Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    পঞ্চাশটি গল্প – প্রচেত গুপ্ত

    প্রচেত গুপ্ত এক পাতা গল্প833 Mins Read0
    ⤶ ⤷

    ফ্লাইওভার

    ফ্লাইওভার

    ঘটনাটা ঘটে বুধবার। বুধবার দুপুরে।

    প্রথমে রাস্তার মাঝখানটা ফুলে ওঠে। উঁচু হয়ে ওঠে কুঁজের মতো। মনে হয়, একটা ঢেউ। সেই ঢেউ স্থির হয়ে অল্প কাঁপে। তারপর নিচু হয়ে মাথা নামিয়ে দ্রুত এগিয়ে যায় সামনে। গড়িয়াহাটের দিকে যতটা দেখা যায় কংক্রিট আর পিচে কাঁপুনি তুলে ছুটতে থাকে। ফিরেও আসে আবার। তারপর নবনীদের বাড়ি টপকে, শপিং প্লাজার বাঁক ঘুরে চলে যায় বাইপাসের দিকে। চোখের আড়ালে।

    সব মিলিয়ে কয়েক মুহূর্ত। নবনী দৃশ্যটা দেখে স্থির হয়ে। চোখের পলক না ফেলে। তারপর দুটো হাত দিয়ে আঁকড়ে ধরে বারান্দার রেলিং। এটা সে কী দেখল! কী দেখল সে? ফ্লাইওভারটা নড়ে উঠল। যেন দীর্ঘক্ষণ চুপচাপ পড়ে থাকার পর শরীরে ঢেউ তুলে প্রাণের জানান দিল!

    একটু আগেই ঘরের টুকটাক কাজ সেরে স্নান করেছে নবনী। অন্যদিন আরও আগে হয়ে যায়। তথাগত অফিসে বেরিয়ে যাওয়ার পরপরই বাথরুমে ঢুকে পড়ে। তারপর সারাদিন তো একা। যে-কোনও একটা সময় খেয়ে নিলেই চলে। না খেলেও ক্ষতি নেই। ছিপছিপে শরীরটা ধরে রাখতে দু’-একটা দিন লাঞ্চ স্কিপ করা ভাল। এতে অন্য সময়ের হাবিজাবি খাওয়াগুলো কিছুটা ব্যালান্স হয়। নবনীও তাই করে। তথাগত যদিও হুমকি দেয়, নাটুকে ভঙ্গিতে বলে, ‘বেশিদিন এ জিনিস চলবে না প্রিয়তমা! অচিরেই তোমার এই ঝাড়া হাতে পায়ে আমি শিকল পরাব। ছেলেমেয়ে হয়ে গেলে মজা টের পাবে। তখন চলতে হবে একেবারে ঘড়ি ধরে। খাওয়া-পরা-শোওয়া সব। এমনকী আমাদের ইয়েও। এই ধরো, ওর জন্য সময় দেওয়া থাকবে রাত দেড়টায়। বাচ্চা ঘুমানোর পর, মাত্র কুড়ি মিনিট। ফার্স্ট ওয়ার্নিং বেল পড়বে ষোলো মিনিটের মাথায়। হা হা।’

    নবনী স্বামীর গায়ে কিল মারে। মোরে বলে, ‘অসভ্য কোথাকার। খুব চোখ টাটাচ্ছে, না? এখন কিছুতেই ওসব হ্যাপার মধ্যে যাব না। তোমার মা-ও সেদিন ফোনে বলছিলেন। ছেলেপুলে নাকি অল্প বয়সে হওয়াই ভাল। আমি বললাম, মা, ওসব পুরনো দিনের কথা। আপনার ছেলে আর একটু গুছিয়ে নিক। আজকালকার দিনে ছেলেমেয়ে মানুষ করা অত সহজ নয়। আগে নিজেদের তৈরি হতে হয়।’

    নবনী স্বামীর গায়ে কিল মারে। মোরে বলে, ‘অসভ্য কোথাকার। খুব চোখ টাটাচ্ছে, না? এখন কিছুতেই ওসব হ্যাপার মধ্যে যাব না। তোমার মা-ও সেদিন ফোনে বলছিলেন। ছেলেপুলে নাকি অল্প বয়সে হওয়াই ভাল। আমি বললাম, মা, ওসব পুরনো দিনের কথা। আপনার ছেলে আর একটু গুছিয়ে নিক। আজকালকার দিনে ছেলেমেয়ে মানুষ করা অত সহজ নয়। আগে নিজেদের তৈরি হতে হয়।’

    বুধবার দুপুরে ভেজা চুলে বারান্দায় এসে দাঁড়িয়েছিল নবনী। দশ তলার এই বারান্দায় হাওয়া অনেক। কোনও কোনও দিন বিকেলের পর মনে হয়, ঝড় দিয়েছে। সিঁথির বাড়িতে দোতলার ছাদে উঠলেও দম চাপা লাগত। এই ফ্ল্যাট কেনার আগে তাই কম পরিশ্রম করেনি নবনী। তথাগত আর সে গাড়ি নিয়ে চক্কর মেরেছে গোটা শহর। প্রোমোটারদের চকচকে অফিস থেকে শুরু করে দালালদের চায়ের দোকানের আস্তানা— কোথায় না গেছে? কখনও আবার মিস্ত্রি, দারোয়ানকে ম্যানেজ করে উঠে গেছে আধখানা তৈরি বাড়ির টঙে। ইট-বালি লোহা-লক্কড় টপকে ঘুরেছে কঙ্কাল ফ্ল্যাটে। বোঝার চেষ্টা করেছে শেষ পর্যন্ত চেহারাটা কেমন হবে। বেডরুমের মুখ থাকবে কোনদিকে? বাথরুম হবে কত বড়?

    তথাগতর ইচ্ছে ছিল ফ্ল্যাট কিনবে ওপরে। অনেক ওপরে। টাওয়ার হলে সবথেকে ভাল। এখন নাকি এটাই স্টাইল। যত ওপরে, তত শুধু ধুলো ময়লা মশা মাছি কম নয়, রোদ বৃষ্টি হাওয়াও পাওয়া যায় ফার্স্ট হ্যান্ড। নবনীর অবশ্য বায়নাক্কা ছিল অন্য জিনিসে। বাথরুমে। সিঁথির ঘুপচি স্যাঁতসেঁতে বাথরুমটা সে ভুলতে চায়। নিজের ফ্ল্যাটের বাথরুম চাই বড়। মেঝে হতে হবে মার্বেলের। সাদা নয়, হালকা গোলাপি মার্বেল। বাথটবও হবে গোলাপি। সেইসঙ্গে থাকবে একটা জানলা। বড় জানলা। বাথটবে শুয়ে শুয়ে যেন আকাশ দেখা যায়। মাথার ওপর শাওয়ার থেকে যখন জল পড়বে তখন মনে হবে সত্যিকারের বৃষ্টি হচ্ছে।

    শেষপর্যন্ত অবশ্য অত কিছু দেখা হল না। দেখা হল ফ্লাইওভার।

    বাড়ির পাশেই ফ্লাইওভার শুনে তথাগত ঝাঁপিয়ে পড়ল। সে ওখানেই ফ্ল্যাট নেবে। দাম একটু বেশি হলে হোক, কোনও ক্ষতি নেই। পাশে ফ্লাইওভার থাকলে ফ্ল্যাট বেশি দিন ফ্ল্যাট থাকে না। ক’দিনের মধ্যে সোনা হয়ে যায়। এক শনিবার বিকেলে নবনীকে নিয়ে দেখে গেল তথাগত। ফ্লাইওভার শুধু বাড়ির পাশে নয়, একেবারে তাদের ফ্ল্যাটের গায়ে। হাত বাড়ালেই যেন ছোঁয়া যাবে! রাতে নবনী বলল, ‘সব ঠিক আছে, কিন্তু একেবারে বেডরুমের ওপর দিয়ে রাস্তা। বারান্দাটা টপকালেই। কেমন বিচ্ছিরি না?’

    তথাগত চোখ কপালে তুলে বলল, ‘রাস্তা! ফ্লাইওভারকে তুমি রাস্তা বলছ নবনী! তুমি কি পাগল হয়ে গেলে? আর ইউ মাড়?’

    নাইটি পরতে পরতে নবনী বলল, ‘পাগলের কী আছে? ঘর থেকে গাছপালা দেখারও তো দরকার। বারান্দায় বসে কেবল পিচের রাস্তা আর গাড়িঘোড়া দেখব নাকি? ইস, মা গো!’

    তথাগত উদাস গলায় বলল, ‘না, দেখবে না। তুমি বরং একটা কাজ করো। তুমি আমাদের দেশের বাড়িতে গিয়ে সেট্‌ল করো। আমি বাবার সঙ্গে কথা বলে নিচ্ছি। বাইরের দিকের একটা ঘর তোমার জন্য রেনোভেট করে দেওয়া হবে। সেখানে শুধু সবুজ গাছ নয়, তুমি গোরুর গাড়ি, মাটির রাস্তা সবই দেখতে পাবে। ইচ্ছে করলে বৃষ্টির সময় এক হাঁটু কাদা মাড়িয়েও ঘুরে বেড়াতে পারো।’

    নবনী রেগে গিয়ে বলে, ‘ইয়ারকি করছ? যা খুশি করো। তোমার টাকার ফ্ল্যাট, ফ্লাইওভারের ঘাড়ে কিনবে না বাইপাসের মাথায় কিনবে, তুমি ঠিক করো।’

    তথাগত এগিয়ে এসে স্ত্রীর কাঁধে হাত রাখে। হেসে বলে, ‘ডার্লিং, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। ফ্লাইওভার মানে এখন আর শুধু একটা শর্টকাট রাস্তা নয়। এটা একটা আধুনিক বিষয়। একটা ডেভলপমেন্ট। তুমি সেটার পার্ট হচ্ছ। শুধু কি তাই? স্পিডের কথাটা একবার ভেবে দেখবে না? চোখের সামনে সারাক্ষণ গাড়ি ছুটবে। মনে হবে ছুটছে না, উড়ছে। একটা সময় ইউ ক্যান ফিল দ্যাট স্পিড। মনে হবে, তুমিও সেই গতিটাকে ছুঁতে পারছ। আমাদের ছেলেমেয়েরাও একদিন স্পিডটাকে নিজেদের মধ্যে নিয়ে নেবে। হুইচ ইজ ভেরি ইমপর্ট্যান্ট।’

    নবনী চোখ সরু করে বলল, ‘বাপ রে, এত লেকচার শিখলে কোথা থেকে? আসল কথাটা বলো না বাপু, ফ্লাইওভারের জন্য ফ্ল্যাটের দাম বাড়বে। রিসেল ভ্যালু যাকে বলে।’

    তথাগত হাসল। ধরা পড়ার লাজুক হাসি। হাসতে হাসতেই সে তার নবনীর নাইটির স্ট্র্যাপ কাঁধ থেকে নামাতে যায়। নবনী বলে, ‘অ্যাই কী হচ্ছে? আগে আলো নেভাও।’

    মাসখানেক হল সিঁথির বাড়িতে শ্বশুর-শাশুড়িকে রেখে নতুন ফ্ল্যাটে উঠে এসেছে তারা। তবে ফ্লাইওভার এখনও চালু হয়নি। চালু হয়ে যাবে যে-কোনও দিন। বাড়ির দারোয়ানের কাছে নিয়মিত খোঁজ নেয় তথাগত। সে জানিয়েছে, মন্ত্রীর ডেট নিয়ে নাকি ঝামেলা চলছে। ডেট পেলেই উদ্বোধন। এদিকে কাজ প্রায় শেষ। ঝকঝকে কালো পিচের ওপর রোজ নতুন করে পিচ ঢালা চলছে। সাদা সিমেন্টের রেলিংগুলো দেখাচ্ছে আলপনার মতো। সারি সারি আলোর পোস্ট নিয়ে সেজেগুজে বসে আছে ফ্লাইওভার। বসে আছে? না পিলারের ওপর ভাসছে? হঠাৎ দেখলে মনে হয়, শূন্যে ভাসছে। উঁচু বাড়িগুলোর মাঝখান দিয়ে এঁকে-বেঁকে, পাক খেয়ে, বাঁক ঘুরে গড়িয়াহাটের দিক থেকে চলে গেছে বাইপাস পর্যন্ত। নবনীর বেশ লাগে। মাঝেমধ্যে মনে হয়, ফ্লাইওভার নয়, একটা সাপ। অজগর সাপ। কঠিন পেশি আর পুরুষালি শরীরটা নিয়ে উপুড় হয়ে শুয়ে আছে। নিথর হয়ে।

    বুধবারই প্রথম অন্যরকম লাগল। অন্যরকম এবং ভয়ের। মনে হল, ফ্লাইওভারটা বুঝি নড়ে উঠল! তবে বেশিক্ষণের জন্য নয়। দ্রুত নিজেকে সামলে নিয়েছে নবনী। বুঝতে পেরেছে, আসলে গোটাটাই মনের ভুল। মন সেই ভুল চালান করেছে চোখে। নিজের মনেই হাসল সে। ঘটনাটা মজার, খুবই মজার। তবে, তথাগতকে বলা যাবে না। চিন্তা করবে। চোখের ডাক্তারও দেখাতে পারে। সুন্দরী বউ হওয়ার এই এক অসুবিধে। স্বামীরা প্রথম প্রথম বড্ড আদিখ্যেতা করে।

    তবে, বলতে হল। তথাগতকে বলতে হল ঠিক তিন দিনের মাথায়। আরও দুটো ঘটনার পর।

    প্রথমটা ঘটল সন্ধেবেলা। নিজের ঘরে সাজাতে বসেছিল নবনী। বিয়ের পর রোজই এটা করে। তথাগত বাড়ি ফেরার আগে গা ধুয়ে সাজগোজ করে। হালকা মেকআপ নেয়। প্রথম প্রথম কেলেঙ্কারি হত। তখন তারা সিঁথির বাড়িতে। তথাগত ঘরে ঢুকেই এমন ধামসা-ধামসি শুরু করত যে পাউডার লিপস্টিক থেবড়ে-টেবড়ে একাকার কাণ্ড। শ্বশুর-শাশুড়ির সামনে বেরোনো যেত না। এখন ফাঁকা ফ্ল্যাটে আরও বেশি করে। নবনী রাগ দেখায়, বকে। তবু তথাগত ফিরে আসার আগে তৈরিও হয়। হালকা করে ভুরু আঁকে, চোখে মাসকারা দেয়। গালে পাউডার বোলায়। দেয়াল জোড়া ওয়ার্ডরোব খুলে বের করে পোশাক। সেই পোশাকে কোনওদিন কাঁধ নেই, কোনওদিন পিঠ নেই, কোনওদিন জামা থমকে গেছে নাভির ওপরে। তথাগতর মাথা ঘুরে যায়। বেচারি মুখ হাত ধোওয়ারও ফুরসত পায় না। আগেই ঝাঁপিয়ে পড়ে।

    সেদিনও সাজছিল নবনী। আয়নার সামনে দাঁড়িয়ে হাউসকোটের দড়ি খুলতে খুলতে ভাবছিল, কী পরবে আজ? কী পরলে আজও মাথা ঘুরবে তথাগতর? ঠিক এরকম একটা সময় আওয়াজটা শুনতে পায় সে। তখন সাতটাও বাজেনি।

    হিস্ হিস্ হিস্…।

    নবনী চমকে ওঠে। ঠিক যেন নিশ্বাসের মতো! মানুষের নয়, অন্য কিছুর, অন্য কারও নিশ্বাস। চাপা অথচ গম্ভীর। ব্যস্ত হাতে কোমরে হাউসকোটের দড়ি আটকায় নবনী। কীসের শব্দ? কে ওখানে? মন শক্ত করে এগিয়ে যায়। কাঁপা হাতে লক টেনে বারান্দার দরজা খোলে। এক ঝলক ঠান্ডা হাওয়া ঝাঁপিয়ে পড়ল গায়ে। কোথাও কিছু নেই। কেউ নেই। ফ্লাইওভারের আলোগুলো আজ জ্বলছে। ঝলমল করছে। সুন্দর লাগছে। নবনীর নিজের। ওপর রাগ হল। এ আবার কী শুরু হয়েছে তার? এই বয়সেই চোখ, কান, মাথার ভুল! নাকি ভয়! ভয়ের কথা শুনলেই তথাগত বলবে, ‘তখনই বলেছিলাম, সন্ধের পর একা এত বড় ফ্ল্যাটে থাকতে পারবে না। আমি বরং বাবা-মাকে রাখি।’

    পরের ঘটনাটা কিন্তু ঘটল দিনেরবেলা।

    নবনী তখন বাথরুমে। বাথরুমে নয়, বলা ভাল বাথটবে। গলা পর্যন্ত ডুবিয়ে শুয়ে আছে ফেনার মধ্যে। সপ্তাহে অন্তত চারটে দিন সে এই কাণ্ড করে। তথাগত বেরিয়ে যাওয়ার পর ঘণ্টাখানেক ফেনার মধ্যে আধশোয়া হয়ে থাকে। শুয়ে শুয়েই সাবান, লোশন, ক্রিম দিয়ে শরীরের পরিচর্যা চালায়। সেদিন নবনী ব্যস্ত ছিল হাতের নখ নিয়ে। মনোযোগ সহকারে ব্রাশ ঘষছিল। হঠাৎই অস্বস্তিটা শুরু হয়। কেমন যেন লাগে। পুরুষমানুষ বিচ্ছিরিভাবে তাকিয়ে থাকলে যেমন হয়, অনেকটা সেরকম। সে মুখ তোলে। চারপাশ দেখে। কই, সবই তো ঠিক আছে। বাথরুমের দরজাও বন্ধ। তা হলে? নবনী ফের নখে মন দেয়। গুনগুন করে গানও শুরু করে। পাঁচ মিনিটের মধ্যেই অস্বস্তিটা ফিরে আসে আবার। ফেরে আরও তীব্র হয়ে। এবার মনে হয় কেউ যেন একেবারে ঘাড়ের ওপর এসে গেছে। অপেক্ষা করছে, বাথটব ছেড়ে নবনী কখন উঠবে। দ্রুত পাশে রাখা তোয়ালের দিকে হাত বাড়ায় নবনী। হাতড়ায় কঠিন মার্বেলে। কোথায় তোয়ালে? কোথায়? বুকের ভেতর ছ্যাঁৎ করে ওঠে। তোয়ালেটা তো সে এখানেই রাখে। বাথটবের গায়ে। ডান পাশে, হাতের নাগালে। স্নানের পর জড়িয়ে নেমে আসে। তারপর জল ঝরিয়ে বেরিয়ে পড়ে বাথরুম থেকে। তা হলে? তা হলে এখন জিনিসটা গেল কোথায়? ও পাশে? পায়ের দিকে মুখ ফেরাল নবনী। না নেই। কোথাও নেই। বুক পর্যন্ত জলে ঢেকে নবনী উঠে বসল দ্রুত। ফেনায় আওয়াজ হল। চড়চড়, চড়চড়। বিস্ফারিত চোখে সে তাকাল চার পাশে নেই, কোথাও নেই তার তোয়ালে। তার আবরু! কে সরিয়ে নিয়েছে?

    জলের মধ্যে বসেই নবনী বুঝতে পারে তার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে চলেছে। সেই স্রোত জলের থেকেও ঠান্ডা। সে কী করবে এখন? হাত দুটো নগ্ন বুকে ঢাকা দিয়ে চিৎকার করে উঠবে? এই দশতলার ফ্ল্যাট থেকে কে শুনবে সেই চিৎকার? সিলিং-এর কাছের আধখোলা ওই জানলা দিয়ে আওয়াজ কি বেরোবে?

    খড়কুটো চেপে ধরার মতো করে নবনী মুখ তুলল জানলার দিকে। এবং তখনই দেখতে পেল।

    চ্যাপটা মুখ। পিচের মতো ঝকঝকে কালো ও মসৃণ। ছোট ছোট চোখ দুটো কংক্রিটের মতো কঠিন, নিষ্প্রাণ, তবু যেন জ্বলছে! হাসছেও! হাসছে কি? মুখের অন্ধকার থেকে লকলকিয়ে বেরিয়ে আসছে জিভ। লাল জিভ। সেই জিভ মাঝখান থেকে চেরা। সাপের মতো চেরা। জানলার ফাঁক দিয়ে পিছলে গলে আসা কালো শরীরটা দুলছে, ভাসছে, শূন্যেই এঁকেবেঁকে পাক মারছে। যেন বাঁক ঘুরছে ফ্লাইওভারের মতো!

    কখন, কীভাবে বাথরুম থেকে বেরোল মনে নেই নবনীর। সে কি তার তোয়ালে খুঁজে পায়? নাকি নগ্ন হয়েই বেরিয়ে আসে? বাইরে এসে তথাগতকে ফোনে ধরে ডুকরে কেঁদে ওঠে, ‘চলে এসো। প্লিজ বাড়ি ফিরে এসো। এখনই।’

    লিফ্‌ট দিয়ে নামতে নামতে ডাক্তার চৌধুরী বললেন, ‘নার্ভাস ব্রেকডাউন। চিন্তার কিছু নেই। অনেক সময় এরকম হয়। যা দেখে ভয় পাওয়ার নয় তাই দেখেও মানুষ ভয় পায়। দু’দিন বিশ্রাম করলে ঠিক হয়ে যাবে। ওষুধ দিয়েছি। এখন ঘুমোবে। কাল একটা রিপোর্ট করবেন।’

    ‘আর ওই দাগগুলো?’ তথাগত গলা নামিয়ে বলে, ‘ওই যে বুকের পাশে, উরুতে। আঁচড়ের মতো। নবনী বলল, তলপেটেও নাকি ফিল করেছে। দাঁত দিয়ে কামড়ের মতো অনুভূতি।’

    ডাক্তার চৌধুরী সামান্য হাসলেন। বললেন, ‘ভয়টা চেন রি-অ্যাকশনের মতো হয়েছে। একটা মনের ভুল থেকে আর একটা মানের ভুল। ব্যাপারটা এরকম কিছু নয়। বাথরুম থেকে ছুটে বেরিয়ে আসার সময় ধাক্কা লেগেছে আপনার মিসেসের। বাথটবের কোণে, বেসিনে অথবা দরজার হাতল। কেটে ছড়ে গেছে। অ্যান্টিসেপটিক ইজ এনাফ।’

    এতক্ষণ পরে তথাগত হাসল। বলল, ‘ধন্যবাদ ডাক্তারবাবু। অনেক ধন্যবাদ। নবনী এমন ভয় পাইয়ে দিয়েছিল।’ ডাক্তারবাবু গাড়ির দরজা খোলার আগে তথাগতর হাতটা একটু ছুঁলেন। বললেন, ‘না না, ভয়ের কিছু নেই। ভয়ের কী আছে?’

    তীব্র তেষ্টা নিয়ে তথাগতর ঘুম ভাঙল। কিন্তু চোখ খোলবার পর সে বুঝতে পারল, তেষ্টা নয়, তার ঘুম ভেঙেছে ভয়ে। অজানা এক তীব্র ভয়ে। মনে হচ্ছে, ইট পাথর কংক্রিটের ভারী শরীর নিয়ে কে যেন বুকে ঘষটে নিজেকে টেনে হিঁচড়ে নিয়ে আসছে। নিয়ে আসছে রেলিং টপকে, বারান্দা পার করে। ধারালো ও গা-ছমছমে আওয়াজ তুলে।

    পিচের কড়া গন্ধে গা গুলিয়ে ওঠে তথাগতর।

    আনন্দবাজার, রবিবাসরীয়, ২০০৭

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleধুলোবালির জীবন – প্রচেত গুপ্ত
    Next Article দেরি হয়ে গেছে – প্রচেত গুপ্ত

    Related Articles

    প্রচেত গুপ্ত

    দেরি হয়ে গেছে – প্রচেত গুপ্ত

    September 18, 2025
    প্রচেত গুপ্ত

    ধুলোবালির জীবন – প্রচেত গুপ্ত

    September 18, 2025
    প্রচেত গুপ্ত

    রুপোর খাঁচা – প্রচেত গুপ্ত

    September 18, 2025
    প্রচেত গুপ্ত

    মাটির দেওয়াল – প্রচেত গুপ্ত

    September 18, 2025
    প্রচেত গুপ্ত

    নুড়ি পাথরের দিনগুলি – প্রচেত গুপ্ত

    September 18, 2025
    প্রচেত গুপ্ত

    নিষাদ – প্রচেত গুপ্ত

    September 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }