Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    দ্য নেম অব দ্য গেম ইজ অ্যা কিডন্যাপিং – কেইগো হিগাশিনো

    কেইগো হিগাশিনো এক পাতা গল্প310 Mins Read0
    ⤶ ⤷

    অ্যা কিডন্যাপিং – ৬

    ছয়

    কয়েক ঘণ্টা সোফায় বসে কাটানোর পর (ঘুমিয়েছি কিনা সন্দেহ আছে) উঠে দাঁড়ালাম। অভ্যাসমতো আমার দৈনন্দিন ব্যায়াম, বুকডন দেওয়া শুরু করলাম। মাটিতে যখন সটান করে শুয়ে পড়ে শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করছিলাম, তখন জুরিকে আমার মুখের ওপর দেখতে পেলাম। “শুভ সকাল।”

    “বেশ সকাল সকাল উঠে পড়েছো দেখছি। নাকি ঘুমই আসেনি?”

    “খিদে পেয়েছে।”

    “একটু অপেক্ষা করো। এক্ষুনি কিছু একটা বানিয়ে আনছি।” উঠে দাঁড়িয়ে সোজা রান্নাঘরে চলে গেলাম।

    সকালের মেন্যুর জন্য পাউরুটি টোস্ট, সিদ্ধ ডিম আর ভেজিটেবল জুস ঠিক করলাম। কফি বানাতে অনেক হ্যাপা লাগে।

    টোস্টে কামড় দিয়ে কম্পিউটারটা চালু করলাম। ইমেইল চেক করা শুরু করলাম। কেবল দুটো ইমেইল ছিল ইনবক্সে। অটোমোবাইল পার্কের পরিকল্পনা বাদ দেওয়ার পর থেকে আমাকে আর গুরুত্বই দেওয়া হচ্ছে না। এটা তো হতে দেওয়া যায় না। আমাকে পূর্বের ফর্মে ফিরে আসতেই হবে।

    হঠাৎ মনে হলো, কেউ আমার দিকে তাকিয়ে আছে। ঘাড় ঘুরিয়ে দেখি, জুরি কম্পিউটারের পর্দার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। কী হয়েছে, জিজ্ঞেস করলাম।

    “বাবা কি এখনো মেইলটা দেখেনি?” সে ধীরে ধীরে বলল।

    “দেখেছে কিনা চেক করতে চাও?”

    “হুম।”

    আমি ব্রাউজারে ক্লিক করে ‘সিপিটির মালিকদের ক্লাব’ ওয়েবসাইটটাতে ঢুকলাম। বুলেটিন বোর্ড ঘাঁটাঘাঁটি করে দেখলাম, গত রাতের পর নতুন করে কেবল দুটো এন্ট্রি দেখা যাচ্ছে। তাদের একটাও কাতসুতোশি কাতসুরাগির বলে মনে হলো না।

    “এখনো উত্তর আসেনি।” বলে ব্রাউজারের উইন্ডো কেটে দিলাম।

    “হয়তো তিনি এখনো ওটা দেখেননি।”

    “আমার তা মনে হয় না। যেহেতু তিনি তার স্টাডিরুমে একটা ফ্যাক্স মেশিন রেখেছেন, সেহেতু আমাদের ধরে নিতে হবে যে যে-কোনো বিপদে কেউ তাকে ফ্যাক্স পাঠাতে পারে। তাই ঘুম থেকে উঠে তার সোজা স্টাডিরুমে চলে যাওয়ার কথা। এখন বোধহয় চিঠিটা হাতে নিয়ে তিনি হতবুদ্ধির মতো দাঁড়িয়ে আছেন। আমি নিশ্চিত যে, এইমুহূর্তে কী কী করা উচিত তা নিয়ে তিনি চিন্তাভাবনা করা শুরু করে দিয়েছেন।” ঘড়ির দিকে তাকালাম। আটটা বেজে গেছে।

    কম্পিউটার থেকে উঠে দাঁড়িয়ে বাকি টোস্টটা ডিমসিদ্ধ আর ভেজিটেবল জুস দিয়ে গলাধঃকরণ করে নিলাম।

    “তোমার বাবা এখন থেকে কী কী করবেন, তা আমি অনুমান করে বলে দিচ্ছি। প্রথমেই তিনি পুলিশের সাথে যোগাযোগ করবেন। তিনি বেশ সম্ভ্রান্ত একটা পরিবারের মানুষ, তাই পুলিশের উচ্চপদস্থ কারোর সাথে তার খাতির থাকা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। ধরে নিতে পারো, একঘণ্টার মধ্যেই টোকিও মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট থেকে একজন অভিজ্ঞ কিডন্যাপিং ইনভেস্টিগেটর তার বাসায় পৌঁছে যাবে। তার মধ্যেই তোমার বাবা অফিসে ফোন করে জানিয়ে দেবেন যে, আজকে ব্যক্তিগত কারণে তিনি অফিসে আসতে পারবেন না। একই সাথে খুবই জরুরি কিছু না হলে তার সাথে যোগাযোগ করতে মানা করে দেবেন। গৃহপরিচারিকাকে ফোন করে তাকে আজকে আসতে মানা করে দেবেন। ও হ্যাঁ, স্ত্রী আর অপর কন্যাকেও বাসা থেকে বের হতে নিষেধ করবেন। মোটামুটি এই-ই হতে পারে।”

    “ব্যাংকের সাথে কোনো যোগাযোগ করবেন না?”

    “কি, মুক্তিপণের টাকার কথা বলছো? না, এখনোই করবেন না। সেটা পুলিশের সাথে কথাবার্তা শেষ হবার পরই হয়তো করবেন। আর মানুষটা কিন্তু কাতসুতোশি কাতসুরাগি, সেটা ভুললে চলবে না আমাদের। তার মতো মানুষ খুব সহজেই তিনশ মিলিয়ন ইয়েনের মতো টাকা জোগাড় করে ফেলতে পারেন। ব্যাংক থেকে ওরকম পরিমাণের টাকা তোলাটাও তার কাছে ব্যাপার না।”

    বাথরুমে গিয়ে ঝটপট গোসল সেরে নিলাম। শেভ করতে করতে এখন আমার কী করা উচিত, তা চিন্তা করতে লাগলাম। এখন তিনি ওয়েবসাইটে ঢুকবেন না, সে ব্যাপারে আমি নিশ্চিত। আর তিনি যে সোজাসুজি টাকা দিয়ে কাজটা সেরে ফেলতে চাইবেন না, সেটাও জানা আছে আমার। তিনি নানান ধরনের শর্ত জুড়ে দেওয়া শুরু করবেন। আমি আগে নিশ্চিত হতে চাই যে, আমার কন্যা নিরাপদ আছে। ইত্যাদি ইত্যাদি। ওরকম প্রশ্নের উত্তর কীভাবে দেবো আমি?

    দাঁত ব্রাশ করে যখন রুমে ফিরে এলাম, তখন জুরি সোফায় বসে টিভিতে খবর দেখছে।

    “আপনি কি এখন কাজে চলে যাবেন?” সে জিজ্ঞেস করলো।

    “তোমার হয়তো বিশ্বাস করতে কষ্ট হতে পারে, কিন্তু আমার একটা চাকরি আসলেই রয়েছে।”

    “আমি কী করব তাহলে?”

    “তোমার যা মন চায় করো— বলতে খুব ইচ্ছা করছে। কিন্তু সেটা বলা ঠিক হবে না। কারণ, তুমি যা খুশি করলে আমি বিপদেও পড়ে যেতে পারি। তাই তোমার প্রথম কাজ হলো, এ ঘর থেকে তুমি বের হবে না। আর হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ, কেউ যদি ইন্টারকমে ফোনও করে, ধরবে না। ফোন এলেও ধরবে না, কোথাও ফোনও করবে না। এই ওয়াদাগুলো ভঙ্গ না করলে এখানে তোমার যা খুশি তুমি করতে পারবে।”

    “আমার তো একসময় না একসময় খিদে পাবেই।”

    “ফ্রিজারে পিলাফ (পোলাও) আছে। আর কাবার্ডে অনেকগুলো শুকনো খাবারের কৌটা পাবে। আপাতত সেটা দিয়েই আজকে চালাও। হ্যাঁ, ওয়াইন আর বিয়ার খেতে পাবে, তবে সেটা পরিমিতভাবে। যদি মাতাল হয়ে উদ্ভট কিছু করে বসো, তবে আমাদের পরিকল্পনার ক্ষতি হতে পারে।”

    “দোকানেও যেতে পারবো না?”

    “আমরা আসলে কী করার চেষ্টা করছি, তা একটু ভেবে দেখো। আমরা তো বাচ্চাদের মতো লুকোচুরি খেলার চেষ্টা করছি না।” তর্জনী তুলে বললাম, “ভুল বললাম। ‘চেষ্টা করছি’ না বলে ‘করছি’ বললে কথাটা ঠিক হবে। খেলা আমরা একটু আগেই শুরু করে দিয়েছি। আমরা সীমারেখাটা পার করে ফেলেছি। আর ফিরে যাওয়ার অবকাশ নেই।”

    জুরি আমার দিকে তীক্ষ্ণদৃষ্টিতে তাকালো। সে বোঝাতে চাইলো, আমি তো ব্যাপারটা জানিই! যাক, যতক্ষণ পর্যন্ত সে এরকম মুখভঙ্গি করতে পারছে, ততক্ষণ আমি চিন্তামুক্ত।

    প্রতিদিনকার মতো আজও বাসা থেকে বের হয়ে সাবওয়েতে ঢুকে পড়লাম। আড়চোখে নিজের প্রতিফলনটা দেখে নিলাম। না, ঠিকই আছে সব। আমাকে দেখে স্বাভাবিক একজন চাকুরীজীবীই মনে হচ্ছে। দেখে কোনোভাবেই মনে হবে না যে, আমি একটা কিডন্যাপিং আর ব্ল্যাকমেইলিংয়ের পরিকল্পনা কষেছি। মনে হবেই বা কেন? কোন দুনিয়ায় একজন একজন কিডন্যাপার আরমানি স্যুট পরে চাকরিতে যায়?

    অবশ্য আমার কাছে এই ‘অপরাধ’ জিনিসটা খুব একটা বড়ো কিছু বলে মনে হয় না। মার্সেনারিরা কিন্তু এরকম কাজ করেই রোজগার করে। আইনের ফাঁক-ফোকর খুঁজে সেখান থেকে বের হওয়ার চেষ্টা না করে তারা আইনের চোখে যাতে ধরাই না পড়ে—সেদিকে খেয়াল রাখে। ব্ল্যাকমেইলিংও ওরকম। বরং ক্লায়েন্টদের মন জোগানোর জন্য যে পরিমাণ খাটতে হয়, সেটার সাথে তুলনা করলে ব্ল্যাকমেইলিং অনেক বেশি আনন্দদায়ক আর আরামের একটা কাজ।

    আমি জুরিকে বলে এসেছি, আমরা সীমারেখা অতিক্রম করে ফেলেছি, পিছে ফেরার আর সুযোগ নেই। কিন্তু আমার মন কিন্তু তা বলছে না। যদি কোনোধরনের ঝুঁকি দেখা দেয়, আমি সাথে সাথে কেটে পড়ার চেষ্টা করবো। জুরিও আমার কথার বাইরে যাবে না। কারণ, সে নিজেও একটা নকল কিডন্যাপিংয়ের সাথে জড়িত থাকতে চাইবে না। অবশ্য ধরা পড়ে যাবো, এই ভয়টা আমার মনে কাজ করছিল না। আমি কেবল উত্তর দেবো এই বলে যে, ও মজা করতে চেয়েছিল তাই আমি ওর মজার সঙ্গ দিয়েছি। ব্যস। সে হয়তো সবাইকে বোঝানোর চেষ্টা করবে, সবটুকু পরিকল্পনা আমারই, কিন্তু তার কাছে তো সেটার কোনো প্রমাণ নেই। আর সবচেয়ে বড়ো ব্যাপার হলো : ভিক্টিম মহাশয়, মানে কাতসুতোশি কাতসুরাগি নিশ্চয়ই সবার কাছে এসব জানাজানি হতে দেবেন না।

    অবশ্য এই মুহূর্তে আমি ওসব নিয়ে একদমই ভাবছি না। একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে পিছিয়ে যাবার মানুষ আমি নই। এই খেলাতেও আমি জিতেই ছাড়ব।

    অফিসে আমার জন্য কেবল বিরক্তিকর সব কাজ অপেক্ষা করছে। জনপ্রিয় একজন গায়িকা একটা সিনেমায় অভিনয় করেছে, আর সেই সাথে সেটার ভিডিয়ো গেমের প্রমোশনমূলক কাজ পড়ে থাকার কথা। আমার মতো একজন দক্ষ কর্মীর হাতে এসব দেওয়া কি ঠিক? মিটিং চলাকালীন সময়ে আমার মাথায় কেবল একটা চিন্তাই ঘুরছিল, কীভাবে মুক্তিপণের টাকাটা সংগ্রহ করা যায়। এটা নিয়ে ভাবতেই বরং ভালো লাগছে।

    আমার সিটে ফিরে গিয়ে কম্পিউটারটা চালু করে নেটে ঢুকলাম। না, ওয়েবসাইটে কাতসুরাগি সাহেব এখনো কোনো উত্তর দেননি।

    তারমানে তিনি কি এখনো পুলিশের সাথে আলোচনা করছেন? ইশ, একটা ডেডলাইন দেওয়া উচিত ছিল। বোঝাই যাচ্ছে, তারা যতক্ষণ পারবে পিছিয়ে নেবার চেষ্টা করবে।

    “কী দেখছেন?” আমার পেছন থেকে একটা গলা বলে উঠল।

    দ্রুত ওয়েবসাইটের উইন্ডো কেটে দিয়ে পেছনে তাকালাম। সুগিমোতো মাথা নামিয়ে আমার দিকে তাকিয়ে ছিল। এতক্ষণ ধরে আমি যা যা করছিলাম, সবই কি ও দেখে ফেলেছে নাকি?

    সে আরেকটু চাপ দিলো। “কোনো মজাদার ওয়েবসাইট নাকি?”

    “না, এমনি নেটে গুঁতোগুঁতি করে সময় কাটাচ্ছিলাম।” আমি কোন ওয়েবসাইটে ঘোরাফেরা করছিলাম, তা যদি এই মানুষটা টের পেয়ে যায় তবে বিপদ হতে পারে। “ভাবলাম, ঐ গায়িকার সিনেমার ব্যাপারে কিছু খোঁজাখুঁজি করি এই আরকী।”

    “আচ্ছা। ইউমি কুরিহারার ঐ সিনেমাটা, যেখানে সে একটা গেমের চরিত্র হয়ে যায়?”

    “হ্যাঁ, হ্যাঁ, ওটাই।”

    “ভালোই বিপদে পড়েছেন।”

    সুগিমোতোর মুখে একটা সমবেদনা কাজ করছিল। সে হয়তো এখন মনে মনে ভাবছে যে, আমাদের পজিশন, কাজকর্ম সব একে অপরের সাথে অদলবদল হয়ে গেছে।

    যাই হোক, কোন ওয়েবসাইটে ঘোরাফেরা করছিলাম তা তাকে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না।

    “আজকে না আপনার নিসেই-এর সাথে একটা মিটিং থাকার কথা?” জিজ্ঞেস করলাম।

    “হুম, ছিল। কিন্তু হঠাৎ করে খবর এলো, মিটিংটা নাকি আর হবে না।”

    “নিসেই থেকে ক্যান্সেল করেছে নাকি?”

    “হ্যাঁ। শুনলাম, মিস্টার কাতসুরাগি নাকি মিটিংটাতে উপস্থিত থাকতে পারবেন না। সেজন্যই ক্যান্সেল করেছে।”

    “মিস্টার কাতসুরাগি?”

    “মাথায় একটা ব্যাপার কোনোমতেই ঢুকে না— এরকম মিটিংয়ে কেন উনার মতো মানুষদের থাকতে হবে? আবার উনাকে ছাড়া কোনো মিটিং করার কথা তোলাও যাবে না।” এটুকু বলেই সুগিমোতো হয়তো ভাবলো, আমার সাথে অনেক বেশি বকবক হয়ে গেছে। তাই গেলাম বলে আমার সামনে থেকে চলে গেল।

    ডেস্কে নখ দিয়ে টোকা দেওয়া শুরু করলাম। তারমানে কিডন্যাপারদের কাছ থেকে পাঠানো একটা মুক্তিপণ দাবী করা চিঠি কাতসুরাগির মতো মানুষকেও টলিয়ে দিতে পারে। এখন বোধহয় সে ফ্যাকাশে চেহারায় তার নিজের প্রাসাদে বসে আছে।

    দুপুরে খাবার সময় হতেই আমি অফিস থেকে বের হয়ে নিকটবর্তী একটা ক্যাফেতে খেয়ে নিলাম। কফিতে চুমুক দিতে দিতে মুক্তিপণটা কীভাবে আদায় করে নেওয়া যায়, সেটা নিয়ে আবার ভাবতে শুরু করলাম।

    তিনশ মিলিয়ন ইয়েন কিন্তু নেহাৎ ছোটোখাটো পরিমাণের টাকা নয়। একটা ব্যাগে বোধহয় সে টাকা আটবে না, কয়েকটা ব্যাগ লাগবে। তবে একটা ব্যাগে কোনোমতে আঁটালেও সেটা বহন করাও অনেক মুশকিল হয়ে দাঁড়াবে।

    কিডন্যাপাররা অনেকসময় এই টাকা কীভাবে বহন করবে, সেটা ভেবে দেখে না বলেই পুলিশের কাছে ধরা পড়ে যায়। আবার ঠিক ঐ সময়টাই কিন্তু পুলিশের জন্য সবচেয়ে ভালো সময়। এই সময়ে অসতর্ক থাকা কিডন্যাপারদের তারা কপ করে ধরে ফেলে। যেভাবেই হোক, পুলিশের কাছ থেকে আমাকে বাঁচতেই হবে। তাদের এরকম পরিস্থিতি মোকাবেলা করার জন্য বেশ কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা আছে। সেগুলোকে এড়াতে হবে।

    কফি শেষ করে যখন অফিসে ঢুকলাম, টের পেলাম অফিসের আবহাওয়া সম্পূর্ণ পালটে গেছে। বেশ কয়েকজনকে ছোটাছুটি করতে দেখলাম। পাশ দিয়ে যাওয়া সময় এক জুনিয়রকে পাকড়াও করে কী হয়েছে জিজ্ঞেস করলাম।

    “পরিস্থিতি ভালো না। শুনেছি নিসেই অটোমোবাইল-এর ইভিপি এখানে আসছেন।”

    “কে? মিস্টার কাতসুরাগি? এখানে? কেন?”

    জুনিয়র মাথা ঝাঁকালো। “কে জানে। আচমকা ফোন দিয়ে আমাদেরকে জানানো হয়েছে। সে কারণে তার প্রজেক্টের দায়িত্বে থাকা মানুষজন আতঙ্কিত হয়ে গেছে।”

    “আচ্ছা…”

    আমি একটু বিভ্রান্ত হয়ে গেলাম। কী হচ্ছে এসব? কোন ধরনের মানুষ নিজের মেয়ে কিডন্যাপ হবার পরও কাজে যায়? সে মেয়ে তার মিস্ট্রেসের হোক আর যারই হোক, ব্যাপারটা মানতে কষ্ট হচ্ছে।

    তাহলে একটা সম্ভাবনাই মাথায় আসছে। কাতসুরাগি বোধহয় এখনো চিঠিটা দেখেননি। তিনি হয়তো ধরে নিয়েছেন তার বেয়াড়া, অভদ্র মেয়েটা অন্য কারো বাসায় গিয়ে সময় কাটাচ্ছে।

    তাহলে চিঠিটা তিনি পাননি? নাকি পেয়েছেন, কিন্তু পড়ার সুযোগ পাননি? যদি শেষেরটা সত্যি হয়, তবে সমস্যা নেই। কিন্তু প্রথমটা হলে সেটা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে। আমাকে তখন খুঁজে বের করতে হবে, কেন ওটা পৌঁছায়নি।

    ডেস্কের ফোন থেকে বাসায় ফোন দিলাম। যদি সত্যিই ফ্যাক্স মেশিনে কোনো ধরনের সমস্যা থাকে, তবে সেটা জুরির সাথে আলোচনা করে বের করতে হবে। কিন্তু তিনবার রিং হবার পর মনে হলো, আমি ওকে ফোন না ধরার জন্য বলে এসেছিলাম।

    অসহায়ভাবে কম্পিউটারের সামনে ধপ করে বসে পড়লাম। চালু করে নেটে ঢুকে আবার ‘সিপিটি মালিকদের ক্লাব’ ওয়েবসাইটটার বুলেটিন বোর্ডে গেলাম।

    আরেকটু হলেই চিৎকার করে বসেছিলাম। কারণ সেখানে একটা নতুন পোস্ট দেখা যাচ্ছে এখন—

    কিনতে আগ্রহী (ইউজারনেম : জুলি)

    সবাইকে অভিবাদন জানাই। আমার নাম জুলি। আমাকে একটা সিপিটি কিনতে উপদেশ দেওয়া হয়েছিল। তাই একটা চালিয়ে দেখেছি। কিন্তু বেশ দামী হওয়ায় টাকা জোগাড় করতে বেশ সময় লেগে যাবে। তাই ভাবলাম, চুক্তির ব্যাপারে বিস্তারিত জেনে নিই।

    জুলি নামের এই ইউজারনেম কাকতালীয় কোনো ব্যাপার নয়। আর এই লেখাটাও বিশেষ কোনো চুক্তির ব্যাপারে জানতে চাচ্ছে। সোজা কথায়, এটা কাতসুতোশি কাতসুরাগিরই লেখা।

    বোকা হয়ে বসে ছিলাম। এমন সময় কেউ একজন আমার ঘাড়ে হাত রাখলো। দেখি, কোজুকা দাঁড়িয়ে আছে।

    “প্রেসিডেন্ট…”

    “দুঃখিত, আমি জানি তুমি ব্যস্ত। কিন্তু…” তিনি গলা নামিয়ে বললেন, “তুমি কি আমার সাথে একটু আসতে পারবে? বোধহয় শুনেছ যে, কাতসুরাগি সাহেব এখানে আসছেন। আমি চাই তুমি যেন তার সামনে উপস্থিত থাকো।

    আমি মুখ গোমড়া করে উত্তর দিলাম, “এতকিছুর পরেও আমাকে কেন? আমি তো ভেবেছিলাম, আমার কাজের কোনো মূল্য নেই। একটা অদক্ষ কর্মচারী আমি।”

    কোজুকা মাছি তাড়ানোর ভঙ্গিতে কথাটা এড়িয়ে গেল। “এখন ওসব নিয়ে ভাবার সময় নেই। আসলে মিস্টার কাতসুরাগি একটা উদ্ভট কথা বলেছেন।”

    “উদ্ভট? আবার কী উদ্ভট বললেন তিনি?”

    “তা বিস্তারিত জানি না। তবে তিনি নাকি কিছু গেমস দেখতে চান। “ “গেমস?”

    “আমরা যেসব গেমসের তদারকি করি, সেগুলো। তিনি দশটা প্রোডাক্ট বাছাই করে দিয়ে বলে দিয়েছেন প্রত্যেকটা কী নিয়ে আর সেগুলো কেন বানানো হয়েছিল তা তিনি জানতে চান। এরকম উদ্ভট অনুরোধের পেছনের রহস্যটা এখনো আমার কাছে বোধগম্য হয়নি। তার লক্ষ্য কী, সেটাও বুঝিনি। তবে তিনি বোধহয় এটাকে তার প্রজেক্টে সংযুক্ত করতে চান।”

    “খুবই উদ্ভট চিন্তাভাবনা।”

    “সেটা আমিও স্বীকার করছি। কিন্তু তিনি দেখতে চেয়েছেন, তাকে তো আর মানা করা যায় না।”

    “আচ্ছা, সে নাহয় বুঝলাম। কিন্তু এখানে আমার কাজটা আবার কোথায়?”

    “ঐ গেমগুলোর একটা কিন্তু তোমার কাজ ছিল। যখন সেটা নিয়ে আমরা আলোচনা করবো, তখন তুমি সেটা নিয়ে বিস্তারিত বলবে।”

    “ভালো। বেশ ভালো।”

    হাতের কাজটায় ইস্তফা দিয়ে দীর্ঘশ্বাস ফেলে চেয়ার থেকে উঠে দাঁড়ালাম।

    যাই হোক না কেন, আমি কিন্তু এখনো কাতসুরাগির মনের অভিপ্রায় বুঝতে পারছি না। বুলেটিন বোর্ডের মেসেজটা দেখে এটুকু অন্তত বুঝতে পেরেছি যে, তিনি মুক্তিপণের চিঠিটা পড়েছেন। কিন্তু কোনধরনের বাবা তার মেয়ে কিডন্যাপ হবার পরেও কর্মক্ষেত্রে যায়? নাকি চিঠিটা তিনি আসল বলে বিশ্বাসও করেননি? তিনি কি কেবল মজা করার জন্য ঐ মেসেজটা বুলেটিন বোর্ডে পোস্ট করেছেন? তিনি কি তার প্রতিপক্ষকে বোঝাতে চাচ্ছেন যে, এরকম ঘটনা তার কাছে খুবই তুচ্ছ একটা ব্যাপার?

    না, সেটাও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। জুরি বেশ কদিন ধরে নিখোঁজ, এটা সত্য। আর যেহেতু সে তাদের সাথে যোগাযোগ করেনি, সেহেতু কিডন্যাপ হবার ব্যাপারটা তাদের বিশ্বাস হওয়াটা স্বাভাবিক।

    বোধহয় পুলিশই পেছন থেকে সুতো টানছে। পুলিশদের একজন প্রতিনিধি হয়তো কাতসুরাগিকে বুঝিয়েছে, দেখুন মিস্টার কাসুরাগি, গোটা ব্যাপারটাতে খুব শান্তভাবে আমাদের এগোতে হবে। কিডন্যাপাররা খুব সহজে জুরির গায়ে হাত তুলবে না। কারণ, জুরি তাদের কাছে এখন খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ। আপনি যদি আতঙ্কিত হয়ে পড়েন, আর সেসব কোনোভাবে প্রেসের কাছে ফাঁস হয়ে যায় তবে পরিস্থিতি আরো খারাপ হবে। তাই আপনি আপনার দৈনন্দিন কাজ করতে থাকুন। অন্যসময় যেভাবে অফিসের কাজ করতেন, সেভাবেই কাজ করতে থাকুন। যদি কোনো তথ্য পাই, তবে আপনাকে সাথে সাথে জানানো হবে। আপনার স্ত্রী বাসায় থাকলেই চলবে। বাকিটা আমাদের ওপর ছেড়ে দিন। এই কিডন্যাপাররা অবশ্য ফোন করবে না…– এই ধাঁচের কথাবার্তা বলে হয়তো তাকে ঠান্ডা করা হয়েছে।

    কিন্তু তিনি এখন সাইবারপ্ল্যানে আসছেন গেমের ব্যাপারে খোঁজখবর নেওয়ার জন্য—ব্যাপারটাতে চিন্তা হচ্ছে। কেন? নাকি তিনি ধরে ফেলেছেন যে, কালপ্রিট সাইবারপ্ল্যানে চাকরি করে? না, সেটা হবার কোনো সম্ভাবনা নেই।

    অভ্যর্থনা কক্ষে বসে যখন এসব নিয়ে ভাবছিলাম, তখন দরজায় একটা নক শুনতে পেলাম। দরজাটা খুলল মহিলা রিসিপশনিস্ট। তার পেছনে কাতসুতোশি কাতসুরাগি দাঁড়িয়ে ছিল।

    .

    কাতসুরাগি একট আর্মচেয়ারে বসে পা ভাঁজ করে সাইবারপ্ল্যানের প্রেজেন্টেশন শুনছিলেন। তার সামনে একটা এলসিডি পর্দার ব্যবস্থা করা হয়েছিল, যাতে প্রত্যেকটা গেম আর সেটার বিস্তারিত তাকে সহজে জানানো যায়। সেগুলো অবশ্য তাড়াহুড়ো করে আজকেই বানানো হয়নি। বরং প্রজেক্ট প্রোপোজালের সময় এসব বানানো হয়েছিল। সেটার পাশে থাকা কম্পিউটারের সাথে একটা গেম কনসোলও লাগানো ছিল। সেটা ব্যবহার করে বানানো গেমগুলো চালিয়ে দেখানো যাবে। কাতসুরাগির সামনে কন্ট্রোলারটা থাকা সত্ত্বেও তিনি সেটা ছুঁয়েও দেখলেন না।

    আমার ডাক পড়ার আগ পর্যন্ত আমি তার মুখভঙ্গি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকলাম। তিনি প্রত্যেকটা গেমের দিকে আড়চোখে এক-দুবার নিরুৎসাহিত চোখে তাকাচ্ছিলেন। তবে প্রত্যেকটা ব্যাপারে তিনি প্রশ্নগুলো কিন্তু ঠিকঠাক মতোই করছিলেন। এই গেম বানানোর উদ্দেশ্য কী ছিল, এটা লাভজনক কেন মনে হয়েছিল, কাজটা নিয়ে আপনি সন্তুষ্ট কিনা— ইত্যাদি প্রশ্নবাণ ছুঁড়ে মারছিলেন। কয়েকজন স্টাফ তার প্রশ্নের উত্তর দিতে না পেরে ঘামতে শুরু করেছিল। এরকম দৃশ্য দেখলে কেউ কি বিশ্বাস করবে যে, তার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে?

    অবশেষে আমার সুযোগ এলো। আমাকে যে গেমটার দায়িত্ব দেওয়া হয়েছিল সেটার নাম— দ্য মাস্ক অব ইয়ুথ

    গেমটার বিষবস্তু জীবন নিয়ে। যিনি গেমটা খেলতে শুরু করবেন তাকে গেমের মূল চরিত্রের জন্ম থেকেই তার সাথে জড়িত থাকতে হবে। কম্পিউটার বেছে দেবে তোমার পিতামাতাকে। প্রথমে বাবা-মায়ের কাছ থেকে কোন কোন জিন নেবে সেটা বাছার পর তুমি ছেলে নাকি মেয়ে হিসেবে জন্ম নিতে চাও সেটা বেছে নেবার সুযোগ পাবে। জন্মের পর একে একে কেজি স্কুল, এলিমেন্টারি স্কুল, মিডল স্কুল এভাবে চলতে থাকবে। এ সময়টুকুতে তুমি কতখানি সময় পড়াশোনায় দেবে, আর কতখানি সময় বন্ধুদের সাথে আড্ডা দেবে—সেটার সুযোগ তোমার হাতেই থাকবে। এমনকি কোন টাইপের বন্ধুদের সাথে থাকবে, সেটাও তোমার হাতে। যদি তুমি ভাবো পুরো সময়টা পড়াশোনার পেছনেই দেবে, তবে তোমার ভবিষ্যৎ অন্ধকার। এই গেমের সবচেয়ে বড়ো বিশেষত্ব হচ্ছে, জীবনের বিভিন্ন অভিজ্ঞতা অনুযায়ী তোমার, মানে তোমার খেলা চরিত্রের চেহার পাল্টাতে থাকবে।

    “ফিজিওনমি বলে একটা শব্দ আছে,” কাতসুতোশি কাতসুরাগিকে ব্যাখ্যা করলাম। “এর মানে হলো মানুষের অভিজ্ঞতা আর অতীতের ছাপ তার চেহারায় টের পাওয়া যায়। উদাহরণস্বরূপ, আপনি যদি নির্দিষ্ট কোনো পেশার একদল মানুষের মুখের ছবি স্ক্যান করে কম্পিউটারে অ্যানালাইসিস করেন, দেখা যাবে এমন একটা চেহারা পাবেন যার বৈশিষ্ট্য ঐ পেশাধারী সবার মধ্যে রয়েছে। একজন রাজনীতিবিদের চেহারা, একজন চাকুরীজীবীর চেহারা, একজন পতিতার চেহারা ইত্যাদির একটা মৌলিক কাঠামোর আসলেই অস্তিত্ব আছে। কিন্তু আপনার চেহারার ওপর আপনার ভবিষ্যৎ নির্ভর করে না। বরং আপনার কাজের ওপর আপনার চেহারা নির্ভর করে। এই গেমটায় নানান ধরনের অভিজ্ঞতা সংগ্রহের পর চেহারাটা আসলে কীরকম হতে পারে, সেটার মধ্যে এই গেমের একটা উপভোগ্য দিক লুকিয়ে রয়েছে।”

    কাতসুতোশি কাতসুরাগি মুখ খুললেন। “মোদ্দা কথা, চেহারাই সবকিছু নয়, তাই না? আপনার কথা অনুযায়ী চেহারা হচ্ছে একজনের সারাজীবনের অভিজ্ঞতার ফসল। আমার মনে হয় না মানুষ এমনি এমনি কোনো সুনির্দিষ্ট চেহারা পাওয়ার জন্য কাজ করে।”

    “আপনি ঠিকই ধরেছেন। সেজন্যই বলেছি, গেমটার উপভোগ্য ‘একটা’ দিক এটি। মানুষ একটা সুন্দর চেহারা পাওয়ার জন্য খাটাখাটুনি করে না। কিন্তু বাস্তব জীবনে চেহারা ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন সিদ্ধান্ত নেবার সময় একজনের চেহারাই অনেক সময় তার ভাগ্য বদলে দিতে পারে। আপাতত নাহয় চাকরির ইন্টারভিউ আর ঘটকালির কথাই উদাহরণ হিসেবে ধরে নিন। আবার যেসব মেয়েরা সেলিব্রিটি হতে চায়, তাদের অনেকেই ২০ বছর পার হবার আগেই প্লাস্টিক সার্জারি বেছে নেয়। এই গেমটাতে যে চেহারা আপনার হবে, সেটা নিয়ে অনেক সিদ্ধান্ত, অনেক বাধা-বিপত্তির মোকাবেলা করতে হবে। যারা সারাজীবন কেবল পড়ার বইয়ের মধ্যে নাক গুঁজে রেখেছে, তাদের মুখে মানসিক বৈকল্যের ছাপ পড়বে। সেটার কারণে তারা পরবর্তীতে ইন্টারভিউ, ডেটিং সবজায়গায় পিছিয়ে যাবে। আপনিই আপনার নিজের চেহারার জন্য দায়ী, পুরোনো প্রবাদটা আপনার নিশ্চয়ই জানা রয়েছে।”

    “তার মানে যে গেমটা খেলছে, সে কোথাও ভুল করে বসলে তার পছন্দমতো চেহারাটা আর পাবে না?”

    “বাস্তব জীবনে তাই ঘটে। কিন্তু মনে রাখতে হবে এটা একটা গেম। এরকম পরিস্থিতির শিকার হলে তার ব্যবহার করার জন্য একটা গোপন অস্ত্র রয়েছে। সেটাই হচ্ছে গেমের ‘মুখোশ’ নামটার রহস্য। ওটা গেমারদের চেহারার অবিকল একটা মুখোশ, তবে সেটাকে একটু-আধটু পরিবর্তন করা যায়। যদি আপনি অসামাজিক চেহারাধারী হন, তবে সেটাকে একটু গ্রহণযোগ্য বানাতে পারবেন। কিন্তু একটা কথা আছে। এই মুখোশটা আপনি বারবার ব্যবহার করতে পারবেন না। নির্দিষ্ট সংখ্যকবার এটা ব্যবহারের সুযোগ আছে। গেমটার লক্ষ্যই হলো যেভাবে হোক গেমের চরিত্রটাকে পাল্টানো। আর সেজন্য কখন কোন ধরনের মুখোশ দরকার, তা তাকে বারবার খুঁজে বেড়াতে হবে।”

    টানা কথা বলে যাচ্ছিলাম বলে কাতসুরাগির ভাবভঙ্গি লক্ষ করিনি। ব্যাপারটা মাথায় আসতেই মনে মনে একটু থমকে গেলাম। হয়তো তার এসব সিরিয়াস ব্যাপার- স্যাপার শোনার মন নেই আজকে।

    “গেমটা মার্কেটে জনপ্রিয়তা পাবে কিনা তা বলতে পারছি না,” কাতসুতোশি কাতসুরাগি মন্তব্য করলেন। “তবে ইন্টারেস্টিং একটা আইডিয়া এটা। তোমার অভিজ্ঞতাই তোমার মুখের কারিগর, যেটা কিনা তোমার ভবিষ্যতের কারিগর। কথাটা কিন্তু ভুল বলেননি।”

    “ধন্যবাদ আপনাকে।”

    “কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে মুখোশ পরা নিয়ে আমার খানিকটা আপত্তি আছে। হ্যাঁ, জিনিসটা আমাদের দেশের অসামাজিক, অপ্রস্তুত যুবকদের অনেক কাজে লাগতে পারে। কিন্তু জীবনে ধাক্কা না খেলে অনেকের শিক্ষা হয় না। অনেক সময় এই ‘দুর্ভাগ্য’ জিনিসটাই শাপেবর হয়ে দাঁড়ায়।”

    “কিন্তু এটা একটা গেম। বাস্তব জীবন নয়।”

    “গেম হলেও সেটাতে বাস্তবতার একটা শিক্ষা দেওয়াও জরুরি বলে আমি মনে করি।” চেয়ারে হেলান দিয়ে কাতসুরাগি জিজ্ঞেস করলেন, “আমার একটা প্রশ্ন রয়েছে।”

    “বলুন।”

    “আপনি কি আপনার নিজের চেহারার কারিগর হতে পেরেছেন?”

    কিছুক্ষণের জন্য বোবা হয়ে গেলাম। কারণ তার প্রশ্নটা ঠিক ধরতে পারিনি। “চেষ্টা অন্তত করেছি।” উত্তর দিলাম।

    “তার মানে আপনার বর্তমানের চেহারা দিয়েই আপনি আপনার সুখ জয় করে নেবেন?”

    “হয়তো। এ বিষয়ে বলাটা শক্ত।” মেকি একটা হাসি দিয়ে তার কথার জবাব দিলাম।

    আমার চেহারা খানিকক্ষণ বিচার করে অবশেষে কোজুকার দিকে মুখ ফেরালেন। “ধন্যবাদ। এবার পরবর্তী জনকে ডাকুন।”

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleভবিষ্য পুরাণ – অনুবাদ : স্বামী পরমাত্মানন্দনাথ ভৈরব (গিরি)
    Next Article ম্যালিস – কিয়েগো হিগাশিনো

    Related Articles

    কেইগো হিগাশিনো

    দ্য হাউস হোয়ার আই ডাইড ওয়ান্স – কেইগো হিগাশিনো

    January 6, 2026
    কেইগো হিগাশিনো

    স্যালভেশন অফ আ সেইন্ট – কিয়েগো হিগাশিনো

    August 1, 2025
    কেইগো হিগাশিনো

    দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স – কিয়েগো হিগাশিনো

    August 1, 2025
    কেইগো হিগাশিনো

    দ্য রেড ফিঙ্গার – কেইগো হিগাশিনো

    August 1, 2025
    কেইগো হিগাশিনো

    দ্য মিরাকলস অব দ্য নামিয়া জেনারেল স্টোর – কেইগো হিগাশিনো

    August 1, 2025
    কেইগো হিগাশিনো

    নিউকামার – কেইগো হিগাশিনো

    August 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }