Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    পঞ্চাশটি গল্প – প্রচেত গুপ্ত

    প্রচেত গুপ্ত এক পাতা গল্প833 Mins Read0
    ⤶ ⤷

    এবার পুজোয়

    অভিমান হলে এক-একটা মানুষ এক-এক রকম আচরণ করে। কেউ মুখ ঘুরিয়ে রাখে। কেউ উঠে চলে যায়। ছন্দার ঘটনা অন্যরকম। অভিমান হলে সে মুচকি মুচকি হাসে। মুচকি হাসলে এই কিশোরীটিকে বড় সুন্দর দেখায়। এখনও দেখাচ্ছে। হাসিমুখে ছন্দা বলল, ‘বাবা, তা হলে তুমি কিছুতেই রাজি হচ্ছ না? এটাই তোমার ফাইনাল?’

    কৃষ্ণেন্দু টিভি থেকে মুখ না সরিয়ে বলল, “হ্যাঁ, তাই। এটাই আমার ফাইনাল।’

    ছন্দা ফিক করে হাসল। এর মানে তার অভিমান আর-একটু বেড়েছে। বাড়বারই কথা। একটু আগে আর প্রিয়তম মানুষটি তার যে অনুরোধ প্রত্যাখ্যান করেছে সেটি খুবই গুরুত্বপূর্ণ। শুধু গুরুত্বপূর্ণ নয়, এর সঙ্গে তার প্রেস্টিজ জড়িয়ে আছে। সে তার বন্ধুদের বলে এসেছে, বাবা অবশ্যই রাজি হবে। শুধু রাজি হবে না, শুনলেই লাফিয়ে উঠবে। সেই বাবার এই নিস্পৃহ অবস্থা! এই বয়সে সব কিছু হেলাফেলা করা যায়, কিন্তু প্রেস্টিজ হেলাফেলা করা যায় না। বাবা কি বিষয়টা বুঝতে পারছে না? মনে হচ্ছে না পারছে। একটু চুপ থেকে ছন্দা বলল, বাবা, কেন ফাইনাল কেন? রিখিয়া, মেখলা, কাবেরী, টুটুদা, ভুটুস সবার বাবাই তো পার্টিসিপেট করছে। তুমি করবে না কেন? আমি কত আশা করে তোমার নাম দিলাম।’

    কৃষ্ণেন্দু বিরক্ত হল। সেই বিরক্ত ভাব চোখেমুখে ফুটল। বলল, ‘তোমার মতো একটা বুদ্ধিমতী মেয়ে এরকম কাজ কেন করল সেটাই তো বুঝতে পারছি না। নাম দেওয়ার আগে আমাকে একবার জিজ্ঞেস করা উচিত ছিল। সবাই পাগলামি করলে তোমার বাবাকেও করতে হবে?’

    সামনের নিচু টেবিল থেকে হাত বাড়িয়ে ছন্দা স্যুপের বাটিটা তুলল। শালপাতার আদলে তৈরি এই বাড়িগুলো চমৎকার দেখতে। চেহারায় একটা বুনো এফেক্ট আছে। চামচটাও সেরকম। ঠিক যেন একটা পাতা! ছন্দা রোজ রাতে খেতে বসার আগে এই স্যুপটা খায় এবং বাবার সঙ্গে জরুরি কথা সারে।

    সামনের নিচু টেবিল থেকে হাত বাড়িয়ে ছন্দা স্যুপের বাটিটা তুলল। শালপাতার আদলে তৈরি এই বাড়িগুলো চমৎকার দেখতে। চেহারায় একটা বুনো এফেক্ট আছে। চামচটাও সেরকম। ঠিক যেন একটা পাতা! ছন্দা রোজ রাতে খেতে বসার আগে এই স্যুপটা খায় এবং বাবার সঙ্গে জরুরি কথা সারে।

    পাতা চামচে ছোট্ট চুমুক দিয়ে ছন্দা বলল, এটা তুমি কী বলছ বাবা? পাগলামি কেন হবে? উৎসবের দিনে সবাই মিলে হইচই করাটা পাগলামি? পুজোর সময় আমাদের এখানে প্রত্যেক বছরই তো কিছু না কিছু হয়। নাটক, গান, আবৃত্তি। ছোট-বড় সকলের জন্য ব্যবস্থা থাকে। সেই যে একবার ছোটবেলায় আমাদের ছোট নদী আবৃত্তি করতে গিয়ে মাঝপথে আজ ধানের ক্ষেতে গেয়ে ফেলেছিলাম। মনে আছে?’

    কৃষ্ণেন্দু আরও গম্ভীর গলায় বলল,’ কত কিছু হওয়া আর এটা হওয়া এক হল ছন্দা? নাটক, গানটানের একটা মানে আছে। এই ধরনের পারফরমেন্সের মধ্যে দিয়ে অনেকের ভেতরের চাপা থাকা গুণগুলো বেরিয়ে আসে। কিন্তু এসব কী? যত্তোসব ছেলেমানুষি। পুজো কমিটিতে কারা আছে এবার? সুধাংশুবাবু সেক্রেটারি না? কাদের মাথা থেকে এসব বেরিয়েছে!’

    ‘বাবা, তুমি মিথ্যে রাগ করছ। এবারের আইটেমগুলো যদি শোনো তুমি আনন্দে এত জোর লাফিয়ে উঠবে যে ছাদে মাথা ঠুকে যেতে পারে। তুমি কি শুনবে? দয়া করে তুমি যদি টিভির সাউন্ডটা একটু কমাও তা হলে তোমাকে শোনাতে পারি।’

    কৃষ্ণেন্দু টিভির আওয়াজ কমাতে কমাতে বলল, শোনাতে পারো তবে তাতে আমার মত বদলাবে না।’

    ছন্দা ভাষণ দেওয়ার কায়দায় হাত নেড়ে বলতে শুরু করল—

    ‘এবার পুজোর ফাংশনগুলো একটু অন্যরকম হচ্ছে। সামথিং ডিফারেন্ট। সেই চলতি গান, কবিতা, নাটক নয়। সব কিছুর মধ্যেই একটা ফোক আর ভিলেজ টাচ থাকবে। ফোক আর ভিলেজ টাচ মানে বুঝতে পারছ তো? লোক অনুষ্ঠান আর গ্রাম গ্রাম ব্যাপার। লোকসংগীত, লোকনৃত্য যেমন হবে, তেমনি আবার আলপনা, ধুনুচি নাচ, পিঠে তৈরি এসব গেমসও থাকছে।’

    কৃষ্ণেন্দু সোজা হয়ে বসল। চোখ বড় বড় করে বলল, ‘গেমস!’

    ছন্দা হাসতে হাসতে বলল, ‘বাবা, এবার কিন্তু আমি কেঁদে ফেলব। তুমি এমন একটা ভান করছ যে গেমস মানেও জানো না। সবাই বলছিল, গেম লিস্টে অন্তাক্ষরী, সং মেকিং আর হুজি বুজি ঢোকানো হোক। সেই নিয়ে একটা ঝগড়া হল। শেষ পর্যন্ত ঠিক হয়েছে, ওগুলোও থাকবে আবার এগুলোও থাকবে।’

    ‘হুজি-বুজি! হুজিবুজিটা কী জিজ্ঞেস করলে তুমি রেগে যাবে ছন্দা?’

    ছন্দা ঘাড় নেড়ে বলল, না, রাগব না। তবে বলবও না। হুজি বুজি খেলাটা বড়দের আগে থেকে বলা যাবে না। তা হলে খেলা দেখার মজা নষ্ট হয়ে যায়। এর সঙ্গে আমাদের মতো টিন এজারদের জন্য থাকছে আলপনা কম্পিটিশন। মা-কাকিমারা করবে পিঠে তৈরির লড়াই। আর তোমাদের জন্য ধুনুচি নাচ। কেমন হয়েছে?’

    কৃষ্ণেন্দু মুখটাকে তেতো খাওয়ার মতো কুঁচকে বলল, ‘খুব খারাপ। অতি জঘন্য। এসবের মানে কী? আমি যদি পুজো কমিটিতে থাকতাম সব বাতিল করে দিতাম। এগুলো ছেলেমানুষি ছাড়া আর কিছুই নয়। শুধু ছেলেমানুষি নয়, মেকি, বানানো। গ্রাম ভাল লাগে তো গ্রামে যাও না বাবা। দু-চারদিন বেড়িয়ে এসো। হারিকেন আর মশার কামড় কেমন লাগে দেখবে। ফ্লাইওভারের ধারের ফ্ল্যাটে বসে একতারা বাজানোর কী আছে?’

    ছন্দা উৎসাহের সঙ্গে বলল, “চিন্তা কোরো না বাবা। একতারার ব্যবস্থাও থাকছে। এবার আমরা যে ব্যান্ড আনছি, তার নাম একতারা। নাম শুনেছ? অল বাউল সংগীত। সপ্তমীর রাতে ওদের পারফরমেন্স। তোমাদের ধুনুচি-নৃত্য অষ্টমীর সন্ধেতে।’

    ‘তোমাদের মানে! ছন্দা, শুনে রাখো, কোনওরকম লোক হাসানোতে আমি নেই। রাস্তায় ধুনুচি হাতে নাচতে পারব না।’

    ছন্দা বলল, ‘রাস্তায় কোথায়? প্যান্ডেলের ভেতরে তো৷’

    ‘ওই একই হল। বরং একটু বেশিই হল। সং সেজে নাচানাচি করলে অনেকেই পাশ কাটিয়ে চলে যাবে। প্যান্ডেলে দাঁড়িয়ে পড়বে।’

    ছন্দা হাত নেড়ে বলল, ‘এ মা, দাঁড়িয়ে পড়বে কেন? আমরা তো বসার জায়গা রাখছি।’

    ছন্দা এরপর গলা নামিয়ে বলল, ‘একটা সিক্রেট কথা তোমায় বলে রাখছি বাবা। গোটা প্রোগ্রামটা তপুদা হ্যান্ডিক্যামে ধরে রাখবে। পরে প্রত্যেককে একটা করে সিডি দেওয়া হবে। তবে বিনিপয়সায় নয়। সিডির দাম ঠিক হয়ে গেছে। আমাদের আলপনা কম্পিটিশনের দাম হয়েছে একশো টাকা। মায়েদের পিঠে তৈরির সিডির জন্য দিতে হবে একশো পঁচিশ। সব থেকে কস্টলি হচ্ছে ধুনুচি নাচের সিডি। ওয়ান হানড্রেড অ্যান্ড ফিফটি। ওই প্রোগ্রামটাই সব থেকে এক্সাইটিং কিনা। ইতিমধ্যেই সাতাশটা বুকিং হয়ে গেছে। ভুটুস তো বলেছে, ওর বাবার নাচ কালেকশনে রাখার জন্য তিনশো টাকা পর্যন্ত খরচ করতে রাজি। হি হি। আর কিছু জানতে চাও বাবা?’

    কৃষ্ণেন্দু থমথমে গলায় বলল, ‘আর একটা জিনিসই জানতে চাইছি। এসবের প্ল্যান কার? মানে পরিকল্পনা কে করেছে?’

    ছন্দা এগিয়ে গেল বাবার কাছে। কানের কাছে মুখ এনে বলল, ‘মায়ের।’

    একটু চুপ করে থেকে কৃষ্ণেন্দু বলল, ‘তোমার মা কেন এরকম একটা অদ্ভুত পরিকল্পনা করেছে তুমি জানো ছন্দা?’

    ছন্দা গম্ভীর গলায় বলল, ‘জানি বাবা। কিন্তু বলব না। এটা বড়দের ব্যাপার।’

    ২

    কৃষ্ণেন্দু সিগারেটে লম্বা টান দিয়ে বলল, ‘পুজো প্যান্ডেলে নাচানাচির পরিকল্পনা তোমার?’

    বনানী আয়নার সামনে বসে ক্রিম মাখছে। হাসতে গিয়ে নিজেকে সামলে নিল। রাতক্রিম মাখার সময় হাসি কান্না বারণ। বলল, হ্যা আমার। ভাল হয়েছে না? বেশ অন্যরকম। আমাদের তো এরকম কখনও হয়নি। সবাই খুব অ্যাপ্রিশিয়েট করল। অ্যাই তুমি কিন্তু আবার প্যান্ট-শার্ট পরে নাচতে যেয়ো না। ছবিতে বোকার মতো লাগবে। হাতে ধুনুচি, গায়ে একজিকিউটিভ শার্ট।

    কৃষ্ণেন্দু সদ্য ধরানো সিগারেট অ্যাশট্রেতে গুঁজে দিল। উঠে গিয়ে এসি মেশিনটা চালিয়ে দিয়ে খাটে এসে বসল। বলল, ‘তুমি কী ভাবছ বনানী? আমি নাচব?’

    বনানী এবার মুখ ঘোরাল। রাতের ক্রিমে কি চোখ বড় করা বারণ আছে? থাকলে থাক। বনানী দুটো চোখই বড় বড় করে অবাক গলায় বলল, ‘ওমা তুমি নাচবে না মানে! তোমার জন্যই তো আইটেমটা রাখলাম।’

    কৃষ্ণেন্দু ঠান্ডা গলায় বলল, ‘আমার জন্য! কেন? তোমাদের কি ধারণা আমি খুব ভাল নাচতে পারি? এই যে রোজ সকালে আমি অফিসে গাড়ি চালিয়ে যাই, কেন যাই? সেখানে গিয়ে নাচব বলে? এই যে মাসে একদিন করে মুম্বইতে বোর্ড মিটিং হয়। আমাকে প্লেনে উড়ে যেতে হয়। চেয়ারম্যান আসেন। মিটিং-এ আমি কী করি? নাচি?’

    বনানী, আর পারল না। রাতক্রিমের নিয়ম ভেঙে হাসল। বলল, ‘এরকম রাগ রাগ ভাবে বলছ কেন?’

    ‘কীভাবে বলব? নেচে নেচে? শুধু প্ল্যান করোনি, মেয়েটাকেও তাতিয়েছ। মনে হচ্ছে, সে তার বাবাকে না নাচিয়ে ছাড়বে না। চলো, ওই দিন আমরা কোথাও ঘুরে আসি। ছন্দার হাত থেকে বাঁচার আর অন্য কোনও পথ নেই। ভোরে কোথাও বেরিয়ে যাব। ফিরব একেবারে রাতে। বাইরে কোথাও খাব। ততক্ষণে এখানকার রং তামাশা শেষ হয়ে যাবে।’

    কথা থামিয়ে কৃষ্ণেন্দু খাট ছেড়ে উঠে এসে স্ত্রীর পাশে বসল। কাধে একটা হাত রেখে বলল, ‘চলো না, তিনজনে মিলে সত্যি সত্যি একটা গ্রামের পুজো দেখে আসি। কাছাকাছি কোনও গ্রাম। গাড়ি নিয়ে চলে যাব। সন্ধের পর ব্যাক। ছন্দা তো গ্রামের পুজো দেখেনি কখনও।’

    বনানীর ক্রিম মাখা হয়ে গেছে। এবার সে তুলো দিয়ে গোটা ক্রিমটা মুছে ফেলবে। এই জিনিসের এটাই মজা। লাগাতে হয়, আবার সঙ্গে সঙ্গে তুলেও ফেলতে হয়।

    তুলো ঘষতে ঘষতে বনানী বলল, ‘পুজোর সময় গ্রাম দেখতে গ্রামে যেতে হবে কেন? আজকাল পুজোর সময় কলকাতার অলিতে-গলিতে অজস্র গ্রাম হয়। মাটির বাড়ি। সুপুরি গাছ। খড়ের চাল। শুনেছি, গত বছর বালিগঞ্জ সার্কুলার রোডের পাশে একটা গ্রামে নাকি আলপথ ধরে ঢোকার ব্যবস্থা হয়েছিল। সরু আলপথ। দু’পাশে ধানখেত। খেতে গাড়ি পার্কিং। বেশ কিছুটা আলপথ ধরে হেঁটে গেলে তবে পুজো মণ্ডপ। সেই আলপথে কাদা ছিল, এমনকী চোরকাঁটা পর্যন্ত ছিল। ঘটনা এখানেই শেষ নয়। ওখানে ঝিঝির ডাকেরও আয়োজন করা হয়। সপ্তমী, অষ্টমী, নবমী মাইকে আর কিছু বাজেনি। ওনলি ঝিঁঝি। সত্যিকারের গ্রামে গিয়ে এর থেকে বেশি তুমি কী পাবে?’

    কৃষ্ণেন্দু ফোস করে একটা নিশ্বাস ফেলল। না, মনে হচ্ছে না পারা যাবে। এবার এদের এখান থেকে সরানো যাবে না। বনানী উঠে পড়ল। বলল, ‘নাও আলোটা নিভিয়ে দাও। পুজোর ক’টা দিন আমি গ্রাম, শহর কোথাও যাব না। এখান থেকে নড়ছি না। এত বড় একটা প্রোগ্রামের রেসপনসিবিলিটি নিয়েছি। দায়িত্ব আগে না মজা আগে? অ্যাই শোনো, আমি না পিঠে তৈরি কম্পিটিশনে চিতৈ পিঠে বানাব ঠিক করেছি। রবিবার ভবানীপুরে ছোড়দির শাশুড়ির কাছে ট্রেনিং নিতে যাব। কীরকম হবে বলো তো?’

    কৃষ্ণেন্দু ফিসফিস করে বলল, ‘খুবই ভাল হবে। শুধু একটা কথা বলো তো বনানী, ধুনুচি নাচের প্ল্যানটা তোমার মাথায় এল কীভাবে? এসব ছেলেমানুষদের মানায়। বুঝতে পারছি, সেদিন আমাকে ফ্ল্যাট ছেড়ে পালাতে হবে।’

    বনানী বিছানায় উঠতে উঠতে বলল, তুমি বড় বাড়াবাড়ি করছ। এমন একটা ভাব করছ, আমি যেন তোমাকে ধরে বেঁধে নাচাচ্ছি। তুমি বলেছিলে, তাই।’

    ‘আমি বলেছিলাম! আমি কী বলেছিলাম?’

    বনানী বালিশে মাথা রেখে পাশ ফিরল। গলা নামিয়ে বলল, ‘তুমি সব ভুলে যাও। সেই যে বিয়ের পরই এক রাতে বলেছিলে না… মনে নেই? এই যে আমি তোমাকে গান শোনালাম। মনে পড়ছে? জানি পড়বে না। আমার কথা তোমার মনে পড়বে কেন? আমি গান করলাম। তুমি আহা উহু করলে। মনে পড়ছে। তারপর তুমিও বেসুরো গলায় একটা গান ধরলে। আমি বললাম, খুব খারাপ হচ্ছে। চুপ করো। তখন তুমি বললে, গান না পারলেও তুমি নাকি খুব ভাল নাচতে পারো। স্কুল-কলেজে পড়ার সময় পাড়ার পুজো প্যান্ডেলে ধুনুচি নিয়ে… বলোনি তুমি? এবার দায়িত্ব পেয়ে ভাবলাম,আরে তোমার ধুনুচি নাচ তো এখনও দেখা হয়নি। আইটেমটা ঢুকিয়ে দিলাম। যাক অত ভাবতে হবে না। আমি ছন্দাকে বুঝিয়ে বলে দেব। ও তোমার নাম কেটে দেবে। এত চিন্তার কী আছে?’

    ৩

    ঘন নীল কোট প্যান্টের সঙ্গে হালকা মেরুন টাই। পায়ের বাদামি জুতো চকচক করছে আয়নার মতো। ফুরফুরে চুলে হাত বোলাতে বোলাতে অফিসের করিডর ধরে হেঁটে আসছে কৃষ্ণেন্দু। পাশে হাঁটছে তীর্থপতি সান্যাল। তারা সকালের ফ্লাইটে মুম্বই এসেছে। একটু পরেই মিটিং। দু’জনেই চাপা গলায় কথা বলছে। নিশ্চয় মিটিং শুরুর আগে জরুরি কিছু ঝালিয়ে নিচ্ছে।

    তীর্থপতি বলল, ‘তারপর কী হল স্যার।’

    কৃষ্ণেন্দু বলল, ‘কী আর হবে। একটা ধুনুচি হাত থেকে পড়ে গেল বলে তো আর থেমে যেতে পারি না। পুরনো ট্রিকস অ্যাপ্লাই করলাম। নাচতে নাচতেই হাত বাড়ালাম। কে যেন আর একটা এগিয়ে দিল। ব্যস চটাপট হাততালি।’

    ‘ওয়ান্ডারফুল!’

    ‘ওয়ান্ডারফুল কিনা বলতে পারব না। প্রাইজ তো ভাই পেলাম না। তবে শেষ হয়ে যাওয়ার পর দেখি, মেয়েটা খুব হাততালি দিচ্ছে। হা হা। বাবার নাচ দেখে হাততালি। ভাবো

    কাণ্ডটা।’

    তীর্থপতি বলল, “স্যার, আমি তো অবাক হয়ে যাচ্ছি। কোনও জখমটখম ছাড়াই এই বয়সে এতক্ষণ ধরে নাচ…।’

    কৃষ্ণেন্দু অল্প হাসল। বলল, ‘না, সেরকম কিছু নয়। কোমরে একটা হালকা ব্যথা হয়েছে। তবে সেটা এনজয় করছি। নেক্সট উইকে সিডিটা হাতে পাব। একদিন এসো না সবাই মিলে দেখা যাবে।’

    আজকাল রবিবার, ১৬ অক্টোবর ২০১৫

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleধুলোবালির জীবন – প্রচেত গুপ্ত
    Next Article দেরি হয়ে গেছে – প্রচেত গুপ্ত

    Related Articles

    প্রচেত গুপ্ত

    দেরি হয়ে গেছে – প্রচেত গুপ্ত

    September 18, 2025
    প্রচেত গুপ্ত

    ধুলোবালির জীবন – প্রচেত গুপ্ত

    September 18, 2025
    প্রচেত গুপ্ত

    রুপোর খাঁচা – প্রচেত গুপ্ত

    September 18, 2025
    প্রচেত গুপ্ত

    মাটির দেওয়াল – প্রচেত গুপ্ত

    September 18, 2025
    প্রচেত গুপ্ত

    নুড়ি পাথরের দিনগুলি – প্রচেত গুপ্ত

    September 18, 2025
    প্রচেত গুপ্ত

    নিষাদ – প্রচেত গুপ্ত

    September 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }