্রিন্টার চালু করে খসড়াটা প্রিন্ট করতে দিলাম।

    “একটু দাঁড়ান।” জুরি আমার কাঁধে হাত রেখে বলে উঠল।

    “কী হয়েছে?”

    “এই চিঠিটার ব্যাপারে আমার একটা অনুরোধ রয়েছে।”

    “সেটার ব্যাপারে অভিযোগ আছে নাকি, খুকি?”

    “আপনি যে ‘আপনার প্রিয় কন্যা’ লিখেছেন, সেটা মুছে দিয়ে আমার নাম, মানে জুরি লিখে দেন।”

    জিনিসটা আবার পড়ে দেখলাম। তারপর মাথা নেড়ে বললাম, “না, সেটা করা যাবে না। যদি ‘জুরি’ লিখে দেই, তবে কেমন জানি কাঠখোট্টা দেখাবে। কেন, ‘প্ৰিয় কন্যা’তে আপত্তি কোথায়?”

    “আমি তাদের ‘প্রিয় কন্যা’ নই।” সে মাথা নিচু করে জবাব দিলো।

    দীর্ঘনিশ্বাস ফেললাম। “তাহলে ‘আপনার কন্যা’ লিখে দিই?”

    সে মানলো না। “আমি জুরি। জুরি কাতসুরাগি। আমি তাদের কন্যা নই।”

    “এত ঝামেলা…” মেয়েটার কথাবার্তা শুনে আমার মাথা ধরতে শুরু করেছিল। “আচ্ছা। তাহলে জুরি কাতসুরাগিই লিখে দিলাম। সম্মান দেখিয়ে ‘মিস’ও লিখবো না। মেনে নিতে পারবে? এটুকুই কেবল পরিবর্তন করতে পারব আমি

    জুরি আস্তে আস্তে মাথা নাড়লো। “রাজি।”“

    ঘাড় বাঁকিয়ে কিবোর্ডে আবার হাত দিলাম। ঝটপট বাক্যটা ঠিক করে নিলাম। ওর বয়সি মেয়েদের মনে যে কী খেলা করে, তা বুঝতে পারলে বড্ড ভালো হতো।

    আবার চিঠিটা পড়লাম। কোনো বানান-টানান ভুল আছে কিনা দেখে নিয়ে প্রিন্ট করে নিলাম। কালির পরিমাণ পরীক্ষা করে সেটা জুরির হাতে তুলে দিলাম।

    “ফ্যাক্সে আপনি এটাই পাঠাবেন? আপনার কম্পিউটারের ফ্যাক্স মডেম ব্যবহার করলে হতো না?’”

    “এটা সতর্কতার জন্য করছি। ডকুমেন্ট আকারে পাঠালে তারা আমার কম্পিউটারের মডেলটা বের করে ফেলতে পারবে। আর তাছাড়া, এইটুকু কাগজ ফ্যাক্স করতে খুবই অল্প সময় লাগবে। আর কোনো ধরনের ঝামেলা হলে সাথে সাথে সংযোগ কেটে দেওয়া যাবে।”

    একটা কাঁচি দিয়ে মার্জিনের ওপরের অংশটুকু সাবধানে কেটে দিলাম। তাহলে ট্রান্সমিশনে অল্প সময় লাগবে। এবার কাঁচি দিয়ে এলেমেলোভাবে গোটা কাগজটাকে আটভাগে কেটে নিলাম।

    “এবার আবার কী করছেন?”

    “দেখতে থাকো। জবাব পেয়ে যাবে।”

    সেলোফোন টেপটা বের করলাম। সবগুলো কাগজের টুকরাকে উল্টেপালটে সাজিয়ে সেটাতে টেপ মেরে দিলাম। তারপর সেটা কম্পিউটারের পাশের ফ্যাক্সে প্রবেশ করিয়ে দিলাম।

    “এখান থেকে ওটা পাঠাবেন?” জুরি অবাক স্বরে বলে উঠল। “পুলিশ ট্রেস করে ফেলবে না?

    “যাতে না করতে পারে, সেজন্যই এরকম কাটাকুটি করে জোড়া লাগালাম। যদি পুলিশ কাতসুরাগিদের আবাসস্থলে ঘাপটি মেরে বসেও থাকে, তারা প্রথমদৃষ্টিতে কাগজটার লেখা বুঝতে পারবে না। কেটে ঠিকমতো জোড়া লাগানোর পরই তারা টের পাবে, এটা কিডন্যাপাররা পাঠিয়েছে। ততক্ষণে আমাদের কাজ শেষ হয়ে যাবে।” জুরির দিকে তাকালাম। “আমার ফোনের কন্ট্রাক্ট অনুযায়ী ফোন নম্বরের শুরুতে যতক্ষণ না পর্যন্ত ১৮৬ লিখব, ততক্ষণ পর্যন্ত আমার নম্বর অপরপক্ষ দেখতে পাবে না। এখন, তুমি নম্বরটা ডায়াল করবে। তোমাকেই এই ফ্যাক্সটা পাঠাতে হবে।”

    “আমাকে পাঠাতে হবে কেন?”

    “কারণ, আমি চাই তুমি যেন সজ্ঞানে আমার সাথে এই অপরাধে জড়িত থাকো। তুমি আমাকে বলেছ যে, আমার পরিকল্পনা অনুযায়ী চলতে রাজি আছো। কিন্তু অপরাধটা নিজের হাতে করার পরে তোমার মনোভাব পালটেও যেতে পারে। হয়তো আমি চিঠিটা ফ্যাক্স করার পর তুমি বেঁকেও বসতে পারো।

    ঐ যে ফ্যাক্সটা, দেখিয়ে দিলাম।

    জুরি তার নিচের ঠোঁটটা কামড়ে ধরলো। সে এখন আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। ঘাবড়ালাম না। আমিও চেয়ারে বসে তার দিকে পাল্টা তাকিয়ে রইলাম। হ্যাঁ, আমার এ কাজটায় ঝুঁকি আছে ঠিকই। কিন্তু নিশ্চয়তার জন্য এরকম ঝুঁকি নিতে রাজি আছি।

    জুরি অবশেষে জোরেশোরে একটা শ্বাস ফেলল। “বেশ। কিন্তু তার আগে আমার একটা কাজ করতে হবে।”

    “গোসল করে মাথা ঠান্ডা করতে হবে?”

    “আমি আমার বাড়ি যেতে চাই।”

    “বাহ।” আশাভঙ্গের স্বরে বললাম। “এতদূর আসার পর বাড়ির জন্য মন খারাপ করছে? তাহলে কী আর করার।” ফ্যাক্সের যেখানে কাগজটা সেট করে রেখেছিলাম, সেখান থেকে কাগজটা তুলে নিলাম। ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেবো।

    “থামুন। আমি কথাটা ওভাবে বোঝাইনি। আমি বাড়ি ‘ফিরে’ যেতে চাই না। বরং বাইরে থেকে বাড়ির অবস্থাটা দেখে আসতে চাই।”

    “একই কথা। তুমি এখন আফসোস করতে শুরু করেছো। এরকম করতে থাকলে খেলাটায় জেতার কোনো সম্ভাবনা নেই।”

    “আমি তো বললামই যে, ওরকম কিছু করতে চাচ্ছি না। আপনি কিছুই বোঝেননি।” অধৈর্য হয়ে জুরি হাত দুটো ঝাঁকিয়ে বলল, “আমি এই খেলা থেকে পালাতে চাই না। আমি নিজেও ঐ পরিবারের ওপর প্রতিশোধ নিতে চাই। শুধু একটা ব্যাপার নিশ্চিত করতে চাচ্ছি যে, পাপা আদৌ বাসায় আছে কিনা। কারণ, উনি বাসায় না থাকলে ফ্যাক্স পাঠিয়ে কোনো লাভ হবে না। একটু আগে বললাম না যে, ফ্যাক্স মেশিনটা তার স্টাডিরুমে রাখা? তার অনুমতি ছাড়া কেউ ওটা ছুঁয়েও দেখার সাহস পায় না।”

    “হুহ।” আবার কাগজটা ফ্যাক্স মেশিনে সেট করে দিলাম। “তার মানে এই না যে, তোমার বাবা কখনোই বাসায় আসে না। একসময় না একসময় ফ্যাক্সটা তার চোখে পড়বেই।”

    “কিন্তু কখন? সেটা না জানা পর্যন্ত আমি স্থির হতে পারবো না। চোখে আমার বিন্দুমাত্র ঘুমও আসবে না।”

    তর্জনীটা কানে ঢুকিয়ে চুলকাতে শুরু করলাম। তার এই অনুভূতিটা আমার কাছে খুব একটা অচেনা নয়। “কিন্তু বাইরে থেকে দেখলেও তো তুমি সেটা বুঝতে পারবে না।”

    “গ্যারাজটা দেখতে পারলেই বুঝতে পারবো। পাপা বাসায় থাকলে গাড়িটাও সেখানেই থাকবে।”

    “বুঝলাম।” তার কথার সাথে একমত হলাম। “ফ্যাক্সের সাথে কি ফোনের সংযোগ রয়েছে? নাকি…”

    “আলাদা সংযোগ। আমাদের ফোন নম্বর থেকে একটু আলাদা।”

    “ফ্যাক্স এলে কি সেটা বেজে ওঠে?”

    জুরি মাথা ঝাঁকালো। “না। বাজার কথা নয়।”

    “তাহলে মিস্টার কাতসুরাগি নিজের বাসাতে থাকলেও আগামীকাল সকালের আগে সেটা পড়ার সম্ভাবনা খুবই কম। এ সময়ে তার ঘুমানোর কথা।”

    “সেটাও পরীক্ষা করে দেখতে চাই। বাড়ি থেকে আমি পালিয়ে আসার পর প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেছে। আমি শুধু একটা জিনিস দেখতে চাই। আমি নিখোঁজ হবার কারণে তাদের দৈনন্দিন জীবনযাত্রায় কোনো পরিবর্তন হয়েছে, নাকি সবকিছু আগের মতোই চলছে?”

    “যদি বাড়ির প্রত্যেকটা বাতি জ্বালানো থাকে, তারমানে সবাই তোমার জন্য চিন্তিত— এই তো? তারপর অবস্থা বুঝে কেটে পড়বে?” বিদ্রুপের স্বরে বলে উঠলাম।

    “না, কখনোই না। তাই দেখতে চাচ্ছি। তাছাড়া দেখে এলে আমাদের পরিকল্পনার জন্য ভালো হবে। চিঠিটা ফ্যাক্স করার আগে বাড়ির অবস্থাটা দেখে এলে মন্দ হবে না।”

    “যেমন?”

    “ধরুন, আশেপাশে পুলিশ টহল দিচ্ছে কিনা তা জানা যাবে।”

    হেসে ফেললাম। “তোমার ধারণা বাসার সামনে পুলিশের গাড়ি পার্ক করা থাকবে?”

    “যদি ডিটেকটিভরা ইতোমধ্যে বাড়িতে প্রবেশ করেই থাকে, তবে বাড়ির সবগুলো ঘরেই আলো জ্বলবে—এ ব্যাপারে আমি নিশ্চিত।”

    “সেটা…” না, কথাটা সে ভুল বলেনি। “কিন্তু ব্যাপারটা বিপজ্জনক হয়ে যাবে। আশেপাশে সন্দেহজনক গাড়ি পার্ক করতে দেখলে পুলিশ অবশ্যই কিছু একটা টের পেয়ে যাবে। আর ভুলে যেও না, তোমার বাড়ির আশেপাশের রাস্তায় অনেকগুলো সিকিউরিটি ক্যামেরা লাগানো আছে। যদি কোনো একটারও নজরে পড়ে যাই, তবে আমাদের গোটা পরিকল্পনা মাঠে মারা যাবে।”

    “আমরা বাড়ির সামনের রাস্তা দিয়ে চলে যেতে পারি। তাহলে সন্দেহজনক মনে হবে না।”

    বিরক্ত হয়ে দুহাত ভাঁজ করে তার দিকে তাকালাম। “আমি যদি না করে দিই?”

    “তাহলে…” সে ঘাড় বাঁকিয়ে উত্তর দিলো, “তাহলে আর কী করার। আপনার মতোই সবকিছু চলবে। তবে তখন আমাকে দিয়ে জোর করেও ফ্যাক্সটা পাঠাতে পারবেন না।”

    “ধরতে পেরেছি।”

    উঠে দাঁড়িয়ে জানালার কাছে গেলাম। পর্দাটা সরিয়ে রাতের শহরটার দিকে তাকালাম।

    সে চাপ দিচ্ছে, নাকি আস্তে আস্তে সব মেনে নিচ্ছে? জুরি যদি সত্যি সত্যিই বাড়ি ফিরে যাবার কথা ভেবে থাকে, তবে আমার তৎক্ষণাৎ মিশনটা বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু জানালার কাচে তার প্রতিফলিত মুখটা দেখে বুঝলাম, সে বিন্দুমাত্র ভয় পায়নি। মেয়েটার মুখে শুরু থেকেই ‘থোড়াই কেয়ার করি’ ভঙ্গিটা ছিল। আর সে কারণেই এত দ্রুত সব সিদ্ধান্ত নিতে পেরেছিলাম।

    ঘাড় ফিরিয়ে তার দিকে তাকালাম। “আমাদের ছদ্মবেশ নিতে হবে।”

    “ছদ্মবেশ?”

    “গাড়িতে তোমাকে দেখার পরও যাতে কেউ চিনতে না পারে, সেটারই ব্যবস্থা করতে হবে।’

    আমার কথাটা বুঝতে পেরে সে হেসে সম্মতির সুরে মাথা নাড়লো। চল্লিশ মিনিট পর জুরি আর আমি ট্যাক্সিতে উঠলাম। নিজের গাড়িটা আনলে ক্যামেরায় ধরা পড়ে যেতাম। তাই এই ব্যবস্থা।

    ট্যাক্সিতে বসে আমরা স্বাভাবিক কথাবার্তা চালিয়ে গেলাম। কথাবার্তার বিষয়বস্তু ছিল ফুটবল, টিভি শো, ইত্যাদি। আমাদের দেখে ঘুণাক্ষরেও কেউ সন্দেহ করবে না। ভাববে, সাধারণ কোনো প্রেমিক জুটি। ড্রাইভারও আমাদের দিকে বিশেষ মনোযোগ দিল না। জুরি একটা জিন্সের জ্যাকেটের ওপর সোয়েটার চাপিয়েছিল। দুটাই বেশ ঢোলা। কিন্তু আজকালকার তরুণ-তরুণীরা এর থেকে অদ্ভুতভাবে পোশাক-আশাক পরে ঘোরাফেরা করে। আমি নিজে একটা লেদারের জ্যাকেট পরে ছিলাম। আমাদের দেখে ড্রাইভার হয়তো ধরে নিয়েছে, আমরা বোকাসোকা এক জুটি, যারা কিনা রাতের গভীরে মৌজ করতে বেরিয়েছে।

    ট্যাক্সিটা দেনেনচোফু এলাকায় ঢুকে পড়লো। জুরি আমার হয়ে ড্রাইভারকে গন্তব্যের খুঁটিনাটি বুঝিয়ে দিয়েছিল। কাতসুরাগিদের ম্যানশনের কাছাকাছি আসতেই আমার হাতের তালু ঘামতে শুরু করলো।

    অবশেষে ম্যানশনটা আমাদের হাতের ডানদিকে দেখতে পেলাম। কিন্তু ড্রাইভারকে তো আর গাড়ি আস্তে চালানোর কথা বলা যায় না। তাহলে সন্দেহ করতে পারে।

    “এভাবেই সোজা চালাতে থাকুন প্লিজ।” জুরি ড্রাইভারকে নির্দেশনা দিল। সে সোয়েটারের হুডিটা মাথার ওপর দিয়ে নিল। জিন্সের জ্যাকেটটাও শক্ত করে ধরে চেষ্টা করলো সেটাতে মুখ ঢাকার

    গতি না কমিয়েই ট্যাক্সিটা কাতসুরাগিদের ম্যানশনের সামনে দিয়ে চলে গেল। ঐ অল্প সময়ের মধ্যে আমাদের চোখগুলো বাড়ির অবস্থা বোঝার চেষ্টা করতে থাকলো।

    বাড়ি পার হবার পর আমি আর জুরি চোখাচোখি করলাম। সে আলতোভাবে মাথা নাড়ল, আমিও মাথা নেড়ে সায় দিলাম। গোটা ম্যানশনের সব আলো নেভানো।

    সামনেই একজায়গায় ট্যাক্সি থামিয়ে দুজন নেমে পড়লাম। কিছুদূর হেঁটে আরেকটা ট্যাক্সি থামিয়ে সেটাতে করে পথ ধরলাম বাড়ির। ফেরার পথে দুজনেই চুপ ছিলাম।

    বাসায় ঢোকার পর ফ্যাক্স মেশিনের সামনে গিয়ে দুজন মুখোমুখি বসলাম।

    “যাই হোক, তোমার বাসার সব বাতি নেভানো ছিল।” অবশেষে নীরবতা ভাঙলাম। “গ্যারেজটা দেখেছিলে?”

    “দেখতে ভুল না হলে আমি নিশ্চিত, পাপা বাসাতেই আছে।”

    “তারমানে কাতসুতোশি কাতসুরাগি নিজের বাসাতেই অবস্থান করছেন। বাতি নেভানো, মানে ঘুমোচ্ছেন তিনি। আর কোনোধরনের পুলিশও নজরে পড়েনি আমাদের।” ফ্যাক্স মেশিনটার দিকে তাকালাম। “যদি মুক্তিপণের চিঠিটা পাঠাতেই হয়, তবে আমার মনে হয় এখনই পাঠালে সবচেয়ে ভালো হবে।”

    “সকাল পর্যন্ত অপেক্ষা করলে হয় না?”

    “নতুন একটা দিন শুরু হওয়ার সাথে সাথে নতুন নতুন সমস্যাও দেখা দেয়। তোমার নতুন করে কোনো চিন্তাও হতে পারে। তাই এখনই সবচেয়ে ভালো সময়। এই সুযোগটা না নিলে খেলাটা শুরুর আগেই বন্ধ করে দিতে হবে।”

    জুরি চিঠিটার দিকে তাকিয়ে কী যেন ভাবছিল। আমি দেওয়ালের ঘড়িটার দিকে তাকালাম। আর দশ মিনিট সময় দেবো ওকে। এর থেকে বেশি সময় দিলে সেটা কেবল নষ্ট হবে।

    পাঁচমিনিট পর সে মুখ খুললো। “ঠিক আছে। আমি ওটা পাঠাচ্ছি।”

    “মনে রেখো, আর কিন্তু ফিরে যেতে পারবে না।”

    “আপনিও যেন পরে অনুশোচনা না করেন।”

    “আরেকটা টোস্ট হয়ে যাক, কি বলো? ড্রিংক হাতে নতুন করে কাজের সূচনা করব আমরা।”

    জুরি সমর্থন জানিয়ে ফ্যাক্স মেশিনের সামনে দাঁড়ালো। চিঠির কাগজটা ঠিকঠাক মতো সেট করা আছে কিনা আর মডেমের সংযোগ আছে কিনা দেখার পর সে নম্বরের বাটনগুলোর দিকে আঙুল বাড়িয়ে দিল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleভবিষ্য পুরাণ – অনুবাদ : স্বামী পরমাত্মানন্দনাথ ভৈরব (গিরি)
    Next Article ম্যালিস – কিয়েগো হিগাশিনো

    Related Articles

    কেইগো হিগাশিনো

    দ্য হাউস হোয়ার আই ডাইড ওয়ান্স – কেইগো হিগাশিনো

    January 6, 2026
    কেইগো হিগাশিনো

    স্যালভেশন অফ আ সেইন্ট – কিয়েগো হিগাশিনো

    August 1, 2025
    কেইগো হিগাশিনো

    দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স – কিয়েগো হিগাশিনো

    August 1, 2025
    কেইগো হিগাশিনো

    দ্য রেড ফিঙ্গার – কেইগো হিগাশিনো

    August 1, 2025
    কেইগো হিগাশিনো

    দ্য মিরাকলস অব দ্য নামিয়া জেনারেল স্টোর – কেইগো হিগাশিনো

    August 1, 2025
    কেইগো হিগাশিনো

    নিউকামার – কেইগো হিগাশিনো

    August 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }