Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    পঞ্চাশটি গল্প – প্রচেত গুপ্ত

    প্রচেত গুপ্ত এক পাতা গল্প833 Mins Read0
    ⤶ ⤷

    কালবৈশাখী

    আজকের দিনটা অন্যরকম।।

    আমি ঠিক করেছি আজ বেরোব না। ছোট কাজ করি। ছুটিছাটা কম। যেটুকু আছে, তাও ফুরিয়ে গিয়েছে। এবার না গেলে মাইনে কাটবে। সে কাটুক। আমার খরচ কমে যাচ্ছে। একদিন কেন এখন তিনদিনের মাইনে কাটলেও কিছু এসে যাবে না। দুপুরে ভাত খাওয়ার পর লম্বা ঘুম দেব। উঠব একেবারে সেই বিকেলে। রোদ পড়ে যাওয়ার পর। উঠে এক কাপ চা খাব। চা আমাকে নিজে করতে হবে। এটা একটা বিচ্ছিরি ব্যাপার। নিজে করা চায়ে স্বাদ হয় না। চা-পাতা দামি হলেও হয় না। আগের সিস্টেমে ফিরে যেতে হবে। ব্যাচেলর জীবনের সিস্টেম। সামনের চায়ের দোকানটার সঙ্গে চুক্তিতে যাব। বড় কাচের গ্লাসে পাউরুটির খালি প্যাকেট চাপা দিয়ে সকাল-বিকেল চা পাঠাবে। জানলার সামনে চেয়ার টেনে বসে তারিয়ে তারিয়ে খাৰ। সবসময় অবশ্য আমাদের ঘরের জানলার সামনে বসা যায় না। সমস্যা আছে। বসা যাবে কি যাবে না সেটা নির্ভর করে হাওয়া বাতাসের ভাইরেকশনের উপর। জানলার ঠিক উলটোদিকেই খোলা নর্দমা। হাওয়া যদি পুব দিক থেকে আসে তা হলে নির্ঘাত সে বিকট দুর্গন্ধ নিয়ে আসবে। হাওয়া উত্তর বা পশ্চিমমুখী হলে সে সমস্যা নেই। আবহাওয়া দফতরের জানলা খোলাবন্ধ সম্পর্কিত কোনও বুলেটিন হয় না। হলে বেশ মজা হত। টিভির নিউজ রিডার সকালবেলা বেশ গলা কাপিয়ে বলত, এবার শৌভিক ঘোষের জন্য আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিন। শৌভিকবাবু, আপনি সকাল আটটা থেকে দশটা এবং বিকেল তিনটে থেকে চারটে ছাপান্ন পর্যন্ত ঘরের জানলা…।’

    আমি অনেক পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি দুপুরবেলা ঘর অন্ধকার করে ঘুমোনোর মতো আরাম খুব কম জিনিসেই আছে। হট ফেভারিটের মতো এই আরাম আমার কাছে কোল্ড ফেভারিট। গরমকালে জানলায় পরদা টেনে ঘর অন্ধকার করে ফেলি। তারপর ফ্যান চালিয়ে, ঘর ঠান্ডা করে ঘুম মারি। এই কারণে কোল্ড ফেভারিট। আমার স্ত্রী পায়েল এই জিনিস একেবারেই সহ্য করতে পারে না। পিরবার কথাও নয়। কাজকর্মে না বেরিয়ে একটা সুস্থ-সবল লোক যদি দিনেরবেলা ঘরে শুয়ে ঘুমোয় কোনও স্ত্রীই সহ্য করবে না। এই যে আমার এত ছুটি খরচ হয়ে গিয়েছে সে এই বেটাইমে ঘুম-বিলাসের জন্য। প্রথম থেকেই পায়েলের ঘোর আপত্তি। যদিও ঘটনা সেরকম হওয়ার কথা ছিল না। বিয়ের প্রথম প্রথম মায়ের স্বামীকে সবসময় কাছে পেতে চায়। অসময়ের আদর সোহাগের নাকি স্বাদই আলাদা। রুটিনের বাইরের ব্যাপার। পরীক্ষার ভাষায় যাকে বলে ‘আনসিন’। স্বামী ভদ্রলোক যখন সেজেগুজে ফিটফাট হয়ে অফিসে বেরোয়, তখন নতুন বউ নাক মুখ কুঁচকে বলে— আজ না গেলে হয় না উঁ উঁ… দেখো না উঁ উঁ … একটা ফোন করে দাও না উঁ উঁ…।’ সেই সময় বেচারি স্বামীর জুতো মোজা খুলে সুড়সুড় করে ঘরে ঢুকে পড়া ছাড়া অন্য উপায় থাকে না। মিনমিনে কেরানি থেকে বাঘা বাঘা অফিসার নতুন বউয়ের কোঁচকানো নাক এবং উঁ উঁ’-তে কুপোকাত হবেই। পায়েলের ঘটনা সেরকম নয়। সে কড়া ধাঁচের মেয়ে। শরীরের প্রতি তার অতিরিক্ত যত্ন। যখন তখন ঝাপাঝাপি, লাফালাফি সে মোটে পছন্দ করে না। তার সবকিছু হিসাব করা। আমিও তাকে এই বিষয়ে কখনও জোরজবরদস্তি করিনি। ইচ্ছে যে হয়নি এমন নয়, তবে সাহস হয়নি।

    প্রথম দিন আমাকে বাড়িতে দেখে ভুরু কুঁচকে পায়েল জিজ্ঞেস করল, ‘কী হল, শরীর খারাপ? কাজে যাবে না?’

    আমি আহ্লাদি গলায় বলি, ‘আজ আর কাজে যেতে ইচ্ছে করছে না পায়েল। কতদিন দুপুরে রাইস স্লিপ দিই না।’

    ‘রাইস স্লিপ! সেটা আবার কী?’

    আমি হাসি। বলি, ‘ভাতঘুম। তুমিও ইচ্ছে করলে আমার সঙ্গে ভাতঘুম দিতে পারো। দেবে?’

    পায়েল আঁতকে ওঠে, “আমি দুপুরে ঘুমোব? খেপেছ? দুপুরে ঘুমোনো মানে পেটে চর্বি জমা। মা যদি জানতে পায় ভীষণ রাগ করবে।’

    ‘তোমার মা জানতে পারবেন কী করে? তিনি কি নিয়মিত তোমার স্বাস্থ্য চেক করেন?’

    পায়েল অবাক হয়ে বলে, “ওমা! করবে না? বিয়ের পর মেয়ের শরীর স্বাস্থ্য কোনদিকে যাচ্ছে সব মা-ই নজর রাখে। একটু এদিক-ওদিক হলে এমন প্রশ্ন করবে না… বলবে, নিশ্চয় শ্বশুরবাড়িতে খাওয়া-দাওয়া ঠিকমতো হচ্ছে না।’

    ‘ঠিক আছে তা হলে তুমি ঘুমিয়ো না। মাকে রাগিয়ে কিছু করা ঠিক হবে না। জানলার পরদাঞ্জলি ভাল করে টেনে দিয়ে যাও।’

    পায়েল মুখ ভেটকে বলে, ‘কোথায় যাব? ঘর তো একটা।’

    আমি হাই তুলতে তুলতে বলি, ‘তাও তো বটে। দোকান টোকান ঘুরে আসবে? আজকাল কত সুন্দর সুন্দর সব দোকান বাজার হয়েছে।’

    পায়েল অভিমানহত গলায় বলে, ‘দোকানে ঘুরতে টাকা লাগে। যে টাকা মাইনে পাও, তাতে সুন্দর দোকানে যাওয়া যায় না। মাসকারির বাজার করতে মাসে একবার মুদির দোকান যাওয়া যায়। তাও ধারে।’

    ‘তা হলে বরং বাপের বাড়ি ঘুরে এসো।’

    এবার পায়েল ভুরু কুঁচকে আমার দিকে তাকায়। বলে, “থাক, আমি আমার ব্যবস্থা বুঝে নেব। তুমি বরং ঘুমোও।’

    পরের দিকে পায়েল বিরক্ত হতে শুরু করল। বিরক্তি বাড়তে লাগল। দাঁত মুখ খিঁচিয়ে বলতে শুরু করল, “যে ব্যাটাছেলে দুপুরে বাড়িতে শুয়ে ভোঁস ভোঁস করে ঘুমোয় তার কিস্যু হয় না।’

    পায়েল খুব সুন্দরী। একটু সুন্দরী নয়, বেশিক্ষণ তাকিয়ে থাকলে মাথা ধরে যাওয়া ধরনের বাড়াবাড়ি রকমের সুন্দরী। তার উপর আবার রেগে গেলে তার সৌন্দর্য দুদ্দাড় করে বাড়তে থাকে। এত বাড়ে যে তখন আর রূপ দেখার জন্য তার দিকে তাকাতে হয় না। এত সুন্দর বলেই আমি হুট বলতে পায়েলকে বিয়ে করেছিলাম। কোনও প্ল্যান ছিল না। বরং উলটোটাই ছিল। ভেবেছিলাম, সারাজীবন একা থাকব। কাজ যেটুকু না করলেই নয়, সেটুকু করব, আর বাকি সময় উপুড় হয়ে ঘুমোব। কিন্তু সব গোলমাল করে দিল ছোটমামা।। ছোটমামা। থাকে কসবায়। একদিন অফিসে এসে হাজির। তখন টিফিন টাইম। অফিসের বাইরে চায়ের দোকানের নড়বড়ে বেঞ্চে বসে মুড়ি আলুর চপ দিয়ে টিফিন করছিলাম। ছোটমামাকে দেখে ধড়ফড় করে উঠে দাড়ালাম। বাবা-মা মারা যাওয়ার পর আমার গার্জেন বলতে এই মানুষটাই। দেখা হয় কালেভদ্রে। কিন্তু দেখা হলেই মানুষটা বিরাট গার্জেনগিরি ফুলায়।

    ‘শরীরের এ কী হাল করেছিস বাবলু? ছি ছি। কণ্ঠার হাড় গোনা যাচ্ছে! ছি ছি। জামাকাপড়ে ইস্ত্রি নেই কেন? ইস। সকালে কী খেয়েছিস? ভেরি ব্যাড। তোকে যে এক পোয়া করে দুধ খেতে বলেছিলাম? খাচ্ছিস? নো নো, না না এভাবে চলতে পারে না। তুই বরং আমার এখানে চলে আয়। মামা-ভাগনে টিম করে থাকব। কালই চলে আয়।’

    ধমক শুনতে আমার চমৎকার লাগে। অপরাধীর মতো মাথা নামিয়ে থাকি। যাদের কপালে গার্জেনের ধমক-ধামক জোটে না তারা জানে ধমক কত দামি জিনিস। পয়সা দিয়ে ভাব-ভালবাসা কেনা যায়, ধমক কেনা যায় না।

    আমি বললাম, ‘ছোটমামা, মুড়ি খাবে?’

    ছোটমামা চোখ পাকিয়ে বলল, ‘তুই কি রোজ টিফিনে মুড়ি খাস?’

    ‘রোজ খাই না। কোনওদিন বিস্কুট খাই। কোনওদিন আবার কিছুই খাই না।’

    ‘বাড়ি থেকে টিফিন আনতে পারিস না?’ ছোটমামা চশমার উপর দিয়ে তাকিয়ে বলল।

    আমি হেসে বললাম, ‘কী যে বলো ছোটমামা। বাড়ি থেকে টিফিন বানিয়ে আনব? একা মানুষ, বাড়িতে কতদিন খাওয়া-দাওয়াই হয় না।’

    ছোটমামা নাক দিয়ে ‘হু’ ধরনের আওয়াজ করলেন। তারপর আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, ‘চিন্তা করিস না। তোর টিফিন বানানোর একটা ব্যবস্থা হয়ে যাবে। তোর বিয়ে ঠিক করেছি।’

    ‘বিয়ে! ছোটমামা, আমি তো বিয়ে করব না ঠিক করেছি।’

    ছোটমামা আমার কথা গ্রাহ্যই করল না। বলল, ‘তুই কী করবি, কী করবি না, সেটা তো তুই ঠিক করবি না, আমি ঠিক করব। ড্রেট ফাইনাল হয়ে গিয়েছে। মেয়ের ফোটো এনেছি। তুই যদি চাস দেখতে পারিস। না চাইলেও কোনও সমস্যা নেই। আমি অরিজিনাল মেয়ে দেখে নিয়েছি।’

    আমি আবার দোকানের বেঞ্চে বসে পড়লাম। বললাম, “ছোটমামা, তুমি কী বলছ আমি বুঝতে পারছি না।’

    ‘তোকে বুঝতে হবে না। যা বোঝার আমি বুঝে নিয়েছি। পাত্রী আমার বাল্যবন্ধুর কন্যা। অতি সুশ্রী, সুলক্ষণা। ঘর সংসারের কাজ জানে। আমি গত পরশু নিজে তার হাতে তৈরি এঁচোড়ের ডালনা খেয়ে এসেছি। অতি উপাদেয় রান্না। তারপরই ফাইনাল করেছি। ভাগনেকে বেঁধে-বেড়ে খাওয়াতে পারবে কি না নিজে দেখে নেওয়া দরকার ছিল। দেখে নিয়েছি। ঠিক আছে, শুধু একটাই গোলমাল।’

    ‘আবার গোলমালও আছে!’ আমি কী বলব বুঝতে পারছি না।

    ছোটমামা বললেন, অন্য কেউ হলে লুকোতে পারতাম, কিন্তু তোর বেলায় লুকোনো যাবে না। শুধু আমার নিজের ভাগনে বলে নয়, ইউ আর এ ভেরি গুড বয়। তোর কোনও লোভ নেই। এই সময় লোভহীন মানুষ আর পিস অফ ডায়মন্ডের ভ্যালু এক। এরকম একটা গুড বয়কে ব্যাড জিনিস গোপন করা ঠিক নয়।’

    ‘ব্যাড! কী ব্যাড ছোটমামা? মেয়ের কোনও খুঁত-টুঁত আছে?’

    ‘খুঁত কি না জানি না, মেয়েটি এক বখাটের পাল্লায় পড়েছিল। যতদূর শুনেছি বখাটের নাম অলয় না প্রলয়। বড়লোকের উচ্ছন্নে যাওয়া ছেলে। মেয়ে দেখলেই পিছনে ঘুরঘুর করে। তবে সে অধ্যায় সব চুকে বুকে গিয়েছে। দেখতে সুন্দর মেয়ের হাজার ঝামেলা। আমার বন্ধু তার মেয়েকে অনেক বুঝিয়েছে। মেয়ে বিয়েতে নিমরাজি হয়েছে। তারা আর এক মুহূর্ত দেরি করতে চায় না। আমাকে ঘটনা বলতে, আমি বললাম, আমার হাতে ছেলে আছে। সেই ছেলে পৃথিবীর প্রথম দশটা ভাল ছেলের একটা। তোমরা যদি বলো আমি দেখতে পারি। কিন্তু তার আগে মেয়ের হাতের রান্না টেস্ট করে নেব। বন্ধু বলল, কে টেস্ট করবে? ছেলে? আমি বললাম, না, আমি।’

    কথা বলতে বলতে ছোটমামা চামড়ার ব্যাগ হাতড়ে পায়েলের ফটো বের করে আমার হাতে দিল। কিছু কিছু ঘটনা আছে যা মানুষের বোধবুদ্ধি ওলোটপালোট করে দিতে সময় নেয় না। পায়েলের কোটো আমার তাই করল। মাথা ঘুরিয়ে দিল। বুদ্ধিভ্রংশ হল। এমন সুন্দর একটা মেয়ে আমার স্ত্রী হলে!

    ছোটমামা আর কিছু বলার আগেই আমি নির্লজ্জের মতো প্রশ্ন করলাম—‘ডেট করে ঠিক করেছ? আমার হাতে তো পয়সাকড়ি নেই। বিয়ের খরচখরচা বলে কথা।’

    ছোটমামা নাক টেনে বলল, ‘পয়সাকড়ি লাগবে না। এখন বিয়েতে ঘটা করার দরকার নেই। ওই তালয় না প্রলয় যেন জানতে না পায়। বখাটে ছেলেরা সব কিছু করতে পারে। কাগজে দেখিস না? অ্যাসিড-ট্যাসিড ছুড়ে মারে, রিক নেব না। এখন নমো নমো করে বউকে নিয়ে ঘরে ঢুকে যা।’

    ‘ঘর তো ভাল না।’

    ছোটমামা ধমক দিয়ে বলল, ‘তুই তো ভাল।’

    সেই পায়েল আমার ঘুমের বহর দেখে যখন ঘোষণা করল কিস্যু হবে না’ তখন আমি বললাম, ‘কিছু হবে না কেন বলছ? হয়েছে এতে। আমার এমন সুন্দর বউ হয়েছে।’

    পায়েল ঠোঁট বেঁকিয়ে বলে, ‘সুন্দর বড় ধরে রাখবার মুরোদ আছে তো? দেখো, ফসকে না যায়।

    আমি না তাকিয়েই বুঝতে পারি রাগে পায়েলের গাল লাল হয়ে গিয়েছে। তাকে আরও চমৎকার লাগছে। মনে মনে স্ত্রীর রূপের জন্য আমার গর্ব হতে থাকে। আমি চোখ বন্ধ করে ঘুমে ডুবে যেতে চেষ্টা করি। পায়েল গজগজ করে—

    ‘ভল লোকের সঙ্গে বিয়ে দিয়ে বাবা-মা মেয়েকে হাত পা বেঁধে জলে ফেলে। আমায় ফেলেছে কাদায়। এই লোকের সঙ্গে ঘর করাও যা, গলা পর্যন্ত কাদায় ডুবে বসে থাকাও তা-ই।’

    আমি আধো ঘুম আধো জাগরণে বলি, কাদার মধ্যে ঘুমোতে দারুণ মজা। গোরু মোষেদের দেখবে কাদা পেলে আর উঠতে চায় না।’

    পায়েল তীক্ষ্ণ গলায় ঝাঁঝিয়ে ওঠে।

    ‘আমার বাবা-মায়ের তা-ই করা উচিত ছিল। তাদের উচিত ছিল আমাকে তোমার মতো অলস, অকর্মণ্যর সঙ্গে বিয়ে না দিয়ে গোরু মোষের সঙ্গে বিয়ে দেওয়া। কেউ তোমায় খুঁজতে এলে বলতাম, মাফ করবেন, আমার স্বামী এখন কাদায় ঢুকে ঘুমোচ্ছেন আর জাবর কাটাচ্ছেন, তাকে ডাকতে পারব না।

    আমি আওয়াজ করে হাসতে চেষ্টা করলাম, কিন্তু ঘুমের কারণে পারলাম না। ঘুমের মধ্যে আওয়াজ করে হাসা কাদা যায় না। পায়েলের সেন্স অফ হিউমার চমৎকার। কোথায় যেন পড়েছিলাম, সুন্দরী মেয়েদের রসিকতাবোধ কম। আমেরিকার কোনও এক বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে এক সমীক্ষা হয়েছিল। সেখানে রসিকতার পরীক্ষায় সুন্দরীরা গড়ে নম্বর পেয়েছিল দশের মধ্যে তিন। কুশ্রীরা পেয়েছিল, সাত থেকে সাড়ে সাত। পায়েল সেই পরা ভুল প্রমাণ করে দিয়েছে। সে একজন রসিক সুন্দরী। সত্যি আমার কপাল ভাল। আমি মনে মনে ছোটমামাকে ‘থ্যাঙ্ক ইউ’ জানিয়ে ঘুমিয়ে পড়লাম।

    তবে আজ আমার আরাম করা নিয়ে কোনও ঝামেলা হবে না। আমি নিশ্চিন্তে ঘুমোতে পারে। যতণ খুশি ঘুমোব। ‘অন্যরকম দিন’-এর কথা ভাবতে ভাবতে ঘুমোব।

    দিন সাধারণত ‘অন্যরকম’ হয় একটা কারণে। আমার বেলায় কারণ হয়েছে দুটো। আজ চৈএ মাসের শেষদিন। বাংলা বছর শেষ হচ্ছে। কায়দা করে যাকে বলা হয় বর্ষবিদায়। কাল পয়লা বৈশাখ, নতুন বছর শুরু হবে। কোন বছর শুরু হচ্ছে জিজ্ঞেস করলে বলতে পারব না। বাংলা দিন তারিখের হিসাব মাথায় থাকে না। তবে মনের ভিতর একটা ফুর্তি ভাব বোধ করছি। জোরালো কিছু নয়, হালকা ফুর্তি ভাব। পঁচিশ বছর বয়েসের অলস এক যুবকের ক্ষেত্রে হালকা ভবিই যথেষ্ট। বাংলা ইংরেজি কোনও নতুন বছর নিয়ে বেশি আদিখ্যেতা তাকে মানায় না।

    দিন ‘অন্যরকম’ হওয়ার দু’নম্বর কারণ হল, আজ সকালে পায়েল আমাকে ছেড়ে চলে গেল। সে আমাকে বিয়ের ঠিক পাঁচ মাস তিন দিনের মাথায় ত্যাগ করল। বর্ষবিদায়ের মতো শত বিদায়। তবে বর্ষবিদায়ের মজা হল, পরদিন নতুন আর-একটা বছর শুরু হয়। বউ শদায়ের ক্ষেত্রে কি তাই হয়। মনে হয় না। আমার বেলায় তো একেবারেই হবে না। পায়েল ছাড়া কাউকেই আমি স্ত্রী হিসাবে ভাবতে পারব না। তবে চলে গিয়ে সে ঠিক কাজই করেছে। আমি তাকে সমর্থন করেছি। আমার মতো ‘ঘেস্টু’ লোকের সঙ্গে জীবন কাটানোর অর্থ শুধু গলা পযন্ত কাদায় ডুবে বসে থাকা নয়, কাদার মধ্যে হাবুডুবু খাওয়া। ‘ঘেসটু লোক’ ব্যাপারটা ঠিক কি আমি জানতাম না। শব্দটা প্রথম শুনি পায়েলের মুখে।

    ‘ঘেসটু মানে কী পায়েল? এটা কী কোনও আদরের কথা?’

    ‘না, এটা গালাগালি। যে লোক ঘেটে ঘেসটে চলে তাকে বলে ঘেসটু। তুমি সেরকম। ইংরেজিতে বলে অ্যাম্বিশনলেস।’

    বিয়ের মাসখানেক পর থেকে পায়েল দেরি করে বাড়ি ফেরা শুরু করল। দুপুর থাকতে থাকতে সেজেগুজে বেরোত। সন্ধে পেরিয়ে গেলে ট্যাক্সি এসে তাকে বাড়ির সামনে নামিয়ে দিত। অবিন্যস্ত পোশাকে, থেবড়ে যাওয়া টিপে, ঘাড়ে ভেঙে পরা খোঁপায় আমার ঘরের কম আলোতেও ঝলমল করত সে! আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম। প্রথম প্রথম পায়েল বলার চেষ্টা করত, কোথায় গিয়েছিল। আমি শুনতাম না। কী এসে যায়? একদিন মোটরবাইকে চেপে ফিরল। রাতে খেতে বসে গল্প বলার ঢঙে বলল, ‘আজ প্রলয় নামিয়ে দিয়ে গেল।’

    আমি রুটি ছিঁড়ে মুখে তুলে বললাম, ‘কে প্রলয়?’

    পায়েল শান্ত গলায় বলল, ‘আমার বন্ধু। বাইরে ছিল, কয়েকদিন হল ফিরেছে।’

    আমি বললাম, ‘খুব ভাল। একদিন নেমন্তন্ন করে খাওয়াও। তোমার অন্য বন্ধুদেরও ডাকো। সবাই মিলে হইচই করব। বিয়েতে কিছু করতে পারোনি।’

    পায়েল চকিতে আমার দিকে মুখ তুলে তাকিয়ে বলল, ‘পাগল, এই ওয়ানরুম ভাড়াবাড়িতে প্রলয়কে আনব? সল্টলেকে তার ফ্ল্যাট কত বড় তোমার আইডিয়া আছে? যদি খেতে হয় তার বাড়িতে খাব। হইচই করতে হলে তার বাড়িতে করব। তা ছাড়া তুমি হইচইয়ের কী বোঝো? তোমার হইচই মানে তো ভিখিরির মতো একটা চাকরি করতে যাওয়া, নইলে বাড়িতে শুয়ে ভোঁস ভোঁস করে ঘুমোনো। প্রলয়ের ইয়ারলি টার্নওভার কত বলো তো?’

    ‘কত?’ আমি উৎসাহের সঙ্গে জিজ্ঞেস করি।

    পায়েলের চোখমুখ দেখে মনে হল প্রলয়ের টার্নওভারের ব্যাপারে আমার উৎসাহ দেখে ভয়ানক রেগে গেল। বলল, ‘থাক, জেনে লাভ নেই। বুঝবে না।’

    আমি বললাম, ‘তা-ই ভাল, আমি বুঝব না।’

    এক শনিবার রাতে পায়েল ফোন করে জানাল, তার ফিরতে রাত হবে। সে প্রলয়ের ফ্ল্যাটে ‘খাওয়া-দাওয়া করছে, ‘হইচই’ করছে। আমি যেন তার জন্য অপেক্ষা না করি। আমি পায়েল ফেরা পর্যন্ত জেগে বসে রইলাম জানালার পাশে। যত দিন যেতে লাগল, প্রলয়ের ফ্ল্যাটে পায়েলের ‘খাওয়া-দাওয়া,’ ‘হইচই’ বাড়তে লাগল। আমি খুশি হলাম। সত্যি তো মেয়েটা সারাক্ষণ এই খুপরিতে বসে কী করবে? আমি বাড়িতে ঘুমিয়ে আনন্দ পাই বলে সেও পাবে এমন ভাবার কোনও কারণ নেই। সে যাতে আনন্দ পায় সেটাই তার করা উচিত। এক রাতে তাকে আমি আদর করছিলাম। সে আমার বুকের কাছে সরে এসে ফিসফিস করে বলল, ‘এই…।’

    আমি গাঢ় গলায় বললাম, ‘কী?’

    পায়েল ফিসফিস করে বলল, ‘আমি যে প্রলয়ের ওখানে যাই তোমার রাগ হয় না?’

    আমার চোখ কপালে উঠে যাওয়ার জোগাড়। বললাম, ‘রাগ! কেন? রাগ হবে কেন? আমার আনন্দ হয়।’

    পায়েল ছিটকে সরে গিয়ে বলল, ‘আনন্দ হয়! পুরনো বয়ফ্রেন্ডের বাড়িতে গিয়ে হুল্লোড় করি বলে তোমার আনন্দ হয়!’

    আমি হেসে তাকে জড়াতে যাই। পায়েল হাত সরিয়ে দেয়। আমি বলি, ‘তোমাকে খুশি দেখলেই আমার ভাল লাগে।’

    পায়েল অন্ধকার হাতড়ে তার নাইটি খোঁজে। বলে, ‘তুমি কি উন্মাদ?’

    ‘বাঃ, তোমার আনন্দ হলে আমার আনন্দ হবে না? রবীন্দ্রনাথ লিখেছেন তাই তোমার আনন্দ আমার ’পর। এমনি এমনি লিখেছেন?’

    বিছানা থেকে নেমে নাইটি পরল পায়েল। দাঁত কিড়মিড় করে বলল, ‘এ তো দেখছি এমনি উন্মাদ নয়, বদ্ধ উন্মাদ।’

    এতদিন শুধু বিরক্তি প্রকাশ করেছিল, কিছুদিন হল পায়েল বলতে শুরু করেছিল— ‘অসম্ভব, আমি তোমার সঙ্গে থাকব না। কিছুতেই থাকব না। এইভাবে আমি আমার জীবন নষ্ট করে ফেলতে পারি না।’

    আমি বললাম, ‘ঠিকই, জীবন নষ্ট করা উচিত নয়।’

    পায়েল বলল, ‘আমি অন্যরকম ভেবেছিলাম।’

    আমি বললাম, ‘কীরকম ভেবেছিলে?’

    ‘তোমার ছোটমামা বাবাকে বলেছিল, তুমি নাকি পৃথিবীর দশটা ভাল ছেলের একজন। তখন ভেবেছিলাম বিল গেটসের খুড়তুতো ভাই। এখন দেখছি কথাটা আধখানা সত্য। তুমি সত্যি পৃথিবীর দশজন ভালর একজন। তবে সেই দশজন মানুষ নয়, সেই দশজন ভাল গাধা।’

    কাউকে ‘গাধা’ বললে তার অপমান হওয়ার কথা। আমার একেবারেই হল না। পায়েলের কোনও কথা বা আচরণে আমি অপমানিত হওয়ার কথা ভাবতেই পারি না। আমি মজা করে বলি, ‘গাধা মোটেই অলস না। তারা অনেক মোট বয়।’

    পায়েল কড়া গলায় বলে, ‘থামো। তোমার এইসব গাধা টাইপ ইয়ারকি ভাল লাগছে না। একমাত্র গাধাদেরই জীবনে কোনও লক্ষ্য থাকে না। তারা নিজের অধিকার কতখানি জানে না। নিজের সুন্দরী স্ত্রীকে কীভাবে বাগে রাখতে হয় জানে না। স্ত্রী অন্য পুরুষের সঙ্গে ঘুরে বেড়ালে রাগ করে না।’

    আমি হাসতে হাসতে বললাম, ‘গাধার আবার স্ত্রী হয় নাকি!’

    পায়েল অবাক হয়ে বলল, ‘এত গাল দেওয়ার পরও তুমি হাসছ! আশ্চর্য! আসলে এটাও ভেদামারা পুরুষদের একধরনের গা-বাঁচানো টেকনিক। রাগতে পারে না বলে হাসিঠাট্টা দিয়ে ম্যানেজ করতে চায়। যাক, তোমাকে আর জ্ঞান দিয়ে লাভ হবে না। তোমার সঙ্গে যে পাঁচ মাস সময় কাটালাম এই যথেষ্ট। এই ভয়ংকর পাঁচ মাস ভুলতে আমার পাঁচ বছর সময় লাগবে।’

    ‘আমার তার থেকেও বেশি সময় লাগবে। কারণ আমি তোমাকে খুবই ভালবেসে ফেলেছি পায়েল।’

    পায়েল মিনিটখানেক চুপ করে থাকে। মনে হল তার টানা টানা তুলিতে আঁকা চোখদুটো ভিজে উঠল। সম্ভবত আমার কথা শুনে রাগে অপমানে চোখে জল এসে গেল। রাগে অপমানে চোখে জল আসা মেয়েদের ক্ষেত্রে নতুন কিছু নয়। আমার কি কথাটা বলা ঠিক হল না? ইস, না বললেই হত। খামোকা সহজ সরল মেয়েটাকে দুঃখ দিলাম। মুহূর্তখানেকের মধ্যে নিজেকে সামলে নিয়ে পায়েল বলল, ‘চুপ করো। একদম চুপ করো। এই ধরনের ন্যাকা কথা শুনলে আমার গা জ্বলে যায়।’

    ‘তুমি চলে গেলে আর গা জ্বলবে না। কারণ আমার ন্যাকা, স্মার্ট কোনও কথাই আর তোমাকে শুনতে হবে না।’

    পায়েল আবার খানিকক্ষণ চুপ করে রইল। তারপর ফোঁস করে নিশ্বাস ফেলে বলে, ‘তুমি কি আমাকে সত্যি সত্যি চলে যেতে বলছ?’

    ‘আমি বলছি না। তুমি প্রস্তাব দিয়েছ, আমি সমর্থন করছি। তোমার যাতে ভাল লাগে তাতেই আমার সমর্থন আছে।’

    ‘বুঝেছি।’ বলে পায়েল আমার সামনে থেকে সরে গেল।

    আজ সকাল থেকেই পায়েল মন দিয়ে সুটকেস গুছিয়েছে। তার দুটো সুটকেস। একটা ছোট, একটা ঢাউস। যে শান্ত ভঙ্গিতে সে গোছগাছ করেছে তাতে কে বলবে সে স্বামীকে ছেড়ে চলে যাচ্ছে। মনে হচ্ছে, সিমলা কুলু মানালি বেড়াতে যাচ্ছে।

    আমি বললাম, ‘হেল্‌প করব?’

    পায়েল শান্তভাবে বলল, ‘এখন নয়। পরে হেল্‌প করবে। আমি যাওয়ার সময় ছোট সুটকেসটা নিয়ে যাব। তুমি পরে ভারীটা পোঁছে দিয়ে আসবে। তাড়াহুড়োর কিছু নেই। কাল পরশু দিয়ে আসবে। যদি মনে করো রবিবারও যেতে পারে।’

    আমি বললাম, ‘সেই ভাল। ভারী জিনিস বইতে গেলে তোমার হাতে হেঁচকা লেগে যেতে পারে। বিয়ের পরপরই একবার লেগেছিল মনে আছে? জলের বালতি তুলতে গিয়ে…।’

    পায়েল সুটকেসের ঢাকনা বন্ধ করতে করতে বলল, ‘থাক, আর নকল দরদ দেখাতে হবে না। তাও যদি আসল দরদ দেখাতে জানতে।’

    আমি দেখেছি, পায়েলের শুধু যে রসিকতাবোধ ভাল এমনটা নয়, সে হেঁয়ালি করতেও পছন্দ করে। যাদের বুদ্ধি আছে একমাত্র তারাই হেঁয়ালি করতে পারে। দরদের আবার আসল নকল কী? সত্যি, মেয়েটা পারেও বটে।

    ‘সুটকেস কোথায় দিয়ে আসতে হবে জিজ্ঞেস করলে না তো?’

    আমি হেসে বলি, ‘কোথায় আবার? উত্তরপাড়ায়, তোমার বাপের বাড়িতে।’

    পায়েল শাড়ির আঁচল দিয়ে মুখ, গলা, ঘাড়ের ঘাম মুছতে মুছতে বলল, ‘না, সল্টলেকে। প্রলয়ের বাড়ি।’

    আমি হাই তুলতে তুলতে বললাম, ‘ও আচ্ছা। ঠিকানাটা লিখে দিয়ো।’

    পায়েল চলে গেল সাড়ে ন’টার কিছু পরে। আমি বলেছিলাম, দুপুরে খেয়ে বেরোতে। নতুন বছরের আগের দিন না খেয়ে চলে যেতে নেই। বাংলা, ইংরেজি কোনও বছরেই ঠিক নয়। পায়েল কঠিন চোখে আমার দিকে তাকাল। বাইরে রোদের তেজ বাড়ছে। আজ ভয়ংকর গরম। সকাল থেকেই রোদ গনগন করছে। একটা দমবন্ধ ভাব। হাওয়া বাতাসও নেই। বেলা বাড়লে যে অবস্থা আরও খারাপ হবে তাতে কোনও সন্দেহ নেই, আমি পায়েলকে আটকালাম না। গরমে পায়েলের কষ্ট হবে। ভোরে উঠেই পায়েল আমার জন্য সারাদিনের রান্না করে দিয়েছে। এমনকী অফিসের টিফিন পর্যন্ত। আমি বারণ করেছিলাম। শোনেনি। বলল, ‘যখন বেরোবে জানলা দরজা আটকে বেরোবে। বাসন মাজার মেয়েটা এলে নজর রাখবে। মেয়েটার হাত টানের হাবিট আছে। রাতে শোওয়ার আগে গ্যাসের। সিলিন্ডার বন্ধ আছে কিনা দেখবে। ইস্ত্রির দোকানে তোমার দুটো জামা দেওয়া আছে নিয়ে নেবে।’

    আমি বললাম, ‘বাপ রে, এ তো বিরাট লিস্টি! তোমাকে কি ট্যাক্সি ডেকে দেব?’

    পায়েল কঠিন চোখে তাকিয়ে বলল, ‘ধন্যবাদ। আমি নিজেই পারব।’

    ‘প্রলয়বাবুকে বাইক নিয়ে আসতে বললে না কেন?’

    পায়েল ভুরু কুঁচকে রাগী গলায় বলল, ‘মানে?’

    ‘মানে কিছু নয়। সঙ্গে মালপত্র আছে তো তাই বলছি। বাইকের পিছনে তুলে দিতাম।’

    ঠোঁট কামড়ে পায়েল বলল, ‘বাজে কথা কম বলো।’

    ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সাজগোজে ফিনিশিং টাচ দিচ্ছিল পায়েল। ড্রেসিং টেবিল বলতে একটা বড় কাচ আর একটা টুল। টুলটা আবার সামান্য নড়বড় করে। লিপস্টিক লাগানোর সময় সতর্ক থাকতে হয়। সময় লাগে। আজ পায়েল যেন বেশি সময় নিচ্ছিল।

    ‘তুমি কি পৌঁছে আমাকে ফোন করে একটা খবর দেবে?’

    ‘না, দেব না।’

    ‘আমি কি ফোন করব?’

    পায়েল লিপস্টিক মাখা ঠোঁটদুটো ঘষা শেষ করে উঠে দাঁড়াল। বলল, ‘না, তুমিও করবে না।’

    পায়েল চলে গিয়েছে। খাটের উপর চিত হয়ে শুয়ে আছি। পায়েল চলে যাওয়ার আগে যেমন আমার রাতের খাবার করে গিয়েছে তেমন ঘরদোর গুছিয়ে, বিছানার চাদরও বদলে গিয়েছে। ইস্ত্রি করা সাদা চাদর। গায়ে সবুজ লতাপাতা। মাথার উপর বনবন করে পাখা ঘুরছে। পাখার হাওয়া গরম। গায়ে লেগে চিরে চিরে যাচ্ছে। ঘরের একমাত্র জানলায় পরদা টেনেছি কিন্তু তারপরও যেন রোদের হলকা আসছে। একতলার এই ঘরটা এমনই। গরমকালে ভয়ংকর গরম, শীতকালে মারাত্মক ঠান্ডা। বাড়িওয়ালারা সবসময়েই ভাড়াটেদের জন্য এই কায়দায় ঘর বানায়। পায়েল অনেকবার এই বাড়ি বদলাতে বলেছিল। আমি চুপ করে থেকেছি। এই শহরে এত কম ভাড়ায় কোথায় বাড়ি পাব? একবার পেয়েছি এই যথেষ্ট। কলকাতা নিষ্ঠুর একটা শহর। তার অজস্র রাজপথ আর অলিগলি আছে। কিন্তু বউয়ের আবদার মেটানোর জন্য গরিব স্বামীর সামনে সে কোনও পথ খোলা রাখেনি। এখন অবশ্য আর চিন্তা নেই। পায়েল চলে গিয়েছে। বাড়িও বদলাতে হবে না। প্রলয়বাবুর বাড়িতে নিশ্চয় এসি মেশিন আছে। এসি না থাকলেও খোলা জানলা দরজা তো পাবেই। পাবে না? মস্ত বারান্দা? ছাদ? আহা, বেচারি পায়েল, এবার একটু আরাম পাক। আমার ঠান্ডা গরমে কিছু এসে যাবে না। কোল্ড ফেবারিটের বদলে ক’দিন না হয় হট ফেভারিটে শুয়ে থাকব। পাশবালিশ জড়াতে জড়াতে মনে মনে পায়েলের দিয়ে যাওয়া কাজের তালিকা আওড়াতে লাগলাম।

    …প্রলয়বাবুর বাড়িতে সুটকেস… দরজায় ছিটকিনি… গ্যাসের চাবি… কাজের মেয়ের উপর নজরদারি… আর কী যেন? কী যেন? মনে পড়ছে না…

    ঘুম ভাঙল জানলা দরজার প্রবল খটখটানিতে। ধড়ফড় করে উঠে বসলাম খাটের উপর। ঘর আধো অন্ধকার। সন্ধে হয়ে গেল নাকি? ক’টা বাজে? জানলার পাল্লায় আওয়াজ বাড়ছে। ধাক্কাচ্ছে কে? ধাক্কানোর আওয়াজ তো নয়, যেন ঝনঝন করে উঠল। ঘরের কোনও ফাঁকফোকর থেকে চোরা বাতাস ঢুকছে। ঠান্ডা, শিরশিরে বাতাস। ব্যাপারটা কী? স্বপ্ন-টপ্ন নাকি? না স্বপ্ন তো নয়। এই তো বিছানার উপর পায়েলের পেতে যাওয়া চাদর। এই তো চাদরের গায়ের সবুজ লতাপাতা। স্বপ্ন হলে রং দেখা যেত না। জানলার ঝনঝনানি বেড়ে চলেছে। বাইরে কোথায় যেন দড়াম করে আওয়াজ হল। টিনের চাল পড়লে যেমন হয়। ঘটনা কী! আর শুয়ে থাকা উচিত নয়। আমি খাট থেকে নেমে পড়লাম।

    পরদা সরিয়ে জানলার পাল্লা খুলতেই থমকে গেলাম! কালবৈশাখী।

    ঝাঁপিয়ে ঝড় উঠেছে। শহরের বড় বড় বাড়ি, চোখা চোখা কার্নিশ, ইলেকট্রিক, কেবল তারের জঞ্জাল ভেদ করে দেখতে পেলাম আকাশ মেঘে মেঘে কালো। মেঘ ছুটছে দিগবিদিক জ্ঞান হারিয়ে। যেন মাথা খারাপ হয়ে গেছে। আমি কিছু বোঝার আগেই এইটুকু জানলা দিয়ে হুড়মুড় করে খানিকটা দমকা হাওয়া ঢুকে পড়ল ঘরে। ঢুকল আমাকে ধাক্কা মেরে। সঙ্গে ধুলোবালি। অন্য সব ধুলোবালিতে নোংরা লাগে। একমাত্র কালবৈশাখী ঝড়ের ধুলোবালি গায়ে মাখতে ভাল লাগে। ধুলোর সঙ্গে গাছের কয়েকটা পাতাও রয়েছে যে! আশ্চর্য! ইট বালির শহরে গাছের পাতা এল কোথা থেকে? ঠান্ডা হাওয়া ঝাপটা মেরে, লন্ডভন্ড করে দিল আমার ঘরের সাজগোজ।

    কালবৈশাখী প্রথম দেখছি না। তবু কেন জানি যতবার দেখি মন ভাল হয়ে যায়। ভিতরের যাবতীয় গ্লানি, ব্যর্থতা কোথায় যে পালায়! কে জানে হয়তো ঝড় উড়িয়ে নিয়ে যায়। আজও নিয়েছে। নিজেকে মনে হচ্ছে রাজার মতো। মনে হচ্ছে, প্রকৃতির এই সাজ আমার জন্য। শুধু আমার জন্য। কোমরে দু’হাত দিয়ে মাথা উঁচু করে দাঁড়াই আমার ছোট্ট জানলার সামনে। যেন রাজপ্রাসাদের মাথায় উঠেছি। ঝড়ের অভিবাদন গ্রহণ করছি।

    ইস পায়েল যদি আর একটা দিন অপেক্ষা করত, আমার এই দাপট দেখতে পেত। না, এটা ঠিক হয়নি। ওকে ছাড়াটা আমার অন্যায় হয়েছে। আকাশের যা অবস্থা ঝড় মনে হয় আরও অনেকক্ষণ চলবে। তারপর হইচই করে বৃষ্টি নামবে। শিল পড়বে কি?

    আর দেরি করা ঠিক হবে না। এখনই পায়েলকে নিয়ে আসতে হবে। সে রাজি না হলেও নিয়ে আসতে হবে। জোর করতে হবে। হাত চেপে ধরতে হবে। নিজের বউয়ের হাত চেপে ধরার মধ্যে তো অন্যায় কিছু নেই। অন্তত একটা দিন তাকে এই ঘরের ঝড়বৃষ্টি দেখে যেতে হবে।

    শার্ট পরতে পরতে মোবাইলে পায়েলকে ধরলাম।

    ‘কী?’

    ‘ঝড় উঠেছে পায়েল। ঘরে খুব ঝড় উঠেছে। কালবৈশাখী।’

    ‘জানি। দেখতেই তো পাচ্ছি।’

    ‘না দেখতে পাচ্ছ না। দূরে বসে এই ঘরের ঝড় দেখবে কী করে?’

    পায়েল চুপ করে থাকে।

    ‘আমি আসছি।’

    ‘কী বলছ শুনতে পাচ্ছি না, বড্ড হওয়ার শব্দ।’

    আমি গলা ফাটিয়ে বলি, ‘আমি আসছি।’

    ‘শুনতে পাচ্ছি না। আরও জোরে বলো।’

    আমি ঝড় ছাপিয়ে চিৎকার করে উঠি, ‘আমি আসছি। শুনতে পাচ্ছ? তোমাকে নিতে আসছি।’

    ‘যদি না যাই?’

    আমি রেগে যাই। বলি, ‘জোর করে নিয়ে আসব।’

    মুহূর্তখানেক চুপ করে থেকে পায়েল ফিসফিসিয়ে বলল, ‘এসো। আমি সুটকেস খুলিনি।’

    প্রতিদিন রোববার, ১৮ এপ্রিল, ২০১০

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleধুলোবালির জীবন – প্রচেত গুপ্ত
    Next Article দেরি হয়ে গেছে – প্রচেত গুপ্ত

    Related Articles

    প্রচেত গুপ্ত

    দেরি হয়ে গেছে – প্রচেত গুপ্ত

    September 18, 2025
    প্রচেত গুপ্ত

    ধুলোবালির জীবন – প্রচেত গুপ্ত

    September 18, 2025
    প্রচেত গুপ্ত

    রুপোর খাঁচা – প্রচেত গুপ্ত

    September 18, 2025
    প্রচেত গুপ্ত

    মাটির দেওয়াল – প্রচেত গুপ্ত

    September 18, 2025
    প্রচেত গুপ্ত

    নুড়ি পাথরের দিনগুলি – প্রচেত গুপ্ত

    September 18, 2025
    প্রচেত গুপ্ত

    নিষাদ – প্রচেত গুপ্ত

    September 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }